শুক্রবার ,১ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 39

পুতিনের কাছে অসন্তোষ জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবের সমর্থনে ভোট দেওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে অসন্তোষ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ রোববার নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়, জাতিসংঘসহ অন্যান্য ফোরামে রাশিয়ার প্রতিনিধিরা ইরায়েলের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছেন, সে বিষয়ে রোববার পুতিনের কাছে অসন্তোষ প্রকাশ করেছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, সন্ত্রাসী হামলার শিকার হওয়ার পর ইসরায়েল যে শক্তি খাটিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে, একই পরিস্থিতিতে পড়লে অন্য কোনো দেশ এর চেয়ে কম শক্তি খাটাত না।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই হামলায় ইসরায়েলে ১ হাজার ১৪৭ জন নিহত হন। সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে উপত্যকাটিতে এ পর্যন্ত ১৭ হাজার ৭০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। তাঁদের বেশির ভাগই নারী ও শিশু।

গাজায় ইসরায়েলের হামলা ঘিরে জাতিসংঘ সনদের ৯৯ ধারা প্রয়োগ করেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। এরপর গত শুক্রবার ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব তোলে সংযুক্ত আরব আমিরাত। সেদিন ভোটাভুটিতে ওই প্রস্তাবের সমর্থন জানায় রাশিয়াসহ পরিষদের ১৩ সদস্য। তবে স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রের ভেটোয় যুদ্ধবিরতি প্রস্তাব ব্যর্থ হয়।

ঘরোয়া ফুটবলে নিষিদ্ধ বিকেএসপি

আগামীর ক্রীড়াবিদ তৈরি করতে আশির দশকে সাভার জিরানী বাজারে প্রতিষ্ঠা করা হয়েছিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। সময়ের সঙ্গে এই প্রতিষ্ঠান এখন বাংলাদেশের খেলাধুলার বড় একটা অংশ জুড়ে আছে। সেই বিকেএসপির ফুটবল দলই কিনা আগামী বছর ঘরোয়া ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না!

সেটাও খেলোয়াড়ের নিবন্ধনে জালিয়াতির অভিযোগে। ঘরোয়া ফুটবলে বিকেএসপিকে এক বছরের জন্য নিষিদ্ধ করার কথা আজ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বাফুফে।
গত আগস্টে শেষ হওয়া অনূর্ধ্ব-১৭ তৃতীয় বিভাগ ফুটবল লিগে চকবাজারের হয়ে খেলার জন্য বিকেএসপির সঙ্গে একটা চুক্তি হয়। ওই লিগেই বিকেএসপির তিন খেলোয়াড় মোহাম্মদ তাসিন সাহেদ, ইহসান হাবিব ও মোহাম্মদ রিফাত কাজী চকবাজারের হয়ে খেলেন যথাক্রমে নাইমুর রহমান, হাসান মিয়া ও মোহাম্মদ রিফাত পরিচয় দিয়ে। পরের তিনজন খেলোয়াড় হিসেবে নিবন্ধিত, তবে বয়স কিংবা মানের সুবিধা নিতে তাঁদের পরিচয় দিয়ে তাসিন, ইহসান ও রিফাতকে খেলানো হয়।

এরপর দ্বিতীয় বিভাগের খেলোয়াড় নিবন্ধনের সময় তাসিন, ইহসান ও রিফাত তাঁদের আসল নাম ব্যবহার করে বিকেএসির পক্ষে নিবন্ধন করতে গেলে ব্যাপারটা বাফুফের নজরে আসে। তখন এই তিনজনকে বিকেএসপির হয়ে দ্বিতীয় বিভাগে না খেলানোর নির্দেশনা দেয় বাফুফে, কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয় তাঁদের। তিনজনই অপরাধ স্বীকার করেন বাফুফের কাছে।
এর পরিপ্রেক্ষিতে তদন্তের পর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাস্তির কথা জানায় বাফুফে। বাফুফের শৃঙ্খলা কমিটির সুপারিশ অনুযায়ী, বিকেএসপি ঘরোয়া ফুটবলে আগামী এক বছর নিষিদ্ধ করা হয়েছে, সঙ্গে ১ লাখ টাকা জরিমানাও। বিকেএসপিকে চলতি দ্বিতীয় বিভাগ লিগ থেকেও বহিষ্কার করা হয়েছে। এরই মধ্যে তাঁদের খেলা ম্যাচ এবং সামনের ম্যাচগুলোর প্রতিপক্ষকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়েছে।

নাম পরিবর্তনকারী চার খেলোয়াড় তাসিন, ইকরাম ইহসান ও রিফাতকে ছয় ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। বিকেএসপির জ্যেষ্ঠ ফুটবল কোচ শাহীনুল হক এবং কোচ রবিউল ইসলামকে ফুটবল-সংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে বাফুফে। দুজনকে ২৫ হাজার টাকা করে আর্থিক জরিমানাও করা হয়েছে। ২৪ নভেম্বর হয়ে যাওয়া আরামবাগ-বিকেএসপি ম্যাচে আরামবাগকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে বিকেএসপির মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। খুদে বার্তা পাঠালেও জবান দেননি।

সরকারের ‘গোলামি করতে গিয়ে’ মানবাধিকার লঙ্ঘন করছে বাংলাদেশ পুলিশ : গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক

আজ রোববার (১০ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত মিছিল–সমাবেশ আয়োজন করে গণ অধিকার পরিষদ। গুম-খুন, বিচারবহির্ভূত হত্যা, মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ভিন্নমতের মানুষকে গণগ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত মিছিলটি বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে পল্টন মোড়, প্রেসক্লাব, হাইকোর্ট মোড়ের কদম ফোয়ারা, দৈনিক বাংলা, ফকিরাপুল, বিএনপির দলীয় কার্যালয়ের সামনের সড়ক ও নাইটিঙ্গেল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাংকের মোড়ে এসে শেষ হয়।
পুলিশ লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও হয়রানি করছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক। তিনি বলেছেন, মোটা অঙ্কের টাকাও নিচ্ছে পুলিশ। এভাবে প্রতিটি থানায় গ্রেপ্তার ও মামলার লক্ষ্য (টার্গেট) বেঁধে দেওয়া হয়েছে।

এ দেশের নির্বাচনে কারা সরকার গঠন করবে, কারা বিরোধী দল হবে, সংসদ সদস্য কে হবেন, তা ঠিক করে দিচ্ছে পাশের দেশ এরকমটাই বলেন নুরুল হক সেই সাথে তিনি আরো যুক্তকরেন “জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচনকে প্রতিহত করতে হবে। প্রয়োজনে প্রতিটি এলাকায় গণপ্রতিরোধ কমিটি গঠন করতে হবে।” মিছিল শুরু হওয়ার আগেই তিনি জানান ‘পুলিশ মৃত মানুষকে দৌড়াতে দেখে। মৃত মানুষকে মামলার আসামি করে। তারা যে মিথ্যা মামলা দিচ্ছে, হয়রানি করছে, সেটা পরিষ্কার।’

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, জনগণ আন্তর্জাতিক মানবাধিকার দিবসে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমেছে। গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন, আজ বিএনপি-জামায়াত নাশকতা করবে। কিন্তু কোথাও নাশকতা হয়নি।

গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ সমাবেশ সঞ্চালনা করেন।

সমাবেশে আরও বক্তব্য দেন দলের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান, ফাতিমা তাসনিম, সরকার নুরে এরশাদ সিদ্দিকী, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, মশিউর রহমান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, মানবাধিকারবিষয়ক সম্পাদক খালিদ হাসান, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা, গণ অধিকার পরিষদ মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল, উত্তরের সভাপতি মিজানুর রহমান।

জেলা ম্যাজিস্ট্রেট বাতিল করল নারায়ণঞ্জের নিয়াজুলের অস্ত্রের লাইসেন্স

পাঁচ বছর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর ওপর সশস্ত্র হামলা হয় সেই সময় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে ধরেন নিয়াজুল ইসলাম। গত ১৭ই সেপ্টেম্বর নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক নিয়াজুল ইসলামের সেই অস্ত্রের লাইসেন্সটি বাতিল করেন।

আজ ১০ই ডিসেম্বর রোববার বিষয়টি নিশ্চিত হয়েছে বিভিন্ন গণমাধম। এই বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক বলেন, অস্ত্র আইনের নীতিমালা লঙ্ঘন করায়, পুলিশি প্রতিবেদনের আলোকে নিয়াজুলের অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।

নিয়াজুল ইসলাম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী।

আমাদের গণমাধ্যমের দেশপ্রেমের অভাব রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

দেশের গণমাধ্যমের দেশপ্রেমের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন।

শ্রমিকদের জীবনব্যবস্থার উন্নয়নে যুক্তরাষ্ট্রের নতুন শ্রমনীতিকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আশা করব, যুক্তরাষ্ট্র জলবায়ু সংকট দূর করার বিষয়েও একটি ব্যবস্থা নিয়ে আসবে, যেভাবে তারা দুনিয়ার শ্রমিকদের জন্য একটি ব্যবস্থা নিয়ে এসেছে। কারণ পৃথিবীর সবার আশা-আকাঙ্ক্ষা যুক্তরাষ্ট্রের ওপর।’

যুক্তরাষ্ট্রের নতুন শ্রমনীতিতে কি বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আসতে পারে– এমন প্রশ্নে তিনি বলেন, ‘এ বিষয়ে কিছু জানি না। আমাদের দেশপ্রেমের অভাব রয়েছে, যে কারণে অনেক গোপন নথি গণমাধ্যম প্রকাশ করে দেয়, এটি দুঃখজনক, এটি অন্য দেশে হয় না। কারণ সেসব দেশের লোকের (সাংবাদিকদের) দেশের প্রতি মমত্ববোধ অনেক বেশি। আর আমাদের দেশে বাহবা পাওয়ার জন্য এসব করা হয়।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা চাই না আমাদের উন্নয়নের অগ্রগতি কোথাও বাধাগ্রস্ত হোক। গার্মেন্টসের বড় বাজার ইউরোপ ও অ্যামেরিকা, সেখানে কোনো ব্যাঘাত হলে, অসুবিধা হবে। এগুলো বেসরকারি প্রতিষ্ঠান, আর যারা কেনে তারাও বেসরকারি প্রতিষ্ঠান।

তিনি আরও বলেন, ‘কী হবে জানি না। তবে বেসরকারি খাতের ওপর আমাদের আস্থা আছে। যুক্তরাষ্ট্রের সরকার বললেই বাংলাদেশ থেকে পণ্য কেনা বন্ধ হবে না। সেখানকার বেসরকারি খাত অনেক সময় সরকারকে পাত্তাই দেয় না। তারা পণ্য কেনে কারণ সস্তায় পায়।’ এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে মন্তব্য করেন তিনি।

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নিয়মিত বৈঠকের অংশ হিসেবে বৃহস্পতিবার তাঁর সঙ্গে বৈঠক করেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাজ্জবের বিষয় হলো, উনি (পিটার হাস) এসেছেন দেখা করতে, আপনারা গণমাধ্যম… কোথা থেকে জানলেন? ভিড় করে একটা অস্বস্তির মধ্যে ফেললেন। দিস ইস নট রাইট।’

ভোটের আগে সংলাপ নিয়ে যুক্তরাষ্ট্রের চিঠির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে সংলাপ হবে কার সঙ্গে– এটি বড় ইস্যু। যুক্তরাষ্ট্র কি সেদেশে নির্বাচনের আগে এমন সংলাপ করে?’ বিদেশি রাষ্ট্রদূতদের সম্পর্কে তিনি বলেন, ‘ভিয়েনা সনদে যেগুলো করার কথা তারা সেগুলো করবে, এর বাইরে নয়। তারা পরিপক্ব কূটনীতিক। ফলে তারা জানেন, কী করতে হবে।’

নির্বাচনী পর্যবেক্ষক সম্পর্কে জানতে চাইলে ড. মোমেন বলেন, ‘১৯৯১-৯২ সাল থেকে আমাদের দেশে একটা অভ্যাস হয়ে গেছে– পর্যবেক্ষক আসবে। দুনিয়ার বড় বড় কোনো গণতান্ত্রিক দেশে নির্বাচনী পর্যবেক্ষক থাকে না। আমাদের দেশে আসছে, বহু আবেদন পেয়েছি।’

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতের বিষয়ে তিনি বলেন, ‘সরকারি নিয়মে রাষ্ট্রদূতরা বার্ষিক ছুটি পান। আমাদের রাষ্ট্রদূত অনুমোদন নিয়েই তাঁর পাওনা ছুটি কাটাচ্ছেন।’

নতুন খুচরা পোশাক ব্র্যান্ড মাইক্লো, ঢাকায় একদিনে 7টি শোরুম এবং নরসিংদীতে আরও 1টি শোরুম উদ্ভোধন করেছে।

পোশাক শুধু মৌলিক চাহিদার গুরুত্বপূর্ণ উপাদানই নয় বরং এটি রুচি, পছন্দ ও আভিজাত্যের পরিচায়কের পাশাপাশি আত্মপ্রকাশেরও একটি রূপ। দেশে তৈরি পোশাকের বাজার খুবই সম্ভাবনাময়। তবে সে তুলনায় মানসম্মত ব্র্যান্ডের সংকট রয়েছে। আবার জাপানি কোয়ালিটির প্রতি দেশের মানুষের প্রগাঢ় আস্থা রয়েছে। তাই নিত্যদিনের ফ্যাশন গন্তব্যের অংশ হিসেবে ক্রয়ক্ষমতার মধ্যে মানসম্মত ও পছন্দের পোশাক উপহার দিতে দেশের বাজারে এসেছে জাপানি লাইফস্টাইল থেকে অনুপ্রাণিত তৈরি পোশাকের নতুন ব্যান্ড ‘মাইক্লো বাংলাদেশ লিমিটেড, ।

রোববার (১২ নভেম্বর) ঢাকায় একসঙ্গে সাতটি শোরুম উদ্বোধনের মাধ্যমে দেশে ঐতিহাসিক যাত্রা শুরু করে মাইক্লো বাংলাদেশ। এরমধ্যে ধানমন্ডির সায়েন্সল্যাবের ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শায়ান চৌধুরী অর্ণব।

অনুষ্ঠানে উপস্থিত মাইক্লোর পরিচালক (ক্রিয়েটিভ ডিজাইন ইনোভেশন অ্যান্ড মার্কেটিং) বাবু আরিফ বলেন, জাপানি পোশাক, লাইফস্টাই ও কোয়ালিটি থেকে অনুপ্রাণিত হওয়ায় মাইক্লো জাপানি কোয়ালিটিকেই অনুসরণ করছে। একইভাবে পোশাক তৈরি ও গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ পরিবেশ সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করছে। তাই দাম, মান ও চাহিদা বিবেচনায় দৈনন্দিন জীবনে সর্বসাধারণের পোশাকের প্রিয় ব্র্যান্ডই নয় বরং ফ্যাশনে নিত্যদিনের সঙ্গী হয়ে উঠবে বলেই আমি বিশ্বাস করি।

মাইক্লোর শুভকামনা ব্যক্ত করে প্রতিষ্ঠানটির পরিচালক (প্রোডাকশন, ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিন) মো. সাব্বির আহমেদ বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে সবাই খুবই ফ্যাশন-সচেতন। এমন পরিস্থিতিতে গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে সাশ্রয়ী মূল্যে জাপানি কোয়ালিটির পোশাকের স্বাদ দিতে চাই আমরা।

অন্যদিকে মাইক্লোতে আন্তর্জাতিক মানের বিক্রয় সেবা নিশ্চিত করতে চান প্রতিষ্ঠানটির পরিচালক (মার্চেন্ডাইজিং, সেলস, হিউম্যান রিসোর্স ও স্টোর অপারেশন) এ এইচ এম আরিফুল কবির। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে বাংলাদেশের বাজারকে টার্গেট করে মাইক্লোর যাত্রা শুরু হলেও আমাদের পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে বাংলাদেশের বাজারেও একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে নিজেকে তুলে ধরবে মাইক্লো।

অন্যদিকে বাংলাদেশে মাইক্লোর যাত্রাকে শুধু পোশাকের ব্র্যান্ডের যাত্রা নয় বরং একটি নবজাগরণ  সঙ্গে তুলনা করেছেন মাইক্লোর গ্লোবাল বিজনেস পরিচালক তাদাহিরো ইয়ামাগুচি। উদ্বোধন উপলক্ষ্যে দেওয়া এক বার্তায় তিনি বলেন, মাইক্লো জাপানি লাইফস্টাইল থেকে অনুপ্রাণিত একটি পোশাকের ব্র্যান্ড যা টেকসই ও সর্বোচ্চ গুণগত মানের নিশ্চয়তা দেয়।

তাদাহিরো ইয়ামাগুচি আরও বলেন, বাংলাদেশে বহুল প্রত্যাশিত খুচরা পোশাক ব্র্যান্ড মাইক্লোর উদ্বোধন উদযাপনের আমরা একত্রিত হয়েছি এবং এ উদযাপনের অংশ হতে আমি ভীষণ রোমাঞ্চিত। আজ আমরা মাইক্লো গ্লোবাল উদ্বোধন করছি, এর মাধ্যমে আমরা শুধু একটি ব্র্যান্ড চালু করছি না; বরং এমন একটি নবজাগরণ   শুরু করছি যা ব্যক্তিত্ব, সৃজনশীলতা এবং স্থায়ীভাবে সামাজিক দায়বদ্ধতাকে ধারণ করে।

তবে দেশের পোশাকের বাজারে দৃষ্টান্তমূলক উদাহরণ তৈরির বিষয়ে ভীষণ আশাবাদী প্রতিষ্ঠানটির মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ম্যানেজার ইয়াসির শাবাব। আমরা এমন একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই যেন পোশাক কেনাকাটার জন্য বিদেশমুখীতা কমে আসে। আমরা বিশ্বাস করি আধুনিক ফ্যাশনে মাইক্লো দ্রুতই মানুষের জীবনধারার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে।

এদিকে একই দিনে যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স স্টোরের উদ্বোধন করেন কণ্ঠশিল্পী প্রীতম হাসান। এ আয়োজনে মাইক্লোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাশাপাশি একই দিনে মাইক্লো বাংলাদেশ লিমিটেডের জ্যেষ্ঠ কর্মকর্তারা মোহম্মদপুরের রিং রোড, ওয়ারীর র‌্যানকিং স্ট্রিট, যাত্রাবাড়ী, মেট্রো শপিং মলের স্টোরগুলো উদ্বোধন করেন।

এছাড়া সোমবার (১৩ নভেম্বর) নরসিংদীতেও একটি স্টোরের উদ্বোধন করেন কণ্ঠশিল্পী প্রীতম হাসান।

তবে দ্রুতই আরও কিছু শাখা খোলার মাধ্যমে কাস্টমারদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ারও পরিকল্পনা করছে এই ফ্যাশন ব্র্যান্ড।

উদ্বোধন উপলক্ষে মাইক্লো বাংলাদেশ আগামী সাত দিন ক্রেতাদের জন্য  আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা ছাড়াও সব পণ্যের ওপর দিচ্ছে বিশেষ মূল্যছাড়।

Test

তেস্টফফ্যভবজনকককভভাধজ

চামড়া শিল্প উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের ঘোষণা প্রধানমন্ত্রীর

আমলাতান্ত্রিক জটিলতা কমানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি চাই কাজের ক্ষেত্রে লাল ফিতার দৌরাত্ম্য যেন আর না থাকে।”

<div class="paragraphs"><p>ছবি: বাসস</p></div>
নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2023, 06:43 AM
Updated : 12 Oct 2023, 06:43 AM

চামড়া শিল্পকে উন্নত করে আরও আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চামড়া শিল্প উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার এ খাতের এক প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি আমলাতান্ত্রিক জটিলতার লাল ফিতা থেকে বেরিয়ে আসতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানান। তিনি বলেছেন, “আমি চাই কাজের ক্ষেত্রে লাল ফিতার দৌরাত্ম্য যেন আর না থাকে।”

ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো-ব্লিস ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চামড়া খাতের উন্নয়ন এবং রপ্তানি বাড়াতে নতুন বাজার খোঁজাসহ অন্যান্য পদক্ষেপ নেওয়ার কথা বলেন।

এ খাতের ব্যবসায়ীদের দাবি অনুযায়ী পৃথক চামড়া শিল্প উন্নয়ন কর্তৃপক্ষ গঠন এবং এ শিল্পের জন্য আরও ১০০ একর জমি বরাদ্দ দেওয়ার ঘোষণাও দেন সরকারপ্রধান।

তিনি বলেন, “পরিবেশগত দিক বিবেচনায় ট্যানারি শিল্পকে আমরা সাভারে স্থানান্তর করেছি। সেটাকে আরও উন্নত করে আন্তর্জাতিক মান সম্পন্ন করব। চামড়া শিল্প উন্নয়নের জন্য ‘চামড়া শিল্প উন্নয়ন কর্তৃপক্ষ’ আমরা প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে করে দেব, সেই ঘোষণা করছি।

“ছোটখাটো সমস্যা যেন আর না হয় সেজন্য এখন সাভারে করেছি, পরবর্তীতে চট্টগ্রাম ও রাজশাহীতে অঞ্চলভিত্তিক ট্যানারি শিল্প গড়ে তুললে চামড়ার ব্যবহার বৃদ্ধি পাবে। এটাকে আমরা বড় করে তুলব।”

<div class="paragraphs"><p>ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার চামড়া খাতের প্রদর্শনী উদ্বোধনের পর বিভিন্ন স্টল ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনের এ প্রদর্শনী শেষ হবে শনিবার।&nbsp;ছবি: পিআইডি</p></div>

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার চামড়া খাতের প্রদর্শনী উদ্বোধনের পর বিভিন্ন স্টল ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনের এ প্রদর্শনী শেষ হবে শনিবার। ছবি: পিআইডি

দেশের চামড়া শিল্পকে রপ্তানির সম্ভাবনমায় খাত হিসেবে দীর্ঘদিন থেকে ধরা হচ্ছে। পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলে আন্তর্জাতিক কমপ্লায়েন্সের শর্ত পরিপালনে ঢাকার হাজারীবাগ থেকে ট্যানারিগুলোকে সাভারে স্থানান্তরিত করা হয়েছে। তবে দীর্ঘ সময়েও সেই চামড়া শিল্প নগরী এখনও পরিপূর্ণভাবে পরিবেশ ও শিল্পবান্ধব হিসেবে গড়ে ওঠেনি।

বিপুল বিনিয়োগে শিল্প নগরী স্থাপন হলেও সেখানে বর্জ্য নিষ্কাশনের জটিলতা রয়েই গেছে। যে কারণে শিল্প উদ্যোক্তারা স্বতন্ত্র বিশেষ কর্তৃপক্ষ গঠনে গত কয়েকদিন থেকে দাবি জানিয়ে আসছিলেন। এ কর্তৃপক্ষের অধীনে চামড়া শিল্পনগরী উন্নয়ন ও তা পরিচালনায় দায়িত্ব দেওয়ার দাবি তোলেন তারা।

তিন দিনের এ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছ থেকে সেই কর্তৃপক্ষ গঠনের ঘোষণা এল।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, চামড়া ও চামড়াজাত পণ্যের নীতিমালা ইতোমধ্যে করা হয়েছে। তিন বিলিয়ন ডলার আয় করা সম্ভব হবে ২০২৫ সালে। পাদুকা ছাড়া অন্যান্য পণ্যে চামড়ার ব্যবহার বাড়ানোর নজর দিতে হবে।

<div class="paragraphs"><p>ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার চামড়া খাতের প্রদর্শনী উদ্বোধনের পর বিভিন্ন স্টল ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনের এ প্রদর্শনী শেষ হবে শনিবার।&nbsp;ছবি: পিআইডি</p></div>

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার চামড়া খাতের প্রদর্শনী উদ্বোধনের পর বিভিন্ন স্টল ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনের এ প্রদর্শনী শেষ হবে শনিবার। ছবি: পিআইডি

“২০৩০ সালে যেন ১০ বিলিয়ন ডলারে উন্নীত হয় সেটা আমি চাই। চামড়া পণ্য ও পাদুকা শিল্প গড়ে তোলার জন্য অন্তত ১০০ একর জমি বরাদ্ধ থাকবে। এখানে একজন উদ্যোক্তাকে আমরা অগ্রাধিকারভিত্তিতে বরাদ্দ দিব,” বলেন তিনি।

অনুষ্ঠানে আমলাতান্ত্রিক জটিলতার প্রসঙ্গে সরকারপ্রধান বলেন, “আমাদের প্রচলিত লাল ফিতা ধারণা সেটার অবসান হলে ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল হবে, দেশ আরও উন্নত হবে। আমাদের একটা মানসিকতা আছে যে, আমলারা ভাবেন যে আরেকটু টাইট দিতে পারলে বোধহয় সব ভালো হবে, সবসময় সেটা ভালো হয় না।

রাজধানীতে ভারতীয় ফ্রাঞ্চাইজি ফেমিনা ফ্লন্ট স্টুডিও সেলুন বিডির জমকালো উদ্বোধন।

সৌন্দর্যের মোহন ডালায় লাইফস্টাইল সেবার নতুন দিগন্ত খুলে দিতে এবার ঢাকা এলো উপমহাদেশে স্যালন পরিষেবা খাতের শীর্ষস্থানীয় নাম ফেমিনা ফ্লন্ট। ফেমিনা ফ্লন্ট স্টুডিও স্যালন বিডি নামে এর ফ্রাঞ্চাইজির জমকালো উদ্বোধন হয়ে গেল রাজধানীর গুলশানে আজ সন্ধ্যায়।

অভিজাত গুলশান-২ এর আর এম সেন্টার (২য় তলা), ১০১ গুলশান এভিনিউতে আয়োজিত এ উদ্বোধনী আয়োজনে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থেকে দেশের খ্যাতি মান অভিনেতা জুটি নুসরাত ফারিয়া ও সিয়াম আহমেদ ফ্রাঞ্চাইজির উদ্বোধন করেন।
ফেমিনাফ্লান্ট স্টুডি ও স্যালন বিডির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্তার এ সময় বলেন, ‘আমরা আমাদের প্রিয় শহরে এই সৌন্দর্য সেবাগুলো নিয়ে আসতে পেরে প্রকৃতই আনন্দিত। আসুন এবার আমরা আমাদের সৌন্দর্য এবং রূপশৈলীর যৌথ উদযাপনে ঐক্যবদ্ধ হই।
এ সময় দেশের বিনোদন, লাইফস্টাইল ও সংস্কৃতি অঙ্গনের শীর্ষ তারকারা ও উপস্থিত ছিলেন।
ফেমিনাফ্লন্ট তার অনন্য স্যালন পরিষেবা দিয়ে ইতো মধ্যেই উপমহাদেশে খ্যাতিমান- তাদের এবারের লক্ষ্য বাংলাদেশেও এই সৌন্দর্য পরিষেবার পরিধি ছড়িয়ে দেয়া। ফেমিনাফ্লন্ট স্টুডি ও স্যালন বিডির এসব সেবার মধ্যে রয়েছে দক্ষ ও বিশেষজ্ঞ মাধ্যমে সব ধরনের চুল ও ত্বকের সেবা, ট্রিমিং, ¯িøমিং, ডায়েট পরামর্শ, মেকআপ ও নখের যতœসহ অন্যান্য সৌন্দর্য্য ও লাইফস্টাইল সেবা।
উল্লেখ্য, ফেমিনাফ্লান্ট হচ্ছে বিখ্যাত ফেমিনা ম্যাগাজিন ব্র্যান্ডের একটি স্বতন্ত্র উদ্যোগ এবং টাইমস অব ইন্ডিয়া গ্রæপের অধীন ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়া প্রাইভেট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।