লিওনেল মেসির ‘বডিগার্ড’—কথাটা শুনলে সবার আগে মনে পড়ে রদ্রিগো দি পলকে। আর্জেন্টিনা জাতীয় দলে মেসির ‘দেহরক্ষী’ হিসেবে সমর্থকদের মধ্যে ভালোই নাম ছড়িয়েছেন দি পল। মেসি মাঠে ফাউলের শিকার হলে কিংবা প্রতিপক্ষের কারও সঙ্গে লেগে গেলে তাঁকে সাহায্য করতে দি পল ছুটে আসেন সবার আগে। প্রয়োজনে মেসির হয়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে বাদানুবাদেও পিছপা হন না!
কিন্তু মেসির ক্লাব ইন্টার মায়ামিতে তো দি পল নেই। সেখানে মাঠে মেসির ‘দেহরক্ষী’র ভূমিকায় হোসেফ মার্তিনেজ। আর্জেন্টিনা জাতীয় দলে মেসির জন্য মাঝমাঠে দি পলের যে ভূমিকা, মায়ামিতে সেটাই পালন করছেন মার্তিনেজ। অনুশীলন থেকে প্রায় সব জায়গায় মেসির সঙ্গে আঠার মতো লেগে থাকেন মায়ামির এই ফুটবলার।
তবে মাঠের বাইরেও কিন্তু মেসির একজন দেহরক্ষী আছেন। একদম পেশাদার দেহরক্ষী বলতে যা বোঝায় তাই। মেসিকে উটকো ঝামেলা এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে রক্ষা করতে তাঁর জন্য এই দেহরক্ষীকে নিয়োগ দিয়েছেন মায়ামির সহমালিক ও ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার ডেভিড বেকহাম। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির এই দেহরক্ষীকে নিয়ে বেশ আলোচনাও হচ্ছে। কেন? কয়েকটি ছোট ছোট ঘটনাই তার কারণ।
‘নারীর উন্নয়নে প্রতিদিন’ স্লোগান নিয়ে কাজ করছে নারীদের সংগঠন ‘উইমেন বাংলাদেশ’। সংগঠনটির সফল এগিয়ে চলার ধারাবাহিকতায় নারীদের মুখপত্র ‘ডেইলি উইমেন বাংলাদেশ’ পত্রিকায় সম্পাদক পদে যোগ দিলেন সিনিয়র সাংবাদিক ও জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব রেহানা পারভীন।
রেহানা পারভীন, নামেই যার পরিচয়। বাংলাদেশ টেলিভিশনের সেই স্বর্নালী সময় হাতে গোনা যে কয়জন নিউজ প্রেজেন্ট করতেন, তাদের অন্যতম এই স্মাইলী গার্ল রেহানা পারভীন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি ডাকসুতে নির্বাচনও করেছেন। দাঁপিয়ে বেড়িয়েছেন খেলার মাঠ। বাংলাদেশ মহিলা হকি টিমের প্রথম ক্যাপ্টেন এবং জাতীয় মহিলা ভলিবল দলেরও ক্যাপ্টেন ছিলেন রেহানা পারভীন।
পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের সঙ্গে সক্রিয় ছিলেন। বিশ্ববিদ্যালয়, টিএসসি, এমনকি রমনা বটমূলেও অনুষ্ঠান সঞ্চালনা করেছেন তিনি। চার দশক ধরে নিজেই গাড়ি ড্রাইভ করে চলেছেন রেহানা।
বাসা থেকে বঙ্গবন্ধুর ছবি বুকে জড়িয়ে নিয়ে গেছেন অনুষ্ঠান করতে। বঙ্গবন্ধু রেহানার ভালোবাসা। মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর মুক্তির জন্য প্রতি ওয়াক্তে দুই রাকাত নফল নামাজ আদায় করতেন। ১৯৭২ সনের ২৬শে মার্চ আজিমপুর গার্লস স্কুলে ন্যাশনাল প্যারেডে বঙ্গবন্ধুকে স্যালুট প্রদান করেছেন তিনি।
বঙ্গবন্ধুর হাত ধরেছেন। বঙ্গবন্ধু রেহানার মাথায় আশীর্বাদের হাত রেখেছেন। এগুলোই রেহানা পারভীনের এগিয়ে যাবার চালিকা শক্তি। আওয়ামী লীগের ৫০ বছর পূর্তির তিন দিনব্যাপী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব একাই পরিচালনা করেছেন তিনি। যা তার পেশাগত জীবনে একটি মাইলফলক হয়ে আছে। এখনও দেশে- বিদেশে জাতীয় ও আন্তর্জাতিক অনুষ্ঠান সঞ্চালনা করে চলেছেন। রেহানা ঝুলিতে দর্শকের ভালোবাসাসহ সেরা প্রেজেন্টার হিসেবে বহু সংগঠনের স্বীকৃতি রয়েছে।
বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনে সক্রিয় সদস্য হিসেবে কাজ করছেন তিনি। সরকারি-বেসরকারি অসংখ্য প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খন্ডকালিন শিক্ষক হিসেবে পাঠদান করছেন।
গত বছরের শুরুর দিকে মুক্তিযুদ্ধর চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হন। একই বছর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ব্যক্তি জীবনে এক কন্যা সন্তানের জননী রেহানা পারভীন এখনও দৈনিক ১৬ ঘন্টা কাজ করে চলেছেন। তার নেতৃত্বে ‘উইমেন বাংলাদেশ’ আরও এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা তার সহকর্মীদের।
নাজিম উদ্দিন রানা, লক্ষ্মীপুর | বিজনেস বাংলাদেশ ডটকম
সাংগঠনিক মিটিংয়ে উপস্থিত থেকেও একটি মারামারির মামলার আসামী হতে হয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন পাটোয়ারীকে। তাকে মামলার আসামী করার প্রতিবাদ জানিয়েছেন সদর উপজেলা দলিল লেখক সমিতির নেতারা। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে সমিতির কার্যালয়ে প্রতিবাদ সভার আয়োজন করে সংগঠনটির নেতৃবৃন্দ। এতে হয়রানি করার উদ্দেশ্য জামাল উদ্দিনকে মামলার আসামী করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
জানা গেছে, গত ২৩ জানুয়ারি বিকেলে সদর উপজেলার মিয়ার রাস্তার মাথায় আনাস কামাল নামে এক আইনজীবীকে মারধরের ঘটনায় পরদিন তার ভাই ওসমান গনি বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মালমায় পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রিয়াজ উদ্দিন পাটওয়ারী রাজুকে প্রধান করে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামী করা হয়। এতে সদর উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিনকে ৫ নম্বর বিবাদী করে হামলায় জড়িত ছিল বলে অভিযোগ করা হয়। তিনি অভিযুক্ত আসামী ওয়ার্ড কাউন্সিলর রিয়াজ উদ্দিনের পিতা। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে দলিল লেখক সমিতির সভাপতি হাছান আহমেদ বলেন, মামলায় উল্লেখিত ২৩ জানুয়ারি বিকেলের ঘটনার সাথে জামাল উদ্দিন জড়িত ছিল না। ওইদিন আমাদের বার্ষিক সভা এবং সংগঠনের নির্বাচন কেন্দ্রীক প্রস্তুতি সভার মিটিং ছিল। সকাল ১০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত জামাল উদ্দিন মিটিংয়ে উপস্থিত ছিলেন। সভার সঞ্চালনার দায়িত্ব ছিলেন তিনি। কিন্তু তাকে হয়রানি এবং সমাজে বিতর্কিত হেয় করার উদ্দেশ্যে মিথ্যে অভিযোগ তুলে মামলার আসামী করা হয়েছে। এতে সংগঠনের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মামলার এজাহার থেকে জামাল উদ্দিনকে অব্যাহতির দাবি জানিয়েছে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা দলিল লেখক সমিতি সহ-সভাপতি আব্দুল মালেক ভুঁইয়া, সহ-সাধারন সম্পাদক আব্দুল মান্নান বাবুল, সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ।
আজ (২৬ জানুয়ারি) হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সনাতন ধর্মমতে, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী ভক্তদের মানবীয় চেতনায় উদ্দীপ্ত করতে প্রতি বছর ধরাধামে আবির্ভূত হন। আর তাই দেবী সরস্বতীর আরাধনা করছে মর্ত্যের ভক্তকুল। ঢাক-ঢোল-কাঁসর-শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে রাজধানীসহ দেশের বিভিন্ন পূজামণ্ডপ। ভক্ত ও শুভাকাঙ্খীদের সরস্বতী পূজার শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘সবাইকে সরস্বতী পূজার প্রীতি ও শুভেচ্ছা।’
বিশ্বে প্রথম নাকে দেওয়ার করোনা ভ্যাকসিন ‘ইনকোভ্যাক’ বাজারে আনল ভারত। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা. মনসুখ মান্দাভিয়া এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং এই ভ্যাকসিনের উদ্বোধন করেছেন।
হায়দরাবাদ-ভিত্তিক ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেকের তৈরি এই ভ্যাকসিন দেশটির সরকারের কাছে ৩২৫ রুপি (বাংলাদেশি ৪১১ টাকার বেশি) এবং বেসরকারি হাসপাতালে ৮০০ রুপিতে (এক হাজার ১৪ টাকা) বিক্রি হবে।
গত বছরের ডিসেম্বরে প্রাথমিক দুই ডোজ করোনা টিকা যারা নিয়েছেন, তারা বুস্টার ডোজ হিসেবে ‘ইনকোভ্যাক’ নিতে পারবেন বলে অনুমোদন দেয় দেশটির সরকার।
এর আগে, ভারতের ওষুধের মান নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য জরুরি পরিস্থিতিতে নাকে দেওয়ার ভ্যাকসিন ‘ইনকোভ্যাক’ ব্যবহারের অনুমোদন দেয়।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ইনকোভ্যাকের দু’টি ডোজ ২৮ দিনের ব্যবধানে ব্যবহার করতে হবে।
যারা করোনাভাইরাসের সতর্কতা বা বুস্টার ডোজ নিয়েছেন, তারা নাকের ভ্যাকসিন নিতে পারবেন না বলে গত মাসে এনডিটিভিকে জানিয়েছিলেন ভারতের সরকারের ভ্যাকসিন টাস্ক ফোর্সের প্রধান।
ভ্যাকসিন প্রস্তুতকারক ভারত বায়োটেকের মতে, এখন যে কেউ চাইলে কোউইন (CoWin) ওয়েবসাইটে গিয়ে ইনকোভ্যাকের ডোজ নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে ইনকোভ্যাক ভ্যাকসিনটি তৈরি করেছে ভারত বায়োটেক। পরে এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালসহ প্রাক-ক্লিনিক্যাল সুরক্ষা মূল্যায়ন, বৃহৎ পরিসরে উৎপাদন ও সরবরাহ সংক্রান্ত ডিভাইস উৎপাদন করে ভারতের এই সংস্থাটি।
ভারতের সরকার কোভিড সুরক্ষা কর্মসূচির বায়োটেকনোলজি বিভাগের মাধ্যমে ইনকোভ্যাক ভ্যাকসিন তৈরি এবং এর ক্লিনিক্যাল ট্রায়ালের কিছু অংশে অর্থায়ন করেছে।