বৃহস্পতিবার ,৩০ এপ্রি, ২০২৬
sbacbank
Home Blog Page 38

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে এখনো তালা ঝুলছে

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে এখনো তালা ঝুলছে। কার্যালয়ের ভেতরে চেয়ারের ওপরে পড়ে আছে কয়েকটি পত্রিকা। কার্যালয় কেন্দ্র করে নেতা–কর্মীদের দেখা না গেলেও পুলিশের উপস্থিতি আছে।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় দায়িত্ব পালনকারী মতিঝিল বিভাগের একজন পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান , বিএনপির অবরোধ কর্মসূচি কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিএনপি দাবি করে আসছে, পুলিশ তাদের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। অডিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে অন্য কথা , পুলিশ এর মতে , বিএনপির নেতারা মূল ফটকে তালা দিয়ে কার্যালয় থেকে বেরিয়ে গেছেন।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে সংঘাতের ঘটনা ঘটে। এর পর থেকে ৪৬ দিন ধরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে গিয়ে দেখা যায়, মূল ফটকে এখনো তালা ঝুলছে। মূল ফটকের ভেতরে প্লাস্টিকের একটি চেয়ারে কয়েকটি পত্রিকা পড়ে আছে। কার্যালয়ের সামনের রাস্তায় এবং আসে পাশে কিছু পুলিশ কে পাহাড়ায় দেখা যায়।

রাজ ইধিকার নতুন জুটি

‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটেছে কলকাতার তরুণ অভিনেত্রী ইধিকা পালের যেখানে তার সাথে জুটি বেঁধেছেন ঢাকাই সিনেমায় জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের। ঢাকার সিনেমাটি মুক্তির পর ঢাকা ও কলকাতায় ‘প্রিয়তমা’ হিসেবে পরিচিতি পেয়েছেন ইধিকা।

এবার আরেক ঢাকাই সিনেমায় নাম লেখালেন তিনি, চিত্রনায়ক শরীফুল রাজের বিপরীতে ‘কবি’ সিনেমায় পাওয়া যাবে ইধিকাকে। সিনেমাটি পরিচালনা করছেন ‘সত্তা’র পরিচালক হাসিবুর রেজা কল্লোল। এই সপ্তাহেই কলকাতার নারায়ণ স্টুডিওতে সিনেমার দৃশ্যধারণ শুরু হবে। প্রেমের সিনেমা ‘কবি’তে অ্যাকশনও থাকবে। সিনেমার গল্প আবর্তিত হয়েছে কলকাতা শহরকে ঘিরে, নারায়ণ স্টুডিও ছাড়াও কলকাতার বিভিন্ন লোকেশনে সিনেমার দৃশ্যধারণ করা হবে।
এতে রাজ–ইধিকা ছাড়াও ঢাকার মিশা সওদাগর, কলকাতার খরাজ মুখোপাধ্যায়, কলকাতার অভিনেত্রী অনন্যা বিশ্বাসসহ আরও অনেকে থাকছেন।
দৃশ্যধারণে অংশ নিতে পরিচালক কল্লোল, শরীফুল রাজ ও মিশা সওদাগর কলকাতায় গেছেন।

অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু হলো রাজশাহী কেন্দ্রীয় কারাগারে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বিএনপির এক নেতা মারা গেছেন। আজ সোমবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওই নেতার নাম মনিরুল ইসলাম (৫২)। তিনি গোদাগাড়ীর কাঁকনহাট পৌরসভার কাঁকনহাট স্টেশন পাড়া এলাকার আবেদ আলীর ছেলে। তিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। একটি নাশকতার মামলায় গত ৭ নভেম্বর থেকে তিনি রাজশাহী কারাগারে ছিলেন।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মো. নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, আজ সকালে মনিরুল ইসলাম গোসল করতে গিয়ে হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে তাৎক্ষণিক তাঁকে অ্যাম্বুলেন্সযোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। একজন ম্যাজিস্ট্রেট ও পরিবারের সদস্যের উপস্থিতিতে সুরতহাল শেষে তাঁর মরদেহের ময়নাতদন্ত করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে বেলা তিনটার দিকে পরিবারকে মরদেহ হস্তান্তর করা হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বলেন, কারাগার থেকে বেলা ১১টার দিকে মনিরুল ইসলামকে মৃত অবস্থায় আনা হয়েছিল।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মতিন বলেন, গোদাগাড়ী থানায় তাঁর নামে নাশকতা মামলা ছিল। সম্ভবত তাঁকে ৬ নভেম্বর গ্রেপ্তার করা হয়েছিল।

এ ব্যাপারে জানতে বিএনপি নেতাদের সরবরাহ করা মৃতের ছেলে আশিকের মুঠোফোন নম্বরে কল করা হলে তিনি বলেন, রাত আটটার দিকে তাঁর বাবার জানাজা। এ পরিস্থিতি আর কিছু বলতে পারছেন না।

গত শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সারা দেশে কারাগারগুলোয় বিএনপির নেতা-কর্মীরা ভরপুর। কারাগারে যাওয়ার পর অসুস্থ হচ্ছে এবং ধুঁকে ধুঁকে সেখানে মরছেন।

যে যে স্বাস্থ্যঝুঁকি ও পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে পেঁয়াজের এবং পেঁয়াজের বিকল্প যে হতে পারে?

বাজারে পেঁয়াজের ঝাঁজ বেড়েছে। দামের কারণে রান্নাঘরে পেঁয়াজ নিয়ে রীতিমতো হাহাকার। পেঁয়াজ ছাড়া যে রান্নার কথা ভাবা যায় না। কারও কারও ক্ষেত্রেএই পেঁয়াজেরও কিন্তু কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে।

কাঁচা অবস্থায় প্রতি ১০০ গ্রাম পেঁয়াজের পুষ্টিগত মান
শক্তি ৮০ ক্যালরি, শর্করা ৯ দশমিক ৩৪ গ্রাম, চিনি ৪ দশমিক ২৪ গ্রাম, ফাইবার ১ দশমিক ৭ গ্রাম, স্নেহ পদার্থ শূন্য দশমিক ১ গ্রাম ও প্রোটিন ১ দশমিক ১ গ্রাম।

পেঁয়াজে যেসব ভিটামিন থাকে
থায়ামিন (বি১) শূন্য দশমিক ০৪৬ মিলিগ্রাম, রিবোফ্লোবিন (বি২) শূন্য দশমিক ০২৭ মিলিগ্রাম, ন্যায়েসেন (বি8) শূন্য দশমিক ১১৬ মিলিগ্রাম, প্যানটোথেনিক অ্যাসিড (বি৫) শূন্য দশমিক ১২৩ মিলিগ্রাম, ভিটামিন বি৬ শূন্য দশমিক ১২ মিলিগ্রাম, ফোলেট (বি৯) ১৯ মিলিগ্রাম ও ভিটামিন সি ৭ দশমিক ৪ মিলিগ্রাম।

পেঁয়াজে যেসব খনিজ উপাদান থাকে
ক্যালসিয়াম ২৩ মিলিগ্রাম, লোহা শূন্য দশমিক ২১ মিলিগ্রাম, ম্যাগনেশিয়াম ১০ মিলিগ্রাম, ম্যাংগানিজ শূন্য দশমিক ১২৯ মিলিগ্রাম, ফসফরাস ২৯ মিলিগ্রাম, পটাশিয়াম ১৪৬ মিলিগ্রাম ও দস্তা শূন্য দশমিক ১৭ মিলিগ্রাম।

অন্যান্য উপাদান
পানি ৮৯ দশমিক ১১ গ্রাম।

রান্নায় পেঁয়াজের স্বাদ
পেঁয়াজের মধ্যে সালফার বিদ্যমান থাকায় এটি রান্নায় একধরনের ঝাঁজালো স্বাদ যোগ করে। এ কারণে পেঁয়াজ দিয়ে রান্না খাবারের স্বাদ হয় তীব্র। পেঁয়াজ যেকোনো তরকারিকে করে তোলে গ্রেভি ও আকর্ষণীয়।

রান্নার ফলে পেঁয়াজের গুণাগুণের হেরফের
পেঁয়াজে নানা ধরনের ভিটামিন, পটাশিয়াম ও প্রাকৃতিক তেল থাকে, যা রান্নার পর নষ্ট হয়ে যায় বলে ধারণা করা হয়। রান্নার সময় তাপের ফলে পেঁয়াজে অবস্থিত ভোলাটাইল অ্যাসিড উড়ে যায়। সে কারণে কাঁচা অবস্থায় নাক–মুখ জ্বালা করে। উচ্চ তাপমাত্রায় রান্না করলে পেঁয়াজের খাদ্যগুণ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে বলে মধ্যম তাপমাত্রায় রান্না করাই ভালো।

পেঁয়াজ কাঁচা ও টাটকা খাওয়া উচিত
পেঁয়াজ কেটে বাসি না করে টাটকা খেয়ে নেওয়া উচিত। অনেকক্ষণ ধরে পেঁয়াজ কেটে রাখলে এর সালফারের অক্সিডেশন বিক্রিয়ার ফলে একধরনের বিষক্রিয়ার সৃষ্টি হয়। এতে পেঁয়াজের গুণ নষ্ট হয়ে যায়।

পেঁয়াজ খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া ও স্বাস্থ্যঝুঁকি
পেঁয়াজকে বায়ুনাশক বলা হয়, কিন্তু রান্না করা পেঁয়াজ বায়ুকারক হয়ে যায়।

পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয় এবং অন্য লোকের সঙ্গে কথা বলতে গেলে বড় অস্বস্তি লাগে।

রান্নায় বেশি পেঁয়াজ দিলে অনেক সময় পেটে গ্যাসের উদ্রেক হয়। বারবার ঢেকুর ওঠে।

এতে অনেকের পেটে ব্যথা হয়, পেট ফুলে যায়।

অনেকের পেট গরম হয়ে বারবার পাতলা পায়খানা হতে পারে। অনেক ক্ষেত্রে পেঁয়াজ জোলাপের কাজ করে।

পেঁয়াজের বিকল্প
আমাদের বেশির ভাগই আদতে পেঁয়াজ খাওয়ার সময় এর গুণাগুণ বিচার করে খাই না। খাবারের স্বাদ ও তরকারির ঘনত্ব বৃদ্ধির উদ্দেশ্যে পেঁয়াজ ব্যবহার করা হয়। এ কারণে এই উচ্চমূল্যের বাজারে পেঁয়াজ অল্প পরিমাণে ব্যবহার করে বিকল্প কিছু চিন্তা করা যেতেই পারে। এতে রান্না করা খাদ্যের গুণগত মান বাড়বে বৈ কমবে না।

পেঁয়াজের বিকল্প হিসেবে আমরা কাঁচা পেঁপে ব্যবহার করতে পারি। তাছাড়া টমেটোর রস,মিষ্টিকুমড়া এসব ও অনেক্ষেত্রে ব্যবহার করা হয়।

বিপিএল শুরু ১৯ জানুয়ারি থেকে

আগামী ১৯ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস ও নতুন দল দুর্দান্ত ঢাকার ম্যাচ দিয়ে শুরু হবে এই আসর। টুর্নামেন্টের ফাইনাল হবে ১ মার্চ। মোট ৪৬টি ম্যাচ হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের তিন ভেন্যুতে। বিসিবির একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

বিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মিরপুরে ১৯ থেকে ২৩ জানুয়ারি চলবে বিপিএলের প্রথম পর্ব। এরপর খেলা হবে সিলেটে। সেখানে বিপিএলের ম্যাচ চলবে ২৬ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ৬ ফেব্রুয়ারি আবার ঢাকার ফিরে খেলা হবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর টুর্নামেন্ট যাবে চট্টগ্রামে। সেখানে খেলা হবে ১৩ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর লিগ পর্বের শেষ ম্যাচ, এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালের জন্য বিপিএল আবার ফিরবে ঢাকায়।

বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস, দুর্দান্ত ঢাকা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশাল গত বিপিএলের মতো এবারও বিপিএলে অংশ নিচ্ছে এই সাতটি ফ্র্যাঞ্চাইজি দল। । সর্বশেষ বিপিএলে খেলা ঢাকা ডমিনেটরসের জায়গায় এবার নতুন যুক্ত হয়েছে দুর্দান্ত ঢাকা।

টুর্নামেন্ট জানুয়ারিতে শুরু হলেও এর প্লেয়ার্স ড্রাফট হয়ে গেছ গত ২৪ সেপ্টেম্বরই। ড্রাফট থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো পছন্দের ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়েছে। এখন শুধু অপেক্ষা মাঠে লড়াইয়ের।

পেঁয়াজের অত্যাধিক দাম নিয়ে মাঠপর্যায়ে নজরদারি বাড়াতে সরকারের নির্দেশ

আজ সোমবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের এই নির্দেশনার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তবে এই বিষয়ে আজকের মন্ত্রিসভার আলোচ্য বিষয় ছিল না বলেও জানান তিনি। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভা বৈঠক।

পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় মাঠপর্যায়ে নজরদারি বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে সরকার। যাঁরা অতিরিক্ত মুনাফা পাওয়ার চেষ্টা করছেন, তাঁদের আইনের আওতায় আনার চেষ্টা করতেও বলা হয়েছে।

ভারত সম্প্রতি পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পর বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। একেক বাজারে বিক্রেতারা পেঁয়াজের একেক রকম দাম রাখছেন।

সুনির্দিষ্ট কী নির্দেশনা ছিল, জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সরকারের তরফ থেকে নির্দেশনা হচ্ছে মাঠপর্যায়ে নজরদারি বাড়ানো। যাঁরা এসব কাজের (মজুরদারি করে অতিরিক্ত মুনাফা করা) সঙ্গে জড়িত, তাঁদের দিকে নজরদারি বাড়ানো এবং যাঁরা অতিরিক্ত মুনাফা পাওয়ার চেষ্টা করছেন, তাঁদের আইনের আওতায় আনার চেষ্টা করা। নির্দেশনা পাওয়ার পর আমাদের মাঠপর্যায়ের টিম কাজ করছে।’

১০ হাজার আনসার মোতায়েনের নির্দেশ রয়েছে মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা অবরোধে।

রবিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ অবরোধের ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে বিএনপিসহ বিরোধী বিভিন্ন দল ও জোটের ডাকা এটি একাদশতম দফায় অবরোধ।

সরকারের পদত্যাগ, দলীয় নেতাকর্মীদের মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের দাবিতে গত ২৯ অক্টোবর থেকে হরতাল-অবরোধ পালন করে আসছে বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলো।

বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর ঘোষিত অবরোধ চলাকালে রেল, সড়ক ও নৌ-পথে যোগাযোগ নির্বিঘ্ন রাখতে এবং জনগুরুত্বপূর্ণ স্থানে আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ বাহিনীকে সহায়তার জন্য রাজধানীসহ সারাদেশে ১০ হাজার আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে।

সোমবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (রাজনৈতিক শাখা-২) সিনিয়র সহকারী সচিব মো. জহিরুল হক সই করা এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (প্রকল্প প্রশিক্ষণ) ও গণসংযোগ কর্মকর্তা (অতি. দায়িত্ব) মো. জাহিদুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, আগামীকাল মঙ্গলবার সকাল থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রেলস্টেশন, বাসস্টেশন, লঞ্চঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ বাহিনীকে সহায়তার জন্য সারাদেশে অনধিক ১০ হাজার সাধারণ আনসার ও ভিডিপির সদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটগণ বিষয়টি সার্বিক সমন্বয় করবেন।

আমি বরাবরই যোদ্ধা, যুদ্ধ করেই জিতব – মাহিয়া মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন। আপিলের শুনানি শেষে মনোনয়ন ফিরে পেয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা থাকল না তার।

সোমবার (১১ ডিসেম্বর ২০২৩) দুপুরে রাজধানী ঢাকায় নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেতে তার আবেদন মঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় ঘোষণা করেন।

“আমি আমার জায়গা থেকে সৎ ছিলাম। আজ সেটারই প্রতিদান পেলাম।” এরকমটাই বলেছেন মাহিয়া মাহি।

তিনি আরও বলেন, “আমি আজকে থেকে বিশ্বাস করতে শুরু করেছি যে, এই নির্বাচন কমিশনের অধীনে একটি শতভাগ সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে।” এসময় তার সঙ্গে ছিলেন স্বামী রকিব সরকার ও আইনজীবী।

মাহিয়া মাহি মনে করেন যে তার এলাকায় রাজশাহী-১ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তিনি আরো বলেন “আমার এলাকার জনগণ আমাকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন। যদিও আমি নৌকা পাইনি। কিন্তু এলাকার জনগণ আমাকে নৌকার মাঝি হিসেবে দেখতে চায়। উৎসবমুখর পরিবেশে ভোট হবে, ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে জয়লাভ করব। আমি বরাবরাই যোদ্ধা, যুদ্ধ করেই জিতব আমি।”

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মাহি। সেটি না পেয়ে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। তবে ১% ভোটারের সইয়ে ভুয়া ভোটার পাওয়ায় গত ৩ ডিসেম্বর তার মনোনয়ন বাতিল করেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ।

আওয়ামী লীগের প্রার্থীসহ তিনজনকে নোটিশ : মুন্সিগঞ্জ-১

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সভা করায় মুন্সিগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন আহমদ এবং শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জল হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রোববার বিকেলে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জর্জ মো. আল-ইমরান খান তিনজনকে আলাদাভাবে ওই নোটিশ দেন।

ওই নোটিশ সূত্রে জানা গেছে, মহিউদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। গত শনিবার দুপুরে তিনি অনুমতি ছাড়া নির্বাচনী আইন ভঙ্গ করে শ্রীনগর ডাকবাংলোর সামনে নির্বাচনী ব্যানার নিয়ে তোফাজ্জল হোসেন, মশিউর রহমানসহ কয়েক শ নেতা-কর্মীকে নিয়ে নির্বাচনী কাজে যুক্ত ছিলেন, যা জাতীয় সংসদের নির্বাচনী আচরণ বিধিমালার লঙ্ঘন।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কেন নির্বাচন কমিশনের বরাবর সুপারিশ করা হবে না, সেটি ১২ ডিসেম্বর দুপুর ১২টার মধ্যে কমিটির অস্থায়ী কার্যালয় মুন্সিগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ, দ্বিতীয় আদালতে ব্যক্তিগতভাবে হাজির হয়ে বা মনোনীত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া একইভাবে আলাদা দুটি চিঠিতে তোফাজ্জল ও মশিউরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এ আসনে গত নির্বাচনে আওয়ামী লীগের মহাজোট থেকে বিকল্পধারার মাহী বি চৌধুরীর সংসদ সদস্য নির্বাচিত হন। এবার এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান মহিউদ্দিন।

গত শনিবার দুপুরে তোফাজ্জলের সভাপতিত্বে ও মশিউরের সঞ্চালনায় আচরণবিধি ভঙ্গ করে মহিউদ্দিনের বিজয় নিশ্চিত করতে মতবিনিময় সভা করে আওয়ামী লীগ। সভায় নৌকার প্রার্থী মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

ওই সভার ব্যানারে বড় অক্ষরে লেখা ছিল, ‘২০২৪ জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ নির্বাচনী আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা।’ সভায় মূল দল ও অঙ্গসংগঠনের কয়েক শ নেতা–কর্মী উপস্থিত ছিলেন। সভা থেকে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করতে বলা হয়। সেই সঙ্গে ‘৭ তারিখ সারা দিন নৌকা মার্কায় ভোট দিন; মহিউদ্দিন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে; নৌক, নৌকা’ বলে স্লোগান দিতে থাকেন সভায় উপস্থিত নেতা-কর্মীরা।

‘ফাইটার’-এর জন্য হৃতিক নিলেন ৫০ কোটি

আগামী বছর মুক্তি পাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’ ছবিটি। কিন্তু এখন থেকেই ছবিটিকে ঘিরে দর্শকের প্রত্যাশা তৈরি হয়েছে। নির্মাতারা জানিয়েছেন, অ্যারিয়াল অ্যাকশন ইউনিভার্সের প্রথম ছবি হতে চলেছে এটা। এই ছবিতে প্রথমবার জুটি বেঁধে আসতে চলেছেন হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন।

তাঁদের উষ্ণ রসায়নের একটি ছবি নেট দুনিয়ার উত্তাপ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সবাই তাঁদের জুটি দারুণ পছন্দ করছেন। সদ্য এই ছবির টিজার মুক্তি পেয়েছে।

টিজারে অনিল কাপুর, হৃতিক রোশন ও দীপিকার লুক সবার মন জয় করেছে। টিজারে ধরা পড়েছে অ্যারিয়াল অ্যাকশনের হাড় হিম করা কয়েকটি দৃশ্য। জেনে নেওয়া যাক হৃতিক, দীপিকা, অনিল কাপুর, করণ সিং গ্রোভার—কে কত পারিশ্রমিক নিয়েছেন।

দীপিকা পাড়ুকোন ‘ফাইটার’ ছবির অন্যতম আকর্ষণ, তা বলার অপেক্ষা রাখে না। এই ছবিতে তাঁকেও হৃতিক রোশনের সঙ্গে পাল্লা দিয়ে অ্যাকশন করতে দেখা যাবে। এর আগে ‘পাঠান’ ছবিতে অ্যাকশন দৃশ্যে দীপিকাকে দেখেছেন সবাই। অ্যাকশনের দিক থেকে তিনি শাহরুখ খানের থেকে কোনো অংশে কম ছিলেন না। ‘ফাইটার’ ছবিতে ‘মিনল রাঠো’র রূপে আসতে চলছেন দীপিকা। এই ছবির জন্য তিনি দর হেঁকেছিলেন ১৫ কোটি রুপি। নির্মাতা তা খুশি মনে দিতে রাজি হয়েছেন বলে জানা গেছে।

 

বিমানযোদ্ধার বেশে হৃতিক রোশন এই সিনেমায় হাজির হবেন। তাঁকে শেষ পর্দায় দেখা গেছে ‘টাইগার থ্রি’র অতিথি চরিত্রে। তার আগে ‘বিক্রম বেদা’ ছবিতে হৃতিকের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল। ছবিটি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করেছিল। ‘ফাইটার’ ছবিতে এই বলিউড তারকাকে ‘শামশের পাঠানিয়া’ চরিত্রে দেখা যাবে। এই ছবির জন্য হৃতিক ৫০ কোটি রুপি নিয়েছেন বলে খবর।

দীপিকা পাড়ুকোন ‘ফাইটার’ ছবির অন্যতম আকর্ষণ, তা বলার অপেক্ষা রাখে না। এই ছবিতে তাঁকেও হৃতিক রোশনের সঙ্গে পাল্লা দিয়ে অ্যাকশন করতে দেখা যাবে। এর আগে ‘পাঠান’ ছবিতে অ্যাকশন দৃশ্যে দীপিকাকে দেখেছেন সবাই। অ্যাকশনের দিক থেকে তিনি শাহরুখ খানের থেকে কোনো অংশে কম ছিলেন না। ‘ফাইটার’ ছবিতে ‘মিনল রাঠো’র রূপে আসতে চলছেন দীপিকা। এই ছবির জন্য তিনি দর হেঁকেছিলেন ১৫ কোটি রুপি। নির্মাতা তা খুশি মনে দিতে রাজি হয়েছেন বলে জানা গেছে।

টেলিভিশন জগতের তারকা, তথা অভিনেত্রী বিপাশা বসুর স্বামী করণ সিং গ্রোভারকে ‘ফাইটার’ ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। এই ছবিতে তাঁর পারিশ্রমিকের অঙ্ক হলো দুই কোটি রুপি।