শনিবার ,১৫ আগ, ২০২৬
sbacbank
Home Blog Page 399

এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথমপত্র

সিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ লক্ষ্মীবাজার, ঢাকা

রেইনকোট

-আখতারুজ্জামান ইলিয়াস

সৃজনশীল প্রশ্নের দিকগুলো

১. পাকিস্তানিদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ।

২. নিজেদের বাঁচানোর জন্য পাকিস্তানি আদর্শের সঙ্গে কলেজ অধ্যক্ষের একাত্মতা প্রকাশের চেষ্টা।

৩. মুক্তিযোদ্ধা মিন্টুর সাহসিকতা।

৪. বাঙালির চেতনার ক্ষেত্র শহিদ মিনার ধ্বংসের মাধ্যমে বাঙালিকে অবরুদ্ধ করার অপপ্রয়াস।

৫. গেরিলা হামলার সঙ্গে শিক্ষকদের সম্পৃক্তার নিরূপণ।

৬. কলেজে যাওয়ার পথে ভীতু নুরুল হুদার চেতনায় সাহসিকতার জাগরণ।

৭. গেরিলা যোদ্ধাদের কলেজ রেকি করার কৌশল।

৮. পাক বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে সাহসিকতার জন্য রেইনকোটের প্রতীকী ব্যবহার।

৯. ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র।

১০. শিক্ষক নুরুল হুদার দেশপ্রেমের প্রকাশ।

মূলদিক : পাক বাহিনীর সঙ্গে গেরিলা লড়াইয়ের জন্য কলেজ শিক্ষক নুরুল হুদার ভীতু মনে উষ্ণতা, সাহসিকতা ও দেশপ্রেম জাগরণের ক্ষেত্রে রেইনকোটের প্রতীকী ব্যবহার।

মডেল সৃজনশীল প্রশ্ন-১

তুমি আসবে বলে, হে স্বাধীনতা,

শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো

দানবের মতো চীৎকার করতে করতে।

তুমি আসবে বলে, হে স্বাধীনতা

ছাত্রাবাস, বস্তি উজাড় হলো। রিকয়েললেস রাইফেল

আর মেশিনগান খই ফোটালো যত্রতত্র।

ক. কার জন্য নুরুল হুদাকে তটস্থ থাকতে হয়?

খ. নুরুল হুদার স্ত্রী কেন বাড়ি পাল্টানোর জন্য হন্যে হয়ে লেগে গেলেন?

গ. উদ্দীপকটি ‘রেইনকোট’ গল্পের সঙ্গে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? বর্ণনা কর।

ঘ. উদ্দীপকের কবিতাংশে আলোচ্য গল্পের মূল উপজীব্যের প্রতিফলন হয়েছে কি? যুক্তি দাও।

সোনার তরী

-রবীন্দ্রনাথ ঠাকুর

অসামান্য প্রতিভার অধিকারী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) আধুনিক বাংলা কবিতার প্রাণপুরুষ। তার সাহিত্যসাধনার একটি বৃহৎকাল বাংলা সাহেত্যের ‘রবীন্দ্রযুগ’ নামে পরিচিত। মানুবধর্মের জয় ও সৌন্দর্য-তৃষ্ণা রোমান্টিক এই কবির কবিতার মূল সুর। কবিতা ছাড়াও তিনি ছোটগল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণকাহিনি ও সংগীত রচনায় কালজয়ী প্রতিভার স্বাক্ষর রেখেছেন। নিজে প্রাতিষ্ঠানিক শিক্ষাগ্রহণে নিরুৎসাহী হলেও ‘বিশ্বভারতী’ নামের বিশ্ববিদ্যালয়ের তিনি স্বাপ্নিক ও প্রতিষ্ঠাতা। মাত্র পনেরো বছর বয়সে তার প্রথম কাব্য ‘বনফুল’ প্রকাশিত হয়। বাংলা ছোটগল্পের তিনি পথিকৃৎ ও শ্রেষ্ঠ শিল্পী। ‘সোনার তরী’ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের নাম-কবিতা। শতাধিক বছর ধরে এ কবিতা বিপুল আলোচনা ও নানামুখী ব্যাখ্যায় নতুন নতুন তাৎপর্যে অভিষিক্ত। একই সঙ্গে, কবিতাটি গূঢ় রহস্য ও শ্রেষ্ঠত্বেরও স্মারক। মহৎ সাহিত্যের একটি বিশেষ গুণ হলো কালে কালে নতুন দৃষ্টিভঙ্গি ও বিবেচনার আলোকে তার শ্রেষ্ঠত্ব নিরূপিত হতে থাকে। বাংলা কবিতার ইতিহাসে ‘সোনার তরী’ তেমনি আশ্চর্যসুন্দর এক চিরায়ত আবেদনবাহী কবিতা। এ কবিতায় দেখা যায়, চারপাশের প্রবল স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো ছোটো একটি ধানক্ষেতে উৎপন্ন সোনার ধানের সম্ভার নিয়ে অপেক্ষারত নিঃসঙ্গ এক কৃষক। আকাশের ঘন মেঘ আর ভারী বর্ষণে পাশের খরস্রোতা নদী হয়ে উঠেছে হিংস্র। চারদিকের ‘বাঁকা জল’ কৃষকের মনে সৃষ্টি করেছে ঘনঘোর আশঙ্কা। এরকম এক পরিস্থিতিতে ওই খরস্রোতা নদীতে একটি ভরাপাল সোনার নৌকা নিয়ে বেয়ে আসা এক মাঝিকে দেখা যায়। উৎকণ্ঠিত কৃষক নৌকা কূলে ভিড়িয়ে তার উৎপাদিত সোনার ধান নিয়ে যাওয়ার জন্য মাঝিকে সকাতরে মিনতি জানালে ওই সোনার ধানের সম্ভার নৌকায় তুলে নিয়ে মাঝি চলে যায়। ছোট নৌকা বলে স্থান সংকুলান হয় না কৃষকের। শূন্য নদীর তীরে আশাহত কৃষকের বেদনা গুমড়ে মরে। এ কবিতায় নিবিড়ভাবে মিশে আশে কবির জীবনদর্শন। মহাকালের স্রোতে জীবন-যৌবন ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে মানুষেরই সৃষ্ট সোনার ফসল। তার ব্যক্তিসত্তা ও শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর করালগ্রাসের শিকার।

‘সোনার তরী’ কবিতাটি পড়ার সময় যে দিকগুলো ভালো করে খেয়াল করতে হবে

‘সোনার তরী’ কবিতায় কোনো কোনো সমালোচক কবির জীবনদর্শনের প্রতিফলন দেখেছেন। তবে এ কবিতায় কবি শাব্দিক অর্থে যেভাব প্রকাশ করেছেন, ভাবার্থে অন্য ভাব বুঝাতে চেয়েছেন। এ জন্যই এ কবিতা নিয়ে সমালোচকদের মাঝে এত কৌতূহল দেখা দিয়েছে। [চলবে]

রানী মুখার্জির মেয়ে বললো, ‘এই ভাইয়ারা খুব খারাপ’

স্টারকিড মানেই পাপারাজ্জিদের বাড়তি কৌতূহল, বাড়তি খবরের আয়োজন। মাঝেমধ্যে এ বাড়তি আগ্রহটা স্টারকেই ছাপিয়ে যায়। সংবাদমাধ্যমে আসে স্টারকিডের নানা ঢঙের ছবি ও তাকে নিয়ে মুখরোচক সব খবর।

কিন্তু অনেক স্টারকিড বা তারকাসন্তান পাপারাজ্জিদের এই আগ্রহটা পছন্দ করে না, তার চারপাশে ঘুরঘুর করা বা তার ছবি তোলার বিষয়টি পছন্দ করে না।

বলিউড অভিনেত্রী রানী মুখার্জির ৬ বছরের মেয়ে আদিরাও ঠিক এমনই। পাপারাজ্জিদের ছবি তোলা নিয়ে ভীষণ বিরক্ত সে।

কোনো পাপারাজ্জি তার ছবি তুললে তাকে খুব খারাপ মানুষ মনে করে সে।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডেতে পাপারাজ্জিদের নিয়ে মেয়ে আদিরার এমন নেতিবাচক মনোভাবের কথাই জানালেন রানী।

একটি ঘটনার বর্ণনা দিয়ে রানী বলেন—‘আমি একদিন এয়ারপোর্ট থেকে ফিরছি। সেদিন বাইরে পাপারাজ্জিরা দাঁড়িয়ে। উনারা বরাবরই আমার সাথে খুব ভালো ব্যবহার করেন। আমি বেবির ফটো না তুলতে বললেই ওরা আগে আদিরাকে যেতে দেয়। তারপর তারা আমার একার ছবি তোলেন। এবার আমি ছবি তোলার পার্ট শেষ করে গাড়িতে যেতেই আদিরা বলে—‘এই ভাইয়ারা খুব খারাপ না আম্মু, সবসময় তোমার ছবি তুলে নেয়।’

জবাবে আমি বলি, ‘হ্যাঁ এই ভাইয়ারা সত্যিই খারাপ। সবসময় আমার ফটো নেয়।’

পাল্টা প্রশ্ন করে আদিরা , ‘আচ্ছা আম্মু, ওরা কেন ছবি তুলে তোমার?’ আমি তখন বলি, ‘আমি জানি না মা, কেন ওরা এমনটা করে।’

এরপর রানী মুখার্জি বলেন, আদিরা পুরোপুরি তার বাবা আদিত্য চোপড়ার মতো হয়েছে। তার ‘হ্যাঁ’ মানে হ্যাঁ আর ‘না’ মানে না। কথার নড়চড় হবে না। আরেকটা মিল হলো, দু’জনেই ছবি তুলতে একদম পছন্দ করে না। আসলে ছোট্ট আদিরা বুঝতে পারে না, যখনই সে বাড়ির বাইরে আসে তখনই কেন সবাই তার ছবি তুলতে শুরু করে। রানীকে আদিরা সবসময়ই বলে, ‘মাম্মা নো ফটো।’

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

মারা গেছেন গাল্লি বয়ের সেই ব়্যাপার

মুম্বাইয়ের স্ট্রিট ব়্যাপারদের জীবনের গল্প নিয়ে নির্মিত ‘গাল্লি বয়’ সিনেমাটি বেশ আলোড়ন তুলেছিল বলিউডে। ‘এমসি তোড় ফোড়’ নামে পরিচিতি পেয়েছিলেন ব়্যাপার ধর্মেশ পারমার। মাত্র ২৪ বছর বয়সে মারা গেছেন সেই ধর্মেশ পারমার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মেশ পারমার মৃত্যুর কথা বলা হলেও কীভাবে তিনি মারা গেছেন সে সম্পর্কে তথ্য পাওয়া যায়নি।

ব়্যাপ দুনিয়ায় বেশ জনপ্রিয় ছিলেন ধর্মেশ পারমার। হঠাৎ তার মৃত্যু মেনে নিতে পারছেন না রণবীর সিং।

গাল্লি বয়ে ইন্ডিয়া নাইনটি ওয়ান গানটিতে ব়্যাপ করেছিলেন ধর্মেশ। সোশ্যাল মিডিয়ায় তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন রণবীর ও সিদ্ধান্ত।

গাল্লি বয়ের পরিচালক জয়া আখতার লিখেছেন— খুব তাড়াতাড়ি তুমি আমাদের ছেড়ে চলে গেলে। আমি কৃতজ্ঞ যে আমাদের দেখা হয়েছিল। একসঙ্গে কাজ করেছি। আত্মার শান্তি কামনা করি বান্টাই।

জয়ার প্রযোজনা সংস্থা টাইগার বেবি ফিল্মসের তরফ থেকেও শ্রদ্ধা জানানো হয় ধর্মেশকে। সোশ্যাল মিডিয়ায় তার একটি ছবি শেয়ার করে শোক প্রকাশ করা হয়। সেখানে লেখা, ধর্মেশ পারমার অর্থাৎ এমসি তোড় ফোড়ের স্মৃতিতে। খুব তাড়াতাড়ি চলে গেল আমাদের বান্টাই।

বাবর আজমকে বিয়ের প্রস্তাব দিলেন এক তরুণী

বাবর আজমের ম্যারাথনতুল্য ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে করাচি টেস্টে জয় সমতুল্য ড্র করেছে পাকিস্তান। ৬০৩ মিনিট উইকেটে থেকে ১৯৬ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন তিনি। এটি টেস্ট ক্রিকেটের ১৪৫ বছরের ইতিহাসে চতুর্থ ইনিংসে কোনো অধিনায়কের সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড।

বাবরের এমন ধৈর্যশীল ইনিংসে ভক্ত-সমর্থকেরা ভীষণ উচ্ছ্বসিত। তাদের উল্লাসটাও ছিল বাঁধভাঙা। এক নারী ভক্ত তো বাবরকে বিয়ে করতে পাগলপ্রায়!

পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও টিভির সাংবাদিক বাবরের মহাকাব্যিক ইনিংস নিয়ে ভক্তদের প্রতিক্রিয়া জানতে চাইলে এক তরুণী ছটফট করতে থাকেন।

এর পর ক্যামেরার সামনে এসে অবলীলায় বলেন, ‘আমি বাবর আজমের উদ্দেশে কিছু বলতে চাই। ওর সঙ্গে আমার দেখা করিয়ে দাও। নয়তো আমার আওয়াজ তাকে পৌঁছে দাও।’

সাংবাদিক তরুণীকে বলেন, ‘ঠিক আছে, বলুন। বাবরকে কী বলতে চান।’ তরুণীর জবাব, ‘আমি ওকে বিয়ে করতে চাই।’

এ কথা বলেই ওই নারী ভক্ত ক্যামেরার সামনে থেকে সরে যান। পাশে থাকা অন্য সমর্থকদের তখন হাসাহাসি করতে দেখা যায়। একজন বলেন, ‘মুশকিল, খুব মুশকিল।’

তরুণীর চাওয়া পূরণ হওয়া আক্ষরিক অর্থেই মুশকিল। বাবরের বিয়ে যে ঠিক হয়ে আছে! এ বছরই কোনো একসময় দাম্পত্যজীবন শুরু করবেন পাকিস্তান অধিনায়ক। হবু স্ত্রী তারই চাচাতো বোন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই মুহূর্তে সিরিজ নির্ধারণী টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন বাবর। নিজ শহর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এ প্রথম টেস্ট খেলার সৌভাগ্য হলো তার।

সিরিজ নির্ধারণী ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ

প্রথম ম্যাচের পারফরম্যান্সের পুনরাবৃত্তি ঘটিয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রোটিয়াদের মুখোমুখি হবেন টাইগাররা।

সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রানে জয় পায় বাংলাদেশ, যা ছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে ক্রিকেটের যে কোনো ভার্সনে টাইগার দলের প্রথম জয়। সেইসঙ্গে ১৯ ম্যাচ হারের বৃত্ত থেকে বের হয়ে আসে তারা। তবে দ্বিতীয় ম্যাচে টাইগারদের সাত উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা।

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে। ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় বিকাল ৫টায়।

সেঞ্চুরিয়নে প্রথম ম্যাচের ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা ছিল সাকিবের। ৬৪ বলে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

সিরিজ নির্ধারণী ম্যাচটি সেঞ্চুরিয়নে হওয়ার কারণে অধিনায়ক তামিম ইকবাল সেরা কিছুরই আশা করছেন। কারণ দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজকে স্মরণীয় করে রাখার আশা ছাড়তে রাজি নন তামিম।

দ্বিতীয় ওয়ানডেতে হারের পরও বাংলাদেশ দলে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। অপরিবর্তিত থাকলে একই স্কোয়াড নিয়েই টানা ছয়টি ম্যাচ খেলবেন টাইগাররা।

ওয়ানডে ফরম্যাটে এ পর্যন্ত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ২৪ ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৮টিতে। বাংলাদেশ জিতেছে পাঁচটিতে। একটি ম্যাচ বাতিল হয়।

একনজরে দুদলের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা:
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জানেমান মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভেরেইন্নে, রাসি ভন ডার ডুসেন, ডেভিড মিলার, কেশব মহারাজ, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও তাবরাইজ শামসি।

মালদ্বীপ সরকারের অ্যাওয়ার্ড পেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল

বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপিকে মালদ্বীপ সরকার কর্তৃক স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে ‘মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২২’ প্রদান করা হয়েছে।

বাংলাদেশের ক্রীড়ার মান উন্নয়নে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এবং পাশাপাশি মালদ্বীপের ক্রীড়ার উন্নয়নে বাংলাদেশের অব্যাহত বিশেষ সহযোগিতার স্বীকৃতি স্বরূপ দেশটির সরকারের পক্ষ থেকে সম্মানজনক এ পুরস্কার দেওয়া হয়েছে।

গত ১৭ মার্চ রাতে এক জমকালো আয়োজনের মাধ্যমে মালদ্বীপের রাজধানী মালেতে ‘মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড’ বিতরণী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলকে এ পুরস্কার দেয়া হয়। মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ নিজেই সম্মানজনক এ বিশেষ পুরস্কার তুলে দেন তার হাতে।

পরপর চারবার হকি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান বলেন, এ মাসে দুই প্রাপ্তি আমি বঙ্গবঙ্গু জন্মদিন উপলক্ষ্যে স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে। এই অর্জন দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদর্শনায় হয়েছে।

বাংলাদেশের ক্রীড়ার মান উন্নয়নে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এবং পাশাপাশি মালদ্বীপের ক্রীড়ার উন্নয়নে বাংলাদেশের অব্যাহত বিশেষ সহযোগিতার স্বীকৃতি স্বরূপ দেশটির সরকারের পক্ষ থেকে সম্মানজনক এ পুরস্কার দেওয়া হয়েছে।

মালদ্বীপ সফর শেষে সোমবার বাংলাদেশে আসার পর ফেডারেশনের নেতাকর্মী ও গাজীপুরের বিভিন্ন নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

দুপক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

মাদারীপুরের রাজৈর উপজেলায় দুপক্ষের সংঘর্ষে আহত জাহাঙ্গীর শেখ (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে মঙ্গলবার রাত ১টার দিকে তিনি মারা যান।

জাহাঙ্গীর শেখ উপজেলার হরিদাসী মহেন্দ্রদী ইউনিয়নের মহেন্দ্রদী গ্রামে মৃত কালা মিয়া শেখের ছেলে।

এর আগে সকাল ১০টার দিকে উপজেলার মহেন্দ্রদী গ্রামে বিরোধপূর্ণ জায়গায় ঘর তোলা কেন্দ্র করে সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার হরিদাসী মহেন্দ্রদী ইউনিয়নের মহেন্দ্রদী গ্রামে জমিসংক্রান্ত বিরোধ নিয়ে খলিল শিকদার ও ছাত্তার শেখের মধ্যে বিরোধ চলে আসছিল।

মঙ্গলবার সকাল ১০টার দিকে বিরোধপূর্ণ ওই জায়গায় একটি পক্ষ ছত্তার শেখের ভাই রতন শেখ ঘর নির্মাণ করতে গেলে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এর একপর্যায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় দুপক্ষ। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট এবং একটি রান্নাঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের প্রায় ২০ জন আহত হন।

আহতরা হলেন— জাহাঙ্গীর শেখ, ছত্তার শেখ (৭০), তুষার মোল্লা (৩৫), আলেয়া বেগম, (৫০) ইউসুফ শেখ (৭০), রমজান (১৫), নিশী (১৯) জসিম শেখ (৩৪), ফরিদা বেগম (৫৮), শারমিন বেগম (৩০), আলেম (৩০) এবং শহীদকে (৩৮) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে অবস্থার অবনতি হলে গুরুতর অবস্থায় জাহাঙ্গীর শেখকে (৪৫) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও তার অবস্থার আরও অবনতি হলে মঙ্গলবার বিকালে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন থেকে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে রাজৈর থানার ওসি জানান, মঙ্গলবার সকালে সংঘর্ষে আহত জাহাঙ্গীর শেখ নামে একজন রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

ইউক্রেনে ১০ শতাংশ রুশ সেনা নিহত: যুক্তরাষ্ট্র

ইউক্রেন যুদ্ধে যোগ দেওয়া ১০ শতাংশেরও বেশি রুশ সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। খবর ইয়েনি সাফাকের।

নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা বলেন, ইউক্রেনে যুদ্ধ শুরু করার পর ১০ শতাংশ রুশ সেনা নিহত হয়েছেন। বেলারুশ ও পশ্চিম রাশিয়ায় থেকে সেনারা হামলা চালাচ্ছে।

ক্রেমলিন ঘনিষ্ট একটি ট্যাবলয়েড সোমবার এক প্রতিবেদনে জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী ৯৮৬১ রাশিয়ানের মৃত্যু হয়েছে ইউক্রেন যুদ্ধে। আহত হয়েছেন ১৬ হাজার ১৫৩ জন।

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হতাহতের সঠিক পরিসংখ্যান প্রচার করতে নারাজ। মার্চের শুরুর দিকে ৪৯৮ সেনা নিহত হওয়ার তথ্য দেওয়া হয়েছিল। তবে ইউক্রেনের দাবি তাদের প্রতিরোধে ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জন জেনারেলও রয়েছেন।

পেন্টাগন জানিয়েছে, রুশ সেনারা ইউক্রেনে লজিস্টিক সমস্যায় জর্জরিত। জ্বালানি পরিবহণ, খাদ্য ও ইউক্রেনে সেনা পাঠানোর চ্যালেঞ্জের মুখে পড়েছে মস্কো।

তাইওয়ানে আঘাত হেনেছে ৬.৭ মাত্রার ভূমিকম্প

তাইওয়ানে ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল উপকূল থেকে ৫ মাইল দূরের দক্ষিণ-পূর্বের শহর তাইতুং এবং হুয়ালিয়েনের মধ্যবর্তী স্থানে। এর গভীরতা ছিল ১৮ কিলোমিটার। খবর ইনডিপেনডেন্টের।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ছাড়া সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

তবে কিছু কিছু জায়গায় বেশ কিছুক্ষণ কম্পন অনুভূত হয়। অনেক ভবন ভূমিকম্পে কেঁপে ওঠে।

উল্লেখ্য, ২০১৮ সালে হুয়ালিয়ানের কাছে উপকূলে ৬.৪ মাত্রার ভূমিকম্পে ১৭ জন প্রাণ হারান। ২০১৬ সালে ৭.৩ মাত্রার ভূমিকম্পে মারা যান শতাধিক মানুষ।

যুক্তরাষ্ট্রের দুই রাজ্যে ভয়াবহ টর্নেডোর আঘাতে নিহত ১

যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ওকলাহোমা অঙ্গরাজ্যে দফায় দফায় টর্নেডো আঘাত হেনেছে।

টেক্সাসে টর্নেডোর আঘাতে ৭৩ বছর বয়সী এক বৃদ্ধা নিহত ও এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। এর মধ্যে ১০ জন আহত হয়েছেন গ্রেসন কাউন্টিতে। খবর আলজাজিরার।

ভয়াবহ টর্নেডোর আঘাতে বহুসংখ্যক স্কুল, ঘরবাড়ি ও বাণিজ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। টর্নেডোর আঘাত এতটাই শক্তিশালী ছিল যে, রাস্তায় চলমান গাড়িও উল্টে যায়।

টেক্সাসে গত কয়েক দিন ধরে প্রচণ্ড দাবদাহের পর এই টর্নেডো আঘাত হানে। দাবদাহের ফলে সৃষ্ট দাবানলে টেক্সাসের বিস্তীর্ণ অঞ্চল পুড়ে গেছে।

টর্নেডোর পর সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার লুইযিয়ানা ও মিসিসিপির দিকেও টর্নেডো এগিয়ে যায় এবং আশংকা করা হচ্ছিল- এ দুটি অঙ্গরাজ্যে টর্নেডো মারাত্মকভাবে আঘাত হানবে। বিভিন্ন অঞ্চলে রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করা হয়েছে।