বৃহস্পতিবার ,৩০ এপ্রি, ২০২৬
sbacbank
Home Blog Page 35

মারা গেছেন কুয়েতের আমির শেখ নাওয়াফ আল–আহমদ আল–জাবের আল–সাবাহ

কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে জানা যায় দেশটির আমির শেখ নাওয়াফ আল–আহমদ আল–জাবের আল–সাবাহ ৮৬ বছর বয়সে আজ ১৬ ডিসেম্বর মারা গেছেন।

কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনে আজ শনিবার আমিরের মৃত্যুর ঘোষণায় বলা হয়, ‘আমরা গভীরভাবে শোকাহত…কুয়েতের আমির শেখ নাওয়াফ আল–আহমদ আল–জাবের আল–সাবাহ মারা গেছেন।’

সৎভাই ও তৎকালীন আমির শেখ সাবাহ আল–আহমদ আল–জাবের আল–সাবাহর মৃত্যুর পর কুয়েতের আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শেখ নাওয়াফ।
শেখ নাওয়াফ আল–আহমদ আল–জাবের আল–সাবাহ কুয়েতের আমির হিসেবে শপথ গ্রহণ করেন ২০২০ সালের সেপ্টেম্বরে । এর আগে ২০০৬ সালে শেখ নাওয়াফকে দেশটির পরবর্তী আমির হিসেবে ঘোষণা দেওয়া হয়। আমির হিসেবে দায়িত্ব গ্রহণের আগে কয়েক দশক ধরে কুয়েতের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর চ্যালেঞ্জ মোকাবিলা করেন।

কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, গত মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়লে আমির শেখ নাওয়াফকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার সকাল–সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি

দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ শনিবার সন্ধ্যার দিকে অনলাইনে সংবাদ সম্মেলন করে জানান যে বিএনপি আগামী সোমবার সকাল–সন্ধ্যা হরতাল আহ্বান করেছে।

এ নিয়ে গত ২৮ অক্টোবরের পর চতুর্থ দফায় হরতালের কর্মসূচি দিল দলটি। এ ছাড়া ২৮ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ১১ দফায় ২২ দিন অবরোধের কর্মসূচি পালন করেছে বিএনপি।

তিনি বলেন ‘বিএনপির পক্ষ থেকে ১৮ ডিসেম্বর সকাল ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল ঘোষণা করছি।’
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোও অভিন্ন কর্মসূচি পালন করছে।

বিজয় দিবসে শোভাযাত্রা করলো বিএনপি

মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বেলা আড়াইটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু করে বিএনপি।

শোভাযাত্রায় ‘দিয়েছি তো আরও দেব রক্ত’, ‘আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’ এরকম নানা স্লোগান দেন বিএনপির নেতাকর্মীরা।

মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি। দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। এ সময় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মঈন খান বলেন, ‘বিজয় দিবসকে আওয়ামী লীগ সরকার পরাজয় দিবসে পরিণত করেছে।’

আজ বিজয় শোভাযাত্রায় আরও বেশি নেতা-কর্মীর উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে ঢাকা মহানগরের সব থানা, ওয়ার্ড ও ইউনিট বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের শোভাযাত্রায় থাকতে বলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাজীপুর, নারায়ণগঞ্জসহ ঢাকার আশপাশের কয়েকটি জেলা ও মহানগর থেকেও নেতা-কর্মীরা যোগ দিতে পারেন।

বাঙালির অদম্য শক্তির প্রতীক যে ভাস্কর্য

অপরাজেয় বাংলা ভাস্কর্যটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মরণে নিবেদিত একটি ভাস্কর্য যা তিনজন মুক্তিযোদ্ধাকে চিত্রায়িত করেছে।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নারী-পুরুষ নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। তাদের সম্মিলিত প্রতিরোধ ও আক্রমণে পাক বাহিনী পরাজিত হয়। সর্বস্তরের মানুষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের প্রতীকী চিহ্নই ‘অপরাজেয় বাংলা’। ১৯৭২-৭৩ সালে ডাকসুর ভিপি ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম এবং জিএস ছিলেন মাহবুব জামান। এ সময় ডাকসুর উদ্যোগে অপরাজেয় বাংলার কাজে হাত দেয়া হয়। এর তিনটি মূর্তির একটির ডান হাতে দৃঢ় প্রত্যয়ে রাইফেলের বেল্ট ধরা বৃহত্তর জনগোষ্ঠীর প্রতিনিধি। এর চোখেমুখে স্বাধীনতার চেতনা উদ্দীপনা নিরাপোষ। এর মডেল ছিলেন আর্ট কলেজের ছাত্র মুক্তিযোদ্ধা বদরুল আলম বেনু। থ্রি নট থ্রি রাইফেল হাতে সাবলীল ভঙ্গিতে দাঁড়ানো অপর মূর্তির মডেল ছিলেন সৈয়দ হামিদ মকসুদ ফজলে। আর নারী মূর্তির মডেল ছিলেন হাসিনা আহমেদ। ১৯৭৫ সালের পর অনেকদিন অপরাজেয় বাংলার নির্মাণ কাজ বন্ধ ছিল।

১৯৭৯ সালের ১৯ জানুয়ারি পূর্ণোদ্যমে অপরাজেয় বাংলার নির্মাণ কাজ শুরু হয়। ১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর সকাল ৯টায় এ ভাস্কর্যের উদ্বোধন করা হয়। তবে অপরাজেয় বাংলার কাছে ভাস্করের নাম খচিত কোন শিলালিপি নেই। স্বাধীনতার এ প্রতীক তিলে তিলে গড়ে তুলেছেন গুণী শিল্পী ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনের বেদিতে দাঁড়ানো তিন মুক্তিযোদ্ধার প্রতিচ্ছবি যেন অন্যায় ও বৈষম্য দূর করে দেশে সাম্য প্রতিষ্ঠার গান গাইছে। মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে। এ ভাস্কর্যে সব শ্রেণীর যোদ্ধার প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে।

সারাদেশে বিজয় দিবস উদ্‌যাপন

আজ মহান বিজয় দিবস। এইবার বাংলাদেশের ৫৩তম বিজয় দিবস পালিত হলো। দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদ্‌যাপিত হচ্ছে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে ভোর থেকেই ছিল মানুষের ভিড়। সারাদেশের সরকারি বেসরকারি প্রায় সব শিক্ষা প্রতিষ্টান এ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে বিজয় দিবস উপলক্ষে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস উদ্‌যাপিত হচ্ছে।

এটি একটি দীর্ঘ এবং ভয়ঙ্কর রাতের পরে উজ্জ্বল ভোরের মতো ফোটে উঠেছিল আমাদের এই স্বাধীনতা। স্বাধীনতার শীতল হাওয়া বইছিল ১৯৭১ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। বিজয় ও স্বাধীনতার আশা ক্রমাগত ধারণ করায় বিগত নয় মাস ধরে জাতিকে যে ভয় ও উদ্বেগ গ্রাস করেছিল তা অনেকটা ম্লান হয়ে যায়। একদিকে মুক্তিবাহিনীর গেরিলারা ঢাকা শহরে প্রবেশ করে বিভিন্ন স্থানে অবস্থান নেয়। একই সময়ে ভারতীয় বাহিনী তাদের অস্ত্রশস্ত্র নিয়ে শহরের সীমান্ত অঞ্চলে পৌঁছে যায়, অন্যদিকে দখলদার পাকিস্তান সেনাবাহিনী আমাদের কাছে নতজানু হয়ে যায়।

স্বাধীনতার ভোর

এটি একটি দীর্ঘ এবং ভয়ঙ্কর রাতের পরে উজ্জ্বল ভোরের মতো ফোটে উঠেছিল আমাদের এই স্বাধীনতা। স্বাধীনতার শীতল হাওয়া বইছিল ১৯৭১ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। বিজয় ও স্বাধীনতার আশা ক্রমাগত ধারণ করায় বিগত নয় মাস ধরে জাতিকে যে ভয় ও উদ্বেগ গ্রাস করেছিল তা অনেকটা ম্লান হয়ে যায়। একদিকে মুক্তিবাহিনীর গেরিলারা ঢাকা শহরে প্রবেশ করে বিভিন্ন স্থানে অবস্থান নেয়। একই সময়ে ভারতীয় বাহিনী তাদের অস্ত্রশস্ত্র নিয়ে শহরের সীমান্ত অঞ্চলে পৌঁছে যায়, অন্যদিকে দখলদার পাকিস্তান সেনাবাহিনী আমাদের কাছে নতজানু হয়ে যায়।

 

বাংলাদেশ-ভারত যৌথ বাহিনী ১৯৭১ সালের ডিসেম্বরের শুরুর দিকে একটি দ্রুত এবং সিদ্ধান্তমূলক আক্রমণ শুরু করেছিল, যুদ্ধবিমানগুলি বোমাবর্ষণের জন্য প্রস্তুত থেকে মাথার উপর বার বার চক্কর দিতে থাকে এবং রাতের বেলা বাধ্যতামূলক ব্ল্যাকআউটের ব্যবস্থা করা হয়েছিল। যৌথ বাহিনী পাকিস্তানি বাহিনী কে আন্তসমর্পন করার জন্য বার বার ঘোষনা দিতে থাকে এবং এই ঘোষনাগুলি রেডিওর মাধ্যমেও বারং বার পুনরাবৃত্তি করতে থাকে, যখন পাকিস্তানি বাহিনী বিদেশী সাহায্যের সমস্ত আশা হারাই ফেলে তখন তাদের মনোবল শূন্যে নেমে শূন্যে নেমে আসে। ১৬ ডিসেম্বর দুপুর ১:00 টার দিকে, ভারতের পূর্বাঞ্চলীয় সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেএফআর জ্যাকব আত্মসমর্পণের বিষয়ে আলোচনা করতে পাকিস্তানি বাহিনীর সদর দফতরে পৌঁছান।

ডেঙ্গুতে মারা গেলে আরও দুইজন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। উক্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা সিটির ৫৭ জন এবং ঢাকা সিটির বাইরে ১৩৩ জন নিয়ে মোট ১৯০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ১ হাজার ৭৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। সাল ২০১৩ থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১৮ হাজার ৮০৩ জন। ৩ লাখ ১৫ হাজার ৩৮৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এবং ১ হাজার ৬৭৮ জন মারা গেছেন । এরমধ্যে ৯৬৮ জন ঢাকা সিটির এবং ঢাকা সিটির বাইরের ৭১০ জন। নামকারা মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, এখন ডেঙ্গু সারাবছরই হচ্ছে, এটা আর এখন কোন সিজনাল রোগ নেই। আবহাওয়া খারাপ হলেই এর প্রকোপ বেড়ে যায়। গত বছর জুন মাস থেকে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছিল। কিন্তু চলতি বছর এক মাস আগে থেকে মে মাসেই আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যায়। তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধ করার জন্য শহরের জুড়ে মশা নিরোধক ওষুধ ব্যবহার অনেক বাড়িয়ের দেয়া উচিত। এর পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালানো দরকার। একই সঙ্গে প্রত্যেক জনগনের আরও সচেতন হওয়া প্রয়োজন। কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী মনে করেন, শুধু জেল-জরিমানা আর জনসচেনতনা বাড়িয়ে কাজ হবে না ঢাকার দুই সিটি করপোরেশনের আরও গুরুত্ব দিয়ে সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন। উল্লেখ্য, গত বছর ৬২ হাজার ৩৮২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন ডেঙ্গু রোগী।

আইফোন ব্যবহারকারীরা পড়েছে বিপাকে আইওএস হালনাগাদ করে

গত সেপ্টেম্বর মাসে নতুন আইফোনের পাশাপাশি ‘আইওএস ১৭’ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করে অ্যাপল। এর পর থেকে অপারেটিং সিস্টেমটির নিরাপত্তাসহ বিভিন্ন ত্রুটির কারণে বেশ ভালোই বিপদে পড়েছে প্রতিষ্ঠানটি। সমস্যা সমাধানে কিছুদিন পরপর আইওএসের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করছে তারা। এর ধারাবাহিকতায় ১১ ডিসেম্বর ‘আইওএস ১৭.২’ সংস্করণ উন্মুক্ত করা হয়। কিন্তু আইওএসের হালনাগাদ সংস্করণ ব্যবহারের পর আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী।

আইওএসের হালনাগাদ সংস্করণটিতে বেশ কিছু নিরাপত্তাত্রুটি সমাধানের পাশাপাশি জার্নালিং অ্যাপ, কন্ট্যাক্ট কি ভেরিফিকেশন, থ্রিডি ভিডিও রেকর্ডিং ও অ্যাকশন বাটনে অনুবাদ সুবিধা যুক্ত করা হয়েছে। আর তাই এরই মধ্যে নতুন সংস্করণটি ব্যবহার শুরু করেছেন অনেকে। কিন্তু বেশ কয়েকজন ভুক্তভোগী খুদে ব্লগ লেখার সাইট এক্সে (টুইটারে) জানিয়েছেন, আইওএস ১৭.২ নামানোর পর আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে।

এ বিষয়ে এক্সে একজন ভুক্তভোগী লিখেছেন, ‘আইওএস ১৭.২ সংস্করণ নামানোর পর আমার এসই২ মডেলের আইফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এখন ঘড়িতে বিকেল ৪টা ৩৭ মিনিট। এরই মধ্যে আমাকে দুবার আইফোন চার্জ করতে হয়েছে।’ আরেকজন লিখেছেন, ‘আমি শপথ করে বলছি, আইওএস ১৭.২ আমার আইফোনের ব্যাটারি নষ্ট করে ফেলছে।’

আইওএসের হালনাগাদ সংস্করণে আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়ার বিষয়ে বরাবরের মতো তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি অ্যাপল। তবে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জেডডিনেটের গবেষক অ্যাড্রিয়ান কিংসলে জানিয়েছেন, নতুন সংস্করণ নামানোর পর আইফোনের ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কাজ চলার কারণে ব্যাটারি বেশি খরচ হতে পারে। এ সমস্যা কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত হওয়া স্বাভাবিক।

রক্ত দিতে যাদের মানা

যেকোনো পূর্ণবয়স্ক, শারীরিক ও মানসিকভাবে সুস্থ-সবল ব্যক্তি রক্ত দান করতে পারবেন। রক্তদানের সময় সাধারণত ৪৫০ মিলিলিটার রক্ত নেওয়া হয়। তিন মাসের মধ্যে এই পরিমাণ রক্তের উপাদান আবার পূরণ হয়ে যায়। তাই একজন সুস্থ-সবল ব্যক্তি জীবনে অনেকবারই রক্ত দিতে পারেন। বাংলাদেশ সরকারের গেজেট অনুয়ায়ী রক্তদানের সক্ষমতা নির্ণয় করা হয়ে থাকে। প্রতিটি রক্তদান কেন্দ্রে রক্তদানের সক্ষমতা যাচাই করার জন্য একটি সুনির্দিষ্ট ফরম থাকে, যা রক্তদাতা নিজে পূরণ করবেন। এরপর কিছু পরীক্ষা-নিরীক্ষা করে রক্তদানের উপযুক্ততা নির্ধারণ করা হয়।

যাদের রক্তদান করতে মানা

  • বয়স ১৮ বছরের নিচে বা ৬০ বছরের বেশি
  • ওজন ৫০ কেজির কম হলে
  • শারীরিকভাবে সুস্থ না হলে রক্ত দিতে পারবেন না। যেমন রক্ত দেওয়ার সময় সর্দি, কাশি, গলাব্যথা, ফ্লু বা অন্য কোনো রোগের সংক্রমণ হয়ে থাকলে রক্ত দেওয়া যাবে না।
  • দাঁতের কোনো চিকিৎসা চললে তার ২৪ ঘণ্টার মধ্যে রক্ত দেওয়া যাবে না
  • হিমোগ্লোবিনের মাত্রা ১২ গ্রাম/ডিএলের নিচে হলে
  • নাড়ির গতি মিনিটে ৬০ থেকে ১০০-এর বাইরে হলে বা হৃৎস্পন্দন অনিয়মিত হলে
  • রক্তচাপ ডায়াস্টোলিক ৫০ থেকে ১০০ এবং সিস্টোলিক ১০০ থেকে ১৮০ মিমি মার্কারি—এই সীমার বাইরে থাকলে
  • শরীরের তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রির ওপরে গেলে
  • হৃদ্‌রোগ, ক্যানসার, কিডনির অসুস্থতা, অ্যাজমা বা শ্বাসযন্ত্রের অসুবিধা, টিবি, অ্যালার্জি থাকলে
  • ইপিলেপ্সি, ফিট বা কোনো মানসিক ব্যাধি থাকলে
  • ডায়াবেটিস বা থাইরয়েডের সমস্যা আছে—এমন ব্যক্তি রক্ত দিতে পারবেন না
  • ম্যালেরিয়া এনডেমিক জোনে (পার্বত্য চট্টগ্রাম) ভ্রমণ করলে তিন মাসের মধ্যে রক্তদান থেকে বিরত থাকবেন
  • কোনো টিকা গ্রহণের এক মাসের মধ্যে রক্ত দেওয়া যাবে না
  • রেবিস বা হেপাটাইটিস বি-এর টিকা গ্রহণের ছয় মাসের মধ্যে
  • গর্ভাবস্থায় ও ব্রেস্ট ফিডিং করানোর সময় রক্ত দেওয়া যাবে না। এ ছাড়া গর্ভপাতের ছয় মাসের মধ্যেও রক্ত না দেওয়াই ভালো।

অধ্যাপক সৈয়দা মাসুমা রহমান, রক্ত পরিসঞ্চালন বিশেষজ্ঞ

ঢাকায় মিডল্যান্ড ব্যাংকে নিয়োগ

বেসরকারি মিডল্যান্ড ব্যাংক লিমিটেডে ‘হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন’ পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা এ মাসের শেষ দিন পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিভাগের নাম       : এসভিপি/ইভিপি/এসইভিপি
পদের নাম          : হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন
পদ সংখ্যা           : ১ জন
শিক্ষাগত যোগ্যতা  : স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তৃতীয় বিভাগ থাকা যাবে
না। অভিজ্ঞতা থাকতে হবে ১৬ বছর।
বেতন                : আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
চাকরির ধরন       : ফুল টাইম অথবা চুক্তিভিত্তিক
আবেদনের বয়স   : ৪০ থেকে ৫৯ বছর বয়সী যে কেউ ‘হেড অব ক্রেডিট রিস্ক
ম্যানেজমেন্ট’ পদে আবেদন করতে পারবেন।
কর্মস্থল              : হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টে চাকরি পেলে পদায়ন বা
কর্মস্থল হবে রাজধানী ঢাকা।

আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।