শনিবার ,১৬ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 561

হাসুন, কারণ এটা ঘটেছে: পরীমনি

চলতি বছরে ঢাকাই সিনেমায় সবচাইতে আলোচিত ব্যক্তিত্ব কে? জবাবে যে কেউ বলবেন – চিত্রনায়িকা পরীমনি।

অবশ্য সিনেমায় অভিনয় দিয়ে নয়; বোট ক্লাব কাণ্ড থেকে শুরু মামলা, গ্রেফতার, আদালত কত কিছুই না দিয়ে বছরজুড়ে সংবাদ শিরোনামে ছিলেন তিনি।

অবশ্যতিনি নিজেও বেশ কষ্টে বছরটা পার করেছেন। কারাভোগও করেছেন। জামিন পেতে আদালতের সিঁড়ি বাইতে বাইতে নাভিঃশ্বাসের উপক্রম তার। বছরজুড়েই কেঁদেছেন তিনি।

তবে সব দুঃখ-কষ্ট পেছনে ফেলে বর্তমানে সিনেমার কাজ নিয়ে পুরোদস্তুর ব্যস্ত তিনি। হাতে রয়েছে একাধিক সিনামা। যে কারণে সম্প্রতি বেশ কিছু দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নীরব ছিলেন।

এবার আবারও ফেসবুকে অ্যাকটিভ দেখা গেল তাকে। একাধিক পোস্ট পাওয়া গেছে তার টাইমলাইনে।

এর মধ্যে শুক্রবার দেওয়া তার পোস্টটি নিয়ে আলোচনা চলছে। নিজের তিনটি উচ্ছ্বল হাসি মুখো ছবি পোস্ট করেছেন পরী। সাদা রঙের শাড়ি পরিহিত এ নায়িকার কোলে তার পোষ্যপ্রাণী।

তবে ক্যাপশনে দিয়েছেন এক ‘রহস্যময়’ বার্তা। লিখেছেন, ‘শেষ হয়ে গেছে বলে কাঁদবেন না; হাসুন, কারণ এটা ঘটেছে।’

পোস্টটি নিয়ে সিনেপ্রেমীদের মাঝে কৌতূহল বিরাজ করছে। কার উদ্দেশ্যে এই বার্তা? নাকি নায়িকা চলতি বছরে তার উপর বয়ে যাওয়া ঝড় নিয়েই ইঙ্গিত দিয়েছেন! কান্নার দিন শেষ করে এখন হাঁসতে চলেছেন!

এমন সব প্রশ্ন ভক্তদের। যদিও সে প্রশ্ন রাখার কোনো উপায় রাখেননি পরীমনি। কমেন্ট অপশন তিনি বন্ধ করে রেখেছেন বিধায় কেউ মন্তব্য করতে পারছে না।

এরপরও গত ১৮ ঘণ্টায় পরীমনির পোস্টটিতে ৭২ হাজারের বেশি রিঅ্যাকশন জমা পড়েছে।

আরিয়ানের জন্য বড় সমস্যায় শাহরুখ-সালমান!

ছেলে আরিয়ানের জন্য সব কাজ থেকে প্রায় ২ মাসের লম্বা বিরতি নিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এরপর বিজ্ঞাপনের কাজ শুরু করলেও এখনও পৌঁছাননি ছবির সেটে।

ছেলে আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর কাজ বন্ধ করে দিয়েছিলেন শাহরুখ খান। আরিয়ান বাসায় ফেরার পর স্থগিত রাখা শ্যুটিং শুরু করার কথা ছিল তার।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মাদক মামলায় আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর থেকে শাহরুখের শ্যুটিং শিডিউলটাই যেন বদলে গেছে। এরমধ্যে নতুন বছরের শুরুতে সালমান খানের ‘টাইগার ৩’র কাজ শুরু করার কথা ছিল।

তবে শাহরুখ খানের টিমের সঙ্গে যুক্ত এক সূত্রের মতে, শাহরুখ-সালমান একসঙ্গে কাজ করলেও তা এখন নয়। বরং তার আগে ‘পাঠান’র শ্যুট শুরু করবেন বলিউড বাদশাহ। আপাতত ছেলেকে ছেড়ে যাবেন না তিনি। আরিয়ানের সুরক্ষাই এখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

শাহরুখের এক ঘনিষ্ঠজন বলেছেন, শাহরুখ কাজ শুরু করেছে কারণ তিনি চান না তার জন্য প্রযোজকদের কোনো রকম ক্ষতি হোক। কিন্তু তিনি আরিয়ানের কাছাকাছি থাকতে চান। তাকে ছাড়া শাহরুখ শহরের বাইরে যাবেন না।

আরিয়ান গ্রেফতার হওয়ার সময় ‘পাঠান’র শ্যুটেই ছিলেন শাহরুখ। তড়িঘড়ি তা শেষ করে ফিরে আসেন মুম্বাই। তারপর ২ মাসের লম্বা বিরতি নিয়েছিলেন। গত সপ্তাহেই একটি বিজ্ঞাপনের শ্যুটে প্রথম দেখা যায় বাদশাকে। সেই সেটও নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছিল।

সূত্র জানিয়েছে, আপাতত ‘পাঠান’র কাজই আগে শুরু করবেন শাহরুখ। তারপর ফেব্রুয়ারিতে সালমনের ‘টাইগার ৩’র শ্যুট করবেন। একইসাথে স্থগিত রাখা আছে কিং খানের হোম প্রোডাকশনের সিনেমা ‘আটলি’র শ্যুট। মাঝে শাহরুখের বডি ডবল দিয়ে শ্যুটিং চালানো হয়েছিল কয়েক সপ্তাহ।

ক্রিকেট ছাড়ার পর কী করবেন, জবাবে যা বললেন তামিম

জাতীয় দলের পঞ্চপাণ্ডবের সবার ক্যারিয়ার শেষের দিকে এখন। আনুষ্ঠানিক অবসর না নিলেও ২২ গজের মাঠে নেই মাশরাফি বিন মর্তুজা।

খেলোয়াড়ি জীবনের ইতি টানার আগেই তিনি এখন সংসদ সদস্য। জাতীয় দলের খেলায় নিয়মিত নন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ব্যবসায় মনযোগী হয়েছেন সাকিব।

এদিকে ইনজুরির কারণে টি-টোয়েন্টি ফরম্যাটে বিগত বেশ কয়েকটি সিরিজে অনুপস্থিত তামিম। টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলেননি।

তাই ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে স্বভাবতই তামিমের কাছে প্রশ্ন ছুড়েন সাংবাদিকরা – ক্রিকেট ছাড়ার পরে তিনি কি করবেন? কোচ হবে কি?

অবসরের পর কী করবেন তা নিয়ে এখনো সিদ্ধান্ত না নিলেও কোচ যে হবেন না তা সরাসরি জানিয়ে দেন তামিম।

বলেন, ‘না, আমার কোচিংয়ে আসার কোনো ইচ্ছা নেই। অবসরের পর ক্রিকেট নিয়েই থাকব কিন্তু আমি নিশ্চিত কোচ হব না। অবশ্য ব্যবসা করব নাকি ক্রিকেটের সাথেই থাকব নাকি অন্য কিছু করব তা সময়ই বলে দেবে। এই মুহূর্তে এটা নিয়ে কথা বলা বেশ কঠিন। তবে কোচিংয়ের ইচ্ছা নেই।’

এ মুহূর্তে বিষয়টি নিয়ে ভাবতেও চান না বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। ক্যারিয়ারকে আরো ৪-৫ বছর টেনে নিয়ে যেতে চান।

তামিম বলেন, ‘আমি আশা করি, এখনো চার থেকে পাঁচ বছর সব সংস্করণে বাংলাদেশের পক্ষে খেলতে পারব। ধারাভাষ্যে আমার আগ্রহ আছে। তবে ওখানে যে সফল হবই এমন কিছু না। আমি এখনো পাঁচ বছর ক্রিকেট খেলব। এখন ক্রিকেট নিয়েই ভাবছি, ওসব নিয়ে ভাবছি না।তারপরে দেখা যাক কী হয়। ’

বিসিবিতে ব্যাপক রদবদল, কে কোন দায়িত্বে?

শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বহুল প্রতীক্ষিত সভা। এতে স্থায়ী কমিটিতে ব্যাপক রদবদল এসেছে।

দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্বে থাকা জালাল ইউনুস পেয়েছেন বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের দায়িত্ব।

পারিবারিক কারণ দেখিয়ে এ বিভাগ থেকে আগেই সরে যাওয়ার ঘোষণা দেওয়া আকরাম খান পেয়েছেন ফ্যাসিলিটিজ বিভাগের প্রধানের দায়িত্ব।

মিডিয়া কমিটির চেয়ারম্যান করা হয়েছে তানভীর আহমেদ টিটোকে। ভাইস চেয়ারম্যান হিসেবে থাকছেন আগের কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

এদিকে ক্রিকেট পরিচালনা বিভাগের সহ-সভাপতি থাকছেন খালেদ মাহমুদ। গেম ডেভেলপমেন্ট বিভাগেও যথারীতি প্রধান তিনি। সহ-সভাপতি ফাহিম সিনহা।

ওয়ার্কিং কমিটির সভাপতি এনায়েত হোসেন সিরাজ। হাই পারফরম্যান্স ইউনিটে নাঈমুর রহমান দুর্জয় সভাপতি পদে বহাল থাকছেন। সহ-সভাপতি আকরাম খান। টুর্নামেন্ট কমিটিতে আহমেদ সাজ্জাদুল আলম ববি সভাপতি এবং খালেদ মাহমুদ সহ-সভাপতির দায়িত্বে থাকছেন। গ্রাউন্ডস কমিটিতে যথারীতি মাহবুব আনাম সভাপতি। ছায়া দলের দায়িত্বে থাকবেন সিসিডিএমের সাবেক সভাপতি কাজী এনাম আহমেদ।

সিসিডিএমের চেয়ারম্যান হয়েছেন সালাউদ্দিন চৌধুরী। বয়সভিত্তিক টুর্নামেন্ট বিভাগের সভাপতি করা হয়েছে ওবায়েদউল্লাহকে। সহ-সভাপতি তানভীর আহমেদ।

ইফতেখার রহমান মিঠু সামলাবেন আম্পায়ার্স কমিটি। এছাড়া মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল বিভাগের সভাপতির দায়িত্বে আছেন শেখ সোহেল। একইসঙ্গে তিনি বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান হিসাবে দায়িত্ব চালিয়ে যাবেন।

একনজরে জেনে নিই স্থায়ী কমিটিতে কে কোন দায়িত্ব পেলেন

ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান – এনায়েত হোসেন সিরাজ

মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স চেয়ারম্যান – তানভির আহমেদ টিটো, ভাইস চেয়ারম্যান – জালাল ইউনুস

গেম ডেভেলপমেন্ট – খালেদ মাহমুদ সুজন, ভাইস চেয়ারম্যান – ফাহিম সিনহা

হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান – নাইমুর রহমান দুর্জয়, ভাইস চেয়ারম্যান আকরাম খান

টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল ববি, ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।

গ্রাউন্ড বিভাগের চেয়ারম্যান- মাহবুব আনাম

ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্টের চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে আকরাম খানকে

বাংলা টাইগার্সের চেয়ারম্যান – কাজী এনাম আহমেদ

স্কুল ক্রিকেটের চেয়ারম্যান – ওবায়েদ নিজাম, ভাইস চেয়ারম্যান হিসেনে থাকছেন তানভির আহমেদ টিটো

আম্পায়ারস কমিটির নতুন চেয়ারম্যান- ইফতেখার আহমেদ মিঠু

সিসিডিএমের চেয়ারম্যান – সালাউদ্দিন চৌধুরী

মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল ও বিপিএল গভার্নিং কাউন্সিল – শেখ সোহেল

ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান- জালাল ইউনুস, ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন

‘ছেলেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে নিজেও ঝাঁপ দেই’

‘বাবা পড়াশোনা আর রেজাল্টের জন্য তোমাকে অনেক মেরেছি, বকাঝকা করেছি, মাফ করে দিও। দেখা হবে কেয়ামতে, এই বলে ছেলেকে চুমু দেই। সেও আমার গালে চুমু দেয়।’

১৩ বছরের ছেলেকে এ কথা বলে লঞ্চ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন তা মা রিনা বেগম।

অথচ ছেলে ইমরান হোসেন রানা সাঁতার জানত না। মা হয়ে তবুও এমনটি কেন করলেন তিনি!

সেই ব্যাখ্যাও আছে। লঞ্চে তখন দাউদাউ করে আগুন জ্বলছে। প্রাণে বাঁচার আশায় দ্বিগবিদিক ছুটে বেড়াচ্ছেন যাত্রীরা।

লঞ্চ থেকে না বের হতে পারলে আগুনেই পুড়ে ছাই হবে ছেলে, তার চেয়ে বরং নদীতে ঝাঁপ দিলে হয়ত বেঁচেও যেতে পারে সে।

বৃহস্পতিবার ঝালকাঠির সুগন্ধা নদীর মাঝখানে এমভি অভিযান-১০ লঞ্চ অগ্নিকাণ্ডের ঘটনায় বেঁচে ফেরা এক যাত্রী এমন মর্মান্তিক পরিস্থিতির শিকার হন।

ঘটনার বর্ণনা দিয়ে ঢাকার খিলগাঁওয়ের বাসিন্দা রিনা বেগম সাংবাদিকদের বলেন, ‘আমার বাবার বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায় আর শ্বশুরবাড়ি বরগুনার পাথরঘাটায়। তিন দিনের ছুটিতে ছেলেকে নিয়ে সেখানেই বেড়াতে যাচ্ছিলাম। সদরঘাটে লঞ্চে (অভিযান-১০) উঠে কেবিন, চেয়ার কিছুই পাইনি। লঞ্চ ছিল যাত্রীতে ঠাসা। নিচতলার ডেকের মাঝামাঝি একটু জায়গা পেয়ে সেখানে বসে পড়ি। রাতে ছেলে ঘুমালেও আমি ঘুমাতে পারিনি। হঠাৎ করে যখন ডেকের ভেতরে ধোঁয়া আর আগুন আসতে থাকে। তখন ছেলেকে টেনে অপরদিকে নিয়ে যাই। ততক্ষণে দেখি অনেকেই নদীতে ঝাঁপ দিচ্ছে। কিন্তু আমার ছেলে তো সাঁতার জানে না, তাই প্রথম ভেবেছি নদীতে ঝাঁপ দেয়ার প্রশ্নই ওঠে না। আর তখন লঞ্চটি মাঝ নদীতে। শেষ পর্যন্ত উপায়ন্তর না দেখে ছেলেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেই। এরপর দেখি ছেলের মাথা ভাসছে। তখন আমিও বোরকা ছিঁড়ে ফেলে নদীতে ঝাঁপ দেই। ছেলেকে ধরে কোনভাবে খুব কষ্টে সাঁতরে তীরে উঠতে সক্ষম হই।’

এভাবেই নিশ্চিত দুয়ার থেকে সন্তানকে নিয়ে বেঁচে ফিরলেন এক মা।

লঞ্চে অগ্নিকাণ্ডের ভয়াবহ এমন অভিজ্ঞতা হয়েছে আরো অনেকের। তাদের কেউ কেউ রীনা বেগমের মতো ভাগ্যবতী ছিলেন না। অনেকেই তাদের পরিবার পরিজন হারিয়ে দিশেহারা।

লঞ্চের বেঁচে যাওয়া যাত্রীসহ সুগন্ধা তীরের মানুষদের মুখে শোনা গেল এমন অনেক মর্মান্তিক, লোমহর্ষক ঘটনা।

এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা শুক্রবার দুপুরে লঞ্চে তল্লাশি শেষ করেছেন। তল্লাশি অভিযানের পর পুরো লঞ্চটি ঘুরে লোহার পাত আর যন্ত্রাংশ ছাড়া কিছুই পাওয়া যায়নি। এমনকি লঞ্চের কেবিনের দরজা, আসবাবপত্র সবকিছুই আগুনে পুড়ে গেছে। লোহার ডেকের ওপর শুধু কয়লা-ছাই আর ভাঙ্গা কাঁচের স্তূপ। এমনকি দরজা-জানালার কাঁচ, বাথরুম ও সিঁড়িতে থাকা টাইলসগুলোও ফেটে চুরমার হয়ে গেছে।

হতভাগা যাত্রীদের মতে, আগুন ধরে যাওয়া লঞ্চ নদীতীরে তাৎক্ষণিকভাবে ভিড়লে হয়তো এত বড় দুর্ঘটনা ঘটত না। ইঞ্জিন রুমে আগুন ধরে যাওয়ার পর প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট চলার পর আগুনের ভয়াবহতা বেড়ে যায়। আগুনের তীব্র উত্তাপে লঞ্চের স্টিল কাঠামোর আয়তন বেড়ে যাওয়ায় প্রায় দরজা আটকে যায়। ফলে লঞ্চ থেকে অনেকে বেরুতে পারেননি। নদীতেও অনেকে ঝাঁপ দিতে পারেননি। ফলে বদ্ধ উনুনে পুড়ে মরেছে মানুষ।

২৯ লাশ শনাক্তের পরিস্থিতি নেই

অভিযান-১০ ট্র্যাজেডিতে লঞ্চ অগ্নিকাণ্ডে নিহত ৪১ জনের মধ্যে ৩৭ জনই বরগুনার বাসিন্দা। এর মধ্যে আটজনকে শনাক্ত করে লাশ নিয়ে গেছেন স্বজনরা। তবে ২৯ লাশ শনাক্ত করার মতো অবস্থায় না থাকায় ডিএনএ রাখা হয়। এরপর গণজানাজার মাধ্যমে তাদের দাফন করেছে বরগুনা জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার বেলা ১১টায় বরগুনা সার্কিট হাউজ কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে সর্বস্তরের মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।

ঝালকাঠি থেকেই বরগুনার চারটি মরদেহ শনাক্ত করে নিয়ে যান স্বজনরা। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে ঝালকাঠি থেকে ৩৩ লাশ বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর সদর উপজেলার নলটোনা গ্রামের এক যাত্রীর লাশ শনাক্ত করে নিয়ে যান স্বজনরা। এরপর দাফনের আগে আরও তিন লাশ শনাক্ত করে স্বজনরা নিয়ে যান।

গত বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয় যাত্রীবাহী লঞ্চ এমভি অভিযান-১০। এটি ঢাকা থেকে বরগুনার উদ্দেশে আসছিলো।

বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, অভিযান-১০ ট্র্যাজেডিতে নিহত এবং আহতদের মধ্যে বেশিরভাগই বরগুনার নাগরিক। ইতোমধ্যে পাঁচ লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। জানাজার মাঠে আরও তিনজনকে শনাক্ত করে তার পরিবার। তাই তাদের মাঠেই লাশ হস্তান্তর করা হয়। এছাড়া ২৯টি মরদেহ শনাক্ত করার মতন অবস্থায় না থাকায় সম্মিলিত জানাজার মাধ্যমে পোটকাখালিতে লাশ দাফন করা হয়।

উল্লেখ্য, লঞ্চ অগ্নিকাণ্ডে প্রত্যেক নিহতের পরিবারকে ২৫ হাজার এবং আহতদের ১৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করেছে বরগুনা জেলা প্রশাসন।

একদিনে ৮ লাখের বেশি শনাক্ত, মৃত্যু ৫৪৯৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৫ হাজার ৪৯৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৯ হাজার ২৭৫ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৫৬ হাজার ৭৬ জন।

আন্তর্জাতিকভাবে করোনাভাইরাসের পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে শনিবার এ তথ্য পাওয়া গেছে।

পরিসংখ্যান মতে, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ কোটি ৯৩ লাখ ৬২ হাজার ৪২৮ জনে। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৪ লাখ ৯৪ হাজার ৫১ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৮৫৬ জন এবং মারা গেছেন ৭৪৭ জন রোগী। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৯ হাজার ২৫৭ জন।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫ কোটি ২৯ লাখ ৮৬ হাজার ৩০৭ জন এবং মারা গেছেন ৮ লাখ ৩৭ হাজার ৬৭১ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে রাশিয়ায়। দেশটিতে একদিনে ৯৯৮ জন রোগীর মৃত্যু হয়। একই সময়ে শনাক্ত হয়েছেন ২৪ হাজার ৭০৩ জন।

এনিয়ে দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৩ লাখ ৪৩ হাজার ৩৫৩ জনে। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ২ হাজার ২৬৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

কিন্তু সংক্রমণ দেখা দেওয়ার পর থেকেই করোনার বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে চীন। মাত্র একজনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্তের পর ২২ ডিসেম্বর দেশটির গুয়াংজি প্রদেশের ডংজিং শহরেও লকডাউন জারি করেছে সরকার।

হযরত মোহাম্মদকে অসম্মান করা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন: পুতিন

মহানবী হযরত মোহাম্মদকে (সা.) অবমাননা ও অসম্মান করা মানেই ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করা বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন, মুসলমানদের নবীকে অবমাননা করাই কি বাকস্বাধীনতা। অন্তত আমি তা মনে করি না। অন্যের ধর্মীয় অনুভূতির প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকা উচিৎ।

স্বাধীনতা মানে অন্য ধর্মের প্রতি অবমাননা নয়। সব ধর্মকেই সম্মান করতে হবে।

মস্কোতে বৃহস্পতিবার বার্ষিক সংবাদ সম্মেলনে পুতিন এসব কথা বলেন। খবর তাস ও আনাদোলুর।

ইসলাম ধর্মাবলম্বীদের প্রতি ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বন্ধের আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট।

এসময় তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাজি বাহিনীর বিরুদ্ধে যারা লড়াই করেছেন, তাদের প্রতিও শ্রদ্ধা জানাতে বলেন।

বহুজাতিক ও বহু মতাদর্শের কয়েকটি রাষ্ট্র নিয়ে রাশিয়া গঠন করা হয়। এখানে তাই ভিন্ন ধর্ম ও মতাদর্শের প্রতি সম্মান দেখানো হয়।

আখাউড়ায় দুদিন আমদানি-রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের পূর্বাঞ্চল রাজ্যগুলোর সঙ্গে শনিবার থেকে রোববার পর্যন্ত এ দুদিন সব ধরনের পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকছে।

খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় সকাল থেকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।

অন্যদিকে আগামীকাল রোববার চতুর্থধাপে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে বন্দর বন্ধ থাকবে।

তবে দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী এপার-ওপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বন্দর বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি যুগান্তরকে জানান, খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন ও চতুর্থধাপে আখাউড়া উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদের নির্বাচনে দুদিন বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি দুই দেশের ব্যবসায়ীরা আগেই অবিহিত রয়েছে।

আগামী সোমবার সকালে ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্যদিয়ে এ স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম ফের শুরু হবে।

আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আবদুল হামিদ যুগান্তরকে জানান, বড়দিন ও নির্বাচন উপলক্ষে বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে পাসপোর্ট যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক রয়েছে।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নাম পরিবর্তন

চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নাম পরিবর্তন করা হয়েছে।

সংগঠনটির নতুন নাম দেওয়া হয়েছে ‘ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’। ‘শাসনতন্ত্র’ শব্দটি বাদ দিয়ে বাংলাদেশ যুক্ত করা হয়েছে নতুন নামে।

শুক্রবার রাজধানীর কাজি বশির মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এ নতুন নাম ঘোষণা করেন।

এ সময় তিনি দলের ছাত্র সংগঠনের নতুন কমিটির তিন নেতার নাম ঘোষণা করেন। সভাপতি পদে নুরুল করিম আকরাম, সিনিয়র সহসভাপতি শরিফুল ইসলাম রিয়াদ এবং সেক্রেটারি জেনারেল পদে শেখ মো. আল আমিনের নাম ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। ১৯৮৭ সালে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে প্রতিষ্ঠিত হলেও ২০০৮ সালে নির্বাচন কমিশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে নিবন্ধন করে দলটি। তবে এতদিন সহযোগী সংগঠন হিসেবে ‘ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন’ নামেই চলছিল ছাত্র সংগঠনটি।

নাম পরিবর্তনের বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মিডিয়া উপ-কমিটির সদস্য কেএম শরীয়াতুল্লাহ যুগান্তরকে বলেন, আমাদের সব সহযোগী সংগঠনের নাম মূল দলের নামের সঙ্গে মিলিয়ে রাখার সিদ্ধান্ত হয়েছে। সে হিসেবে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নাম পরিবর্তন করা হয়েছে। আমাদের যুব ও শ্রমিক সংগঠনের নামও মূল দলের সঙ্গে মিলিয়ে রাখা হবে।