বৃহস্পতিবার ,৩০ এপ্রি, ২০২৬
sbacbank
Home Blog Page 37

আরো ৭ জনের মৃত্যু হলো ডেঙ্গুতে

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডিসেম্বরের প্রথম ১৩ দিনে ডেঙ্গুতে মৃত্যু হলো ৫২ জনের। আর চলতি বছর এডিস মশাবাহিত এই রোগে মারা গেলেন ১ হাজার ৬৭৪ জন।
চলতি বছর দেশে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ৩ লাখ ১৮ হাজার ৩০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ লাখ ৯ হাজার ২৪৩ জন ও ঢাকার বাইরে ভর্তি হন ২ লাখ ৯ হাজার ৬২ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা) ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৯ জন। তাঁদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ৬২ ও ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ২৮৭ জন ভর্তি হন। গত বছর শীতে ডেঙ্গুর সংক্রমণ থাকলেও রোগটির এত বিস্তৃতি দেখা যায়নি। এ বছর এমন কোনো মাস নেই যে ডেঙ্গু রোগী ছিল না।

গত শতাব্দীর ষাটের দশকে এ দেশে ডেঙ্গু শনাক্ত হয়। এরপর ২০০০ সালে প্রথম বড় আকারে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়। ডেঙ্গু ছিল মূলত ঢাকা শহরকেন্দ্রিক। এরপর প্রতিবছর কমবেশি ডেঙ্গুর সংক্রমণ দেখা দিতে থাকে। তবে ডেঙ্গু বড় বড় শহরেই সীমাবদ্ধ ছিল। ২০১৯ সালে বড় বড় শহরের পাশাপাশি কয়েকটি গ্রামেও ডেঙ্গু শনাক্ত হয়।

মারা গেছেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক

আজ বুধবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা গেছেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক ওরফে রিফাত (৬৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আরফানুল হক নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন।

আরফানুল হক কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে তৎকালীন মেয়র মনিরুল হক ওরফে সাক্কুকে পরাজিত করে ২০২২ সালের ১৫ জুন মাসে মেয়র নির্বাচিত হন আরফানুল হক। তিনি এই সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রথম মেয়র ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মেয়র আরফানুল কয়েক বছর ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। অক্সিজেন সঙ্গে নিয়েই তিনি চলাফেরা করতেন। এরই মধ্যে ৬ ডিসেম্বর থেকে তাঁর পাকস্থলীতে সমস্যা দেখা দেয়। একই সঙ্গে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। গত রোববার বিকেল পাঁচটায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। আজ সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আরফানুল হক কুমিল্লা মহানগর আওয়ামী লীগের টানা দুবারের সাধারণ সম্পাদক। দেশবরেণ্য সাংবাদিক ওবায়দুল হক আরফানুলের চাচা। রাজনৈতিক জীবনের শুরু থেকে তিনি কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি কুমিল্লা ক্লাবের একাধিকবারের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিও তিনি। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রসংসদের বহি ক্রীড়া সম্পাদক ছিলেন।

স্বজনেরা পাহাড়ে আর এমন হত্যাকাণ্ড চান না

গত সোমবার রাতে পানছড়িতে নিহত চার ইউপিডিএফ কর্মীর একজন লিটন চাকমার বড় ভাই সুগতি চাকমা । ভাইয়ের মৃত্যুতে শোকে মুহ্যমান সুগতির মুখে শোনা গেল শান্তির বার্তা। বললেন, ‘পার্বত্য চট্টগ্রামের হানাহানি-মারামারি বন্ধ করা দরকার। আমি চাই না আর কোনো মায়ের বুক খালি হোক। আমার একটাই চাওয়া, আমরা আজ ভাইকে হারিয়েছি, আর যেন কোনো বাবা-মা ছেলে না হারান। ঐক্যবদ্ধভাবে মিলেমিশে সবাইকে রাজনীতি করতে হবে।’ হাসপাতালের লাশঘরের সামনে বিষণ্ন মুখে দাঁড়িয়ে এসব বলেন সুগতি চাকমা।

আজ বুধবার দুপুরে খাগড়াছড়ি হাসপাতালের লাশঘরের সামনে সুগতির সঙ্গে কথা হচ্ছিল। সেদিনকার ঘটনায় নিহত বিপুল চাকমার কাকা নিরুপম চাকমার দেখা মিলল সেখানে। তিনিও বললেন একই কথা। এমন সংঘাত কেউ চান না তাঁরা।
ওই দিন নিহত সুনীলের ছোট ভাই গণেশ্বর ত্রিপুরা আক্ষেপ করে বলেন, ‘কী হবে এই খুনোখুনি দিয়ে। দিন শেষে কারও না কারও মায়ের বুকই খালি হয়। আর আমরা হারিয়ে ফেলি আমাদের প্রিয়জন।’

লাশঘরের সামনে ২০ থেকে ২৫ জন নারীর জটলা দেখা যায়। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা সবাই বিপুলের এলাকাবাসী। মূলত বিপুলকে ভালোবেসে একনজর দেখার জন্য পানছড়ি পুজগাং এবং লোগাং থেকে গাড়ি ভাড়া করে এসেছেন হাসপাতালে। নিহত রুহিন ত্রিপুরার বড় ভাই চন্দ্র জয় ত্রিপুরা ভাইয়ের লাশ গ্রহণ করার সময় ভাইয়ের হত্যার বিচার দাবি করেন। ঘটনার ৪০ ঘণ্টার পর বুধবার বেলা তিনটার দিকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

এদিকে এই ঘটনায় নিহত বিপুল চাকমার কাকা নিরুপম চাকমা বাদী হয়ে অজ্ঞাতপরিচয়ের ১৫ থেকে ২০ জনকে আসামি করে আজ বিকেলে পানছড়ি থানায় একটি হত্যা মামলা করেছেন বলে জানিয়েছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিউল আজম।

মামলার বাদী নিরুপম চাকমা বলেন, ‘ঘটনার সময় যেহেতু আমি ঘটনাস্থলে ছিলাম না তাই অপরাধীদের দেখিনি। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি।’

ভূমি অপরাধ প্রতিরোধ করার লক্ষে ভূমি অপরাধ প্রতিরোধ আইন প্রয়োগের বিধিমালা হচ্ছে জানালেন ভূমিসচিব।

‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’ দেশের জনগণের সাংবিধানিক অধিকার বাস্তবায়নের আইন। এই আইন-সংশ্লিষ্ট বিধিমালা এমনভাবে প্রণয়ন করা হচ্ছে, যাতে সংশ্লিষ্ট আইনটি কার্যকরভাবে প্রয়োগ করা সম্ভব হয় এমনটাই জানান ভূমিসচিব মো. খলিলুর রহমান বলেছেন।

আজ বুধবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা, ২০২৩’ খসড়া চূড়ান্ত করতে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন ভূমিসচিব।

ভূমিসচিব এ সময় আরও বলেন, মামলা প্রমাণিত হওয়া সাপেক্ষে অবৈধভাবে দখল করা সম্পত্তি পুনরুদ্ধারের সুনির্দিষ্ট দিকনির্দেশনাসহ ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর বিভিন্ন ধারার কার্যকর প্রয়োগের জন্য বিধিমালায় স্পষ্টতা এবং ব্যাখ্যা থাকবে।

বিধিমালা চূড়ান্ত প্রণয়নে পরবর্তী দুটি গুরুত্বপূর্ণ ধাপের মধ্যে একটি হচ্ছে আন্তমন্ত্রণালয় সভায় অনুমোদনপ্রাপ্তি। এরপর মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের পর আইনের বিধিমালা কার্যকর হয়।

নাশকতার দেখা মিললো রেল লাইনে ফলে ট্রেন হলো লাইনচ্যুত

গাজীপুরের ভাওয়াল রেলস্টেশনের কাছে জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথে আজ ভোরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। এ ঘটনায় এক যাত্রী নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মুহাম্মদ সফিকুল ইসলাম বলেছেন, নাশকতা সৃষ্টির জন্য দুর্বৃত্তরা রেলপথের একটি অংশ কেটে রেখেছিল। ট্রেনটি ওই স্থানে পৌঁছালে ইঞ্জিন ও চারটি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনাস্থলের পাশের ভাওয়াল গাজীপুর এলাকার বাসিন্দা ও অটোরিকশাচালক মো. খাইরুল ইসলাম বলেন, ‘ঘুমাইয়া ছিলাম। হঠাৎ বিকট আওয়াজে ঘুম ভাঙে। টর্চলাইট নিয়া বাইর হইয়া শুনি কান্নাকাটির আওয়াজ। কাছে গিয়া দেখি একদম কেয়ামত হয়ে গেছে। ট্রেনের বগিগুলা এলোমেলো হইয়া পইরা আছে। যাত্রীদের চিৎকারে তহন আশপাশের শত শত লোকজন দৌড়াইয়া আসে। যে যার মতো উদ্ধার করে।’

দুর্ঘটনাস্থল গিয়ে দেখা যায়, প্রায় আধা কিলোমিটার জনবসতিশূন্য এলাকায় ২৫০ মিটারজুড়ে এলোমেলো পড়ে আছে ৭টি বগি।

২১ সেরা করদাতাকে সম্মাননা পেলেন নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ জেলা ও মুন্সিগঞ্জ জেলার ২১ সেরা করদাতাকে বিশেষ সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও দীর্ঘ সময় ধরে আয়কর প্রদানকারী, সর্বোচ্চ নারী ও তরুণ করদাতা—এ চার শ্রেণিতে এ পুরস্কার দেওয়া হয়। আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ চেম্বার ভবনে এ অনুষ্ঠান হয়।

এতে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট নাজমুল করিম, নারায়ণগঞ্জ চেম্বারের সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ কর অঞ্চলের কমিশনার শারমীন ফেরদৌসী। আজ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী, ২০২২-২৩ কর বছরের জন্য জাতীয় পর্যায়ে সেরা করদাতা হিসেবে মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করেছে এনবিআর। এ ছাড়া সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে আরও ৫২৫ জনকে সম্মাননা দেওয়া হবে।

বিভিন্ন শ্রেণিতে নারায়ণগঞ্জ সিটি থেকে সেরা করদাতা হয়েছেন সাতজন। তাঁরা হলেন রত্না সাহা, গোফরান মিয়া, সোয়াইবুর হোসেন আদেল, সোহেল হোসেন, সাঈদুর রহমান, অপু কুমার সাহা ও রাজিয়া জামান। নারায়ণগঞ্জ জেলার সেরা করদাতা হলেন শহীদুজ্জামান শরীফ, ফকির চান মীর, মুশশারাত মাহাজাবিন, মোল্লা মোহাম্মদ মজনু, শাহাদাত হোসেন ভূঁইয়া, মিজানুর রহমান মোল্লা ও আতিক মোর্শেদ। অন্যদিকে মুন্সিগঞ্জ জেলার সেরা করদাতা হলেন সুভাষ চন্দ্র সাহা, দেবব্রত দাস, রিটা রহমান, মাহবুব হোসেন, শাহাদাত ইসলাম সিয়াম, আয়নাল হক স্বপন ও আল আমিন।

২৩ সেনা নিহত পাকিস্তানে সেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলায়

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৩ সেনা নিহত হয়েছেন। দেশটির তালেবান–সংশ্লিষ্ট জঙ্গি গ্রুপ তেহরিক–ই–জিহাদ পাকিস্তান (টিজেপি) এ হামলার দায় স্বীকার করেছে।

ওই কর্মকর্তা বলেন, ‘যখন হামলা হয়, তখন ঘাঁটিতে অনেকেই ঘুমন্ত অবস্থায় ছিলেন এবং তাঁদের শরীরে ছিল বেসামরিক পোশাক। তাই আমরা এখনই নিশ্চিত হতে পারছি না যে যাঁরা মারা গেছেন, তাঁরা সবাই সেনা সদস্য কি না।’
একটি স্কুল ভবনকে অস্থায়ী সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছিল। আত্মঘাতী গাড়ি বিস্ফোরণে ভবনটির তিনটি কক্ষ ধসে পড়েছে। সেই ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ টেনে তোলার চেষ্টা চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে আজ মঙ্গলবার পাকিস্তান আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, ছয় সদস্যের একটি আত্মঘাতী জঙ্গি স্কোয়াড এ হামলা চালায়। সেনাদের পাল্টা আক্রমণে তাদের সবাই নিহত হয়েছে।

তেহরিক-ই-জিহাদ পাকিস্তান জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এক যোদ্ধা সেনাদের ওপর ‘শাহাদাত হামলা’ চালান। এরপর অন্যরাও সেই ভবনে ব্যাপক হামলা চালান।
২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলগুলোয় জঙ্গি হামলার ঘটনা নাটকীয়ভাবে বেড়ে গেছে।

ব্জ্রপাতে মৃত্যু ব্রাজিলের ফুটবলারের মৃত্যু

বজ্রপাতে মারা গেছেন কাই হেনরিক নামে ২১ বছর বয়সী এক ব্রাজিলিয়ান ফুটবলার। আহত হয়েছেন আরও ৬ ফুটবলার। এই ঘটনা ঘটেছে ব্রাজিলের পারানা রাজ্যে সান্তো আন্তোনিও দা প্লাতিনা শহরে। নিহত ও আহত ফুটবলাররা খেলছিলেন অপেশাদার একটি ফুটবল টুর্নামেন্টে। সবাইকে সান আন্তোনিওর মিউনিসিপ্যাল হাসপাতালে ভর্তি করা হলেও কাইও হেনরিককে বাঁচানো যায়নি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে বজ্রপাতের সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। বজ্রপাতের কয়েক মিনিট পরের মুহূর্তের ভিডিও ধারণ করেছিলেন এক দর্শক। সেখানে দেখা যায় জাপিরেনস দলের খেলোয়াড়েরা মাঠেই শুয়ে পড়েছেন ও সাহায্য নিচ্ছেন। গ্লোবোর প্রতিবেদনে প্রকাশ করা ভিডিওটি সেই সমর্থকের কি না, তা জানা যায়নি। তবে প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত ভিডিওতে দেখা গেছে, কয়েকজন খেলোয়াড় মাঠে পড়ে আছেন এবং তাঁদের ধরাধরি করে মাঠের বাইরে নেওয়া হচ্ছে।

মার্কোস নোভেলি আরও জানিয়েছেন, স্টেডিয়ামে কোনো অ্যাম্বুলেন্স ছিল না। ম্যাচটি দেখতে আসা লোকজন কয়েকজন খেলোয়াড়কে নিজেদের গাড়িতে করে মিউনিসিপ্যাল হাসপাতালে নিয়ে যান। বাকিরা ব্রাজিলের জরুরি স্বাস্থ্য বিভাগের লোকজনের আসার অপেক্ষায় ছিলেন। ইউনাইও জাপিরেনস পারানা রাজ্যেরই জাপিরা শহরের দল। সেখানকার নগর কর্তৃপক্ষ এবং ক্লাব কাইও হেনরিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
সান্তো আন্তোনিও দা প্লাতিনা মিউনিসিপ্যাল ক্রীড়া পরিচালক মার্কোস নোভেলি ফেরেইরা এ নিয়ে বলেছেন, ‘ভারী বৃষ্টি হচ্ছিল। তবে মাঠ খেলার মতো অবস্থায় ছিল। আঁধার হয়ে এসেছিল চারপাশ, কিন্তু বজ্রপাতের সময় চারপাশ আলোকিত হয়ে উঠেছিল। মনে হয়েছিল এটা (বজ্রপাত) অন্য কোথাও হবে, কিন্তু বজ্রপাতে প্রাণঘাতী ব্যাপার ঘটে গেল।’ ঘটনার মুহূর্তটাও বর্ণনা করেছেন তিনি, ‘আমরা আলোর আভা দেখতে পেয়েছিলাম…খেলোয়াড়েরা তখন মাঠে খেলছিলেন, বজ্রপাত সরাসরি একজনের ওপর পড়েছে।’

 

ফর্ম ফিরে পেতে স্মিথের ভরসা গলফ

এ বছর নিজের মান অনুযায়ী খেলতে পারেননি, আজ সেটি স্বীকার করে নিয়েছেন স্টিভেন স্মিথ। তবে অস্ট্রেলিয়া ব্যাটসম্যান সমাধানও খুঁজে পেয়েছেন। কী? গলফ খেলা!

অ্যাশেজ ধরে রাখা, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ৫০ ওভারের বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য স্মিথের জন্য বছরটি বেশ ক্লান্তিকরই ছিল। এ বছর ১১টি টেস্টসহ তিন সংস্করণ মিলিয়ে স্মিথ খেলেছেন ২৯টি আন্তর্জাতিক ম্যাচ।

টেস্টে এমনিতে ৫৮.৬১ ব্যাটিং গড় তাঁর, আইসিসি র‍্যাঙ্কিংয়েও ৩ নম্বরে। তবে অ্যাশেজে তাঁর গড় ছিল মাত্র ৩৭.২০, ভারতের মাটিতে টেস্ট সিরিজে আরও কম—২৯। তিন সংস্করণ মিলিয়ে এ বছর তাঁর গড় ৩৭.৮৫, যেটি সর্বশেষ ৫ বছরের মধ্যে সবচেয়ে কম। ফর্মটা যে পড়ে গেছে, পাকিস্তানের বিপক্ষে বৃহস্পতিবার পার্থে শুরু হতে যাওয়া টেস্টের আগে কথা বলার সময় সেটি নিজেই স্বীকার করেছেন সাবেক এ অধিনায়ক।

এ বছর নিজের ফর্মটা ফিরে পেতে স্মিথ পাবেন দুটি টেস্ট। পার্থের পর ২৬ ডিসেম্বর বক্সিং ডে-তে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হবে অস্ট্রেলিয়ার।

এর আগে পার্থে সাংবাদিকদের স্মিথ বলেন, ‘একেবারে নতুন করে সব শুরু করতে হবে, আমার জন্য ব্যাপারটি তা নয়। লম্বা সময় ধরে বেশ উঁচু মানের পারফরম্যান্সই করেছি আমি। তবে আমি যা চাই, হয়তো তার নিচে ছিল আমার পারফরম্যান্স। এ নিয়ে খুব বেশি ভাবা, খুব বেশি খেলা, খুব বেশি পরিবর্তন আনা—আমার জন্য এর কোনোটি না করাই গুরুত্বপূর্ণ।’

বছরটা অস্ট্রেলিয়ার মতো বেশ ঠাসা সূচির ছিল স্মিথের জন্যও। বিশ্বকাপের পরপরই ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন বলে তেমন উদ্‌যাপনের সুযোগও পাননি। ক্লান্তিকর এই ২০২৩ সালে তাঁর সহায়তায় কাজে দিয়েছে গলফ।

 

পুলিশ দিয়ে তাণ্ডব চালাচ্ছে আওয়ামী লীগ, বললেন এ বি পার্টির নেতারা

পুলিশ ও বিজিবি আজ পাকিস্তানি হানাদার বাহিনীর ভূমিকায় আবির্ভাব হয়েছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ ১৯৭১–এর রাজাকার, আল–বদরের মতো বাড়ি বাড়ি গিয়ে পুলিশ দিয়ে তাণ্ডব চালাচ্ছে – এই অভিযোগ করেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতারা।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগর এলাকায় আয়োজিত সমাবেশে দলটির নেতারা এসব অভিযোগ করেন। এর আগে সরকারের পদত্যাগ ও নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে দলটি। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় এবি পার্টি।

সমাবেশে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, এখন ক্ষমতাসীন আওয়ামী লীগের সন্ত্রাসীরা ’৭১–এর রাজাকার-আলবদরদের মতোই বাড়ি বাড়ি গিয়ে পুলিশ দিয়ে তাণ্ডব চালাচ্ছে। পুলিশ, বিজিবি আজ পাকিস্তানি হানাদার বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আওয়ামী কালোবাজারি সিন্ডিকেট বাহিনী এক দিনে পেঁয়াজসহ দ্রব্যমূল্য বাড়িয়ে জনমনে হাহাকার তৈরি করেছে। সভাপতির বক্তব্যে দলের যুগ্ম আহ্বায়ক বি এম নাজমুল হক বলেন, এই সরকারের পতন আন্দোলনে এবি পার্টি যে সংগ্রাম করছে, তা এই সরকারের পতন না হওয়া পর্যন্ত চলবে।