বৃহস্পতিবার ,৩০ এপ্রি, ২০২৬
sbacbank
Home Blog Page 36

৫ শতাংশ বাড়তি দাম চেয়ে ক্রেতাদের চিঠি – বিকেএমইএ

প্রতিটি তৈরি পোশাকের রপ্তানি মূল্য (এফওবি) ৫ শতাংশ বাড়ানোর অনুরোধ জানিয়ে বিদেশি ক্রেতাপ্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ। এতে তারা বলেছে, চলতি ডিসেম্বর মাসে পোশাকের দাম এই পরিমাণ বাড়ালে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন করা সহজ হবে। বিকেএমইএর পক্ষে সংগঠনটির নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম গতকাল বুধবার ব্র্যান্ড ফোরাম, বিভিন্ন ব্র্যান্ড, ক্রেতা প্রতিষ্ঠান ও ক্রেতা প্রতিনিধিদের উদ্দেশ্যে এই চিঠি দেন। মোহাম্মদ হাতেম আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি জানান।

বিদেশি ব্র্যান্ড, ক্রেতা প্রতিষ্ঠান ও তাদের প্রতিনিধিদের উদ্দেশ্যে মোহাম্মদ হাতেম বলেছেন, ‘আপনারা অবগত আছেন যে সরকারের গঠিত ন্যূনতম মজুরি বোর্ড পোশাকশ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো ঘোষণা করেছে, যা চলতি ডিসেম্বর থেকে কার্যকর হবে। নিঃসন্দেহে নতুন এই মজুরি কাঠামো পোশাক প্রস্তুতকারকদের কাঁধে বিশাল বোঝা। ইতিমধ্যে কাঁচামালের দাম বৃদ্ধির পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধির কারণে কারখানার পরিচালন ব্যয় এতটাই বেড়েছে যে তা প্রায় অসহনীয় পর্যায়ে চলে গেছে।’

চিঠিতে মোহাম্মদ হাতেম বলেন, নতুন মজুরি কাঠামো অনুযায়ী সর্বনিম্ন গ্রেডের শ্রমিকেরা মাসে ১২ হাজার ৫০০ টাকা মজুরি পাবেন। যদিও দিনে ২ ঘণ্টা ওভারটাইম করলে মাস শেষে তাঁদের মজুরি দাঁড়াবে ১৫ হাজার ৮৫০ টাকা। নতুন কাঠামোতে সর্বনিম্ন গ্রেডের মজুরি বেড়েছে ৫৬ দশমিক ২৫ শতাংশ। মজুরি কাঠামোর প্রতিটি গ্রেডের মজুরি পার্থক্য প্রায় ২ হাজার টাকা। নতুন এই মজুরি কাঠামো বাস্তবায়ন করতে গেলে উদ্যোক্তারা নিশ্চিতভাবে আর্থিক চাপে পড়বেন।

এমএলএম কোম্পানি ‘অনপেসিভ’ নিয়ে সতর্কতা জারি

বিদেশি মুদ্রা লেনদেনের নামে ‘প্রতারণা’ করার অভিযোগ উঠেছে এমএলএম কোম্পানি ‘অনপেসিভ’–এর বিরুদ্ধে। এ ধরনের প্রতারণামূলক কার্যক্রমে বিনিয়োগ, লেনদেন ও প্রচার থেকে বিরত থাকতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গতকাল বৃহস্পতিবার সতর্কতামূলক এ বিজ্ঞপ্তি জারি করা হয়।

‘অনপেসিভ নামক এমএলএম কোম্পানির প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্কবার্তা’ শিরোনামে এ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে বাংলাদেশে বিভিন্ন পঞ্জি স্কিম বা মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠান বিভিন্ন প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে। সম্প্রতি অনপেসিভ ডটকম নামক একটি ওয়েবসাইট থেকে একই রকম কার্যক্রম পরিচালনার বিষয়টি নজরে এসেছে। অনপেসিভ নামক এই পঞ্জি স্কিমে এরই মধ্যে বাংলাদেশের বিপুলসংখ্যক বিনিয়োগকারী বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন।

মেসি ও এমবাপ্পে দুইজনই রয়েছে ফিফার বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় – হলান্ড

‘ফিফা দ্য বেস্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে আগামী ১৫ জানুয়ারি লন্ডনে। ২০২৩ সালের বর্ষসেরা ফুটবলার ও কোচদের নাম সেখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। আজ বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে ফিফা। এতে লিওনেল মেসির সঙ্গে আছেন আর্লিং হলান্ড ও কিলিয়ান এমবাপ্পে। একই দিন ঘোষিত বর্ষসেরা নারী ফুটবলারের তালিকায় নাম এসেছে স্পেনের আইতানা বোনমাতি, কলম্বিয়ার লিনদা কাইসেদো ও স্পেনের আরেক তারকা হাভিয়ের এরমোসোর।

এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেরা খেলোয়াড় ও কোচ নির্বাচনে ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে এ বছরের ২০ আগস্ট পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করা হচ্ছে।
এর আগে এ পুরস্কারের জন্য প্রাথমিকভাবে ১২ ফুটবলার ও ৫ কোচকে বেছে নিয়েছিল ফিফার বিশেষজ্ঞ প্যানেল। সেই তালিকা থেকে আন্তর্জাতিক জুরিবোর্ড বেছে নিয়েছে সংক্ষিপ্ত তালিকা। এই জুরিবোর্ডে আছেন সব জাতীয় দলের অধিনায়ক ও কোচ, ফুটবল সাংবাদিক ও ফিফার অফিশিয়াল ওয়েবসাইটে ভোট দেওয়া ফুটবলভক্তরা।

গত বছর ডিসেম্বরে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর ফিফা দ্য বেস্ট পুরস্কারও জিতেছিলেন মেসি। শুধু আর্জেন্টিনার হয়েই নয়, ফরাসি ক্লাব পিএসজির হয়েও তিনি বছরজুড়ে দুর্দান্ত খেলেছিলেন। ফরাসি লিগে সর্বোচ্চসংখ্যক গোলে অ্যাসিস্ট করেছিলেন। বিশ্বকাপের পর পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ করে তিনি বেছে নেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিকে। সেখানেও দুর্দান্ত আর্জেন্টাইন তারকা।

অন্যদিকে দেশকে বিশ্বকাপ না জেতাতে পারলেও পিএসজির হয়ে দারুণ খেলেছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি লিগে একের পর এক গোল করে চলেছেন তিনি। হলান্ডও এবার ‘দ্য বেস্ট’ পুরস্কারের বড় দাবিদার। ফিফার বেঁধে দেওয়া সময়ের মধ্যে ম্যানচেস্টার সিটির এই নরওয়েজিয়ান স্ট্রাইকার করেছেন ২৮টি গোল। ইউরোপিয়ান গোল্ডেন শুসহ প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট, সেরা খেলোয়াড় ও সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার এরই মধ্যে জিতেছেন তিনি।

সংক্ষিপ্ত তালিকায় যাঁরা আছেন তাঁদের মধ্যে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ পয়েন্ট ও ভোট যিনি পাবেন, তাঁর হাতেই উঠবে পুরস্কার।

কোহলি তাঁর সফলতার ভাগ দেন আনুশকাকে

ভারতীয় ক্রিকেটের অন্যতম বিজ্ঞাপন বিরাট কোহলি বিয়ের পর থেকেই তাঁর সফলতার একটা ভাগ সব সময় তাঁর স্ত্রী আনুশকা শর্মাকে দেন। উদযাপনের একটা বড় অংশ জুড়ে থাকে স্ত্রী। ব্যাটে চুমু এঁকে আনুশকার দিকে উড়িয়ে দেওয়ার দৃশ্য তো ভক্তদের চোখে লেগে আছে। সম্প্রতি শেষ হয়ে যাওয়া বিশ্বকাপেও বিরাট নিজের সফলতার কৃতিত্ব ভাগাভাগি করে নিয়েছেন আনুশকার সঙ্গে।

এ নিয়ে বাংলাদেশেও সামাজিক যোগাযোগমাধ্যমে চলেছে ব্যাপক বিশ্লেষণ, বিতর্ক। এক পক্ষ বলেছে সেই চিরকালীন কথা, ‘প্রতিটি সফল পুরুষের পেছনে একজন নারী আছেন।’ কথাটা পুরোপুরি ঠিক নয়। আনুশকাকে বিয়ের আগেই বিরাট কোহলি তাঁর ক্যারিয়ারের চূড়ান্ত সফলতার দেখা পেয়েছেন, স্পর্শ করেছেন বিশ্বকাপ। পৃথিবীতে অনেক সফল পুরুষ আছেন, যাঁরা তুমুল সফলতা উদ্‌যাপন করেছেন অত্যন্ত নিঃসঙ্গভাবে। আবার বিশ্বের সফলতম পুরুষদের অনেকেরই বিবাহিত জীবনে ছিলেন মারাত্মকভাবে ‘ডিস্টার্বড’। অথবা হয়তো কখনো বিয়েই করেননি। তবে একের পর এক বিষাক্ত (টক্সিক) সম্পর্কে জড়িয়েছেন। এসব কথা চূড়ান্ত সফল নারীদের ক্ষেত্রেও সমানভাবে সত্য।

আরেক পক্ষ বলছে, যার সফল হওয়ার, সে সফল হবেই। কোনোভাবেই আটকানো যাবে না। কোহলি এত সফল বলেই আনুশকা তাঁর সঙ্গে আছেন। এ কথাও অগ্রহণযোগ্য। আনুশকা শর্মা যখন কোহলিকে বিয়ে করেন, তত দিনে তিনি বলিউডের প্রথম সারির তারকা। তিনটা সিনেমায় শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন।

বিয়ের পর ক্যারিয়ার থেকে নিয়েছেন লম্বা ছুটি। পুরোদস্তুর স্ত্রী আর মা হিসেবে মন দিয়েছেন সংসারে। বলিউডের ক্যারিয়ারের ‘পিক আওয়ারে’ থাকা একজন নারীর জন্য এ রকম সিদ্ধান্ত নেওয়া সহজ নয়।

লকডাউনে যখন বিরাট খারাপ ফর্মের ভেতর দিয়ে যাচ্ছিলেন, পুরো ভারত মিলে আনুশকাকে দোষারোপ করেছে। বিরাট-আনুশকা জুটির কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। সেই সময় আনুশকা সেসবের কোনো প্রতিবাদ তো জানানইনি, বরং ফর্মে ফিরে আসার জন্য মানসিকভাবে ভেঙে পড়া কোহলিকে সমর্থন জুগিয়ে গেছেন।

২০২১ সালের মাঝামাঝি সামাজিক যোগাযোগমাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, একটা সাধারণ দম্পতির মতোই বিরাট আর আনুশকা মুম্বাইয়ের রাস্তায় বাইকে করে ঘুরে বেড়াচ্ছেন। তবে হেলমেটেও নিজেদের আড়াল করতে পারেননি। ঠিকই পাপারাজ্জিরা চিনে অনুসরণ করেছে আরও ডজনখানেক বাইক নিয়ে। তারও আগে দেখা গেল, ছোট্ট লনে বিরাট আর আনুশকা ক্রিকেট খেলছেন। এরই মাঝে সাক্ষাৎকারে একজন আরেকজনকে ইচ্ছেমতো পচাচ্ছেন। আবার হাসতে হাসতে জড়িয়ে ধরছেন। সেসব দেখে ভক্তরা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ছড়িয়ে দিচ্ছে ভালোবাসা। এভাবেই একটা পার্টনারশিপ কেমন হওয়া উচিত, সেটার মাইলফলক স্থাপন করতে থাকেন দুজন মিলে।

আনুশকা প্রতিনিয়ত বিরাটকে মানসিকভাবে চাঙা রাখার চেষ্টা করেন। আপাতদৃষ্টে এসব ব্যাপার ছোট মনে হতে পারে, তবে মানসিক সমর্থনের অভাবে কত মানুষ তিলে তিলে শেষ হয়ে যায়, এর কোনো সমীক্ষা হয় না। আনুশকা আর বিরাট দুজন দুজনের যেভাবে প্রকাশ্যে তারিফ, সমাদর করেন, এটা যেকোনো দম্পতির জন্য সবচেয়ে চাওয়ার মুহূর্ত।

আনুশকা প্রতিমুহূর্তে জানান দেন, তিনি বিরাটের ব্যক্তিত্বে কতটা মুগ্ধ! আর বিরাটও বলেছেন, সত্যিকার অর্থেই আনুশকা তাঁর সেরা বন্ধু, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। বলেছেন, আনুশকার সঙ্গে দেখা হওয়ার পরও তাঁর জীবন বদলে গেছে। তিনি জীবনকে নতুনভাবে, অন্যভাবে দেখতে শিখেছেন। আরও রঙিন, আলোকিত আর আনন্দময় হয়েছে।

জনবিদ্বেষী সিদ্ধান্ত নিয়েছে অযোগ্য নির্বাচন কমিশন: বিএনপি

নির্বাচন কমিশনকে ‘আওয়ামী লীগের আজ্ঞাবহ’ ও ‘বিতর্কিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান’ বলে মন্তব্য করেছে বিএনপি।

১৮ ডিসেম্বর থেকে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের আগপর্যন্ত কোনো রাজনৈতিক কর্মসূচি আয়োজনের অনুমতি না দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময় শুধু ভোটের প্রচার চালানো যাবে। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবকে পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়।সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েই বিএনপি বলেছে, এটি নজিরবিহীন ও গণবিরোধী সিদ্ধান্ত। আজ বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা এক বিবৃতিতে এ কথা বলা হয়।

বিএনপির ওই বিবৃতিতে বলা হয়, ৭ জানুয়ারি (২০২৪) একটি তথাকথিত নির্বাচনের নামে ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে ডামি নির্বাচন আয়োজনের যে অপপ্রয়াস, সেটিকে পৃষ্ঠপোষকতা করতেই অথর্ব ও অযোগ্য নির্বাচন কমিশন জনবিদ্বেষী সিদ্ধান্তটি নিয়েছে। প্রকারান্তরে এটি আবারও প্রমাণিত হয়েছে, বর্তমান নির্বাচন কমিশনের ওপর কেন সর্বজনীন অনাস্থা ও বিশ্বাসহীনতা বিরাজমান এবং সর্বাঙ্গীণভাবে পক্ষপাতদুষ্ট এই কমিশনের অধীনে কেন কোনো লেভেল প্লেয়িং ফিল্ড বা ফেয়ার ইলেকশন সম্ভব নয়।

রিজভীর দেওয়া বিবৃতিতে বলা হয়, জনগণের মুক্তি ও স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখতে দুঃশাসন, দুর্নীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অসহনীয় মূল্যবৃদ্ধিতে মানুষের ভয়াবহ দুর্গতির মধ্যে নীলনকশার এই অন্যায় পদক্ষেপকে গণতন্ত্রের পক্ষের সব শক্তি ঘৃণাভরে ধিক্কার জানাচ্ছে। ইতিপূর্বে নামসর্বস্ব রাজনৈতিক দলকে নিবন্ধন এবং ভুয়া প্রতিষ্ঠানকে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে স্বীকৃতি দিয়ে ফ্যাসিস্ট সরকারের নির্দেশনা প্রতিপালন করেছে মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন। জনগণের কষ্টার্জিত টাকা দিয়ে রাষ্ট্রযন্ত্রের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় তথাকথিত রাজনৈতিক দল সৃষ্টি করে নির্বাচনকে কিঞ্চিৎ অংশগ্রহণমূলক দেখানোর যে অপকৌশল এবং সেটিকে বৈধতা প্রদানে দেশি-বিদেশি ভাড়াটে পর্যবেক্ষক এনে দেশবাসীর সঙ্গে যে নির্লজ্জ মিথ্যাচার, আওয়ামী লীগ ও নির্বাচন কমিশনের এই যৌথ প্রতারণা জাতির সামনে সুস্পষ্টভাবে উন্মোচিত হয়েছে।

বিএনপির বিবৃতিতে বলা হয়, ‘আমরা রাজনৈতিক কর্মসূচি বন্ধের নব্য অপতৎপরতায় উদ্বেগ প্রকাশ করছি ও নিন্দা জানাচ্ছি। গণতান্ত্রিক মতপ্রকাশের অধিকারকে রুদ্ধ করার এই অশুভ উদ্যোগ বাংলাদেশের চলমান রাজনৈতিক, অর্থনীতিক ও কূটনীতিক সংকটকে আরও ঘনীভূত করবে।’ রিজভী বিবৃতিতে বলেন, ‘বিএনপি কখনোই নির্বাচনে অংশগ্রহণের বিপক্ষে নয়। কারণ, আমরা বিশ্বাস করি, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন হলে সেটিতে বিএনপির বিপুল বিজয় অনিবার্য ও অবশ্যম্ভাবী।’

বিএনপির বিবৃতিতে আরো বলা হয়, ‘সব গণতন্ত্রমনা রাজনৈতিক দলের অংশগ্রহণে বিএনপি যুগপৎ আন্দোলন পরিচালনা করছে। গণমানুষের প্রেরণায়, তাঁদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে, পরিকল্পিত ভাগ-বাঁটোয়ারার নির্বাচনকে বর্জন করেছে বিএনপিসহ ৬৩টি রাজনৈতিক দল। ১২ কোটি ভোটারের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করে নির্বাচনকালীন নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আমাদের এই শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থাকবে, আরও বেগবান হবে।’

হুমকি দেওয়া হয়েছে ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের সমর্থকদের বাড়িতে বাড়িতে

ফরিদপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের সমর্থকদের বাড়িতে বাড়িতে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফরিদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে কুমার নদের পাড়ে বসবাসকারী নদীভাঙা ৩০টি পরিবারকে এ হুমকি দেওয়া হয়েছে।

এ কে আজাদ ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি। শামীম হক ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি।এই আসনের আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের সমর্থকেরা এ হুমকি দেন বলে জানা যায়। মৌখিকভাবে এ অভিযোগ পাওয়ার পর ফরিদপুর কোতোয়ালি থানার এক দল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

১১ নম্বর ওয়ার্ডের কুমার নদের পাড়ে নদীভাঙা ৩৫টি পরিবার বসবাস করছে। এখানকার অনেকে আজাদ ভাইয়ের কর্মী ও সমর্থক। আজ দুপুরে বাদাম ব্যবসায়ী ফিরোজ ও গ্রিলমিস্ত্রি রাজু আমার বাড়িতে ঢুকে আজাদ ভাইয়ের জন্য এলাকার কাজ করে, এমন সব কর্মীর তালিকা করে নিয়ে যায়। পরে সেই তালিকা ধরে ফোন করে করে হুমকি দিচ্ছে। শুধু তা-ই নয়, সেসব কর্মীর বাড়িতে গিয়ে লাঠিসোঁটা নিয়ে হুমকি দিচ্ছে, যেন তাঁরা আজাদ ভাইয়ের মিটিং-মিছিল বা কোনো কাজে না যান। গেলে তাঁদের এখান থেকে উচ্ছেদ করে দেওয়ার হুমকি দিয়ে চলে যায়।’

হুমকি পাওয়া পরিবারগুলো জানায়, হুমকিদাতা ফিরোজ ও রাজু শামীম হকের সমর্থক ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ফরিদপুর পৌরসভার প্যানেল মেয়র মুনিরুল ইসলাম ওরফে মনিরের কর্মী।

বুদ্ধিজীবী হত্যা দিবসে তথ্যমন্ত্রী জানান ‘ বুদ্ধিজীবীদের হত্যা করেও জাতিকে পঙ্গু করা যায়নি, দেশ এগিয়েছে বহুদূর’

আজ বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা যখন আসন্ন, পাকিস্তানি হানাদার বাহিনী বুঝতে পেরেছিল যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে যাচ্ছে, তখনই এই জাতিকে পঙ্গু করার উদ্দেশ্যে ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিল।

বিএনপি-জামায়াতের প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘বিশেষ করে যারা স্বাধীনতা চায়নি, স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যারা পাকিস্তানিদের হয়ে যুদ্ধ করেছে, সেই জামায়াতে ইসলামীকে সাথে নিয়ে বিএনপি অপরাজনীতি করছে। এই অপরাজনীতি যদি দেশে না থাকত, দেশ আজ বহুদূর এগিয়ে যেতে পারত।’
আজ বাংলাদেশ পৃথিবীর বুকে একটি গর্বিত জাতি উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনাই যুদ্ধাপরাধীদের বিচার করেছেন। অনেকেই ভেবেছেন, এই বিচার হবে না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে পৃথিবীর অনেক বড় রাষ্ট্রের রক্তচক্ষু ও চাপ উপেক্ষা করে শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করেছেন, বিচারের রায় বাস্তবায়ন করেছেন। শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বে থাকলে সব মানবতাবিরোধী অপরাধীদের বিচার হবে, বিচারের রায়ও কার্যকর হবে।

মন্ত্রী তখন আরো বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবসে যাঁদের হত্যা করা হয়েছিল, বাঙালি জাতির স্বাধীনতার লক্ষ্যে মনন তৈরি করতে বঙ্গবন্ধুর সহযোগী হিসেবে তাঁরা তাঁদের লেখনী ও বক্তব্যের মাধ্যমে নানাভাবে কাজ করেছিলেন। কিন্তু তাঁদের হত্যা করেও বাঙালি জাতিকে পঙ্গু করা যায়নি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বহুদূর এগিয়ে গেছে।

দিন দিন কি তাহলে ‘অলস’ হয়ে গেছে চ্যাটজিপিটি ?

গত নভেম্বরে চ্যাটজিপিটি উন্মুক্ত করে মাইক্রোসফটের অর্থায়নে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট । প্রযুক্তি দুনিয়ায় হইচই ফেলে দেওয়া চ্যাটজিপিটি সম্পর্কে মানুষের আগ্রহও বাড়তে থাকে। তবে যাত্রা শুরুর এক বছর পরই আগের গতিতে কাজ করতে পারছে না চ্যাটজিপিটি। অনেকে অভিযোগ করেছেন, চ্যাটজিপিটি এখন আগের চেয়ে অলস হয়ে গেছে। আগে যে কাজগুলো চ্যাটজিপিটির সাহায্যে সহজেই করে ফেলা যেত, এখন আর সেগুলো করা যাচ্ছে না। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘রেডিট’–এ একজন ব্যবহারকারী জানিয়েছেন, তিনি চ্যাটজিপিটিকে একটি (এইচটিএমএল) ফাইল থেকে কিছু তথ্য লেখার নির্দেশ দিয়েছিলেন। চ্যাটজিপিটির জবাব ছিল অনেকটা এমন, ‘কাজটি বেশ বড়। আমি অল্প একটু দেখিয়ে দিচ্ছি, বাকিটা নিজেই করে নাও।’

অনেকে সন্দেহ করছেন, সম্প্রতি চ্যাটজিপিটিতে ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এমনটা ঘটতে পারে। কোটি কোটি ব্যবহারকারীর প্রশ্নের চাপ আর নিতে পারছে না চ্যাটজিপিটি। তবে চ্যাটজিপিটির বিনা মূল্যের সংস্করণের তুলনায় পেইড সংস্করণ ভালোভাবে কাজ করছে বলে জানিয়েছেন ব্যবহারকারীরা।
এ বিষয়ে ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটির সমস্যাটি তাদের নজরে এসেছে। গত ১১ নভেম্বর চ্যাটজিপিটি হালনাগাদের পর থেকেই এ সমস্যা হচ্ছে। এ ধরনের সমস্যা খুবই কম হওয়ায় কারণ শনাক্ত করতে সময় লাগছে।

বিএনপির সাবেক নেতা আখতারুজ্জামান ফিরে পেলেন প্রার্থিতা

কিশোরগঞ্জ-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন মেজর (অব.) আখতারুজ্জামান। বিএনপির সাবেক এই নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন।

পাঁচবারের মতো বিএনপি থেকে বহিষ্কার হওয়া সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা নিয়ে কিশোরগঞ্জ-২ সংসদীয় আসন। এ আসনের বর্তমান সংসদ সদস্য পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ। তিনি নৌকা প্রতীকে নির্বাচন করেন।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানিতে তাঁর প্রার্থিতা মঞ্জুর করে কমিশন।

মামলার তথ্য গোপন ও ঋণখেলাপির অভিযোগে আখতারুজ্জামানের প্রার্থিতা বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন আখতারুজ্জামান। অবশেষে তিনি প্রার্থিতা ফিরে পেলেন।

ফিলিস্তিনে শান্তি চান হামাসের হামলায় নিহত ইসরায়েলি তরুণীর বাবা

ড্যানিয়েল ওয়াল্ডম্যান ও তার বন্ধুদের সঙ্গে কী ঘটেছিল, তার কিছু নমুনা পাওয়া গেছে ছোট একটি ভিডিওতে। একটি ফোনে ভিডিওটি রেকর্ড করা হয়েছিল। ভয়ংকর কিছু একটা ঘটতে যাচ্ছে, তার সামান্য ধারণা পাওয়া গেছে ওই ভিডিওতে।

ভিডিওতে দেখা যায়, ২৪ বছর বয়সী ড্যানিয়েল ওয়াল্ডম্যান দুজন বন্ধুর সঙ্গে গাড়ির পেছনের আসনে বসে আছেন। তাঁরা সবাই মৃদু হাসছিলেন এবং কথার পিঠে কথা বলতে শোনা যায়। কিছুক্ষণ আগে সংগীত উৎসব থেকে ফেরায় কবজিতে নীল রঙের কাগজও দেখা গেছে।

তাঁরা শান্ত থাকার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ শিকারি তাড়িয়ে বেড়াচ্ছিল তাঁদের। ড্যানিয়েলের বন্ধু নোয়াম সাই গাড়িটি চালাচ্ছিলেন। ‘তোমরা কি চাও আমি কি আরও জোরে গাড়ি চালাই?’ তাঁকে প্রশ্ন করতে শোনা যায়। পরক্ষণে নিজেই বলেন, ‘আমি জানি কীভাবে জোরে গাড়ি চালাতে হয়।’

‘ঠিক’, নারী কণ্ঠে একজনকে বলতে শোনা যায়। এ সময় ড্যানিয়েলের পাশের আসনে থাকা দাড়িওয়ালা এক তরুণ সবাইকে আশ্বস্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, ‘আমাদের কিছুই হবে না। সবকিছু ঠিক আছে, তা–ই না?’

এরপরই সামনের আসন থেকে উৎকণ্ঠিত প্রশ্ন ‘ডানে যাব না বাঁয়ে?’ এরপরই ভিডিওটি শেষ হয়ে যায়।
এর কয়েক মিনিট পরে হামাস যোদ্ধাদের গুলিতে গাড়িটি ঝাঁঝরা হয়ে যায়। মেরে ফেলা হয় নোয়াম, ড্যানিয়েল ও তাঁদের বন্ধুদের। অপহরণ করা হয় সামনের আসনে থাকা যাত্রীকে। ওই দিন হামাস সদস্যদের হাতে নিহত হন আরও ৩৬০ ইসরায়েলি। তাঁরাও গাজা সীমান্তের কাছে নেগেভ মরুভূমিতে সংগীত উৎসবে যোগ দিয়েছিলেন।

ভোরের আলো ফুটতে ফুটতে ওই দিন হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। তাঁদের মধ্যে সংগীত উৎসবে যোগ দিতে আসা ব্যক্তি ও সীমান্তবর্তী কিব্বুত এলাকার বাসিন্দারাও ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইহুদি নিধনের ঘটনার পর এক দিনে সবচেয়ে বেশি ইহুদি নিহত হন ওই দিন। যাঁদের বেশির ভাগই বেসামরিক নাগরিক।

এরপর ওই দিন থেকে গাজায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল। হামাস নির্মূলের নামে ফিলিস্তিনি নিধনে নামে দেশটির সেনাবাহিনী। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের নির্বিচার হামলায় ১৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এঁদের মধ্যে ৭ হাজার ৩০০ শিশু। তেল আবিবে ড্যানিয়েলের বাবা ইয়েলের সঙ্গে কথা হয় বিবিসির সাংবাদিকের। তাঁর অফিসটি শিল্পকর্মে ঠাসা। তিনি দীর্ঘদিন ধরে প্রযুক্তি খাতের বড় ব্যবসায়ী। মেলানক্স টেকনোলজি নামে একটি চিপ তৈরির প্রতিষ্ঠান ছিল তাঁর। ২০১৯ সালে ৬৮০ কোটি ডলারে প্রতিষ্ঠানটি বিক্রি করে দেন। কিন্তু এখন তিনি শুধুই একজন নিঃস্ব বাবা। ছোট মেয়েকে হারিয়ে দুঃখ ভারাক্রান্ত হৃদয় তাঁদের।

কষ্ট আর ভালোবাসা মিশ্রিত কণ্ঠে মেয়ের স্মৃতিচারণা করতে গিয়ে ইয়েল বলেন, ‘সে অসাধারণ মেয়ে ছিল। সে নাচতে ভালোবাসত। প্রাণীদের প্রতিও তাঁর ভালোবাসা ছিল। সে মানুষকে ভালোবাসত। তাঁর অনেক বন্ধু ছিল।’মেয়েকে পাওয়া যাচ্ছে না, ইয়েলের কাছে যখন এই খবর আসে, তখন তিনি ইন্দোনেশিয়ায় ছিলেন। ওই সময় ইসরায়েলের আকাশে বিমান চলাচল বন্ধ থাকলেও তাঁকে দেশে ফেরার অনুমতি দেওয়া হয়।

বিমান থেকে নামার তিন ঘণ্টা পরই মেয়েকে খুঁজতে বের হন ইয়েল। অ্যাপল ঘড়ির সংকেত ব্যবহার করে মেয়েকে খুঁজতে বের হন, যা তাঁকে যুদ্ধের মাঠে নিয়ে যায়।
ইয়েল বলেন, ‘তিনজন অফিসারকে নিয়ে একটি জিপে চড়ে দক্ষিণ দিকে এগোতে থাকি।’ সেখানে গিয়ে গুলিতে ঝাঁঝরা হওয়া গাড়ির দেখা মেলে। কিন্তু ড্যানিয়েলের কোনো চিহ্ন পাওয়া যায়নি।