শনিবার ,২ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 714

আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষার কথা ভাবছে রাবি: ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলে আগামী শিক্ষাবর্ষ (২০২১-২২) থেকে বিভাগীয় পর্যায়ে আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলার সাব্বির সাত্তার তাপু।

সোমবার দুপুরে রাবির প্রথম বর্ষের প্রথম দিনের প্রথম শিফটের ভর্তি পরীক্ষার হল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা জানান তিনি।

রাবি ভিসি বলেন, ভর্তিচ্ছুদের যাতায়াত সমস্যা ও অবস্থানগত হয়রানি কমাতেই এমন পরিকল্পনার কথা ভাবা হচ্ছে। শিক্ষার্থীরা দূরে গন্তব্য থেকে কষ্ট করে রাজশাহীতে আসছেন। তাদের যেমন ভোগান্তি হচ্ছে, তেমনি অভিভাবকরাও কম ভোগান্তিতে পড়েন না। আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা হলে তাদের এ ভোগান্তি অনেকাংশে লাঘব হবে।

ঢাবিতে টিকা দেওয়া শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে বিশেষ অস্থায়ী ক্যাম্প স্থাপনের মাধ্যমে শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে।

সোমবার এই টিকা দেওয়া কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

স্বাস্থ্য অধিদপ্তর এবং ঢাকার সিভিল সার্জনের কার্যালয়ের সহযোগিতায় এই টিকা প্রদান কার্যক্রম আগামী ১৭ অক্টোবর পর্যন্ত চলবে। দ্বিতীয় পর্যায়ের টিকা (দ্বিতীয় ডোজ) আগামী ১ নভেম্বর থেকে দেওয়া হবে।

উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় হেলথ্ বোর্ডের চেয়ারম্যান ও প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী, টিকা প্রদান কার্যক্রমের সমন্বয়ক ড. মো. আব্দুল মুহিত, প্রধান মেডিকেল অফিসার ডা. সারওয়ার জাহান মুক্তাফী, ঢাকার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে টিকা প্রদান কার্যক্রমে সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

উপাচার্য বলেন, করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দ্রুত টিকার আওতায় আনার ক্ষেত্রে এই অস্থায়ী ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কার্যক্রমের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সবাইকে শতভাগ টিকার আওতায় এনে সশরীরে শ্রেণি কার্যক্রম শুরু করা যাবে।
প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক, ডাক্তার, নার্স, কর্মকর্তা, বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা এই টিকা কার্যক্রম পরিচালনা করবেন। ক্যাম্পে শুধু সিনোফার্ম টিকা দেওয়া হবে। এই ক্যাম্পে প্রথম টিকা গ্রহণকারী হলেন— বিশ্ববিদ্যালয়ের পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রুবেল দাস।

টিকা গ্রহণের বিস্তারিত তথ্য ও শর্তাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.du.ac.bd থেকে জানা যাবে।

কেন আমাকে গ্রেফতার করা হলো, তা বুঝতে পেরেছি: শাহরুখের ছেলে

প্রমোদতরীর পার্টিতে মাদককাণ্ডে গ্রেফতার বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দপ্তরে নিয়ে আরিয়ান খানকে টানা ১৬ ঘণ্টা জেরায় তিনি মাদক সেবনের কথা স্বীকার করেছেন।

জীবনে এই প্রথম মাদক সেবন করেছেন দাবি করে কান্নায় ভেঙে পড়েন আরিয়ান। এ মুহূর্তে অনুতপ্ত তিনি। নিজের গ্রেফতারি পরোয়ানায় নিজ হাতেই লিখেছেন ‘কেন আমাকে গ্রেফতার করা হলো, তা বুঝতে পেরেছি’।

‘দ্য নিউ ইন্ডিয়ান’ সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে শাহরুখপুত্রের গ্রেফতারি পরোয়ানার ছবিটি। যেখানে আরিয়ান নিজের হাতে কলম দিয়ে লিখেছেন, ‘আমাকে কেন গ্রেফতার করা হয়েছে, তা আমি বুঝতে পেরেছি। আর আমার পরিবারের সদস্যদের ফোন করে আমি সে কথাই জানিয়েছি।’

পরোয়ানায় লেখা রয়েছে— আরিয়ানের প্রমোদতরীর পার্টি থেকে ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ ট্যাবলেট পাওয়া গেছে। নগদ ১ লাখ ৩৩ হাজার রুপিও উদ্ধার হয়েছে। মু্ম্বাই থেকে গোয়ায় যাচ্ছিল প্রমোদতরীটি।

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে গোয়াগামী এক প্রমোদতরীতে তল্লাশি চালান এনসিবি কর্মকর্তারা। পার্টিতে জামাকাপড়ের সেলাই, মেয়েদের ব্যাগের হাতলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল মাদক। আরিয়ান মাদক লুকিয়ে রেখেছিলেন লেন্স রাখার বক্সে। এর পর আরিয়ানসহ ১১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে দুজনের নাম মুনমুন ধমেচা ও আরবাজ শেঠ মার্চান্ট। গ্রেফতারের পর সবাইকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে শাহরুখের ছেলের হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখা হচ্ছে। তবে তাতে কী কী পাওয়া গেছে, সে তথ্য প্রকাশ্যে আসেনি।

ছেলের এই গ্রেফতারের বিষয়ে শাহরুখ বা গৌরী এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

তবে ছেলের জন্য আইনজীবী সতীশ মানশিণ্ডেকে নিয়োগ করেছেন শাহরুখ। আরিয়ানকে সোমবার বিচার বিভাগীয় হেফাজতে নিয়ে গেলেই তার হয়ে জামিনের আবেদন করবেন তিনি।

‘পাঠান’ ছবির কাজের জন্য স্পেন যাচ্ছিলেন শাহরুখ। বিদেশ যাওয়ার কথা ছিল গৌরী খানেরও। কিন্তু আপাতত সেই পরিকল্পনা স্থগিত রেখেছেন তারা।

পুত্র সন্তানের মা হলেন নেহা

সুখবর দিলেন জনপ্রিয় বলিউড তারকা নেহা ধুপিয়া ও আঙ্গাদ বেদী। বাস্তবের এই জুটি দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। তাদের ঘর আলো করে এসেছে ফুটফুটে ছেলেসন্তান।

নতুন অতিথিকে স্বাগত জানানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নেহা ধুপিয়া ও আঙ্গাদ বেদী দম্পতি।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে অঙ্গাদ বেদী লিখেছেন, ঈশ্বরের আশীর্বাদে আমাদের একটি পুত্র সন্তান হয়েছে। নেহা এবং সন্তান দুজনই সুস্থ আছেন।

ভালোবেসে ২০১৮ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন আঙ্গাদ-নেহা। মেহের নামে তাদের একটি কন্যাসন্তানও রয়েছে।
হিন্দুস্তান টাইমসের খবর, ২০১৮ সালের মে মাসে দিল্লির এক গুরুদুয়ারায় বিয়ে করেন নেহা ও আঙ্গাদ এবং নভেম্বরের শেষে মেয়ের জন্ম দেন। প্রথমে এ নিয়ে কথা বলতে না চাইলেও পরে তারা মেনে নেন প্রথম সন্তানের জন্ম দেওয়ার আগেই গর্ভবতী ছিলেন নেহা।

এর পর গত জুলাই মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন নেহা। কিন্তু সে সময় আঙ্গাদ কোভিডে আক্রান্ত হন। একাই তখন সব সামাল দিয়েছিলেন নেহা ধুপিয়া।

প্রসঙ্গত ‘সিং ইজ কিং’, ‘তুমহারি সুলু’, ‘হিন্দি মিডিয়াম’, ‘লাস্ট স্টোরিজ’-এর মতো বলিউড সিনেমায় অভিনয় করেছেন নেহা। প্রিয়াংকা বন্দ্যোপাধ্যায়ের শর্ট ফিল্ম ‘দেবী’-তে তাঁকে শেষবার দেখা গেছে। নেহা বেশ কয়েকটি সিজন ধরে ‘রোডিজ’-এর বিচারকের ভূমিকাতেও কাজ করছেন।

বিশ্বকাপে ভারতকে হারাতে বাবরদের যে পরামর্শ দিলেন উমর গুল

টি-টোয়েন্টি ফরম্যাটে র্যাংকিংয়ে এ মুহূর্তে ভারতের ঠিক নিচেই পাকিস্তানের অবস্থান। ২৮ পয়েন্ট নিয়ে ভারত দুয়ে আর ৩৪ নিয়ে তিনে পাকিস্তান।

তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে পাকিস্তান। কিন্তু বিশ্বকাপ মঞ্চে একচেটিয়া আধিপত্য ভারতের। টি-টোয়েন্টি বিশ্বকাপে কখনও ভারতের বিপক্ষে জয়ের স্বাদ পায়নি পাকিস্তান।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৪ অক্টোবর মুখোমুখি হবে এ দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। তাই অনেক কিছুর জবাব দেওয়ার মিশন পাকিস্তানের।

এবার পাকিস্তানের সামনে সেই স্বাদ নেওয়ার সুযোগ বলে মন্তব্য করেছেন দলটির সাবেক গতিতারকা উমর গুল।
ভারতের বিপক্ষে জয় পেতে বাবর আজমদের কিছু পরামর্শ দিয়েছেন এই ডানহাতি পেসার।

ভারত ম্যাচের আগে বাবর আজমদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে গুল বললেন, ‘ভারত ম্যাচ নিয়ে বাড়তি চাপ থাকবে। কারণ পুরো দেশ চায় পাকিস্তান ক্রিকেট দল তাদের হারাক। আমার পরামর্শ হলো— খেলোয়াড়দের উচিত হবে তাদের স্নায়ুর নিয়ন্ত্রণ নেওয়া এবং চাপে ভেঙে পড়া চলবে না। কারণ এটি হাইভোল্টেজ ম্যাচ। এটিও পরামর্শ দেব যে, দুই-তিন দিন আগে, বিশেষ করে ভারত ম্যাচের আগে, খেলোয়াড়দের সামাজিক যোগাযোগমাধ্যম এবং প্রচলিত মিডিয়া এড়িয়ে চলতে হবে।’

ভারতের বিপক্ষে জয় পেতে পাক বোলারদের বেশি ভূমিকা রাখতে হবে বলে মনে করেন উমর গুল।

যত দ্রুত সম্ভব ভারতের টপ অর্ডার ব্যাটারদের সাজঘরে ফেরত পাঠানোর কাজটা করতে হবে শাহীন আফ্রিদি-হাসান আলিদের।

তিনি বলেন, ‘ভারত খুব শক্তিশালী দল। আইপিএল থেকে ভালো ভালো খেলোয়াড় খুঁজে এনে দলে ভেড়ায় তারা। এ নিয়ে তারা অনেক কাজ করছে। অবশ্যই রোহিত শর্মা ও বিরাট কোহলি ভারতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু পাকিস্তান যদি তাদের টপ অর্ডার ব্যাটারদের পাওয়ার-প্লের প্রথম দিকে আউট করতে পারে, তা হলে তাদের মিডল অর্ডারকে চাপে রাখতে পারবে।’

তথ্যসূত্র: ক্রিক ট্র্যাকার

এস্পানিওলের বিপক্ষে হার, যা বললেন রিয়াল মাদ্রিদ কোচ

এবারের লা লিগার শুরুটা দারুণ হয়েও হুট করেই ছন্দপতন ঘটল রিয়াল মাদ্রিদের। রোববার এস্পানিওলের কাছে ২-১ গোলে হেরে গেছেন স্প্যানিশ জায়ান্টরা।

এমন হারের পর সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। এর আগে চ্যাম্পিয়নস লিগে নবাগত শেরিফ তিরাসপুলের কাছে শোচনীয়ভাবে হেরে যায় তার দল।

সব প্রতিযোগিতা মিলে টানা তিন ম্যাচে হার দেখলেন জয় আনচেলত্তি। যে কারণে রিয়াল সমর্থকদের গালমন্দ সহ্য করতেই হচ্ছে আনচেলত্তিকে।

দলের টানা ব্যর্থতাকে স্বীকার করে নিলেও এস্পানিওলের বিপক্ষের ম্যাচকে চলতি মৌসুমে রিয়ালের সবচেয়ে বাজে পারফরম্যান্স বলে মন্তব্য করেছে কোচ আনচেলত্তি।

এমন হারের জন্য আনচেলত্তি বললেন, ‘পরিকল্পনা ভালো থাকলেও এই ম্যাচে মাঠে খেই হারিয়ে ফেলেছে দল।

আসলে আমরা বাজে খেলেছি। রক্ষণ ও আক্রমণ, উভয় জায়গায়ই পরিকল্পনা নিয়ে ম্যাচ শুরু করেছিলাম, খুব গোছানো ছিল সব। কিন্তু আমরা পরিকল্পনায় অটুট থাকতে পারিনি। বল পায়ে ও বল ছাড়া, কোনোটিতেই মাঠে আমাদের পজিশনিং ভালো ছিল না। বলতেই হবে, আমার মনে হয়, আমি এবার ক্লাবের দায়িত্বে ফেরার পর এটিই সবচেয়ে বাজে ম্যাচ।’

এই হার খেলোয়াড়দের ওপর প্রভাব পড়বে না বলে দাবি মাদ্রিদ কোচের। ঘুরে দাঁড়ানোর আশা করছেন কোচ।

বললেন, ‘কোনো ম্যাচ হারার ঠিক পরেই আবার খেলা দারুণ। দল তেতে থাকে। তবে এখন কাজটি কঠিন। কারণ আন্তর্জাতিক বিরতির সময়টায় নিজেদের খেলায় ফিরে তাকাতে হবে আমাদের। যদিও আমার মনে হয় না, আমাদের মানসিকতায় প্রভাব ফেলবে এটি। আমরা সামনে এগিয়ে যাব।’

শিমুলিয়া-বাংলাবাজারে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু

৪৭ দিন বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার বেলা ১১টায় ফেরি কুঞ্জলতা শিমুলিয়াঘাট ছেড়ে বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা হয়। ২০টি ছোট-বড় যান ও ১৫টি মোটরসাইকেল নিয়ে ফেরিটি ছেড়ে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের শিমুলিয়াঘাটের উপমহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরীক্ষামূলকভাবে আজ প্রথম ফেরি চালু করা হলো। সফল হলে সে অনুযায়ী পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর ২১ নম্বর খুঁটি বরাবর ১ দশমিক ৫ কিলোমিটার আপ-এ লাল বয়াটি পুনঃস্থাপিত হয়। শিমুলিয়া থেকে ফেরিগুলো বাংলাবাজার যাবে পদ্মা সেতুর ১৩-১৪ বা ১৪-১৫ নম্বর খুঁটির মধ্য দিয়ে।

তবে টার্গেট থাকবে ১৪-১৫ নম্বর খুঁটির মাঝখান দিয়ে যাওয়ার। আর বাংলাবাজার থেকে শিমুলিয়া আসার সময় ১৯-২০ বা ২০-২১ নম্বর খুঁটির মধ্য দিয়ে। তবে টার্গেট থাকবে ১৯-২০ নম্বর খুঁটির মাঝখান দিয়ে চলা।

পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে গত ১৮ আগস্ট থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ ছিল।

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় সিদরাতুল মুনতাহা মুক্তা (১১) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে।

রোববার বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৭নং ওয়ার্ডের নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাত ১০টার দিকে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহত সিদরাতুল মুনতাহা মুক্তা ওই এলাকার মোহাম্মদ সোহেলের মেয়ে ও আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, মুক্তা গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফিরছিলেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় গ্রিন প্যালেস কমিউনিটি সেন্টারের সামনে চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।

এতে ওই ছাত্রী ঘটনাস্থলে প্রাণ হারান। দুর্ঘটনার পর মোটরসাইকেল আরোহী পালিয়ে যায়।

চিকিৎসায় যৌথভাবে নোবেল পেলেন জুলিয়াস ও আরডেম

চিকিৎসাশাস্ত্রে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন ডেভিড জুলিয়াস ও আরডেম পাতাপৌতিয়ান।

সোমবার নোবেল কমিটি তাদের ওয়েবসাইটে এ দুজনের নাম ঘোষণা করে।

‘তাপমাত্রা এবং স্পর্শের জন্য রিসেপ্টর আবিষ্কারের কারণে’ তাদের এ পুরস্কার দেওয়া হয়।

চিকিৎসা শাস্ত্রে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

চিকিৎসা শাস্ত্রে এ বছর নোবেল পেয়েছেন দুই বিজ্ঞানী। তারা হলেন যুক্তরাষ্ট্রের ডেভিড জুলিয়াস এবং লেবাননের আর্ডেম প্যাটোপোশিয়ান।

সোমবার বাংলাদেশে সময় বিকাল সাড়ে ৩টায় এ পুরস্কার ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, আগামী ডিসেম্বরে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে পুরস্কারের পদক, সনদ ও অর্থ। তবে করোনা মহামারির কারণে এবার বিজয়ীরা নিজ নিজ দেশে বসেই পুরস্কার গ্রহণ করবেন।

চিকিৎসাবিদ্যায় বিশেষ অবদানের জন্য প্রতিবছরই চিকিৎসায় নোবেল পুরস্কার দেওয়া হয়। এ পর্যন্ত ১১৩ জন চিকিৎসা বিজ্ঞানী চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার অর্জন করেছেন।

১৮৯৫ সালে সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেল যে পাঁচটি ক্ষেত্রে পুরস্কার প্রদানের ব্যাপারে দলিলে উল্লেখ করে গিয়েছিলেন তার মধ্যে এটি অন্যতম। ১৯০১ সাল থেকে নিয়মিত এ পুরস্কারটি দেওয়া হচ্ছে।

এবার শান্তিতে নোবেল জয়ের জন্য ৩২৯টি মনোনয়ন দিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। এর মধ্যে ২৩৪ ব্যক্তি ও ৯৫ প্রতিষ্ঠানের নাম রয়েছে। তবে কমিটির নিয়ম মেনে এসব নাম গোপন রাখা হয়েছে।

চিকিৎসা বিজ্ঞানের নোবেল পদক

চিকিৎসা বিজ্ঞানে নোবেল পদকটি অন্য পদকের চেয়ে একটু আলাদা। প্রদত্ত মেডেলের সম্মুখ দিকে থাকে আলফ্রেদ নোবেলের খোদিত ছবি যা পদার্থবিজ্ঞান, রসায়ন বা সাহিত্যের জন্য প্রদত্ত মেডেলের মতই। তবে অন্য পাশটা আলাদা। সেই পাশে মেধাবী এক চিকিৎসকের প্রতিকৃতি দেখা যায়, যে নিজের কোলে রাখা একটি উন্মুক্ত বই ধরে আছে। আর একই সাথে পাথরের বুক চিড়ে প্রবহমান পানি দিয়ে একটি মেয়ে তৃষ্ণা মেটানোর চেষ্টা করছে।