রবিবার ,২৬ এপ্রি, ২০২৬
sbacbank
Home Blog Page 24

বনানীর গোডাউন বস্তিতে ভয়াবহ আগুন

রাজধানীর টিঅ্যান্ডটি মাঠের পাশে বনানীর গোডাউন বস্তিতে আগুন লেগেছে। বেলা ৪ টার দিকে হঠাৎ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস কতৃপক্ষে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনের খবর পেয়ে তাদের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিস।

ঈদে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচলবন্ধ থাকবে ৬ দিন

ঈদে যাত্রী সেবা নির্ভিগ্ন করার লক্ষ্যে ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখা হবে।

এই প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।

তিনি আরও বলেন, ‘ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার জন্য এইসব যানবাহন বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। তবে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে।

তিনি বলেন, এবারের ঈদে যানজটের জন্য মহাসড়কগুলোর সম্ভাব্য ১৫৫টি স্পট চিহ্নিত করা হয়েছে। এসবের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৮, উত্তরবঙ্গ মহাসড়কে ৫২, ময়মনসিংহ মহাসড়কে ৬, ঢাকা-সিলেট মহাসড়কে ৪১ এবং ঢাকা-পাটুরিয়া-আরিচা মহাসড়কে ৮টি স্পট ঝুঁকিপূর্ণ রয়েছে।

প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করলেন জনপ্রিয় মার্কিন র‍্যাপার

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জনপ্রিয় মার্কিন র‍্যাপার ও সংগীত প্রযোজক লিল জন। গত শুক্রবার লস অ্যাঞ্জেলেসের কিং ফাহাদ মসজিদে একটি বিশাল জমায়েতের সামনে প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন।

লিল জনের ইসলাম গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে। এই ভিডিওতে দেখা যায়, একটি মসজিদের ইমামের তত্ত্বাবধানে তিনি প্রথমে আরবিতে ও পরে ইংরেজিতে কালিমা পাঠ করেন।

লিল জন এর জন্ম ১৯৭২ সালে জর্জিয়ার আটলান্টায়, তার আসল নাম জোনাথন এইচ স্মিথ। ২০০০ সালের শুরুতে হিপ-হপ প্রচারে অগ্রণী ভূমিকা তার খ্যাতি অনেক বাড়িয়ে দেয়।

রাজধানীর বংশালে সাত তলা থেকে লাফিয়ে তরুণের মৃত্যু

‘আর সহ্য করতে পারছি না’ বলেই সাত তলা থেকে লাফ দিল এক তরুন। ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আরিফুল ইসলাম রিফাত (১৭) নামের এক তরুণের মৃত্যু। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেযে নিয়ে যায়। তারপর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রাজধানীর বংশালের সিদ্দিক বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন বলেন, তরুণের মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃতের পরিবারের অভিযোগগুলো আমলে নিয়ে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে সে ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা গেছে।

বাংলাদেশের সিরিজ জয়

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল বাংলাদেশ। তবে ওয়ানডে ফরম্যাটে সিরিজ ঘরে তুলেছে টাইগাররা।

সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এতে লঙ্কানদের বিপক্ষে ব্যাক টু ব্যাক ওয়ানডে সিরিজ জিতলো টাইগাররা।

শেষ ওয়ানডেতে হেসেখেলে হারিয়ে সিরিজ নিজেদের করে নিল টিম টাইগার। শ্রীলঙ্কার দেওয়া ২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিমের ৮১ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংসের পর রিশাদ হোসেনের ঝড়ে ৫৮ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় পায় বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।

আবারো আগুন, পুড়েছে ২৫-৩০ দোকান

নরসিংদীর পাইকারি কাপড়ের বাজার শেখেরচর-বাবুরহাটের একটি অংশে আগুনে পুড়েছে। গতকাল শনিবার রাত পৌনে একটার দিকে সাততলা মোড়ের একটি মার্কেটে এ আগুন লাগে।

গতকাল হাটের দিন দিবাগত রাত পৌনে একটার দিকে নিরাপত্তারক্ষীরা মার্কেটের একাধিক দোকানে হঠাৎ আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে। তাঁদের চিৎকারে আশপাশের সব দোকানের ব্যবসায়ী, কর্মচারী ও স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসেরীকটি সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারপর এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে পুড়ে যায় ২৫ থেকে ৩০টি দোকান।

নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নাঈম ইবনে হাসান বলেন, ‘রাত ১টা ৫ মিনিটের দিকে আমরা অগ্নিকাণ্ডের খবর জানতে পারি। ১টা ২০ মিনিটে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

প্রতি বছরে ৯০০ কোটি লিটার পানি গায়েব

চট্টগ্রাম নগরের ৪০ শতাংশ এলাকার মানুষ ওয়াসার পানির জন্য হাহাকার করে। কোথাও সংযোগ আছে কিন্তু পানি নাই। আবার কোথাও সংযোগই নাই। অথচ
মাটির নিচের পাইপের ফুটোর কারণেঅন্তত ৯০০ কোটি লিটার পানি নষ্ট হয়ে যাচ্ছে প্রতিবছর। এই নষ্ট হওয়া পানি প্রায় ২৫ কোটি টাকা সমমূল্যের। এই ফুটো ঠিক কর‍্যে বছরে গড়ে এক কোটি টাকা খরচ করে থাকে।

এই ক্ষতি কমাতে ওয়াসার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে অনেকে। বিশেষজ্ঞ, ভোক্তা অধিকার সংগঠনের নেতারা বলছেন, এই অপচয় বন্ধ করতে ওয়াসা কর্তৃপক্ষের নিজের কোন সদিচ্ছা নাই।

এই ফুটোর অপচয় ওয়াসা থেকে কোনো দিনও যাবে না। কারণ, নষ্ট হওয়ার নামে কিছু পানি বিক্রি হয়। ফুটো মেরামতের নামেও বাড়তি বিল করা যায়। এতে কিছু টাকা কর্তাব্যক্তিদের পকেটে চলে যায়।

চারটি বড় এলাকায় ভাগ করে চট্টগ্রাম ওয়াসা পুরো নগরকে পানি সরবরাহ করে থাকে। এসব এলাকাকে ‘মড’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সংস্থার আবাসিক গ্রাহক সংযোগ আছে ৭৮ হাজার ৫৪২টি এবং বাণিজ্যিক সংযোগ ৭ হাজার ৭৬৭টি। কমবেশি ১০ হাজার গ্রাহক চার্জ দিয়েও নিয়মিত পানি পান না বলে জানা গেছে।

এখনো শনাক্ত হয়নি ৬ জনের মরদেহ

বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের ৩৯ জনের মরদেহ শনাক্ত করা গেলেও বাকি ৬ জনের মরদেহ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ২১ জন। আর সকাল ৯ টা ৩০ মিনিট থেকে এ পর্যন্ত ২৯ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে অবস্থিত একটি বহুতল ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এতে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে।

গতকাল রাতে বেইলি রোডের যে ভবনে আগুন লেগেছে, সেটি সাততলা। ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের খাবারের দোকান রয়েছে। তৃতীয় তলায় একটি পোশাকের দোকান ছাড়া ওপরের তলাগুলোতেও রয়েছে খাবারের দোকান। প্রতিদিন সন্ধ্যার পর থেকে খাবারের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় হয়। অনেকেই পরিবার নিয়ে সেখানে খেতে যান।

তিনতলায় ছিল কাপড়ের দোকান। বাকি সব ছিল রেস্টুরেন্ট। রেস্টুরেন্টগুলোতে ছিল গ্যাস সিলিন্ডার। যে কারণে আগুনের তীব্রতা ছড়িয়েছে ভয়াবহভাবে।

কাচ্চি ভাইয়ের আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জন

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহতদের সংখ্যা বেড়ে ৪৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার রাত ৯ টা ৩০ মিনিটের দিকে ভবনটিতে আগুন লাগে। আগুন নেভানোর পর হতাহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

গতকাল যে ভবনে আগুন লেগেছে, সেটি ছিল সাততলা। ‘কাচ্চি ভাই’ নামের খাবারের দোকান ভবনের দ্বিতীয় তলায় রয়েছে। তৃতীয় তলায় একটি পোশাকের দোকান ছাড়া ওপরের আরও রয়েছে খাবারের দোকান। সন্ধ্যার পর থেকে খাবারের দোকানগুলোতে ক্রেতাদের প্রতিদিনই ভিড় হয়। অনেকেই পরিবার নিয়ে সেখানে খেতে যান।

ভবনটি প্রথম ও দ্বিতীয় তলায় আগুন লাগার পর তা ওপরের দিকে ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিট এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি ক্রেনের সাহায্যে ভবনের সপ্তম তলা ও ছাদে আশ্রয় নেওয়া ব্যক্তিদের নামাতে থাকেন।
ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

রাত দুইটার দিকে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, এ ঘটনায় ৪৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত ৮ জন বার্ন ইনস্টিটিউটে এবং ১৪ জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন বলে স্বাস্থ্যমন্ত্রী জানান।

পরে জানা যায় রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালেও একজনের মরদেহ রয়েছে। সব মিলিয়ে ৪৫ জনের মৃত্যুর খবর পেয়েছেন।

আগুনে নিহত কাচ্চি ভাইয়ের কর্মচারী পটুয়াখালীর জুয়েলের স্ত্রী রেবা আক্তার জানান, রাত দশটা পাঁচ মিনিটে সব শেষ কথা হয়েছিল। এরপর অনেক ফোন করেছি, কিন্তু ফোন রিসিভ করেননি। এখন স্বামীর মরদেহ পেলাম। আমার সবকিছু শেষ হয়ে গেল।

বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আজ (বৃহস্পতিবার) রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের ১০টি ইউনিট কাজ করছে।

ভবনের ভেতরে অনেক লোক আটকে আছে। আটকে পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিসের টিম কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শী একজন জানান, ভবনটির পাঁচতলা পর্যন্ত সব ফ্লোরে আগুন দেখা যাচ্ছে। মনে হচ্ছে ভেতরে অনেক লোক আটকা পড়েছে।