শুক্রবার ,১৪ আগ, ২০২৬
sbacbank
Home Blog Page 355

পরীমনির ‘প্রেগন্যান্সি বৈশাখ’

২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করে ঘর বাঁধেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। আর এর পরই মা হওয়ার খবর দেন তিনি।

গতকাল বৃহস্পতিবার ছিল বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। তাই পরীমনি বাংলা নতুন বছরকে হ্যাশট্যাগ দিয়ে বলছেন ‘প্রেগন্যান্সি বৈশাখ’।

বৃহস্পতিবার বিকালে পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে ‘#প্রেগন্যান্সি বৈশাখ’ লিখে হাতে মেহেদি দেওয়ার কথা জানান।

পরীমনি লেখেন, ঘটা করে কোনো উৎসবে মেহেদি পরা এবারই প্রথম। কাল (বুধবার) ঘুম থেকে উঠে মনে হলো আজ দুহাত ভরে মেহেদি পরা যায়!

তিনি লেখেন, শুটিংয়ের তাড়া নেই। আর সাজুগুজুও করা হয় না কত দিন। মেহেদি পরা যে এত কঠিন ধৈর্য্যের ব্যাপার বিশ্বাস করো নেহা আপু আমি বুঝতেই পারিনি। যদি একটু বুঝতে পারতাম… বাবারে তোমাদের ধৈর্য্যের কথা চিন্তা করে নিজে একটু সান্ত্বনা পাই। অনেক জ্বালিয়েছি তোমাদের।

পরী এখন বেশি নড়াচড়া করেন না। কারণ তিনি অন্তঃসত্ত্বা। এ নিয়ে পরীর ভাষ্য— সব দোষ তোমাদের অনাগত মাম্মাটার।

নববর্ষে ইলিশ চাই অস্ট্রেলীয় অধিনায়কের

গত বছরের বাংলাদেশ সফরে আসে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কিন্তু তখন সফরে যোগ দিতে পারেননি অ্যারন ফিঞ্চ।

তখন এলে হয়তো বাংলাদেশি খাবারের স্বাদটা নিতে পারতেন। কুড়মুড়িয়ে চিবোতে পারতেন পারতেন ইলিশ মাছ ভাজা। বা চেখে যেতে পারতেন শর্ষে ইলিশ।

সেবার তা হলেও কলকাতায় এসে ঠিকই ইলিশের নাম নিলেন অসি অধিনায়ক। বাঙালির প্রিয় ইলিশ অন্তত একবারের জন্য হলেও খেতে চান।

আইপিএলের মেগা নিলামে প্রথমে অবিক্রিত থাকলেও অ্যালেক্স হেলসের বদলি হিসেবে কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিয়েছেন ফিঞ্চ।

আর কলকাতায় এসে দেখলেন বাঙালির বর্ষবরণ। জানলেন, পান্তা-ইলিশের খবর।

এবার ফিঞ্চের বায়না, ইলিশ না খেয়ে অস্ট্রেলিয়া ফিরবেন না।

কলকাতার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এক সাক্ষাৎকারে এমন বায়নাই ধরলেন ফিঞ্চ।

গত পরশু ফিঞ্চের এ সাক্ষাৎকারটি নেন বাঙালি সাবেক ভারতীয় নারী ক্রিকেটার ইসা গুহ।

গুহ তাকে প্রশ্ন করেন, কখনো ইলিশ মাছ খেয়েছেন?

জবাবে ফিঞ্চ বলেন,‘না, এখনো ইলিশ মাছ খাইনি। তবে শুনেছি সামনেই বাংলা নববর্ষ। সে সময় ইলিশ মাছ খাওয়ার ইচ্ছে আছে।’

শুধু খাবেনই না; ভালো লাগলে অস্ট্রেলিয়ায় সঙ্গে করে ইলিশ নিয়ে যাবেন। রান্না করে খাওয়াবেন পরিবার-পরিজনদের।

ফিঞ্চ বলেন, ‘আমি হয়তো এই দেশের মতো করে ইলিশ রান্না করতে পারব না। তবে মাছটি খেয়ে ভালো লাগলে আমি রেসিপি দেশে নিয়ে রান্না করার চেষ্টা করব। হয়তো কাছাকাছি স্বাদ আনতে পারব।’

নিজেদের মাঠে হেরে লিগ থেকে বিদায় নিল বার্সা

বিশ্বজুড়ে সমর্থকদের হতাশ করল বার্সেলোনা।

আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে হেরে ইউরোপা লিগ কে বিদায় জানাতো হলে জাভির শিষ্যদের।

সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচ পর পরাজয়ের তেতো স্বাদ পেল বার্সেলোনা।

কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে বৃহস্পতিবার রাতে দারুণ খেলেছে আইনট্রাখট।

বার্সেলোনাকে তাদের মাঠেই ৩-২ গোলে হারিয়ে দিয়েছে জার্মানির ক্লাবটি।

আর এ জয়ের পর দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অগ্রগামিতায় ইউরোপা লিগের সেমি-ফাইনালে উঠল আইনট্রাখট।

ম্যাচের শুরুতেই প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেওয়ার ধাক্কা আর সামলে উঠতে পারেনি বার্সেলোনা।

ম্যাচে আইনট্রাখটের দুরন্ত সব আক্রমণ সামলাতে হিমশিম খেয়েছে বার্সা।

মাত্র ২৫ শতাংশ পজিশনে বল দখলে রেখে ১৫টি শট নিয়ে আইনট্রাখট, যার সাতটি ছিল লক্ষ্যে। বিপরীতে বার্সা শট নিয়েছে ১০টি, যার চারটি ছিল লক্ষ্যে।

ম্যাচের শুরুর তৃতীয় মিনিটে ডি-বক্সে ডিফেন্ডার এরিক গার্সিয়া আইনট্রাখটের ইয়াসপের লিন্ডস্ট্রোমকে পেছন থেকে টেনে ধরে ফেলে দেন। পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

সফল স্পটকিকে দলকে লিড এনে দেন আইনট্রাখটের সার্বিয়ান মিডফিল্ডার ফিলিপ কোস্তিচ।

নবম মিনিটে সমতায় ফেরার দারুণ একটি সুযোগ পেয়েছিল বার্সা। ডান দিক থেকে উসমান দেম্বেলের ক্রস দূরের পোষ্টে পেয়ে মাথা ছোঁয়ান পিয়েরে-এমেরিক অবামেয়াং। তা ক্রসবারের ওপর দিয়ে যায়।

৩৪তম মিনিটে বার্সেলোনার তিন খেলোয়াড়কে পরাস্ত করে ডি-বক্সের বাইরে থেকে জার্মান উইঙ্গার আন্সগার দারুণ শট নেন, যা ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি মার্ক-আন্ড্রে টের স্টেগেন।

কিন্তু পরক্ষণেই পরাস্ত হন। প্রায় ৩০ গজ দূর থেকে জোরাল শট নেন রাফায়েল বোর।

স্কোরলাইন হয় ২-০ করেন কলম্বিয়ার এই ফরোয়ার্ড।

বিরতির আগ পর্যন্ত একটি গোলও শোধ করতে পারেনি বার্সা।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন অবামেয়াং। দেম্বেলের পাসে ছোঁয়া লাগলেই গোল হয়ে যেত। কিন্তু বলে পা ছোঁয়াতেই পারেননি অবামেয়াং।

৫৬তম মিনিটে কাছ থেকে অবামেয়াংয়ের প্রচেষ্টা ঠেকান গোলরক্ষক।

৬৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-০ করেন কোস্তিচ। সতীর্থের পাস ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে দূরের পোস্ট দিয়ে জালে পাঠান তিনি।

৯ মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে একটি গোল শোধ করে বার্সা।

ডি-বক্সের বাইরে থেকে জোরাল ভলিতে গোল পান বুসকেতস।

একেবারে শেষ মুহূর্তে লুক ডি ইয়ং ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। আইনট্রাখটের ফরাসি ডিফেন্ডার এভান দেখেন লাল কার্ড।

স্পট কিকে মেমফিস ডিপাইয়ের গোলে পরাজয়ের ব্যবধানই কমে শুধু। স্কোরলাইন তখন ৩-২।

এরপরই রেফারির বাঁশি।

জয়ের উল্লাসে ফেটে পড়ে জামার্নের দলটির সমর্থকরা।

এ হারের পর ইউরোপা লিগ ঘিরে যে আশাটুকু ছিল কাতালানদের, সেটিও শেষ হয়ে গেল।

মাদককারবারির গুলিতে নিহত সাংবাদিকের বাড়িতে এসপি

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তে হায়দরাবাদ এলাকায় মাদককারবারির গুলিতে নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকারের বাড়িতে সান্ত্বনা দিতে গেলেন পুলিশ সুপার গোলাম ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া থানার ওসি।

পুলিশ কর্মকর্তারা বৃহস্পতিবার রাতে সাংবাদিক মহিউদ্দিন সরকারের বাড়ি গিয়ে তার অসুস্থ বৃদ্ধ বাবা মোশাররফ হোসেন ও মা নাজমা বেগমকে সান্ত্বনা দেন। এ সময় তারা পুলিশ কর্মকর্তাদের কাছে ছেলে হত্যার বিচার চান।

গত বুধবার রাত সাড়ে ৯টায় জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী হায়দরাবাদ এলাকায় চোরাকারবারি রাজুর ছোড়া গুলিতে নিহত হয়েছেন সাংবাদিক মহিউদ্দিন সরকার।

পুলিশের ওপর হামলা, পিস্তল-গুলিসহ গ্রেফতার ৬

মাদারীপুরের কালকিনিতে পুলিশের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত ছয় আসামিকে রিভলবার, পাইপগান, পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছেন র‌্যাব ৮-এর সদস্যরা।

শুক্রবার র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব ৮-এর বরিশাল অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. জামিল হাসান।

গ্রেফতারকৃতরা হলেন মো. রাসেল বেপারি (২৮), মহিউদ্দিন ওরফে লাট্টু বেপারি (৫২), নয়ন বেপারি (২২), ওসমান বেপারি (২২), সবুজ বেপারি (৩০), শাকিল বেপারি (১৮)। তারা কালকিনি উপজেলার মধ্যচর এলাকার বাসিন্দা।

র‌্যাব অধিনায়ক মো. জামিল হাসান জানান, গত ১০ এপ্রিল মাদারীপুরের কালকিনি থানার বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যেরচর এলাকায় আল আমিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি লাট্টু বেপারিকে ধরতে মধ্যচর এলাকায় অভিযানে যান খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) পলাশ কুমার দাস।

এ সময় আসামিপক্ষের লোকজন পলাশ ও তার ফোর্সদের ওপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে ওই ঘটনা কেন্দ্র করে কালকিনি থানায় একটি মামলা করা হয়। এর পরেই আসামিদের ধরতে মাঠে নামে র‌্যাব, পরে গত বুধবার ঢাকা জেলার কামরাঙ্গীরচর এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহার নামীয় দুজন আসামি গ্রেফতার করা হয়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে মাদারীপুরের কালকিনির ভুরঘাটা এলাকা থেকে একই মামলার আরও চার আসামিকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৫টি দেশীয় তৈরি রিভলবার, ১টি দেশীয় তৈরি পাইপগান, ১টি দেশীয় তৈরি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড পাইপগানের কার্তুজ, ৪টি মোবাইল, ৫টি সিমকার্ড এবং ৮ হাজার ১৪৪ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব অধিনায়ক আরও জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদক, বিস্ফোরক, ফোজদারি ও সরকারি কাজে বাধা প্রদানসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইমরান খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মরিয়ম নওয়াজের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের ভাইস প্রেসিডেন্ট মরিয়াম নওয়াজ। ক্ষমতা ধরে রাখতে ইমরান খান বিপজ্জনক খেলা খেলেছেন বলে দাবি করেছেন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মরিয়ন নওয়াজ তার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে দেওয়া টুইটে দাবি করেন, আজ আপনার (ইমরান) মিথ্যা ফাঁস হয়েছে। আপনি (ইমরান) ক্ষমতা আঁকড়ে ধরার জন্য একটি বিপজ্জনক খেলা খেলেছেন। ষড়যন্ত্র তত্ত্বের জন্য এনএসসির মতো গুরুত্বপূর্ণ ফোরাম ব্যবহার করা হয়েছিল। যেসব দাবি কখনো করা হয়নি তার ওপর ভিত্তি করে ভুয়া স্লোগান দেওয়া হয়েছিল।

তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ইমরান খানকে ‘তার প্রতিটি মিথ্যা’ এবং ‘শুধু ক্ষমতার স্বার্থে (দেশের) জাতীয় নিরাপত্তা নিয়ে খেলার নিন্দনীয় প্রচেষ্টার জন্য জবাবদিহি করা উচিত।

ইমরান খানের প্রতি তিনি আরও বলেন, সাহস দেখিয়ে এর মুখোমুখি হোন। প্রতিবারের মতো পালিয়ে যাবেন না। কারণ এবার জাতি আপনাকে পালাতে দেবে না।

এদিকে, ক্ষমতাচ্যুত হওয়ার পর বুধবার প্রথম জনসভা করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পেশওয়ারের তার দলের কর্মী সমথর্কদের সেই জনসভায় তিনি বলেন, আমি যখন সরকারে ছিলাম তখন ভয়ংকর ছিলাম না। কিন্তু এখন আমি ভয়ংকর।

কর্মী-সমর্থকদের সভায় এই ভাষণ দিলেও আসলে তার এই বার্তা ছিল বিরোধীদের উদ্দেশে। সভায় ইমরান আবারও ‘বিদেশি মদতে’ তার সরকার পতনের অভিযোগ করেন।

তিনি আরও বলেন, আমার ২৫ বছরের রাজনৈতিক জীবনে কখনো আদালত অবমাননা করিনি, দীর্ঘ খেলোয়াড়ি জীবনে কখনও কেউ ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তুলতে পারেনি।

আমি সব সময় আদালতের সম্মান অক্ষুন্ন রাখতে চেয়েছি, কারণ এদেশে জন্মেছি, এদেশেই মরতে চাই। দেশের বিচার ব্যবস্থাকে তাই আমি কখনও অন্যকে হয়রানি করার হাতিয়ার বানাইনি।

প্রসঙ্গত, পাকিস্তানের পার্লামেন্টে ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা ভোট ডেপুটি স্পিকার নাকচ করে দেয়ার পর দেশটির আদালত থেকে পার্লামেন্ট পুর্নবহাল করে অনাস্থা ভোট গ্রহণের নির্দেশ এসেছিল। শনিবার অনেক নাটকীয়তার পর অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ হারিয়েছিলেন তিনি।

শনিবার মধ্যরাতে ইসলামাবাদ হাইকোর্ট খোলা হয় এবং সেখানকার প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহর কর্মকর্তা-কর্মচারীদের ডেকে পাঠান।

আইন করে রাশিয়ার সেই ‘রহস্যময়’ চিহ্ন নিষিদ্ধ করল এই দেশ

ইউক্রেন সংকট শুরু হওয়ার পর থেকে আলোচনায় আসছে ‘জেড’ , ‘ভি’ এবং সেন্ট জর্জ রিবনের মতো চিহ্নগুলো। রুশ সামরিক যানগুলোতে লেখা ইংরেজি শেষ অক্ষর ‘জেড’ কিংবা ‘ভি’কে বলা হচ্ছে রাশিয়ার যুদ্ধের প্রতীক।

এবার এইসব আপাত নিরীহ চিহ্নের ওপর নেমে এলো খড়গ। রীতিমতো আইন করে হয়েছে ‘জেড’ , ‘ভি’ এবং সেন্ট জর্জ রিবনসহ রাশিয়ার যুদ্ধের চিহ্ন নিষিদ্ধ করল ইউরোপের দেশে মলদোভা। বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মলদোভার সংখ্যাগরিষ্ঠ ইউরোপপন্থী ৫৩ জন সংসদ সদস্যের ভোটে ওই আইন পাশ হয়। ওই আইনের আওতায় রুশপন্থী এসব প্রতীক তৈরি, বিতরণ, পরিধান এবং প্রদর্শনের ক্ষেত্রে জরিমানার বিধান রাখা হয়েছে।

এদিকে, চলতি মাসেই ওই আইনের বিরুদ্ধে আবেদন করা রুশপন্থী বিরোধীদল ভোট বানচালের চেষ্টা করেও ব্যর্থ হয় বলে বিবিসি জানিয়েছে।

প্রসঙ্গত, ইউক্রেন সংকট শুরু হওয়ার পর থেকে দেশটিতে রাশিয়ার সামরিক ট্যাংক ও অন্যান্য সামরিক যানের উপস্থিতি নিয়মিত হয়ে উঠেছে। একই সঙ্গে নিয়মিত হয়ে উঠেছে রুশ সামরিক যানগুলোতে লেখা ইংরেজি শেষ অক্ষর ‘জেড’ চিহ্নও।

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই যানবাহনগুলো কিয়েভ ও ইউক্রেনের অন্যান্য শহরগুলোর আশপাশে ঘুরে বেড়াচ্ছে। এসব যানবাহনের প্রত্যেকটিতেই আঁকা রয়েছে পুরু সাদা রঙে একটি ‘জেড’ চিহ্ন। কেবল তাই নয়, ইউক্রেনে রুশ সমর্থনকারীদের টি-শার্টেও আঁকা রয়েছে এই ‘জেড’।

এর রহস্য জানিয়ে দিয়েছেন রুশ থিংকট্যাংক গ্যালিনা স্টারভয়েটোভার ফেলো কামিল গালিভ। এক টুইটে তিনি জানিয়েছেন, ‘জেড’ হলো এমন একটি বর্ণ যেটিকে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের উদ্দেশে দেশত্যাগ করা যানবাহনের গায়ে লিখে দিচ্ছে। মাত্র কয়েক দিন আগেই উদ্ভাবিত নতুন এই প্রতীকটি রাশিয়ার নতুন আদর্শ ও জাতীয় পরিচয়ের প্রতীক হয়ে উঠেছে।’

শুধু সামরিক যান নয়, অনেক রুশ নাগরিক, ব্যবসায়ী এবং রাশিয়ার বাইরে থাকা রুশ সমর্থকেরা স্বেচ্ছায় এই চিহ্ন ব্যবহার করছেন। কেউ কেউ নিজেদের টি-শার্ট, কেউ জ্যাকেটে এমনকি গাড়িতেও ব্যবহার করছেন এই চিহ্ন।

রাশিয়া মঙ্গলবার একটি সয়ুজ রকেট উৎক্ষেপণ করেছে। ওই রকেটেও ইউক্রেনে সামরিক অভিযানের সমর্থনে ‘জেড’ অক্ষর লেখা ছিল। তবে শুধু ইউক্রেন যুদ্ধের সমর্থনে ‘জেড’ই নয়, বিশ্বজুড়ে এই যুদ্ধের পক্ষে-বিপক্ষে ব্যবহৃত হচ্ছে ‘কিউ’ ও ‘ভি’সহ নানা চিহ্ন।

রংধনু গ্রুপের চেইন শপ মেহেদী মার্ট এখন নারায়ণগঞ্জে

নারায়ণগঞ্জে যাত্রা শুরু করলো রংধনু গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সুপার চেইন শপ মেহেদী মার্টের তৃতীয় শাখা। বৃহস্পতিবার বিকালে শহরের চাষাঢ়া এলাকায় মেহেদী মার্টের নতুন শাখার উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সংসদ সদস্য কাজিম উদ্দিন ধনু, জাতীয় পার্টির সাবেক এমপি মশিউর রহমান রাঙা, এশিয়ান গ্রুপের চেয়ারম্যান হারুনুর রশীদ।

এ সময় সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। সে কারণেই আজ আমরা আমাদের আত্মপরিচয় তুলে ধরতে পেরেছি। নারায়ণগঞ্জ ঐতিহাসিক জায়গা। তবে সে অনুযায়ী উন্নয়ন হয়নি। আমরা চাই এখানে বড় বড় শপিংমল হোক, মানুষের কর্মক্ষেত্র তৈরি হোক।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি রাজনীতি বলতে বুঝি- যা বলব সোজা বলব এবং সাংবাদিকতা হিসেবে বুঝি- যা লিখব সোজা সত্য লিখব। আমাদের মন্ত্রী অত্যন্ত জ্ঞানী মানুষ। তিনি দেখবেন- যেন ভবিষ্যতে কেউ সরকারের সঙ্গে ব্যবসায় করতে ভয় না পায়। আমরা বিদেশি ইনভেস্টরদের ডাকি।

এমপি বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই। তিনি দাদার মতো একজন মানুষ আমাদের দিয়েছেন। ষড়যন্ত্র চলছে চলবে। তবে যতদিন স্বপন ভাইয়ের মতো ত্যাগী নেতারা আছেন, তাদের সঙ্গে আমরাও ঐক্যবদ্ধ আছি। আমি আপনাদের কাছে একটা দোয়া ভিক্ষা চাই। আপনারা সবাই শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আমি এ ভিক্ষা চাই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য।

তিনি বলেন, ফুটপাতে মসজিদে রাত কাটিয়ে আমাদের জীবন যৌবন চলে গেছে। আমি মনে করি এদের জন্য সুন্দর ভবিষ্যৎ দরকার।

তিনি আরও বলেন, রংধনু গ্রুপ এই সুপার চেইন শপ নারায়ণগঞ্জে এনে নারায়ণগঞ্জবাসীকে স্বস্তি দিয়েছে। আর উন্নত কেনাকাটায় ঢাকা যেতে হবে না আমাদের।

নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেছেন, এ সম্পদ নারায়ণগঞ্জবাসীর একার নয়। যারা এখানে বাজার করতে আসবেন তাদের সবার। মন্ত্রীর প্রতি অনুরোধ আপনি আমাদের আরও সুযোগ করে দিবেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, রংধনু গ্রুপ সর্বদাই দেশের মানুষের কল্যাণে কাজ কওে যাচ্ছে। দেশে কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণে আমরা ভূমিকা রাখার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে জ্বালানি ও ব্যাংকিং খাতেও বিনিয়োগ করেছি। নারায়ণগঞ্জে মেহেদী মার্টের যে শাখা উদ্বোধন হলো এটা আমাদের নয়, নারায়ণগঞ্জবাসীর।

তিনি বলেন, রংধনু গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানে ১২ হাজার মানুষ কর্মরত রয়েছে। আগামী দিনে ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের জন্য রংধনু গ্রুপ কাজ করছে। আমরা আশা করছি সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো।

এদিকে মেহেদী মার্টের উদ্বোধনী অনুষ্ঠানে ছিল নারায়ণগঞ্জবাসীর বিশেষ অংশগ্রহণ। শত শত সাধারণ মানুষ যোগ দিয়েছেন এই নতুন সুপার শপ এক নজর দেখতে।

সাধারণ মানুষ জানান, এমন একটি সুপার শপের প্রয়োজন ছিল দীর্ঘদিনের। এই সুপার শপের কারণে আমাদের আর ঢাকামুখি হতে হবে না। এখানে সব প্রয়োজন মিটবে একটি শপেই।

মেরামত শেষে সৌদি আরবের উদ্দেশে উড়ল সেই দুই বিমানের একটি

চার দিনের মাথায় আকাশে উড়ল হ্যাঙ্গারে ধাক্কায় ক্ষতিগ্রস্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটো বোয়িংয়ের একটি।

মেরামত শেষে বৃহস্পতিবার বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি (রাঙা প্রভাত) সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছে হযরত শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।

অপরটিও উড়াল দেওয়ার অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। স্বল্পপাল্লার বোয়িং ৭৩৭ উড়োজাহাজটিকে শুক্রবার সিলেটে পাঠানো হবে।

গত ১০ এপ্রিল দুপুরে বিমানবন্দরের হ্যাঙ্গারের ভেতরে প্রবেশ করানো হচ্ছিল বিমানের বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি।ওই সময় আগে থেকেই সেখানে থাকা বোয়িং ৭৩৭ উড়োজাহাজের সঙ্গে ধাক্কা লাগে বোয়িং ৭৭৭ উড়োজাহাজের।

এতে ৭৭৭ উড়োজাহাজের র‌্যাডোম ও সামনের বাল্কহেড এবং ৭৩৭ উড়োজাহাজের বাম দিকের আনুভূমিক স্ট্যাবিলাইজারের কোনার অংশ ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার খবর শুনে গত সোমবার হ্যাঙ্গারে গিয়ে এই ঘটনা তদন্তের নির্দেশ দেন বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

বৃহস্পতিবার বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়ে, হ্যাঙ্গারে ওই দুর্ঘটনার এখনও তদন্তাধীন।

‘ধর্মের নামে বাড়াবাড়ি কোনো ধর্মই অনুমোদন করে না’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। ধর্মের নামে কোনোরূপ বাড়াবাড়ি কোনো ধর্মই অনুমোদন করে না। আসুন, নিজ নিজ ধর্ম পালনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখি।

বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে বাংলা নবর্ষের দিনে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দেশের সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও প্রগতিশীল শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নানা বাধা অতিক্রম করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। তাই আসুন ঐক্যবদ্ধভাবে দেশের অব্যাহত অগ্রযাত্রাকে আরও বেগবান করি।