সোমবার ,৪ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 687

অল্প বয়সে চুলে পাক ধরেছে? কী করবেন

চুলে পাক ধরাকে অনেকেই বয়সের ছাপ হিসেবে ধরে নেয়। বয়স বাড়লে চুল পাকবে এটাই স্বাভাবিক। কখনও কখনও অল্প বয়সেই চুল পাকা শুরু হয়। অল্প বয়সে চুল পাকলে তা অনেকেরই অস্বস্তির কারণ হয়ে উঠে।

বার্ধক্য ও জিনগত কারণ ছাড়াও অতিরিক্ত চাপ এবং শরীরে পুষ্টির অভাবেও চুল পেকে যেতে পারে। নিয়মিত স্ট্রেস-রিলিফ ব্যায়াম করলে এবং প্রয়োজন মতো ভিটামিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খেলে অল্প বয়সে চুল পেকে যাওয়ার হাত থেকে মুক্তি পাওয়া যায়।

মডার্ন হারলবাল গ্রুপের হারবাল গবেষক ও চিকিৎসক ডা. আলমগীর মতি চুল পাকা রোধে করণীয় সম্পর্কে যুগান্তরকে পরামর্শ দিয়েছেন।

তার মতে বেশ কিছু খাবার আছে যেগুলো খেলে চুল রোধের পাশাপাশি স্ক্যাল্প ভালো রাখে এবং মাথায় নতুন চুল গজাতেও সাহায্য করে।

সামুদ্রিক মাছ: যেকোনো সামুদ্রিক মাছ যেমন- অয়স্টার, চিংড়ি বা কাঁকড়ায় থাকে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। ওমেগা-৩ চুলে পাক ধরা আটকায়।

লিভার : প্রাণিজ লিভার ভিটামিন বি-১২ সমৃদ্ধ হয়। এই ভিটামিনটি যেমন রক্তস্বল্পতা দূর করে তেমনি চুল পেকে যাওয়া প্রতিরোধ করে।

আখরোট : আখরোটে থাকে প্রচুর পরিমাণ কপার বা তামা। এই তামাই চুলে মেলানিন উৎপন্ন করে, যা থেকে চুল থাকে কালো।

ব্রকোলি : চুলে পাক ধরা আটকাতে শরীরে প্রয়োজন পরিমিত পরিমাণ ফোলিক অ্যাসিড। যা প্রচুর অনুপাতে পাওয়া যায় ব্রকোলিতে।

সূর্যমুখী বীজ : সূর্যমুখী বীজের তেলে ভিটামিন-ই, আয়রন, জিঙ্ক এবং ভিটামিন বি৬ রয়েছে। রান্নায় তাই সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করা ভাল। এছাড়া এই তেল দিয়ে বাদামের পেস্ট তৈরি করে স্ক্যাল্পে লাগালেও অনেক উপকার পাওয়া যায়।

ডাল : ডালেও রয়েছে প্রচুর ভিটামিন বি১২ এবং বি৯। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় একবাটি ডাল রাখা খুবই জরুরি।

কাবলি ছোলা : কাবলি ছোলা ভিটামিন বি সমৃদ্ধ একটি খাবার।  রোজ না হলেও সপ্তাহে দুতিনদিন খেলেও চুলের বেশ উপকার হবে।

রক্তস্বল্পতা কী? জেনে নিন চিকিৎসায় করণীয়

রক্ত স্বল্পতার কারণে মানব শরীরে বিভিন্ন জটিলতা তৈরি হয়।

এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজের গাইনি অ্যান্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শিলা সেন।

প্রথমে আয়রন ডেফিশিয়েন্সি তথা রক্তস্বল্পতার কারণ চিহ্নিত করতে হবে, তারপর চিকিৎসা করতে হবে। যেমন- কোনো মেয়ের যদি মাসিকের সময় অনেক ব্লিডিং হয়, সে ক্ষেত্রে আগে ব্লিডিং বন্ধ করতে হবে তারপর যে পরিমাণ লস হয়েছে সেটা কারেকশন (ঠিক) করতে হবে। এই কারেকশন করতে হলে আমাদেরকে তার হিমোগ্লোবিনের লেভেল জানতে হবে। এটাকে বলে ডিগ্রি অব অ্যানিমিয়া।

এক্ষেত্রে তিনটি লেভেল হয়- মাইল্ড (মৃদু), মডারেট (মাঝারি) এবং সিভিয়ার (মারাত্মক)। এক্ষেত্রে হিমোগ্লোবিন লেভেল ৮ থেকে ১০ হলে সেটা মাইল্ড, ৬ থেকে ৭ হলে সেটা মডারেট আর ৬ এর কম হলে সেটা সিভিয়ার লেভেল।

তখন লেভেল অনুযায়ী চিকিৎসা করতে হবে। যেমন- সাধারণত দেখা যায় কিছু কিছু নারীর ৪০ বছরের পর জরায়ুতে টিউমার হয়, অনেক সময় প্রচুর ব্লিডিং হয়। এক্ষেত্রে অপারেশন লাগতে পারে। জরায়ু ফেলে দেওয়া লাগতে পারে। সেক্ষেত্রে আমরা মেডিসিন দিয়ে ব্লিডিং বন্ধ করার চেষ্টা করি। এ সময় হিমোগ্লোবিন লেভেল যদি ৮ থেকে ১০ হয়, তখন আমরা ওরাল কিছু ট্যাবলেট বা ক্যাপসুল দিতে পারি।

আমাদের জানতে হবে- যার আয়রন ডেফিশিয়েন্সি আছে তার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি তথা পুষ্টিহীনতা থাকতে পারে। রক্তে হিমোগ্লোবিন তৈরি করতে হলে আয়রনের সঙ্গে ফলিক অ্যাসিড, প্রোটিন এগুলো দিতে হবে। এক্ষেত্রে মাছ, মাংস, দুধ, ডিম, শাকসবজি এসব খাবার খেতে হবে।

যদি মডারেট লেভেলের হিমোগ্লোবিন হয় যেমন- ৬ থেকে ৭ পয়েন্ট, তখন ইনজেক্টেবল আয়রন দেওয়া হয়। এক্ষেত্রে ১ গ্রাম করে হিমোগ্লোবিন প্রতি সপ্তাহে বাড়তে পারে। ফলে ২/৩ সপ্তাহের মধ্যে হিমোগ্লোবিন পয়েন্ট ৭ থাকলে ১০ হয়ে যাবে। এক্ষেত্রে ১০ হয়ে গেলে অ্যানিমিয়া কারেকশন হয়ে যাবে।

আয়রন ডেফিসিয়েন্সি হলে শুধু আয়রন দিয়ে কারেকশন না করে, তার সঙ্গে আমরা ইনজেক্টেবল আয়রনও দেব। পাশাপাশি ভিটামিন ‘বি টুয়েলভ’, ফলিক এসিডও দিতে হবে এবং প্রোটিন সাপ্লিমেন্ট করতে হবে। তা না হলে আরবিসি তৈরি হবে না।

আর যদি সিভিয়ার লেভেলের আয়রন ডেফিশিয়েন্সি হয়, অনেক সময় দেখা যায়- ১২/১৩ বছরের একটি মেয়ে হিমোগ্লোবিন ৫ নিয়ে হাসপাতালে ভর্তি হয়, সেক্ষেত্রে ব্লাড দিতে হয়। এক্ষেত্রে খুব সচেতনতার সঙ্গে চিকিৎসা করতে হয়। কারণ, তার পালপিটিশন থাকে এবং হার্ট ফেইলিওরের দিকে থাকে। এক্ষেত্রে ব্লাড দেওয়ার সময় ব্লাডের জলীয় অংশটুকু আগেই বের করে নিতে হয়। এভাবেই আমরা আয়রন ডেফিশিয়েন্সি, অ্যানিমিয়া কারেকশনের চেষ্টা করি।

উদ্বেগ বাড়িয়ে দেয় যে ৬ খাবার

মানসিক উদ্বেগ আমাদের শরীর ও মস্তিষ্কে বিরূপ প্রভাব ফেলে। মানসিক চাপ থাকলে মেজাজ খিটখিটে হয়ে ওঠে, কোনো কিছুই ভালো লাগে না।

কিছু খাবার খেলে ও পানীয় পান করলে তা আমাদের উদ্বেগ বাড়িয়ে তুলতে পারে আরও বেশি।

পুষ্টিবিজ্ঞানী, মনোরোগ বিশেষজ্ঞ, পেশাদার শেফ, বোস্টনভিত্তিক পুষ্টি বিশেষজ্ঞ, ম্যাসাচুসেটস এবং লেখক ডা. উমা নাইডু বলেন, কিছু খাবার খাওয়ার পর প্রায়ই শরীরে আতঙ্কের অনুভূত হয়। কিন্তু অনেকেই এটি বুঝতে পারেন না যে, এগুলো সেই খাবারের প্রভাবের কারণেই হয়।

শিকাগোর রেজিস্ট্রার্ড ডায়েটিশিয়ান ম্যাগি মিকালজিক এ বিষয়ে বলেন, কিছু খাবার ও পানীয় আমাদের শরীরের রক্তে শর্করার স্পাইক উৎপন্ন করে উদ্বেগ বা এই ধরনের অনুভূতি সৃষ্টি করতে পারে।

এ ধরনের খাবার ও পানীয়গুলো শরীরে প্রদাহ বাড়িয়ে উদ্বেগকে বাড়িয়ে তোলে এবং এসবে ফাইবার কম থাকার কারণে তা স্বাভাবিক অন্ত্রের মাইক্রোবায়োমকে ব্যাহত করে।

যেসব খাবার ও পানীয়তে উদ্বেগ বাড়ে, আসুন জেনে নিই সেই সম্পর্কে—

১. কেক, কুকিজ, ক্যান্ডি
মিকালজিক বলেছেন, কেক, কুকিজ ও ক্যান্ডিজাতীয় খাবারগুলো আপনার রক্তে শর্করার মধ্যে স্পাইক তৈরি করে উদ্বেগ বাড়িয়ে দিতে পারে। তাই এসব অতিরিক্ত চিনিযুক্ত খাবার থেকে দূরে থাকুন। আর আপনার মিষ্টি খাবারের চাহিদা মেটাতে তাজা ফল খাওয়ার চেষ্টা করুন।

২. চিনিযুক্ত জুস
আমরা বিভিন্ন ধরনের পানীয়তে আলাদাভাবে চিনি যোগ করে থাকি। এটি আমাদের শরীরের ওপরে অনেক খারাপ প্রভাব ফেলতে পারে। তাই যে কোনো ধরনের জুসে চিনি না দিয়ে খেতে হবে।

৩. প্রক্রিয়াজাত মাংস ও চিজ
বিভিন্ন প্রক্রিয়াজাত মাংস ও চিজ আমাদের প্রদাহকে বাড়িয়ে দিয়ে উদ্বেগের সৃষ্টি করতে পারে। এ ছাড়া এসব খাবারে ফাইবারও অনেক কম পরিমাণে থাকে। তাই নিজেকে সুরক্ষিত রাখতে বিভিন্ন প্রক্রিয়াজাত মাংস ও চিজ খাওয়া থেকে বিরত থাকতে হবে।

৪. কফি, চা ও এনার্জি ড্রিংকস
কফি, চা ও এনার্জি ড্রিংকসে ক্যাফেইন থাকার কারণে এগুলো আমাদের শরীরে উদ্বেগ বাড়িয়ে দিতে পারে। বিশেষজ্ঞরা বলেন, যত বেশি পরিমাণে ক্যাফেইন গ্রহণ করা হবে, তত বেশি উদ্বেগের সৃষ্টি হতে পারে। আর গবেষণায় দেখা গেছে— যারা দিনে ৫ কাপের বেশি কফি খায়, তাদের মধ্যে এর প্রভাব সবচেয়ে বেশি।

৫. কৃত্রিম মিষ্টি
বিভিন্ন খাবারে ও পানীয়তে কৃত্রিম মিষ্টি যোগ করে তা স্বাস্থ্যকর বলে মনে করা হয়। এটি কিছু মানুষের জন্য ঠিক মনে হলেও তা অনেকের ক্ষেত্রেই উদ্বেগসহ নিউরোসাইকিয়াট্রিক সমস্যাগুলোর সৃষ্টি করে বলে বলেছেন নাইডু।

৬. প্রক্রিয়াজাত তেল
বিভিন্ন ফাস্টফুডকে অনেক ক্ষতিকারক বলে মনে করা হয়। আর এর প্রধান কারণ হচ্ছে— এসব খাবারে প্রক্রিয়াজাত তেল ব্যবহার করা হয়। নাইডু বলেন, প্রক্রিয়াজাত তেল ব্যবহারের করলে সেই খাবারগুলো উদ্বেগ আরও বাড়িয়ে দেয়। আর এর মধ্যে ভুট্টার তেল ও সয়াবিন তেল সবচেয়ে বেশি উদ্বেগজনক। তাই এ ধরনের তেল পরিহার করা উচিত।

তথ্যসূত্র: ইউএস নিউজ ডটকম

অভিজ্ঞতা ছাড়াই ৫৩ হাজার টাকা বেতনে চাকরি দেবে আইএফআইসি ব্যাংক

কোনো অভিজ্ঞতা ছাড়াই বড় বেতনে নিয়োগ দেবে আইএফআইসি ব্যাংক। ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে ৫৩,৬০০ টাকা স্কেলে প্রবেশন পিরিয়ড শেষে বেতন দেওয়া হবে ৬৬,৪৫০ টাকা। যোগ্যতা অনুযায়ী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে।

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

পদ সংখ্যা: অনির্দিষ্ট

যোগ্যতা: যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে মাস্টার্স পাস হতে হবে।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

কর্মস্থল: যে কোনো স্থান

বেতন: ৫৩,৬০০/-, প্রবেশন পিরিয়ড শেষে ৬৬,৪৫০/-

বয়স: ২০২১ সালের হিসাবে সর্বোচ্চ ৩০ বছর

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন, https://career.ificbankbd.com/

আবেদনের শেষ তারিখ: আগ্রহীরা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

৯১ জনকে চাকরি দেবে বাগেরহাট পরিবার-পরিকল্পনা কার্যালয়

শূন্যপদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাগেরহাট জেলা পরিবার-পরিকল্পনা কার্যালয়। চার পদে ৯১ জনকে নেবে প্রতিষ্ঠানটি। তবে শুধু বাগেরহাট জেলার স্থায়ী বাসিন্দারা এতে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে অনলাইনে।

 

পদের নাম : পরিবার-পরিকল্পনা সহকারী (গ্রেড-১৫)
পদ সংখ্যা: ২ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস।
বেতন: ৯,৭০০/- থেকে ২৩,৪৯০/-

পদের নাম : পরিবার-পরিকল্পনা পরিদর্শক (গ্রেড-১৬)
পদ সংখ্যা: ১১ জন (পুরুষ)
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস।
বেতন: ৯৩০০/- থেকে ২২৪৯০/-

পদের নাম: পরিবারকল্যাণ সহকারী (গ্রেড ১৭)
পদ সংখ্যা: ৭৩ জন (নারী)
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস।
বেতন: ৯,০০০/- থেকে ২১,৮০০/-

পদের নাম: আয়া (গ্রেড ২০)
পদ সংখ্যা: ৫ জন ( নারী)
আবেদনের যোগ্যতা: ৮ম শ্রেণি বা সমমান পাস।
বেতন: ৮,২৫০/- থেকে ২০,০১০/-

বয়স: আগ্রহী প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ হিসাবে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে; প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা http://dgfpbag.teletalk.com.bd -এ ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি দেখুন এখানে—

আবেদনের শেষ সময়: আগ্রহীরা আগামী ৩১ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বিতর্কিত কোনো কাজে যুক্ত থাকব না : মিম

জনপ্রিয় মডেল ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এখন বেশ সক্রিয় মিডিয়াতে। একের পর এক নতুন সিনেমায় অভিনয় করছেন। এর ফাঁকে একটি ই-কমার্স প্রতিষ্ঠানের ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন। সাম্প্রতিক সময়ে ই-কর্মাস নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হওয়ার পরও তিনি এ সময়েই একটি নতুন ই-কর্মাস প্রতিষ্ঠানের প্রচারনায় নাম লিখিয়েছেন। যার কারণে আলোচনার টেবিলে রয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। তবে মিম তার সিদ্ধান্তে অটল। তাকে নিয়ে এ প্রসঙ্গে আলোচনা তৈরি হলেও তিনি প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এ প্রসঙ্গে মিম বলেন, আমি জেনে-বুঝেই এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছি। প্রতিষ্ঠানটি ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে গ্রাহকদের সেবা দেবে। এর ব্যত্যয় ঘটলে সঙ্গে সঙ্গেই আমি আমার কাজের চুক্তি বাতিল করব। কারণ বিতর্ক থাকলে সেই কাজে আমি থাকব না। কারণ মানুষের ভালোবাসার কারণেই আমি আজকের অবস্থানে এসেছি। সেই ভালোবাসার জায়গা নষ্ট করতে চাই না।

এদিকে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে এ চিত্রনায়িকার। কয়েকটি সিনেমার কাজ প্রায় শেষ। যেমন রায়হান রাফির পরিচালনায় ‘পরাণ’ এবং ‘দামাল’ নামের সিনেমা দুটির কাজ একেবারেই শেষ হয়েছে। একই পরিচালকের ‘ইত্তেফাক’ নামের আরেকটি সিনেমায় অভিনয় করেছেন। সেটির অবশিষ্ঠ অংশের শুটিং শুরু হবে শিগগিরই। এছাড়া দীপংকর দীপনের পরিচালনায় ‘অন্তর্জাল’ নামের আরেকটি সিনেমার শুটিং শেষ করেছেন মিম। এটিও দ্রুতই মুক্তির মিছিলে আসবে।

বাপ্পীর অন্যরকম উপহার

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর বৃহস্পতি এখন তুঙ্গে। করোনাকালেও একের পর এক নতুন সিনেমায় অভিনয় করছেন। এছাড়া তার অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এ অবস্থায় চলে এসেছে শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে উপলক্ষ করে আত্মীয়স্বজন থেকে শুরু করে অনেকের কাছ থেকেই বিভিন্ন ধরনের উপহার পেয়েছেন। পূজার দশমীর আগের দিন তিনি একটি বিশেষ উপহার পেয়েছেন বিশেষ মানুষের কাছ থেকে; যা এ যাবৎকালে তার পাওয়া সবেচেয়ে আকাঙ্ক্ষিত পুরস্কার এটি।

এ বিষয়ে বাপ্পী চৌধুরী বলেন, ছোটবেলা থেকেই উপহার পেয়ে আসছি। উপহার সব সময়ই মন ভালো করে দেয়। এবারের পূজায় বিশেষ একটি উপহার এসেছে আমার কাছে। এখনই এ বিষয়টি বিস্তারিত প্রকাশ করতে চাচ্ছি না। কয়েক মাসের মধ্যেই সবাই তা জেনে যাবেন।

এদিকে গত পূজায় ছদ্দবেশে পূজামণ্ডপে ঘুরেছেন এই জনপ্রিয় চিত্রনায়ক। করোনাভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে থাকার কারণে বাপ্পী গত বছরের পূজার চেয়ে এবার বেশি উদযাপন করেছেন। এদিকে অভিনয়ে নিয়মিত এই অভিনেতা।

সম্প্রতি কাজী হায়াতের পরিচালনায় ‘জয় বাংলা’ নামের একটি সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত একাধিক সিনেমা।

বাংলাদেশের বিপক্ষে জয়ে যা বললেন স্কটল্যান্ড অধিনায়ক

হুঙ্কার ছেড়ে ঠিকই তা কাজে পরিণত করেছেন স্কটিশরা। ম্যাচের স্কটল্যান্ড দলের কোচ শেন বার্জার বলেছিলেন, ‘নিজেদের সেরাটা খেলতে পারলে আমরা সব দলকেই বিপাকে ফেলতে পারব। সংক্ষিপ্ততম সংস্করণ সব দলকেই কাছাকাছি নিয়ে আসে। আমরা জানি, আমাদের সামর্থ্য আছে। যদি নিজেদের সেরাটা দিতে পারি, যে কোনো দলকে হারাতে পারি আমরা, তা বাংলাদেশ হোক বা ওমান ও পাপুয়া নিউগিনি। গ্রুপপর্বে ম্যাচগুলোয় বাংলাদেশকে আমরা পাপুয়া নিউগিনি বা ওমানের চেয়ে ওপরে কোথাও দেখি না।’

তার সেই হুঙ্কারের মান রাখল শিষ্যরা। বাংলাদেশকে ৬ রানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুর করল স্কটল্যান্ড।

স্কটল্যান্ডের ছোড়া ১৪১ রানের তাড়ায় প্রথমে মুশফিক ও শেষদিকে মাহমুদউল্লাহ-মেহেদির ব্যাটিংয়ে ভর করে ১৩৪ রানে থামে বাংলাদেশ।

জয় দিয়ে ম্যাচ শুরুতে যারপরনাই উচ্ছ্বসিত স্কটল্যান্ডের অধিনায়ক কাইল কোয়েটজার।

তবে এমন জয়ের পরও বাংলাদেশের বোলারদের প্রশংসায় ভাসালেন কোয়েটজার।

বললেন, ‘ম্যাচকে এমন পর্যায়ে নিয়ে আসতে মূলত বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিতে হয়। এটা না বললেই নয় যে, বাংলাদেশি বোলাররা যে বিশ্বমানের সেই প্রতিভা দেখিয়েছে তারা। আমাদেরকে কম রানে বেঁধে ফেলেছে। কিন্তু আমাদের স্কোয়াড নিয়ে আমরা দারুণ আত্মবিশ্বাসী ছিলাম। আমাদের কেউ না কেউ দাঁড়াবে আর বলকে বাউন্ডারির দড়ির বাইরে পাঠাতে সক্ষম হবে। ক্রিস গ্রেভস আর জস দাভেয় যেটা করে দেখিয়েছে। আমাদের এই জয় এটাই বিশ্ববাসীকে বার্তা দিচ্ছে যে, যে কোনো পরিস্থিতি থেকে উতরে গিয়ে ম্যাচ জিততে পারি আমরা। ম্যাচের মাঝ পথে সতীর্থদের এই কথাটাই আমি বলেছিলাম যে, আমরা এমন চাপের মুখেও জিততে পারি। সবাই শুধু তার সেরাটা বিলিয়ে দেবে, যখন তার থেকে যেটা চাওয়া হয়। আমরা প্রমাণ করেছি যে, আমরা যে কোনো দলকে চাপে রাখতে পারি এবং যে কোনো দলের জন্য হুমকিস্বরূপ আমরা।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ হেরে যা বললেন মাহমুদউল্লাহ

বাংলাদেশকে পাপুয়া নিউগিনি ও ওমানের চেয়ে ওপরে দেখেন না বলে মন্তব্য করেছিলেন স্কটল্যান্ডের কোচ শেন বার্জার।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশকে এভাবেই খাটো করে হুঙ্কার ছেড়েছিলেন শেন বার্জার।

তার সেই হুঙ্কারের মান রাখল শিষ্যরা। বাংলাদেশকে ৬ রানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুর করল স্কটল্যান্ড।

স্কটল্যান্ডের ছোড়া ১৪১ রানের তাড়ায় প্রথমে মুশফিক ও শেষদিকে মাহমুদউল্লাহ-মেহেদির ব্যাটিংয়ে ভর করে ১৩৪ রানে থামে বাংলাদেশ।

স্কটল্যান্ডের দুই বোলার ব্রাড হোয়েল ও ক্রিস গ্রেভসের তোপে পরাভূত টাইগাররা।

ম্যাচ হারের কারণ জানাতে গিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘ওমানের উইকেট যথেষ্ট ব্যাটিং সহায়ক ছিল। ১৪০ রানের লক্ষ্য তাড়া করা অসম্ভবের কিছু নয় এখানে। কিন্তু আমরা পারিনি। ইনিংসের মাঝখানের ওভারগুলোতে আমরা বেশি রান তুলতে পারিনি। আমাদের বোলাররা তাদের দায়িত্ব দুর্দান্ত পালন করেছে। কিন্তু ব্যাটাররা আশানুরূপ পারফর্ম করতে পারেনি। অবশ্য এ জয়ের জন্য স্কটল্যান্ডের ব্যাটারদের ক্রেডিট দিতেই হবে। ৫৩ রানে ৬ উইকেট হারিয়েও তারা ম্যাচে ফিরেছে। তারা দুর্দান্ত ফিনিশিং আনতে পেরেছে। আমাদের এখন এ ম্যাচ থেকে বের করতে হবে কী কী ভুল করেছি এবং পরবর্তী ম্যাচে সেসব ভুলের পুনরাবৃত্তি যেন না হয় সেই চেষ্টা করতে হবে। ইতিবাচক থাকতে হবে আমাদের।’

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদ হারালেন ছাত্রলীগ নেতা

কুমিল্লার ঘটনায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় যশোরের ঝিকরগাছার এক ছাত্রলীগ নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতিপ্রাপ্ত ছাত্রলীগ নেতা মেরাজ হোসেন মিঠু। তিনি ঝিকরগাছার গদখালী ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন।

সূত্র জানায়, মেরাজ হোসেন মিঠু তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে শুক্রবার কুমিল্লার ঘটনা নিয়ে একটি স্ট্যাটাস দেন। এরপর পদ হারিয়ে শনিবার ফেসবুকে আরেকটি স্ট্যাটাসে ক্ষমা চান তিনি। না বুঝে পোস্ট দিয়েছিলেন দাবি করে মিঠু লেখেন , এমন ভুল আর কখনও হবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সকলে ভাই।

এই বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস বলেন, মিঠু তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে উসকানিমূলক কথাবার্তা পোস্ট দেয়। যা ছাত্রলীগের দলীয় শৃঙ্খলা পরিপন্থী। এ কারণে ইউনিয়ন ছাত্রলীগ থেকে তাকে আপাতত অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রলীগ একটি অসাম্প্রদায়িক চেতনার সংগঠন। সেখানে সাম্প্রদায়িক ভাবধারার কারও অবস্থান নেই। এমন ভাবধারার নেতার ছাত্রলীগে থাকার সুযোগও নেই।