শনিবার ,১৬ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 557

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

সিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা

বঙ্গবাণী

-আবদুল হাকিম

‘বঙ্গবাণী’ কবিতাটি কবি আবদুল হাকিমের (১৬২০-১৬৯০) একটি দেশাত্মবোধক কবিতা। মধ্যযুগে স্বদেশ ও মাতৃভাষাকে নিয়ে সাহিত্য রচনার সুযোগ বেশি ছিল না। ধর্ম, দেবদেবী ও আল্লাহ-রাসূলের গুণকীর্তনই ছিল মধ্যযুগের সাহিত্য রচনার বিষয়। সে যুগে প্রচলিত ধারার বিরুদ্ধে গিয়ে আবদুল হাকিম বাংলা ভাষাকে নিয়ে কবিতা লিখে অনন্য ব্যক্তিত্ববোধ ও গভীর দেশপ্রেমের পরিচয় দিয়েছেন। মধ্যযুগে মাতৃভাষার প্রতি এমন গভীর ভালোবাসার নিদর্শন ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত এবং পরবর্তী প্রজন্মের জন্য কালজয়ী আদর্শ। সাহিত্য রচনায় কবির পারদর্শিতার পরিচয় মেলে। কবিতা রচনায় তিনি অনুপম ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন। মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালোবাসার মাধ্যমে কবি যে দেশপ্রেমের পরিচয় দিয়েছেন, তা প্রতিটি বাঙালির মর্মকে স্পর্শ করে। ‘বঙ্গবাণী’ কবিতাটি কবির বিখ্যাত কাব্যগ্রন্থ নূরনামা থেকে নেওয়া হয়েছে।

‘বঙ্গবাণী’ কবিতার যে দিকগুলো ভালো করে পড়তে হবে :

‘বঙ্গবাণী’ কবিতাটি কবির দেশপ্রেমমূলক কবিতা। এ কবিতায় কবি মাতৃভাষার গুণকীর্তন করেছেন। কবি বিশ্বাস করেন স্রষ্টা পৃথিবীর সব ভাষাই বুঝেন। কবি আল্লাহ ও রাসূলের প্রতি অগাধ বিশ্বাস রেখে বলেছেন, আরবি ফারসি ভাষায় আল্লাহ-রাসূলের গুণকীর্তন রচিত হলেও কিংবা ধর্মগ্রন্থ রচিত হলেও একমাত্র আরবি ও ফারসি ভাষাই স্রষ্টার কাছে প্রিয় নয়। পৃথিবীতে যত দেশ আছে এবং যত ভাষা আছে স্রষ্টা সব ভাষাই বুঝেন। বাংলাভাষায় হিন্দুরা কথা বললেও স্রষ্টা সেই ভাষাও বুঝেন। কেননা সর্বশক্তিমান স্রষ্টার কাছে কোনোভাষাই অজানা নয়। এ কবিতাটি পড়ার সময় যে বিষয়গুলোতে বেশি জোর দিতে হবে তা হলো : কবি যে কারণে বাংলা ভাষায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেন? কবি বাংলাভাষাকে কোন কোন শব্দে প্রকাশ করেছেন এবং কেন? কারা বাংলাভাষাকে হিংসা করে এবং কেন করে? মারফত সাধনা বলতে কবি যা বোঝাতে চেয়েছেন? কবি কাদের এবং কেন এ দেশ ত্যাগ করে বিদেশে যেতে বলেছেন? আরবি ও ফারসি ভাষায় রচিত শাস্ত্রের প্রতি কবির কোনো ক্ষোভ নেই যে কারণে? কবি কাদের জন্ম-পরিচয় নিয়ে সন্দিহান এবং কেন? কবি কেন এ ভাষাকে হিতকর বলেছেন? কবি কাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন?

অনুধাবন প্রশ্ন :

১. ‘সে সবে কহিল মোতে মনে হাবিলাষ’-বলতে কী বোঝানো হয়েছে?

২. ‘নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন’-বলতে কী বোঝানো হয়েছে?

৩. ‘আরবি ফারসি শাস্ত্রে নাই কোনো রাগ’-বলতে কী বোঝানো হয়েছে?

৪. ‘দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ’-ব্যাখ্যা কর।

৫. ‘আরবি ফারসি…নবীর ছিফত’-বলতে কী বোঝানো হয়েছে?

৬. ‘যেই দেশে … আপে নিরঞ্জন’-বলতে কী বোঝানো হয়েছে?

৭. ‘সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানী’-বলতে কী বোঝানো হয়েছে?

৮. ‘সর্ববাক্য বুঝে…যত ইতি বাণী’-ব্যাখ্যা কর।

৯. ‘মারফত ভেদে যার নাহিক গমন’-বলতে কী বোঝানো হয়েছে?

১০. হিন্দুর অক্ষর বলতে কী বোঝানো হয়েছে?

১১. ‘মারফত ভেদে… সে সবের গণ’-বলতে কী বোঝানো হয়েছে?

১২. ‘যে সবে বঙ্গেত… নির্ণয় ন জানি’-বলতে কী বোঝানো হয়েছে?

জীববিজ্ঞান

মো. বদরুল ইসলাম

সহকারী শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা

খাদ্য, পুষ্টি এবং পরিপাক

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৩৩। দ্বি-শর্করার উৎস কী? উত্তর : চিনি ও দুধ

৩৪। কোন খাদ্যে বহু অণুবিশিষ্ট গ্লুকোজ রয়েছে?

উত্তর : আলু

৩৫। সবুজ উদ্ভিদ কোন জাতীয় খাদ্য প্রস্তুত করে?

উত্তর : শর্করা

৩৬। সুক্রোজ ও ল্যাকটোজ কোন ধরনের শর্করা?

উত্তর : দ্বি-শর্করা

৩৭। শর্করা ও আমিষের তুলনায় চর্বিতে কতগুণ ক্যালরি বেশি থাকে? উত্তর : দ্বিগুণ

৩৮। উৎস অনুযায়ী স্নেহ পদার্থ কয় ধরনের?

উত্তর : ২ ধরনের

৩৯। একজন পূর্ণবয়স্ক লোকের জন্য প্রতিদিন কতটুকু চর্বির প্রয়োজন? উত্তর : ৫০-৬০ গ্রাম

৪০। কোন জাতীয় খাদ্য পাকস্থলীতে অনেকক্ষণ তাকে?

উত্তর : স্নেহ জাতীয়

৪১। চর্বি প্রধানত দেহের কোথায় জমা থাকে?

উত্তর : ত্বকের নিচে

৪২। ভিটামিনকে কয় শ্রেণিতে ভাগ করা হয়?

উত্তর : ২ শ্রেণিতে

৪৩। দুধ, ডিম, যকৃত, মাছের তেল ও ভোজ্যতেল হতে কোন ধরনের ভিটামিন পাওয়া যায়? উত্তর : ভিটামিন ‘ডি’

৪৪। জীবন রক্ষায় অক্সিজেনের পর কোনটির অবস্থান?

উত্তর : পানি

৪৫। মানবদেহে পানির কাজগুলোকে কয়ভাগে ভাগ করা যায়? উত্তর : ৩ ভাগে

৪৬। একজন পূর্ণবয়স্ক মানুষের দৈহিক ওজনের শতকরা কত ভাগ পানি থাকা প্রয়োজন? উত্তর : ৪৫-৬০ ভাগ

৪৭। রাফেজযুক্ত খাবার বিষাক্ত বস্তুকে খাদ্যনালি থেকে কী করে? উত্তর : পরিশোষণ করে

৪৮। সেলুলোজ ও রাফেজ কোন ধরনের শর্করা?

উত্তর : জটিল

৪৯। খাদ্যআঁশ উদ্ভিদের কী তৈরি করে? উত্তর : কাঠামো

৫০। সুষম খাদ্যে আমিষ, চর্বি ও শর্করার অনুপাত কত?

উত্তর : ৪ : ১ : ১

৫১। একজন পূর্ণবয়স্ক পরিশ্রমহীন পুরুষের দৈনিক কত গ্রাম মাছ বা মাংস খাওয়া উচিত? উত্তর : ৩০ গ্রাম

৫২। ডিমের প্রতি ১০০ গ্রামে কী পরিমাণ চর্বি থাকে?

উত্তর : ১৩.৩ গ্রাম

৫৩। একজন পূর্ণবয়স্ক পরিশ্রমী মহিলার প্রতিদিনের সুষম খাদ্য তালিকায় কত গ্রাম পরিমাণ দুধ থাকা দরকার?

উত্তর : ২০০ গ্রাম

৫৪। প্রতি ১০০ গ্রাম ইলিশ মাছে অমিষের পুষ্টিমাণ কত?

উত্তর : ২১.৮ গ্রাম

৫৫। দৈনিক কত গ্লাস পানি পান করা উচিত?

উত্তর : ৭-৮ গ্লাস

৫৬। চালে শতকরা কত ভাগ শর্করা থাকে?

উত্তর : ৭৯ ভাগ

৫৭। মসুর ডালে আমিষের পরিমাণ কত? উত্তর : ২৪.১%

৫৮। ১ গ্রাম চর্বি থেকে কত ক্যালরি শক্তি পাওয়া যায়?

উত্তর : ৯ ক্যালরি

৫৯। আয়োডিনের অভাবে কোন গ্রন্থি ফুলে যায়?

উত্তর : থাইরয়েড

৬০। কোন ভিটামিনের অভাবে রিকেটস রোগ হয়?

উত্তর : ভিটামিন ডি

৬১। কোন ভিটামিনের অভাবে রক্তশূন্যতা রোগ হয়?

উত্তর : ভিটামিন-বি১২

৬২। গলগণ্ড রোগ কয় প্রকার? উত্তর : ২ প্রকার

৬৩। অতিমাত্রায় থাইরক্সিন হরমোন নিঃসরণের ফলে কী হয়? উত্তর : টক্সিক গলগণ্ড

৬৪। মৌলবিপাক শক্তি কাকে বলে?

উত্তর : বিশ্রামরত অবস্থায় যে শক্তি ব্যয় হয় তাকে মৌলবিপাক শক্তি বলে।

বাবার পর মাকেও হারালেন অভিনেতা জায়েদ খান

বাবাকে হারানোর এক বছরের মাথায় জন্মাদাতা মাকেও হারালেন চিত্রনায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

সোমবার ভোরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মা।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জায়েদ খানের মা সাহিদা হক হাসপাতালটির আইসিইউতে ভর্তি ছিলেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জায়েদ খান লেখেন— মা আর নেই। আজ ভোরি ৪টা ৫৫ মিনিটে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ইন্তেকাল করেছেন।

মায়ের রুহের মাগফিরাত কামনা করে তিনি আরও লেখেন— আল্লাহতায়ালার কী যে ইচ্ছা একমাত্র তিনিই জানেন। বাবা মারা যাওয়ার এক বছর পূর্ণ হবে এই মাসের ৩১ তারিখ। তার আগেই আজ ২৭ তারিখ মাকে নিয়ে গেলেন। একবারে এতিম হয়ে গেলাম। এমন শোক আমি এবং আমার পরিবার কীভাবে সহ্য করব। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন।

এর আগে ২০২০ সালের ৩১ ডিসেম্বর জায়েদ খানের বাবা এমএ হক মারা যান।

এবার শাকিব খানকে নিয়ে বায়োপিক

ঢালিউডের জনপ্রিয় শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। এটি পরিচালনা করবেন এফআই মানিক। ২৩ ডিসেম্বর চলচ্চিত্র পরিচালক সমিতিতে ছবিটি নিবন্ধিত হয়েছে।

এ বিষয়ে নির্মাতা এফআই মানিক বলেন, আমি এই বায়োপিকটি পরিচালনা করব। শিগগিরই এর শুটিং শুরু হবে। অনেক দিন ধরে চলচ্চিত্র নির্মাণে বিরতি ছিল। এটি দিয়ে আমি নতুন কাজ শুরু করতে যাচ্ছি।

তিনি আরও বলেন, ঢাকাই চলচ্চিত্রের প্রধান চিত্রনায়ক শাকিব খানের জীবনের একটি অংশ থেকে এই ছবির গল্প আবর্তিত হয়েছে। এখানে শাকিব খানের শৈশব-কৈশোরের গল্প থাকবে না। থাকবে রঙিন দুনিয়ায় প্রবেশের ঠিক পূর্ব থেকে জনপ্রিয় ও প্রধান নায়ক হয়ে ওঠার গল্প নিয়ে। তবে কে শাকিব খানের চরিত্রে কাজ করবেন তা এখনো ঠিক জানা যায়নি।

শাকিব খানের অন্যতম পার্শ্ব অভিনেত্রী অপু বিশ্বাসের চরিত্রে কে অভিনয় করতে যাচ্ছেন এ বিষয়ে নির্মাতা এখনই কোনো তথ্য জানাতে চাননি।

শাকিব খানের আসল নাম মাসুদ রানা। চলচ্চিত্রে শাকিব খান নামটি কীভাবে পেলেন সেই গল্পটিও দর্শকরা দেখতে পাবেন বলে জানান এফআই মানিক।

শাকিব খান কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন; যার মধ্যে রয়েছে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তিনটি বাচসাস পুরস্কার ও চারটি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার। তিনি ২০১০ সালের ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, ২০১২ সালের খোদার পরে মা, ২০১৫ সালের আরো ভালোবাসবো তোমায় এবং ২০১৭ সালের সত্তা চলচ্চিত্রের জন্য চারবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

শাকিব খান ১৯৭৯ সালের ২৮ মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদীতে মাসুদ রানা হিসেবে জন্মগ্রহণ করেন। তার আদিনিবাস গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়। তার বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি কর্মচারী এবং মাতা নূরজাহান একজন গৃহিণী। বাবার চাকরির সুবাদে তার শৈশব-কৈশোর থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জ জেলায়।

তামিম-রিয়াদদের ‘যাকে খুশি তাকে কেনার’ অনুমতি দিয়েছে বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামের ঠিক আগের দিন রোববার রাতে মালিকানায় পরিবর্তন হয় ঢাকার। বিসিবিতে গ্যারান্টি মানি জমা দিতে না পারায় বিপিএলের ঢাকার ফ্র্যাঞ্চাইজি মালিকানা হারায় মার্ন ও রুপা গ্রুপ।

২১ জানুয়ারি টুর্নামেন্ট শুরুর আগপর্যন্ত ঢাকার ফ্রাঞ্চাইজি মালিক ও স্পন্সরের খোঁজে থাকবে বিসিবি। যদি কোনো কারণে ফ্র্যাঞ্চাইজি মালিক না পাওয়া যায় তাহলে দলটির দেখভাল করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় বিপিএলের নিলাম। নিলাম শেষে জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল বলেন, আমি কিছু খেলোয়াড় সাজেস্ট করেছি, রিয়াদ ভাই কিছু সাজেস্ট করেছেন, সুমন ভাই সাজেস্ট করেছেন, যেগুলোকে আমরা নিয়েছি। কিন্তু সবার শেষ কথা বিসিবিকে ধন্যবাদ দিতে হয়। শেষ মুহূর্তে এসে উনারা টেকওভার করেছে। আমাদের বলা হয়েছিল যাকে ইচ্ছে নিতে পারব। সাধারণত এমন সময় হয় যে- এত বাজেট, এর বেশি খরচ করা যাবে না। বিসিবি এ জায়গায় ব্রিলিয়ান্ট ছিল। সব বোর্ড পরিচালক বলেছেন যাকে ইচ্ছে নাও।

ড্রাফটের প্রথম ডাকেই ঢাকা দলে নেয় ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে। এরপর তৃতীয় ডাকে তারা নেয় আগের দুই ডাকে দল না পাওয়া মাশরাফি বিন মুর্তজাকে।

একই ফ্র্যাঞ্চাইজিতে মাশরাফি-মাহমুদউল্লাহ-তামিমের অন্তর্ভুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে দেশসেরা ওপেনার তামিম বলেন, এরকম তো প্রত্যাশা করা যায় না আসলে। সাধারণ যেটা হয় আমরা তিনজন তিন টিমে থাকি। এবার সৌভাগ্যবশত হয়েছে, খুব খুশি। আমার মনে হয় ক্রিকেটে জেতা হারাটা তো সব না। ক্রিকেট উপভোগ করাটা খুব গুরুত্বপূর্ণ। যদি উপভোগ না থাকে- বিশ্বেই জিজ্ঞেস করেন যদি তারা ইনজয় না করে তারা খেলবে না। আমরা তিনজন একসঙ্গে থাকল এমনিতেই উপভোগ করব।

বিপিএলে নিজেদের প্রত্যাশা নিয়ে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক বলেন, চ্যাম্পিয়ন হবো কি হবো না এটা অনেক পরের কথা। আপনি সেরা টিমটা বানাতে পারেন, কিন্তু তারা ভালো করবে কিনা সেটা নেসেসারি না। নির্ভর করবে আমরা কীভাবে খেলি। এটার ওপর নির্ভর করে। টিম নিয়ে অনেক খুশি, কিন্তু আমাদের ভালো খেলতে হবে।

বিপিএলে দল পাননি আশরাফুল নাসির জুনায়েদরা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের নিলাম হয়ে গেল সোমবার। নিলামে দল পাননি মোহাম্মদ আশরাফুল, নাসির হোসেন ও জুনায়েদ সিদ্দিকীর মতো অনেক তারকা ক্রিকেটার।

জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে দলে নিতে আগ্রহ দেখায়নি বিপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজিল। দল পাননি জাতীয় দলের তারকা অলরাউন্ডার নাসির হোসেন, ওপেনার জুনায়েদ সিদ্দিকীর মতো বেশ কিছু অভিজ্ঞ তারকা।

বিপিএলে দল পাননি জাতীয় দলের ওপেনার সাইফ হাসান, টেস্ট দলের নিয়মিত সদস্য আবু জায়েদ চৌধুরী রাহী, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের তরুণ তারকা ক্রিকেটার তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ। জাতীয় দলের আলোচিত লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবও বিপিএলের দল পাননি।

এছাড়া দল না পাওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন- উইকেটকিপার ব্যাটসম্যান জাকির হাসান, এনামুল হক জুনিয়র, আনিসুল ইসলাম ইমন, শাহাদাত হোসেন রাজিব, তানভির হায়দার, সোহরাওয়ার্দী শুভ।

বিপিএল অষ্টম আসরে যারা দল পাননি

মোহাম্মদ আশরাফুল, নাসির হোসেন, জুনায়েদ সিদ্দিকী, এনামুল হক জুনিয়র, সোহরাওয়ার্দী শুভ, আমিনুল ইসলাম বিপ্লব, আবু জায়েদ চৌধুরী রাহী, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, আনিসুল ইসলাম ইমন, হাসান মুরাদ, শাহাদাত হোসেন দিপু, শাহাদাত হোসেন রাজিব, তানভীর হায়দার।

সংঘর্ষে বিএনপির সমাবেশ পণ্ড, ছুরিকাঘাতে যুবদল নেতাসহ আহত ১০

পাবনায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে চরম হট্টগোল এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মনিরসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

ছুরিকাঘাতে গুরুতর আহত মনিরকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সোমবার বিকাল ৫টার দিকে শহরের লাহিরীপাড়ার জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতার সময় এ ঘটনা ঘটে।

এ সময় সমাবেশে চরম নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। সমাবেশ পণ্ড হলেও স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং প্রধান অতিথি ও সভাপতির বক্তব্য শেষ করেন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থবির হয়ে পড়া পাবনা জেলা বিএনপির উদ্যোগে সোমবার বিকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।

এ সময় শওকত মাহমদু তার বক্তব্যে বলেন, চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে এই ব্যর্থ সরকারের পতন ঘটাতে হবে এবং পাবনা থেকেই সে আন্দোলন শুরু হবে। আপনারা চূড়ান্ত আন্দোলন সফল করার জন্য ঐক্যবদ্ধ ভাবে প্রস্তুতি নিন।

জেলা বিএনপির আহবায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগের অবস্থা ভালো নয়। ইতোমধ্যে পাবনা সদর উপজেলায় ইউনিয়ন নির্বাচনে নৌকার ভরাডুবি হয়েছে। নৌকা প্রতীক নিয়ে হেরে গিয়ে প্রার্থীরা বলছেন- ভবিষ্যতে ঝাঁটা মার্কা নিয়ে নির্বাচন করব-তবু নৌকা নিয়ে নির্বাচন করব না।

দুলু বলেন, আপনারা সমাবেশ ঠেকাতে রাস্তাঘাট বন্ধ করে রেখেছেন, কিন্তু এ সমাবেশে আসতে ঠেকাতে পারেননি। আওয়ামী লীগের দিন শেষ হয়ে গেছে। আগামী ৩০ তারিখের মধ্যে যদি খালেদা জিয়াকে মুক্তি দেওয়া না হয় তাহলে সরকার পতনের এক দফা আন্দোলন শুরু করা হবে।

বিশেষ অতিথি দলের যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ এমপি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে বলে রোববার পাবনা সদর উপজেলার সব ইউনিয়নে নৌকার ভরাডুবি হয়েছে। এতে বোঝা যায় দেশের মানুষ জেগে উঠেছে। তাই পুলিশ দিয়ে সরকারের পতন ঠেকাতে পারবেন না। পুলিশ ভাইদের বলছি আপনারা নিরপেক্ষ থাকবেন।

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, আওয়ামী লীগের পতন শুরু হয়ে গেছে, তারা বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করেছে। তারা আমাদের জ্ঞানহীন জাতিতে পরিণত করেছে। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দেশের মানুষকে মুক্ত করতে হবে।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুল রহমান চন্দন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি গোলাম রাব্বানী, সাবেক এমপি অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব, বিএনপি নেতা আব্দুল হালিম সাজ্জাদ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ খানসহ স্থানীয় নেতারা।

এদিকে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে পড়া জেলা বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসনের মুক্তির দাবিতে এই বিক্ষোভ সমাবেশ সফল করতে দুপুর থেকে পাবনা শহরসহ জেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। বিকাল সাড়ে ৩টার দিকে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হয়।

আগের সব কর্মসূচি সুষ্ঠুভাবে হলেও বিকাল ৫টার দিকে প্রধান অতিথির বক্তব্যের সময় সমাবেশ স্থলে আধিপত্য নিয়ে সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মনির গ্রুপ ও সাবেক জেলা ছাত্রদলের সম্পাদক সুইট গ্রুপের মধ্যে প্রথমে হাতাহাতি এবং ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

এ সময় সমাবেশে চরম হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সমাবেশ স্থল থেকে নিরীহ নেতাকর্মীসহ আশপাশের মানুষ দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মনির ছুরিকাঘাতে আহত হন। এ সময় কমপক্ষে আরও ১০ জন আহত হন।

ছুরিকাঘাতে গুরুতর আহত মনিরকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এরপর স্থানীয় ও কেন্দ্রীয় নেতাসহ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে প্রধান অতিথি ও সভাপতি বক্তব্য শেষ করেন।

জামায়াত-বিএনপি নেতাদের তালিকা করে জমা দিতে বললেন নাছির

জামায়াত-বিএনপি নেতাকর্মীদের তালিকা তৈরি করে আওয়ামী লীগের দলীয় দফতরে জমা দিতে তৃণমূল পর্যায়ের নেতাদের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

তিনি সোমবার বিকালে দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের আওতাধীন ইউনিটের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ নির্দেশ দেন।

আ জ ম নাছির উদ্দীন নবনির্বাচিত ইউনিট নেতাদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে জামায়াত-বিএনপির জোট মরণছোবল দেবেই। এদের তালিকা তৈরি করে আমাদের দলীয় দফতরে জমা দিন। তা হলেই দেশ-জাতি এবং আমরা রক্ষা পাব।

আ জ ম নাছির আরও বলেন, দুই বছরের মাথায় জাতীয় নির্বাচন। এ উপলক্ষ সামনে রেখে ওয়ার্ড পর্যায়ে ইউনিট সম্মেলন হচ্ছে। এতে যোগ্য নেতৃত্ব উঠে আসছে বলে বিশ্বাস করি। কারণ যারা নির্বাচিত হয়েছেন, তারা আনুষ্ঠানিক সম্মেলনের মাধ্যমে হয়েছেন।

তিনি বলেন, ঝালকাঠি সুগন্ধা নদীতে নৌ-দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বিএনপি যে খেলায় নেমেছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং কোনোভাবেই মানবিক নয়। তাদের কোনো রাজনৈতিক অধিকার নেই। দলটির উদ্ভাবন কোথায় এবং কীভাবে, এ বিষয়গুলো জনগণের কাছে দলের স্থানীয় নেতৃত্বকে তুলে ধরতে হবে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে শত্রু ও মিত্রকে চিহ্নিত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মো. হোসেন, সাংস্কৃতিক সম্পাদক হাজী আবু তাহের, খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক মো. হোসেন হীরন, ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মো. জাকারিয়া, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট

পূর্ব বিরোধের জেরে সোমালিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ হুসেইন রোবলেকে সোমবার বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মোহামেদ আবদুল্লাহি মোহামেদ। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এদিকে, প্রেসিডেন্টের এই পদক্ষেপকে অসংবিধানিক বলেছেন মোহাম্মদ হুসেইন রোবলে। হর্ন অব আফ্রিকার দেশটিতে দীর্ঘবিলম্বিত নির্বাচন নিয়ে দ্বন্দ্ব এর ফলে আরও বাড়বে বলে মন্তব্য করেছেন তিনি।

দেশের বিলম্বিত নির্বাচনী প্রক্রিয়া নিয়ে তাদের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্বের একদিন পরই এই খবর সামনে এলো। প্রেসিডেন্ট মোহামেদ আবদুল্লাহি মোহামেদের বিরুদ্ধে নির্বাচনে নাশকতার অভিযোগ তুলেছিলেন সদ্য বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রী মোহাম্মদ হুসেইন রোবলে।

সোমবার প্রেসিডেন্টের অফিস থেকে জানানো হয়, দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী মোহাম্মদ হুসেইন রোবলেকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট। জমি অধিগ্রহণের মামলার তদন্তে হস্তক্ষেপের অভিযোগও তোলা হয় তার বিরুদ্ধে।

কিন্তু রোবেলেও পাল্টা আক্রমণ করে প্রেসিডেন্টের বিরুদ্ধে ‘দেশের সংবিধান ও আইন লঙ্ঘনের মাধ্যমে বলপ্রয়োগ করে প্রধানমন্ত্রীর পদ দখলের’ চেষ্টা করার অভিযোগ তোলেন।

এদিকে, দেশটির শীর্ষ স্থানীয় দুই ব্যক্তির বিরোধ আল কায়েদার সঙ্গে সম্পর্কিত জঙ্গি গোষ্ঠী আল শাবাবের বিরুদ্ধে চলা লড়াই থেকে সরকারের মনোযোগ সরে যাওয়ার ঝুঁকি সৃষ্টি করছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

ব্রিটেনের পর এবার ফ্রান্সে একদিনে লক্ষাধিক সংক্রমণ

শীত বাড়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করেই ইউরোপে বাড়ছে করোনার সংক্রমণ।

কয়েক দিন আগে ব্রিটেনে দৈনিক সংক্রমণ এক লাখ ছাড়ানোর পর রোববার প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন লক্ষাধিক মানুষ। খবর ডয়েচে ভেলের।

ফ্রান্সে ২৩ ডিসেম্বর দৈনিক সংক্রমণ ছিল ৯১ হাজার ৬০৮। ২৬ ডিসেম্বর সেই সংখ্যা এক লাখ ছাড়ানোয় দৈনিক সংক্রমণে রেকর্ড গড়ল ফ্রান্স, যা গত দুই বছরে সর্বোচ্চ।

ইউরোপে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্রিটেন। তার পরই ফ্রান্স। সংক্রমণের গতি দেখে কয়েক দিন আগেই সরকার ঘোষণা করেছিল খুব দ্রুত এক লাখ ছাড়াবে দৈনিক সংক্রমণ। সেই আশঙ্কাকে সত্যি করেই মাত্র দুদিনের ব্যবধানেই দৈনিক সংক্রমণে রেকর্ড গড়ল ফ্রান্স।

ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় এক লাখ চার হাজার ৬১১ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে টানা তিন দিন দৈনিক সংক্রমণে রেকর্ড করল ফ্রান্স।

ওমিক্রনের প্রভাবে সংক্রমণের মাত্রা ক্রমেই বাড়তে শুরু করেছে ফ্রান্স, ব্রিটেনসহ ইউরোপের দেশগুলোতে। কোভিডের এই নতুন রূপের প্রভাবে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে চিন্তায় ফরাসি প্রশাসন।

ইতোমধ্যে সেখানে পূর্ণবয়স্কদের বুস্টার টিকার ছাড়পত্র দেওয়া হয়েছে। সরকার থেকে ‘ভ্যাকসিন পাস’-এর ব্যবস্থা করা হয়েছে। এই পাস তাদেরই দেওয়া হচ্ছে যাদের দুটি টিকাই নেওয়া হয়ে গেছে।

রেস্তোরাঁ, ক্যাফে বা বিদেশ ভ্রমণের জন্য এই পাস থাকা বাধ্যতামূলক করা হয়েছে। দুটি টিকা নেওয়া না থাকলে বহু জায়গাতেই প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সংক্রমণ ঠেকাতে ফ্রান্সের বিভিন্ন শহর আলাদা আলাদভাবে বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মতো নিরাপত্তামূলক পদক্ষেপ শুরু করেছে। যেমন স্যাভয়েতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। অন্যান্য শহরও নিজেদের মতো করে নানা পদক্ষেপ করছে।

ডিসেম্বরের শুরু থেকেই ফ্রান্সে করোনা সংক্রমণের ছবিটা আমূল বদলে যায়। গত ৪ ডিসেম্বর এক লাফে দৈনিক সংক্রমণ ৫০ হাজার ছাড়িয়ে যায়। করোনা সংক্রমণের শুরু থেকে এখনও পর্যন্ত এ দেশে মৃত্যু হয়েছে এক লাখ ২৩ হাজার মানুষের।

ব্রিটেনে সংক্রমণের ছবিটাও প্রায় একই রকম। সে দেশে একদিনে করোনা-আক্রান্ত এক লাখ ১৯ হাজার বাসিন্দা।

২ দিন পর আখাউড়ায় আমদানি-রপ্তানি স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থরবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ সব কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ ‘বড়দিন’ ও চতুর্থ ধাপের আখাউড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে স্থলবন্দরের দুদিন বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। আজ সোমবার সকাল থেকে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম যুগান্তরকে জানান, আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের পূর্বাঞ্চল রাজ্যগুলোর সঙ্গে বড়দিন এবং ইউপি নির্বাচন কেন্দ্র করে শনি ও রোববার সব ধরনের বাণিজ্য বন্ধ ছিল।

সোমবার সকালে ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্য দিয়ে এ স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম ফের শুরু হয়েছে।

আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আবদুল হামিদ যুগান্তরকে জানান, বড়দিন ও নির্বাচন উপলক্ষ্যে বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশে পাসপোর্ট যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক ছিল।