শুক্রবার ,১৫ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 213

চিরনিদ্রায় শায়িত হলেন শিল্পপতি করিম উদ্দিন ভরসা

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলার সাবেক সভাপতি এবং রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি করিম উদ্দিন ভরসা।

রোববার বিকালে রংপুরের হারাগাছ পৌর শহরের ঐতিহাসিক হারাগাছ কেন্দ্রীয় ঈদগাঁও মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর হারাগাছ সারাই ডারারপাড় জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে বড়ভাই সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক জেলা সভাপতি প্রয়াত রহিম উদ্দিন ভরসার পাশে তাকে শায়িত করা হয়। এর আগে শনিবার রাতে ঢাকার গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

দুপুর ১২টার দিকে হারাগাছ পৌরসভা, গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলাসহ বিভিন্ন এলাকার সর্বস্তরের মানুষ তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করে। রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির সদস্যরা তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরিবার সূত্র জানায়, রংপুরের হারাগাছের বিশিষ্ট শিল্পপতি ও সাবেক এমপি করিম উদ্দিন ভরসার দুই স্ত্রীর ঘরে ১০ ছেলে ও ৬ মেয়েসহ ১৬ সন্তান আছে।করিম উদ্দিন ভরসা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ছিলেন।

১৯৯১ সালের নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া) আসন, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিড়ি সিগারেট, ম্যাচ ফ্যাক্টরি, কাগজ মিল, কোল্ড স্টোরেজ, হাউজিং, ইমপেক্স, আরকে ফ্যানসহ বিভিন্ন শিল্প কলকারখানা গড়েছিলেন তিনি। সেখানে একসময় প্রায় ৩০ হাজার কর্মকর্তা-কর্মচারী কাজ করতেন। সংসদে দাঁড়িয়ে রংপুরের আঞ্চলিক ভাষায় ‘হামার সরু সড়ক চ্যাপ্টা করি দাও বাহে স্পিকার’ বক্তব্য দিয়ে দেশে-বিদেশে আলোচিত ছিলেন তিনি। তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার দুপুরে ঢাকায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

জাতীয় ঈদগাহে ডেপুটি স্পিকারের জানাজা অনুষ্ঠিত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার পর রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আনা হয়। সকাল ৮টা ৪৫ মিনিটে ইকে-৫৮২ ফ্লাইটে তার মরদেহ বিমানবন্দরে এসে পৌঁছায়।

এরপর লাশ নেওয়া হয় জাতীয় ঈদগাহে। সেখানে জানাজায় অংশ নেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। একইদিনে বেলা তিনটায় গাইবান্ধা সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা হবে। গাইবান্ধায় জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

গাইবান্ধা-৫ আসনের এই সংসদ সদস্য ১৯৪৬ সালের ১৫ এপ্রিল গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ফয়জার রহমান এবং মাতার নাম হামিদুন নেছা।

এদিকে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি ২৩ জুলাই থেকে শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়। রোববার সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আসনটি শূন্য ঘোষণা করা হয়। সংবিধান অনুযায়ী আগামী ৯০ দিনের দিনের মধ্যে এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

দেশে পৌঁছেছে ডেপুটি স্পিকারের লাশ

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।

সোমবার সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ ইকে-৫৮২ নামক বিমানের একটি ফ্লাইটে তার লাশ নিয়ে বিমানবন্দরে এসে পৌঁছায়।

সেখান থেকে সকাল ৯টায় একটি লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় বিমানবন্দরে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানসহ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন মারা যান ফজলে রাব্বী মিয়া। তার বয়স হয়েছিল ৭৬ বছর। বার্ধক্যজনিত রোগ ও ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ৯ মাস ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি।

গাঁজা-ইয়াবাসহ ৫৪ জনকে গ্রেফতার

গাঁজা-ইয়াবা বড়ি এবং অন্যান্য মাদকদ্রব্যসহ অন্তত ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও বেচাকেনায় জড়িত থাকার সন্দেহে তাদেরকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রোববার ভোর ৬টা থেকে আজ একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৪২৫ পিস ইয়াবা বড়ি, ১৮৫ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন ও ৫ কেজি ১৫২ গ্রাম ১২৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা করা হয়েছে।

অর্ধযুগেও কার্যকর হয়নি ‘এক নেতা এক পদ’ নীতি

অর্ধযুগেও কার্যকর হয়নি বিএনপির গঠনতন্ত্রের ‘এক নেতা এক পদ’ নীতি। ২০১৬ সালের মার্চে অনুষ্ঠিত সম্মেলনে দলটির গঠনতন্ত্রের ১৫ ধারায় বিশেষ এই বিধানটি যুক্ত করা হয়। এতে বলা হয়, কোনো ব্যক্তি একই সঙ্গে দলের কোনো পর্যায়ের কমিটির শীর্ষ দুই পদে থাকতে পারবেন না। নতুন নেতৃত্বকে জায়গা করে দিতে দীর্ঘদিন ধরে দলের শীর্ষ নেতৃত্ব এই নীতি কার্যকরের চেষ্টা করছিলেন। এ লক্ষ্যে দলের নীতিনির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির বৈঠকেও গঠনতন্ত্রের এই ধারা কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত হয়। তবে এখন পর্যন্ত তা সেভাবে কার্যকর করা যায়নি।

এ ব্যাপারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরকে বলেন, এক নেতার এক পদ-এটা কার্যকর হচ্ছে। ইতোমধ্যে অনেকে একটি পদ ছেড়ে দিয়েছেন। বাকিরাও ছাড়বেন, এটা হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলে যোগ্যদের যোগ্য স্থানে দায়িত্ব দিতে চান। বড় দল হিসাবে বিএনপিতে নেতার সংখ্যা স্বাভাবিকভাবেই বেশি।

এ অবস্থায় একজন নেতা একাধিক পদ আঁকড়ে থাকলে অন্য যোগ্য নেতাদের পদে বসানোর মতো জায়গার অভাব ঘটে। আর দলের জন্য ত্যাগ স্বীকার করেও পরিচয় দেওয়ার মতো কোনো পদে না থাকলে তারা ধরে নেন দল তাকে চায় না। এটি এখন হবে না। নেতাকর্মীদের এই মনোভাব দূর করতে চান ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বিএনপির গঠনতন্ত্রের ১৫(খ) অনুযায়ী, ‘দলের স্থায়ী কমিটি বা চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের কোনো সদস্য, জাতীয় নির্বাহী কমিটির কোনো কর্মকর্তা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো সভাপতি বা সাধারণ সম্পাদক দলের অন্য কোনো পর্যায়ের কমিটিতে কর্মকর্তা নির্বাচিত হতে পারবেন না। তবে অনিবার্য কারণে দলের চেয়ারম্যান সাময়িকভাবে ব্যতিক্রম অনুমোদন করতে পারবেন।’

দলীয় সূত্রে জানা যায়, একাধিক পদে আছেন-এমন নেতাদের একটি খসড়া তালিকাও তৈরি করা হয়েছিল। একই সঙ্গে দ্বৈত পদধারী ৫৫ নেতার কাছ থেকে পদত্যাগপত্রও সংগ্রহ করা হয়েছিল। কিন্তু তা কার্যকর করা হয়নি। ফলে অনেক নেতা একসঙ্গে কেন্দ্রীয় ও জেলার গুরুত্বপূর্ণ পদে বহাল আছেন। এর মধ্যে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে সম্প্রতি আবার নরসিংদী জেলার আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খানকে টাঙ্গাইল জেলার আহ্বায়ক, প্রচার সম্পাদক শহীদউদ্দীন চৌধুরীকে লক্ষ্মীপুর জেলার আহ্বায়ক, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু লালমনিরহাট জেলার সভাপতি করা হয়েছে। এছাড়া আমানউল্লাহ আমান ও আবদুস সালাম ছাড়াও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের আরও অন্তত আটজন সদস্য আছেন, যারা একসঙ্গে দুই পদে রয়েছেন। একইভাবে মানিকগঞ্জ জেলার সভাপতি আফরোজা খানম, মুন্সীগঞ্জ জেলার আহ্বায়ক আবদুল হাই, পাবনার আহ্বায়ক হাবিবুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক গোলাম আকবর খন্দকার, কুষ্টিয়া জেলার সভাপতি মেহেদি আহম্মেদ, কৃষক দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালুও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদে রয়েছেন।

এছাড়া খাগড়াছড়ি জেলার সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া, বান্দরবানের সভাপতি মা ম্যা চিং, চাঁদপুরের সভাপতি শেখ ফরিদউদ্দিন, মুন্সীগঞ্জের সদস্যসচিব কামরুজ্জামান রতন, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন, বরগুনা জেলা বিএনপির সিনিয়র সদস্য ফিরোজ উজ জামান মামুন মোল্লাও বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন সম্পাদকীয় পদে আছেন। এছাড়াও অন্তত দুই ডজন নির্বাহী কমিটির সদস্য আছেন, যারা জেলা ও ইউনিট শাখার শীর্ষ পদে রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে খায়রুল কবির খোকন বলেন, যুগ্ম মহাসচিবের পদ ছাড়তে হবে-এই শর্তে আহ্বায়ক হইনি। হ্যাঁ, দল যদি এমন কোনো সিদ্ধান্ত দেয়, তা মেনে নেব। আহ্বায়ক কমিটিকে সম্মেলন করার জন্য তিন মাস সময় দেওয়া হয়েছে। সম্মেলনের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেব।

অবশ্য ‘এক নেতা এক পদ’ কার্যকর করার নীতিগত সিদ্ধান্তের পর কেউ কেউ স্বেচ্ছায় একটি পদ ছেড়ে দিয়েছেন। এর মধ্যে সর্বপ্রথমে কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির পদ ছেড়ে দেন। এছাড়াও নোয়াখালী জেলা বিএনপির সভাপতির পদ ছাড়েন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। একইভাবে আরেক ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু (বর্তমানে স্থায়ী কমিটির সদস্য) সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতির পদ ছাড়েন। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতির পদে থাকতে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ ছেড়েছিলেন ডা. শাহাদাত হোসেন। বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সম্প্রতি জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক হন। তিনিও সহ-সাংগঠনিক সম্পাদকের পদটি ছেড়ে দেন। সর্বশেষ ফজলুল হক মিলনও গাজীপুরের সভাপতি নির্বাচিত হওয়ার পর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ ছেড়ে দেন।

সেদিন সংসদের মেম্বারস ক্লাবে কী ঘটেছিল, ব্যাখ্যা দিলেন রাজী ফখরুল

গত ১৬ জুন জাতীয় সংসদের মেম্বারস ক্লাবে কুমিল্লা দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় কী ঘটেছিল তা গণমাধ্যমকে জানিয়েছেন কুমিল্লা-৪ সংসদীয় আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।

তিনি বলেছেন, উদ্ভূত পরিস্থিতিতে আমি বিব্রত। আমার বক্তব্য না নিয়েই বিভিন্ন মিডিয়া সংবাদ প্রকাশ করেছে। অপ্রাসঙ্গিক কিছু ঘটনায় আমার নাম জড়িয়ে দেওয়া হচ্ছে, এগুলো উদ্দেশ্যমূলক।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন রাজী মোহাম্মদ ফখরুল।

সেদিনের ঘটনায় সংসদ ভবনের এলডি হলে সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের হাতাহাতি শিরোনামে একটি প্রতিবেদন দেশজুড়ে আলোচনার ঝড় তোলে।

সেই ঘটনার বিবৃতিতে রাজী বলেছেন, দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়নি। এমন পরিস্থিতিতে নেতৃত্ব বাছাই ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক গত ২১ জুলাই সম্মেলনের দিন নির্ধারিত হয়। কিন্তু কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আলী মাস্টার এবং সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ শুরু থেকেই এ সম্মেলন পণ্ড করতে তৎপর ছিলেন। শুধু তাই নয়, গত ৯ এপ্রিল সন্ধ্যায় কুমিল্লা (উত্তর) জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানাকে ফোন করে সম্মেলন প্রস্তুতির অংশ হিসেবে ভানী ইউনিয়ন আ.লীগের কর্মীসভা বন্ধ করতে হুমকি দেন আবুল কালাম আজাদ। উপজেলা চেয়ারম্যান ঘোষণা করেন, ভানী ইউনিয়নে কর্মী সভায় কেউ এলে সে হাত-পা নিয়ে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে যেতে পারবে না।

সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের অভিযোগ, গত ২ জুলাই সাংগঠনিক কার্যক্রম থেকে ফেরার পথে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের সমর্থকরা আমার গাড়ি কুমিল্লায় অবরোধ করে রাখে। এ সময় আমার সঙ্গে থাকা জেলা আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক এবং দেবিদ্বার থানা আ.লীগের সাধারণ সম্পাদক একেএম মনিরুজ্জামান মাস্টারকে হত্যার উদ্দেশ্যে হুমকি দেওয়া হয়।

১৬ জুনের ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে রাজী বলেন, গত ১৬ জুন জাতীয় সংসদের মেম্বারস ক্লাব এ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সভা সম্পন্নের পর ব্রিফিংও শেষ, ঠিক এমন সময় এলাহাবাদ ইউনিয়ন কমিটি ঘোষণা কেন্দ্র করে অনুযায়ী উত্তেজনা সৃষ্টি করা হয়। তখন আমি সবাইকে শান্ত হতে বলি। এ সময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ আমাকে উদ্দেশ্য করে গালাগাল (যা প্রকাশ যোগ্য নয়) করতে থাকেন। একপর্যায়ে আক্রমণের জন্য তেড়ে আসেন। অল্পের জন্য বড় আঘাত থেকে রক্ষা পাই। এমতাবস্থায় উপস্থিত নেতাকর্মীরা আমাকে রক্ষা করতে এগিয়ে এলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন তাকে শান্ত করতে গেলে তার বুকে ধাক্কা দেন। যার সিসিটিভি ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে আওয়ামী লীগের অন্যান্য নেতার হস্তক্ষেপে আবুল কালাম আজাদ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

রাজী বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আলী মাস্টার এককভাবে ফেসবুকে এলাহাবাদ কমিটি ঘোষণা করলে তৃণমূলে ক্ষোভ সৃষ্টি হয়।

তিনি বলেন, কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের সভাপতি আমাদের সবার অভিভাবক। তার ওপর জেলার সাধারণ সম্পাদক রওশন আলী মাস্টার ও আবুল কালাম আজাদের অশ্লীল ভাষায় গালাগাল এবং পরবর্তী সময় শারীরিক নির্যাতন অপ্রত্যাশিত ও দুঃখজনক। পাশাপাশি সংসদ ভবনের অভ্যন্তরে একজন আইন প্রণেতার প্রতি আক্রমণ শুধু ন্যক্কারজনক নয়, দেশের সব সংসদ সদস্যের প্রতি অবমাননার শামিল।

সেদিন সংসদ ভবনের এলডি হলে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে

টেকনাফের ইউএনওর ভাষা মাস্তানদের চেয়েও বাজে: হাইকোর্ট

সাংবাদিককে গালাগাল করে বিতর্কে জড়ানো কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরুর ভাষা মাস্তানদের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

আদালত বলেছেন, একজন দায়িত্বশীল ব্যক্তির মুখে এমন অশ্লীল শব্দ কাম্য নয়।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রোববার এ মন্তব্য করেন।

নিচু জমিতে সরকারি টাকায় সরকারি ঘর নির্মাণের সংবাদ প্রকাশ করায় একটি অনলাইন পোর্টালের প্রতিবেদককে গালাগাল করেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়সার খসরু। এ গালাগালের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

রোববার দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বিষয়টি নজরে আনলে হাইকোর্ট উষ্মা প্রকাশ করেন।

হাইকোর্ট বলেন, ইউএনও কায়সার খসরুর অকথ্য ভাষায় গালাগাল দুঃখজনক ও অগ্রহণযোগ্য। একজন ‘রং হেডেড’ মানুষ শুধু এ রকম গালাগাল করতে পারে। ইউএনও যে ভাষা ব্যবহার করেছে, তা মাস্তানের ভাষার চেয়েও খারাপ। তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা রাষ্ট্রপক্ষকে জানাতে বলেছেন আদালত।

খেলাফত আন্দোলনের স‌ঙ্গে সংলা‌পে ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন‌কে সাম‌নে রে‌খে ষষ্ঠ দি‌নের ম‌তো সংলাপ শুরু ক‌রে‌ছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার সকাল সা‌ড়ে ১০টায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের স‌ঙ্গে আলোচনায় ব‌সে ইসি। দল‌টির আমীর মাওলানা হা‌ফেজ আতাউল্লাহ ইব‌নে হা‌ফে‌জীর নেতৃত্বে ১২ সদস্য ইসির সংলাপে অংশ নি‌য়ে‌ছেন।

প্রধান নির্বাচন ক‌মিশনার (সিইসি) কাজী হা‌বিবুল আউয়াল এতে সভাপ‌তিত্ব কর‌ছেন‌। এছাড়া ইসি স‌চিব হুমায়ুন কবীর খোন্দকার, অতিরিক্ত স‌চিব অশোক কুমার দেবনাথসহ অন্য চার ক‌মিশনারও সংলা‌পে উপস্থিত রয়েছেন।

সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ আগামী নির্বাচন অনুষ্ঠানের লক্ষে গত ১৭ জুলাই থেকে রাজনৈতিক দলগু‌লোর সঙ্গে সংলাপ শুরু ক‌রে ইসি। নিবন্ধিত ৩৯টি দলকে আমন্ত্রণ জানা‌নো হ‌লেও নির্বাচন ব্যবস্থায় অনাস্থাসহ নানা কারণে বিভিন্ন বি‌রোধী রাজনৈতিক দল ইসির ডা‌কে সাড়া দি‌চ্ছে না। এর ম‌ধ্যে দে‌শের অন্যতম বড় দল বিএন‌পিও সংলাপ বর্জন ক‌রে‌ছে।

সংলাপে অংশ নেয়নি আ স ম রবের জাসদও।

শিগগিরই বিষয়টি সবাইকে জানাব: অপু বিশ্বাস

নতুন এক পথচলায় নিজেকে সামিল করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা অপু বিশ্বাস। শুধু নায়িকা নয়; প্রযোজক হিসেবে সিনেমায় পা রাখতে চলেছেন তিনি।

সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন অপু।

বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অপু বিশ্বাসের হাতে অনুদানের চেক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব।

জানা গেছে, ‘লাল শাড়ি’ নামের একটি সিনেমার জন্য প্রযোজক হিসেবে অনুদানটি পেয়েছেন এ চিত্রনায়িকা। এ অর্থ প্রথম কিস্তি হিসেবে মূল টাকার ৩০ শতাংশ।

খবরটি গণমাধ্যমে প্রকাশ হলে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। একদিন পরেই বিষয়টি নিয়ে কথা বললেন অপু বিশ্বাস।

তিনি বলেন, ‘আমি অনুদান ছাড়াই সিনেমা প্রযোজনা করতে পারতাম। কিন্তু কেন অনুদানের জন্য আবেদন করেছি সে নিয়ে কথা বলতে চাই। তবে এখন না। শিগগিরই বিষয়টি সবাইকে জানাব।’

নতুন ছবিটি ‘অপু-জয় প্রোডাকশন হাউজ’র ব্যানারে তৈরি হবে। তবে এখনই সিনেমার শিল্পীদের নাম প্রকাশ করতে চান না এই অভিনেত্রী।

তিনি বলেন, সেটা এখনই জানাতে পারছি না। চলতি বছরই সিনেমা নির্মাণের কাজ শুরু করব। আশা করি, দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব।’

ক্যামেরার সামনে অপু বিশ্বাস অনেক অভিজ্ঞ। অভিনয়ে দীর্ঘ দেড় যুগের ক্যারিয়ার তার। একটা সময় সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু ছবি উপহার দিয়েছেন যার বেশিরভাগই ব্যবসাসফল হয়েছে।

কিন্তু ক্যামেরার পেছনে অপু কাজ করেননি কখনও। প্রযোজনার কাজ সম্পর্কে জানা থাকলেও, নিজে কখনও এ কাজে যোগ দেননি।

সে কাজ ভালোই পারবেন বিশ্বাস অপু বিশ্বাসের। বললেন, ‘এটা আমার জন্য নতুন একটা জার্নি, নতুন জীবন। এ নিয়ে আমি একটি স্ট্যাটাসও দিয়েছি। আশা করছি গুছিয়ে কাজ করার। আমি স্ট্যাটাসে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছি। তিনি সব সময় চলচ্চিত্রের সঙ্গে ছিলেন, আশা করি আগামীতেও থাকবেন।’

আর সেজন্যই সফল হতে ভক্ত-অনুরাগীর কাছে দোয়া চেয়েছেন জনপ্রিয় এ চিত্রনায়িকা।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু বলেছেন, ‘নতুন পথ চলা, নতুন জীবন, সবার কাছে দোয়া চাই। প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই বাংলা চলচ্চিত্রের পাশে থাকার জন্য। আশা করি সবসময় বাংলা চলচ্চিত্রের পাশে এভাবেই তাকে পাব। জয় হোক বাংলা চলচ্চিত্রের।’

এদিকে বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে অপু বিশ্বাস অভিনীত কলকাতার ‘আজকের শর্টকাট’ সিনেমার একটি গান। ‘ছুঁয়ে যাওয়া হাত’ শিরোনামের গানটির পুরোটাতেই দেখা গেছে অপু বিশ্বাস ও তার সহশিল্পী গৌরবকে।

এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো কলকাতার কোনো প্রোডাকশনে কাজ করেছেন অপু বিশ্বাস। সিনেমাটি কবে মুক্তি পাবে তা এখনও চূড়ান্ত হয়নি।

রেস্তোরাঁয় প্রেমিককে নিয়ে খেয়ে ৫৪ হাজার টাকা বিল দিলেন প্রেমিকা

প্রেমিককে নিয়ে একটি ইতালীয় রেস্তোরাঁয় নৈশভোজে গিয়েছিলেন প্রেমিকা। খাবার খাওয়া শেষে ওয়েটার যে বিল ধরিয়ে দিল তা দেখে চোখ ছানাবড়া। বিল এসেছে ৫৭৬ ডলার, বাংলাদেশি মুদ্রায় ৫৪ হাজারের বেশি টাকা!

এভাবেই কি প্রেমিকাকে সর্বস্বান্ত করে ছাড়ছেন প্রেমিক! না; এ যুগলের পরিচয় জানলে চমকটা দমে যাবে অবশ্যই।

মার্কিন অভিনেতা পিট ডেভিডসনকে রেস্তোরাঁয় নিয়ে এভাবেই দুহাত খুলে খরচ করলেন মার্কিন রিয়েলিটি শোর তারকা কিম কার্দাশিয়ান।

কেনি ওয়েস্টের সঙ্গে বিচ্ছেদের কিম কার্দাশিয়ানে মজেছেন পিট ডেভিডসন। গত কয়েক কমাস ধরে ঘুরে বেড়াচ্ছেন এ জুটি।