বুধবার ,২৯ এপ্রি, ২০২৬
sbacbank
Home Blog Page 760

প্রিন্সের তিন ঘণ্টা ব্যাটিং তত্ত্ব ও লিটনের ঘুরে দাঁড়ানোর গল্প

ডোনাল্ড টিরিপানোর শর্ট বল পুল করে স্কয়ার লেগ দিয়ে সীমানার বাইরে পাঠালেন লিটন দাস; টিভি ধারাভাষ্যকার স্মরণ করিয়ে দিলেন এই মুহুর্তে কোনো ট্র্যাপে পড়া যাবে না! কারণ লিটন যে নার্ভাস নাইন্টিজের ঘরে!

এর আগে ৯৪ করে আউট হওয়ার তিক্ত অভিজ্ঞতা আছে তার। কিছুদিন আগে তামিম শ্রীলঙ্কায় ৯০ রানে আউট হয়ে সেঞ্চুরি বঞ্চিত হয়েছিলেন। ড্রেসিংরুমে থেকে লিটন সেই ঘটনার সাক্ষী ছিলেন। এবার কী তাহলে তার পালা! সেসব মাথায় ঘোরাফেরা করতে করতেই লিটন আউট। সত্যিই আউট…

একটি বাজে শটে চুরমার সেঞ্চুরির স্বপ্ন। টিরিপানোর পরের ওভারের প্রথম বল পুল করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দিলেন। সামনে ডাইভ দিয়ে নাইউচির অসাধারণ ক্যাচ। সাদা পোশাকে লিটনের আরেকটি সেঞ্চুরি মিস! এবার থামলেন ৯৫ রানে।

বুধবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টেস্টের প্রথম দিন যদি লিটনের ব্যাটিং বাংলাদেশ শিবিরের জন্য স্বস্তিদায়ক হয় আক্ষেপও কিন্তু এই লিটনই। একটু ধৈর্য্য কিংবা আরেকটু সংযত হলে পেয়ে যেতেন মর্যাদার টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তবে নিজেকে হারিয়ে খুঁজতে থাকা লিটন যা করেছেন তাও কম কীসে!

অফ ফর্মের কারণে বাদ পড়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দল থেকে। ঢাকা লিগে শুরুর দিকে ইনজুরির জন্য খেলতে পারেননি। যখন ফিরলেন তখনো নামের পাশে রান নেই। সেই লিটনই টেস্টের প্রথম দিনের নায়ক। যে সময় ব্যাটিংয়ে নেমেছিলেন তখন দল খাদের কিনারায়। তার মাঠে নামার কিছুক্ষণ পর ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের রান মাত্র ১৩২। সেখানে দেয়াল হয়ে দাঁড়ালেন লিটন। সঙ্গী পেলেন ১৬ মাস পর দলে ফেরা মাহমুদউল্লাহকে। দুইজনের ২৫৬ বলে ১৩৮ রানের জুটি দলকে নিয়ে যায় কাঙ্খিত পথে।

লিটনের অনবদ্য ৯৫ রানে ছড়িয়েছে মুগ্ধতা। যতক্ষণ ক্রিজে থাকেন ততক্ষণ ব্যাটিং জাদুতে আটকে রাখেন। বাহারি সব শট, পায়ের দারুণ প্রয়োগ, নিখুঁত টাইমিং ও প্লেসমেন্টে লিটন হয়ে উঠেন অনন্য। কিন্তু উইকেটে টিকে থাকার মানসিকতার অভাব তাকে ব্যাকফুটে ঠেলে দেয় বারবার। যেখান থেকে উঠে আসতে লাগে প্রচুর সময়।

সেই লিটন আজ নিজেকে শুধু ফিরেই পাননি দায়িত্বশীল ইনিংস খেলেছেন। কোনো ঝুঁকি না নিয়ে বলের মেধা অনুযায়ী শট নির্বাচন করেছে। তার এমনের পরিবর্তনের নেপথ্যে ছিলেন বাংলাদেশের নতুন ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স। সদ্য যোগ দেওয়া এ ব্যাটিং গুরু তার মানসিকতা পরিবর্তন আনতে, কোনো চিন্তা ও স্কোরবোর্ড দেখা ছাড়া ক্রিজে তিন ঘণ্টা ব্যাটিং করার পরামর্শ দিয়েছিলেন। তার বিশ্বাস ছিল, যদি লিটন তিন ঘণ্টা ব্যাটিং করতে পারে তাহলে রান চূঁড়ায় যাবে! অ্যাশওয়েল প্রিন্সের এ টোটকাই লিটন বাজিমাত করলেন।

দিন শেষে নিজেদের পরিকল্পনার কথা শোনালেন প্রিন্স, ‘আমি সপ্তাহ খানেক এই দলের সঙ্গে আছি। আমি মনে করি এই দলে খুব স্কিলফুল কিছু ক্রিকেটার আছে। লিটন তাদের একজন। ওর সঙ্গে আমার কথা হয়েছে, সে আমাকে বলেছে যে ৩০-৪০ রানে থাকার সময় সে উইকেট ছুঁড়ে আসে, মনসংযোগ হারিয়ে ফেলে।’

‘আমি তাকে বলেছি তুমি যদি তিন ঘণ্টা ব্যাটিং করো, কত রান বা অন্য কিছু ভুলে যাও তাহলে দেখবে সেঞ্চুরির কাছে চলে গেছ। এমনকি আজ যে সে ব্যাট করছিল আমি ঘড়ি দেখছিলাম। সে আজ তিন ঘন্টার কিছু বেশি সময় ক্রিজে ছিল, দুর্ভাগ্য সে সেঞ্চুরির কাছে গিয়েও সুযোগ হারাল। কিন্তু এটা থেকে সে ভাল কিছু শিখবে।’

দ্বিতীয় সেশনের ৭ ওভার না পেরোতেই সাকিব আল হাসান আউট হলে ক্রিজে আসেন লিটন। অফ সাইডে দুই ফিল্ডারের মাঝে দিয়ে অসাধারণ চারে খোলেন রানের খাতা। নাইউচির করা ওই ওভারের শেষ বলে আরও একটি লিটনীয় শট! ফ্রেমে বাঁধাই করে

ডেনিশ রূপকথা থামিয়ে ফাইনালে ইংল্যান্ড

মাত্র ৮ মিনিটের ব্যবধানে দুই গোল, ইংল্যান্ড ও ডেনমার্কের দ্বিতীয় ইউরো সেমিফাইনাল অতিরিক্ত সময়ে গড়ায়। নির্ধারিত সময়ের খেলা শেষে স্কোর ১-১। অতিরিক্ত সময়ে হ্যারি কেইনের গোলে ডেনিশ রূপকথা থামিয়ে প্রথমবার ইউরো ফাইনালে ইংল্যান্ড। ২-১ গোলে জিতে ৫৫ বছর পর বড় টুর্নামেন্টের ফাইনালে থ্রি লায়নরা। আগামী ১১ জুলাই এই ওয়েম্বলিতে ইতালির বিপক্ষে ফাইনাল খেলবে ইংল্যান্ড।

এই ইউরোতে প্রথম দুটি ম্যাচ হারা ডেনমার্ক রূপকথা তৈরি করে ২৯ বছর পর সেমিফাইনালে উঠেছিল। ১৯৯২ সালের চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচে ক্রিস্টিয়ান এরিকসেনের মাঠেই জ্ঞান হারানার পর বেঁচে ফেরায় অনুপ্রাণিত ছিল। কিন্তু পারলো না তারা। এমনকি এই আসরে প্রথম দল হিসেবে ইংল্যান্ডের গোলবুহ্য ভাঙার পরও সাফল্যের দেখা পেলো না ডেনিশরা।

শুরু থেকে ডেনমার্কের ওপর চড়াও ছিল ইংল্যান্ড। ১৩ মিনিটে কেনের বাড়ানো বলে বাঁ দিক থেকে রহিম স্টারলিংয়ের ডানপায়ের শট সরাসরি ক্যাস্পার শুমেইখেলের হাতে চলে যায়। দুই মিনিট পর কেনের শক্তিশালী হাফ ভলি গোলবারের ওপর দিয়ে যায়।

১৬ মিনিটে ফিলিপস বলের দখল হারান। তাতে হজবার্গ ইংল্যান্ডের বক্সে সুযোগ তৈরি করে। তার নিচু শট লক্ষ্যে ছিল। জর্ডান পিকফোর্ড সেভ করেন, যদিও তা চলে যায় ডলবার্গের কাছে। তিনি ব্রেইথওয়েটকে শট নেওয়ার সুযোগ করে দেন, কিন্তু ম্যাগুইরে ব্লক করেন। স্ট্রাইগার লার্সেনের কর্নারে বল বিপজ্জনক জায়গা থেকে পাঞ্চ করে ফেরান পিকফোর্ড।

গোটা টুর্নামেন্টে গোলপোস্ট অক্ষত রাখা ইংল্যান্ড ভেঙে পড়ে ৩০ মিনিটে। ড্যামসগার্ডের দারুণ ফ্রি কিক থামাতে পারেননি পিকফোর্ড। ৩৮ মিনিটে স্‌টারলিংকে রুখে দেন শুমেইখেল। পরের মিনিটে ইংলিশ ফরোয়ার্ডকে ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল করেন ডেনিশ অধিনায়ক সিমন কায়ের।

বিরতির পর ম্যাগুইরেকে শুমেইখেল এবং ডলবার্গকে প্রতিহত করে পিকফোর্ড স্কোর সমান রাখেন। এই অর্ধে সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি দুই দল। তাতে ২০০০ সালের পর প্রথমবার ইউরোর দুটি সেমিফাইনালই গেলো অতিরিক্ত সময়ে। মঙ্গলবার স্পেনকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ওঠে ইতালি।

৯৪ ও ৯৮ মিনিটে কেইন ও গ্রিলিশকে শুমেইখেল ব্যর্থ করেন দুটি সেভে। তবে পারেননি সমতা ধরে রাখতে। ১০২ মিনিটে মাহলে বক্সের মধ্যে স্টারলিংকে ফাউল করলে পেনাল্টি দেন রেফারি। ভিএআরেও সেই সিদ্ধান্ত বহাল থাকে। কেইন নেন পেনাল্টি, তার শট শুমেইখেল রুখে দিলেও ফিরতি শটে গোল করেন ইংলিশ অধিনায়ক।

১১৩ মিনিটে ব্রেইথওয়েট পিকফোর্ডের কঠিন পরীক্ষা নেন। ইংলিশ গোলকিপার তার শক্তিশালী শট গোলবারের পাশ দিয়ে মাঠের বাইরে পাঠান। শেষ দিকে স্টারলিং তৃতীয় গোল করতে ব্যর্থ হন। তবে ইতিহাস গড়া জয় নিযে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ১৯৬৬ সালের বিশ্বকাপের পর প্রথম কোনও বড় টুর্নামেন্টে ফাইনাল খেলতে যাচ্ছে ইংল্যান্ড। তাহলে কি এবার ঘরে ফিরছে ট্রফি?

সবুজ বাসে রঙিন স্বপ্ন

বিশ্ববিদ্যালয় সহস্র স্বপ্ন বিলাসী তারুণ্যের আত্মপ্রকাশের একটি মুক্ত ভূমি। নিজেদের ইচ্ছাশক্তিগুলোকে মেলে ধরার ও বাস্তবায়ন করার অন্যতম চারণভূমি বিশ্ববিদ্যালয়। এখানে শিক্ষার্থীদের মুক্ত চিন্তা বিকাশ, মন মাতানো আনন্দ-উৎসব করার এক বাস্তব রঙ্গিন দুনিয়া।
আর বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্বপ্ন পিপাশু তারুণ্যের সৃষ্টিশীল অস্তিত্বের অনেকটাই সাক্ষী ক্যাম্পাসের সবুজ বাসগুলো।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া হাজারো তারুণ্যের অঙ্কুরিত স্বপ্নের ক্যানভাসজুড়ে থাকে এই সবুজ বাস। নিত্য দিনের আসা-যাওয়ায় খুনসুটিতে ভরা গল্পের সিনেমাটিক মুহূর্তগুলো বিকাশের মধ্যে দিয়েই প্রসারিত হতে থাকে তাদের ভবিষ্যতের চিন্তা ও স্বপ্নগুলো। এই সবুজ বাসে বসেই তৈরি হয় তাদের সাফল্যের রোডম্যাপ। বীজ বোনেন নতুন স্বপ্নের, হন আগামীর দেশ সেরা গুণীজন।

লাল টের ভবন আর সবুজের সমারোহ আচ্ছাদিত ক্যাম্পাসে সবুজ বাস যেন নতুন এক মাত্রা। প্রকৃতির পুরোটাই যেন ধারণ করেছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। লাল ইটের দেয়াল চিড়ে গন্তব্যহীন পথে ছুটে চলে এরা। ধাতুতে তৈরি হলেও বাসগুলো যেন জীবন্ত। ছোট, বড় প্রায় সব ধরনের আকৃতির বাহনগুলো নজর কাড়ে সবার। ক্লাস শেষ হলেই শিক্ষার্থীরা ছুটে চলে তাদের নির্দিষ্ট গন্তব্যে। কেউ খুনসুটি, আবার কেউবা গিটারের টুংটাং শব্দে মাতিয়ে রাখে যাত্রাপথ। ভালোবাসার এই সবুজ বাসে চলে বাহারি স্টাইলের ছবি তোলার হিড়িক। দূর্বার গতিতে ছুটে চলা বাসগুলো সত্যি যেন স্বপ্নগুলোকেই পৌঁছে দেয়।

শুধু পরিবহন বা যাতায়াতের জন্যই ব্যবহার করা হয় না এ বাস, এদের মাঝে জড়িয়ে আছে বিশ্ববিদ্যালয়ের গৌরব ও ঐতিহ্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের বুকে পরিচিত সবুজের রানি হিসেবে, আর সবুজ বাসগুলো তার ধারক বটে। ক্যাম্পাসের সৌন্দর্যকে বিলিয়ে দেয় শহরের বুকে। সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নামকে বুকে ধারণ করে পরিচয় করিয়ে দেয় নতুনদের মাঝে। আর তাই বাসগুলোকে বলা হয় বিশ্ববিদ্যালয়ের অহঙ্কার।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে ‘সায়েন্স বি’র ক্যাম্পেইন

ডিপ্রেশন কারো কাছে মনের ক্যান্সার, আবার কারো কাছে মন খারাপের মতোই একটি সাধারণ ঘটনা। শব্দটি শুনলেই যেন আমাদের আতঙ্ক গ্রাস করে ফেলে। ছোট্ট এই শব্দটির মাঝে যেমন লুকিয়ে থাকে মান-অভিমানের একরাশ, তেমনি এর কারণে চলে যাচ্ছে একের পর এক প্রাণ। কিন্তু ডিপ্রেশন বলতে আসলে কী বোঝায়, এর মানেই কি শুধু মন খারাপ?

একেকজন ডিপ্রেশনকে একেকভাবে সংজ্ঞায়িত করেন আবার অনেকেই এর প্রকৃত অর্থ জানেন না। মানসিক স্বাস্থ্য বিষয়কে কোনো পাত্তা দেন না। তাদের মতে, আরেহ, সব ঠিক হয়ে যাবে, এগুলো কিছু না, আরে দেখো আমার লাইফে এটা হয়েছিল, আমি ডিপ্রেসড হইনি, তুমি কেন ডিপ্রেসড হবে?

আর তাই আমাদের দেশের সবচেয়ে বড় বিজ্ঞান প্ল্যাটফর্ম ‌’সায়েন্স বি’ ‌ডিপ্রেশন বিষয়কে কেন্দ্র করে সমাজে হতাশা সম্পর্কে ইতিবাচক মনোভাব ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে খুব শিগগিরই একটি ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে।

বর্তমানে আমাদের দেশের সর্বত্রজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনাভাইরাস এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘ দেড় বছর ধরে বন্ধ রয়েছে। ফলে শিক্ষার্থীদের ঘরে বসে প্রতিনিয়তই মানসিক অবস্থার সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে। করোনা মহামারির ভয়াল রূপ, প্রিয়জনের মৃত্যু, বিভিন্ন ধরনের ব্যক্তিগত সমস্যা, বিনোদনের অভাব ইত্যাদি তাদের মধ্যে যেমন মানসিক অবসাদের জন্ম দিয়েছে, তেমনি তাদের প্রফুল্ল মনকে দিন দিন গ্রাস করে ফেলছে। তাই তাদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন করার উপায়সমূহ ও এটি থেকে মুক্তি পাওয়ার উপায় সম্পর্কে অবগত হওয়া আবশ্যক।

এজন্য শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যকে কেন্দ্র করে ‌’সায়েন্স বি’ আয়োজিত অনলাইন ক্যাম্পেইনে ‘Call It Out : Fight Depression Associated with Science Bee’ শীর্ষক প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে চলতি বছরের ১২ জুলাই থেকে এবং চলবে ১৮ জুলাই, ২০২১ পর্যন্ত।

অনলাইন ভিত্তিক এ প্রতিযোগিতাকে দুটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। একটি কুইজ এবং অপরটি নির্দিষ্ট পরিস্থিতিতে সমস্যা সমাধান। কুইজে অংশগ্রহণ করার ফলে শিক্ষার্থীরা মানসিক সুস্বাস্থ্য বজায় রাখা ও ডিপ্রেশন মোকাবিলার গুরুত্বপূর্ণ কিছু উপায় জানতে পারবেন এবং নির্দিষ্ট পরিস্থিতিতে সমস্যা সমাধান নামক ক্যাটাগরিতে অংশগ্রহণ করে তারা নিজেদের বুদ্ধিমত্তা ও জ্ঞান যাচাই করে নিতে পারবে। এতে প্রতিযোগীরা শিক্ষাগত শ্রেণি হিসেবে তিনটি গ্রুপের আওতায় অংশগ্রহণ করতে পারবেন। যথা- জুনিয়র গ্রুপ, ইন্টারমিডিয়েট গ্রুপ ও সিনিয়র গ্রুপ। জুনিয়র গ্রুপে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত; ইন্টারমিডিয়েট গ্রুপে একাদশ (এইচএসসি ২০২২), দ্বাদশ (এইচএসসি ২০২১) এবং এডমিশন ক্যান্ডিডেট (এইচএসসি ২০২০); সিনিয়র গ্রুপে বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।

আনন্দের বিষয় হচ্ছে, শিক্ষার্থীরা তাদের স্ব-স্ব স্থানে থেকে সায়েন্স বি’র এ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে মানসিক স্বাস্থ্য নিয়ে নিজেদের ও সমাজের মধ্যে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারবেন। তাই তাদের জন্য সায়েন্স বি’র পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার, টি-শার্ট, ই-সার্টিফিকেট ও প্রাইজপুলের ব্যবস্থা থাকছে।

লকডাউনে ব্যাংক লেনদেনের সময় বাড়ছে

করোনাভাইরাসের ঊর্ধ্বগতির কারণে চলমান লকডাউনে ব্যাংক লেনদেনের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে পরের বুধবার পর্যন্ত লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে আগামী রোববারও লেনদেন বন্ধ থাকবে।

এখন সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত লেনদেন চলছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের রোধে সরকারি বিধিনিষেধের মেয়াদ ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এ পরিপ্রেক্ষিতে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে ৩০ জুন জারি করা ডিওএস সার্কুলার লেটারে কিছুটা পরিবর্তন এনে নতুন এ চিঠি দেয়া হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়াও ১১ জুলাই রোববার ব্যাংক বন্ধ থাকবে। ৮ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। লেনদেন পরবর্তী কাজ গোছানোর জন্য ব্যাংক খোলা রাখা যাবে বেলা ৪টা পর্যন্ত।

এর আগে সোমবার (৫ জুলাই) সরকার কঠোর বিধিনিষেধের মেয়াদ ১৪ জুলাই পর্যন্ত বাড়িয়েছে। এ কারণে ব্যাংকিং লেনদেনেও নতুন সময়সূচি ঠিক করেছে বাংলাদেশ ব্যাংক।

অফিসার পদে লোক নেবে আড়ং

দেশের জনপ্রিয় রিটেইল ব্র্যান্ড আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি আড়ং প্রোডাকশন সেন্টারে অফিসার পদে লোক নেবে। এ পদে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: অফিসার (অ্যাকাউন্টস)

কর্মস্থল: আড়ং প্রোডাকশন সেন্টার, টাঙ্গাইল।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অ্যাকাউন্টিং/ফিন্যান্স বিষয়ে বিবিএ। অ্যাকাউন্টস, ফিন্যান্স, অডিটিং, ট্যাক্স, ভ্যাট, অটোমেটেড ফিন্যান্সিয়াল এবং অ্যাকাউন্টিং রিপোর্টিং সিস্টেমস সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকা লাগবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে। পাশাপাশি কোম্পানির নীতিমালা অনুসারে অন‌্যান‌্য সুবিধা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে www.aarong.com/job/Officer-Accounts-Aarong-Production-Centre.html এই ঠিকানায় আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৯ জুলাই, ২০২১।

ফেসবুক ব্যবহারকারীদের পাসওয়ার্ড চুরি করে যেসব অ্যাপস

ডক্টরস ওয়েবের ম্যালওয়ার বিশেষজ্ঞরা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ৯টি বিপজ্জনক অ্যাপ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। এসব অ্যাপস ফেসবুক ব্যবহারকারীদের লগইন আইডি ও পাসওয়ার্ড চুরি করে বলে গবেষণায় উঠে এসেছে।

এসব অ্যাপস আসলে ট্রোজান। যার মধ্যে লুকিয়ে রয়েছে ৫ ধরনের ম্যালওয়্যার। অভিযোগ পেয়ে গুগল ইতিমধ্যে প্লে স্টোর থেকে অ্যাপগুলো মুছে দিয়েছে। তবে ইতিমধ্যে এসব অ্যাপস অ্যান্ড্রয়েড ডিভাইসে মোট ৫৮ লাখেরও বেশিবার ডাউলোড করা হয়েছে। তাই আপনার ফোনে যদি নিচের ৯টি অ্যাপের কোনোটি থাকে, তাহলে দেরি না করে দ্রুত মুছে ফেলার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

* পিপ ফটো: এটি ফটো এডিটিং অ্যাপ। নির্মাতা লিলিয়ানস। পিপ ফটো অ্যাপটি অ্যান্ড্রয়েড ডিভাইসে ৫০ হাজারের বেশিবার ডাউনলোড করা হয়েছে।

* প্রসেসিং ফটো: এটিও ফটো এডিটিং অ্যাপ, যা ৫০ হাজারের বেশিবার ডাউনলোড হয়েছে। অ্যাপটির নির্মাতা চিকম্বুরহামিলটন।

* রাবিশ ক্লিনার: এটি ইউটিলিটি অ্যাপ, যার মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনের কার্যকারিতা বাড়ানো যায় বলে দাবি করা হয়। অ্যাপটির নির্মাতা এসএনটি.আরবিসিএল। অ্যাপটি অসংখ্যবার ডাউনলোড করা হয়েছে।

* হরোস্কোপ ডেইলি: এটি রাশিফল দেখার অ্যাপ, যার নির্মাতা হোরোস্কোপডেইলি মোমো। অ্যান্ড্রয়েড ডিভাইসে এই অ্যাপ ১০ লাখের বেশিবার ডাউনলোড হয়েছে।

* ইনওয়েল ফিটনেস: নাম দেখেই বোঝা যাচ্ছে এটি ফিটনেস সংক্রান্ত একটি অ্যাপ, যা ডাউনলোড করা হয়েছে কয়েক লাখবার। অ্যাপটির নির্মাতা রূবেন গেরমাইন।

* অ্যাপ লক কিপ: অ্যান্ড্রয়েড ফোনে অন্যান্য অ্যাপ লক করে রাখার সুবিধা দেয় বলে দাবি করে এই অ্যাপ, যা ৫ হাজার বার ডাউনলোড করা হয়েছে অ্যান্ড্রয়েড ডিভাইসে। অ্যাপটির নির্মাতা শেরলাও রেন্স।

* লকইট মাস্টার: এটি ফোন লক এবং অ্যাপ লক করার অ্যাপ। অ্যান্ড্রয়েড ডিভাইসে অসংখ্যবার ডাউনলোড হওয়া এই অ্যাপটির নির্মাতা এনালি মাইচিকোলো।

* হরোস্কোপ পাই: রাশিফল দেখার অ্যাপ, তবে ডাউনলোডের সংখ্যা খুবই কম। ১ হাজারের উপরে ডাউনলোড হয়েছে মাত্র। অ্যাপটির নির্মাতা টালির শাওনা।

* অ্যাপ লক ম্যানেজার: এটিও অ্যাপ লক সুবিধামূলক একটি অ্যাপ। তবে তেমন পরিচিত নয়, মাত্র ১০ বারের বেশিবার ডাউনলোড হয়েছে। অ্যাপটির নির্মাতা ইমপ্লিউমেট কল.।

খুলনায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা: দাফন বেড়েছে ৩ গুণ

খুলনায় করোনাভাইরাসে মৃত্যুর তালিকা ক্রমান্বয়েই দীর্ঘ হচ্ছে। বাড়ছে লাশের মিছিল। এ অবস্থায় চাপ বেড়েছে কবরস্থানেও। প্রতিদিনই দাফনের সংখ্যা বাড়ছে। বর্তমানে স্বাভাবিকের চেয়ে তিনগুণ দাফন বেড়েছে গোরস্থানে।

এদিকে, করোনায় মৃত্যুর বিষয়টি কেউ গোপন করছেন, কেউ বা বলছেন। এর বাইরেও স্বাভাবিকভাবে মৃত ব্যক্তির লাশ দাফনও চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, একদিকে হাসপাতালে বাড়ছে করোনা রোগীর চাপ, অন্যদিকে নগরীর কবরস্থানগুলোতে বেড়েছে লাশ দাফনের চাপও। খুলনা সিটি করপোরেশনের আওতাধীন নগরীর টুটপাড়া কবরস্থান, বসুপাড়া কবরস্থান, লবণচরা হাজী আব্দুল মালেক জান্নাতুল বাকী কবরস্থান, নিরালা কবরস্থান, গোয়ালখালী কবরস্থান, মহেশ্বরপাশা কবরস্থান এবং দেয়ানা কবরস্থানে মৃত ব্যক্তিরা দাফন করা হয়। এর মধ্যে টুটপাড়া ও গোয়ালখালী কবরস্থানে দাফনের সংখ্যা আগের তুলনায় তিনগুণ বেড়েছে বলে সংশ্লিষ্ট কবরস্থানের রেজিস্ট্রাররা জানিয়েছেন।

টুটপাড়া কবর খানার রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম জানান, আগের চেয়ে দাফনের সংখ্যা তিনগুণ বৃদ্ধি পেয়েছে। করোনার মৃতদের পাশাপাশি স্বাভাবিকভাবে মৃত ব্যক্তিরের লাশ দাফনও করা হচ্ছে।

রেজিস্ট্রার জানান, আগে প্রতি সপ্তাহে ৩-৪টি লাশ দাফন করা হলেও সেখানে এখন প্রতিদিন ৪-৫টি লাশ দাফন হচ্ছে। কখনো এর চেয়েও বেশি লাশ দাফন করা হচ্ছে।আগে করোনার লাশ স্বেচ্ছাসেবীরা এসে দাফন করিয়ে যেতো। এখন মানুষের মধ্যে ভয় কমেছে। অনেক ক্ষেত্রে স্বজনরা এসে দাফন করছেন বলেও তিনি উল্লেখ করেন।

গোয়ালখালী কবরস্থানের রেজিস্ট্রার শহিদুল ইসলাম জানান, ২৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ৭ দিনে সর্বোচ্চ ৪২ জনের দাফন করা হয়েছে। এর আগের এক সপ্তাহে ৩৬ জনের লাশ দাফন সম্পন্ন করি। মঙ্গলবার ৫ জন ছিলো। এর মধ্যে কেউ আবার করোনার মৃত্যুর বিষয়টি গোপনও রাখছেন। যারা বাড়িতে বসেই করোনায় মারা যাচ্ছেন মৃত ব্যক্তির স্বজনরা সেটি গোপন রাখছেন। কিন্তু পরে আমরা বিষয়টি জানতে পারি।

নগরীর বসুপাড়া কবরস্থানের রেজিস্ট্রার রুহুল আমিন জানান, প্রতিদিন দুই একজন করে লাশ দাফন করা হচ্ছে। তবে, এখানের চেয়ে টুটপাড়া ও গোয়ালাখালী কবরখানায় লাশের দাফন বেশি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, মহামারির দ্বিতীয় ঢেউয়ের সময় প্রতিদিনই বাড়ছে হারানো স্বজনদের নামের তালিকা। গত কয়েকদিনে একের পর করোনার মৃত্যু ও শনাক্তে রেকর্ড গড়ছে খুলনা বিভাগে। মঙ্গলবার খুলনা বিভাগে করোনার সর্বোচ্চ শনাক্ত হয়েছে ১ হাজার ৮৬৫ জনের। এ সময়ে ৮ জেলায় মারা গেছেন ৪০ জন। করোনার শুরু থেকে এ পর্যন্ত বিভাগে শনাক্ত হয়েছে ৬৩ হাজার ৮৯৯ জন এবং মৃত্যু হয়েছে ১ হাজার ৩০৫ জনের।

ছবিতে আবেদনময়ী কিয়ারার রূপের জাদু

জনপ্রিয় বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। ভারতের দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেন তিনি। আবেদনময়ী রূপ ও অভিনয় গুণে ইতোমধ্যে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন কিয়ারা।

সম্প্রতি বলিউডের প্রসিদ্ধ ফটোগ্রাফার ডাব্বু রত্নানির ক্যালেন্ডার ফটোশুটে দেখা গেছে কিয়ারাকে। এতে টপলেস হয়ে হাজির হয়েছেন তিনি। যদিও গত বছরও ডাব্বুর ক্যালেন্ডার গার্ল হয়েছিলেন এই নায়িকা। সেই সময়ও তাকে টপলেস দেখা গেছে।

 

কিয়ারা আদভানিকে নিয়ে এই ফটো ফিচার:

কিয়ারার প্রকৃত নাম আলিয়া আদভানি। অভিনেতা সালমান খানের পরামর্শে কিয়ারা নাম রাখেন তিনি

 

২০১৪ সালে ফুগলি সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন এই অভিনেত্রী

লাস্ট স্টোরিজ সিনেমায় অভিনয় করে বিতর্কিত হন কিয়ারা। এই সিনেমাই তার ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়

ছোটবেলা থেকে বলিউডের প্রেমে পড়েন কিয়ারা। অভিনেতা অনুপম খেরের অভিনয় অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি

ম্যাস কমিউনিকেশন বিষয়ে পড়াশোনা করেছেন কিয়ারা

অভিনয়ে নাম লেখানোর আগে একটি স্কুলে শিক্ষকতা করেছেন এই অভিনেত্রী

শিশুশিল্পী হিসেবে মায়ের সঙ্গে একটি বেবি ক্রিমের বিজ্ঞাপন করেছেন কিয়ারা

ফাইনালে আর্জেন্টিনা

শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে জিতে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা-কলম্বিয়ার মধ্যকার কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনাল গড়ায় টাইব্রেকারে। ১-১ গোলে ড্র হওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকারে যায় খেলা। কোপার চলতি আসরের নিয়মানুযায়ী অতরিক্ত সময় খেলা হয়নি।

বুধবার (৭জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় খেলাটি শুরু হয়। নির্ধারিত সময়ে খেলাটি শেষ হয় ১-১ গোলে।

 

শুরুর বাঁশি বাজার তখনো ৭ মিনিটও যায়নি। কলম্বিয়ার পেনাল্টি এরিয়াতে মেসির পাস যায় মার্টিনেজের কাছে। বল পেয়ে মার্টিনেজ লক্ষ্যভেদ করতে ভুল করেননি। ফাইনালের পথে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটের সময় লুউইস দিয়াজের গোলে সমতা নিয়ে আসে কলম্বিয়া।

মার্টিনেজকে দিয়ে গোল করিয়ে এক অনন্য রেকর্ডে নাম লেখান মেসি। এই নিয়ে কোপার চলতি আসরে এটি মেসির পঞ্চম অ্যাসিস্ট। এর আগে কোনো ফুটবলার ৪টির বেশি অ্যাসিস্ট করেননি।