বৃহস্পতিবার ,১৪ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 607

রংপুর ও রাজশাহী বিভাগের নৌকার প্রার্থী চূড়ান্ত

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রংপুর ও রাজশাহী বিভাগের দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রংপুর বিভাগ: পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটিতে আব্দুর রহিম, শালডাঙ্গায় আসাদুজ্জামান চৌধুরী, পামুলীতে মনিভুষন রায়, সুন্দরদিঘীতে পরেশ চন্দ্র রায় সরকার, সোনাহার মল্লিকাদহে ইব্রাহীম খলিল, টেপ্রীগঞ্জে গোলাম রহমান সরকার, দন্ডপালে আজগর আলী, চেংঠীহাজরাডাঙ্গায় আমিনুর রহমান। দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার নশরতপুরে ন্ূর ইসলাম শাহ, সাতনালায় নুর ইসলাম, ফতেজংপুরে নুর মোহাম্মদ, ইবসপুরে আবু হায়দার, আব্দুলপুরে মোখলেছার রহমান, অমরপুরে হেলাল সরকার, আউলিয়াপুকুরে হাছিবুল হাসান, সাইতাড়ায় সন্তোষ কুমার রায়, ভিয়াইলে নরেন্দ্র নাথ রায়, পুনট্টিতে নূর এ কামাল, তেতুলিয়ায় সুনীল কুমার সাহা, আলোকডিহিতে আফজাল হোসেন।

নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ীতে হাফিজুর রহমান, কেতকীবাড়ীতে রবিউল ইসলাম, গৌমনাতীতে আঃ হামিদ, জোড়াবাড়ীতে এহতেশামুল হক, বামুনিয়ায় মনোরঞ্জন রায়, পাঙ্গা মটুকপুরে এমদাদুল ইসলাম, বোড়াগাড়ীতে জেবুন্নেছা আখতার, ডোমারে মাসুম আহম্মেদ, সোনারায়ে গোলাম ফিরোজ, হরিনচড়ায় রাসেল রানা। কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানায় মিজানুর রহমান (দুলাল) নৌকার মনোনয়ন পেয়েছেন।

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুরে রফিকুল ইসলাম প্রধান, পাটগ্রামে আব্দুল ওহাব প্রধান, জগতবেড়ে মোস্তাফিজুর রহমান সোহেল, কুচলিবাড়ীতে হামিদুল হক, জোংড়ায় মজিবর রহমান, দহগ্রামে হাবিবুর রহমান, বুড়িমারীতে তাহাজুল ইসলাম মিঠু। কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার রৌমারী ইউপিতে আফজাল হোসেন, যাদুরচরে মোশাররফ হোসেন, শৌলমারীতে নজরুল ইসলাম। চররাজিবপুর উপজেলার চররাজিবপুর ইউপিতে গোলাম কিবরিয়া, কোদালকাটিতে হুমায়ুন কবির, মোহনগঞ্জে আব্দুস ছালাম তালুকদার।

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়ায় সোহেল রানা শালু, উড়িয়ায় গোলাম মোস্তফা কামাল পাশা, উদাখালীতে আসাদুজ্জামান বাদশা, গজারিয়ায় ইউনুছ আলী, ফুলছড়িত আজহারুল হান্নান, এরেন্ডাবাড়ীতে আব্দুল মান্নান আকন্দ। সাঘাটা উপজেলার পদুমশহরে মোজাহিদুল ইসলাম, ভরতখালীতে শামসুল আজাদ শীতল, সাঘাটায় মোশাররফ হোসেন সুইট, মুক্তিনগরে আরশাদ আজিজ, কচুয়ায় রফিকুল ইসলাম, হলদিয়ায় রফিকুল ইসলাম, জুমারবাড়ীতে মাহফুজার রহমান, কামালেরপাড়ায় আব্দুল ওয়াদুদ, বোনারপাড়ায় নাছিরুল আলম। গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহে তৌকির হাসান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

রাজশাহী বিভাগ: জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটাপুরে জাহিনুর রহমান, আয়মার রসুলপুরে জাহিদুল আলম, বাগজানায় জামাত আলী, ধরঞ্জিতে গোলাম মোস্তফা, মোহাম্মদপুরে হবিবর রহমান। বগুড়া জেলার আদমদীঘি উপজেলার আদমদীঘি সদর ইউপিতে জিল্লুর রহমান, ছাতিয়ানগ্রামে আব্দুল হক, নশরতপুরে আব্দুর রাজ্জাক, সান্তাহারে নাহিদ সুলতানা, কুন্দগ্রামে শামীম উল ইসলাম, চাঁপাপুরে শামসুল হক। দুপচাঁচিয়া উপজেলার দুপচাঁচিয়া সদর ইউপিতে আব্দুল বাখের, চামরুলে আজমল হোসেন, গুনাহারে শাহ্ মোঃ আব্দুল খালেক, গোবিন্দপুরে আব্দুর রশিদ মুঞ্জু, জিয়ানগরে কামরুজ্জামান।

গাবতলী উপজেলার গাবতলী সদর ইউপিতে ফারুক আহম্মেদ, বালিয়াদিঘীতে ইউনুছ আলী, দক্ষিণপাড়ায় রফিকুল ইসলাম, দুর্গাহাটায় আবদুল মতিন, কাগইলে দিল আফরুজা খাতুন লাবনী, মহিষাবানে শাকিল ইসলাম, নাড়ুয়ামালায় আব্দুল গফুর, নশিপুরে আবুল কালাম আজাদ, রামেশ্বরপুরে সেকেন্দার আলী। শেরপুর উপজেলার গাড়িদহে মোকাব্বর হোসেন। শিবগঞ্জ উপজেলার মোকামতলায় ওয়াসিম রেজা চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাংগায় তরিকুল ইসলাম, গোবরাতলায় আরাফুল ইসলাম আজিজি, বারঘরিয়ায় হারুন-অর-রশিদ, মহারাজপুরে নাহিদ ইসলাম, রানীহাটিতে জাকারিয়া, চর অনুপনগরে সেরাজুল ইসলাম, দেবীনগরে হাফিজুর রহমান, আলাতুলীতে কামরুল হাসান, শাহজাহানপুরে জাহাংগীর আলম, ইসলামপুরে জসিম উদ্দীন, চর বাগডাঙ্গায় ওমর আলি, নারায়নপুরে শহিদুল ইসলাম, সুন্দরপুরে হাবিবুর রহমান, ঝিলিম ইউপিতে গোলাম লুৎফুল হাসান।

নওগাঁ জেলার পতœীতলা উপজেলার আকবরপুরে ওবাইদুল ইসলাম চৌধুরী, শিহাড়ায় মোস্তাফিজুর রহমান, পাটিচরা রায়হানুল আলম, ঘোষনগরে আবু বকর সিদ্দীক, পতœীতলায় মোশারফ হোসেন, নির্মইলে আবুল কালাম আজাদ, মাটিন্দরে জাহাঙ্গীর আলম, দিবরে আবদুল হামিদ, কৃষ্ণপুরে শ্যামল মহন্ত, আমাইড়ে ইসমাইল হোসেন, নজিপুরে ছাদেক উদ্দীন। সাপাহার উপজেলার গোয়ালায় কামরুজজামান, তিলনায় মোসলেম উদ্দীন, আইহাই ইউপিতে হামিদুর রহমান, সাপাহারে সাদেকুল ইসলাম, শিরন্টিতে বোরহান উদ্দীন, পাতাড়ীতে জাহাঙ্গীর আলম। পোরশা উপজেলার মশিদপুরে হারুন অর রশিদ, গাঙ্গুরিয়ায় আনিসুর রহমান, তেঁতুলিয়ায় ফজলুল হক শাহ, ছাওড় ইউপিতে মোস্তাফিজুর রহমান, নিতপুরে এনামুল হক, ঘাটনগরে বজলুর রহমান নৌকার মনোনয়ন পেয়েছেন।

রাজশাহী জেলার বাগমারা উপজেলার গোবিন্দপাড়ায় আল মামুন প্রামানিক, নরদাশে গোলাম সারওয়ার, দ্বীপপুরে আ. হামিদ প্রাং, বড়বিহানলীতে রেজাউল করিম রেজা, আউচপাড়ায় সরদার জান মোহাম্মদ, শ্রীপুরে মকবুল হোসেন মৃধা, বাসুপাড়ায় লুৎফর রহমান প্রাং, কাচারী কোয়ালীপাড়ায় আয়েন উদ্দিন, শুভডাংগায় আ. হাকিম, মাড়িয়ায় আসলাম আলী (আসকান), গণিপুরে এনামুল হক ঝিকরায় আব্দুল হামিদ।

গোয়ালকান্দিতে আলমগীর সরকার, হামিরকুৎসায় আনোয়ার হোসেন, যোগীপাড়ায় এম, এফ মাজেদুল, সোনাডাংগায় আজাহারুল হক। পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়ায় রাজিবুল হক, বানেশ্বরে আবুল কালাম আজাদ। দুর্গাপুর উপজেলার মাড়িয়ায় জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

নাটোর জেলার গুরুদাসপুরে নাজিরপুরে শরিফুল ইসলাম, বিয়াঘাটে মোজাম্মেল হক, খুবজীপুরে মনিরুল ইসলাম, মশিন্দায় মোস্তাফিজুর রহমান, ধারাবারিষায় আব্দুল মতিন, চাপিলায় আলাল উদ্দিন। নলডাঙ্গা উপপজেলার ব্রহ্মপুরে হাফিজুর রহমান, মাধনগরে আমজাদ হোসেন দেওয়ান, খাজুরায় সোহরাব হোসেন, পিপরুলে কলিম উদ্দিন, বিপ্রবেল ঘরিয়ায় মোঃ জালাল উদ্দীন।

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার তালম ইউপিতে আব্দুল খালেক, সগুনায় নজরুল ইসলাম চৌধুরী, মাগুড়া বিনোদে মেহেদী হাসান ম্যাগনেট, দেশীগ্রামে আব্দুল কুদ্দুস। সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলায় শফিকুল ইসলাম, মেছড়ায় আব্দুল মজিদ। কাজিপুর উপজেলার সোনামুখীতে শাহজাহান আলী, চালিতাডাঙ্গায় আতিকুর রহমান, গান্ধাইলে গোলাম হোসেন, শুভগাছায় গিয়াস উদ্দিন, কাজিপুরে কামরুজ্জামান, মাইজবাড়ীতে শওকত হোসেন, খাসরাজবাড়ীতে জহুরুল ইসলাম, চরগিরিশে জিয়াউল হক, নাটুয়ারপাড়ায় আব্দুল মান্নান, তেকানীয় হারুনার রশিদ, নিশ্চিন্তপুরে খাইরুল কবির, মনসুরনগরে আব্দুর রাজ্জাক।

পাবনা জেলার ফরিদপুর উপজেলার বনওয়ারী নগরে আজাহার আলী সরকার, ফরিদপুরে সরোয়ার হোসেন, হাদলে সেলিম রেজা, বৃলাহিড়ী বাড়ীতে জাহিদুল ইসলাম, ডেমরায় মাফুজুর রহমান, পংগলীতে সাজেদুল ইসলাম তালুকদার।

বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়ায় মোস্তাফিজুর রহমান, নতুন ভারেঙ্গায় আমজাদ হোসেন, কৈটোলায় শওকত ওসমান, চাকলায় ফারুক হোসেন, পুরান ভারেঙ্গায় রফিক উল্লাহ, জাতসাখিনীতে আনোয়ারা আহম্মেদ, রুপপুরে আবুল হাশেম উজ্জল, মাসুমদিয়ায় শহীদুল হক ও ঢালারচরে মমিনুর রহমান আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন।

চুরি ছিনতাই খুনোখুনিতে জড়াচ্ছে কিশোররা

কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছেই। এরা ছিনতাই, চুরি, হত্যায় পাকা। ফাঁকা বাজার, রাস্তা, ফুটপাত ঘিরে এদের তৎপরতা। রাজধানীসহ বিভাগীয় শহরে এক গ্রুপের হাতে আরেক গ্রুপের সদস্য খুন হচ্ছে। শুধু তা-ই নয়, এরা সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রুপ করে নিজেদের বীরত্ব জানান দিচ্ছে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি ভয়ানক ভিডিও ছেড়ে দিচ্ছে গ্রুপে। দেড় যুগে সহস্রাধিক গ্যাং সদস্য গ্রেফতার হয়েছে। এদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নানা তৎপরতা রয়েছে। এরপরও এদের দৌরাত্ম্য থামছে না।

পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সূত্রে জানা যায়, নামে কিশোর গ্যাং হলেও এর বেশির ভাগ সদস্য নাবালক। এরাই সন্ত্রাসী-সহিংস কর্মকাণ্ড চালায়। নারী-শিশু উত্ত্যক্ত থেকে শুরু করে পাচারে সম্পৃক্ত এরা। টিকটক সেলিব্রেটি বানানোসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে শারীরিক নির্যাতন, অশ্লীল ভিডিও তৈরি করে কিশোরীদের ফাঁদে ফেলে। একসময় মোটা অঙ্কের টাকার বিনিময়ে পাচারকারীদের হাতে তুলে দেয়।

গোয়েন্দা তথ্যে জানা যায়, কিশোর গ্রুপগুলোর সারা দেশে নেটওয়ার্ক রয়েছে। বিদেশি অপরাধী চক্রের সঙ্গেও এদের যোগাযোগ রয়েছে। ‘স্টার বন্ড গ্রুপ’, ‘জুম্মন গ্রুপ’, ‘চান-জাদু (যমজ ভাই) গ্যাং’, ‘ডেভিল কিং ফুল পার্টি’, ‘ভলিয়ুম টু ও ভাণ্ডারি’সহ বিভিন্ন নামে কিশোর গ্রুপ রয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এর আগে বরগুনার ‘নয়ন বন্ড গ্রুপ’, ‘পটালী গ্রুপ’ দেশজুড়ে আলোচনায় আসে। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ভাইব্বা কিং গ্রুপ আত্মপ্রকাশ করেছে। এই গ্রুপের ৯ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, র‌্যাব প্রতিষ্ঠার পর থেকে নভেম্বর পর্যন্ত ৫৭টি অভিযানে বিভিন্ন কিশোর গ্যাংয়ের ৫ শতাধিক সদস্যকে গ্রেফতার করেছে। এই সময়ে সমসংখ্যক কিশোর অপরাধী পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সর্বমোট ৩১টি অভিযানে বিভিন্ন গ্রুপের ২৭৭ জন সদস্যকে গ্রেফতার করা হয়। এদের অধিকাংশ দিনে সাধারণ শ্রমিকের কাজ করে। রাতে চাঁদাবাজি, ছিনতাই-সন্ত্রাসী কাজে লিপ্ত হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, কিশোর গ্যাং নির্মূল করতে র‌্যাব দিনরাত সতর্কাবস্থায় রয়েছে। চিহ্নিত হওয়ার পর এরা গ্রেফতার হচ্ছে। ৫ জুন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, কিশোর অপরাধ বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার শীর্ষক আলোচনাসভায় বলেছিলেন, ‘বাংলাদেশে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না।’ ওই অনুষ্ঠানে তিনি এও বলেন, ‘কিশোর অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাক, শিক্ষকসহ সমাজের বিভিন্ন পেশার মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

১ জুন রাজধানীর সূত্রাপুর এলাকায় অন্তর নামে ১৫ বছর বয়সি এক কিশোরকে তারই সমবয়সি কিশোর গ্যাং সদস্যরা নির্মমভাবে হত্যা করে। ৬ থেকে ১০ জন কিশোর হত্যাকাণ্ডে অংশ নেয়। গেল আগস্টে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় রিপন নামের এক কিশোর খুন হয়। এর এক মাস পর সানোয়ার হোসেন নামে আরেক কিশোর অন্য গ্রুপের সদস্যদের হাতে খুন হয়। সানোয়ার হত্যার তিন দিন পর পুরান ঢাকার লালবাগের ৪৭/১ ডুরি আঙ্গুলি লেনের ৫ তলা ভবনের ছাদে হাফিজ নামের এক কিশোরকে গলা কেটে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ২০১৭ সালের জানুয়ারিতে রাজধানীর উত্তরায় ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আদনান কিশোর গ্যাংয়ের হাতে খুন হয়। ওই সময়েই কিশোর গ্যাং সম্পর্কে সাধারণ মানুষ জানতে পারে। গত বছরের ৩ আগস্ট টিকটক অপু গ্রেফতার হয়। সে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্যে এক প্রেকৌশলীকে মারধর করে। টিকটকের নায়িকা বানানোর টোপ দিয়ে এসব গ্রুপের সদস্যরা কিশোরীদের ব্ল্যাকমেইল করে, ধর্ষণ করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত এক বছরে শুধু রাজধানীতেই কিশোর গ্যাংয়ের হাতে ৩০ কিশোর খুন হয়েছে। এছাড়া কিশোর গ্রুপের আধিপত্য বিস্তার, পথচারীদের হঠাৎ ঘিরে ধরে অস্ত্রের ভয় দেখিয়ে টাকাপয়সা কেড়ে নেওয়া, রাস্তায় পরিকল্পিত সংঘাত তৈরির মাধ্যমে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে চাঁদাবাজির মতো ঘটনা প্রায় ঘটছে। শুধু রাজধানী কিংবা বিভাগীয় শহরে নয়, পাড়াগাঁয়েও কিশোর গ্যাং তৈরি হচ্ছে। খেলার ছন্দে অনেক কিশোর সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত হচ্ছে। পুলিশ অভিযোগ পেলেই অভিযান চালাচ্ছে। গ্রেফতারও হচ্ছে। কিন্তু কিশোর অপরাধ বন্ধ হচ্ছে না।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন যুগান্তরকে বলেন, কিশোর গ্যাং সদস্যরা ভয়ানক অপরাধ করে চলেছে। এদের শুধু গ্রেফতার কিংবা বিচারের আওতায় এনে সমাজ থেকে হিংস কর্মকাণ্ড বন্ধ করা যাবে না। পুলিশ অভিযোগ তথা নিজস্ব গোয়েন্দা তথ্যে অপরাধীদের গ্রেফতার করছে। কিন্তু গ্যাং কালচার বন্ধ করা সম্ভব হচ্ছে না। এখানে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে পরিবার-সমাজ থেকে শুরু করে বিভিন্ন পেশায় জড়িত সচেতন মহল, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের।

ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মনিরুল ইসলাম খান বলেন, আমরা দেখতে পাচ্ছি কিশোররা কী ধরনের ভয়ানক সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। কিশোররা দিনের আলোয় মানুষ খুন করছে। সন্ত্রাসের মাধ্যমে ত্রাস সৃষ্টি করছে। যোগাযোগ মাধ্যমে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভিডিও বানাচ্ছে। নেট দুনিয়ায় তা ছেড়ে দিচ্ছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সাবিনা শরমিন ‘ডাইনামিকস অব জুভেনাইল ডেলিনকোয়েন্সি অ্যান্ড ইটস লিগ্যাল ইমপ্লিকেশন, অ্যান অ্যানথ্রোপলজিক্যাল স্টাডি’ শিরোনামে একটি গবেষণা করেছেন। গবেষণায় উঠে আসে-পরিবার, সমাজ, ধর্ম ও বন্ধুবান্ধব কিশোরদের অপরাধ থেকে বিরত রাখতে পারে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন যুগান্তরকে জানান, কিশোর গ্যাং সদস্যরা অনেক ক্ষেত্রেই ভয়ানক। তাদের ভয়ে সাধারণ মানুষ চুপ থাকে। সমাজের মানুষকে সম্মিলিতভাবে এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। অভিভাবকদেরও সচেতন হতে হবে। এদের ধরিয়ে দিতে আইন শৃঙ্খলাবাহিনীকে সহযোগিতা করতে হবে। কারণ খুদে কিশোররাই হত্যাসহ বড় ধরনের অপরাধ করতে পারে। এদের দ্বারা শুধু ক্ষতিগ্রস্ত হয়ে নয়, সামাজিক দায়বন্ধতা থেকেই প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা সর্বদা সতর্কাবস্থায় আছি। প্রয়োজন সচেতনতার।

আফ্রিকার ৭ দেশ থেকে এলে ১৪ দিনের কোয়ারেন্টিন

কোভিড-১৯ এর নতুন ধরণ ওমিক্রনের সম্ভাব্য সংক্রমণ ঠেকাতে বিদেশ থেকে আগতদের বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ। ওমিক্রন ছড়িয়ে পড়া আফ্রিকার সাতটি দেশ থেকে কেউ ফিরলে তাকে দুই সপ্তাহ নিজ খরচে কোয়ারেন্টিনে থাকতে হবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এতে বলা হয়, ওই সাত দেশ থেকে বাংলাদেশে আসা যাত্রীদের নিজ খরচে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

বাংলাদেশ সময় শনিবার দুপুর ১২টা থেকে এ নিয়ম কার্যকর হবে বলেও জানায় বেবিচক। এর আগে স্বাস্থ্যমন্ত্রী প্রায় একই রকম তথ্য জানান।

আফ্রিকার ওই সাত দেশ হচ্ছে- লেসোথো, ইসোয়াতিনি, বতসোয়ানা, নামিবিয়া, ঘানা, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।

এসব দেশ থেকে সরাসরি বাংলাদেশে এলে, অথবা গত ১৪ দিনের মধ্যে এসব দেশের কোনোটিতে ভ্রমণ করে থাকলে বাংলাদেশে আসার পর ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ওই নিয়ম প্রযোজ্য হবে।

কোয়ারেন্টিনের ওই দুই সপ্তাহ সরকার নির্ধারিত কিছু হোটেলে নিজ খরচে থাকতে হবে তাদের। সেজন্য বাংলাদেশের পথে রওনা হওয়ার আগেই হোটেল বুকিং দিতে হবে।

সেই সঙ্গে যাত্রা শুরুর আগের ৪৮ ঘণ্টার মধ্যে করোনাভাইরাস শনাক্তের আরটিপিসিআর পরীক্ষা করিয়ে ‘কোভিডমুক্ত’ সনদ নিয়ে আসতে হবে। তবে ১২ বছরের কম বয়সিদের ক্ষেত্রে এ বাধ্যবাধকতা থাকবে না।

বাংলাদেশে আসার পর হোটেলে থাকা অবস্থায় সপ্তম ও চতুর্দশ দিনে করোনাভাইরাস শনাক্তের আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে। সংক্রমণ ধরা পড়লে তাকে হাসপাতালে আইসোলেশনে রাখা হবে।

বৃহস্পতিবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত বিদেশগামীদের করোনাভাইরাস নমুনা পরীক্ষাগার পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, কোয়ারেন্টিন থেকে কেউ পালালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, যাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হবে, তাদের পাসপোর্ট রেখে দেওয়া হবে। কোনো হোটেল থেকে পালিয়ে গেলে ওই হোটেলকেও জরিমানা করা হবে।

বর্তমানে বিমানবন্দরের টার্মিনাল-২-এ দুই হাজার বর্গফুট জায়গাজুড়ে বিদেশগামীদের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর পরিবর্তে বিমানবন্দরের গাড়ি পার্কিংয়ের ভবনের দোতলায় ৩৬ হাজার বর্গফুট জায়গায় নমুনা পরীক্ষাগার করা হচ্ছে। মন্ত্রী বলেন, এই গবেষণাগার তৈরি হয়ে গেলে বিদেশগামীদের করোনার নমুনা পরীক্ষায় ভোগান্তি কমবে। এছাড়া বিশ্রামাগার, টয়লেট, খাওয়া-দাওয়ার সুবিধা রাখা হচ্ছে। কাজ শেষ হয়ে গেলে ‘অল্প কিছুদিনের মধ্যেই’ নতুন পরীক্ষাগারটি তা চালু হয়ে যাবে।

দক্ষিণ আফ্রিকা থেকে দেশে আসা ২৪০ জনকে খুঁজে না পাওয়ার বিষয়ে তিনি বলেন, তাদের খুঁজে বের করতে স্থানীয় প্রশাসন কাজ করছে। এটা একমাস আগের কথা, তারপরও আমরা ছাড়ছি না, সবাইকে খুঁজে বের করব।

প্রসঙ্গত, ওমিক্রন বিশ্বের বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে। এই সংক্রমণ ঠেকাতের সৌদি আরব, ইসরাইল, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। আফ্রিকানদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে কোনো কোনো দেশে।

শতবর্ষের আলোয় ঢাবিতে গাইলেন তারা

শিক্ষা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষ পূরণ করেছে। ১৯২১ সালের ১ জুলাই এ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল। মাঝখানে বিরতি দিয়ে ৬ দিনব্যাপী ‘শতবর্ষের আলোয় ঢাকা বিশ্ববিদ্যালয়’ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান ছিল ১ ডিসেম্বর।

বিশ্ববিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়েরই বিভিন্ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, বিভিন্ন বিভাগের ছাত্র-শিক্ষক অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। আর এর পরপরই ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়’ থিম সংটি পরিবেশন করেন উপস্থিত শিল্পীরা। থিম সংটি লিখেছেন ও সুর করেছেন জাকির হোসেন।

যাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন- সৈয়দ আব্দুল হাদী, ফাহমিদা নবী, রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী, অণিমা রায়, শুভ্র দেব, শফিক তুহিন, প্রিয়াংকা গোপ, জয় শাহরিয়ার, বেলাল খান, শুভ, লোপা হোসেইনসহ অনেকেই। এমন একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে ভীষণ গর্বিত ও আনন্দিত সৈয়দ আব্দুল হাদী।

তিনি তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি ভীষণ গর্ববোধ করি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, একজন প্রবীণ ছাত্র। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র বলেই জীবনে আজ যা কিছু অর্জন তা করতে পেরেছি। আমার জীবন গঠনে এই বিশ্ববিদ্যালয় ভীষণ ভূমিকা রেখেছে। এ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আমাকে সম্পৃক্ত রাখার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ।

ফাহমিদা নবী বলেন, অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারার মধ্যে সত্যিই ভীষণ গর্ববোধ করছি। এখানে এসে অনেকের সঙ্গেই দেখা হলো দীর্ঘদিন পর, এটাও অনেক ভালোলাগার। সামিনা চৌধুরী বলেন, এমন আয়োজনে থাকতে পারাটাই আসলে গর্বিত হবার মতো, আনন্দে থাকার মতো।

বেলাল খান বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র- এটাই আমার গর্ব। এখানকার প্রতিটি ধূলিকণার সাথে আমার সম্পর্ক। নিজেকে আজকের বেলাল খান হিসেবে গড়ে তোলার নেপথ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই অবদান। অনুষ্ঠানের একটি অংশ হতে পারাই পরম সৌভাগ্যের।

নতুন জুটি রোশান-প্রিয়মনি

জিয়াউল রোশান নতুন প্রজন্মের চিত্রনায়কদের মধ্যে অন্যতম। একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন এবং অভিনয় করছেন।

অন্যদিকে প্রিয়মনি সাম্প্রতিক সময়ে অভিনয় ও মডেলিংয়ের কারণে আলোচিত হয়েছেন। এই দুই অভিনয়শিল্পী প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন একটি সিনেমায়। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন মাসুদ মহিউদ্দিন ও মাহমুদ হাসান শিকদার।

৩০ নভেম্বর আরটিভি কার্যালয়ে চুক্তিতে স্বাক্ষর করেন এই অভিনয়শিল্পী। এটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। এতে অভিনয় প্রসঙ্গে চিত্রনায়ক রোশান বলেন, এ নিয়ে বেঙ্গলের আমি তিনটি কাজ করতে যাচ্ছি। অল্পতেই অনেক বড় বড় মানুষদের আশীর্বাদ ও ভালোবাসা পেয়েছি। তার মধ্যে অন্যতম হচ্ছে সৈয়দ আশিক স্যার।

চিত্রনায়িকা প্রিয়মনি বলেন, সিনেমার গল্প শুনে প্রথমেই পছন্দ করেছি। এখন স্ক্রিপ্ট পড়ছি। অসাধারণ একটি সিনেমা হতে যাচ্ছে। একজন সাধারণ নারীর অসাধারণ হয়ে ওঠার গল্পই হচ্ছে এটি। সবাই মিলে যাতে খুব দ্রুত কাজটি শুরু করতে পারি সেজন্য দোয়া ও ভালোবাসা রাখবেন। যাতে করে আমরা সবাই মিলে একটি ভালো সিনেমা দর্শকদের উপহার দিতে পারি। শিগগিরই আনুষ্ঠানিক মহরতের মাধ্যমে এ সিনেমাটির শুটিং শুরু হবে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন লোকেশনে।

নিজের বেতন ২ কোটি কমালেন কোহলি

নিজের বেতন ২ কোটি কমালেন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সবশেষ আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। আইপিএলের আসন্ন ১৫তম আসরে নিজের বেতন কমিয়ে দিয়েছেন কোহলি। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে ২ কোটি রুপি কমিয়েছেন কোহলি।

নিলামে কোহলিকে ১৭ কোটি রুপিতে দলে নিয়েছিল বেঙ্গালুরু। বেতন কমানোর গুঞ্জন সত্যি হলে কোহলির বেতন এবার ১৫ কোটি। কোহলি ছাড়াও বেঙ্গালুরু এবার ধরে রেখেছে গ্লেন ম্যাক্সওয়েল (১১ কোটি রুপি) আর মোহাম্মদ সিরাজকে (৭ কোটি রুপি)।

কোহলি হঠাৎ কেনো বেতন কমালেন? কারণটা জানিয়েছেন বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত ভারতের সাবেক উইকেটকিপার পার্থিব প্যাটেল বলেন, বেঙ্গালুরুর প্রতি সব সময়ই দায়বদ্ধ কোহলি। সে এবার নিজের বেতন ২ কোটি রুপি কমিয়ে দিয়েছে কেবল নিলামে যেন দল বেশি টাকা নিয়ে নামতে পারে, সেটি ভেবে। কোহলি ২ কোটি ছাড়লে সেই টাকা দিয়ে বেঙ্গালুরু হয়তো কার্যকর কোনো ক্রিকেটার কিনতে পারবে। এর মাধ্যমে কোহলি সবাইকে দেখিয়ে দিল দল ওর কাছে বড় একটা ব্যাপার।

দীর্ঘদিন ধরে বেঙ্গালুরুর নেতৃত্ব দিয়েও দলকে শিরোপা উপহার দিতে পারেননি কোহলি। তারপরও দল তাকে ধরে রাখায় খুশি কোহলি। তিনি বলেন, দল আমাকে ধরে রেখেছে সে জন্য ভালো লাগছে। আমি বেঙ্গালুরুতে থাকা নিয়ে দ্বিতীয় কোনো চিন্তা করিনি। এখনো দলের হয়ে সেরাটা দিতে পারিনি। নতুন মৌসুমের জন্য আমি মুখিয়ে আছি।

খেলা দেখেই দর্শকের হার্ট অ্যাটাক

প্রিমিয়ার লিগে চেলসি বনাম ওয়াটফোর্ড ম্যাচে সমর্থকের হার্ট অ্যাটাক। ওয়াটফোর্ডের মাঠ ভিকারেজ রোডে ম্যাচের ১২ মিনিটে এই ঘটনা ঘটে। স্বাগতিক দলের অ্যাডাম মেসিনা চোট পেয়ে যখন প্রাথমিক চিকিৎসা নিচ্ছিলেন তখন গ্যালারিতে হইচই শুরু হয়।

খেলা দেখা অবস্থায়ই অসুস্থ হয়ে পড়েছেন এক দর্শক। দুই দলের ক্লাবের চিকিৎসক দল তড়িঘড়ি গ্যালারিতে গিয়ে জরুরি চিকিৎসা দেন সেই দর্শককে।
৩০ মিনিটের বেশি সময় ধরে খেলা বন্ধ থাকে।

শেষ পর্যন্ত ওয়াটফোর্ডকে ২-১ গোলে হারায় চেলসি। প্রথমার্ধে ম্যাসন মাউন্ট ও বিরতির পর হাকিম জিয়েখ চেলসির হয়ে গোল করেন। এ জয়ে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রইল চেলসি।

ওয়াটফোর্ডের পক্ষ থেকে টুইটারে জানানো হয়, হার্ট অ্যাটাকের শিকার হওয়া সমর্থক এখন আশঙ্কামুক্ত। চিকিৎসক দল, খেলোয়াড় ও সমর্থকদের ধন্যবাদ।

অডিও রেকর্ড নিজের বলে স্বীকার করেছেন মেয়র আব্বাস

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ নিয়ে কটূক্তি এবং তা প্রতিহতের ঘোষণা দেওয়ায় রাজশাহীর কাটাখালি পৌরসভার সেই আলোচিত মেয়র আব্বাস আলী অবশেষে গ্রেফতার হয়েছেন। তার বক্তব্যের যে অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে সেটি তার বলে তিনি স্বীকার করেছেন।

রাজধানীর হোটেল রাজমনি ঈশা খাঁ থেকে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তাকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা একটি মামলায় আব্বাসকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

র‌্যাব জানায়, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির ঘটনায় মেয়রের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে। গ্রেফতার এড়াতে দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করেছিলেন আব্বাস। সেই উদ্দেশ্যে ঢাকার বিভিন্ন হোটেলে আত্মগোপনে ছিলেন তিনি। তার কাছ থেকে পাসপোর্ট জব্দ করা হয়েছে।

বুধবার সকালে তাকে গ্রেফতারের পর এসব তথ্য জানান র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

খন্দকার আল মঈন বলেন, রাজশাহী মহানগরীর প্রবেশদ্বারে জাতির পিতার ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে আব্বাস আলীর বিরুদ্ধে তিনটি মামলা হয়। সেই মামলায় গ্রেফতার এড়াতে গত ২৩ নভেম্বর থেকে ঢাকার বিভিন্ন হোটেলে আত্মগোপনে ছিলেন। তিনি কোনো ডিজিটাল ডিভাইস বা মোবাইল ফোন ব্যবহার করছিলেন না। তাই তিনি ধরা পড়ছিলেন না।

র‌্যাবের গোয়েন্দা দল তাকে ধরতে কাজ করে যাচ্ছিল উল্লেখ করে খন্দকার আল মাঈন বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে আব্বাস আলী রাজমনি ঈশা খাঁ হোটেলে উঠেন। খবর পেয়ে র‌্যাব-৩ এর গোয়েন্দা দল তাকে নজরদারিতে রাখে। এরপর বুধবার সকালে তাকে গ্রেফতার করা হয়। আব্বাস আলী প্রাথমিকভাবে ভাইরাল হওয়া অডিও রেকর্ডটি তার বলে স্বীকার করেছেন। তবে ঠিক কী উদ্দেশ্যে তিনি এ ধরনের কটূক্তি করেছেন এবং কারও দ্বারা প্রভাবিত হয়ে তা করেছেন কিনা তা এখনো জানা যায়নি।

এদিকে আব্বাসের গ্রেফতারের খবরে এলাকাবাসী উল্লাস প্রকাশ করেছেন। এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে। তাকে আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানানো হয়েছে। এছাড়া মেয়র পদ থেকে দ্রুত বরখাস্তের দাবি করেছেন কাটাখালি পৌরসভা ব্যবসায়ী সমিতির নেতারা।

এর আগে ২৪ নভেম্বর বিকালে দলীয় কার্যালয়ে পবা উপজেলা আওয়ামী লীগের জরুরি বৈঠকে আব্বাসকে পৌর আওয়ামী লীগের আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়। এছাড়া ২৬ নভেম্বর মেয়র আব্বাসকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করে রাজশাহী জেলা আওয়ামী লীগ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণকে কেন্দ্র করে কটূক্তি এবং সেটি নির্মাণের প্রতিহতের ঘোষণা দিয়ে সম্প্রতি বক্তব্য দেন কাটাখালি পৌরসভায় নৌকা প্রতীকে দুবারের নির্বাচিত মেয়র আব্বাস আলী। এরপর গত ২৩ নভেম্বর থেকে তার অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ২৪ নভেম্বর রাতে রাজশাহী মহানগরীর রাজপাড়া, বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মেয়র আব্বাসের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়।

কাউন্সিলর হত্যা: প্রধান আসামি শাহ আলম ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কুমিল্লায় কাউন্সিলর সৈয়দ মো. সোহেল হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।

বৃহস্পতিবার ভোর রাতে নগরীর চাঁনপুরস্থ গোমতী বেড়িবাঁধ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত শাহ আলম (২৮) নগরীর ১৬নং ওয়ার্ডের সুজানগর বৌ বাজার এলাকার মৃত জানু মিয়ার ছেলে।

এদিকে কাউন্সিলর হত্যার মূলপরিকল্পনাকারী শাহ আলমের মৃত্যুর খবরে এলাকায় স্বস্তি বিরাজ করছে। নিহতের লাশ এলাকায় না আনার জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী।

কুমিল্লা ডিবি পুলিশের এসআই পরিমল দাস জানান, বৃহস্পতিবার ভোর রাতে নগরীর চাঁনপুর এলাকায় একদল অস্ত্রধারী দুষ্কৃতিকারী অপরাধ প্রবণতা সংঘটিত করার জন্য প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদ পাওয়া যায়। এর ভিত্তিতে সেখানে জেলা গোয়েন্দা শাখা(ডিবি) এবং কোতোয়ালী মডেল থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। ডিবি ও থানা পুলিশের সদস্যরা নিজেদের জীবন ও জানমাল রক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। উভয় পক্ষের মধ্যে গোলাগুলির একপর্যায়ে কয়েকজন দুষ্কৃতিকারী পালিয়ে যায়। গুলিবর্ষণ শেষে ঘটনাস্থল তল্লাশি করে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ ও হাতে একটি আগ্নেয়াস্ত্রসহ উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে কাউন্সিলর সৈয়দ মো. সোহেল হত্যার প্রধান আসামি শাহ আলম বলে শনাক্ত করেন। এ সময় গুলিবিদ্ধ শাহ আলমকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এতে পুলিশের দুজন সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত একটি ৭.৬৫ পিস্তল এবং গুলির খোসা এবং কার্তুজের খোসা উদ্ধার করা হয়।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল আজিম বলেন, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কাউন্সিলরসহ জোড়া খুন মামলার প্রধান আসামি শাহ আলম নিহত হয়েছেন। এতে পুলিশের দুই সদস্য আহত হয়েছে। সরকারি কাজে বাধা ও আক্রমণ, হত্যা এবং অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, ২২ নভেম্বর বিকালে কাউন্সিলর সোহেল এবং তার সহযোগী আওয়ামী লীগ নেতা হরিপদ সাহাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নবগ্রামের মাদক ব্যবসায়ী শাহ আলমকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আর ১০-১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই সৈয়দ রুমন।

ডেল্টাকে ‘ছাড়িয়ে যেতে পারে’ ওমিক্রন!

সংক্রমণে ডেল্টাকে ছাড়িয়ে যেতে পারে কোভিডের নতুন স্ট্রেইন ওমিক্রন। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিশেষজ্ঞরা এমনই আশঙ্কা প্রকাশ করেছেন।

মঙ্গলবার রয়টার্সকে দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজেস (এনআইসিডি)-এর কর্মকর্তা আদ্রিয়ান পুরেন বলেন, সংক্রমণে ডেল্টাকে অতিক্রম করবে কোন রূপ, অনেক দিন ধরেই এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল। হতে পারে ওমিক্রনই হয়তো ডেল্টার জায়গাটা নেবে।

বিশ্বে করোনাভাইরাসের কয়েক হাজার ধরন রয়েছে। এ ভাইরাস সব সময় রূপান্তরিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় নতুন ধরন আসাটা স্বাভাবিক মনে করছেন বিজ্ঞানীরা

করোনার ডেল্টা ধরনকে শুরুতে ‘ভারতীয় ধরন’ বলা হতো। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনার এ ধরনের নাম দেয় ‘ডেল্টা। করোনার এই ধরনে ভারতে লাখ লাখ মানুষ আক্রান্ত হয়। মৃত্য হয় হাজার হাজার মানুষের।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে। সৌদি আরবসহ এখন পর্যন্ত ২২ দেশে ছড়িয়েছে মহামারি করোনার এই ধরন।

বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচারের অনুসারে, ওমিক্রন ধরন প্রথম আফ্রিকার দেশ বতসোয়ানায় শনাক্ত হয়। এরপর করোনার এই ধরন আফ্রিকার আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে। এই দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হংকং, ইসরায়েল, ইতালি, জাপান, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সুইডেন, যুক্তরাজ্য, নাইজেরিয়া।

ওমিক্রণ ধরনের বিষয়ে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিশেষজ্ঞ আদ্রিয়ান পুরেন জানিয়েছেন, ওমিক্রন ডেল্টার জায়গা নিতে চলেছে, এত তাড়াতাড়ি সেই বিষয়টি বলা উচিত হবে না। তবে দক্ষিণ আফ্রিকার গৌতেং প্রদেশে যে সংক্রমণের যে লক্ষণ দেখা যাচ্ছে, তাতে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে।

নতুন ধরন ছড়ানো শুরুর পর থেকে আফ্রিকার দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছে বিভিন্ন দেশ।

সিএনএনের খবরে বলা হয়েছে, এই রেজিমেন্টের বিস্তার ঠেকাতে কমপক্ষে ৭০টি দেশ ও অঞ্চল আফ্রিকার বেশ কয়েকটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।