শুক্রবার ,৫ জুন, ২০২৬
sbacbank
Home Blog Page 297

ব্যথায় গরম পানির সেঁক দেওয়া কি ঠিক?

ব্যথা পেলে আমরা উপশপ পেতে নানান উপায় খুঁজি। অনেকে নেন ঠাণ্ডা পানি কিংবা বরফের প্রলেপ। আর কেউ কেউ গরম পানির সেঁক নিয়ে থাকি।

ব্যথায় গরম পানির সেঁক নেওয়া ঠিক না সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ভিশন ফিজিওথেরাপি সেন্টারের কনসালট্যান্ট ফিজিওথেরাপিস্ট ডা. সাইফুল ইসলাম।

ব্যথা পেলেই আমরা গরম পানির সেঁক বা হট প্যাক দেই। এটা অনেক বড় একটা ভুল। আঘাতজনিত ব্যথায় প্রথম দিকে গরম সেঁক দিলে ব্যথা এবং ফোলা দুটোই বেড়ে যাবে।

কারণ গরম দিলে রক্তনালিগুলো প্রসারিত হয়ে আরও বেশি রক্ত এসে আঘাতপ্রাপ্ত অংশটি অনেক বেশি ফুলে যায়, ফলে ইনফ্লামেশন আরও বেড়ে যায়। অর্থাৎ নিজের সর্বনাশ নিজেই করলেন।

ব্যথা পেলে কী করবেন

ব্যথা পাওয়ার সঙ্গে বরফ দেওয়া উচিত। বরফকে অবশ্যই কাপড় দিয়ে মুড়িয়ে দিতে হবে। অথবা আইস জেল প্যাক ব্যবহার করতে হবে। ২০-৩০ মিনিট বরফ দিতে পারেন। প্রতিদিন ৪ বার করে, প্রথম ৩ দিন।

পরে অবস্থা বুঝে গরম পানির সেঁক দিতে পারেন, যদি ফোলা না থাকে। জয়েন্ট বা টিস্যু ফোলা থাকলে অবশ্যই বরফ দেবেন।

গরম দিলে ফোলা আরও বেড়ে যেতে পারে। এ ছাড়া আর্থ্রাইটিসজনিত হাঁটু ব্যথায় অনেকে হাঁটুতে গরম পানির সেঁক দেন, এমন কী হাঁটু ফোলা থাকলেও।

এতে সাময়িক আরাম পেলেও ফোলা এবং ব্যথা উভয় বেড়ে যায়। তাই হাঁটু ফোলা এবং ব্যথাজনিত সমস্যায় বরফ দেবেন।

আঘাতজনিত সমস্যার ক্ষেত্রে তীব্র ব্যথা এবং ফোলা বেশি থাকলে চিকিৎসকের কাছে দ্রুত যাওয়া উচিত। কারণ হাড় ভেঙে যাওয়ার সমস্যাও হতে পারে।

শিশুর হাইপোথায়রয়েডের উপসর্গ, কী করবেন?

থায়রয়েডজনিত সমস্যা বর্তমানে জটিল আকার ধারণ করেছে। শিশু-কিশোরেরাও এই সমস্যায় ভুগতে পারে। সঠিক চিকিৎসা নিলে এই সমস্যায়ও সুস্থ থাকা যায়।

শিশু-কিশোররা থায়রয়েড হরমোনের ঘাটতি (হাইপোথায়রয়েডিজম) এবং অতিরিক্ত পরিমাণে থায়রয়েড হরমোনের উপস্থিতি (হাইপারথায়রয়েডিজম)-এর যে কোনোটিতেই আক্রান্ত হতে পারে।

হাইপোথায়রয়েডের উপসর্গ ও প্রতিকার নিয়ে বিস্তারিত জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম।

লক্ষণ

অস্থিরতা দেখা দেয়, মেজাজ খিটখিটে থাকে, বুক ধড়ফড় করে। হৃদস্পন্দন হার বেড়ে যায়। দুর্বল লাগে, যে কোনো কাজে অনিহা দেখা দেয়,

শিশুরা খেলাধুলা করতে চায় না, শরীরের তাপমাত্রা বেড়ে যায়, তা সত্ত্বেও হাত ঘামে, খিদে বেড়ে গেলেও ওজন কমতে থাকে, মেয়েদের মাসিকের সমস্যা হয়, ত্বক কালো হয়ে যায়, রক্তচাপ বেড়ে যায়, হাড়ের ক্ষয় শুরু হয়, বেশি বয়সে অস্টিওপোরোসিস হতে পারে, চোখ ঠেলে বেরিয়ে আসে, ঘন ঘন পায়খানা হতে পারে। দ্রুত চিকিৎসা না করলে মারাত্মক স্বাস্থ্য সমস্যা হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে।

* রোগ শনাক্তকরণ : হাইপারথায়রয়েডিজম শনাক্তকরণের জন্য প্রথমেই রোগীর শারীরিক লক্ষণগুলোকে সঠিকভাবে পর্যালোচনা করতে হবে। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে নিম্নলিখিত ল্যাবরেটরি পরীক্ষাগুলোর সাহায্য নেওয়া হয়।

* থায়রয়েড হরমোন পরীক্ষা (FT4, TSH, FT3)।

* থায়রয়েড এন্টিবডি (TRAb, Antithyroid Antibodies)।

* থায়রয়েড আল্ট্রাসনোগ্রাম : এটি ক্রমশ খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসাবে জায়গা করে নিচ্ছে।

* থায়রয়েড রেডিও আপটেক ও স্ক্যান : নিউক্লিয়ার মেডিসিন কেন্দ্রগুলো এ পরীক্ষাটি করতে সহায়তা করে। হাইপারথায়রয়েডিজমে এটি একটি আদর্শ পরীক্ষা। ফাইন নিডেল এস্পিরেশন : কোন কোন সময় এ পরীক্ষাটি প্রয়োজন হতে পারে।

চিকিৎসা

হাইপোথায়রয়েডিজমের চিকিৎসা প্রদানের ক্ষেত্রে শিশুর বয়স, এ রোগের কারণ এবং বিদ্যমান চিকিৎসা প্রতুলতাকে বিবেচনায় এনে নিম্নলিখিত তিনটির যে কোনো একটি ব্যবস্থা নেওয়া হয়।

* এন্টিথায়রয়েড ওষুধ।

* রেডিওএবলাশন।

* অপারেশন করে নডিউল দূর করা।

জাবিসাসের সভাপতি বেলাল, সম্পাদক আজাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সাংবাদিক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০২২-এ সভাপতি পদে দৈনিক আজকের পত্রিকার জাবি সংবাদদাতা বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক পদে ঢাকাপোস্টের আলকামা আজাদ নির্বাচিত হয়েছেন। বেলাল হোসেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৬তম ব্যাচের এবং আলকামা আজাদ একই ব্যাচের দর্শন বিভাগের শিক্ষার্থী।

শনিবার দুপুর দেড়টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান। এর আগে সকাল ৯টায় সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত।

কার্যকরী পরিষদের অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সহ-সভাপতি আরিফুজ্জামান উজ্জ্বল (দৈনিক ইত্তেফাক), যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন (নিউএইজ), কোষাধ্যক্ষ ইমরান হোসাইন (মানবজমিন), দপ্তর ও প্রকাশনা সম্পাদক ফারুক হোসেন (দেশ রূপান্তর)।

এছাড়াও কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন, মেহেদি মামুন (দ্য নিউ নেশন), আব্দুর রহমান খান সার্জিল (নিউজবাংলা২৪.কম) ও আব্দুল মান্নান (সময় ট্রিবিউন)।

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বোরহান উদ্দিন এবং ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আনিছা পারভীন।

ছাত্রদলের ওপর হামলায় রাবি শিক্ষক ফোরামের নিন্দা

দেশব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। শনিবার পাঠানো এক বিবৃতিতে ফোরামের সভাপতি প্রফেসর ড. এফ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রফেসর মাসুদুল হাসান খান ছাত্রদলের ওপর হামলার তীব্র নিন্দা করেছেন।

বিবৃতিতে শিক্ষক নেতারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশাসনের ছত্রছায়ায় সরকারি ছাত্র সংগঠন ছাত্রলীগের সশস্ত্র নেতাকর্মীরা জাতীয়তাবাদী ছাত্রদলের ওপর নৃশংস হামলা চালাচ্ছে। এ হামলায় ছাত্রদলের অনেক নেতাকর্মী মারাত্মকভাবে আহত হয়েছেন। অনেকেই বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। অত্যন্ত উদ্বেগের বিষয় এই যে, এ ধরনের হামলা সাধারণ শিক্ষার্থীদের মনেও ভীতি ও আতঙ্ক সৃষ্টি করেছে যা শিক্ষাঙ্গনে পাঠদানের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করছে। তারা এ ধরনের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বিবৃতিতে আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের ভূমিকা এবং পরবর্তীতে সব গণতান্ত্রিক আন্দোলনে তাদের অবদান অত্যন্ত গৌরবের। সেই গৌরবময় ঐতিহ্য সমুন্নত রাখার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং সকল ছাত্র সংগঠনগুলোর ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি করছি।

হারানো আসন ফিরে পেতে মরিয়া শখ

ব্যক্তিগত জীবনের নানা ঘটনার কারণে অভিনয় থেকে দূরে থাকা এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবি শখ আবারও কাজ শুরু করেছেন। চেষ্টা করছেন হারানো আসন পুণরুদ্ধার করার জন্য। এ লক্ষ্যে গত রোজার ঈদে কাজও করেছেন।

দেখা গেছে তিনটি টিভি নাটকে। আগামী কুরবানির ঈদের কাজেও তাকে বেশ সপ্রতিভ দেখা যাচ্ছে। এরই মধ্যে নাটকে অভিনয় করছেন বলেও জানিয়েছেন যুগান্তরকে। কয়টি নাটকে তিনি অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত না হলেও একাধিক নাটকে যে তাকে অভিনয়ে দেখা যাচ্ছে, তা নিশ্চিত করেছেন শখ।

এ প্রসঙ্গে শখ বলেন, ‘আমি অভিনয় না করলেও নাট্যাঙ্গনের মানুষের সঙ্গে আমার যোগাযোগ নিয়মিতই ছিল। তাই গত ঈদের নাটকে অভিনয় করেছি। বর্তমানে বিজ্ঞাপনের কাজের প্রস্তাবও রয়েছে আমার। কিন্তু বিজ্ঞাপনে এখনই অভিনয়ের পরিকল্পনা নেই।

কুরবানির ঈদের জন্য এরই মধ্যে বেশ কয়েকটি নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। আশা করছি, অল্প সময়ের মধ্যেই ঈদের নাটকের শুটিং শুরু করতে পারব।’

অভিনয় ছাড়াও নৃত্যশিল্পী হিসাবেও পরিচিত শখ। গত ঈদের আগে টিভিতে নাচের অনুষ্ঠানে পারফরম করতে দেখা গেছে তাকে। টিভির পাশাপাশি মঞ্চেও নিয়মিত নাচ করেন শখ। আপাতত অভিনয় আর নৃত্যচর্চা নিয়ে ব্যস্ত থাকতে চান আনিকা কবির শখ।

বিষন্নতা কাটিয়ে উঠেন কীভাবে, জানালেন ক্যাটরিনা

মানসিক বিষন্নতা কার জীবনে না আসে। অবসাদময় সময়টুকু বিষিয়ে দেয় জীবন। দ্রুত দুশ্চিন্তা দূর না হলে বড় বিপদও হতে পারে।

মানসিক চাপে পড়েন সেলিব্রেটিরাও। বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফের জীবনেও এমন সময় আসে। তবে সেটি ভালোভাবেই মোকাবিলা করতে জানেন তিনি।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, কেমন করে মানসিক অবসাদ ঝেড়ে ফেলা যায়, আমি শিখে গিয়েছি। আমি আবেগের দাস নই।

কোন উপায়ে বিষন্নতা কাটানো সম্ভব সেই মন্ত্রও বাতলে দিয়েছেন অভিনেত্রী।

তিনি জানান, বই পড়েন অবসরে। নিজেকে সময় দেন। আর ভরসা রাখেন মহাবিশ্বের স্রষ্টার প্রতি। তার কথায়, কেউ তো বানিয়েছেন এই গোটা সৃষ্টিকে! আমি তার হাতেই নিজেকে সপে দিতে শিখেছি। মহাজাগতিক বিষয়ে আমি আর মাথা ঘামাই না। শুধু ভরসা রাখি। এমন কোনো চিন্তা করি না, যেটা আমার মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে।

কয়েক বছর আগে বলিউড সেনসেশন আলিয়া ভাটও মানসিক স্বাস্থ্যের যত্ন নিয়ে পরামর্শ দিয়েছিলেন। তিনি জানান, ‘ভালো থাকার মতোই খারাপ থাকাও একদম স্বাভাবিক। ’

ক্যাটরিনা সে কথা সমর্থন করে বলেছিলেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে আলিয়া। আমরা সহজেই ভেঙে পড়ি। ভাবি এই বুঝি সব শেষ।’

অভিনেত্রীর পরামর্শ, এত ভাববেন না। উদ্বেগ কাটিয়ে নিজের ছন্দে ফেরার একটাই পথ, নিজের সঙ্গে থাকুন। এই মহাবিশ্ব আপনার খেয়াল রাখে।

আমি তো তাহলে রেকর্ডম্যান: আনচেলত্তি

চ্যাম্পিয়নস লিগের শিরোপার স্বাদ নতুন কিছু নয় আনচেলত্তির কাছে। গত রাতের ফাইনালের আগে তিনবার চ্যাম্পিয়নস লিগে জিতেছেন তিনি। রিয়াল মাদ্রিদেও এটি তার প্রথম চ্যাম্পিয়নস লিগ নয়।

এত সব অর্জনের পরেও শনিবারের জয়টি আনচেলত্তির কাছে অনন্য। বিশ্বাস করতে পারছেন না বলে উচ্ছ্বাস প্রকাশ করলেন তিনি।

প্যারিসে শনিবার রাতে লিভারপুলকে ১-০ হারিয়ে রিয়াল মাদ্রিদের ১৪তম শিরোপা জয়ের রাতটা কার্লো আনচেলত্তির কাছে বিশেষ হয়ে থাকবে সব সময়।

এর অন্যতম কারণ এ শিরোপা জয়ের পর চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে চারবার শিরোপা জেতা একমাত্র কোচ হয়ে গেলেন তিনি। ৬২ বছর বয়সি এই ইতালিয়ান কোচের এই কীর্তি আর কারো নেই।

দ্বিতীয় ম্যাচে পুরোটা সময়ই চাপে ছিল তার দল। সালাহ-মানেদের একের পর আক্রমণ সফল হলে কত গোল যে হজম করতে হতো তা বলাই বাহুল্য। রিয়ালের বেলজিয়ান গোলরক্ষক থিবো কর্তোয়ার অতিমানবীয় পারফর্মেন্সে একবারও জালের দেখা পায়নি লিভারপুল।

যে কারণে গোটা ম্যাচে স্বস্তিতে ছিলেন না আনচেত্তলি। ডাগআউটে বসে সর্বক্ষণ স্নায়ুর চাপ কমাতে চুইংগাম চিবিয়ে গেছেন তিনি।

দ্বিতীয়ার্ধে ভিনিসিউস জুনিয়রের গোলের পরও উদ্বিগ্নই দেখা গেছে তাকে। শেষের বাঁশি বাজার আগ পর্যন্ত হাসি দেখা যায়নি বেনজেমাদের গুরুর মুখে।

সব মিলিয়ে জয়টাকে অবিশ্বাস্যই ঠেকেছে আনচেত্তলির কাছে। জয়ের পর পরই উচ্ছ্বসিত কণ্ঠে আনচেত্তলি বললেন, ‘আমি তো তাহলে রেকর্ডম্যান!’

এ ইতালীয় ফুটবল ম্যানেজার বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না। কঠিন একটা ম্যাচ ছিল। প্রথমার্ধে আমরা ভুগেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত (আমরা জিতেছি)…এবারে যে ম্যাচগুলো আমরা খেলেছি, আমি মনে করি, এই প্রতিযোগিতায় জয়ী হওয়ার যোগ্য আমরা। আমরা খুব খুশি। আর কি-ই বা বলতে পারি। এর বেশি কিছু বলতে পারব না। আমি মনে করি, আসলেই কঠিন সব ম্যাচ পার করে এসেছি আমরা। আগের ম্যাচে সমর্থকরা আমাদের খুবই সাহায্য করেছিল; আজ রাতেও তারা সাহায্য করেছে। আমরা খুশি এবং তারাও খুশি।’

জিদান-পেইজলিকে ছাপিয়ে নিজের ঐতিহাসিক রেকর্ড গড়ার বিষয়ে আনচেত্তলি বলেন, ‘আমি একজন রেকর্ড গড়া মানুষ। গত বছর এই দলে আসার সৌভাগ্য হয়েছিল আমার এবং দারুণ একটা মৌসুম কাটালাম। রিয়াল চমৎকার একটি ক্লাব এবং আসলেই অনেক মানসম্পন্ন এবং শক্ত মানসিকতার খেলোয়াড় দিয়ে গড়া একটি দল।’

জিদান ও পেইজলিকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন আনচেলত্তি

লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগের ১৪তম শিরোপা শোকেসে তুলেছে লস ব্লাঙ্কোসরা।

শনিবার রাতে ফ্রান্সের স্তাদে দে ফ্রান্স স্টেডিয়ামে রিয়ালের এ কীর্তি গড়ার সঙ্গে সঙ্গে ইতিহাসে নাম লেখালেন দলটির কোচ কার্লো আনচেলত্তি।

ইতিহাসে প্রথম কোচ হিসাবে চারটি চ্যাম্পিয়নস লিগ জিতলেন এ ইতালীয় কোচ। গত রাতের ফাইনালের আগে এ রেকর্ডে রিয়ালের সাবেক কোচ জিনেদিন জিদান ও লিভারপুলের সাবেক কোচ বব পেইজলির সঙ্গী হয়েছিলেন আনচেলত্তি।

সবারই তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের রেকর্ড ছিল। এবার জিদান ও পেইজলিকে ছাপিয়ে গেলেন ৬২ বছর বয়সি আনচেত্তলি।

২০১৩-১৪ মৌসুমে আনচেত্তলির অধীনে চ্যাম্পিয়নস লিগের প্রথম শিরোপা ঘরে তুলে রিয়াল।

অবশ্য ইতিহাস এর আগেও গড়েছেন ইতালিয়ান এই ফুটবল ম্যানেজার। তার হাত ধরে ২০০২-০৩ ও ২০০৬-০৭ মৌসুমে এসি মিলান দুবার ইউরোপ সেরার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়।

চলতি মাসের শুরুতেই আনচেত্তলির অধীনে লা লিগা চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ।

সে হিসাবে ইতিহাসের প্রথম ও একমাত্র কোচ হিসেবে ইউরোপিয়ান শীর্ষস্থানীয় পাঁচ লিগের সবকটিতে শিরোপা জয়ের কীর্তি গড়েছেন আনচেত্তলি।

তথ্যসূত্র: গোল ডট কম

মুক্তিযোদ্ধার ছেলেকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের নগরকান্দায় মুক্তিযোদ্ধার ছেলে এবং নগরকান্দা বাজারের লোহা ও সুতা (হার্ডওয়্যার) ব্যবসায়ী বাবু মোল্লাকে (৩৫) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত বাবু মোল্লা কোদালিয়া শহীদনগর ইউনিয়নের চর ছাগলদী গ্রামের মুক্তিযোদ্ধা মৃত জিলু মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার রাতে বাবু মোল্লা তার দোকান বন্ধ করে চর ছাগলদী গ্রামে তার বাড়িতে ফিরছিলেন। নগরকান্দা পৌর এলাকার নগরকান্দা-চর ছাগলদী সড়কের এমো মিয়ার পরিত্যক্ত ইট ভাটার সামনে পৌঁছালে বাবু মোল্লাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা বাবু মোল্লাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, রোববার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নগরকান্দা থানায় মামলার প্রস্তুতি চলছে।

উজিরপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত বেড়ে ১০

বরিশালের উজিরপুরে বামরাইল এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে যমুনা লাইন পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১০ যাত্রী নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে শিশু ও নারীরাও রয়েছে। এ ঘটনায় আরও ২০ যাত্রী আহত হয়েছেন।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে উজিরপুরের বামরাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ওসি আলী আরশাদ। তিনি বলেন, গাড়িটি ঢাকা থেকে যাত্রী নিয়ে ভাণ্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিল।

পথিমধ্যে বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।