
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. মাহমুদ হাসান রিপন ৭৮ হাজার ২৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) অ্যাডভোকেট গোলাম শহীদ রনজু ৪৪ হাজার ৯৫০ ভোট পেয়েছেন। বুধবার, ৪ জানুয়ারি রাতে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে একটানা ভোট গ্রহণ চলে।
দুই উপজেলার ১৭টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৪ জন। এর মধ্যে, নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৮৬২ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ১৪২ জন। এই নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটের মাঠে সক্রিয় ছিলেন আওয়ামী লীগের মাহমুদ হাসান রিপন ও জাতীয় পার্টির এএইচএম গোলাম শহিদ রঞ্জু। প্রচারণায় দেখা যায়নি বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহবুবুর রহমানকে।
গত ২৫ ডিসেম্বর অপর স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ ভোট কারচুপির আশঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আসনটিতে ১২ অক্টোবর উপনির্বাচনের ভোটগ্রহণ চলাকালে প্রথমে গোপন কক্ষে একাধিক ব্যক্তি প্রবেশ করায় ভরতখালী উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ফুলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং সাঘাটা উপজেলার রামনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরবর্তীতে দফায় দফায় ৫১টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে ইসি।
অনিয়মের ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে ৪ জানুয়ারি গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।
মেসির আল হিলালে খেলার সম্ভাবনার খবর প্রকাশ করেছে ইতালির একটি দৈনিক। কালসিওমার্কাতো নামের সংবাদমাধ্যমটি জানিয়েছে, মেসির সঙ্গে আল হিলালের চূড়ান্ত আলাপ হয়ে গেছে। অদূর ভবিষ্যতে চুক্তি সম্পন্ন করে সৌদিতে খেলতে যাবেন তিনি। আর সেটি হবে ইতিহাসের সর্বোচ্চ অর্থের বিনিময়ে।
মেসির আল হিলালে খেলার গুঞ্জন ডালপালা ছড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবির কারণে। যেখানে দেখা যাচ্ছে, একটি দোকানে মেসির নাম লেখা আল হিলালের নীল জার্সি সাজিয়ে রাখা হয়েছে। ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছবিটির ক্যাপশনে লেখা, আল হিলালের নিজস্ব দোকানে বিক্রি হচ্ছে মেসির ‘নাম্বার টেন’ জার্সি।
আজ সন্ধ্যায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমের কারণে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।
দেশে গত তিন দিন শৈত্যপ্রবাহ না থাকলেও শীতের তীব্রতা ছিল বেশ। আবহাওয়াবিদেরা বলছেন, তাপমাত্রার তুলনায় শীত বেশি অনুভূত হওয়ার কারণ উত্তরের হিমেল বাতাস। দেশজুড়ে এমন বাতাস বইতে পারে আরও কয়েক দিন। আজ বৃহস্পতিবার থেকে তাপমাত্রা সামান্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, কাল থেকে কুয়াশার পরিমাণ কিছুটা কমে আসবে। তবে দুদিন পর তা আবার বাড়তে পারে। এ সময় দেশের কিছু অঞ্চলে তীব্র শীত অনুভূত হওয়ার কারণ কুয়াশা। তবে কুয়াশাচ্ছন্ন এ পরিবেশ যত দিন থাকবে, এর মধ্যে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই।
আজ রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রে সজ্জিত একটি ফ্রিগেট মোতায়েন করেছেন। অ্যাডমিরাল গোরশকোভ নামের এই যুদ্ধজাহাজ আটলান্টিক ও ভারত মহাসাগরের দিকে তৎপরতা চালাবে। অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত এই যুদ্ধজাহাজ মোতায়েন উপলক্ষে বুধবার একটি ভিডিও কনফারেন্সে অংশ নেন রুশ প্রেসিডেন্ট।
আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভিডিও কনফারেন্সে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও ফ্রিগেটের কমান্ডার ইগোর ক্রোখমল যুক্ত ছিলেন। যুদ্ধজাহাজটিকে ‘কমব্যাট সার্ভিস’ শুরু করার নির্দেশ দেওয়ার আগে পুতিন বলেন, ‘এই জাহাজে অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা “জিরকন” রয়েছে। মাতৃভূমির কল্যাণে সেবাদানে নাবিকেরা যেন সফল হন, আমি সেই প্রার্থনা করছি।’
প্রতিরক্ষামন্ত্রী শোইগু বলেন, এই ফ্রিগেট আটলান্টিক ও ভারত মহাসাগর এবং ভূমধ্যসাগরে কার্যক্রম পরিচালনা করবে। তিনি বলেন, এই জাহাজে যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে তা যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম এবং হাজার কিলোমিটারের বেশি দূরত্বে গিয়ে আঘাত হানতে পারে। তিনি বলেন, এর মাধ্যমে জল ও স্থলে শত্রুর ওপর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে শক্তিশালী আঘাত হানা যাবে।
হাইপারসনিক অস্ত্র শব্দের চেয়ে পাঁচ গুণ গতিতে ছুটতে পারে। ঘণ্টায় এর গতি ৬ হাজার ১৭৪ কিলোমিটার বা ৩ হাজার ৮৩৬ মাইল। এককথায় এর গতি চূড়ান্ত পর্যায়ের। এর গতিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হয়। কারণ, এত দ্রুত ছোটে যে বিরোধীপক্ষ সতর্ক বা একে ঠেকানোর মতো সময় পায় না।
রাশিয়া গেল বছর যুদ্ধজাহাজ ও সাবমেরিন থেকে ‘জিরকন’ নামের এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। হাইপারসনিক অস্ত্র তৈরিতে অগ্রগতি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে পাল্লাপাল্লির মধ্যে এই পরীক্ষা চালায় দেশটি।

বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক ‘টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা-২০২২’ এর সমাপনী অনুষ্ঠান বুধবার ৪ জানুয়ারি চট্টগ্রামস্থ বানৌজা ঈসাখান এরিয়া টেনিস ও স্কোয়াশ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট বেগম মনিরা রওশন ইকবাল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডারসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। ৫ দিন ব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও মোংলা অঞ্চলের সমন্বয়ে গঠিত মোট ০৫টি দল অংশগ্রহণ করে। সমাপনী প্রতিযোগিতায় টেনিস এককে লেঃ কমান্ডার সৈয়দ ফজলে রাব্বি ২-১ সেটে লেঃ কমান্ডার শাহিল রহমান কে পরাজিত করেন। টেনিস দ্বৈতে ক্যাপ্টেন শেখ মোহাম্মদ মেজবাহ উদ্দিন ও ক্যাপ্টেন আবুল ফজল মোহাম্মদ আহসান উদ্দিন জুটি কমডোর আব্দুল ওয়াদুদ তরফদার ও ক্যাপ্টেন এম আসাদুজ্জামান জুটিকে ২-০ সেটে পরাজিত করে শিরোপা লাভ করেন। এছাড়া ভেটেরান টেনিসের দ্বৈত খেলায় নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল ও কমডোর এম আতিকুর রহমান জুটি রিয়ার এডমিরাল এম আশরাফুল হক ও রিয়ার এডমিরাল এম নাজমুল হাসান জুটিকে পরাজিত করে বিজয়ী হন। অপরদিকে, স্কোয়াশ প্রতিযোগিতায় কমান্ডার এম ইয়াসির আরাফাত, কমডোর সামশেদ মোহাম্মদ জামিল কে ৩-২ গেম এ পরাজিত করেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস সোনারাগাঁও আঞ্চলিক শাখা কর্তৃপক্ষ।
বুধবার (৪ঠা জানুয়ারী) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বাঘমোচরা হইতে তারাবো হিজল গাছ পর্যন্ত ১কিলোমিটারের ব্যাপী প্রায় ৬,শ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় ১” ও ২” প্রায় ৪,শ ফুট নিম্নমানের পাইপ জব্দ করা হয়।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, সোনারগাঁও শাখার উপ-সহকারী প্রকৌশলী শাহিনুজ্জামান, ফাইজুল ইসলাম, সাইফুল ইসলাম, সেলিম মিয়া, আলী মিয়া হান্নান মিয়া প্রমুখ।
এসময় উপ-সহকারী প্রকৌশলী শাহিনুজ্জামান বলেন, গোলাকান্দাইল এলাকায় তিতাস গ্যাসের বিতরণ লাইন থেকে নিম্নমানের পাইপ টেনে সেখান থেকে শত শত গ্যাসের অবৈধ সংযোগ দিয়েছে স্থানীয় একটি সংঘবদ্ধ চোরচক্র। এই অবৈধ সংযোগের ফলে লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে তিতাস গ্যাস কোম্পানি। আজ গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে এ সংযোগ গুলো বিচ্ছিন্ন করা হয়েছে। এ বিচ্ছিন্ন অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

যশোরের চৌগাছায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (৪ জানুয়ারী) সন্ধ্যায় চৌগাছা-মহেশপুর সড়কের
ঝাউতলা বাজার এলাকার মোজাফফর হোসেনের পুকুর থেকে এ নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, ৪ জানুয়ারী সন্ধ্যায় উপজেলার নারায়নপুর ইউনিয়নের কাঁদবিলা গ্রামের একটি পুকুরে একটি ছেলে নবজাতকের লাশ ভাসতে থাকতে দেখেন তারা। এ সময় এলাকাবাসী চৌগাছা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করে চৌগাছা থানা পুলিশ।
চৌগাছা থানার ডিউটিরত কর্মকর্তা এস আই জারফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় খবর পেয়ে চৌগাছা-মহেশপুর সড়কের ঝাউতলা বাজার মোড় কাঁদবিলা দর্গাতলা এলাকার মোজাফফর হোসেনের পুকুর থেকে একটি নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।

‘ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাঁকজমকপূর্ণভাবে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয় সংস্কার উদ্বোধনসহ বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেককাটার আয়োজন করে বাকৃবি শাখা ছাত্রলীগ।
বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাকৃবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে বাকৃবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানসহ ছাত্রলীগের বিভিন্ন হল পর্যায়ের নেতাকর্মী।
এরপর ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। এ সময় আরোও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু। পরে দুপুর ১২ টায় বাকৃবি শাখা ছাত্রলীগের দলীয় কার্যালয় সংস্কার ও শহীদ স্মৃতি পাঠাগারের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়।
বাকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বলেন, ‘জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বপ্নের সমৃদ্ধ ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ একতাবদ্ধ হয়ে নানা আয়োজনে মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে। এছাড়া সারাবছরই বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে সকলের সহযোগিতায় আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে সদা জাগ্রত থাকবে বাকৃবি ছাত্রলীগ।’