মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধুর পুরো পরিবারই ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে ক্রীড়াঙ্গনে পৃষ্ঠপোষকতা দিয়েছেন তা আর কেউ দেয়নি। এই শেখ কামাল যুব গেমসের মাধ্যমে আমাদের ক্রীড়াঙ্গন সমৃদ্ধ হবে, নতুর প্রজন্ম ক্রীড়ার প্রতি আকৃষ্ট হবে। তারা মাদকসহ সকল অবৈধ কার্যক্রম থেকে বিরত থেকে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ভূমিকা পালন করবে। সুস্থ দেহ ও মনের জন্য শারীরিক যে চর্চা তার গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ক্রীড়া।
শনিবার দুপুরে পিরোজপুর জেলা স্টেডিয়ামে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়া ক্ষেত্রে যতটা মানবিক ও আন্তরিক তা আর কারো মধ্যে নেই। স্টেডিয়ামে একটা খেলা হলেই প্রধানমন্ত্রী কোনো কিছু চিন্তা না করে সেখানে চলে যান। খেলোয়াড়রা ভালো করলেই তাদের ফ্ল্যাট, অর্থ ও নানা সহযোগিতা করেন তিনি। তবে স্মার্ট বাংলাদেশ নির্মাণ করতে আমাদের ক্রীড়াঙ্গনকে আরও সময়োপযোগী, বিশ্ব মানের ও আধুনিক করে গড়ে তুলতে হবে। সেই লক্ষ্য নিয়ে বাংলাদেশ সরকার কাজ করছে।
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন।
যুব গেমসে ৮টি ক্যাটাগরিতে তিন দিনব্যাপী জেলার ৭টি উপজেলার শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করবেন।
বাংলাদেশের বাজারে সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৩৩৩ টাকা পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল রোববার (৮ জানুয়ারি) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৯০ হাজার ৭৪৬ টাকা, যা আজ শনিবার (৭ জানুয়ারি) পর্যন্ত ছিল ৮৮ হাজার ৪১৩ টাকা।
শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল থেকে সারা দেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে।
নতুন দাম অনুযায়ী, রোববার থেকে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা কিনতে লাগবে ৯০ হাজার ৭৪৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৮৬ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৭৪ হাজার ২৪১ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৬১ হাজার ৮৭৮ টাকা।
তবে, রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা।
শনিবার (৭ জানুয়ারি) প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা ৮৮ হাজার ৪১৩ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৮৪ হাজার ৩৮৯ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৭২ হাজার ৩১৭ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৬০ হাজার ৩০৩ টাকা বেচাকেনা হয়েছে।
কুমিল্লা বুড়িচং উপজেলা ৪নং ষোলনল ইউনিয়ন শাখা ছাত্রলীগের কমিটি ৬ জানুয়ারি শুক্রবার ঘোষণা করা হয় ।বুড়িচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক হাসান আহাম্মেদ সুমন এর স্বাক্ষরিত ১১ সদস্য বিশিষ্ট একট কমিটি ঘোষণা করা হয়।এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ হাবীবুর রহমান ইমন,সহ সভাপতি যথাক্রমে ইফরান হোসেন শাকিল, মোঃ রাইয়ান মুনতাছির,নাইমুর রহমান সাগর, সাধারণ সম্পাদক জি এম সামদানী,যুগ্ন সম্পাদক যথাক্রমে মোঃ রাকিব হাসান,মোঃ সাইফ আলম সীমান্ত, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মোহাম্মদ মোরছালীন,মোঃ রামিম হোসেন, জাহিদুল হাসান রিমন ও সাইফুল ইসলাম সোহান।উক্ত কমিটির সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা ০৫ আসনের সাংসদ, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান,বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আব্দুস ছালাম বেগ,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এড.রেজাউল করিম,আওয়ামীলীগের জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান, উপজেলা যুবলীগ নেতা,ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন ও উপজেলা যুবলীগ নেতা,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইন্জি মোঃ বাছির খাঁন।পরিশেষে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আব্দুস ছালাম বেগ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক একটি সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য কমিটি উপহার দিয়েছে।আমি এই কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।