ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে মঞ্চ ভেঙে পড়ার ঘটনায় আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ শনিবার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বার্তায় এ দুঃখ প্রকাশ করা হয়। আগের দিন শুক্রবার এ মঞ্চ ভাঙার ঘটনা ঘটে।
ছাত্রলীগের বিবৃতিতে বলা হয়, ‘প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনী মুহূর্তে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। উক্ত ঘটনায় আহত জাতীয় নেতা, সাবেক নেতা, বর্তমান নেতাকর্মী, সংবাদমাধ্যমের বন্ধু ও স্বেচ্ছাসেবীদের জন্য বাংলাদেশ ছাত্রলীগ গভীরভাবে ব্যথিত।’
বিবৃতিতে বলা হয়, ‘এমতাবস্থায়ও, বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা যে শক্তিশালী, অদম্য ও আদর্শিক মনোবল নিয়ে সম্পূর্ণ সুষ্ঠু, সুশৃঙ্খল ও নান্দনিকভাবে শোভাযাত্রাটি শেষ করেছে, সে শক্তিই বাংলাদেশ ছাত্রলীগের আগামী দিনে পথচলার প্রেরণা, বিজয় কেতনের পূর্বাভাস। সার্বিক পরিস্থিতি পর্যালোচনাকল্পে বাংলাদেশ ছাত্রলীগ ভবিষ্যতে আরও যত্নশীল ও সতর্ক থাকার শপথ গ্রহণ করছে।’
এ বিবৃতিতে শোভাযাত্রাটিকে সুশৃঙ্খল, জনদুর্ভোগহীন ও স্মার্ট বাংলাদেশের প্রতিচ্ছবি হিসেবে সমাপ্ত করায় ছাত্রসমাজ ও বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ছাত্রলীগ।
নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘শোভাযাত্রায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, দেশরত্নের স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নের প্রতি তাদের অভূতপূর্ব প্রত্যয়, মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে অশুভ-অসুর-অন্ধকারের শক্তি ও সন্ত্রাসী-খুনি-জঙ্গিবাদের দোসরদের বিরুদ্ধে ইস্পাত-দৃঢ়ভাবে লড়ে যাওয়ার অঙ্গীকার বাংলাদেশ ছাত্রলীগকে মুগ্ধ করেছে, অনুপ্রেরণা দিয়েছে।’
উল্লেখ্য, গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য দিচ্ছিলেন। এ সময় মঞ্চ ভেঙে সবাই পড়ে যান। এ ঘটনায় বেশ কয়েকজন নেতাকর্মী আহন হন।
গত বছরের শেষ দিন থেকে বিচ্ছেদ নিয়ে দেশের মিডিয়ায় তুমুলে আলোচনায় ছিলেন ঢালিউডের জনপ্রিয় জুটি পরীমণি ও শরিফুল রাজ। তাদের বিচ্ছেদ ইস্যু আপাতত শেষ। নতুন খবর হলো-একসঙ্গে দুবাই যাচ্ছেন এই জুটি।
জানা গেছে, আগামী ১৫ জানুয়ারি দুবাইয়ের আজমানে বসতে যাচ্ছেন ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিতব্য এই আয়োজনে অংশ নিতে মধ্যপ্রাচ্যের শহরটিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা। এরমধ্যে আছেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, ঢালিউড সুপারস্টার শাকিব খান, শরিফুল রাজ, পরীমণি, তমা মির্জা, রায়হান রাফী।
অ্যাওয়ার্ড দেওয়া-নেওয়া এবং জমকালো পারফর্মের ওই অনুষ্ঠানে অংশ নিতে আরও যাচ্ছেন উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ।
দুবাইয়ে অনুষ্ঠানটি আয়োজন করছেন রুবায়েত ফাতেমা তনি এবং জ্যন প্রপার্টিজ ফাউন্ডার জাহিদ হোসেন। প্রবাসে বসবাসরত বাঙালি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত হচ্ছে এই ইভেন্ট। তাদের আড়ালে থাকা কাজগুলো ফোকাসে আনতেই এই আয়োজন।
এ বিষয়ে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ এর ফাউন্ডার মালা খন্দকার গণমাধ্যমকে জানান, প্রবাসী বাঙালিদের অনুপ্রেরণা দিতেই এই সম্মাননার প্রচলন। এবছর প্রবাসী বাঙালি ছাড়াও এবছর বাংলাদেশ থেকেও অনেকে দুবাইয়ে অনুষ্ঠিতব্য অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিবেন।
তিনি আরও জানান, অবৈধভাবে টাকা না পাঠিয়ে বা হুন্ডির দারস্থ না হয়ে যারা সরাসরি ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাচ্ছেন, যারফলে বাংলাদেশ সরকার লাভবান হচ্ছেন- তেমন মানুষকে দেয়া হবে সম্মাননা। এবার বেশ কয়েকটি ক্যাটাগরিতে রিয়েল হিরো সম্মাননা দেয়া হবে।
গত কয়েকদিন থেকে চাঁপাইনবাবগঞ্জে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর মৃদ শৈতপ্রবাহে জন-জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া জনগণ পড়েছে বিপদে। তীব্র শীতকে উপেক্ষা করে কাজের সন্ধানে বের হতে হয় তাদের। অন্যদিকে ছিন্নমুল মানুষগুলো গরম কাপড়ের অভাবে তীব্র শীতে বাড়ির বাইরে যেতে পারছেনা। গরম কাপড়ের দাম বৃদ্ধি পাওয়ায় ছিন্নমুল থেকে শুরু করে নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা ভিড় করছে ফুটপাতের গরম কাপড়ের দোকানে।
শনিবার, ৭ জানুয়ারি সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনের রাস্তার ফুটপাতের দোকানগুলোতে নারী-পুরুষের ভীড় লক্ষ্য করা যায়। দেখা যায়, পুরুষ ক্রেতার চেয়ে নারী ক্রেতা বেশী। ক্রেতাগণ ফুটপাত থেকে জ্যাকেট, সোয়েটার, কান টুপি, হাত গ্লোভস, মোজাসহ নানাধরণের গরম কাপড় কিনছে। বেশীরভাগ ক্রেতা মধ্যবিত্ত তাই লোকলজ্জায় প্রতিবেদকের সাথে তারা কথা বলতে অনীহা প্রকাশ করেন। তবে বেশ কয়েকজন ক্রেতা বলেন, ফুটপাতে পছন্দের জিনিস অনেক কম দামে পাওয়া যায়, তাই পরিবারের সদস্যদের জন্য গরম কাপড় ফুটপাত থেকে কিনেন। অন্যদিকে ফুটপাতের কম্বল দোকানে অনেককে ভিড় করতে দেখা যায়। বিক্রেতারা বলছেন, শীতের তীব্রতা বেড়ে যাবার পর থেকে তাদের ব্যবসা ভাল চলছে। এক বিক্রেতা জানান, গত দুই শীতে ভাল ব্যবসা করতে পারেননি, আর কয়েকদিন এরুপ শীত থাকলে এবার ভাল লাভ করবেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে চেপে ধরেছে ঢাকা ডমিনেটর্স। প্রথম পাওয়ারপ্লেতে খুলনার ৩ উইকেট শিকার করে নিয়েছে ঢাকার বোলাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম পাওয়ারপ্লে শেষে খুলনা টাইগার্স ৩ উইকেট হারিয়ে মোট ৩৯ রান করতে পেরেছে।
মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে জিতে খুলনা টাইগার্সকে টসে জিতে আগে ব্যাটিংয়ে পাঠান ঢাকার অধিনায়ক নাসির। ঢাকার পক্ষে তাসকিন নিজের প্রথম ওভারে মাত্র ১ রান দিয়েছে। তামিম প্রথম বলে সিঙেল নেওয়ার পর পাকিস্তানি রিক্রুট শারজিল খান টানা ৫টা ডট দিয়েছে।
নাসিরের দ্বিতীয় ওভার থেকে আসে ৩ রান। মোট রান ৪। দুই ব্যাটসম্যানই অ্যাটাকের পরিবর্তে দেখেশুনে শট চেক দিয়ে খেলেন।
তাসকিন নিজের দ্বিতীয় ওভারে এসে তামিমকে জীবন দেন এই বোলার। তামিম সরাসরি শট করলে ফলো থ্রুতে বল হাতে জমাতে পারেনি তাসকিন। ৩ ওভার শেষে রান তখন মাত্র ৭ রান।
চতুর্থ ওভারে অধিনায়ক নাসির প্রথম ব্রেক থ্রু এনে দেন। শারজিল খান একটা চার মারার পর বোল্ড করে ফেরান তাকে। ১১ বলে ৭ রান করেন তিনি। পঞ্চম ওভারে আল আমিন বোলিংয়ে এসে ফেরান তিনে নামা মুনিম শাহরিয়ারকে। মাঠে নেমেই প্রথম বলে চার হাঁকানো মুনিম এছাড়া রানের জন্য আর কোনো শটই করতে পারেনি। শেষ পর্যন্ত ৫ বলে ৪ রান করে ফিরেন তিনি।
পাওয়ারপ্লের শেষ ওভারে বোলিংয়ে এসে উইকেট শিকার করেছেন আরাফাত সানিও। তিনি ফেরান খুলনার তারকা ব্যাটসম্যান তামিম ইকবালকে। ১৫ বলে ৮ রান করে বাউন্ডারি হাঁকানোর মতো বলে সহজ ক্যাচ তুলে বিদায় নিয়েছেন এই ব্যাটসম্যান।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় কাউকে আটক করতে পারেনি তারা।তবে এ সময় দুইজন কৌশলে পালিয়ে যায়। শনিবার, ৭ জানুয়ারি ভোরে পাঁচ ভূলাট এলাকা থেকে এ স্বর্ণের চালান উদ্ধার করা হয়।পলাতক দুই স্বর্ন পাচারকারীকে আসামি করে শার্শা থানায় মামলা দায়ের করেছে বিজিবি।
পলাতক ব্যক্তিরা হলেন- বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের মৃত নবী ছদ্দিনের ছেলে শাহ আলম (৪২) ও একই থানার রুদ্রপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে রিয়াজুল ইসলাম (৪০)।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সীমান্তের পাঁচভূলাট এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে পাঁচভূলাট এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে থামতে বলা হয়। এসময় তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগটি ক্যাম্পে নিয়ে তার মধ্য থেকে ১৭ পিস স্বর্ণ জব্দ করা হয়। যার ওজন ১ কেজি ৯৮৩ গ্রাম। সিজার মুল্য প্রায় দেড় কোটি টাকা।
তিনি আরও জানান, পলাতক শাহ আলম ও রিয়াজুলের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে স্বর্নের চালান শার্শা থানায় জমা দেওয়া হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব