বুধবার ,৬ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 636

জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)। এতে ‘বার্তাবাহক’ পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে অনলাইনে।

 

পদের নাম: বার্তাবাহক (গ্রেড-২০)
পদ সংখ্যা: ১ জন
আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
বেতন: ৮,২৫০ থেকে ২০,০১০

বয়স: আগ্রহী প্রার্থীর বয়স ২০২১ সালের ১৩ ডিসেম্বর হিসাবে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে ২০২০ সালের ২৫ মার্চ তারিখে ৩০ বছর হলেও আবেদন করা যাবে। প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা http://napd.teletalk.com.bd/ -এ ওয়েবসাইট থেকে আবেদনপত্র করতে পারবেন। বিজ্ঞপ্তি দেখুন এখানে—

আবেদনের শেষ সময়: ১৩ ডিসেম্বর ২০২১ বিকাল ৫টা পর্যন্ত।

স্নাতক পাসে জনবল নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক

জনবল নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক লিমিটেড। এতে ‘ক্রিয়েটিভ ভিজুলাইজার’ পদে লোক নেবে প্রতিষ্ঠানটি। যোগ্যতা অনুযায়ী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে।

পদের নাম: ক্রিয়েটিভ ভিজুলাইজার
পদ সংখ্যা: অনির্দিষ্ট
যোগ্যতা: যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ভিজুয়াল ডিজাইনার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল: যে কোনো স্থান
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম

এতে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের ঠিকানা- https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1006682&fcatId=2&ln=1

আবেদনের শেষ তারিখ: ২৭ নভেম্বর ২০২১

বেসরকারি হাইস্কুল মাউশির অধীনে

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাইস্কুলে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে ২৫ নভেম্বর। ওইদিন থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তির ওয়েবসাইটে (http://gsa.teletalk.com.bd) গিয়ে আবেদন করবে।

করোনার কারণে গত বছরের মতো এ বছরও বিদ্যালয় থেকে ভর্তি ফরম বিতরণ হবে না। এ সংক্রান্ত বিস্তারিত তথ্যসহ ভর্তি বিজ্ঞপ্তি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে (www.dshe.gov.bd) মঙ্গলবার প্রকাশ করা হয়েছে।

প্রথমবারের মতো এবার বেসরকারি হাইস্কুলে ভর্তি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে। একজন শিক্ষার্থী ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে পারবে। এবার কোনো ভর্তি পরীক্ষা হবে না। ডিজিটাল পদ্ধতিতে অ্যাপসের মাধ্যমে আবেদনকারীদের নিয়ে লটারির আয়োজন করা হবে। ১৫ ডিসেম্বর হবে সরকারি হাইস্কুল আর বেসরকারি হাইস্কুলের লটারি হবে ১৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বরে ভর্তির কাজ শেষ করা হবে। ১ জানুয়ারি শিক্ষার্থীদের সরাসরি ক্লাস শুরু হবে।

জেলা সদর পর্যন্ত ৩ হাজার ৯৮৮টি বেসরকারি এবং ৩৯২টি সরকারি হাইস্কুল এ কার্যক্রমের অধীনে আসছে। এডহক নিয়োগ না হওয়া সদ্য জাতীয়করণকৃত বিদ্যালয়গুলো চাইলে এই পদ্ধতিতে যুক্ত হতে পারবে। আর না হলে তাদেরকে অবশ্যই সরকার গঠিত সংশ্লিষ্ট শিক্ষা কমিটির অধীনে ম্যানুয়ালি ভর্তির কাজ পরিচালনা করতে হবে। কিছুতেই পরীক্ষা নেয়া যাবে না।

মাউশি উপ-পরিচালক (মাধ্যমিক) আজিজউদ্দিন যুগান্তরকে বলেন, এবারে প্রথমবারের মতো জেলা পর্যায় পর্যন্ত সব বেসরকারি বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে। পাশাপাশি আগের মতো সরকারি হাইস্কুলের ভর্তি কার্যক্রমও হচ্ছে। যেসব প্রতিষ্ঠানে প্রাক-প্রাথমিক স্তর আছে সেখানে স্কুলের পরিচালনা কমিটির অধীনে ভর্তি কার্যক্রম হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বেসরকারি হাইস্কুলে ভর্তিতে অনিয়ম, জালিয়াতি ও বাণিজ্য বন্ধে সরকারি তত্ত্বাবধানে শিক্ষার্থী ভর্তির এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য আসনের সংখ্যা চাওয়া হয়েছে। লটারিতে শূন্য আসনের সমসংখ্যক শিক্ষার্থী সুপারিশ পাঠানো হবে। এছাড়া অপেক্ষমাণ তালিকায়ও সমান সংখ্যককে নির্বাচিত করে তালিকা প্রকাশ করা হবে।

করোনার কারণে এবারে ভর্তির আবেদন ফি কমানো হয়েছে। চলতি বছর প্রতিটি বেসরকারি স্কুলে আবেদন ফি ছিল ২০০ টাকা আর সরকারি স্কুলে ১৭০ টাকা ধার্য ছিল। এবার দিতে হবে ১১০ টাকা।

সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি স্কুলের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করানো হবে। অপেক্ষমাণ তালিকা থেকে ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করানো যাবে। বেসরকারি স্কুলে ২১ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। অপেক্ষমাণ তালিকা অনুযায়ী ২৮ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা। এ বিষয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও টেলিটক লটারির স্থান নির্ধারণ করবে। অনলাইন আবেদন ও ফি পরিশোধসংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বেসরকারি বিদ্যালয় : জেলা পর্যায় পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান এ ভর্তি প্রক্রিয়ার অধীনে আনা হয়েছে। ঢাকা মহানগরীর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানসংলগ্ন কমপক্ষে একটিসহ ৫টি প্রতিষ্ঠানে আবেদন করা যাবে। নিজ প্রশাসনিক থানার বাইরে আশপাশের সর্বোচ্চ তিনটি প্রশাসনিক থানা ক্যাচমেন্ট এলাকা ধরে শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারণ করা যাবে। একই প্রতিষ্ঠানের দুই শিফটে আবেদন করলে দুটি প্রতিষ্ঠান বাছাই করা হয়েছে মর্মে ধরে নেওয়া হবে। আবেদনকারীরা আবেদনের সময়ে প্রতিষ্ঠান নির্বাচনকালে মহানগর পর্যায়ের জন্য বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা এবং জেলা সদরের সদর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাবে। এক্ষেত্রে প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে।

সরকারি বিদ্যালয় : সারা দেশে এখন পর্যন্ত ৩৯২টি সরকারি বিদ্যালয় এ কার্যক্রমের অধীনে এসেছে। ঢাকা মহানগরে এবার আছে ৪৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও তিনটি ফিডার শাখা। এবার জাতীয়করণ হওয়া আরও দুটি বিদ্যালয় যুক্ত হয়েছে। এবারও বিদ্যালয়গুলোকে তিনটি গুচ্ছে (এ, বি এবং সি) করে ভর্তির কাজ সম্পন্ন হবে। আবেদনের সময় একজন শিক্ষার্থী একটি গুচ্ছের পাঁচটি বিদ্যালয়ে ভর্তির পছন্দক্রম দিতে পারবে। এখান থেকে লটারির মাধ্যমে একটি বিদ্যালয় নির্বাচন করা হবে।

এছাড়া সারা দেশে আবেদনকারীর প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাবে। প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে।

পিইসি পরীক্ষার জন্য আইন তৈরির সিদ্ধান্ত আত্মঘাতী

প্রাথমিক শিক্ষা সমাপনী বা পিইসি পরীক্ষা বাতিল না করে উলটো পাকাপোক্ত করতে শিক্ষা বোর্ড আইন তৈরির উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ৩৬ বিশিষ্ট নাগরিক।

তারা বলেন, কোচিং ও নোট-গাইড ব্যবসা উসকে দেওয়া এই পরীক্ষা ইতোমধ্যে অভিভাবকদের অতিরিক্ত ব্যয় বাড়িয়েছে।

এটি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করবে। আইন করার মতো আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার জোর দাবি জানান তারা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা বোর্ড আইন-২০২১ উদ্যোগ নিয়েছে। আইনটি বর্তমানে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জনগণের মতামত নেয়ার জন্য তুলে দেয়া হয়েছে।

বিবৃতি প্রদানকারীরা হলেন-অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী, ড. কাজী খলীকুজ্জমান আহমদ, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, সেলিনা হোসেন, রামেন্দু মজুমদার, অ্যাডভোকেট সুলতানা কামাল, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, ড. হোসেন জিল্লুর রহমান, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক এমএম আকাশ, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, ব্যারিস্টার সারা হোসেন, অধ্যাপক মনজুর হোসেন, ইলিয়াস কাঞ্চন, শিক্ষা বিশেষজ্ঞ অধ্যাপক ড. আবদুল মালেক প্রমুখ।

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী স্বাক্ষরে পাঠানো বিবৃতিতে বলা হয়, বিদ্যালয়কেন্দ্রিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে সবার জন্য বিনামূল্যে বই প্রদানের ফলে শিক্ষার্থীদের মধ্যে ‘গাইড বই’ ব্যবহারের প্রবণতা কিছুটা হলেও কমেছে।

একইভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় সংগত কারণেই শিক্ষার্থীদের ওপর থেকে পরীক্ষা ও বইয়ের বোঝা কমানোর ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর সেই নির্দেশনার প্রতিফলন আমরা লক্ষ্য করেছি ২০২১ সালে শিক্ষা মন্ত্রণালয় প্রণীত ‘জাতীয় শিক্ষাক্রম রূপরেখায়’ প্রাথমিক সমাপনী পরীক্ষা রাখা হয়নি-এটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ নাগরিক সমাজের একটি অন্যতম প্রত্যাশিত বিষয় ছিল।

এমনকি জাতীয় শিক্ষানীতি ২০১০-এ পঞ্চম শ্রেণির পরীক্ষাকে ‘পাবলিক পরীক্ষা’ হিসাবে ধরা হয়নি। এর পরিবর্তে বলা হয়েছে স্থানীয়ভাবে উপজেলা, পৌরসভা বা থানা পর্যায়ে অভিন্ন প্রশ্নপত্রে সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনাকে আমলে না নিয়ে এবং জাতীয় শিক্ষানীতি ২০১০-কে পাশ কাটিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি ‘প্রাথমিক শিক্ষা বোর্ড আইন-২০২১’ নামে একটি আইনের খসড়া তৈরি করে মতামতের জন্য ওয়েবসাইটে প্রকাশ করেছে। ‘শিক্ষানীতি ২০১০ ও জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১-এর নীতি ও অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক এ আইন প্রণয়নের উদ্যোগ কতটুকু যৌক্তিক ও বাস্তবসম্মত তা প্রশ্নসাপেক্ষ।

বিবৃতিতে প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ভবিষ্যৎ নাগরিকদের সৃজনশীল মেধা বিকাশে আনন্দমুখর পরিবেশে শিক্ষা গ্রহণের দাবি জানিয়ে বলা হয়, শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে এবং প্রতিভার উন্মেষ ঘটানোর জন্য শুধু পরীক্ষানির্ভর, সনদসর্বস্ব ব্যবস্থার পরিবর্তে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের প্রতি বিশেষ নজর দিতে হবে।

শিক্ষার্থীদের মুখস্থনির্ভর করা, গাইড বই ও প্রাইভেট টিউশনকে বৈধতা দেওয়া এবং কোচিং বাণিজ্যকে উৎসাহিত করার নানা অপচেষ্টা আমরা আগেও লক্ষ্য করেছি এবং প্রতিবাদও জানিয়েছি। আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশে সহায়তার সুযোগ সৃষ্টি করবেন।

বিশ্বকাপ নিশ্চিত আর্জেন্টিনার

কাতার বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ নয়, পক্ষে এসেছে চিলি-একুয়েডর ম্যাচের ফল।

বাংলাদেশ সময় বুধবার ভোরে সান হুয়ানে হওয়া বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে গোলশূন্য ড্র করে আর্জেন্টিনা। এ ম্যাচে ফাউল হয়েছে ৪২টি। অপর ম্যাচে একুয়েডরের কাছে চিলি ২-০ গোলে হেরে গেলে লিওনেল স্কালোনির দল পেয়ে যায় বিশ্বকাপের টিকিট।

এতে লাতিন আমেরিকা থেকে দ্বিতীয় দল হিসেবে কাতার বিশ্বকাপে উঠে যায় আর্জেন্টিনা।

১৩ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। সমান ম্যাচে আট জয় ও পাঁচ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। তিনে আছে একুয়েডর ২৩ পয়েন্ট নিয়ে। ১৭ পয়েন্ট নিয়ে চারে কলম্বিয়া। পাঁচে থাকা পেরুর ১৭ ও ছয়ে থাকা চিলির পয়েন্ট ১৬। ব্রাজিল ও আর্জেন্টিনা ছাড়া বাকি সবগুলো খেলেছে ১৪টি করে ম্যাচ।

এ অঞ্চল থেকে শীর্ষ চার দল কাতার বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পাবে।

পঞ্চম স্থানে থাকা দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে অফ।

৪২ ফাউলের ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনার কেউ জেতেনি

আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ ব্রাজিল বলেই নয়; আলবিসেলেস্তেদের কাছে ম্যাচটি ছিল বেশ গুরুত্বপূর্ণ। এ ম্যাচ জিতলে আজই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত হতে পারত।

অন্য দিকে হারলেও ক্ষতি নেই ব্রাজিলের। কারণ দুরন্ত সব জয় নিয়ে ব্রাজিল তার আগের ম্যাচেই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে।

এরপরও এ ম্যাচ হারতে চাইবে না সেলেকাওরা। কারণ ব্রাজিলের জন্য ম্যাচটা এক অর্থে প্রতিশোধের। আর্জেন্টিনা গত জুলাইয়ে কোপা আমেরিকা জেতে ব্রাজিলের মাটি থেকে।

সেই প্রতিশোধের লক্ষ্যে আর্জেন্টিনার সান হুয়ানে বাংলাদেশ সময় বুধবার ভোর সাড়ে পাঁচটায় আলবিসেলেস্তেদের মুখোমুখি হয় সেলেকাওরা।

আর সেই স্নায়ুচাপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ৯০ মিনিটের খেলায় জালের দেখা পায়নি দুই দলের কেউ। অথচ ফাউল হয়েছে সবমিলিয়ে ৪২টি। দুই দলই সমান ২১টি করে ফাউল করেছে। আর্জেন্টিনা হলুদ কার্ড দেখেছে ৪টি আর ব্রাজিল ৩টি।

ম্যাচের প্রথম ১০ মিনিট আর্জেন্টিনার দখলেই বল থাকে। অনেক চেষ্টা করেও নিজেকে খুঁজে পাচ্ছিলেন না আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ব্রাজিলের মাঝমাঠের খেলোয়াড়রা মেসিকে পথ খুলে দিচ্ছিল না।

নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণে উঠে ব্রাজিলও। ১৬ মিনিটে মাঝমাঠ থেকে লুকাস পাকেতার পাসে বিপজ্জনক অবস্থানে বল পায় ভিনিসিয়াস জুনিয়র। তবে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে একা পেয়েও গোল করতে পারেননি রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

প্রথমার্ধ শেষ হওয়ার ১০ মিনিট বাকি থাকতে ব্রাজিলের ডিবক্সের কাছে ফাউলের ​​শিকার হন মেসি। কিন্তু বাঁশির শব্দ না শুনে বিস্ময়ের দৃষ্টিতে রেফারির দিকে তাকান মেসি। তাতে কোনো সাড়া দেননি রেফারি।

৪০ মিনিটের সময় ব্রাজিল গোলরক্ষক অ্যালিসনের পরীক্ষা নেন রদ্রিগো ডি পল। তার দূর পাল্লার শট ডাইভ দিয়ে ঠেকিয়ে দেন অ্যালিসন।

এভাবেই আর্জেন্টিনার বেশ কয়েকটি আক্রমণ ঠেকিয়ে দেয় নেইমারবিহীন ব্রাজিলের রক্ষণভাগ।

গোলশূন্য অবস্থায় শেষ হয় সুপারক্লাসিকোর প্রথমার্ধ। প্রথমার্ধে বল দখলের লড়াই আর্জেন্টিনা ছিল ৫৬ শতাংশ, আর ব্রাজিল ৪৪। প্রথমার্ধে আর্জেন্টিনা চারটি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেসকে উঠিয়ে জোয়াকিন কোরেয়াকে নামান স্কালোনি। লিয়েন্দ্রো পেরেদেসের বদলি হিসেবে নামেন লিসান্দ্রো মার্টিনেজ।

এর তিন মিনিট পরেই ম্যাথিউস কুনহাকে ফাউল করে জন্য হলুদ কার্ড দেখেন। ৭০ মিনিটের সময় বক্সের বাইরে থেকে বল পান ফ্রেড। তার দুর্দান্ত এক ভলি আর্জেন্টিনার গোলবারে আঘাত করে ফিরে আসে। ভাগ্যগুণে যে যাত্রায় রক্ষা পায় নীল-সাদার দল।

এর কিছু পরেই জিওভানি লো চেলসোর ফাউলে পেনাল্টির আবেদন জানায় ব্রাজিল। কিন্তু ভিএআর দেখে তাদের সেই আবেদনে সাড়া দেননি রেফারি।

এর কিছু সময় পর পাল্টা আক্রমণে গোল করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র। তার শট সরাসরি এলে গ্লাভসবন্দী করেন মার্টিনেজ। এর কিছুক্ষণ পর আর্জেন্টিনার শট ব্রাজিলের দূরের পোস্ট দিয়ে চলে যায়। অ্যালিসনের সেদিকে খেয়ালই করতে হয়নি।

এরপর পর উত্তপ্ত বাক্য বিনিময় হয় মার্কোস আকুনা এবং অ্যান্টনির মধ্যে। রেফারি উভয়কেই হলুদ কার্ড দেখান।

ম্যাচ শেষের ৫ মিনিট আগেও মেসিকে ছন্দে পাওয়া যাচ্ছিল না। গোটা ম্যাচে একটু ধীর গতির বলে মনে হয়েছে তাকে। বাম হাঁটু ব্যথায় ফের মাথাচারা দিয়ে উঠেছে এমনটা মনে হচ্ছিল।

তবে খেলার শেষ দিকে এই চোট নিয়েও জোরালো শট নেন মেসি, কিন্তু গোলরক্ষণ অ্যালিসন দুর্দান্তভাবে তা ঠেকিয়ে দেন। আশাহত করেন আলবিসেলেস্তেদের সমর্থকদের।

রেফারির বাঁশিতে গোলশূন্যাবস্থায় শেষ হয় ম্যাচ। এ ফলাফলের পর পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হলো চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলকে।

কীটনাশকের প্যাকেটে ফেনসিডিল, প্রাইভেটকারসহ গ্রেফতার ১

ঢাকার ধামরাইয়ে র‌্যাব ৪-এর অভিযানে কীটনাশক ও খাদ্যসমাগ্রীর প্যাকেট থেকে ৩৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ নিয়াজ মোর্শেদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই পৌর শহরের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ ওই মাদককারবারিকে গ্রেফতার করেন র্যাব ৪-এর সদস্যরা।

গ্রেফতার নিয়াজ মোর্শেদ যশোর জেলার বাসিন্দা।

র‌্যাব ৪-এর সিপিসি ২-এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কীটনাশকের প্যাকেট ও খাদ্যসামগ্রীর মধ্যে বিশেষ কায়দায় আনা হয় এ ফেনসিডিলের চালান। এর পরও ফাঁকি দিতে পারেনি র্যাব সদস্যদের চোখ।

র‌্যাব-৪ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩৯০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার এবং তার ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি মোবাইল ফোন ও মাদক বিক্রির ৭০০ টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে র‌্যাব-৪ সিপিসি ২-এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, আসামি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলের চালান নিয়ে আসত রাজধানীসহ আশপাশের এলাকায়।

পরে তা অভিনবপন্থায় ঢাকা মহানগরীর আশপাশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করত। ওই মাদককারবারির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

বাস থেকে নামিয়ে চেকারকে পিটিয়ে হত্যা

কুমিল্লার বুড়িচং উপজেলায় চলন্ত বাস থেকে নামিয়ে এক চেকারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম রায়হান উদ্দিন ভূঁইয়া।

মঙ্গলবার রাতে সিলেট-কুমিল্লা মহাসড়কের বুড়িচংয়ের ময়নামতি ইউনিয়ন শরীফপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বুধবার সকাল থেকে পরিবহণ শ্রমিকরা সড়কে বিক্ষোভ মিছিল করছে বলে জানা গেছে।

নিহত রায়হান দেবিদ্বার উপজেলার ফুলতুলি গ্রামের বাসিন্দা।

এদিকে এ ঘটনায় অপরাধীকে গ্রেফতার ও বিচার দাবিতে আগামী শনিবার মানববন্ধন ও সমাবেশ করবেন বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পরিবহণ বাস মালিক শ্রমিকরা।

এদিকে এ হত্যাকাণ্ডে সরাসরি ঢাকার পরিবহণ মালিক জড়িত বলে দাবি করেছেন নিহতের স্ত্রী পারভীন আক্তার।

জানা যায়, মঙ্গলবার রাতে ময়নামতি শরীফপুর পয়েন্ট কুমিল্লা জেলা শহরের কুমিল্লা সিলেট মহাসড়কে তিশা বাস থেকে নামিয়ে কয়েকজন শ্রমিক ও সন্ত্রাসীরা চেকার রায়হানকে এলোপাতাড়ি পিটিয়ে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়।

খবর পেয়ে তার স্ত্রী স্বামীকে (রায়হান) রাস্তার পাশে থেকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত রায়হান স্ত্রী পারভীন আক্তার কয়েকজনকে আসামি করে বুধবার বুড়িচং থানায় হত্যা মামলা করেছেন।

নিহত রায়হানের স্ত্রী বলেন, আমার স্বামী দীর্ঘ ২০ বছর ধরে গাড়ির ডিউটি করছেন। ঢাকার একজন গাড়ির মালিকের সঙ্গে কিছু দিন ধরে বিরোধ চলে আসছিল আমার স্বামী। এর জের ধরে তাকে কুমিল্লা সিলেট মহাসড়কের ময়নামতি ইউনিয়ন শরিফ পয়েন্টে বাস থেকে জোর করে নামায় সন্ত্রাসীরা।
এর পর লাথি ঘুষি ও এলোপাতাড়ি পিটিয়ে মারধর করে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। আমি খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আমার স্বামী মারা যান। আমি এর সুষ্ঠু তদন্ত চাই। আসামিদের গ্রেফতারের দাবি জানাই।

তিনি আরও বলেন, আমি আসামিকে চিহ্নিত করি, তারা মাদকাসক্ত ছিল তাদের বাড়ি বুড়িচং থানা এলাকায়।

বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন বলেন, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। সঠিক তদন্ত করে প্রকৃত হত্যার রহস্য উদ্ঘাটন করব ইনশাআল্লাহ। অপরাধী যেই হোক ছাড় দেওয়া হবে না। মামলা হয়েছে, তদন্ত চলছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৫ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে বাংলাদেশিসহ ৯৫ জন অবৈধ অভিবাসী আটক হয়েছেন।

মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তিন ঘণ্টার অভিযানে ১৫০ জন অভিবাসীকে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের মধ্যে ৯৫ জনের কোনো বৈধ কাগজপত্র না থাকায় আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ৫২ পুরুষ ও ৪৩ নারী। এদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের নাগরিক রয়েছেন বলে জানিয়েছেন কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন ডিরেক্টর স্যামসুল বদরিন মহসিন। তবে এ অভিযানে কতজন বাংলাদেশি আটক হয়েছেন তা জানা যায়নি।

আটককৃতরা বেশিরভাগই নির্মাণ প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করছিলেন। এদের অনেকেরই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে এবং অনেকের কাছে কোনো বৈধ ভ্রমণ নথি না থাকায় তারা অবৈধভাবে বসবাস করছিলেন।

গ্রিসের সংবাদপত্রের বিরুদ্ধে মামলা করলেন এরদোগান

গ্রিসের একটি জাতীয় দৈনিকের বিরুদ্ধে মামলা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তাকে নিয়ে ‘অপমানজনক শিরোনাম’ করায় এ ব্যবস্থা নিলেন তুর্কি প্রেসিডেন্ট। এরদোগানের এই উদ্যোগকে মতপ্রকাশের স্বাধীনতার টুটি চেপে ধরা হিসেবে দেখছে গ্রিসের সংবাদপত্রটি। খবর ভয়েস অব অ্যামেরিকার।

এরদোগানের অভিযোগ, দৈনিক গ্রিক ডেমোক্রেটিয়া তাকে নিয়ে অশালীন শিরোনাম করেছে, যেটি তার সুনামের জন্য ক্ষতিকর। এরদোগানের সমালোচনা করা গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তুরস্কের প্রেসিডেন্টের এটিই প্রথম নজির নয়। তুরস্কে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এমন বহু গণমাধ্যম এর আগে বন্ধ করে দিয়েছেন এরদোগান।

গ্রিক ডেমোক্রেটিয়ার সম্পাদক দাবি করেছেন, তুরস্কের বাইরে পশ্চিমা দেশগুলোর গণমাধ্যমগুলোর মধ্যে তারাই প্রথম তুর্কি প্রেসিডেন্টের টার্গেটে পরিণত হলেন। বিষয়টি আইনিভাবেই মোকাবিলা করা হবে বলে পত্রিকাটি জানিয়েছে। তবে গ্রিস সরকার এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি।

গ্রিক ডেমোক্রেটিয়ার ব্যবস্থাপনা সম্পাদক দিমিত্রি রিজোলিস বলেন, গোটা জাতির উচিত এরদোগানের এ মামলার প্রতিবাদ করা। তিনি বলেন, এরদোগান শুধু পত্রিকাটির সম্পাদক ও সাংবাদিকদেরই অপমান করেননি, তিনি গোটা জাতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

এরদোগান ফৌজদারি অভিযোগ করে পত্রিকাটির বিরুদ্ধে মামলা করেছেন তুরস্কের আদালতে। দিমিত্রি রিজোলিস বলেন, বিষয়টি আইনিভাবে মোকাবিলা করা হবে।

পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান নিয়ে গ্রিসের সঙ্গে তুরস্কের বিরোধ পুরনো। গত সেপ্টেম্বরে এ নিয়ে গ্রিক ডেমোক্রেটিয়া একটি সংবাদ প্রকাশ করে। যেটি নিয়ে তুরস্কে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।