রবিবার ,৩ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 622

পোড়া রোগীর ঘরোয়া চিকিৎসা

শরীর বিভিন্নভাবে পুড়ে যেতে পারে। যেমন- আগুন, গরম জলীয় বাষ্প, গরম পানি, ইলেকট্রিসিটি, রাসায়নিক দ্রব্য ও রেডিয়েশন এমনকি প্রখর সূর্যাতাপে শরীর পুড়ে যেতে পারে।

পোড়া রোগীর ঘরোয়া চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. রাজাশিস চক্রবর্তী।

পোড়া রোগীর চিকিৎসা মূলত তিনটি বিষয়ের ওপর নির্ভর করে।

* পোড়ার গভীরতা

* কতখানি জায়গা পুড়েছে

* কোথায় পুড়েছে

সেলফ কেয়ার

প্রথম ডিগ্রি পোড়া

* পোড়া জায়গায় দ্রুত ঠাণ্ডা পানি ঢালুন, ঠাণ্ডা পানির পাত্রে পোড়া হাত বা পা ডুবিয়ে রাখুন। যতক্ষণ ব্যথা থাকে ততক্ষণ এ অবস্থায় রাখুন অথবা মোটামুটি ১০ মিনিট রাখুন। এতে চামড়া কম ক্ষতিগ্রস্ত হবে।

* ঠাণ্ডা পানি বা বরফ বেশিক্ষণ ব্যবহার করবেন না। এতে করে সম্পূর্ণ জায়গাটি একেবারে অবশ হয়ে যাবে এবং বিপদ বাড়বে। একে কোল্ড বার্ন বলে।

* পোড়া ক্ষতটি উন্মুক্ত রাখুন এবং নিচু করে রাখবেন না। একেবারে শুকনো ড্রেসিং ব্যবহার করা যেতে পারে।

* অনেকে মাখন বা হাতের কাছে পাওয়া মলম লাগিয়ে থাকেন পোড়া জায়গায়। এটি করা যাবে না। টুথপেস্ট বা গাছ-গাছড়ার পাতা বা রস লাগানো যাবে না।

* লোকাল এনেসথেটিক ক্রিম বা স্প্রে অনেকে লাগান। এতে ক্ষত সারতে সময় বেশি লাগে এবং কারও কারও অ্যালার্জিক রিঅ্যাকশন হয়। এগুলো ব্যবহার করবেন না।

* দু’দিন পর থেকে যদি ইনফেকশন দেখা যায় তবে চিকিৎসক দেখান।

ইনফেকশন হলে

শরীরে ১০১ ডিগ্রি ফারেনহাইটের বেশি তাপ থাকবে, খিঁচুনি থাকতে পারে, ক্ষতস্থানে লাল, ফোলা অথবা পুঁজ হতে পারে এবং ব্যথা থাকে।

* এসপিরিন ট্যাবলেট, প্যারাসিটামল বা আইবুপ্রোফেন ভরা পেটে ব্যথার জন্য খেতে পারেন। এ ওষুধ বাচ্চাদের জন্য প্রযোজ্য নয়।

দ্বিতীয় ডিগ্রি পোড়া (ভয়াবহ আকার ধারণ না করলে)

* ক্ষত স্থানটি ঠাণ্ডা পানিতে (বরফ নয়) ১০ মিনিট ডুবিয়ে রাখুন বা যতক্ষণ ব্যথা থাকে ততক্ষণ রাখুন।

* ঠাণ্ডা পানিতে পরিষ্কার কাপড় ভিজিয়ে নিংড়ান। তারপর সেটি ক্ষত স্থানে হালকা করে চেপে রাখুন। কিছুক্ষণ পর আবার উঠিয়ে ভিজান ও নিংড়ান। তারপর সেটি ক্ষত স্থানে হালকা করে চেপে রাখুন। কিছুক্ষণ পর আবার উঠিয়ে ভেজান ও নিংড়ান। এমন করে ঘণ্টাখানেক করুন। পরে বাতাসে ক্ষত স্থানটি শুকান। রগড়াবেন না।

* কোনো ফুসকুড়ি ফাটাবেন না।

* কোনো এন্টিসেপটিক স্প্রে, মলম, ক্রিম ব্যবহার করবেন না।

* শোকানোর পর ক্ষত স্থানটি পাতলা একস্তরবিশিষ্ট গজ দ্বারা জড়িয়ে রাখুন যাতে চামড়ার সঙ্গে লেগে না যায়। ক্ষত স্থানটি থেকে দূরে গজটি টেপ দিয়ে আটকে রাখুন।

* পরবর্তী দিন ড্রেসিং বদলাবেন। দুদিন পর পর আবার বদলাবেন।

* সম্ভব হলে ক্ষত স্থানটি শরীরের অন্যান্য অংশের চেয়ে ওপরে রাখুন।

* দুদিন পর ক্ষত স্থান ভালো না হলে বা ইনফেকশন হয়ে গেলে অবশ্যই চিকিৎসক দেখাবেন।

৭৪ জনবল নেবে কর কমিশনারের কার্যালয়

শূন্যপদে জনবল নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর কমিশনারের কার্যালয়। এতে কর অঞ্চল-৮, ঢাকায় ১০ ভিন্ন পদে ৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে অনলাইনে।

 

পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ১ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস হতে হবে।
বেতন: ১২,৫০০/- থেকে ৩০,২৩০/-

পদের নাম: ব্যক্তিগত সহকারী
পদ সংখ্যা: ১ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।
বেতন: ১১,০০০/- থেকে ২৬,৫৯০/-

পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ৩ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে।
বেতন: ১১,০০০/- থেকে ২৬,৫৯০/-

পদের নাম: উচ্চমান সহকারী
পদ সংখ্যা: ১০ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে।
বেতন: ১০,২০০/- থেকে ২৪,৬৮০/-

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ১৪ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে।
বেতন: ১০,২০০/- থেকে ২৪,৬৮০/-

পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ৮ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস হতে হবে।
বেতন: ৯,৩০০/- থেকে ২২,৪৯০/-

পদের নাম: গাড়িচালক
পদ সংখ্যা: ৪ জন
আবেদনের যোগ্যতা: ৮ম শ্রেণি পাস হতে হবে।
বেতন: ৯,৩০০/- থেকে ২২,৪৯০/-

পদের নাম: নোটিশ সার্ভার
পদ সংখ্যা: ৭ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে।
বেতন: ৮,২৫০/- থেকে ২০,০১০/-

পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ১৫ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে।
বেতন: ৮,২৫০/- থেকে ২০,০১০/-

পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যা: ১১ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে।
বেতন: ৮,২৫০/- থেকে ২০,০১০/-

বয়স: আগ্রহী প্রার্থীর বয়স ২০২১ সালের ১১ নভেম্বর হিসাবে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ২০২০ সালের ২৫ মার্চ তারিখে ৩২ বছর হলেও আবেদন করা যাবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা http://tax8.teletalk.com.bd/ -এ ওয়েবসাইট থেকে আবেদনপত্র করতে পারবেন।

বিজ্ঞপ্তি দেখুন এখানে—

আবেদনের শেষ সময়: ২৩ ডিসেম্বর ২০২১ বিকাল ৫টা পর্যন্ত।

২৮ জনকে নিয়োগ দেবে মোংলাবন্দর

জনবল নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোংলাবন্দর কর্তৃপক্ষ। এতে ১৮ ভিন্ন পদে জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আবেদন করা যাবে ডাকযোগে।

এসব পদের প্রতিটির জন্য রয়েছে আলাদা আলাদা আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা। এগুলোর বিস্তারিত দেখা যাবে নিয়োগ বিজ্ঞপ্তিতে—

 

আবেদনের নিয়ম: আবেদনের জন্য http://mpajobsbd.com/-এ ওয়েবসাইট থেকে আবেদন করে সেটি ডাকযোগে পাঠাতে হবে।

আবেদনের ঠিকানা: পরিচালক (প্রশাসন), মোংলাবন্দর কর্তৃপক্ষ, ডাকঘর-মোংলা-৯৩৫১, জেলা-বাগেরহাট।

আবেদনের শেষ সময়: ১৫ ডিসেম্বর ২০২১

হাফ ভাড়া নিয়ে জাবি ছাত্রীকে হয়রানির অভিযোগ

রাজধানীর মিরপুরে হাফ ভাড়া দেওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হয়রানি করার অভিযোগ উঠেছে। ক্যাম্পাস থেকে মিরপুর-১৪তে যাওয়ার পথে রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ইতিহাস পরিবহনের গাড়ি আটকিয়ে আন্দোলন করে শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গেট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে ইতিহাস পরিবহনের অন্তত ১৭টি গাড়ি আটকে রাখেন শিক্ষার্থীরা।

পরে বিকালে ইতিহাস ও ঠিকানা পরিবহনের মালিকপক্ষ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সঙ্গে বৈঠক করলে আন্দোলন তুলে নেন শিক্ষার্থীরা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল হাসান সাংবাদিকদের বলেন, বাস মালিকদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তারা আইডি কার্ড দেখানোসাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া রাখার অঙ্গীকার করেছেন। একই সঙ্গে সর্বনিম্ন পাঁচ টাকা ও সর্বোচ্চ ২৫ টাকা নিতে সম্মত হয়েছেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের তিনজন ছাত্রী বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিরপুরে যাচ্ছিলেন। বাসে হাফ ভাড়া দিলে বাসের সুপারভাইজারের সঙ্গে ওই তিন ছাত্রীর বাগবিতণ্ডা হয়। মিরপুর-১৩তে যাওয়ার পর বাস থেকে দুই ছাত্রী নেমে যান। আরেকজন মিরপুর-১৪ এলাকায় যাওয়ার জন্য বাসেই ছিলেন।

বাসে থাকা ওই ছাত্রী বলেন, মিরপুর-১৩ পার হয়ে কিছুটা সামনে এসে বাস থেকে সবাইকে নামতে বলা হয়। আমি নামতে গেলে কন্ডাক্টর দরজা বন্ধ করে দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করে। পরে থানা পুলিশে অভিযোগ দেওয়ার কথা বললে আমাকে বাস থেকে নামিয়ে দিয়ে বাসটি দ্রুত চলে যায়।

মাহতিম শাকিবের নতুন মৌলিক গান

একের পর এক কাভার গান করে ভাইরাল হয়ে ওঠা আলোচিত শিল্পী মাহতিম শাকিব। তবে কাভার গানের পাশাপাশি মৌলিক গান প্রকাশ করেও আলোচিত তিনি। সেই ধারাবাহিকতায় প্রকাশ হলো তার নতুন মৌলিক গান ‘রঙ মিছিল’। জিয়াউদ্দিন আলমের কথায় গানটি সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন কাউসার খান। সাভারের একটি রিসোর্টে নির্মিত হয়েছে গানটির ভিডিও। এতে মডেল হয়েছেন মাহতিম শাকিব ও ফারজানা ইয়াসমিন আন্না। পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

এ গান প্রসঙ্গে মাহতিম শাকিব বলেন, জিয়াউদ্দিন আলম ভাইয়ের কথায় আবারো গান গাওয়ার সুযোগ হয়েছে আমার। তার কথায় চারটি গান করছি, দুই গান প্রকাশ হয়েছে। বাকি দুটি গান শিগগিরই প্রকাশ হবে। আর কাওসার খানও ভালো মিউজিক করছেন। আমার সব গান থেকে এ গানটি আলাদা একটি গান হয়েছে। ২৩ নভেম্বর গানটি ইউটিউবে প্রকাশ হয়েছে।

প্রসঙ্গত, ২০১০ সালে এনটিভির মার্কস অল রাউন্ডার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন মাহতিম শাকিব। স্কুলে পা ফেলার আগেই কণ্ঠে গান তুলে নিয়েছিলেন তিনি। প্রায় ১২ বছর ধরে শুদ্ধ সংগীতের ওপর প্রশিক্ষণ নিচ্ছেন তিনি।

ভালোবাসা দিবসের নাটকে অপূর্ব-শানু

এক যুগ পর এ সময়ের জনপ্রিয় অভিনেতা অপূর্বর সঙ্গে অভিনয় করলেন লাক্স সুপারস্টার শানারেই দেবী শানু। মহিদুল মহিমের রচনা ও পরিচালনায় নাম ঠিক না হওয়া একটি নাটকে অপূর্বর সঙ্গে অভিনয় করেছেন শানু। এরই মধ্যে চট্টগ্রামে এবং ঢাকায় নাটকটির দৃশ্যধারণের কাজ হয়েছে।

শানু জানান, ঢাকায় আরও একদিন শুটিং করতে হবে। অনেক দিন পর অপূর্বর সঙ্গে কাজ করা নিয়ে শানু বলেন, অনেক দিন পর অপূর্বর সঙ্গে দেখা হলো, কাজ হলো এবং সময়টা যেন দ্রুতই ফুরিয়ে গেল। কাজের মধ্য দিয়ে কখন যে সময়টা ফুরিয়ে গেল টেরই পাইনি। অভিনেতা হিসেবে অপূর্ব অনেক জনপ্রিয়। দীর্ঘদিন পর কাজ হলেও অপূর্বর মধ্যে যে আন্তরিকতা দেখেছি তা আমাকে মুগ্ধ করেছে। আমি খুব আশাবাদী ভালোবাসা দিবসের এ নাটকটি নিয়ে।

আগামী ভালোবাসা দিবসে নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে বলে জানান শানু। এদিকে কিছু দিন আগে শানুর লেখা জীবনের প্রথম গান প্রকাশ পায়। গানের শিরোনাম হচ্ছে ‘শূন্য হৃদয়’। গানটি সুর, সঙ্গীতায়োজন এবং গেয়েছেন হৃদয় খান। হৃদয় খান ইউটিউব চ্যানেলে গত ৫ নভেম্বর প্রকাশের পর এখন পর্যন্ত গানটি দুই লাখের বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।

এদিকে আগামী বইমেলার জন্য শানু ‘ঘুন মানুষ’ নামের একটি উপন্যাস লিখছেন। এখন উপন্যাস লেখার কাজ নিয়েই ব্যস্ত তিনি। শানু জানান, একযুগ আগে হুমায়ূন আহমেদের গল্পে মেহের আফরোজ শাওনের পরিচালনায় অপূর্বর সঙ্গে ‘কবি’ ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন। এরপর মাঝে আর কোনো নাটকে কাজ করা হয়ে উঠেনি অপূর্ব ও শানুর।

দুই ফরম্যাটে র‌্যাংকিং একনম্বরে বাবর আজম

টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি ক্রিকেটের তিন ফরম্যাটে খেলোয়াড়দের র‌্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি।

যেখানে ব্যাটিং তালিকায় ওয়ানডে ও টি-টোয়েন্টি এই দুই ফরম্যাচে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে একনম্বরে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

বাংলাদেশ সিরিজে বাবরের ব্যাট কথা না বললেও সদ্য অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার বাবর।

সেই পারফরম্যান্সের ভিত্তিতে সবাইকে ছাড়িয়ে গেলেন পাক অধিনায়ক।

আইসিসির ওয়েবসাইটে বুধবার প্রকাশিত হয়েছে এই র‌্যাংকিং।

যেখানে ৮০৬ পয়েন্ট নিয়ে একনম্বরে বাবর আজম। আর ৮৭৩ পয়েন্ট নিয়ে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন তিনি।

টি-টোয়েন্টিতে বাবরের চেয়ে ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইংল্যান্ডের মারকুটে ব্যাটার দাভিদ মালান। বিশ্বকাপে দুর্দান্ত ব্যাট করে তিনে উঠে এসেছেন প্রোটিয়া তারকা এইডেন মার্করাম। তার পয়েন্ট ৭৯৬।

বিশ্বকাপের পর বাংলাদেশ সিরিজেও ধারাবাহিক পাক উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান চতুর্থ অবস্থানে উঠে এসেছেন। তার পয়েন্ট ৭৩৫।

টি-টোয়েন্টির এই ব্যাটারের তালিকায় শীর্ষ দশে নেই কোনো বাংলাদেশি তারকা।

হালনাগাদ তালিকায় টি-টোয়েন্টি ফরম্যাটে উন্নতি ঘটেছে দুইজন ভারতীয় ব্যাটারের।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ভাল খেলায় প্রথম পাঁচে ঢুকলেন লোকেশ রাহুল। আর ২৪ ধাপ উপরে উঠে ৫৯তম স্থানে সূর্যকুমার যাদব। এই ফরম্যাটে ভারত দলের অধিনায়ক রোহিত শর্মা উঠে এসেছেন ১৩ নম্বরে।

তথ্যসূত্র: আইসিসি

বাবর আজমসহ পাকিস্তানের ২১ ক্রিকেটারের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন

অনুশীলনে অনুমতি না নিয়ে পাকিস্তানের পতাকা ওড়ানোর অভিযোগে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমসহ ২১ জনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নালিশি মামলা দায়ের করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

আইনজীবী মো. মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশের মিরপুরের একাডেমি মাঠে পাকিস্তানে পতাকা উড়িয়ে অনুশীলন করায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। এ বিষয়ে বিকালে আদেশ দেওয়া হবে।

উল্লেখ্য, বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু আগে মিরপুরে অনুশীলনের সময় নিজেদের পতাকা টানিয়ে অনুশীলন করে পাকিস্তান দল। বিষয়টি নিয়ে দেশে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

সমালোচনার পর অনুশীলনের সময় পতাকা টানাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনুমতি চায়।

পতাকা টানানোর ব্যাখ্যাও দেন তারা। সেখানে বলা হয়, খেলোয়াড়দের মাঝে দেশপ্রেম উজ্জীবিত রাখতে নিউজিল্যান্ড সিরিজ থেকেই এ রীতি চালু করেন দলটির কোচ সাইকলাইন মুশতাক।

সেই সিরিজ মাঠে না গড়ালেও পরে বিশ্বকাপে গিয়েও আরব আমিরাতে এই নিয়ম চালু রাখে তারা।

দেশটির যুব দলেও একই নিয়ম কার্যকর রয়েছে বলে জানিয়েছে তারা।

সেতু আছে রাস্তা নেই

রাস্তা না থাকায় ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি কাজে আসছে না। সরকারিভাবে মাটি ভরাট না করায় বছরের অধিকাংশ সময় এটি পানির নিচে ডুবে থাকে। তাই বাধ্য হয়ে এলাকার মানুষকে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছে। এভাবে চলাচলে চরম দুর্ভোগে পড়ছেন তারা।

বৃহস্পতিবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের গাড়ফা মৎস্যজীবীপাড়া এলাকার গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে।

চাঁদপুরে বাসচাপায় ৩ শিক্ষার্থী নিহত

চাঁদপুরের কচুয়া উপজেলায় বাসচাপায় অটোরিকশাযাত্রী তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশাচালকসহ দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা দিকে কচুয়া-হাজীগঞ্জ সড়কের কড়ইয়া বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উর্মি মজুমদার উমা (২৪), উপজেলার দোয়াটি এলাকার মৃত রাজকুমারের মেয়ে ও মাহাবুব আলম (২২), কোয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং সাদ্দাম হোসেন, নিশ্চিন্তপুরের মোনাত মিয়ার ছেলে। তারা কুমিল্লার সরকারি ভিক্টোরিয়া কলেজের মাস্টার্সের পরীক্ষার্থী ছিলেন।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, সকালে সিএনজিচালিত অটোরিকশাটি কচুয়া থেকে হাজীগঞ্জ যাচ্ছিল। কচুয়া-হাজীগঞ্জ সড়কের কড়ইয়া বিশ্বরোড এলাকায় লক্ষ্মীপুর থেকে ঢাকাগামী একটি বাস ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। এ সময় আহত হন অটোরিকশাচালকসহ দুজন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।