বৃহস্পতিবার ,১৪ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 601

‘সেদিনের আশায় আছি, যেদিন ভারতে আসা যাওয়া করতে ভিসা লাগবে না’

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে সরকার সচেষ্ট বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, আমি তো সে দিনের আশায় আছি, যেদিন ভারতসহ প্রতিবেশী দেশে আসা যাওয়া করতে কোনো ভিসা লাগবে না। তাদের সঙ্গে আমাদের কোনো বাধা থাকবে না।

সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশের ঐতিহাসিক প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতির ৫০ বছর পূর্তিতে এক আলোচনা সভার তিনি এসব কথা বলেন। ‘সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১’ এই আলোচনা সভার আয়োজন করে।

স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে আমাদের যে রক্তের সম্পর্ক তা আরও গভীরভাবে উদযাপন করতে চাই।

একাত্তরের মুক্তিযুদ্ধ ভারত-পাকিস্তানের লড়াই নয় মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা ইন্ডিয়া- পাকিস্তানের লড়াই নয়। এটা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ। এই যুদ্ধে ভারত সাহায্য করেছে স্বাধীন বাংলাদেশকে।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের স্বাধীনতার ৫০ উদযাপনের সঙ্গে সঙ্গে ভারতের সঙ্গেও কূটনীতির ৫০ বছর পূর্তি উদযাপন করছি। এর জন্য দেশবাসীকেও ধন্যবাদ দিই, কেননা যে দল এ দেশে স্বাধীনতা নিয়ে এসেছিল, জাতি তাদের ভোট দিয়ে এই উদযাপনগুলো করার সুযোগ দিয়েছে।

আলোচনা সভায় ফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামালউদ্দিন সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার শ্রী বিক্রম কে দোরাইস্বামী এবং ভূটানের রাষ্ট্রদূত রিনচেন কুইনসেল। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আপন।

জাতিসংঘের উচ্চপর্যায়ের কর্মকর্তার সঙ্গে মন্ত্রিপরিষদ সচিবের বৈঠক

এলডিসি ক্যাটাগরি থেকে বাংলাদেশের উত্তরণ বিষয়ক বিভিন্ন বিষয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও বৈঠক উপলক্ষে সরকারি সফরে নিউইয়র্ক অবস্থান করছেন বাংলাদেশের মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি দুই সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

২৪ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে এলডিসি ক্যাটাগরি থেকে বাংলাদেশের উত্তরণের রেজুলেশন গৃহীত হওয়ার পরপরই মন্ত্রিপরিষদ সচিবের এ সফর বিশেষ গুরুত্ব বহন করে। সফরকালে মন্ত্রিপরিষদ সচিব জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আব্দুল্লাহ সহিদ, জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সভাপতি কোলেন ভিক্সেন কিলাপাইল, স্বল্পোন্নত দেশ, ভূ-বেষ্টিত উন্নয়নশীল দেশ এবং উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রসমূহের উচ্চ প্রতিনিধি ও আন্ডার সেক্রেটারি জেনারেল কোর্টিনে র্যাট্রে এবং জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির সচিব রোন্যাল্ড ম্যোলেরাসের নেতৃত্বাধীন একটি বিশেষজ্ঞ দলের সঙ্গে আলাদা আলাদা ফলপ্রসূ বৈঠক করেন।
জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণের সাথে অনুষ্ঠিত এসব বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এলডিসি ক্যাটাগরি থেকে উত্তরণ ছিল বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের লালিত আকাঙ্ক্ষা। কোভিড অতিমারি সৃষ্ট সকল প্রতিকূলতা মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের এই আকাঙ্ক্ষা পূরণে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্যে রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ গ্রহণ করেন। এলডিসি থেকে চুড়ান্তভাবে উত্তরণের সাফল্য ঘরে তুলতে প্রধানমন্ত্রী উক্ত রূপকল্প দুটি যথাযথভাবে বাস্তবায়নে সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে সামনের দিকে এগিয়ে চলেছেন।

কাতারের দোহায় ২০২২ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠেয় ৫ম এলডিসি সম্মেলনে গ্রহণের জন্য ‘এলডিসি’র দেশগুলোর পরবর্তী ১০ বছরের কর্মপরিকল্পনা’ শীর্ষক ডকুমেন্টটির নেগোসিয়েশনে বাংলাদেশের নেতৃত্বদানের বিষয়টি উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জসমূহের প্রতি আলোকপাত করেন।

মন্ত্রিপরিষদ সচিব জাতিসংঘ সদর দপ্তরের নর্থ লনে স্থাপিত বঙ্গবন্ধু বেঞ্চ পরিদর্শন করেন। উল্লেখ্য, বেঞ্চটি এ বছর সেপ্টেম্বরে ৭৬তম জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সপ্তাহে যোগদানের সময় প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। এছাড়া বাংলাদেশ স্থায়ী মিশনের কর্মকর্তাদের সাথেও এক সভায় মিলিত হন মন্ত্রিপরিষদ সচিব। তিনি কর্মকর্তাদের সরকারের অগ্রাধিকারভুক্ত বিষয়সমূহ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রিপরিষদ সচিবের এসব বৈঠকে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এবং পরিকল্পনা কমিশনের সদস্য শরীফা খান উপস্থিত ছিলেন।

কিডনি ভালো রাখতে করণীয়

কিডনির যত্ন নিতে হবে। মাত্রাতিরিক্ত ওজন বৃদ্ধি, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও হাইপ্রেসার, প্রেসক্রিপশন ছাড়া ব্যথার ওষুধ সেবন, অতিরিক্ত অ্যান্টিবায়েটিক খাওয়া, অনিয়মিত ওষুধ গ্রহণ, অতিরিক্ত গ্যাসের ওষুধ সেবন কিডনির জন্য ক্ষতিকর।

কিডনির কাজ শরীরের মেটাবলিক প্রোডাক্টগুলো বের করে দেওয়া। কিন্তু আপনি যখন অতিরিক্ত ওষুধ খাচ্ছেন তখন কিডনির ভূমিকা বৃদ্ধি করে দিচ্ছেন মেটাবলিক প্রোডাক্টগুলোকে বের করে দিতে। কিডনির কাজের চাপ বৃদ্ধি করেন এবং এই চাপ যদি তার ধারণক্ষমতার বাইরে চলে যায়, তাহলে তো সে কাজ বন্ধ করে দেবেই।

মাত্রাতিরিক্ত ওজন বৃদ্ধি যেহেতু কিডনির জন্য ক্ষতিকর, সেজন্য প্রাকৃতিক খাবার খেতে হবে। সব ধরনের কোমল পানীয় পরিহার করতে হবে। হাই ক্যালোরি খাবার খাওয়া যাবে না। চিকেন, বার্গারের মতো রিচ ফুড খাওয়া পরিহার করতে হবে।

এ ধরনের খাবারে অনেক ক্যালোরি থাকে, যা শরীরে জমা হয় এবং শরীরের ওজন বৃদ্ধি করে। এর ফলে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস হবে। এজন্য টাটকা সবজি ও ফলমূল খেতে হবে। সেই সঙ্গে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ফ্যাট ও কার্বোহাইড্রেট খেতে হবে। পাশাপাশি প্রতিদিন নিয়ম করে ৩০ মিনিট হাঁটার অভ্যাস করতে হবে।

সূর্যের আলো থেকে ভিটামিন গ্রহণ করতে হবে। তবে যাদের কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে ভিটামিন ‘ডি’- এর কনভার্সনটা (পরিবর্তন) কমে, বাড়ে বা অস্বাভাকি হয়ে যায়। হাড়ের মেটাবলিজম অ্যাবনর্মালিটিজ নামের একটি রোগ রয়েছে। কিডনি নষ্ট হলে এই রোগের কারণে হাড় তৈরির উপাদানগুলো নষ্ট করে ফেলে। এ রকম উপাদান কমে যাওয়ার ফলে ক্যালসিয়াম ও ফসফেট কমে বা বাড়ে। এ অবস্থায় রোগীকে কমপ্লিমেন্ট বা সাপ্লিমেন্ট দিতে হয়।

অনেকেই বলেন কিডনির ওষুধ ডাইক্যালট্রল। আসলে কিডনির ওষুধ বলতে কিছু নেই। কিডনির সমস্যা হলে ভিটামিন ‘ডি’ কনভার্সন নষ্ট হয়ে যায়। এজন্য এই ওষুধটা দিতে হয়। তবে এটা দেওয়ার ক্ষেত্রে দেখতে হবে রোগীর শরীরে ভিটামিন ‘ডি’, ক্যালসিয়াম ও ফসফেটের কী অবস্থা।

কিডনির অসুখের জন্য ডাইক্যালট্রল খাওয়াটা সব সময় যে ভালো ফল বয়ে আনবে তা কিন্তু নয়। এজন্য আসলে পরিমিতি বোধটা সবার দরকার।

সূত্র: ডক্টর টিভি

অভিজ্ঞতা ছাড়াই জনবল নিয়োগ দিচ্ছে ব্র্যাক ব্যাংক

জনবল নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানের বিজনেস রিলেশনশিপ বিভাগে ‘বিজনেস রিলেশনশিপ অফিসার’ পদে লোক নেওয়া হবে। কোনো অভিজ্ঞতা ছাড়াই যোগ্যতা অনুযায়ী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে।

পদের নাম: বিজনেস রিলেশনশিপ অফিসার
পদ সংখ্যা: অনির্দিষ্ট
যোগ্যতা: যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে ন্যূনতম ৪ বছর মেয়াদি স্নাতক পাস হতে হবে।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই। তবে রিটেইল ব্যাংকিং সম্পর্কে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মস্থল: যে কোনো স্থান
বেতন: আলোচনা সাপেক্ষে
বয়স: অনির্ধারিত

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে অথবা বিডি জবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন, https://www.bracbank.com/career/ অথবা https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1011447&fcatId=2&ln=1

আবেদনের শেষ তারিখ: ১৯ ডিসেম্বর ২০২১

আন্দোলনের মধ্যেই সড়কে আরেক শিক্ষার্থী নিহত

শিক্ষার্থীদের ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন চলছে। এর মধ্যেই শুক্রবার গভীর রাতে রাজধানীর বিমানবন্দর সড়কে কাভার্ডভ্যান চাপায় গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহাদি হাসান লিমন (২১) নিহত হয়েছেন। এছাড়া একই রাতে মোহাম্মদপুরে ট্রাকচাপায় দৈনিক সংবাদের সম্পাদনা সহকারী এমদাদ হোসেনের (৬০) মৃত্যু হয়েছে। গ্রিন ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থবর্ষের শিক্ষার্থী লিমন ঢাকার উত্তরায় বাসা ভাড়া নিয়েছিলেন। কথা ছিল জয়পুরহাটের পাঁচবিবি থেকে মা শনিবার ভোরে ঢাকায় পৌঁছলে তাকে নিয়ে তিনি নতুন বাসায় উঠবেন। কিন্তু মমতাময়ী মায়ের মুখ দেখা আর লিমনের হলো না। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে বিমানবন্দর এলাকায় গাড়িচাপায় তার প্রাণ যায়। লিমনের খালা মিতা যুগান্তরকে বলেন, আমাদের ধানমন্ডির বাসা থেকে লিমন এতদিন পড়াশোনা করত। সম্প্রতি মাকে নিয়ে থাকবে বলে উত্তরায় সে বাসা ভাড়া নেয়। লিমনদের গ্রামের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি থানার দমদমা পশ্চিম গ্রামে। তার বাবা মোফাজ্জল হোসেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। দুই ভাই ও এক বোনের মধ্যে লিমন সবার ছোট। মিতা আরও জানান, লিমনের বাবা বর্তমানে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। লিমন চেয়েছিলেন পড়াশোনা শেষ করে পরিবারের হাল ধরতে। লিমনের খালু ইমাম হাসান বলেন, শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের পদ্মা তেল পাম্পের সামনে কনটেইনারবাহী কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী লিমনের মৃত্যু হয়। মোটরসাইকেল আরোহী লিমনকে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আহতাবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লিমনের লাশ মর্গে রাখা হয়। ময়নাতদন্ত শেষে শনিবার দুপুরে লিমনের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান শেখ জানান, লিমনকে চাপা দেওয়া কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় লিমনের বাবা বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেছেন।

মায়ের সঙ্গে দেখা হলো না লিমনের : পাঁচবিবি পৌর শহরের দমদমা এলাকার লিমন ঢাকার শেওড়াপাড়ার গ্রিন ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন। তার বড় বোন মৌফিয়া আক্তার লিজা যুগান্তরকে বলেন, আমার মা পাঁচবিবি গ্রামের বাড়ি থেকে বাসে ঢাকায় যান। উত্তরা থেকে মাকে রিসিভ করার জন্য ধানমন্ডির জিগাতলা আত্মীয়ের বাসা থেকে ছোট ভাই লিমন মোটরসাইকেলে রওয়ানা দেয়। লিমনের সঙ্গে মামি রুবাইয়া আক্তার রিতা মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে পুলিশ সদস্যরা জানান, সড়ক দুর্ঘটনায় লিমন নিহত হয়েছেন। তার লাশ ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে। মায়ের সঙ্গে আর লিমনের দেখা হলো না।

লিমনের ভগ্নিপতি জাকারিয়া আহসান জয় জানান, ঢামেক হাসপাতাল মর্গ থেকে লিমনের লাশ নিয়ে তারা বাড়ির উদ্দেশে রওয়ানা দিয়েছেন। রোববার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

এদিকে, শনিবার রাত আড়াইটার দিকে রাজধানীর মোহাম্মদপুর মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে ট্রাকচাপায় সংবাদকর্মী এমদাদ হোসেন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় মোহাম্মদপুর থানায় খবর দিলে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এমদাদের ভাই সেলিম জানান, দৈনিক সংবাদ-এ রাতের পালার কাজ শেষে মোটরসাইকেলে তিনি (এমদাদ) বাসায় ফিরছিলেন। মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে একটি ট্রাক পেছন থেকে তাকে চাপা দিয়ে চলে যায়। ট্রাকটি শনাক্ত বা জব্দ হয়নি। এজন্য আমরা কোনো মামলা করছি না। টাঙ্গাইলের নাগরপুরে গ্রামের বাড়িতে তার লাশ দাফন করা হবে।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, সংবাদকর্মী এমদাদকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্তের জন্য আমরা ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করব।

কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৯ শিক্ষার্থী বহিষ্কার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৯ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সিন্ডিকেটের ৭৬তম জরুরি সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয় বলে শনিবার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ‌‌‌‘খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রফেসর ড. মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার বিষয়টি ২ ও ৩ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৭৬ তম জরুরি সভায় উত্থাপন করা হয়।

সিসিটিভির ফুটেজ ও অন্যান্য তথ্যাদি পর্যালোচনা করে বিষয়টির প্রাথমিক সত্যতা প্রতীয়মান হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা ও আচরণবিধির আলোকে অসদাচরণের আওতায় সিন্ডিকেট ৯ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে।’

বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন- কুয়েট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী সাদমান নাহিয়ান সেজান (রোল-১৩০৭০২৪), সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগের শিক্ষার্থী মো. তাহামিদুল হক ইশরাক (রোল-১৫০১০৯০), এলই বিভাগের শিক্ষার্থী মো. সাদমান সাকিব (রোল-১৫১৯০৩৩), একই বিভাগের শিক্ষার্থী আ. স. ম. রাগিব আহসান মুন্না (রোল-১৫১৯০৪৮), সিই বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান (রোল-১৬০১০২৯), (মেরিন ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগের শিক্ষার্থী মোহাম্মাদ কামরুজ্জামান (রোল-১৬০৫০৩৯), সিএসই বিভাগের শিক্ষার্থী মো. রিয়াজ খান নিলয় (রোল-১৬০৭০৭৫), এমই বিভাগের শিক্ষার্থী ফয়সাল আহমেদ রিফাত (রোল-১৬০৫০৯৩) ও ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের শিক্ষার্থী মো. নাইমুর রহমান অন্তু (রোল-১৬২৭০১০)।

গত ৩০ নভেম্বর ছাত্রলীগের একদল নেতাকর্মীর সাক্ষাতের পর ড. সেলিমের রহস্যজনক মৃত্যু হয়। ক্যাম্পাসের বাসার টয়লেটে অচেতন হয়ে পড়ার পর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অধ্যাপক সেলিম হোসেনের মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ চার দফা দাবি জানিয়েছেন। এদিকে ঘটনার প্রতিবাদে শিক্ষক সমিতি সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করেছে। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার হলত্যাগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

অভিযোগ উঠেছে, ওই সাক্ষাতে ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে লাঞ্ছিত করেন এবং মানসিক নির্যাতন চালান। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের ক্ষোভের মুখে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুরুতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার কমিটির দুই সদস্য দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন। এরপর শুক্রবার রাতে নতুন করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটিতে কুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদকে সভাপতি ও গণিত বিভাগের অধ্যাপক ড. উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে।

এ ছাড়া সদস্য করা হয়েছে কুয়েটের অধ্যাপক ড. খন্দকার মাহবুব, খুলনা জেলা প্রশাসকের একজন প্রতিনিধি ও খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের একজন প্রতিনিধিকে।

আগামী ১০ দিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন ভিসির কাছে জমা দিতে নির্দেশনা দেয়া হয়েছে।

ভক্তদের সফলতার সূত্র শেখালেন পূর্ণিমা

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা সিনেমা, নাটক, উপস্থাপনা, বিজ্ঞাপনসহ সব সেক্টরে নিজের পারদর্শিতা দেখিয়েছেন। সুনিপুণ অভিনয় গুণে তিনি ভক্তশ্রেণি তৈরি করেছেন।

সেই নব্বইয়ের দশকের শেষ থেকে বর্তমান সময় পর্যন্ত ভক্তদের মাঝে সমান মুগ্ধতা ছড়াচ্ছেন এই নায়িকা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও রয়েছে তার সবর উপস্থিতি। টিকটকেও এই নায়িকা দারুণ জনপ্রিয়।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জনপ্রিয় এই অভিনেত্রী ভক্তদের শেখালেন সফলতার সূত্র।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার দুটি ছবি শেয়ার করেন পূর্ণিমা। ক্যাপশনে ইংরেজি উদ্ধৃতি লিখেছেন, ‘সাকসেস অল ডিপেন্ডস অন দ্য সেকেন্ড লেটার।’ অর্থাৎ প্রথমবার ব্যর্থ হলেও পরের বার সফলতা আসতে পারে।

এদিকে, পূর্ণিমার এই পোস্ট তার ভক্তদের মাঝে সাড়া ফেলেছে। পোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন ৭১ হাজারের বেশি মানুষ। নানা মন্তব্যও করেছেন তার ভক্তরা।

এক নেটিজেন লিখেছেন, `চিরনতুন, চিরতরুণ, চিরসবুজ, আমাদের পূর্ণিমা। সবসময় সুস্থ থাকেন, সুন্দর থাকেন। ভালোবাসা নেবেন।

আরেকজন লিখেছেন, ‘অভিনয়, গায়িকা। সব গুণে পূর্ণিমা।’

বিবাহোত্তর সংবর্ধনা হবে ক্যাটরিনা-ভিকির

ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশলের বিয়ের বাদ্য বাজার অপেক্ষায় বলিউড। তাদের ভক্ত অনুরাগী ও দর্শকরা অপেক্ষার প্রহর গুনছেন- বিয়ের সাজে প্রিয় তারকাদের কেমন দেখায় সেই অপেক্ষায়। দুই পরিবারের সূত্র বলছে, খুবই গোপনীয়তা বজায় রেখে এই বিয়ে হবে।

ভারতের জনপ্রিয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বিনোদন ক্যাটাগরি ই-টাইমসের শনিবারের প্রতিবেদনে বলা হয়েছে, ৯ ডিসেম্বর রাজকীয় বিয়ে হচ্ছে। বিয়েতে শুধু দুই পরিবারের ঘনিষ্ট ও বন্ধুরা উপস্থিত থাকবেন। এই জুটি তাদের বিয়ের আনন্দ বলিউড ইন্ডাস্ট্রিতে তাদের শুভাকাঙ্ক্ষীদের নিয়েও ভাগাভাগি করবেন। তাদের বিবাহোত্তর সংবর্ধনা হবে। তবে সেটি বিয়ের পরপরই নয়; একটু সময় নিয়ে।

ঘরের মাঠে হেরে বিপদ ডেকে আনল বার্সেলোনা

প্রথম হারের তেতো স্বাদ নিলেস বার্সেলোনা। নিজেদের মাঠ ক্যাম্প ন্যু-তে রিয়াল বেতিসের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হেরে গেল বার্সেলোনা।

অবশ্য অনেকের মতে ২-০ গোলেই হারতে পারত বার্সা।

গোলশূন্যাবস্থায় প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধে নেমে ৫২ মিনিটে প্রথমবার বল জালে জড়িয়েছিলেন হুয়ানমি তেল্লো। অফসাইডের গ্যাঁড়াকলে পড়ে সেই গোল বাতিল হয়ে যায়। ৭৯ মিনিটে দ্বিতীয়বার বল জালে জড়ান তিনি। এবার গোল। কোনো ভুলচুক হয়নি।

হুয়ানমির দেওয়া ওই একমাত্র গোলেই বার্সার মাটিতে জয় পেল রিয়াল বেতিস।

এই হার জাভির কপালে চিন্তার রেখা বেড়ে গেছে। ঘরের মাঠে হেরে বিপদ ডেকে আনল দলটি। কারণ আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের মাঠে বাঁচা-মরার লড়াইয়ে নামবে বার্সা।

শেষ ষোলোতে উঠতে হলে গ্রুপ পর্বে নিজেদের শেষ সেই ম্যাচে জিততেই হবে বার্সাকে। কিন্তু বায়ার্নের মাঠে কখনো জেতার রেকর্ডও নেই কাতালানদের।

আর সেই ম্যাচের আগে ঘরের মাঠেই হেরে পয়েন্ট খোয়ালো বার্সা।

‘জাওয়াদ’র প্রভাব শেরেবাংলায়, খেলা শুরু হবে কখন?

ঢাকা টেস্টের প্রথম দিনেও বৃষ্টির হানায় খেলা থমকে গিয়েছিল। কিন্তু পণ্ড করতে পারেনি। যদিও দিনের খেলা পুরো ৩৩ ওভার বাকি রেখেই সমাপ্তি ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ রেফারি।

ঘড়ির কাঁটা মেপে হিসাব করলে আড়াই ঘণ্টা বৃষ্টি এবং আলোর স্বল্পতার কারণে খেলা হয়নি।

আজ দ্বিতীয় দিনের শুরুতেই বৃষ্টির বাগড়া। নির্ধারিত সময়ে মাঠে বলই গড়াতে বাধা দিচ্ছে।

কথা ছিল আজ আধাঘণ্টা আগে সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হবে। কিন্তু তা তো হলোই না, কখন শুরু হবে সেটিও অনিশ্চিত।

ঘুর্ণিঝড় ‘জাওয়াদ’র প্রভাব পড়েছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামেও। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি। চটের কভারে এতক্ষণ পিচ আচ্ছাদিত করা থাকলেও বৃষ্টি বাড়ার কারণে তা সরিয়ে তেরপলের কভারে পিচ ঢেকে দেওয়া হয়েছে।

বৃষ্টি বন্ধ না হলে খেলা শুরুর কোনোই সম্ভাবনা নেই।

প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে ৫৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬১ রান করে পাকিস্তান। ৬০ রানে উইকেটে রয়েছেন বাবর আজম এবং ৩৬ রানে রয়েছেন আজহার আলি।