বুধবার ,১৩ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 537

কুয়েতে করোনায় আক্রান্তের রেকর্ড

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে হঠাৎ করে করোনা সংক্রমণ বাড়ছে।দেশটিকে করোনা শনাক্ত হওয়ার পর এই প্রথম দৈনিক সংক্রমণ ২ হাজার ৪১৩ জনে দাঁড়িয়েছে।

আগামী ৯ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত যেকোনো সভা, সেমিনার ও সামাজিক অনুষ্ঠান সাময়িক বন্ধসহ দেশটিতে প্রবেশের ৭২ ঘণ্টা আগে যাত্রীদের করোনা নেগেটিভ সনদ থাকতে হবে। আগে নিয়ম ছিল ৪৮ ঘণ্টা আগের করোনা নেগেটিভ সনদ থাকতে হতো।

মন্ত্রিপরিষদে জমা পরা বিভিন্ন প্রস্তাবনা নিয়ে আগামী সপ্তাহের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্থানীয় ও প্রবাসীরা ৫০ বছর বয়সের পর থেকে যেকেউ নিবন্ধন ছাড়া বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন।১৬- ৫০ বছর বয়সিদের নিবন্ধন করে বুস্টা টিকা গ্রহণ করতে হবে।

আড়াই মাস পর প্রবাসী জহিরকে দেশের মাটিতে দাফন

রোগাক্রান্ত হয়ে মৃত্যু, মালয়েশিয়ার হসপিটালের মর্গে পড়ে থাকা প্রবাসী গাইবান্ধার মো. জহিরুল ইসলাম জবুর (৫৫) মরদেহ আড়াই মাস পর গত ৩১ ডিসেম্বর রাত ৯টার একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। লাশটি গ্রহণ করেন জহিরুল ইসলামের ভাতিজি মোছা. রোমানা আক্তার।

এর পরের দিন পহেলা জানুয়ারি জহিরের গ্রামের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামে দাফন সম্পন্ন করা হয়। জহিরুল ইসলাম জবু গাইবান্ধা সদর বিষ্ণুপুর গ্রামের কবিরপাড়ার মৃত হোসেন আলী মুন্সির পুত্র। জহির ২৭ বছর আগে চাকরি নিয়ে মালয়েশিয়ায় গিয়েছিলেন। দেশে বিয়েশাদি না করায় তার কোনো স্ত্রী-সন্তান ছিল না। পিতা মাতা আগেই মারা গেছেন।

গত বছরের ১৬ অক্টোবর জন্ডিশ ও লিভারের রোগে আক্রান্ত্র হয়ে মালয়েশিয়ার ইপুহ এলাকার রাজা হসপিটালে মারা যান তিনি। তার লাশ দেশে নেয়ার মতো পরিবারের সামর্থ্য না থাকায় হাসপাতালের মর্গে পড়েছিল ১৭ দিন। এ সময় “টাকার অভাবে হাসপাতালের মর্গে পড়ে আছে প্রবাসীর মরদেহ”- এই শিরোনামে দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশিত হয়েছিল ২ নভেম্বর। মরদেহ দেশে ফেরত পাঠাতে মালয়েশিয়ার কোনো কমিউনিটি বা সংগঠন এগিয়ে না আসায় হাসপাতাল কর্তৃপক্ষ মালয়েশিয়ায় দাফন করার জন্য সিদ্ধান্তের অপেক্ষায় ছিল।

সংবাদ প্রকাশিত হওয়ার পর মুহূর্তে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসে মালয়েশিয়ার বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, লন্ডনের ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি সংগঠন এবং জনহিতৈষী প্রবাসীরা। জহিরের মরদেহ দেশে পাঠাতে অর্থের জোগানসহ অন্যন্যা সহযোগিতায় এগিয়ে আসেন মালয়েশিয়া বাংলাদেশ চেম্বারস অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুব আলম শাহ। জহিরের তথ্য ও উপাত্তসহ বাংলাদেশের মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স সংগ্রহ করেন কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্টরা।

এদিকে লন্ডনের ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি সংগঠন জহিরের পরিবারকে অর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে। এ বিষয়ে সম্প্রতি সংগঠনের নেতারা ভার্চুয়ালি আলোচনাও করেছন।

ডায়াবেটিস কমানোর ওষুধ মানবদেহেই

১০০ বছর আগে ইনসুলিনের আবিষ্কার ডায়াবেটিস রোগীদের চোখেমুখে সুস্থ থাকার আশা সঞ্চার করেছিল।

এবার যুক্তরাষ্ট্রের সাল্ক ইনস্টিটিউটের গবেষকদের দাবি- মানবদেহের ফ্যাট টিস্যুতে উৎপাদিত এক প্রকার অণু ইনসুলিনের মতোই শক্তিশালী এবং দ্রুত রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করে।

আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘সেল মেটাবলিজম’-এ সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

তাদের এ অনুসন্ধান ডায়াবেটিস চিকিৎসার ক্ষেত্রে নতুন থেরাপি উদ্ভাবনের পথ খুলে দিয়েছে, যা দিয়ে বিপাক গবেষণায় এফজিএফ১ নামের এ কোষ উৎপাদন বৃদ্ধির কৌশল আবিষ্কৃত হতে পারে।

এ পদার্থটি মূলত একটি হরমোন। এ হরমোনটি চর্বি ভাঙন (লাইপোলাইসিস) প্রতিরোধ করে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করে।

‘প্রাকৃতিক উপায়ে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো প্রয়োজন’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহাদত হোসেন বলেছেন, লাইফস্টাইল ও খাদ্যাভ্যাস নিয়ে সচেতনতা তৈরি হলে আমাদের ৮০ ভাগ রোগ কমে যাবে। এই সময়ে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের স্বাস্থ্যসচেতনতা।

তিনি বলেন, অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার কমিয়ে প্রাকৃতিক উপায়ে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো প্রয়োজন। স্বাস্থ্যসচেতনতা বাড়লে করোনার মতো বিভিন্ন রোগ প্রতিরোধ করা সম্ভব হবে।এজন্য সরকার লাইফস্টাইল ও হেলথ প্রমোশনের জন্য ২৮৭ কোটি টাকা বরাদ্দ করেছে।

রাজধানীর ধানমণ্ডির একটি হোটেলে বুধবার রাতে আমেরিকান সেন্টার ফর রিজেনারেটিভ হেলথের উদ্যোগে আয়োজিত কোভিড ১৯ সুরক্ষায় স্বাস্থ্য বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহাদত হোসেন বলেন, স্বাস্থ্যখাতে সুদূরপ্রসারী অনেক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এজন্য অনেক আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে বাংলাদেশ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো উপাধিতেও ভূষিত হয়েছেন।

করোনাকালে সরকার স্বাস্থ্যসেবায় ব্যাপক গুরুত্ব দিয়েছে উল্লেখ করে অতিরিক্ত সচিব বলেন, করোনাকালে আইসিইউ কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। গত বেশ কয়েক বছরে সরকার স্বাস্থ্যখাতে ব্যাপক পরিবর্তন করেছে। এখন জেলা শহরগুলোতেও আইসিইও সুবিধা চলে যাচ্ছে। ক্যান্সার ও কিডনির ডায়াগনোসিস এখন বিভাগীয় পর্যায়ে চলে যাচ্ছে।
একইসঙ্গে অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশের স্বাস্থ্যখাত অনেক সমৃদ্ধ বলেও মন্তব্য করেন শাহাদাত হোসেন।

শীতকালে ৫ কারণে ত্বক হয়ে যেতে পারে শুষ্ক

শীতকালে সাধারণত তাপমাত্রা অনেকটাই কম থাকে এবং আবহাওয়া থাকে শুষ্ক। আর এ সময়টায় দেখা দেওয়া সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে— ত্বক শুষ্ক হয়ে যাওয়া।

এ সময়টায় অনেকের উজ্জ্বল ত্বকও গ্রীষ্মের রোদের মতো শুকনো ও খিটখিটে ত্বকে রূপান্তরিত হয়। আর এমন ক্ষেত্রে ত্বক শুষ্ক হয়ে যাওয়ার পাশাপাশি তাতে চুলকানি এবং লালভাবও দেখা দিতে পারে।

ত্বকের শুষ্কতা দূর করতে অনেকেই অনেক ধরনের ক্রিম ব্যবহার করে থাকেন। কিন্তু শুধু এটুকুতেই যথেষ্ট নয়। ত্বককে ভালো রাখতে জানুন কেন ত্বক শুষ্ক হয় আর সেই অনুযায়ী কিছু অভ্যাসের পরিবর্তনেই আপনার ত্বক আরও ভালো থাকতে পারে। শীতকালে যে ৫ কারণে ত্বক হয়ে যেতে পারে শুষ্ক তা নিয়েই রইল আজকের টিপস—

১. অতিরিক্ত ত্বক ধোয়ার কারণে
আপনার মুখ অতিরিক্ত পরিমাণে ধোয়ার কারণে ত্বকের প্রাকৃতিক ময়েশ্চারাইজিং ফ্যাক্টর হারিয়ে যায়। আর এটি পরবর্তী ছয় ঘণ্টা ত্বকে আর ফিরে আসে না। ত্বক ধোয়ার পরে ময়েশ্চারাইজ না করা হয়, তা হলে আপনার ত্বক তার সব প্রাকৃতিক তেল হারিয়ে ফেলতে পারে, যা এটিকে টানটান ও শুষ্ক করে তোলে।

তাই আপনার যখন প্রয়োজন শুধু তখনই ত্বক পরিষ্কার করুন। আর ত্বক পরিষ্কারের পরে অবশ্যই ত্বক ময়েশ্চারাইজ করে নিতে হবে।

২. গরম পনি দিয়ে গোসল করলে
শীতকালে গরম পানি দিয়ে গোসল করা আরামদায়ক হলেও এটির একটি খারাপ দিক রয়েছে। আর তা হচ্ছে অত্যধিক গরম পানি আপনার ত্বকের ক্ষতি করতে পারে এবং শীতকালে ত্বক শুষ্ক রাখতে পারে। এ ছাড়া এটি আপনার ত্বককে লাল, ফ্ল্যাকি এবং সংবেদনশীল করে তুলতে পারে। তাই অতিরিক্ত পরিমাণে গরম পানি দিয়ে গোসল করা থেকে বিরত থাকতে পারেন।

৩. ত্বকে রাসায়নিকের ব্যবহার
ত্বকের মৃত কোষ ও ময়লা দূর করতে এক্সফোলিয়েশন গুরুত্বপূর্ণ হলেও বেশি পরিমাণে স্ক্রাব বা রাসায়নিক ব্যবহারের কারণে ত্বক শুষ্ক হতে পারে। তাই ত্বকে যতটা সম্ভব কম রাসায়নিক ব্যবহার করতে হবে আর স্ক্রাব বা পরিষ্কার করার পরেই ময়শ্চারাইজ করতে ভুলবেন না।

৪. পর্যাপ্ত পানির অভাবে
শীতকালে আপনি কী পরিমাণে পানি পান করছেন তার ওপর নজর রাখতে হবে। কারণ সঠিক হাইড্রেশন না হলেও ত্বকের শুষ্কতা বেশি দেখা দিতে পারে ও ত্বক ক্র্যাক করতে থাকে। তাই ত্বকের সুরক্ষার জন্য হলেও পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে।

৫. ত্বকে সঠিক ময়শ্চারাইজিং
শীতকালে ত্বকের প্রাকৃতিক তেল অনেক সময় কমে যেতে পারে। তাই এ সময় ত্বকে সঠিক ময়শ্চারাইজিং অনেক গুরুত্বপূর্ণ। সঠিক ময়শ্চারাইজিং করলে তা ত্বকের প্রাকৃতিক তেলকে লক করতে সাহায্য করতে পারে ও ত্বকের শুষ্কতা দূর করতে পারে।

তথ্যসূত্র: স্টাইলক্রেজ ডটকম

দেশসেরা রন্ধনশিল্পী হলেন ফারজানা শাম্মী

দেশব্যাপী আয়োজিত রন্ধন রিয়েলিটি শো ‘শেফ প্রিমিয়ার লীগ-২০২১’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ফারজানা তাবাসসুম শাম্মী।

এশিয়ান টিভি আয়োজিত রিয়েলিটি শো’তে সারা দেশের বিভিন্ন জেলা থেকে সাতশ নিবন্ধনের মাধ্যমে প্রতিযোগী অংশ নেন।

করোনার কারণে সাতশ প্রতিযোগীর মধ্যে অনলাইন এবং অফলাইনে অডিশনের মাধ্যমে সেরা ৩০ জনকে বাছাই করা হয়। মোট তিনটি রাউন্ডে এসব প্রতিযোগীর মধ্যে শাম্মী চ্যাম্পিয়ন হন। বিজয়ী শাম্মীর হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় নগদ ২ লাখ টাকা, সনদপত্র এবং বিভিন্ন উপহারসামগ্রী।

শোতে বিচারকের দায়িত্বে ছিলেন- পুষ্টিবিদ তাসনিম আশিক, শেফ হাসিনা আনসার এবং প্রোগ্রাম পরিচালক বাবুল আক্তার।

শাম্মী বাংলাদেশ তাঁতী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মো. শওকত আলী ও রাশিদা বেগম দম্পতির সর্বকনিষ্ঠ কন্যা।

এ ছাড়া শাম্মী কিছুদিন আগে নরসিংদী জেলা শহরে অ্যাওয়ার্ড ফাংশনে রান্নার জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন।

জানা গেছে, শাম্মী নরসিংদী জেলায় প্রথম রান্নাবিষয়ক অনলাইন উদ্যোক্তা হন। তার আগে কেউ নরসিংদী জেলায় রান্নাকে অনলাইনে নিয়ে আসেনি। শাম্মী নিজ হাতে অনেক মেয়েদের প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরি করেছেন। নরসিংদীর অনেক মেয়েই এখন তার কাছ থেকে রান্নার প্রশিক্ষণ নিয়ে তারা এখন আয় করছেন। তারা স্বাবলম্বী হয়েছেন।

শাম্মী ঢাকায় রান্নার ওপর আন্তর্জাতিক কোর্স করেছেন। সেখানে সফলভাবে প্রশিক্ষণ শেষে আন্তর্জাতিক সনদ অর্জন করেন তিনি।

এইচএসসির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

প্রথমপত্র

হজরত মুহাম্মদ (সা.)

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৮৭। ওহুদের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল?

ক) ৭০০ খ) ১০০০ গ) ১৩০০ ঘ) ১৫০০

৮৮। মুসলমানদের প্রথম যুদ্ধ কোনটি?

ক) বদর যুদ্ধ খ) ওহুদের যুদ্ধ

গ) খন্দক যুদ্ধ ঘ) মুতার যুদ্ধ

৮৯। ইসলামি জীবন দর্শনের মৌল উৎস কী?

ক) কুরআন খ) সুন্নাহ গ) ইজমা ঘ) কিয়াস

৯০। মদিনায় হিজরত করে মহানবি (সা.) একটি শ্রেষ্ঠ রাষ্ট্র গঠনের জন্য প্রবর্তন করেন?

ক) ম্যাগনাকার্টা খ) সন্ধি

গ) মদিনা সনদ ঘ) দলনেতা

৯১। যে মেয়াদে হুদায়বিয়ার সন্ধি চুক্তি সম্পাদিত হয়েছিল?

ক) এগারো বছর খ) দশ বছর

গ) তেরো বছর ঘ) বারো বছর

৯২। তোমার সামনে দুপক্ষ বিবাদে লিপ্ত হয়েছে। এমতাবস্থায় তোমার করণীয়-

ক) বিবাদের অবস্থান জানা খ) বিবাদ মীমাংসা করা

গ) নীরব থাকা ঘ) দুপক্ষকে তাড়িয়ে দেওয়া

৯৩। কোন নবির মাধ্যমে খিলাফত পূর্ণতা লাভ করে?

ক) হজরত মুসা (আ.) খ) হজরত ঈসা (আ.)

গ) হজরত মুহাম্মদ (সা.) ঘ) হজরত হারুন (আ.)

৯৪। হিলফুল ফুযুল গঠিত হয় কত খ্রিষ্টাব্দে?

ক) ৫৯৪ খ্রিষ্টাব্দে খ) ৫৯৫ খ্রিষ্টাব্দে

গ) ৫৯৬ খ্রিষ্টাব্দে ঘ) ৫৯৭ খ্রিষ্টাব্দে

৯৫। আকাবার প্রথম শপথ কত খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত হয়?

ক) ৬২০ খ্রিষ্টাব্দে খ) ৬২১ খ্রিষ্টাব্দে

গ) ৬২২ খ্রিষ্টাব্দে ঘ) ৬২৩ খ্রিষ্টাব্দে

৯৬। হিজরতকালে মহানবি (সা.) কোন গুহায় আশ্রয় নিয়েছিলেন?

ক) হেরা পর্বতের গুহায় খ) সাওর পর্বতের গুহায়

গ) গিরি গুহায় ঘ) হেরা গুহায়

৯৭। হুদায়বিয়ার সন্ধি চুক্তি কত বছরের জন্য করা হয়েছিল?

ক) ১০ বছরের জন্য খ) ১১ বছরের জন্য

গ) ১২ বছরের জন্য ঘ) ১৩ বছরের জন্য

৯৮। হজরত মুহাম্মদ (সা.)-এর নবুওতের ১০০ বছরের মাথায় মুসলিম বীরগণ গোটা পৃথিবীর অর্ধেকের ওপর ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করে। এ বিজয়ের সূচনা ছিল কোনটি?

ক) বদরের যুদ্ধ খ) ওহুদের যুদ্ধ

গ) হুদায়বিয়ার সন্ধি ঘ) মক্কা বিজয়

৯৯। কোন যুদ্ধে তিনজন সেনাপতি শাহাদাতবরণ করেন?

ক) বদরের যুদ্ধে খ) ওহুদের যুদ্ধে

গ) খন্দকের যুদ্ধে ঘ) মুতার যুদ্ধে

১০০। প্রত্যেক সংগতিসম্পন্ন মুসলমানদের দরিদ্রের মধ্যে বণ্টনের উদ্দেশ্যে প্রদান করা উচিত-

ক) সাদকা খ) উশষর গ) জাকাত ঘ) উশূর

১০১। মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠার পর কোন সম্প্রদায় কুরাইশদের সঙ্গে ষড়যন্ত্র করে?

ক) আনসার খ) মোহাজের গ) খ্রিষ্টান ঘ) ইহুদি

১০২। সম্পূর্ণ পবিত্র কুরআন নাজিল হতে কত বছর সময় লাগে?

ক) ২২ খ) ২৩ গ) ২৪ ঘ) ২৫

১০৩। পৃথিবীর ইতিহাসে রক্তপাতহীন মহাবিজয় কোনটি?

ক) মক্কা বিজয় খ) মদিনা বিজয়

গ) তায়েফ বিজয় ঘ) হুদায়বিয়া বিজয়

১০৪। আনসার ও মোহাজেরিনদের সুসম্পর্কের মূলে কোন কারণটি সক্রিয় ছিল?

ক) আত্মীয়তার সম্পর্ক খ) ধর্মীয় ভ্রাতৃত্ব

গ) মহানবির আহ্বান ঘ) ব্যবসায়িক স্বার্থ

১০৫। আবিসিনিয়ায় হিজরতের ফলে-

i) মুসলমানদের মনোবল বৃদ্ধি পায়

ii) কুরাইশদের মনোবল বৃদ্ধি পায়

iii) চূড়ান্তভাবে হিজরতের সূচনা হয়

নিচের কোনটি সঠিক?

ক) i খ) i ও ii গ) i ও iii ঘ) i, ii ও iii

১০৬। ওহুদের যুদ্ধে মুসলিম বাহিনী সাময়িকভাবে পরাজিত হওয়ার কারণ হলো-

i) শৃঙ্খলার অভাব

ii) নেতার আদেশ অমান্য

iii) পৌত্তলিকদের রণকৌশলের তীব্রতা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

উত্তর : ৮৭ক ৮৮ক ৮৯ক ৯০গ ৯১খ ৯২খ ৯৩গ ৯৪খ ৯৫ক ৯৬খ ৯৭ক ৯৮ক ৯৯ঘ ১০০গ ১০১ঘ ১০২খ ১০৩ক ১০৪খ ১০৫ক ১০৬ঘ।

ক্ষুদে গানরাজ ঈশিকার নতুন গান

২০১৬ সালে ক্ষুদে গানরাজের চূড়ান্ত পর্যায়ে থাকা সঙ্গীতশিল্পী হুমায়রা ঈশিকা। চলতি বছর তার শিক্ষা জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বছর।

কারণ এ বছর তিনি এসএসসি পরীক্ষায় অংশ নেবেন। গেল বছর বেশ কয়েকটি নাটকে তার গান গাওয়ার সুযোগ হয়েছে। তবে চলতি বছরটা গানের দিক দিয়েও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ আর কিছুদিনের মধ্যেই তার মৌলিক গান প্রকাশ হতে যাচ্ছে ধ্রুব মিউজিক স্টেশন থেকে।

গানের শিরোনাম ‘অনেক ভালোবাসি’। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর সঙ্গীত করেছেন আদিব কবির। এতে ঈশিকার সহশিল্পী মাহতিম শাকিব। জানুয়ারি মাসেই গানটি ইউটিউবে প্রকাশ পাবে। গানটি নিয়ে আশাবাদী এই শিল্পী। এরইমধ্যে ঈশিকা প্রথমবারের মতো একটি দেশের গানেও কণ্ঠ দিয়েছেন।

গানটির শিরোনাম হলো ‘প্রাণের বাংলাদেশ’। গানটি লিখেছেন জসীম উদ্দিন, সুর সঙ্গীত করেছেন তন্ময় মাহামুদুল। এছাড়াও তিনি আরিফুল ইসলাম মামুনের লেখা ও রূপন চৌধুরীর সুর সঙ্গীতে আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন।

এতে তার সহশিল্পী তৌসিফ। গেলো বিজয় দিবসে ঈশিকাসহ অনেকের কণ্ঠে প্রকাশিত হয় বিজয় দিবসের বিশেষ গান ‘লাল সবুজের ফেরিওয়ালা’। গানটি লিখেছেন প্রসেনজিৎ ওঝা, সুর করেছেন শোভন রায়। নাটকের গানের মধ্যে ঈশিকার গাওয়া গান হচ্ছে- সুইপার নাটকের হবেই জয়, আমাদের বিয়ে নাটকের ছুঁয়ে দেব আদরে, দ্য টিচার নাটকের একটি গান। গানগুলো শ্রোতা দর্শকের মন ছুঁয়ে গেছে।

ঈশিকা গান শিখেছেন প্রথম আব্দুল আউয়ালের কাছে। এরপর তিনি সামিনা চৌধুরী, এসআই টুটুলের কাছেও তালিম নিয়েছেন। উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিয়েছেন তিনি ওস্তাদ ইয়াকুব আলী খানের কাছে। গান নিয়ে ঈশিকা বলেন, গান নিয়ে অনেকদূর যেতে চাই।

শ্রোতাদের সুন্দর গান উপহার দিতে চাই। স্বপ্ন একটাই-সবাই যেন আমার গান দিয়ে আমাকে চিনেন, জানেন। আমার ছোট্ট এই জীবনে অল্প হলেও সুন্দর কয়েকটি গান যেন থাকে। স্বপ্ন রয়েছে সিনেমায় গান করার। এদিকে ঈশিকা বাংলাদেশ টেলিভিশনের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রচারিত বিশেষ গান সুবর্ণ ৫০-এ কণ্ঠ দিয়েছিলেন। এর ভিডিও চিত্রায়নেও ছিলেন তিনি।

সংসদে নুসরাতের যে ঝাঁজাল বক্তব্য ভাইরাল

অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই গত বছর আলোচনায় ছিলেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান।

বিচ্ছেদ, প্রেম ও তার মা হওয়ার খবরে ভারতের গণমাধ্যমের শিরোনামে সময়টা গেছে নুসরাতের। এসব প্রসঙ্গ ঢেকে দিয়ে গেছে নুসরাতের রাজনৈতিক কর্মকাণ্ড।

তবে এবার সংসদ সদস্য হিসেবে নিজের দায়িত্ব পালনে বেশ মনোযোগী হয়েছেন এ নায়িকা। তিন মাসের ছেলেকে ঘরে রেখে ভারতীয় সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিয়েছেন তিনি।

আর সংসদে হাজির হয়েই নুসরাত ঝাঁজাল বক্তব্য দিলেন নুসরাত, যা আলোড়ন ফেলেছে ইতোমধ্যে। ভাইরাল হয়ে গেছে ভারতজুড়ে।

সংসদে মোদি সরকারকে প্রশ্ন ছুড়ে দেন নুসরাত, লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো কেন বেসরকারীকরণ করা হচ্ছে?

অধিবেশনে নুসরাত জাহান বলেন, ‘লাভজনক সংস্থাগুলোর ওপরে সরকারের এ সিদ্ধান্ত কেন? বেসরকারীকরণ যদি করতেই হয়, তা হলে আর্থিক ক্ষতির শিকার যেসব সংস্থা, সেগুলোকে কেন বেছে নেওয়া হচ্ছে না? এভাবে সংশ্লিষ্ট সংস্থার কর্মীরাও অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়ছেন।’

উল্লেখ্য, ভারতের কোল ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া, সেলের মতো একাধিক লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারীকরণের সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। সেই অনুযায়ী পরিকল্পনা নিয়ে কাজও শুরু করে দিয়েছে তারা। ভবিষ্যতে আরও রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারীকরণ হবে— এমন ইঙ্গিতও দেওয়া হয়েছে কেন্দ্র থেকে।

আর শুরু থেকেই ভারত সরকারের এ সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে মমতার দল তৃণমূল। দলটির পক্ষ থেকে সংসদে ফের সেই প্রশ্ন রাখলেন তৃণমূলের এই সংসদ সদস্য।

দল থেকে বাদ পড়ায় নারী ক্রিকেটারের বিদ্রোহ!

মার্চে নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দলে স্নেহ রানা, জেমিমা রডরিগেজ, পুনম রাউতের মতো বেশ কিছু তারকা ক্রিকেটার জায়গা পাননি।

দল থেকে বাদ পড়ে পুনম রাউত এক টুইটবার্তায় বলেন, ভারতীয় দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটার এবং ধারাবাহিক পারফর্মার হয়েও বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ায় আমি ভীষণ হতাশ। ২০২১ সালে ছয় ম্যাচে দুই শতরান ও দুই অর্ধশতরানসহ ৭৩.৭৫-র গড়ে আমি মোট ২৯৫ রান করি। বারবার পারফর্ম করেও এমনভাবে দল থেকে বাদ পড়াটা খুবই হতাশাজনক। তবে আমি হতাশ হলেও বিশ্বকাপে ভারতীয় দলের জার্সি গায়ে যারা মাঠ নামবেন, আমি তাদের সকলকে শুভেচ্ছা জানাতে চাই।’

আলোচিত ওই টুইটবার্তাকে বিদ্রোহ হিসেবে উল্লেখ করেছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম।

হিন্দুস্তান টাইমস এ নিয়ে প্রতিবেদনের শিরোনাম করে ‘ভারতীয় দল থেকে বাদ, টুইটারে বিদ্রোহ করলেন তারকা ব্যাটার’।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৩২ বছর বয়সী পুনম ভারতের হয়ে এখন পর্যন্ত ৭৩টি ওয়ান ডে ম্যাচে ৩৪.৮৩-র গড়ে মোট ২২৯৯ রান করেছেন। তবে ৫০ ওভারের ক্রিকেটে মাত্র ৫৮.২৬-র স্ট্রাইক রেটই সম্ভবত পুনমের কাল হয়ে দাঁড়াল।

আগামী ৬ মার্চ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের মাধ্যমে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারতীয় দল। দলের অধিনায়কত্বে দায়িত্বে রয়েছেন মিতালি রাজ, সহ-অধিনায়ক হরমন্প্রীত কউর।