শনিবার ,১৩ জুন, ২০২৬
sbacbank
Home Blog Page 452

কাঁচাবাদামের পর এবার নতুন গান নিয়ে আসছেন ভুবন

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হয় ‘কাঁচাবাদাম’ গান। গানটি গেয়ে রাতারাতি তারকা হয়ে গেছেন বাদাম কাকু।

এবার আরও একটি নতুন গান নিয়ে হাজির হচ্ছেন কাঁচাবাদাম গানের স্রষ্টা বীরভূমের দুবরাজপুরের বাদাম বিক্রেতা ফেরিওয়ালা ভুবন বাদ্যকর।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাঁচাবাদাম গান গেয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বাদাম বিক্রি করে পেটের ভাত জোগাতেন ভুবন। আর এই গানই তাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে। তিনি পৌঁছে গেছেন শ্রোতাদের খুব কাছাকাছি। এখন সবাই তাকে ‘বাদাম কাকু’ বলেই ডাকেন।

শুধু ইংরেজি কিংবা হিন্দিতেই নয়, ভোজপুরি, হরিয়ানভিতেও কাঁচাবাদামের রিমেক হয়েছে। তা ছাড়া দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও তিনি বেশ জনপ্রিয়তা পেয়ে এ গান।

টলিউড-বলিউড মিলিয়ে অসংখ্য তারকা ‘কাঁচাবাদাম’ গানে নেচেছেন। ফেসবুক ও ইনস্টাগ্রামের ভিডিও বানানোর হিড়িক পড়ে গেছে। বর্তমান ভুবন এখন যেন আন্তর্জাতিক মানের তারকা হয়ে উঠেছেন।

ভুবন এবার আরও একটি গান বেঁধে ফেলেছেন। তার নতুন গানের কথা হচ্ছে, ‘আমার বাদাম কেড়ে নিল বিশ্ববাসীর মন’।

এই গানটিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই ভাইরাল। সম্প্রতি কলকাতার একটি পাঁচতারা হোটেল সংবাদ প্রতিদিনকে সাক্ষাৎকার দেওয়ার সময় নিজের নতুন গান শোনালেন বাদাম কাকু।

আফগানদের বিপক্ষে শুরুতেই মুস্তাফিজের সাফল্য

আফগানিস্তানের উদ্বোধনী জুটি শুরুতেই ভেঙে দিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১১ রানে উদ্বোধনী ব্যাটসম্যান রহমত উল্লাহ গুরবাজ তামিমের হাতে তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন।

বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটিতে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে আগে ফিল্ডিং করতে নেমেছে বাংলাদেশ।

আফগানিস্তানের বিরুদ্ধে চূড়ান্ত একাদশে জায়গা পেয়েছেন ইয়াসির আলী রাব্বি। বাংলাদেশের ইনিংস উদ্বোধন করবেন লিটন দাশ ও তামিম ইকবাল। এছাড়াও দলে রয়েছেন সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহর মতো তারকারা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক।

বিশ্বকাপের সুপার লিগের অংশ হিসেবে সিরিজটি খেলছে বাংলাদেশ ও আফগানিস্তান। এ ছাড়া সিরিজটিতে রশিদ খানদের হোয়াইটওয়াশ করতে পারলে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে যাবে বাংলাদেশ।

বর্তমানে ৯১ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ। ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে লাল-সবুজের দলের ওপরে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের রেটিং ব্যবধান ২। আফগানদের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিততে পারলে, বাংলাদেশের রেটিং হবে ৯৪। তাই পাকিস্তানকে সরিয়ে ষষ্ঠ স্থানে উঠে যাবে টাইগাররা।

আফগানদের বিপক্ষে শুরুতেই মুস্তাফিজের সাফল্য

আফগানিস্তানের উদ্বোধনী জুটি শুরুতেই ভেঙে দিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১১ রানে উদ্বোধনী ব্যাটসম্যান রহমত উল্লাহ গুরবাজ তামিমের হাতে তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন।

বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটিতে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে আগে ফিল্ডিং করতে নেমেছে বাংলাদেশ।

আফগানিস্তানের বিরুদ্ধে চূড়ান্ত একাদশে জায়গা পেয়েছেন ইয়াসির আলী রাব্বি। বাংলাদেশের ইনিংস উদ্বোধন করবেন লিটন দাশ ও তামিম ইকবাল। এছাড়াও দলে রয়েছেন সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহর মতো তারকারা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক।

বিশ্বকাপের সুপার লিগের অংশ হিসেবে সিরিজটি খেলছে বাংলাদেশ ও আফগানিস্তান। এ ছাড়া সিরিজটিতে রশিদ খানদের হোয়াইটওয়াশ করতে পারলে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে যাবে বাংলাদেশ।

বর্তমানে ৯১ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ। ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে লাল-সবুজের দলের ওপরে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের রেটিং ব্যবধান ২। আফগানদের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিততে পারলে, বাংলাদেশের রেটিং হবে ৯৪। তাই পাকিস্তানকে সরিয়ে ষষ্ঠ স্থানে উঠে যাবে টাইগাররা।

ইব্রাহিমকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙলেন শরিফুল

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ব্যাট করছে আফগানিস্তান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাসমত শাহিদি।

প্রথমে মোস্তাফিজ আঘাত হানের আফগান শিবিরে। আফগান ওপেনার গুরবাজকে ফিরিয়েছেন কাটার মাস্টার। পরে দুই ব্যাটসম্যান প্রতিরোধ গড়ে তোলে।

তাদের বেশি দূর যেতে দেননি শরিফ। আফগানিস্তানের ব্যাটার ইব্রাহিম জাদরানকে ফেরান শরিফ। তার সংগ্রহ ছিল ২৩ বলে ১৯ রান।

এর আগে টস হেরে প্রথম ওভারেই মোস্তাফিজকে বোলিংয়ে আনেন তামিম। দ্বিতীয় বলেই গুরবাজের ব্যাটে চার হজম করেছেন। নিজের পরের ওভারেই সেই আফগান ওপেনার গুরবাজকে ফিরিয়েছেন কাটার মাস্টার। ১৪ বলে ৭ রানে তামিমের তালুবন্দি হয়ে ফেরেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩.১ ওভারে ২ উইকেট হারিয়ে আফগানদের সংগ্রহ ৫৬ রান।

ওয়ানডে সিরিজের আগে ইয়াসির আলীর অভিষেকের একটা ইঙ্গিত মিলেছিল। হয়েছেও তাই। প্রথম ওয়ানডেতে অভিষেক হচ্ছে এই মিডল অর্ডার ব্যাটারের। এর আগে গত নভেম্বরে চট্টগ্রামেই টেস্ট অভিষেক হয়েছিল পাকিস্তানের বিপক্ষে। একই মাঠে ওয়ানডে অভিষেক হলো আফগানিস্তানের বিপক্ষে। বাংলাদেশের দলের ১৩৭তম ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটের ক্যাপ পরলেন রাব্বি।

রাব্বির অভিষেকে অপেক্ষা বাড়ল মাহমুদুল হাসান জয়ের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ব্যাটসম্যান ঘরের মাঠে পাকিস্তান সিরিজেই টেস্ট অভিষেকের স্বাদ পান। রাব্বির অভিষেকে এখনই ওয়ানডে ক্যাপ মাথায় তোলা হলো না জয়ের।

বাংলাদেশ একাদশ সাজিয়েছে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে। পেস আক্রমণে আছেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। স্পিনের মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান। পার্ট টাইম বোলার হিসেবে হাত ঘোরাতে পারবেন আফিফ হোসেন ও মাহমুদউল্লাহ।

ধানক্ষেতে নারীর লাশ, চিনতে পারছেন না কেউ

যশোরের মনিরামপুর উপজেলার ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ে এক নারীর লাশ পাওয়া গেছে।

বুধবার ভোরে সুন্দলপুর বাজারের জামলা রাস্তাসংলগ্ন ধানক্ষেতে ওই নারীর লাশ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে ওই নারী পরিচয় পাওয়া যায়নি। তবে তার আনুমানিক বয়স ৪৭ বছর হবে।

জানা যায়, ভোরে সুন্দলপুর বাজারের জামলা রাস্তাসংলগ্ন ধানক্ষেতে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। মৃত ওই নারীর মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল।

স্থানীয় ইউপি মেম্বার রফিকুল ইসলাম বুলু জানান, এখনও পর্যন্ত ওই নারীর পরিচয় মেলেনি। পুলিশকে খবর দেওয়া হয়েছে।

গাড়িটি পানিতে পড়ায় বের হতে পারেননি কেউ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে প্রাইভেটকারটি পানিতে পড়ায় ভেতরের কেউ বের হতে পারেননি। গাড়ির কাঁচ ভেঙে তাদের উদ্ধার করা হলেও কেউ বেঁচে ছিল না।

মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এর পর খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে। এ সময় সেখানে প্রত্যক্ষদর্শী পার্শ্ববর্তী পানচাইল গ্রামের জাহাঙ্গীর আলম এ কথা জানান।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। সেখানে সবাইকে মৃত অবস্থায় দেখতে পাই। খুব খারাপ লাগছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন— কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের রামদেবপুর গ্রামের ইউপি সদস্য সিদ্দিকুর রহমান খোকনের ছেলে মো. শাহপরান তুষার (২২), একই এলাকার নরপাইয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শাকিল (২৩), চাঁপা কেশতলা গ্রামের বাবুল মিয়ার ছেলে রেজাউল করিম (২৩), যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের আব্দুল খালেকের ছেলে নয়ন (২৪) ও গাজীপুর সদর উপজেলার উত্তর খাইলকুর গ্রামের বাবুল হোসেনের ছেলে সাগর হোসেন (২৪)।

শাহরাস্তি মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা জানান, রাত পৌনে ১টার দিকে কুমিল্লা থেকে মনোহরগঞ্জ যাওয়ার পথে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ৪৩-৩৭২১) নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ব নরহ গ্রামের মোল্লারটেকে (বাঁক) পুকুরে পড়ে যায়।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও শাহরাস্তি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহত পাঁচজনের লাশ উদ্ধার করে।

শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোরশেদুল আলম ভুঁইয়া বলেন, নিহতরা প্রাইভেটকারে কুমিল্লা থেকে চাটখিল যাচ্ছিল। নিহতের স্বজনরা জানিয়েছেন তারা আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান শেষে কুমিল্লা থেকে ফিরছেলেন।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) মো. শাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। নিহতদের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা ওসি মো. আবদুল মান্নান বলেন, নিহতদের লাশ উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ইউক্রেনে বিশেষ বিমান পাঠিয়েছে ভারত

ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের ফেরত আনার জন্য এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান পাঠিয়েছে ভারত। বর্তমানে ইউক্রেনের বিভিন্ন অংশে ২০ হাজারের বেশি ভারতীয় শিক্ষার্থী এবং নাগরিক রয়েছেন।

ইউক্রেন সীমান্তে রাশিয়া সৈন্য সমাবেশ শুরু করার পর থেকেই পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের ইউক্রেন ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া তাদের দূতাবাস থেকে সব কর্মীকে অন্য দেশে সরিয়ে নিয়ে গেছে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় গভীর উদ্বেগ জানিয়েছে ভারত। সব পক্ষকে ধৈর্য ধারণ করে কূটনৈতিকভাবে সংকটের সমাধান করার জন্য তাগিদ দিয়েছে দেশটি।

সম্প্রতি পূর্ব ইউক্রেনের দুই বিচ্ছিন্ন অঞ্চলকে স্বাধীন প্রজাতন্ত্র ঘোষণা দিয়ে সেখানে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন পুতিন। রুশ সংসদের উচ্চকক্ষ ‘ফেডারেল কাউন্সিল; পুতিনের এ আদেশে সম্মতি দিয়েছে। এর মাধ্যমে দেশের বাইরে সশস্ত্র বাহিনী ব্যবহারের অনুমতি পেলেন প্রেসিডেন্ট পুতিন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ তাসের খবরে বলা হয়েছে, দেশের বাইরে সেনা মোতায়েন নিয়ে একটি রেজ্যুলেশন আহ্বান করা হয়। এটি সর্বসম্মতভাবে পাস হয়। ১৫৩ সিনেট সদস্য এতে সম্মতি প্রকাশ করেন।

এর প্রতিক্রিয়ায় রাশিয়াকে আন্তর্জাতিক অর্থায়ন থেকে বিচ্ছিন্ন এবং তাদের দুটি বৃহৎ ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ নিষেধাজ্ঞা আরোপ করেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিল করলেন ব্লিনকেন

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে পরিকল্পিত একটি বৈঠক বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। রাশিয়া কূটনীতির পথ প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে এ বৈঠক বাতিল করেছেন তিনি।

বৃহস্পতিবার ইউরোপে বৈঠকটি হওয়ার কথা ছিল। কিন্তু মস্কো ইউক্রেনের দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর মঙ্গলবার ব্লিনকেন বৈঠকটি বাতিল করার কথা জানান বলে রয়টার্সের খবরে বলা হয়।

ব্লিনকেন জানিয়েছেন, তিনি ল্যাভরভের সঙ্গে বৈঠক করতে রাজি হয়েছিলেন যদি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন না চালায়।

ওয়াশিংটনে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দমিত্রো কুলেবার সঙ্গে বৈঠকের পর ব্লিনকেন সাংবাদিকদের বলেন, এখন আমরা দেখছি আক্রমণ শুরু হয়ে গেছে এবং রাশিয়া কূটনীতি পুরোপুরি প্রত্যাখ্যান করার বিষয়টি পরিষ্কার করে দিয়েছে, এই সময়ে ওই বৈঠক নিয়ে এগিয়ে যাওয়ার আর কোনো মানে হয় না।

তিনি আরও বলেন, পুতিনের এসব পদক্ষেপ ‘গভীর উদ্বেগজনক’ এবং বিশ্বকে দেখিয়েছে পুতিন ইউক্রেনকে ‘রাশিয়ার অধীনস্ত’ হিসেবে বিবেচনা করে।

ব্লিনকেন জানান, মঙ্গলবার একটি চিঠিতে ল্যাভরভকে বৈঠক বাতিলের কথা জানানো হয়েছে, তবে এর আগে ওয়াশিংটন বৈঠক বাতিলের সিদ্ধান্ত নিয়ে মিত্রদের সঙ্গে পরামর্শ করে নেয়।

ইউক্রেনের প্রতি আগ্রাসন বাড়াতে থাকলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বৃদ্ধি করতে থাকবে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি পূর্ব ইউক্রেনের দুই বিচ্ছিন্ন অঞ্চলকে স্বাধীন প্রজাতন্ত্র ঘোষণা দিয়ে সেখানে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন পুতিন। রুশ সংসদের উচ্চকক্ষ ‘ফেডারেল কাউন্সিল; পুতিনের এ আদেশে সম্মতি দিয়েছে। এর মাধ্যমে দেশের বাইরে সশস্ত্র বাহিনী ব্যবহারের অনুমতি পেলেন প্রেসিডেন্ট পুতিন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ তাসের খবরে বলা হয়েছে, দেশের বাইরে সেনা মোতায়েন নিয়ে একটি রেজ্যুলেশন আহ্বান করা হয়। এটি সর্বসম্মতভাবে পাস হয়। ১৫৩ সিনেট সদস্য এতে সম্মতি প্রকাশ করেন।

এর প্রতিক্রিয়ায় রাশিয়াকে আন্তর্জাতিক অর্থায়ন থেকে বিচ্ছিন্ন এবং তাদের দুটি বৃহৎ ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ নিষেধাজ্ঞা আরোপ করেন।

সর্বোচ্চ ৮০ বছর পর্যন্ত সুবিধা

আপনি প্রতি মাসে সর্বনিম্ন ৫শ টাকা জমা করবেন সরকারের সর্বজনীন পেনশন স্কিমে। বয়স ৬০ পার হলেই সরকার আপনাকে প্রতিমাসে পেনশন দেবে ৩২ হাজার টাকা। যদি জমানো অর্থের অঙ্ক এক হাজার টাকা হয় সেক্ষেত্রে সুবিধার অঙ্ক হবে ৬৪ হাজার টাকা।

এটি শুরু করা যাবে ১৮ বছর থেকে। একজন নাগরিক এ সুবিধা পাবেন জীবিত অবস্থায় ৮০ বছর পর্যন্ত। এ স্কিমে যুক্ত হওয়ার ক্ষেত্রে বয়সভেদে আর্থিক সুবিধার অঙ্কও কম-বেশি হবে।

সুবিধাগুলো রেখে সর্বজনীন পেনশন স্কিমের আইন প্রণয়নের কাজ শুরু করেছে অর্থ বিভাগ। এ বিষয় নিয়ে অর্থমন্ত্রী আজ ব্রিফ করতে পারেন। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব তথ্য।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন স্কিমের জন্য জরুরিভিত্তিতে আইন প্রণয়নের নির্দেশ দিয়েছেন অর্থ মন্ত্রণালয়কে। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সর্বজনীন পেনশন ব্যবস্থা সংক্রান্ত কৌশলপত্র উপস্থাপনকালে এ নির্দেশনা দেন তিনি। এ কৌশলপত্রের ওপর বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান যুগান্তরকে বলেন, সর্বজনীন পেনশন স্কিম চালু করতে মাননীয় প্রধানমন্ত্রী আগ্রহী। এ স্কিম চালানোর মতো আর্থিক সক্ষমতা আমাদের আছে। প্রথমে ব্যক্তিপর্যায়ে বা স্বেচ্ছায় যারা এ স্কিমে আসতে চাইবেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

পরে এটি সবার জন্য বাধ্যতামূলক করা হবে। এ জন্য সবাই যাতে অংশ নিতে পারেন সে লক্ষ্যে একটি আইন প্রণয়ন করতে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এরপর বিস্তারিত বিধিবিধানে নিয়ে আসা হবে। তিনি আরও বলেন, সর্বজনীন পেনশন স্কিম পরিচালনার জন্য অর্থ মন্ত্রণালয়ের বাইরে একটি পৃথক কর্তৃপক্ষ গঠন করা হবে।

এদিকে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম মঙ্গলবার এ বিষয়ে এক বিবৃতি দিয়েছেন। তিনি এতে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ষাটোর্ধ্ব সব নাগরিককে পেনশন সুবিধার আওতায় আনার নির্দেশ একটি যুগান্তকারী ও মহৎ উদ্যোগ।

অর্থনীতি সমিতি ২০২০-২১ অর্থবছরে ‘প্রাক-বাজেট আলোচনা’য় ‘সর্বজনীন পেনশন ব্যবস্থা’ চালুর প্রস্তাব পেশ করে। সমিতির পক্ষ থেকে বলা হয়, সামাজিক সুরক্ষা ও নিরাপত্তাবেষ্টনীর আওতায় ‘প্রবীণ নীড়’ গড়ে তোলা সময়ের দাবি। এ স্কিম শুরু হলে জনগণের জীবনমানের উন্নয়নে লক্ষণীয় অগ্রগতি ঘটবে।

সর্বজনীন পেনশন সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের কৌশলপত্রে হিসাব করে দেখানো হয়েছে বেসরকারি পর্যায়ে সব নাগরিক এ স্কিমে অন্তর্ভুক্ত হতে পারবেন। সেক্ষেত্রে সুবিধাভোগীর জাতীয় পরিচয়পত্র থাকতে হবে।

এই পরিচয়পত্রের নম্বর দিয়ে পৃথক একটি অ্যাকাউন্ট (হিসাব) খোলা হবে। যেখানে পেনশন পাওয়ার আগের দিন পর্যন্ত টাকা জমা দিতে হবে।

সাধারণ হিসাবে দেখা গেছে, সর্বজনীন পেনশন স্কিমে একজন মানুষ তার সক্ষমতা অনুযায়ী প্রতি মাসে ৫শ, ১০০০, ১৫০০, ২০০০, ২৫০০, ৩০০০, ৩৫০০ ও ৪০০০ টাকা অ্যাকাউন্টে জমা করতে পারবেন।

১৮ বছর বয়সের একজন নাগরিক যে কোনো অঙ্কের টাকা জমা রাখতে পারবেন। আর পেনশন স্কিমে ১৮ বছর থেকে যুক্ত হয়ে তার ৬০ বছর, অর্থাৎ ৪২ বছর পর্যন্ত অর্থ জমা করতে হবে।

ওই হিসাবে ৫শ টাকা জমার বিপরীতে ৬০ বছর পর পেনশন পাওয়া যাবে ৩২ হাজার টাকা। মাসে ১ হাজার টাকা জমার বিপরীতে ৬৪ হাজার টাকা, ১৫শ টাকার বিপরীতে ৯৬ হাজার টাকা পাওয়া যাবে।

একইভাবে ২ হাজার টাকা জমার বিপরীতে ১ লাখ ২৮ হাজার, ২৫শ টাকার বিপরীতে ১ লাখ ৬০ হাজার, ৩ হাজারের বিপরীতে ১ লাখ ৯২ হাজার, ৩৫শর বিপরীতে ২ লাখ ২৪ হাজার এবং ৪ হাজারের বিপরীতে ২ লাখ ৫৬ হাজার টাকা পাওয়া যাবে।

এ সুবিধা দেওয়া হবে জীবিতকালীন ৬০ থেকে ৮০ বছর পর্যন্ত। অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, দেশের নাগরিকের গড় আয়ু হিসাব ধরে বেঁচে থাকার বয়স সর্বোচ্চ ৮০ বছর নির্ধারণ করা হয়েছে।

এছাড়া এ স্কিমের শুরুর পর স্বেচ্ছায় যারা যুক্ত হতে চান তাদের অন্তর্ভুক্ত করা হবে। যেসব করপোরেট বা বেসরকারি প্রতিষ্ঠান তাদের কর্মীদের পেনশন দিচ্ছেন তাদের জোর করা হবে না। তবে ২০৩০ সাল থেকে সবার জন্য এটি বাধ্যতামূলক হবে।

অর্থ বিভাগ সূত্র জানায়, এ স্কিমে নিম্ন আয়ের মানুষের ক্ষেত্রে শুরুতে সরকার কিছুটা ভর্তুকি দেওয়ার চিন্তাভাবনা করছে। তবে উচ্চবিত্তদের জন্য কোনো ভর্ভুকি দেওয়া হবে না।

এছাড়া এ স্কিমে যুক্ত হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি তার জমানো অর্থের ৫০ শতাংশ পর্যন্ত ঋণ সুবিধা পাবেন। চাইলে তিনি জমানো অর্থের অর্ধেক ঋণ নিতে পারবেন। তবে সরকারি চাকরিজীবীদের পেনশনের সঙ্গে এ পেনশন সাংঘর্ষিক হবে না।

বিবিএসের সর্বশেষ জরিপ অনুযায়ী, দেশে মোট শ্রমশক্তির সংখ্যা ৫ কোটি ৮৭ লাখ। এর মধ্যে সরকারি চাকরিজীবী ৫ শতাংশ। বেসরকারি খাতে নিয়োজিত আছে ১০ শতাংশ।

এ ১৫ শতাংশ মিলে প্রাতিষ্ঠানিক খাত। বাকি ৮৫ ভাগই অপ্রাতিষ্ঠানিক খাতের, যাদের কোনো নিয়োগপত্র নেই। তারও এ কর্মসূচির অন্তর্ভুক্ত হবেন। বর্তমানে ১১ লাখ সরকারি চাকরিজীবী মাসিক পেনশন পান।

এজন্য বছরে সরকারের খরচ হয় প্রায় ১৬ হাজার কোটি টাকা। সরকারের নির্বাচনি ইশতেহারের ঘোষণা অনুযায়ী সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তনের অঙ্গীকার রয়েছে। পাশাপাশি দেশে গড় আয়ু ও প্রবীণের সংখ্যা বাড়ায় সামাজিক নিরাপত্তাহীনতার ঝুঁকিও বাড়ছে।

ফলে সর্বজনীন পেনশন সুবিধা প্রয়োজনীয়তার আলোকেই চালু করা হচ্ছে। অবশ্য চলতি মাসে পার্শ্ববর্তী দেশ ভারতের জাতীয় বাজেটে সে দেশের জনগণের জন্য সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে একটি বরাদ্দ দিয়েছে। উন্নত দেশ হিসাবে নেদারল্যান্ডসসহ অনেক দেশে এটি কার্যকর রয়েছে।

আইডিআরএ চেয়ারম্যানের তদন্ত শুরু দুদকের

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের অবৈধ শেয়ার ব্যবসা নিয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

উচ্চ আদালতে একজন বিনিয়োগকারীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি এ সিদ্ধান্ত নেয় কমিশন। দুদকের বিশেষ টিম-২, এই ঘটনার তদন্ত করছে। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

দুদক থেকে বিশেষ টিমকে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়, নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তা হয়েও ড. মোশাররফ হোসেন বেআইনিভাবে দুটি কোম্পানি গঠন করে পুঁজিবাজারে অবৈধ অর্থ বিনিয়োগ করেছেন। এছাড়াও মানি লন্ডারিং করেছেন তিনি।

এ প্রসঙ্গে জানতে চাইলে আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের মঙ্গলবার টেলিফোনে যুগান্তরকে বলেন, ‘আইডিআরএ যোগ দেওয়ার আগেই আমার কোম্পানি ছিল। বিষয়টি বিচারাধীন হওয়ায় আইনের মাধ্যমেই নিষ্পত্তি হয়ে আসবে।’ এর বেশি আর কোনো মন্তব্য করেননি তিনি।

এদিকে ড. মোশাররফের বিরুদ্ধে আরও বড় দুর্নীতি ও আর্থিক কেলেঙ্কারির তথ্য সামনে চলে এসেছে। নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে থেকে নিজের প্রতিষ্ঠিত দুই কোম্পানির মাধ্যমে বেআইনিভাবে শেয়ার ব্যবসা করেছেন তিনি। বাণিজ্যিক কার্যক্রমে না থাকা ওই দুই কোম্পানির প্রভিডেন্ড ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ড গঠন করে তিন বছরের বেশি সময় ধরে শেয়ার ব্যবসা চালিয়ে আসছেন তিনি। বিমা নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান হয়েও দুই কোম্পানির পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক পদে থাকা এবং প্রভিডেন্ড ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ড গঠন করে বেআইনিভাবে শেয়ার ব্যবসা চালিয়ে যাওয়ার বিষয়টি সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ জানান আবু সালেহ মোহাম্মদ আমিন মেহেদী নামের একজন বিনিয়োগকারী।

কিন্তু কোনো প্রতিকার না পেয়ে হাইকোর্টে রিট করেন তিনি। এই রিটের পর মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুই কোম্পানির নামে আইনবহির্ভূতভাবে কোটি কোটি টাকা লেনদেন, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগে কেন তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে ড. এম মোশাররফ হোসেন ও তার স্ত্রী জান্নাতুল মাওয়ার বিরুদ্ধে মুদ্রা পাচার প্রতিরোধ আইনে কেন মামলা করা হবে না, তাও জানতে চাওয়া হয়।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, দুদক চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে মোশাররফের বিরুদ্ধে অভিযোগ দুদক ও ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে ৩০ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনাও দিয়েছেন আদালত।

জানা গেছে ২০১৭ সালের ৯ মে তিনি ‘লাভস অ্যান্ড লাইভস অর্গানিকস লিমিটেড’ ও ২০১৮ সালের ২৮ জানুয়ারি ‘গুলশান ভ্যালি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামের দুটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। এই দুই কোম্পানিতে পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসাবে মোশাররফ নিজে এবং তার স্ত্রী জান্নাতুল মাওয়া পরিচালক হিসেবে রয়েছেন। আইডিআরএ চেয়ারম্যান মোশাররফ এ দুই কোম্পানির নামে একটি করে প্রভিডেন্ড ফান্ড ও একটি করে গ্র্যাচুইটি ফান্ডসহ মোট ৪টি ফান্ড গঠন করে পুঁজিবাজারে বিনিয়োগ করেন। তিনি নিজেই উল্লিখিত চার ফান্ডের বোর্ড অব ট্রাস্টি, যা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর পরিপন্থি।

তবে আইডিআরএ চেয়ারম্যান তার ব্যক্তিগত আয়কর নথিতে নিজেকে ওই দুই কোম্পানির পরিচালক ও এমডি হিসাবে ঘোষণা করলেও কোম্পানি কোনো ব্যবসা শুরু করেনি বলে জানান। অথচ বাণিজ্যিক কার্যক্রমে না থাকা ওই দুই কোম্পানির চার ফান্ডে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৪ কোটি ২০ লাখ টাকার বেশি বিনিয়োগ রয়েছে তার। এসব ফান্ডের বিও হিসাবে মোশাররফ নিজের নাম, ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর ও ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করেছেন। এছাড়া বিও হিসাবের ব্যাংক হিসাবগুলোও তিনি নিজেই পরিচালনা করেন। কার্যক্রমে না থাকা কোম্পানিগুলোর প্রভিডেন্ড ও গ্র্যাচুইটি ফান্ডের গঠন ও এই তহবিলের উৎস নিয়েও প্রশ্ন উঠেছে। ট্রাস্ট অ্যাক্ট অনুযায়ী যে কোনো ফান্ডের সর্বোচ্চ ২৫ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগ করা যায়। এ হিসাবে পুঁজিবাজারে ৪ কোটি টাকারও বেশি বিনিয়োগের বিপরীতে মূল ফান্ডের পরিমাণ অন্তত ১২ কোটি টাকা থাকা উচিত। এই পরিমাণের তহবিল থাকতে হলে সংশ্লিষ্ট কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ন্যূনতম ১২০ কোটি টাকা হওয়ার কথা। কিন্তু কোম্পানি দুটির বাণিজ্যিক কার্যক্রম এখনো শুরুই হয়নি।

রিট আবেদনে উল্লেখ করা হয়েছে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত লাভস অ্যান্ড লাইভস অর্গানিকসের কর্মচারীদের গ্র্যাচুইটি ফান্ডের বিও হিসাবে ১ কোটি টাকা ও প্রভিডেন্ড ফান্ডে ১ কোটি ৫০ লাখ টাকার বেশি মূল্যমানের শেয়ার ছিল। একই সময়ে গুলশান ভ্যালি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের গ্র্যাচুইটির বিও হিসাবে ৭০ লাখ ও প্রভিডেন্ড ফান্ডের বিও হিসাবে ৯৭ লাখ টাকা মূল্যমানের শেয়ার রয়েছে। সব মিলিয়ে উল্লিখিত সময়ে ওই চার ফান্ডে ৪ কোটি ২০ লাখ টাকার বেশি মূল্যমানের শেয়ার রয়েছে। এছাড়া যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসাবে উল্লিখিত চার ফান্ডের বিও হিসাবের মাধ্যমে বিমাসহ বিভিন্ন কোম্পানির আইপিওর নিলামে অংশগ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক কোটায় আমান কটন, রিং সাইন টেক্সটাইল, আশুগঞ্জ পাওয়ারের বন্ড, ওরিজা অ্যাগ্রো, মাস্টার ফিড, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ও অ্যাকমি পেস্টিসাইডের শেয়ার বরাদ্দ পেয়েছে মোশাররফের কোম্পানি।

ডেল্টা লাইফের কর্মকর্তাদের কাছে ৫০ লাখ টাকা ঘুস গ্রহণের অভিযোগে দুদকের তদন্ত ছাড়াও অন্য এক রিটে মোশাররফের বিরুদ্ধে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ আইন, ২০১০-এর ৭(৩)(খ) ধারা অমান্য করে আইডিআরএ’র সদস্য ও চেয়ারম্যান নিযুক্ত হওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না-এ মর্মে রুল নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। একইসঙ্গে বিমা আইন অনুযায়ী মোশাররফকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ না করা কেন অবৈধ হবে না মর্মেও রুল নিষ্পত্তির অপেক্ষায় আছে।

ড. এম মোশাররফ হোসেন ২০১৮ সালের এপ্রিলে আইডিআরএ’র সদস্য নিযুক্ত হন। পরবর্তীতে ২০২০ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হন তিনি।