শনিবার ,১৫ আগ, ২০২৬
sbacbank
Home Blog Page 381

সৌদি আরবের সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. সুমন মিয়া (৩৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বুধবার স্থানীয় সময় দিবাগত রাত ৩টার দিকে মক্কা নূর হাসপাতালে আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

এর আগে ২৪ মার্চ সন্ধ্যায় মক্কা নগরীর ছানাইয়া রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পৌরশহরের ৬নং ওয়ার্ডের রাঘাইচটি গ্রামের মো. ফজলুল হকের ছেলে। সুমনের দুই ছেলে এক মেয়ে রয়েছে।

নিহতের বড় ভাই হাজী মো. মজনু মিয়া জানান, চার বছর আগে জীবিকা নির্বাহের জন্য সৌদি আরবে যায় সুমন। তার মক্কা নগরীতে ওয়ার্লিংয়ের দোকান রয়েছে। গত ২৪ মার্চ সৌদি আরবের সময় সন্ধ্যায় মক্কা নগরীর ছানাইয়া রোডে পারাপারের সময় প্রাইভেটকারচাপায় আহত হন তিনি।

স্থানীয় মক্কা নূর হাসপাতালের আইসিইউ ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসাধীন থেকে বুধবার দিবাগত রাতে তিনি মারা যান।

কুয়েত সিটির সুক মোবারকিয়াতে আগুন

কুয়েত সিটির প্রাণকেন্দ্র সুক আল মোবারকিয়ায় অগ্নিকাণ্ডে প্রায় ৩শতাধিক দোকান ভস্মীভূত হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৩ নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পারফিউম দোকান এবং পারফিউম তৈরির অ্যালকোহল গৃহস্থলি সামগ্রী দোকানের কারণে আগুনের তীব্রতা ভয়াবহতা বেড়ে যায়।

স্থানীয় সময় রাত ১০ টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে সহযোগিতা করেছে দেশটির ন্যাশনাল গার্ড।

এই মার্কেটে বাংলাদেশি প্রবাসীদের প্রায় ৫০ থেকে ৬০টি দোকান রয়েছে।এদের মধ্যে অনেকের বাংলাদেশির দোকান পুড়ে গেছে। এছাড়াও মার্কেটটিতে বেশিরভাগ দোকানে বাংলাদেশি শ্রমিক কাজ করে। আগুনে পুড়ে বড় অংকের ক্ষয়ক্ষতি হলেও কোন ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত দোকানে মালামাল সুরক্ষিত রাখতে এবং অগ্নিকাণ্ডের কারণ নির্ণয় করার জন্য অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অংশটি দুই দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেন কুয়েতে উপ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ আহমেদ আ

যেভাবে বুঝবেন থাইরয়েড গ্রন্থির ক্যান্সার, কী করবেন?

শরীরের অন্যান্য অঙ্গের মতো থাইরয়েড গ্রন্থিতেও টিউমার বা ক্যানসার হতে পারে। এ টিউমারকে নডিউল বলা হয়। বেশিরভাগ ক্ষেত্রে থাইরয়েড গ্রন্থি বা এর অংশবিশেষ ফুলে ওঠা মানেই কিন্তু ক্যানসার নয়। তবে অনেক সময় ক্যানসার পর্যন্ত হতে পারে। থাইরয়েড গ্রন্থির কোনো অংশের কোষ সংখ্যা অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেলে তাকে থাইরয়েড ক্যানসার বলে। গত তিন দশকে থাইরয়েড ক্যানসারের ঘটনা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে এবং এটি এখন মহিলাদের মধ্যে দ্রুততম ক্রমবর্ধমান ক্যানসার। ক্যানসারে আক্রান্ত পুরুষদের মধ্যে প্রায় ৫.৪ শতাংশ এবং মহিলাদের মধ্যে ৬.৫ শতাংশ থাইরয়েড ক্যানসারভুক্ত। বেশিরভাগ ক্ষেত্রে এর কারণ অস্পষ্ট।

এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সিওমেক হাসপাতালের নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড-নেক সার্জন ডা. মো. আব্দুল হাফিজ শাফী।

থাইরয়েড ক্যানসারে যে লক্ষণগুলো দেখা দিতে পারে-

গলার সম্মুখভাগে ফুলে ওঠা এবং এই ফোলা খাবার গ্রহণে ঢোক গেলার সময় ওঠানামা করে। ক্যানসার হলে সেই ফোলা অংশটি বেশ শক্ত হয়। সঙ্গে ওজন কমে যায়।

থাইরয়েড গ্রন্থির আশপাশে একটি বা একাধিক টিউমার হতে পারে; উভয় পাশে টিউমার হতে পারে। আশপাশের লিম্ফ নোডগুলো ফুলে উঠতে পারে।

থাইরয়েড টিউমার স্নায়ুকে আক্রান্ত করলে গলার স্বর পরিবর্তন হতে পারে। গলার স্বর মোটা বা ফ্যাসফ্যাসে হতে পারে।

থাইরয়েড টিউমার শ্বাসনালির ওপর চাপ সৃষ্টির ফলে শ্বাসকষ্ট হতে পারে।

এ সময় খেয়াল রাখতে হবে বংশে বা পরিবারে কারও থাইরয়েড ক্যানসারের ইতিহাস আছে কিনা।

থায়রয়েড ক্যানসার এমন একটি রোগ, যা সময়মতো চিকিৎসা করলে ৯৫ শতাংশ ক্ষেত্রেই সম্পূর্ণ আরোগ্য লাভ সম্ভব। তবে অবশ্যই সময়মতো সম্পূর্ণ চিকিৎসা করাতে হবে। গলার সামনে ফুলে উঠলে যথাসম্ভব তাড়াতাড়ি একজন নাক-কান-গলা বিশেষজ্ঞকে দেখানো উচিত। তিনি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা (আলট্রাসনোগ্রাম, থাইরয়েড ফাংশন টেস্ট এবং সবচেয়ে স্পেসিফিক FNAC) করে দেখবেন এটা কোন ধরনের রোগ। থাইরয়েড ক্যানসারের ক্ষেত্রে কার্যকরী চিকিৎসা হচ্ছে অপারেশন বা সার্জারি করা। পরীক্ষার পর আক্রান্তের ধরনের ওপর নির্ভর করবে থাইরয়েড গ্রন্থির কতটুকু কাটতে হবে। অপারেশনের পর এর প্রকারভেদের ওপর নির্ভর করে নির্দিষ্ট ডোজের রেডিও আয়োডিন থেরাপি নেওয়া লাগতে পারে। রোগীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে অপারেশনের পর চিকিৎসকের অধীনে সারা জীবন ফলোআপে থাকতে হবে।

কুবি উপাচার্যের গাড়ি আটকে ছাত্রলীগের বাগবিতণ্ডা

ছাত্রলীগের দাবি না মানায় উপাচার্যের গাড়ি আটকে বাগবিতণ্ডায় জড়িয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ বাগবিতণ্ডা শুরু হয়।

তবে ছাত্রলীগের সব দাবিকে ‘অন্যায় দাবি’ বলে আখ্যা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন।

উপাচার্য বলেন, ছাত্রলীগ কিছু অন্যায় দাবি নিয়ে এসেছিল। আমি এসব দাবি মানতে পারব না বলায় তারা আমার গাড়ি আটকে রাখে।

ঘটনার সূত্রপাত দুপুর সাড়ে ১২টার দিকে। এ সময় উপাচার্যের কার্যালয়ে ছাত্রী হলের কাজ সম্পন্ন, রমজানের মধ্যেই শিক্ষার্থীদের সেখানে উঠানো, নওয়াব ফয়জুন্নেছা হলে পানির সমস্যাসহ অন্যান্য সমস্যার দ্রুত সমাধানের দাবিসহ নানা দাবি নিয়ে উপাচার্যের কার্যালয়ে যান বলে দাবি করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

তবে সেখানে উপস্থিত একজন শিক্ষক জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা নিয়োগ-টেন্ডারসহ নানা দাবি নিয়ে সেখানে যান। উপাচার্য তাদের দাবি না মানায় একপর্যায়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা।

পরে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রশাসনিক ভবনের সামনে উপাচার্যের গাড়ি আটকে রেখে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপরই উপাচার্যকে উদ্দেশ করে বিভিন্ন মন্তব্য করতে থাকেন তারা। উপাচার্য সাবেক প্রক্টর, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে জামায়াত-শিবির মন্তব্য করেছেন বলেও অভিযোগ করেন ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ। প্রায় ১০ মিনিট গাড়ি আটকে রাখার পর উপস্থিত শিক্ষকদের হস্তক্ষেপে পরে গাড়ি ছেড়ে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

উপাচার্যের কাছে ছাত্রলীগ কী দাবি করেছে- জানতে চাইলে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, মেয়েদের নতুন হলের (নির্মাণাধীন শেখ হাসিনা হল) কাজ শেষ করে রমজানের মধ্যেই শিক্ষার্থীদের সেখানে উঠানো, নওয়াব ফয়জুন্নেছা হলে পানির সমস্যাসহ অন্যান্য সমস্যার দ্রুত সমাধানের দাবি নিয়ে গিয়েছিলাম আমরা। তবে উপাচার্য আমাদের দাবি শুনে রাগারাগি করে বেরিয়ে গেলে বিভিন্ন হল সভাপতি-সেক্রেটারির সাথে কথাকাটাকাটি হয়।

তবে উপাচার্য বলেন ভিন্ন কথা। তিনি বলেন, মেয়েদের হলের সমস্যা হলে কোনো মেয়ে শিক্ষার্থী কেন সেখানে উপস্থিত ছিল না। তারা মূলত কিছু অন্যায় দাবি নিয়ে এসেছে। অন্যায় দাবিগুলো কী ছিল- জানতে চাইলে তিনি বলেন, এগুলো সবাই জানে। আমার বলার দরকার নেই। তাদের দাবি ন্যায় হলে তারা লিখিত দেয়নি কেন।

তবে শাখা ছাত্রলীগের সভাপতি বলেন, আমরা কোনো অন্যায় দাবি নিয়ে যাইনি। আমরা রোববারই সব দাবি লিখিতভাবে দেব।

মেডিকেলে ভর্তি পরীক্ষা শুরু

মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।ইতিহাসে রেকর্ডসংখ্যক ভর্তিচ্ছু এবারের পরীক্ষায় অংশ নিয়েছেন।শুক্রবার সকাল ১০টায় ভর্তি পরীক্ষা শুরু হয়েছে, চলবে বেলা ১১টা পর্যন্ত। পরীক্ষা হচ্ছে ১০০ নম্বরের এমসিকিউ।

এদিকে সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সারা দেশে সরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টির বিপরীতে এবার মোট এক লাখ ৪৩ হাজার ৭৩০ জন ভর্তিযুদ্ধে অংশ নিয়েছেন।

দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা মহানগরীতে ১৮টি কেন্দ্রে মোট ৬১ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তির তথ্যানুসারে, ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে। এর কম পেলে অকৃতকার্য বলে বিবেচিত হবে। কেবল কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাতালিকাসহ ফল প্রকাশ করা হবে।

পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটির প্রশ্নের মান ১। এমসিকিউ পরীক্ষা হবে ১ ঘণ্টায়।

এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ২০০ নম্বর হিসাবে নির্ধারণ করে মূল্যায়ন করা হবে। এ ক্ষেত্রে এসএসসিতে প্রাপ্ত জিপিএ’র জন্য ৭৫ নম্বর এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএর জন্য ১২৫ নম্বর নির্ধারণ করা হয়েছে। লিখিত পরীক্ষাসহ মোট ৩০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রণয়ন করা হবে।

ক্ষুব্ধ আলিয়া বললেন, ‘দক্ষিণী ইন্ডাস্ট্রি আমাদের আপন মনে করে না’

‘আরআরআর’ দিয়ে দক্ষিণী সিনেমায় যাত্রা শুরু করেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এসএস রাজমৌলি নির্মিত সিনেমাটি মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলছে।

মুক্তির মাত্র চার দিনে ৫০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে সিনেমাটি।

এ ছাড়া মুক্তির প্রথম দিন ২০০ কোটি রুপি আয় করে ‘বাহুবলী’র রেকর্ডকে পেছনে ফেলে ‘আরআরআর’। তবে এত এত সাফল্যের মাঝেও ক্ষুব্ধ আলিয়া।

সম্প্রতি এ নিয়ে নিজের ক্ষোভও প্রকাশ করেছেন। মহেশ ভাটকন্যা এতটাই ক্ষুব্ধ হয়েছেন যে, সামাজিক যোগযোগমাধ্যম ইনস্টাগ্রাম থেকে নির্মাতা রাজমৌলিকে ‘আনফলো’ করার মতো বৈরী আচরণ করতেও পিছপা হননি। শুধু তাই নয়, সিনেমার প্রচারের সব ছবি মুছে ফেলেছেন সোশ্যাল মিডিয়া থেকে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেরিতে হলেও আলিয়া বুঝতে পেরেছেন এমন একটি সাড়াজাগানো সিনেমায় প্রত্যাশার চেয়ে কম সময় তাকে স্ক্রিনে রাখা হয়েছে। আর তাই পরিচালকের ওপরে ক্ষুব্ধ আলিয়া। সিনেমাটির দুই নায়ক জুনিয়র এনটিআর ও রামচরণের সঙ্গে সমানতালে আরআরআরের প্রচার করেছেন আলিয়া।

সবক্ষেত্রেই তার উপস্থিতি ছিল অন্য তারকাদের সমান। কিন্তু কাছের মানুষের কাছে আলিয়ার অভিযোগ, সিনেমাটিতে তাকে অবহেলা করেছেন নির্মাতা।

আলিয়া বলেন, দক্ষিণী ইন্ডাস্ট্রি আমাদের আপন মনে করে না। সিনেমাটির শুরু থেকে অন্য তারকাদের সঙ্গে সমানতালে কাজ করেছি। পর্দায় আমাকে যতটা দেখানোর কথা ছিল ততটা দেখানো হয়নি, যা একজন অভিনেত্রী হিসেবে মানতে কষ্ট হচ্ছে।

এদিকে সিনেমাটির শুরুতেই আলিয়া জানতেন তাকে মাত্র ১০ মিনিট পর্দায় দেখানো হবে। এমনকি এই ১০ মিনিটের জন্য তিনি ৯ কোটি টাকা পারিশ্রমিকও দাবি করেছিলেন। তা হলে এখন কেন তিনি রাজমৌলিকে আনফলো করলেন? সিনেমাটি মুক্তির পর কেন নিজের ক্ষোভ প্রকাশ করলেন— এ নিয়ে নানা মহলে গুঞ্জন তৈরি হয়েছে।

তবে আলিয়ার ঘনিষ্ঠসূত্রের দাবি, রাজমৌলির সঙ্গে আলিয়ার সম্পর্কে কোনো চিড় ধরেনি। আলিয়া রাজমৌলিকে খুবই সম্মান করেন। সিনেমাটি নিয়ে আলিয়া মোটেও অখুশি না। রাজমৌলিকে কখনো ইনস্টাগ্রামে ফলোই করেনি আলিয়া। তাই আনফলো করার প্রশ্ন ওঠে না। তবে ‘আরআরআর’-এর প্রচারের সব পোস্ট ও ছবি সরিয়ে দিয়েছে। সব সিনেমার ক্ষেত্রেই এটি করে থাকেন আলিয়া।

অস্ট্রেলিয়াকে পেয়ে উজ্জীবিত ইমাম

ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে পেয়ে বেশ উজ্জীবিত পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হক। অসিদের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি তুলে নেন ইমাম।

ওয়ানডে সিরিজ খেলতে নেমেও সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন পাকিস্তানের এই ওপেনার।

লাহোরে তিন ম্যাচ সিরিজের প্রথম খেলায় ১০৩ রান করে ফেরেন ইমাম। তার সেঞ্চুরিময় ম্যাচেও ৩১৪ রান তাড়ায় ৮৮ রানে হারে স্বাগতিক পাকিস্তান।

বৃহস্পতিবার সিরিজ নিশ্চিত করতে নেমে ৮ উইকেটে ৩৪৮ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া।

সিরিজে ফিরতে রানের পাহাড় ডিঙাতে নেমে উড়ন্ত সূচনা করেন পাকিস্তানের দুই ওপেনার ইমাম-উল-হক ও ফখর জামান। উদ্বোধনী জুটিতে ১৮.৫ ওভারে ১১৮ রান করেন তারা। ৬৪ বলে ৭টি চার ও দুই ছক্কায় ৬৭ রান করে ফেরেন ফখর জামান।

এরপর অধিনায়ক বাবর আজমকে সঙ্গে নিয়ে অনবদ্য জুটি গড়েন ইমাম। এই জুটিতেই ৯০ বলে ৬টি চার আর তিন ছক্কায় ক্যারিয়ারের ৪৯তম ওয়ানডেতে ৯ম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি

বাবর-ইমামের জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানের ঐতিহাসিক জয়

বাবর আজম ও ইমাম-উল-হকের জোড়া সেঞ্চুরিতে ইতিহাস গড়ে জিতল পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৪৯ রানের বিশাল টার্গেট তাড়ায় ৬ বল হাতে রেখেই ৬ উইকেটের দাপুটে জয় পেল পাকিস্তান।

পাকিস্তানের জয়ে ৮৩ বলে ১১৪ রান করেন অধিনায়ক বাবর আজম। আর ৯৭ বলে ১০৬ রান করেন ইমাম-উল হক।

ওয়ানডে ক্রিকেটে রান তাড়ায় এটাই পাকিস্তানের সেরা জয়। এর আগে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ৩২৯ রান তাড়া করে জয় পেয়েছে তারা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরে বেশ সমালোচনার মুখে পড়ে পাকিস্তান। রাওয়ালপিন্ডি ও করাচিতে ড্র করা দলটি লাহোর টেস্টে হেরে সিরিজ হারে ১-০তে।

টেস্টের পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেরে সিরিজ খোয়ানোর শঙ্কায় পড়ে যায় বাবর আজমের নেতৃত্বাধীন দলটি।

হারলে সিরিজ হাতছাড়া। জিতলে সিরিজে ফেরা। এমন কঠিন সমীকরণের ম্যাচেও অস্ট্রেলিয়াকে কম রানে আটকে রাখতে পারেনি পাকিস্তান।

বৃহস্পতিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৩৪৮ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া।

সিরিজ বাঁচাতে রানের পাহাড় ডিঙ্গাতে নেমে উড়ন্ত সূচনা করেন পাকিস্তানের দুই ওপেনার ইমাম-উল-হক ও ফখর জামান। উদ্বোধনী জুটিতে ১৮.৫ ওভারে ১১৮ রান করেন তারা। ৬৪ বলে ৭টি চার ও দুই ছক্কায় ৬৭ রান করে ফেরেন ফখর জামান।

এরপর অধিনায়ক বাবর আজমকে সঙ্গে নিয়ে অনবদ্য জুটি গড়েন ইমাম। এই জুটিতেই ৯০ বলে ৬টি চার আর তিন ছক্কায় ক্যারিয়ারের ৪৯তম ওয়ানডেতে ৯ম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

সেঞ্চুরির পর নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি ইমামুল। ছক্কা হাঁকাতে গিয়ে সীমানার কাছে ধরা পরেন। তার আগে বাবর আজমের সঙ্গে গড়েন ৯২ বলে ১১১ রানের জুটি। সাজঘরে ফেরার আগে ৯৭ বলে ৬টি চার ও তিন ছক্কায় ১০৬ রান করেন ইমাম।

ইমাম আউট হওয়ার পর মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ৮০ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান বাবর আজম। জয়ের জন্য শেষ দিকে ৩৪ বলে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪০ রান। খেলার এমন অবস্থায় আউট হন বাবর আজম। তার আগে ওয়ানডে ক্যারিয়ারের ৮৫তম ম্যাচে ১৫তম সেঞ্চুরি করেন বাবর। দলীয় ৩০৯ রানে ৮৩ বলে ১১টি চার ও এক ছক্কায় ১১৪ রান করে ফেরেন বাবর।

বাবর আজম আউট হওয়ার পর দায়িত্বশীল ব্যাটিং করতে পারেননি মোহাম্মদ রিজওয়ান। বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন এ উইকেটকিপার ব্যাটার।

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান আউট হওয়ার পর ইফতেখারকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন খুশদিল শাহ।

জয়ের জন্য শেষ ১২ বলে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৫ রান। নাথান ইলিসের করা ৪৯তম ওভারে এক ছক্কা আর দুই চারে ১৮ রান আদায় করে দলের জয় নিশ্চিত করেন খুশদিল (২৭*)।

মাদক ব্যবসায়ীদের হামলায় ৫ পুলিশ আহত

হবিগঞ্জের চুনারুঘাটে মাদক ব্যবসায়ীদের হামলায় এক এসআইসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে ১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ১ জনকে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

তারা হচ্ছেন চুনারুঘাট থানার এসআই তরিকুল ইসলাম ও কনস্টেবল মো. জুয়েল।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার দেউন্দি চা বাগানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাতে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে। রাতে আহত পুলিশ সদস্যদের দেখতে সদর হাসপাতালে ছুটে যান পুলিশ সুপার এসএম মুরাদ আলিসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি তদন্ত চম্পক ধাম জানান, ঘটনার পর থেকেই মাদক কারবারিদের গ্রেফতারে অভিযান চালানো হয়। এ ঘটনায় অনেকগুলো টিম অভিযান চালাচ্ছে। তাই নিশ্চিত করে বলা যাচ্ছেনা কতজন আটক করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে একদল পুলিশ দেউন্দি চা বাগানে অভিযান চালায়। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছলে মাদক ব্যবসায়ীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। তারা পুলিশকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ও চুনারুঘাট থানার অন্যান্য পুলিশ আহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

এছাড়াও গুরুতর আহত অবস্থায় কনস্টেবল জুয়েল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চকরিয়ায় ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক এবং মাদক পরিবহন করা প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ।

টেকনাফ থেকে প্রাইভেট কার যোগে একটি বিশাল ইয়াবা ট্যাবলেটের চালান নিয়ে যাওয়ার গোপন সংবাদের ভিত্তি করে এ অভিযান পরিচালনা করে পুলিশ।

চকরিয়া থানার উপপরিদর্শক সরওয়ার জাহান মেহেদীর নেতৃত্বে পুলিশের পৃথক টিম বৃহস্পতিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মাতামুহুরী নতুন ব্রীজের উত্তর পাশে জিদ্দাবাজার এলাকায় এ অভিযান চালায়।

অভিযানের সময় প্রাইভেট কার (ঢাকা মেট্টো গ-১২-৫৪২৩) গাড়ীর একটি চাকা খুলে টায়ারের ভেতরে ১০টি প্যাকেটে মোড়ানো ১০হাজার পিস ইয়াবা উদ্ধার করে ও ব্যবহৃত গাড়ী জব্দ করা হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, স্থানীয়দের উপস্থিতিতে গাড়িটিতে তল্লাসী চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় চকরিয়া-পেকুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলম উপস্থিত ছিলেন বলেও নিশ্চিত করেন।

সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: তফিকুল আলম যুগান্তরকে বলেন, ইয়াবা ট্যাবলেটের বড় একটি চালান যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের পৃথক দুইটি টিম অভিযান চালিয়ে প্রাইভেট কারে থাকা ব্যাক্তির স্বীকারোক্তি মতো গাড়ির চাকা থেকে ইয়াবা উদ্ধার করে গাড়িটি জব্দ করা হয়েছে।

গাড়ী চালক পালিয়ে গেলেও গাড়িতে থাকা টেকনাফ উপজেলার মধ্যমপল্লানপাড়ার নুরুল ইসলামের পুত্র খাইরুল বশরকে (২২) গ্রেফতার করা হয়েছে