বৃহস্পতিবার ,১১ জুন, ২০২৬
sbacbank
Home Blog Page 287

তুমি অকৃপণ

বসুমতী তোমাকে জানিয়ে ছিলাম আমার মানসিক অশান্তির কারণ। নীরবতার মাঝে জানিয়েছ তুমি তোমার মতামত। তোমার নীরবতায় ইঙ্গিত পেয়েছি যে তুমি আমার কিছু সিদ্ধান্তে মনঃপূত হওনি।

বুঝতে পেরেছি কারণ তুমি সকল জটিলতার ঊর্ধ্বে, তাইতো তোমার নাম মাটির পৃথিবী। সহজ-সরলভাবে সবকিছু বোঝা, হৃদয় দিয়ে জড়িয়ে রাখা এবং সবাইকে সমানভাবে ভোগ করার সুযোগ দেয়াই তোমার কাজ।

কিন্তু তোমাকে এখন একটু অন্যরকম করে ভাবতে হবে। ফুটবল খেলায় দুটো দল থাকে। শুধু একটি দলের খেলা দেখলে বা অর্ধেক খেলা দেখলে চলবে না, পুরো খেলাই দেখতে হবে। আবার শুধু পরের ছবি দেখলেই হবে না নিজের ছবিও দেখার চেষ্টা করতে হবে।

নিজের ছবি দেখতে হলে আয়নার সামনে আসতে হবে। আয়না নিজের চেহারাকে তুলে ধরে ‘অ্যাজ ইট ইজ।’যদি আমরা একটি জাতি বা দেশের প্রতিচ্ছবি দেখতে চাই তাহলে কীভাবে তা দেখতে পারি?

নিজ পরিবারকে দেখে, পরিবারের সদস্যদের কাজকর্ম এবং আচরণ দেখে আমরা অতি সহজেই বড় পরিবার তথা পুরো দেশের প্রতিচ্ছবি দেখতে পারি।

ঘরের অবস্থা যখন কলুষতায় ভরা তখন বাইরের অবস্থাও খুব একটা ভালো হয় না। এখন আমরা যদি দেখি আমাদের নিজ নিজ পরিবারের অভ্যন্তরীণ ব্যাপারগুলো। বেশিরভাগ পরিবারে রয়েছে জটিলতা। সে জটিলতা হতে পারে মিথ্যা প্রচারণা, ভোগ দখল, শিক্ষা এবং নৈতিকতার।
রয়েছে পরশ্রীকাতরতা, হিংসা, বিদ্বেষ। ভাই ভাইকে ঘৃণা করছে, বাবা-মাকে দূরে সরিয়ে রাখা হচ্ছে বা তাদেরকে অবহেলা করে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। প্রতিবেশীর পরিচয় না দেয়া, সত্যকে গোপন করা ইত্যাদি সচারাচর নজরে পড়ছে। এই যদি নিজের পরিবারের অবস্থা হয় তাহলে ভেবে দেখ দেশের অবস্থা কী হতে পারে?

দেশে বর্তমান চলছে প্রতিহিংসাপরায়ণতার রাজনীতি। “ধরো, মারো, খাও” কনসেপ্টের মধ্যে দিয়ে পুরো অ্যাডমিনিস্ট্রেশন চলছে। শিক্ষা প্রশিক্ষণে ভণ্ডামি এবং গুণ্ডামিতে ভরা। সরকার গণতন্ত্রের নামে একনায়কতন্ত্রের পরিকাঠামো গড়ে তুলেছে। নীতি এখন দুর্নীতির জালে ধরা পড়েছে বিধায় বর্তমান যে দুর্নীতি না করছে তাকে আনস্মার্ট বলে আখ্যায়িত করা হচ্ছে।
খুন, ধর্ষণ, জেল-হাজত না খাটলে স্বনামধন্য রাজনীতিবিদ বা ফুলের মত পবিত্র চরিত্রের অধিকারী হওয়া সম্ভব হচ্ছে না। বড় লোক চলছে তাদের গতিতে এবং তারা তাদের স্বভাব পরিবর্তন করতে রাজি নয় বরং যেমন আছে তেমন থাকতে পছন্দ করছে।

গরিব তার দিন মজুরিতে বেশ খুশি আছে এখনকার পরিবেশে। বেচারা মধ্যবিত্তের হয়েছে মরণদশা। তারা না পারছে হাত পাততে, না পারছে কারো হাতে কিছু দিতে। চরম হতাশার মাঝে হাবুডুবু খাচ্ছে তারা।

এমতাবস্থায় তুমিই বল আমার কী করণীয় থাকতে পারে? আপন যখন পর হতে শুরু করেছে শুধুমাত্র অর্থ আর লোভের স্বার্থে তখন তাকে একমাত্র চিরতরে ভুলে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকতে পারে না। আর তাই আমার সিদ্ধান্তে আমি অটল রয়েছি।

তোমার নীরবতার মাঝে আমার জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো তোমার সঙ্গে শেয়ার করলাম শুধু তোমার অবগতির জন্য। মানুষের অন্যায় অত্যাচার দেখেও নিঃশব্দে নীরবে তুমি দিয়ে চলেছো।
তুমি আমাদের নৈতিকতা এবং মানবতার পতন দেখেও চুপ করে রয়েছো।

বসুমতী সত্যিই তুমি বড়ই অকৃপণ।
আমি জানি তুমি মনে কিছুটা কষ্ট পেয়েছ, একইসঙ্গে তুমি আমাকে বুঝতেও পেরেছ। তোমার অকৃপণ ভালোবাসার মাঝে আমাকে দিয়েছো ঠাঁই, তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

ঠিক যেন টেসলা: ঢাকার রাস্তায় ‘চালকবিহীন’ রিকশার ভিডিও ভাইরাল

রাজধানীর একটি প্রধান সড়কে চালক ছাড়াই একটি রিকশা চলছে, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরা ওই ‘চালকবিহীন’ রিকশাকে তুলনা করেছেন টেসলার চালকবিহীন গাড়ির সঙ্গে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, অর্ক চক্রবর্তী নামে এক ব্যক্তি টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওতে দেখা দেখে, প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্যে প্রবল বাতাসে আরোহীবিহীন একটি রিকশা চালক ছাড়াই ঢাকার একটি প্রধান সড়কে চলতে শুরু করে।  এরপর মাঝ রাস্তা থেকে ফের সেটি চালকের কাছেই ফিরে আসে।

এদিকে, টুইটারে ওই ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিকে নেটিজেনরা তুলনা করেছেন টেসলার চালকবিহীন গাড়ির সঙ্গে।

ভালো ঘুমের জন্য যা প্রয়োজন

আমাদের দৈহিক ও মানসিক সুস্থতার জন্য ঘুম অপরিহার্য। পর্যাপ্ত ও আরামদায়ক ঘুম আমাদেরকে সক্রিয় ও সতেজ করে তোলে। সাধারণভাবে স্বাস্থ্যকর ঘুম বলতে প্রতি রাতে একটি নির্দিষ্ট সময় ঘুমকে বুঝানো হয়। একে অনেকে ঘুমের পরিমাণ হিসাবে ধরে নেয়। যদিও ঘুমের পরিমাণ অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। একটি ভালো ঘুমের জন্য এর পরিমাণ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ হলো গুণগত মান। নিয়মিত আরামদায়ক ও সামঞ্জস্যপূর্ণ ঘুম আমাদের সামগ্রিক সুস্বাস্থ্য বজায় রাখার জন্য প্রয়োজন। এ বিষয়ে বিস্তারিত লিখেছেন রাজধানীর ইনজিনিয়াস পালমো ফিটের স্লিপ কনস্যালট্যান্ট ডা. ফাতেমা ইয়াসমিন

ঘুমের পরিমাণ কী?

ঘুমের পরিমাণ বলতে বোঝায় আপনি প্রতি রাতে কত ঘণ্টা ঘুমান। বয়সভেদে মানুষের ঘুমের সময় তারতম্য হয়।

* বয়স : ঘুমের চাহিদা (২৪ ঘণ্টায়)

* নবজাতক (০-৩ মাস) : ১৪-১৭ ঘণ্টা

* শিশু (৪-১২ মাস) : ১২-১৬ ঘণ্টা

* বাচ্চা (১-২ বছর) : ১১-১৪ ঘণ্টা

* প্রি-স্কুল (৩-৫ বছর) : ১০-১৩ ঘণ্টা

* স্কুল বয়সের শিশু (৬-১২ বছর) : ৯-১২ ঘণ্টা

* কিশোর (১৩-১৮ বছর) : ৮-১০ ঘণ্টা

* প্রাপ্তবয়স্ক (১৮-৬৪ বছর) : প্রতি রাতে ৭-৯ ঘণ্টা

* প্রাপ্তবয়স্ক (৬৫+ বছর) : প্রতি রাতে ৭-৮ ঘণ্টা

এটি একটি সাধারণ নির্দেশিকা করা হয়েছে। এমন অনেক লোক রয়েছে যাদের তাদের বয়সের জন্য প্রস্তাবিত পরিমাণের চেয়ে বেশি বা কম ঘুমের প্রয়োজন। এমনকি কিছু নিয়মের ব্যতিক্রমগুলো বিবেচনা করেও এমন অনেক লোক রয়েছে যারা নিয়মিত তাদের প্রয়োজনীয় পরিমাণ ঘুমায় না। পরিসংখ্যানে দেখা যায়, ৫০ থেকে ৭০ মিলিয়ন আমেরিকানরা কোনো না কোনো ধরনের ঘুমের রোগে ভুগছেন এবং প্রায় ৩৫ শতাংশ আমেরিকান প্রাপ্তবয়স্করা প্রতি রাতে প্রয়োজনীয় সাত ঘণ্টার চেয়ে কম ঘুমায়। অপর্যাপ্ত ঘুমে সড়ক দুর্ঘটনা, কর্মক্ষেত্রে দুর্ঘটনা এবং জটিল রোগের ঝুঁকিগুলোও দেখা যায়। অপর্যাপ্ত ঘুমের প্রভাব আমাদের মস্তিষ্কের উপর সরাসরি পড়ে। হার্ভার্ড মেডিকেলের গবেষণায় দেখা গেছে যারা পাঁচ ঘণ্টা ঘুমান তাদের মৃত্যুর ঝুঁকি শতকরা ১৫ ভাগ বৃদ্ধি পায়। অপর্যাপ্ত ঘুমের কারণে আমাদের শরীরে কর্টিসল নামক একটি হরমোনের পরিমাণ বেড়ে যায়। যার প্রভাব পড়ে আমাদের উচ্চ রক্তচাপ ও রক্তের উচ্চ মাত্রার গ্লুকোজের উপর। অপর্যাপ্ত ঘুমের প্রভাবে মেজাজ খিটখিটে হয়ে যায় এবং দ্রুত মুড পরিবর্তন হয়।

ঘুমের গুণগত মান কী

ঘুমের গুণমান বলতে বোঝায় আপনি কতটা ভালো ঘুমান।

সঠিক মানের ঘুমের জন্য রয়েছে ৫টি উপকরণ :

* ঘুমিয়ে পড়ার সময় : আপনি কত দ্রুত এবং কত সহজেই ঘুমিয়ে পড়তে পারেন। সাধারণত বেশিরভাগ মানুষ বিছানায় যাওয়ার ২০-২৫ মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়তে সক্ষম হয়।

* ঘুমের ধারাবাহিকতা বজায় : একবার ঘুমিয়ে পড়লে একটানা আপনার ঘুমিয়ে থাকার ক্ষমতা। ভালো মানের ঘুম হয় ক্রমাগত, রাতে বারবার ঘুম ভেঙে যায় না।

* ঘুমের কার্যকারিতা : ঘুমের কার্যকারিতা মানে আপনি কতটা সময় ঘুমিয়েছেন বনাম আপনি কতটা সময় ঘুমানোর জন্য বিছানায় কাটিয়েছেন। সঠিক মানের ঘুমের জন্য ঘুমের কার্যকারিতা মোট সময়ের অন্তত ৮৫ শতাংশ মানদণ্ড হিসাবে ধরা হয়।

* ঘুমের সময় : ঘুমের সময় বলতে বোঝায় যখন প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঘুমানো। আমাদের শরীরের অভ্যন্তরীণ ঘড়ি নির্দেশ করে প্রতিদিন একই সময়ে ঘুমানো এবং জেগে ওঠা।

* ঘুমের তৃপ্তি : ঘুম থেকে উঠে ফ্রেশ লাগা ও সারা দিন উদ্যমী থাকা। এভাবে ঘুমের পরিতৃপ্তি পরিমাপ করা হয়।

খারাপ মানের ঘুমের ক্ষতি কী?

খারাপ মানের ঘুমের স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি উভয় ক্ষেত্রেই গুরুতর স্বাস্থ্য ঘাটতি দেখা যায়। যেমন-কর্মক্ষমতা কমে যাওয়া, ভুলে যাওয়া প্রবণতা, মনোযোগ কমে যাওয়া, মানসিক চাপ বৃদ্ধি, বিষণ্নতা এবং উদ্বেগ দেখা দেয়। সকালে ঘুম থেকে উঠতে সমস্যা হচ্ছে অথবা খিটখিটে মেজাজ নিয়ে ঘুম থেকে ওঠা, সারা দিন ক্লান্তি ভাব থাকা, দিনের বেলা ঘুমানো, দিনে অনেক বেশি ঘুমানো। এ ছাড়া ওজন বৃদ্ধি এবং স্থূলতা, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ, উচ্চ কলস্টেরল, হৃদরোগ এবং স্ট্রোক হয়।

রাতের আরামদায়ক ঘুমের পাশাপাশি স্বাস্থ্যকর ঘুমের কিছু চিহ্ন আছে। যেমন-

* সকালে ঘুম থেকে উঠেই সতেজ অনুভূতি

* সারা দিন সতেজ থাকা

* ভালো মেজাজে থাকা

* পরিষ্কার-মাথা অনুভব করা

কীভাবে ঘুমের পরিমাণ এবং গুণগত মান উন্নত করা যায়

ভালো ও স্বাস্থ্যকর ঘুম পেতে আপনি যে পদক্ষেপগুলো নিতে পারেন তার মধ্যে রয়েছে-

* ঘুমের সমস্যা নির্ণয় করা : আপনি যদি মনে করেন যে আপনার ঘুমের সমস্যা আছে যা আপনার ঘুমকে প্রভাবিত করছে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনার ডাক্তারের সঙ্গে আলোচনা করা উচিত।

* জীবনযাত্রায় পরিবর্তন করুন : যদিও আপনার জীবনের কিছু অংশ অন্যদের তুলনায় পরিবর্তন করা কঠিন হতে পারে, আপনি কিছু পদক্ষেপ নিতে পারেন যা সম্ভবত আপনার ক্ষমতার মধ্যে রয়েছে এবং আপনার ঘুমকে ব্যাপকভাবে উন্নত করতে পারে। যেমন-নিয়মিত ব্যায়াম করা, ধূমপান, অ্যালকোহল এবং ক্যাফেইন বাদ দিন।

* ঘুমের পরিবেশ নিশ্চিত করুন : বেশিরভাগ লোক তাদের ঘুমের পরিবেশের গুরুত্বকে অবমূল্যায়ন করেন। যদিও প্রত্যেকেরই নিজস্ব পছন্দ রয়েছে, মানুষ সাধারণত অন্ধকার, শান্ত, আরামদায়ক পরিবেশে ঘুমাতে পছন্দ করে।

* ফোন ও ট্যাব বন্ধ : গবেষণায় দেখা গেছে শোওয়ার সময় ফোনের ব্যবহার ঘুমের ব্যাঘাত হয়। বিছানায় ফোন এবং অন্যান্য ডিভাইস ব্যবহার করায়, ঘুমের সময়ের গতি হারাতে পারেন এবং আপনার প্রকৃত শোওয়ার সময় উল্লেখযোগ্যভাবে দেরি হতে পারে।

স্বাস্থ্যকর ঘুমের অভ্যাস কীভাবে প্রয়োগ করবেন তা আপনি নিশ্চিত না হলে, আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।

ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক ২০২১-২০২২ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ।

শনিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটে ৫৮ হাজার ৫৫১ শিক্ষার্থী ভর্তিযুদ্ধে লড়বেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বেলা ১১টা ১৫ মিনিটে কলা অনুষদ ভবনে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবার ‘খ’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ৫৮ হাজার ৫৫১ জন। আর মোট আসন সংখ্যা ১৭৮৮টি। সেক্ষেত্রে এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩২ দশমিক ৭৪ জন। গতবার যেখানে লড়েছিল ২০ জন। ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এমসিকিউ পরীক্ষা ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষা ৪৫ মিনিট অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস থেকে পাওয়া তথ্য মতে, ঢাবির ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ২ লাখ ৯০ হাজার ৩৪০ শিক্ষার্থী। আসন সংখ্যা ৬ হাজার ৩৫টি। এর মধ্যে ‘ক’ ইউনিটের ১ হাজার ৮৫১ আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ১৫ হাজার ৭১০ জন। এছাড়া ‘খ’ ইউনিটের ১ হাজার ৭৮৮ আসনের বিপরীতে ৫৮ হাজার ৫৫১ জন, ‘গ’ ইউনিটে ৯৩০ আসনের বিপরীতে ৩০ হাজার ৬৯৩ জন, ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৩৩৬ আসনের বিপরীতে ৭৮ হাজার ২৯ জন এবং ‘চ’ ইউনিটে ১৩০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৭ হাজার ৩৫৭ জন।

এর আগে শুক্রবার সকালে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের মাধ্যমে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার মাধ্যমে এবারে ভর্তিযুদ্ধ শুরু হয়। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাকি পরীক্ষাগুলোও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা তাদের।

এছাড়া আগামী ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) বেলা ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সাস্টিয়ান নরসিংদীর পূর্ণাঙ্গ কমিটি

নরসিংদীতে জন্মগ্রহণকারী কিংবা কর্মসূত্রে অবস্থানরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন ‘সাস্টিয়ান নরসিংদী’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠনটির তিনজন উপদেষ্টা- নরসিংদী বিজ্ঞান কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুল মোমেন, ঢাকার মিরপুরের বিসিআইসি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মারুফ মিয়া এবং নরসিংদী জেলা স্টুডেন্টস এসোসিয়েশন, সাস্ট এর সাবেক সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান শুক্রবার ২৯ সদস্যের এই কমিটি ঘোষণা করেন।

কমিটিতে পিনাকল চার্টার্ড স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ শফিকুল ইসলাম তুহিনকে সভাপতি, পূবালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার সায়েদ আব্দুল্লাহ যীশুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়া বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান সহকারী খন্দকার মাহমুদুল হাসানকে কোষাধ্যক্ষ এবং নরসিংদী বিয়াম জিলা স্কুলের সহকারী শিক্ষক মো. জহিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব দেয়া হয়েছে।

অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ সভাপতি ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মো. নাছির উদ্দীন, মাইডাস ফাইনান্সিংয়ের ব্যবস্থাপক মো. মতিউর রহমান, ইস্টার্ন ব্যাংকের এভিপি শরীফুজ্জামান, সহ সাধারণ সম্পাদক সোনালী ব্যাংকের ম্যানেজার স্বাধীন আমিনুল ইসলাম, ন্যাশনাল কলেজ অব এডুকেশনের সভাপতি শামীম সরকার, কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার সোহেল আহম্মেদ, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এক্সিকিউটিভ কোয়ালিটি কন্ট্রোলার রেজাউল করিম খান, সহ সাংগঠনিক সম্পাদক স্কলাস্টিকা মডেল কলেজের প্রভাষক উজ্জ্বল চন্দ্র শীল, প্রচার সম্পাদক দৈনিক যুগান্তরের সহ সম্পাদক গাজী সাদেক, সাহিত্য সম্পাদক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিশির কুমার দাস, সাংস্কৃতিক সম্পাদক সারোয়ার আলম সোহাগ, সহ সাংস্কৃতিক সম্পাদক নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের প্রভাষক মাজহারুল ইসলাম, সমাজসেবা সম্পাদক উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম প্রধান, সহ সমাজসেবা সম্পাদক বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর মো. মুমিন উল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমসের সহকারী শিক্ষক ইসরাত জাহান তমা, আন্তর্জাতিক সম্পাদক ড. মোহাম্মদ মোর্শেদ ভূঁইয়া, সহ আন্তর্জাতিক সম্পাদক কানন আকবর হোসেন এবং নির্বাহী সদস্য ন্যাশনাল কলেজ অব এডুকেশনের প্রভাষক ফাতেমা-তুজ-জোহরা মনামি, পরশুরাম সরকারি কলেজের প্রভাষক সৈয়দ ছাদেকুর রহমান শাহীন, ছাত্রনেতা আরিফ হোসেন, রেবেকা ইসলাম রুবা, নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রভাষক শফিকুল ইসলাম সৌরভ, ইতি আক্তার, সাস্টের নরসিংদী জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি তানসেন দেবনাথ ও সাধারণ সম্পাদক আফসারা হোসেন হিমা।

শুটিংস্পটে হিট স্ট্রোক, হাসপাতালে ভর্তি অভিনেত্রী

গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কলকাতার অভিনেত্রী দোলন রায়। বৃহস্পতিবার শুটিং থেকে ফিরেই হিট স্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার হাসপাতাল থেকে নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই অসুস্থতার কথা জানান দোলন রায়।

তিনি বলেন, শ্যুটিং থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়ি। আশা করছি সবার শুভেচ্ছায় খুব দ্রুত কাজে ফিরব।

তিনি তার ফেসবুক প্রোফাইল থেকে কয়েকটি ছবিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে হাসপাতালে পোশাকে বেডে শুয়ে আছেন অভিনেত্রী।

সম্প্রতি টুম্পা অটোওয়ালি ধারাবাহিকের শুটিং করছিলেন দোলন। রিয়েল লাইফ স্টোরি থেকেই তৈরি এই ধারবাহিকের চিত্রনাট্য। রবীন্দ্র সরোবর থেকে তারাতলা রুটের অটোচালক তন্দ্রা সাঁধুখার জীবন নিয়ে তৈরি এই ধারাবাহিক। এই সিরিয়ালেরই শুট করছিলেন দোলন রায়।

বৃহস্পতিবার চলছিল এই ধারাবাহিকের আউটডোর শুটিং। সেখানেই রোদে অসুস্থ হয়ে পড়েন তিনি।

সূত্র: আনন্দবাজার।

প্রথমবারের মতো জুটি বাঁধছেন স্বস্তিকা-সোহম

প্রেমে বয়স কখনোই বাধা হয় না। এই কথার বারবার প্রমাণ হয়েছে ছবি থেকে রিয়েল লাইফে। সদ্য মুক্তি পাওয়া ‘শ্রীমতী’-র টিজারে দেখা মিলল তেমনই এক প্রেমের গল্পের। আর সেখানে জুটি বাঁধছেন সোহম চক্রবর্তী-স্বস্তিকা মূখার্জী।

শ্রীমতী পরিচালনায় রয়েছেন অর্জুন দত্ত। এটি অর্জুন দত্তের তৃতীয় ছবি।এর আগে অর্জুনের দুটি ছবি ‘অব্যক্ত’ ও ‘গুলদস্তা’ প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে।

এই ছবিতে প্রথমবার সোহম ও অর্জুন একে অপরের সঙ্গে কাজ করছেন। স্বস্তিকার সঙ্গে এটা অর্জুনের দ্বিতীয় কাজ। কান সিং সোধার প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পাচ্ছে এই ছবিটি।

শুক্রবার মুক্তি পেয়েছে এই ছবির টিজার। সেখানে পাশাপাশি বসে রয়েছেন সোহম ও স্বস্তিকা।লাল বেনারসি, মাথায় ফুল সব মিলিয়ে দারুণ মানিয়েছে স্বস্তিকাকে। পাশে শার্ট-প্যান্ট চশমা পরিহিত সোহম। কলেজ থেকেই প্রেম করছে অনিন্দ্য আর শ্রীমতী। তবে কলেজে শ্রীমতী অনিন্দ্যর সিনিয়র ছিল। অর্থাৎ বয়সে অনিন্দ্যর থেকে বড় শ্রীমতী। দর্শকদের অনুরোধ করেছেন তাদের গল্প দেখতে আসার জন্য। ‘শ্রীমতী’ মুক্তি পাচ্ছে ৮ জুলাই।

উমরান মালিকের গতি নিয়ে যা বললেন শাহিন আফ্রিদি

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন কাশ্মিরি তরুণ উমরান মালিক। তার দূরন্ত গতির প্রশংসা ক্রিকেটারদের মুখে মুখে।

তবে পাকিস্তানের গতি তারকা শাহিন শাহ আফ্রিদি মনে করেন শুধু গতি দিয়ে সফল হওয়া যায় না। তিনি গতি দিয়ে নজর কেড়েছিলেন আইপিএল ২০২১-এ।

আইপিএল ২০২২-তে বল হাতে রীতিমতো আগুন ঝরান উমরান মালিক। আইপিএলের ইতিহাসে প্রথম ভারতীয় পেসার হিসেবে ১৫৭ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করে নজির গড়েন সানরাইজার্স হায়দরাবাদের তরুণ পেসার।

লিগের ১৪টি ম্যাচেই সব থেকে জোরে বল করার পুরস্কার জিতেছেন উমরান। টুর্নামেন্টের সব থেকে গতিশীল বোলারের তকমাও ছিনিয়ে নিতে পারতেন উমরান। তবে ফাইনালে লকি ফার্গুসনের ১৫৭.৩ কিলোমিটার প্রতি ঘণ্টার একটি ডেলিভারি খেতাব ছিনিয়ে নিয়ে যায় উমরানের কাছ থেকে।

আনক্যাপড ভারতীয় পেসারের এমন আগুনে গতি নিয়ে প্রতিক্রিয়ায় ঘুরিয়ে কটাক্ষ করলেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। তার দাবি, লাইন-লেনথ বজায় রাখতে না পারলে এবং বল সুইং করাতে না পারলে শুধু গতি দিয়ে কিচ্ছু হয় না।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত শাহিন আফ্রিদি। তার ফাঁকেই উমরানকে নিয়ে সাংবাদিকদের আগ্রহ নিরসন করেন তিনি।

আফ্রিদি বলেন, যদি না সঠিক লাইন-লেনথ বজায় রেখে বল করতে পারেন এবং বল সুইং করাতে না পারেন, তবে শুধু গতি দিয়ে কিচ্ছু হয় না।

উল্লেখ্য, উমরান আইপিএল ২০২২-এর ১৪ ম্যাচে ২২টি উইকেট সংগ্রহ করেন। ইন্ডিয়ান প্রিমিয়র লিগে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতীয় দলে জায়গাও করে নেন তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

শক্তিশালী বেলজিয়ামের জালে এক হালি গোল

রাশিয়া বিশ্বকাপের পরেও টানা ৩ বছর ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করে রেখেছিল বেলজিয়াম।

বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। আর ফুটবলের এমন পরাশক্তি কি না হজম করল ৪ গোল!

র‌্যাংকিংয়ে ১০ নম্বর দল নেদারল্যান্ডস ৪-১ গোলে বিধ্বস্ত করেছে বেলজিয়ানদের। তাও আবার বেলজিয়ানদের মাঠেই!

উয়েফা নেশন্স কাপে শুক্রবার রাতে নিজেদের মাঠে ডাচদের মুখোমুখি হয় বেলজিয়াম।

ম্যাচে বার্সেলোনা তারকা মেমফিস ডিপাই করেছেন জোড়া গোল। বাকি দুই গোল করেন স্টিভেন বার্গুইন এবং ডেনজেল ডামফ্রিজ। বেলজিয়ামের হয়ে একমাত্র গোলটি করেন মিকি বাতসুয়াই।

এ জয়ের সঙ্গে প্রতিবেশি দেশের বিপক্ষে গত ২৫টি বছরের জয়ের খরা কাটাল নেদারল্যান্ডস। সর্বশেষ ১৯৯৭ সালে বেলজিয়ামকে হারিয়েছিল নেদারল্যান্ডস।

আর এ পরাজয়ের পর ৬ বছর ধরে রাখা রেকর্ড হাতছাড়া করল বেলজিয়াম। এ দীর্ঘ সময় ধরে ঘরের মাঠে অপরাজিত ছিল তারা।

৫ গোলের ম্যাচের ৩৯ মিনিট পর্যন্ত কোন জাল ভেদ করতে পারেনি কোনো দল। ৪০তম মিনিটে এসে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেন স্টিভেন বার্গুইন। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে বেলজিয়ামের জালে বল জড়ান তিনি।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই ব্যবধান বাড়ান মেমফিস ডিপাই। ৬০ তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ডেনজেল ডামফ্রিজ।
এর পাঁচ মিনিট পরেই বেলজিয়ামের জালে হালি পূরণ করেন ডিপাই।

ইনজুরি সময়ে ৯৩তম মিনিট একটিমাত্র গোল শোধ করেন বেলজিয়ামের মিকি বাতসুয়াই।

বেলজিয়ামের এমন শোচনীয় পরাজয়ের অন্যতম কারণ এদিন গোলরক্ষক হিসেবে একাদশে ছিলেন না থিকো কর্তোয়া আর ২৭তম মিনিটে ইনজুরির শিকার হয়ে মাঠ ছেড়েছিলেন বেলজিয়ান গোলমেশিন রোমেলু লুকাকু।

যে কারণে গোলবার ও আক্রমণ দুই গুরুত্বপূর্ণ জায়গাতেই দুবলর্তা দেখা দেয় বেলজিয়াম শিবিরে। আর সেই সুযোগ ভালোভাবেই লুফে নিয়েছে ডাচরা।

প্রেমের টানে গাজীপুরে মার্কিন যুবক

প্রেমের টানে গাজীপুরে এসেছেন মার্কিন যুবক রাইয়ান কফম্যান। গত ২৯ মে তিনি বাংলাদেশে আসেন। এরপর পরিবারের সম্মতিতে গাজীপুরের মেয়ে সাইদা ইসলামের (২৬) সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন।

রাইয়ান যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের ক্যানসাস সিটির নাগরিক। তিনি তার এলাকার একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অপারেটর পদে কাজ করেন। লেখাপড়া করেছেন মাধ্যমিক স্কুল পর্যন্ত। তার মা-বাবা ছাড়াও এক বড় ভাই রয়েছেন। তারা যুক্তরাষ্ট্রে প্রত্যেকেই আলাদা বাসায় বসবাস করেন।

কনে সাইদা ইসলাম গাজীপুর মহানগরের বাসন থানার ভোগড়া মধ্যপাড়া এলাকার মোশারফ হোসেন মাস্টারের নাতনি ও মৃত সিকন্দার আলীর মেয়ে।

কনের নানা মোশারফ হোসেন মাস্টার বলেন, আমার জামাইয়ের নাম সিকন্দার আলী। সে ঢাকার দনিয়া এলাকায় বসবাস করত। ২০১৯ সালে তিনি মারা যান। জামাইয়ের মৃত্যুর পর আমার মেয়ে দুই নাতনিকে নিয়ে ঢাকা থেকে গাজীপুরে চলে আসেন। এখন তারা আমার এখানেই বসবাস করছেন। বাবা মারা যাওয়ার এক বছর পর স্নাতক পাস করে সাইদা।

কনে সাইদা ইসলাম বলেন, ২০২১ সালের এপ্রিলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম পরিচয় হয় রাইয়ান কফম্যানের সঙ্গে। এ সময় আমরা নিজেদের ফোন নম্বর, ফেসবুক আইডি ও ঠিকানা বিনিময় করি। এরপর থেকে নিয়মিত যোগাযোগ হতো। ফোন ও ভিডিও কলে কথা বলতে বলতে আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় এবং দুজন দুজনকে ভালোবেসে ফেলি। এভাবে প্রায় এক বছর ফেসবুকে প্রেম করি।

তিনি আরও বলেন, এরপর দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নিই। রাইয়ান বিয়ে করার জন্য খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে তার ও আমার পরিবারের সম্মতিতে এ বছরের ২৯ মে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসেন। এ দিনই আমাদের প্রথম দেখা হয়।

এয়ারপোর্ট থেকে রাইয়ান আমার সঙ্গে নানা বাড়িতে আসেন। পরে সামাজিক ও ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ হয়। বর্তমানে আমরা নানা-বাড়িতেই আছি।

তবে সাইদার স্বজন ও বাংলাদেশিদের বিষয়ে অভিজ্ঞতা ব্যক্ত করতে গিয়ে রাইয়ান বলেন, বাঙালিরা খুবই অতিথি পরায়ন। আমেরিকায় অচেনাদের সঙ্গে কেউ খুব একটা কথা বলে না। কিন্তু বাংলাদেশে আসার পর দেখছি আমার প্রতি সবাই খুবই আন্তরিক।

সাইদাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া প্রসঙ্গে রাইয়ান বলেন, আনুষঙ্গিক কাগজপত্র ও ভিসা প্রসেসিং করতে কয়েক মাস সময় লাগতে পারে। এসব সম্পন্ন হলেই সাইদাকে আমেরিকায় নিয়ে যাব।