শুক্রবার ,১৫ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 210

প্রধানমন্ত্রীর ভারত সফর থেকে ‘বাদ’ পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরসঙ্গীদের নিয়ে আজ সোমবার সকালে চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারত গেছেন। এ সফর থেকে বাদ পড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্ভরযোগ্য সূত্র সমকালকে এ তথ্য নিশ্চিত করেছে।

সরকারের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সমকালকে বলেন, বেশ কিছুদিন ধরে নানা ধরনের মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সমালোচনার জন্ম দিয়েছেন। আর সম্প্রতি শেখ হাসিনাকে টিকিয়ে রাখা নিয়ে বিতর্ক আরও খারাপের দিকে গেছে। তাই তাকে এ সফর থেকে বাদ দেওয়া হয়েছে।

তবে এ তথ্য মানতে নারাজ পররাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ জনেরা। তাদের মতে ড. এ কে আবদুল মোমেন শারীরিক অসুস্থতার ফলে সফরে জাননি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, নিয়ম অনুযায়ী দেশের সরকার প্রধান যখন কোনো রাষ্ট্রীয় সফরে যান, পররাষ্ট্রমন্ত্রী অবশ্যই তার সঙ্গে সফরসঙ্গী হন।

গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছিলেন, তিনি প্রধানমন্ত্রীর ভারত সফরে সফরসঙ্গী হচ্ছেন।

তবে শেষ মুহূর্তে তাকে এ সফর থেকে বাদ দেন প্রধানমন্ত্রী।

শাবি শিক্ষার্থী খুনের ঘটনায় মামলা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থী বুলবুল আহমেদ সোমবার রাতে ক্যাম্পাসের অভ্যন্তরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

এ ঘটনায় সোমবার দিবাগত রাত ১২টার দিকে শাবির রেজিস্ট্রার ইসফাকুল হোসেন বাদী হয়ে সিলেট মেট্রোপলিটনের জালালাবাদ থানায় মামলা করেন।

সোমবার রাত ৮টার দিকে গাজীকালুর টিলায় ছুরিকাঘাতে ওই ছাত্র নিহত হয়েছেন। বুলবুল আহমেদ লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের গাজীকালুর টিলায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছুরিকাঘাতে আহত হয় লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী বুলবুল আহমেদ।

তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বুকে ও হাতে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানান তিনি।

বুলবুলের বাড়ি নরসিংদী সদরের চিনিশপুর নন্দিপাড়ায়। তার বাবার নাম ওহাব আলী।

শাবি শিক্ষার্থী খুনের ঘটনায় সন্দেভাজন ৩ জনকে আটক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থী বুলবুল আহমেদকে খুনের ঘটনায় তিন বহিরাগতকে আটক করেছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটনের পুলিশ কর্মকর্তা বিএম আশরাফুল্লাহ তাহের যুগান্তরকে জানান, বুলবুল আহমেদকে খুনের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

একই সঙ্গে প্রকৃত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

সোমবার রাতে ক্যাম্পাসের অভ্যন্তরে ছুরিকাঘাতে নিহত হন ওই শাবি শিক্ষার্থী। এ ঘটনায় সোমবার দিবাগত রাত ১২টার দিকে শাবির রেজিস্ট্রার ইসফাকুল হোসেন বাদী হয়ে সিলেট মেট্রোপলিটনের জালালাবাদ থানায় মামলা করেন।

সোমবার রাত ৮টার দিকে গাজীকালুর টিলায় ছুরিকাঘাতে ওই ছাত্র নিহত হয়েছেন। বুলবুল আহমেদ লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের গাজীকালুর টিলায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছুরিকাঘাতে আহত হয় লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী বুলবুল আহমেদ।

তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বুকে ও হাতে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানান তিনি।

বুলবুলের বাড়ি নরসিংদী সদরের চিনিশপুর নন্দিপাড়ায়। তার বাবার নাম ওহাব আলী।

লবণ কেন কম খাবেন

আমাদের শরীরে স্বাভাবিক কাজগুলো করতে দৈনিক ৫ গ্রাম বা এক চা চামচের বেশি লবণের দরকার নেই। বেশি লবণ শরীরের জন্যে ক্ষতিকর। লবণের মূল কাজ পেশী এবং স্নায়ুর কাজে সাহায্য করা ও শরীরে জল নিয়ন্ত্রণ করা।

কাঁচা লবণ খাওয়ার চেয়ে বিভিন্ন খাবারের মধ্যে যে লবণ থাকে, তার মাধ্যমে শরীরের জন্যে প্রয়োজনীয় লবণ পেয়ে থাকি আমরা। লবণ বেশি খেলে সবচেয়ে বেশি সমস্যা হয় ব্লাড প্রেশারে। রক্ত চাপ বেড়ে যায়। সাথে বেশি লবণ খেলে স্ট্রোকের ঝুঁকি বাড়ে, হার্টে সমস্যা হয়, হাড় ক্ষয় বেড়ে যায়, পাকস্থলীর ক্যান্সার হবার সম্ভাবনা থাকে, কিডনিতে বিভিন্ন জটিলতা বাড়ে।

দৈনন্দিন জীবনে রোগ প্রতিরোধ ক্ষমতা হলো ভালো থাকার একটি উপায়। দীর্ঘদিন বেশি লবণ খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। দীর্ঘ সময় ধরে নিয়মিত বেশি লবণ খেলে অল্পতে দুর্বল লাগতে পারে। কারণ, অতিরিক্ত লবণ তখন শরীরে শক্তি তৈরিতে বাধা দেয়। শরীর ভালো রাখতে সামান্য লবণ হলেই চলে। এমনকি প্রাকৃতিক অনেক খাবারেই কম বেশি লবণ আছে।

যদিও আমরা বেশিরভাগ লবণ খেয়ে থাকি তরকারি থেকে নাস্তায়। ভাতের সাথে আলাদা করে লবণ খাবেন না। আচারে প্রচুর লবণ থাকে, পরিমিত খাবেন। সস, চানাচুর, মুড়ি, পিজা, ইনস্ট্যান্ট নুডুলস, বার্গার, চিপসে প্রচুর লবণ থাকে। সম্ভব হলে খাবারের টেবিলে আলাদা লবণদানী রাখবেন না।

লেখক : ইংল্যান্ড প্রবাসী চিকিৎসক

সেই ফটোশুটের জন্য রণবীরের বিরুদ্ধে এবার মামলার আবেদন

পেপার ম্যাগাজিনের জন্য সম্পূর্ণ নগ্ন হয়ে ফটোশুট করেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। মার্কিন পপ কালচারের আইকন বার্ট রেনল্ডসের মতো পোজ দিয়েছেন তিনি। আর সেসব ছবি ভাইরাল হওয়ার পর নেট দুনিয়ায় চলছে আলোচনা-সমালোচনার ঝড়।

কেউ রণবীরের পক্ষ নিয়ে বোল্ড সিদ্ধান্তের জন্য তার প্রশংসা করছেন। তবে নেতিবাচক মন্তব্যই বেশি। ভারতের অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে রাজনীতিক অনেকেই তার রুচি ও কাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন।

এবার রণবীরের সেই ফটোশুটের জন্য থানায় লিখিত অভিযোগ করেছেন দুজন ভারতীয়। তারা অভিযোগ করেছেন, সোশ্যাল মিডিয়ায় রণবীরের নগ্ন ছবি ‘নারীদের অনুভূতিতে আঘাত’ করেছে। বলিউড অভিনেতার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার জন্য সোমবার মুম্বাই পুলিশের কাছে দুটি আবেদন করা হয়েছে।

পূর্ব মুম্বাই শহরতলির একটি বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মকর্তা এবং একজন নারী আইনজীবী চেম্বুর থানায় আলাদা আবেদনও জমা দিয়েছেন।

ওই এনজিও কর্মকর্তা বলেছেন, অভিনেতা নারীদের অনুভূতিতে আঘাত করেছেন এবং তার ছবির মাধ্যমে সাধারণ নারীদের শালীনতা বোধকে অপমান করেছেন। তিনি তথ্য প্রযুক্তি আইন এবং ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় রণবীরের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার আবেদন জানিয়েছেন।

আর সাংবাদিক ও আইন পেশায় থাকা এক নারী আবেদনে নারীদের শালীনতা বোধকে অমর্যাদার অভিপ্রায়ের অভিযোগে রণবীর সিংয়ের বিরুদ্ধে মামলার আরজি জানিয়েছেন।

পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘আমরা এ বিষয়ে সোমবার একটি এনজিওর সঙ্গে যুক্ত একজন ব্যক্তি এবং একজন নারী আইনজীবীর কাছ থেকে আবেদন পেয়েছি। এখনো পর্যন্ত কোনো এফআইআর নথিভুক্ত করা হয়নি। আমরা তদন্ত করছি।’

সূত্র: এনডিটিভি।

আল্লাহ যা করেছেন মঙ্গলের জন্যই করেছেন: সুবাহ

যৌতুক চেয়ে নির্যাতনের মামলার আসামি কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইনের সঙ্গে আদালতের মাধ্যমে ১০ লাখ টাকার বিনিময়ে মামলার নিষ্পত্তি করেছেন অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহ।

সোমবার ঢাকার সাত নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাবেরা সুলতানা খানমের আদালতে সাক্ষ্য দিতে এসে এ কথা জানান সুবাহ।

সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সুবাহ একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

সুবাহর ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো—

৫- মাস ধরে ইলিয়াসের পরিবার আমার পরিবার নিয়ে মীমাংসার জন্য আমাকে বলা হচ্ছিল, তাই আমি তাদের সঙ্গে এখন মীমাংসা হয়ে গেছি এবং কেস তুলে নিয়েছি সেও তাই করেছে।

আর যা হয়েছে দুজনেরই জীবনের ভালোর জন্যই হয়েছে। আর দুই পরিবার এবং গণমান্য ব্যক্তিদের পরামর্শ ও অনুরোধে।

এখন দেনমোহরের টাকা আর কিছু ক্ষতিপূরণ দিয়ে সাধু হওয়ার চেষ্টায় আমাকে হেয় প্রতিপন্ন করেই যাচ্ছে সামাজিকভাবে। দেনমোহরের টাকা দিয়ে এত নাটক করার কী আছে? না দিতে পারলে তখনই মীমাংসার সময়ে বলতো আমরা দিতে পারব না।

কিন্তু তখন এই কথাগুলো বলেনি তার পরিবার!

শুধু আমাকে ছোট করার জন্যই সামাজিকভাবে এসব বলা এবং করা হচ্ছে।

অথচ মীমাংসার আপসনামায় স্পষ্ট করে লেখা আছে, কেউ কারও বিরুদ্ধে সামাজিকভাবে কোন হেয় প্রতিপন্নমূলক কথা একে অপরকে বলবো না এবং একে অপরের মামলা নিজ দায়িত্বে তুলে ফেলব।

বিয়ের পর আইনগতভাবে দেনমোহরের ভরণপোষণ, খোরপোষ এর টাকা প্রতিটা মেয়ের প্রাপ্য অধিকার এবং এটি অবশ্যই হালাল ইসলামিক শরীয়া মোতাবেক কারণ তার সঙ্গে আমার ভালোবেসে বিয়ে হয়েছিল। সংসার তো আমি শেষ অবধি করতে চেয়েছি। শুধু সংসার বাঁচানোর জন্য আমি তো তার মতো তাকে ছেড়ে কোথাও যাইনি।

আর আমি তাদের মতো কাউকে বলিও নাই আসেন আমার সঙ্গে মীমাংসা করেন এবং টাকা দিয়ে আমাকে উদ্ধার করেন!

আমি আর কোনো প্রকারের কাদা ছোড়াছুড়ি করতে চাই না। দুই পরিবারে সম্মানের দিকে তাকিয়েছি জন্যই মীমাংসা করেছি। আইনের প্রতি আমার শ্রদ্ধা ও আস্থা ছিল আছে এবং থাকবে। এবং আল্লাহ যা করেছেন মঙ্গলের জন্যই করেছেন।

সাংবাদিক ভাই ও বোনদের কাছে এতটুকুই বলতে চাই, বিয়ের পর আমাদের জীবনে সমস্যার তৈরি হয়েছিল তা আমরা পারিবারিক এবং আইনগতভাবে মিটিয়ে নিয়েছি। তাই একতরফা মনগড়া ভাইরাল হেডলাইন দিয়ে আর আমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে নিউজ করে মানুষকে বিভ্রান্ত করবেন না।

নিজেরাও ভালো থাকুন আমাকেও ভালো থাকতে দিন।
ধন্যবাদ।

কলম্বিয়ার কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

কোপা আমেরিকা মেয়েদের সেমিফাইনালে স্বাগতিক কলম্বিয়ার সামনে টিকে থাকতে পারলেন না আর্জেন্টিনার মেয়েরা। হেরে গেলেন ১-০ ব্যবধানে। এই হারে ২০০৬ সালের পর দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা ছুঁয়ে দেখার স্বপ্নভঙ্গ হলো।

এস্তাদিও আলফনসো লোপেজে শুরু থেকেই দাপটের সঙ্গে খেলেছে কলম্বিয়া। বলের দখলে আর্জেন্টিনা কিঞ্চিত এগিয়ে থাকলেও গোলে শট নেওয়ার দিক দিয়ে অনেকটা এগিয়ে ছিলেন স্বাগতিকরা। তবে প্রথমার্ধে দুদলের কেউই কারও গোলমুখ উন্মুক্ত করতে পারেননি।

অবশেষে দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র গোলটি করেছেন কলম্বিয়ার লিন্দা লিজেথ। ৬৩ মিনিটে তার করা সেই গোলেই ফাইনালে টিকিট নিশ্চিত হয়েছে স্বাগতিকদের। গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠেন আর্জেন্টাইনরা। তবে তাতে হিতে বিপরীত হয়। ৭৩ মিনিটে দ্বিতীয় হলুদকার্ড তথা লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় দলটির মিডফিল্ডার গ্যাব্রিয়েলা শ্যাভেজকে। প্রথমার্ধের ২৩ মিনিটে প্রথম হলুদকার্ড দেখেছিলেন এই আর্জেন্টাইন।

বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টায় ফাইনালে ওঠার মিশনে মাঠে নামবে সাতবারের কোপা আমেরিকা ফেমেনিনা চ্যাম্পিয়ন ব্রাজিল, প্রতিপক্ষ প্যারাগুয়ে।

পদ্মায় জেলের জালে ধরা পড়ল ২০ হাজার টাকার ঢাই মাছ

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকার পদ্মা নদীতে এক জেলের জালে ৮ কেজি ওজনের একটি ঢাইমাছ ধরা পড়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে মাছটি ধরা পড়ে।

দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, ৮ কেজি ওজনের ঢাই মাছটি দুলাল মোল্লার আড়ত থেকে সকালের দিকে উন্মুক্ত নিলামের মাধ্যমে আমি দুই হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ২০ হাজার টাকায় কিনে নিয়েছি। পরে মাছটি এনে আমার দোকানে রেখেছি। ১১টার দিকে ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছি।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল শরিফ যুগান্তরকে বলেন, বর্তমানে পদ্মা নদীতে জেলেদের জালে বড় বড় নানান ধরনের মাছ ধরা পড়ছে। বিলুপ্ত হওয়া ঢাই মাছটি নদীতে তেমন পাওয়া যায় না বলে জানান।

সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৩ শ্রমিক নিহত

ফেনী শহরের নাজির রোডে সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নাজির রোডের রুহুল আমিন মিয়ার ৩য় তলা ভবনের জন্য শৌচাগারের সেপটিক ট্যাংক নির্মাণ করেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনজন শ্রমিক সেপটিক ট্যাংকের ছাদ খোলামাত্রই বিষ্ফোরণ ঘটে। আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, নিহতরা তিনজন খুলনার বাগেরহাট জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন শহরের নাজির রোড এলাকায় থাকতেন।

ফায়ার সার্ভিসের উপপরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জানান, ঢাকনা বন্ধ থাকায় সেপটিক ট্যাংকে এক ধরনের বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে , বিষাক্ত গ্যাস আর অক্সিজেন সংকটের কারণে তিনজনের মৃত্যু হয়েছে।

পশ্চিমবঙ্গের সেই মন্ত্রীর জামিন খারিজ

দুর্নীতির দায়ে আটক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিল্পমন্ত্রী (সাবেক শিক্ষামন্ত্রী) পার্থ চট্টোপাধ্যায়ের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির আদালত।

আপাতত তাকে তদন্তকারী সংস্থা ইডি হেফাজতেই থাকতে হবে।

রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের মামলায় গ্রেফতার হওয়া পার্থকে সোমবার বিশেষ ইডি আদালতে ভার্চুয়ালি হাজির করানো হয়।

এসময় বিচারক তাকে ১০ দিনের জন্য ইডি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন। খবর আনন্দবাজার পত্রিকার।

স্বাস্থ্য পরীক্ষার জন্য আদালতের নির্দেশে সোমবার সকালে পার্থকে ভুবনেশ্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতালের কর্তৃপক্ষ জানিছে, পার্থের শরীরে পুরনো কিছু সমস্য রয়েছে, তবে তা মারাত্মক কিছু নয়।

ওই অসুস্থতার জন্য পার্থকে হাসপাতালে ভর্তি থাকতে হবে না। সোমবার সন্ধ্যার মধ্যেই মন্ত্রীকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়ে দেন হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের রিপোর্ট প্রকাশ্যে আসার কিছু পরেই কলকাতায় ইডির বিশেষ আদালতে মামলার শুনানি শুরু হয়। ওই শুনানিতে পার্থকে ভার্চুয়াল মাধ্যমে কোর্টে হাজির করানোর ব্যবস্থা করে ইডি।

আদালতে ইডির আইনজীবী দাবি করেন, গত শুক্রবার রাতে যে নারীর টালিগঞ্জের ফ্ল্যাট থেকে প্রায় ২২ কোটি রুপি নগদ, বিদেশি মুদ্রা ও সোনা উদ্ধার হয়েছে, সেই অর্পিতা মুখোপাধ্যায় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ।

মন্ত্রীর বাড়ি থেকেও অর্পিতার নামে বিভিন্ন সংস্থার নথি ও সম্পত্তির দলিল উদ্ধার হয়েছে বলে তদন্ত রিপোর্টে জানিয়েছে ইডি।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আরও দাবি, বেআইনি নিয়োগের এই দুর্নীতি-চক্রে বহু প্রভাবশালীই জড়িত। বৃহত্তর ষড়যন্ত্রের শিকড়ে পৌঁছনোর জন্য পার্থকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এর পরেই পার্থকে ১৪ দিন নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় ইডি। বিচারক পার্থকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়।