শুক্রবার ,১৫ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 201

যুক্তরাষ্ট্রস্থ নোয়াখালী সমিতিতে মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুর সংবর্ধনা

মার্কিন যুক্তরাষ্ট্রের সোনাইমুড়ী চাটখিল প্রবাসীদের উদ্যোগে নোয়াখালী সমিতির নোয়াখালী ভবনে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি টেলিলিংক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় রাত ৮টায় অনুষ।টান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি সিদ্দিকুর রহমান ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ সহ সভাপতি আবুল কাশেম প্রবাসী কল্যান সম্পাদক সোলাইমান এক নং কার্যকরি সদস্য শাহানারা রহমান মিলেনিয়াম টিভির চেয়ারম্যান ড নুর মোহাম্মদ সহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমীক লীগের নেতৃবৃন্দ সহ নোয়াখালী কমিউনিটির নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বাংলাদেশের শিল্পাঙ্গনের উজ্জল নক্ষত্র মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুর ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এমন শিল্প উদ্যোক্তাদের বিকল্প নেই। দলের দুঃসময়ের আন্দোলনের চালিকা শক্তি তারা। তাই সকলের উচিত মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুর মতো নেতাদের হাতকে শক্তিশালী করা’।
সভায় সংবর্ধিত অতিথি মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু বলেন, `যেদিন থেকে বঙ্গবন্ধু বন্ধুর সু-দূর প্রসারী রাষ্ট্রদর্শন বুঝতে শিখেছি সেদিন থেকে তাঁর আদর্শে উজ্জীবীত হয়ে জয়বাংলার মিছিলে শামিল হয়েছি। আমরণ বঙ্গবন্ধু আদর্শ ধারন করে দেশ ও মানুষের কল্যানে কাজ করে যেতে চাই । দেশের ব্যবসায়ীদের ও সাধারণ মানুষের কলানে কাজ করে যাচ্ছি, আগামীতে কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

 

পঞ্চগড়ে ট্রলারডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৪২

পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে ট্রলারডুবির ঘটনায় সকাল থেকে আরও তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে। এখনও প্রায় ৪০ জন নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের রংপুর, রাজশাহী ও কুড়িগ্রামের তিনটি ডুবুরি দল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায় এ তথ্য জানান। জানা গেছে, মৃতদের মধ্যে নারী ২২ জন, পুরুষ ৮ জন ও শিশু ১২ জন।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাটে মহালয়া উপলক্ষে করতোয়া নদী ট্রলারে পার হচ্ছিলেন সনাতন ধর্মের শতাধিক মানুষ। এ সময় ট্রলারটি কিছুদূর যাওয়ার পর দুলতে শুরু করলে মাঝি ফিরিয়ে আনার চেষ্টা করেন। একপর্যায়ে নদীর মাঝখানে ট্রলারটি ডুবে যায়। বেশ কয়েকজন সাঁতরে তীরে উঠলেও শিশুসহ অনেকেই ডুবে যায়।

এ ঘটনায় মৃত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা ও আহতদের প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়ার কথা জানান বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোলেমান আলী।

পঞ্চগড়ের জেলা প্রশাসক (ডিসি) জহুরুল ইসলাম বলেন, এ জেলার ইতিহাসে ভয়াবহ ট্রলারডুবি এটি। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে, ট্রলারডুবির খবর শুনে ছুটে আসেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। করতোয়া নদী পারাপারের দুর্ভোগ থেকে মুক্তি পেতে ওয়াই আকৃতির ব্রিজের কাজ দ্রুত শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

 

জামিন পেলেন জ্যাকুলিন

মানি লন্ডারিং মামলায় দিল্লি উচ্চ আদালতে তলব করা হয়েছিল জ্যাকুলিন ফার্নান্দেজকে। সোমবার এই মামলায় অভিনেত্রীর অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন মঞ্জুর হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) ৫০ হাজার রুপি বন্ডে জ্যাকুলিনকে অন্তর্বর্তীকালীন জামিন দেয় দিল্লির পাতিয়ালা হাউজ আদালত।

১২ সেপ্টেম্বর আদালতে হাজিরা দেয়ার কথা থাকলেও শুটিং-এর কারণে সেদিন হাজির হননি অভিনেত্রী। পরে আদালত তাকে হাজিরা দেয়ার সমন জারি করে। সোমবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন অভিনেত্রী। পরে আদালত তা মঞ্জুর করে।টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এই মামলার পরবর্তী শুনানি আগামী ২২ অক্টোবর হবে। এ তারিখে শুনানিতে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। নথিপত্র যাচাই-বাছাইও হবে ।
জ্যাকুলিন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বিক্রান্ত রোনা’। এছাড়া ‘সার্কাস’, ‘রামসেতু’ সিনেমাগুলো তার ঝুলিতে রয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিশ্ব বাজারে আরও দাম কমলো জ্বালানি তেলের

ইউক্রেন-রাশিয়া সংঘাতের ফলে জ্বালানি তেলের দাম মাত্রাতিরিক্ত হারে বাড়তে থাকে। তবে গত কয়েক সপ্তাহ ধরে জ্বালানির দাম নিম্নমুখী। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দেখা গেছে, ব্রেন্টক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট কমে দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৬১ ডলারে, যা মোট দামের থেকে শূন্য দশমিক ৬৩ শতাংশ কমেছে। এ ছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মূল্য ব্যারেলপ্রতি শূন্য দশমিক ৬১ শতাংশ কমেছে। এ ক্ষেত্রে দাম কমে ব্যারেলপ্রতি মূল দাঁড়িয়েছে ৭৮ দশমিক ২৬ ডলার।

প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী সুদের হার বেড়েছে। এতে বৈশ্বিক মন্দার ঝুঁকিও বেড়েছে। এ কারণে তেলের চাহিদা কমেছে। এ ছাড়া অনেক দেশে ডলারের দাম বাড়ায় দেশগুলোর জ্বালানি ক্রয়ক্ষমতাও কমেছে। এর ফলে তেলের দাম মূলত কমছে।

এর আগে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) জ্বালানি তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে আট মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। সে সময় বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, টানা কয়েকসপ্তাহ অপরিশোধিত তেলের উভয় বেঞ্চমার্কের দর পতনের ঘটনা ঘটল। এটি গত বছরের ডিসেম্বরের পর প্রথমবার ঘটেছে। এদিন গত ১০ জানুয়ারি থেকে ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম সর্বনিম্ন এবং ব্রেন্ট তেলের দাম ১৪ জানুয়ারি থেকে সর্বনিম্ন ছিল।

 

ঝালকাঠিতে স্বামীর হাতে স্ত্রী খুন

ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নে স্বামীর হাতে স্ত্রীর নির্মম খুনের ঘটনা ঘটেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে খাটের নীচ থেকে কাঁথায় প্যাঁচানো অবস্থায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধু শারমিন আক্তার (২৫), মঠবাড়ি এলাকার হাচান হাওলাদারের স্ত্রী এবং ঝালকাঠি সদর উপজেলার সাচিলাপুর গ্রামের মৃত মনির হোসেনের মেয়ে। তার পাঁচ বছর বয়সী শাওন নামের একটি ছেলে রয়েছে।

রবিবার (২৫সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মিলবাড়ি বাজার সংলগ্ন মঠবাড়ি এলাকায় গৃহবধুর স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধুর স্বামী মো. হাচান হাওলাদার (৩০) কে পালিয়ে যাওয়ার সময় রাজাপুর উপজেলার নৈকাঠি এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় পুলিশ আটক করেছে। হাচান পেশায় একজন দিনমজুর। সে মাদকাসক্ত বলে একাকাবাসীর অভিযোগ।

স্থানীয় সজিব, ছালাম, সবুর, মেহেদিসহ একাধিক এলাকাবাসী জানায়, হাচান একজন মাদকাসক্ত ছিল। হাচান মাদকের টাকার জন্য প্রায়ই স্ত্রীকে মারধর করতেন।

হাচানের ছোট ভাই আট বছর বয়সী রমজান জানান, দুপুরে খালে গোসল শেষে করে রমজান বাড়িতে আসে। এ সময় শারমিন কে মেরে খেতায় পেচিয়ে ঘরের মধ্যে খাটের নিচে আর বড় ভাই হাচান খাটের পাশে বসে থাকতে দেখে রমজান।

হাচানের পাশের ঘরের মো. বাহারুল হাওলাদার জানায়, সে দুপুরে বাড়িতে এসে শারমিনকে না দেখে খোঁজ খবর নিতে শারমিনের ঘরে ডাকাডাকি করেন। এসময় হাচানের ছোট ভাই রমজানের কাছ থেকে সে জানতে পারে শারমিনকে মেরে খাটের নীচে লুকিয়ে রাখা হয়েছে। বাহারুল বিষটি সঙ্গে সঙ্গে থানা পুলিশকে জানায়। তবে কি কারণে হাচান শারমিনকে মেরেছে তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় জানান, হাচানকে আটক করা হয়েছে। মৃতের গলায় দাগ রয়েছে। তাকে স্বাশরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানায়।

 

চিলমারীতে বন্দর কর্তৃপক্ষের সাথে পণ্য আমদানী ও রপ্তানীকারীদের মতবিনিময় সভা

 

 কুড়িগ্রামের চিলমারী উপজেল্রা নদী বন্দর থেকে নৌ-পথে পণ্য আমদানী ও
রপ্তানী বিষয়ক বিভিন্ন সমস্যা নিয়ে বন্দর কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা
করেছেন বিভিন্ন এলাকার আমদানী ও রপ্তানীকারী প্রতিষ্ঠানের মালিকগণ।

শুক্রবার বিকেলে জেলা পরিষদ ডাক বাংলো কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা
অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.মাহবুবুর রহমানের সভাপতিত্বে
অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বিআইডব্লিউটিএ’র সদস্য
প্রশাসন(যুগ্ম সচিব) মো. দেলোয়ার হোসেন, প্রধান প্রকৌশলী(ড্রেজিং) রফিকুল
ইসলাম তালুকদার,পরিচালক(নৌ-স ও প) মো. শাহাজান আলী,পরিচালক(নৌ-নিট্রা)
মো. রফিকুল ইসলাম,অতিরিক্ত প্রধান প্রকৌশলী(ড্রেজিং) মো.সাইদুর রহমান,
অতিরিক্ত পরিচালক মিস সর্মিলা খানম,বন্দর কর্মকর্তা মো.আসাদুজ্জামান
ইমন,বাংলাদেশ মার্চেন্ট নেভির ক্যাপ্টেন মহসিন, হুমায়ুন ফারুক,সিদ্দিক
মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মো.ফেরদৌস আলম মুকুল,মো.শাহিন
মিয়া প্রমুখ। মতবিনিময় সভায় নৌ-পথে বিভিন্ন পণ্য আমদানী ও রপ্তানীর সময়ে
সৃষ্ট সমস্যাবলী উপস্থাপন করা হলে বন্দর কর্তৃপক্ষ তা আমলে নিয়ে সমাধানের
আশ্বাস দেন। ফলে চিলমারী বন্দর দিয়ে ভারতের সাথে আমদানী-রপ্তানীতে
নবদিগন্তের সৃষ্টি হবে বলে সচেতন মহলের ধারনা।

 

বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৬১ কোটি ৬৮ লাখ ছাড়াল

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭৭৪ জনের মৃত্যু হয়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ ৩০ হাজার ৫৫ জনে। এছাড়া একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৮ হাজার ১২৮ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ কোটি ৬৮ লাখ ৫৩ হাজার ৭১৯ জনে।
রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, জাপানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ৮০৪ জন এবং মারা গেছেন ১৮৬ জন। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৩০ জন এবং মারা গেছেন ৭৯ জন। দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৪০০ জন এবং মারা গেছেন ৫৭ জন।

ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬০ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৬০৯ জন। ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ১৬২ জন। তাইওয়ানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৬২৮ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৭ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৮ হাজার ৩০৫ জন। একইসময়ে চিলিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮৫ জন এবং মারা গেছেন ১৪ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

 

এক্সিম ব্যাংকের নতুন এমডি ফিরোজ হোসেন

এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ ফিরোজ হোসেন। এর আগে তিনি একই ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্বরত ছিলেন।
শ‌নিবার ব্যাংকের পক্ষ থে‌কে জা‌নানো হয়েছে, নতুন এম‌ডির নিয়োগ ১৬ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

মোহাম্মদ ফিরোজ হোসেন ১৯৮৮ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ন্যাশনাল ব্যাংকে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। ১৯৯৯ সালে তিনি এক্সিম ব্যাংকের প্রতিষ্ঠালগ্নে অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে এই ব্যাংকে যোগদান করেন।

এক্সিম ব্যাংকের দীর্ঘ ২২ বছরের কর্মজীবনে তিনি ব্যাংকের প্রধান শাখা, মতিঝিল শাখার ব্যবস্থাপকের দায়িত্বসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক হিসেবে মোহাম্মদ ফিরোজ হোসেন একাধিকবার চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড ও স্বর্ণপদক লাভ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি অনার্সসহ এমএসসি ডিগ্রিধারী ফিরোজ হোসেন পেশাগত দক্ষতা অর্জনে ভারত, নেপাল, সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড, চীন, যুক্তরাজ্য, জার্মানিসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। তিনি পটুয়াখালী জেলার বাউফল থানার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের মো. হাবিবুর রহমানের (মানিক মিয়া) দ্বিতীয় সন্তান।

 

জিয়াউল হক মৃধাকে জাপা থেকে অব্যাহতি

জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে জিয়াউল হক মৃধাকে অব্যাহতি দেয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় দলের যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম বিষয়টি নিশ্চিত করেন।
মাহমুদ আলম জানান, জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে চেয়ারম্যানের উপদেষ্টা ও প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধাকে অব্যাহতি দেয়া হয়েছে।
তবে কী কারণে তাকে অব্যাহতি দেয়া হলো, সে বিষয়ে জানাননি জাপার যুগ্ম দপ্তর মাহমুদ আলম।

সভাপতি তালেব ,সম্পাদক মোহাম্মদ আলী

নরসিংদী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক  সম্মেলন অত্যান্ত বর্ণিল সাজে শনিবার (১৭সেপ্টেম্বর) মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জি.এম তালেবের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন   বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাক, সেটা বিএনপি-জামায়াত চায় না। তারা সব সময় ষড়যন্ত্র করে। তারা দেশের উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু আওয়ামী লীগ জনগনের দল বলে কোন ষড়যন্ত্র করে ঠিক থাকতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলেই উন্নয়ন হচ্ছে।উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে হলে সরকারের ধারাবিকতা থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, দুুর্নীতির কারণে বিএনপি, জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। পক্ষান্তরে আওয়ামীলীগ শেখ হাসিনার নেতৃত্বে সুসংগঠিত ও শক্তিশালী একটি রাজনৈতিক দল। বিএনপি নির্বাচনের জন্য অযোগ্য হয়ে পড়েছে। খালেদা জিয়া ও তারেক রহমান দুজনই দন্ডপ্রাপ্ত। আইন অনুযায়ী দুজনের একজনও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। ফলে জন বিচ্ছিন্ন বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে ষড়যন্ত্র করে চলেছে। কিন্তু আওয়ামী লীগ প্রতিপক্ষের সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করবে।

ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ ঐক্যবদ্ধতার প্রতিক। ঐক্যের কোন বিকল্প নেই।  আওয়ামীলীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনের জন্য কাজ করে যেতে হবে। তিনি বলেন, দল করলে দলের নিয়ম মেনে চলতে হবে, অনিয়ম করে দলের মনোনয়ন দেওয়ার দিন শেষ। আওয়ামী লীগ বা শেখ হাসিনা চিরদিনের জন্য কাউকে নেতৃত্ব ইজারা দেয়নি।

সেতুমন্ত্রী বলেন, ত্যাগী নেতারা আওয়ামীলীগের আস্থার ঠিকানা। দুঃসময়ের কর্মীরাই দলের আসল বন্ধু। ত্যাগী নেতাদের আর কোনঠাসা করে রাখা যাবে না। তাদেরকে স্থান দিতে হবে।

প্রায় সাড়ে ৭ বছর পর অনুষ্ঠিত হওয়া নরসিংদী জেলা আওয়ামী লীগের সম্মেলনে জি এম তালেব হোসেনকে সভাপতি ও পীরজাদা মোহাম্দ আলীকে সাধারণ সম্পাদক করে নরসিংদী জেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

এর আগে আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে দলকে সাংগঠনিক ভাবে মজবুত করতে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলী সদস্য এড. কামরুল ইসলাম এমপি, শিল্পমন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. নজিবুল্লাহ হিরু, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এভ. মৃণাল কান্তি দাস এমপি,  আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, শ্রম জনশক্তি বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান সিরাজ, কার্যনির্বাহী সম্পাদক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, এড. এবি এম রিয়াজুল কবীর কাউসার, এড. সানজিদা খানম, সৈয়দ আবদুল আউয়াল শামীম, নরসিংদী -৫, রায়পুরা আসনের এমপি রাজিউদ্দিন আহমেদ রাজু,  নরসিংদী জেলা আ’লীগের সাবেক সভাপতি, নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য লে. কর্ণেল (অব:) মো. নজরুল ইসলাম হিরু বীরপ্রতিক, নরসিংদী-২ (পলাশ) আসনের সাংসদ ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সাংসদ জহিরুল হক ভূঁইয়া মোহন. সংরক্ষিত মহিলা আসনের এমপি তামান্না নুসরাত বুবলী, নরসিংদী জেলা পরিষদেও প্রশাসক আব্দুল মতিন ভূঁইয়া প্রমূখ।

পরে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে পরামর্শ করে আগামী তিন বছরের জন্য ভারমুক্ত করে জিএম তালেব হোসেনকে পুনরায় সভাপতি ও পীরজাদা মোহাম্মদ আলীকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।