শুক্রবার ,১৫ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 202

শিক্ষক নিয়োগের দাবীতে ইবির ফার্মেসি বিভাগের মানববন্ধন

শিক্ষক নিয়োগের দাবীতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা। এসময় তারা “হোক প্রতিবাদ, জাগুক প্রশাসন শিক্ষক নিয়োগ দ্রুত হোক, শিক্ষক নিয়োগে প্রহসন বন্ধ হোক, শিক্ষক নিয়োগে টালবাহানা চলবে না, চলবে না এসব স্লোগান দেয়।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে প্রশাসন ভবনের সামনে প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে তারা এই মানববন্ধন করেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে ফার্মেসি বিভাগ। অথচ গত পাঁচ বছরে আমাদের শিক্ষক মাত্র চার জন। যার মধ্যে দুই জন শিক্ষাছুটিতে আছেন দেশের বাইরে। শিক্ষক নিয়োগ না দিয়ে তারা মেডিক্যাল সেন্টারের কর্মকর্তা দিয়ে আমাদের ক্লাস করান। অন্য বিভাগ থেকে অতিথি শিক্ষক এসে আমাদের ক্লাস নেন, যারা কিনা ওই বিষয়ে কিছুই জানেন না। গত দুইবছর ধরে প্রশাসন আমাদের আশ্বাস দিয়ে আসছে। কিন্তু শিক্ষক নিয়োগের জন্য ন্যূনতম কোনো উদ্যোগও নেয়নি।
আমরা আজ রাস্তায় নেমে এসেছি শিক্ষক নিয়োগের দাবিতে। যতক্ষণ না পর্যন্ত শিক্ষক নিয়োগ হবে, আমরা কর্মসূচি চালিয়ে যাবো।
আন্দোলন চলাকালীন সময়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম বলেন, ‘আপাতত আমার কিছু করার নেই। ২৮ তারিখে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে। তার আগে কিছু বলতে পারবো না। তোমাদের দাবি যৌক্তিক, তোমরা শিক্ষার জন্য আন্দোলন করছো। আমরাও ইউজিসির কাছে পদ খালির কথা জানিয়েছি। আমার হাতে ক্ষমতা থাকলে কালকের মধ্যেই শিক্ষক নিয়ে আসতাম।’

পরে শিক্ষার্থীরা নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দালন চালানোর দাবি জানালে উপাচার্য বলেন, আগের প্রশাসন শিক্ষক ছাড়া কেন ফার্মেসি বিভাগ খুলেছে? আমি পরবর্তী তারিখের আগে কিছু জানাতে পারবো না। এ সময় তার সঙ্গে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. সেলিনা নাসরীন।

`ট্রাফিক সাইন ও আইন মেনে গাড়ি চালান’

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিন বলেছেন, ফিটনেসবিহীন গাড়ি, প্রতিযোগিতামূলক মনোভাব, ওভার টেকিং, ওভার লোড, ওভার স্পিড ও অদক্ষ চালক দ্বারা গাড়ি চালানোর কারণে সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। যাত্রী, চালক ও পথচারীদের জীবনের নিরাপত্তার বিষয় বিবেচনায় রেখে ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র সাথে রেখে গাড়ি চালাতে হবে। ট্রাফিক সাইন ও আইন মেনে গাড়ি চালালে সড়কে দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে।

১৭ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় নগরীর বাকলিয়াস্থ কর্ণফুলী নতুন ব্রীজ সংলগ্ন “রাজবাড়ি” কমিউনিটি সেন্টারে ট্রাফিক-দক্ষিণ বিভাগ আয়োজিত সড়ক নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন পরিবহন চালকদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মোটরযান আইন, ট্রাফিক সাইন ও ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে গাড়ী চালাতে হবে। মাদক সেবন বা চোখে ঘুম নিয়ে গাড়ী চালানো যাবেনা। যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী উঠা-নামা, সড়ক দখল করে গাড়ি পাকিং, অযথা হর্ণ বাজানো, একটানা ছয় ঘন্টার বেশি সময় ধওে গাড়ি টালানো, গাড়ি চালানোর সময় মোবাইল ও হেডফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। স্কুল-কলেজ, হাসপাতাল, ধর্মীয় স্থাপনা ও দুর্ঘটনা প্রবণ এলাকায় সাবধানে গাড়ি চালাতে হবে। শহর এলাকায় হাইড্রোলিক হর্ণ সম্পূর্ণ নিষিদ্ধ। যাত্রী, পথচারী, সড়কের অব্যবস্থাপনা, ট্রাফিক নিয়মকানুন সম্পর্কে অনভিজ্ঞ ও সচেতনতাসহ আরও কিছু বিষয় দুর্ঘটনার জন্য দায়ী। দুর্ঘটনা শূণ্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব না হলেও সচেতনতার মাধ্যমে কমিয়ে আনা সম্ভব।
উপ-পুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিন আরও বলেন, সড়ক দুর্ঘটনায় কারও মৃত্যুবরণ বা পঙ্গুত্ববরণ তা কখনো আমাদের কাম্য নয়। নিরাপদ সড়ক উপহার দেয়া আমাদের সকলের দায়িত্ব। হাইওয়ের তুলনায় শহরে দুর্ঘটনা অনেকাংশে কম হলেও পুলিশের একার পক্ষে যানজট নিরসন, সড়ক দূর্ঘটনা রোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। আবার দুর্ঘটনার জন্য শুধু গাড়ির চালক-হেলপারদের দায়ী করলে হবেনা। যিনি গাড়ির মালিক তাকে এবং পথচারীদেরকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে। সড়কে গাড়ি নিয়ে বের হওয়ার আগে ইঞ্জিন, ইঞ্জিন ওয়েল, ব্রেক, চাকা ও অন্যান্য যন্ত্রাংশ ঠিক আছে কি না তা নিশ্চিত হতে হবে। নিজেরা সচেতন না হলে দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়।
অন্যান্য বক্তারা বলেন, ছাত্র-ছাত্রী, রাস্তা ব্যবহারকারী, সড়কে দ্রæত গতিতে গাড়ি চালিয়ে র্কা আগে কে যাবে এ ধরনের মনোভাব পরিহার করতে হবে।

গাড়ি-চালক-হেলপারসহ সকলে সচেতন হলে নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব হবে। সড়কে শৃঙ্খলা ফিরে আসলে দুর্ঘটনা অনেকটা হ্রাস পাবে। যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তাদেরকে প্রশিক্ষণ শেষে লাইসেন্স নিয়ে গাড়ি চালাতে হবে। দুর্ঘটনা এড়াতে পথচারীদেরকে ফুটওভার ব্রিজ ব্যবহার করতে হবে।

সিএমপি ট্রাফিক-দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রইছ উদ্দিনের সভাপতিত্বে ও টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত পরিবহন চালকদের প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন টিআই (বাকলিয়া) মোঃ আব্দুল মুকিত। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ মুছা, চট্টগ্রাম অটো টেম্পু মালিক সমিতির সভাপতি মোঃ মহিউদ্দিন, কোতোয়ালী-বাকলিয়া ট্রাক মালিক গ্রæপের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, চান্দগাঁও-বহদ্দার হাট অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহমদ হোসাইন, চট্টগ্রাম অটো টেম্পু শ্রমিক ইউনিয়িেনর সভাপতি মোঃ জাহেদ হোসেন প্রমূখ। কর্মশালায় বাস, ট্রাক, টেম্পু, সিএনজি অটোরিক্সাসহ বিভিন্ন পরিবহনের দুই শতাধিক চালক প্রাশক্ষণ কর্মশালায় অংশ নেন।

 

রূপগঞ্জে চোরাই মালামালসহ দুই চোর গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোহাগ সাউদ (৪৫) ও
আলিফ ভুইয়া (১৯) নামে দুই চোরকে চোরাই মালামালসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকা থেকে তাদের গ্রেপ্তার
করা হয়। গ্রেপ্তারকৃত সোহাগ সাউদ উপজেলার বরপা এলাকার মনর উদ্দিন সাঊদের
ছেলে ও আলিফ ভুইয়া একই এলাকার জাকির ভুইয়ার ছেলে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তামজিদ মোমেন তনয় জানান, শনিবার
সকালে কর্ণগোপ এলাকার জিয়া এন্টার প্রাইজ চিকন তামা, লোহার নাটবল্টু ও
লোহার কাটার অংশ চুরি করে নিয়ে যাচ্ছিল। এসময় স্থানীয় কয়েকজনের
সহযোগীতায় সোহাগ সাউদ ও আলিফ ভুইয়া নামে দুই চোরকে গ্রেপ্তার করে
পুলিশ। গ্রেপ্তারকৃতরা চুরির বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেন। তাদের
বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

 স্পেনের দল ঘোষণা করলেন কোচ

উয়েফা নেশন্স লিগে পর্তুগাল ও সুইজারল্যান্ডের বিপক্ষে ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্পেন। বিশ্বকাপের আগেই এই দুইটি ম্যাচই দেশটির সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে। এই স্কোয়াডে নেই ইনজুরি থেকে ফেরা ডিফেন্ডার সের্হিও রামোস। নেই তরুণ ফরোয়ার্ড আনসু ফাতিও। থাকছেন না দাভিদ দি হেয়াও। ভিন্ন এক পদ্ধতীতে এই স্কোয়াড ঘোষণা করে আলোচনায় এসেছেন স্প্যানিশ কোচ লুইস এনরিকে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের অফিশিয়াল টুইটার পেজে দেওয়া এক ভিডিওতে দেখা যায় সাইকেল চালাতে চালাতে দল ঘোষণা করছেন তিনি।

একনজরে স্পেনের স্কোয়াড:

গোলরক্ষক: উনাই সিমন, রবের্ত সানচেজ, দাভিদ রায়া

ডিফেন্ডার: দানি কার্ভাহাল, এরিক গার্সিয়া, জর্দি আলবা, সেসার আজপিলিকুয়েতা, দিয়েগো লরেন্তে, পাও তোরেস, হোসে গায়া, হুগো গুইলার্ন।

মিডফিল্ডার: হার্নান্দেজ, সের্হিও বুসকেতস, কোকে, পাবলো গাভি, সোলার, পেদ্রি রদ্রিগেজ, মার্কোস লরেন্তে।

ফরোয়ার্ড: আলাভারো মোরাতা, বোর্জা ইগলেসিয়াস, ফেরান তরেস, পাবলো সারাবিয়া, নিকো উইলিয়ামস, মার্কো আসেনসিও ও ইমেরি পিনা।

 

চমেক হাসপাতালে ওষুধ সহ চোর চক্রের সদস্য গ্রেফতার

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ওষুধসহ আরাফাতুল ইসলাম নামে চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে থেকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ২৫ রকমের ওষুধ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে থেকে ব্যাগভর্তি ওষুধসহ একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ২৫ ধরনের ওষুধ পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সে জানায়, অপারেশন থিয়েটারের কর্মচারীরা এসব ওষুধ তার কাছে বিক্রি করেছে।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত এসব ওষুধ মূলত রোগীর। যা বিভিন্নভাবে চুরি করে হাসপাতালের কর্মচারীরা। এর আগেও বিভিন্ন সময় ওষুধ চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, ভোরে ওষুধসহ একজনকে আটক করা হয়েছে। তার সঙ্গে বেশকিছু ওষুধ পাওয়া গেছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওষুধ চুরির ব্যাপারে হাসপাতালে কর্তৃপক্ষ কঠোর। চোর চক্রের সদস্যদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

 

তালায় যাত্রীবাহী বাস উল্টে নিহত- ১

সাতক্ষীরার তালায় যাত্রীবাহী বাস উল্টে সাজ্জাদ আলী সরদার (৫০) নামের এক যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছে। ঘটনায়, বাসে থাকা ৭ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে খুলনা-পাইকগাছা সড়কে উপজেলার শাহাপুর গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ উপজেলার আামানুল্লাপুর গ্রামের সেমতুল্য সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী আগোলঝাড়া গ্রামের সেলিম শেখ জানান, শনিবার সকাল ৮টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী খুলনা-জ-০৫-০০২২ বাসটি তালা উপজেলার শাহাপুর এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি রাস্তার পাশের গাছে ধাক্কা লেগে উল্টে যায়। তৎক্ষাত স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছে গাড়িতে থাকা ৭ জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় এবং নিহত সাজ্জাদকে বাসের নিচ থেকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে যায়।

নিহত’র শ্যালক আসাদুজ্জামান জানান, পাইকগাছার মাহমুদকাটি গ্রামে ভগ্নিপতি শহিদুল ইসলাম গতরাতে ইন্তেকাল করেন। তার জানাযা নামাজে শরিক হতে সাজ্জাদ মাহমুদকাটি যাবার পথে দূর্ঘটনায় নিহত হন। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মনিমোহন ঘোষ জনান, সাজ্জাত হোসেন ঘটনাস্থলেই নিহত হয়েছে এবং আহতরা এখানে চিকিৎসা নিতে ভর্তি হয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তরে প্রক্রিয়া চালানো হচ্ছে।

 

বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে দু’দেশের চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, আজ ভারতে বিশ্বকর্মা পূজায় সরকারি ছুটি থাকায় ও ট্রাক চালকরা ট্রাক চলাচল বন্ধ রাখায় এবং শ্রমিকরা পেট্রাপোল বন্দরে পণ্য লোড আনলোডিং না করায় পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণরুপে বন্ধ রয়েছে। আগামীকাল রবিবার সকাল থেকে আবার এ পথে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে বলে তিনি জানান।

বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক আব্দুল জলিল বলেন, ভারতে আজ বিশ্বকর্মা পূজার কারণে ভারতের সঙ্গে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বেনাপোল কাস্টমস চেকপোষ্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আকছির উদ্দিন মোল্যা জানান, বিশ্বকর্মার ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ওপারের কাস্টমস ও সিএন্ডএফ এজেন্ট আমাদের আগেই জানিয়ে দিয়েছেন। তবে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা রয়েছে।

 

যুদ্ধ শেষ করতে চান পুতিন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি ইউক্রেনে যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষ করতে চান। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে দ্বিপক্ষীয় পার্শ্ব-বৈঠকে এ দুই নেতার সাক্ষাৎ হয়।

এ সময় বর্তমান পরিস্থিতি যুদ্ধের নয় বলে পুতিনকে জানান মোদী। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনের সংঘাত সম্পর্কে নয়াদিল্লির উদ্বেগ বুঝতে পারেন বলে মোদীকে জানান পুতিন। উজবেকিস্তানের সামারকান্দে তিনি ভারতীয় প্রধানমন্ত্রীকে আরও বলেন, ইউক্রেনের সংঘাতের বিষয়ে আপনার অবস্থান, উদ্বেগ যা আপনি প্রতিনিয়ত প্রকাশ করেন তা আমি জানি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ বন্ধ করার জন্য সবকিছু করব। দুর্ভাগ্যবশত, ইউক্রেন আলোচনা প্রক্রিয়া প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছে। তারা সামরিক উপায়ে নিজের লক্ষ্য অর্জন করতে চায়।

এ সময় ভারতীয় প্রধানমন্ত্রী পুতিনকে বলেন, আমি জানি যে আজকের যুগ যুদ্ধের যুগ নয়। এ বিষয়ে আমি আপনার সাঙ্গে ফোনেও কথা বলেছি। আজ আমরা মুখোমুখি কথা বলার সুযোগ পাচ্ছি। কীভাবে শান্তির পথে অগ্রসর হতে পারি এ নিয়ে কথা বলতে চাই। আপনি জানেন বেশ কয়েক দশক ধরে ভারত-রাশিয়া একসঙ্গে রয়েছে। এখন খাদ্য, জ্বালানি নিরাপত্তা ও সার সংকট সমাধানের উপায় আমাদের বের করতে হবে।

ইউক্রেন থেকে ভারতীয় শিক্ষার্থীদের সরিয়ে আনার ক্ষেত্রে সহযোগিতায় রাশিয়ার পাশাপাশি ইউক্রেনকে ধন্যবাদ জানান নরেন্দ্র মোদি। তিনি আরও বলেন, আমাদের বাণিজ্য বাড়ছে। ভারতীয় বাজারে রাশিয়ান সারের অতিরিক্ত সরবরাহের জন্যও আপনাকে ধন্যবাদ। এটি আট গুণেরও বেশি বেড়েছে। আমি আশাবাদী, এটি ভারতের কৃষি খাতে বিশাল সহায়ক হতে চলেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। দিনটির জন্য আগাম শুভেচ্ছা জানান পুতিন। তিনি বলেন, আমার প্রিয় বন্ধু, কাল আপনি আপনার জন্মদিন পালন করবেন। ইউক্রেন সংঘাতে আপনার অবস্থান ও উদ্বেগ সম্পর্কে আমি অবগত। ইউক্রেনের উদ্দেশ্য ও দেশটিতে কী ঘটছে তা সম্পর্কে আপনাকে আমরা অবহিত করবো।

এর আগে ফোনে কথা হয় পুতিন-মোদীর। শান্তি ও সংলাপের পথে অগ্রসর হওয়ার জন্য রুশ প্রেসিডেন্টকে ফোন করেছিলেন মোদী। যুদ্ধ না চাইলেও রাশিয়ার সঙ্গে দীর্ঘ ও পুরনো সম্পর্কের খাতিরে বিশ্ব পর্যায়ে সংঘাতে কোনো পক্ষ নেওয়া থেকে বিরত থেকেছে ভারত।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আট মাসে গড়াচ্ছে। সম্প্রতি রাশিয়ার দখলকৃত ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নিতে পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেন। এর মধ্যেই গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় শহর থেকে নিজেদের সেনা প্রত্যাহার করেছে রাশিয়া। বিষয়টি নিয়ে প্রকাশ্যে প্রথমবারের মতো মন্তব্যও করেন পুতিন। তিনি বলেন, ইউক্রেনের সাম্প্রতিক পাল্টা আক্রমণ রাশিয়ার পরিকল্পনা পরিবর্তন করবে না। শনিবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।

পুতিন আরও বলেন, এখনও নিজেদের পুরো বাহিনী মোতায়েন করেনি রাশিয়া। ডনবাসে আমাদের অভিযান বন্ধ হচ্ছে না। সেনারা এগিয়ে যাচ্ছে। তারা ধীরলয়ে আরও বেশি এলাকা দখল করে নিচ্ছে।

খবরে আরও বলা হয়, ইউক্রেনে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেনি রাশিয়া। মস্কো শুরু থেকেই বলছে এটি তাদের বিশেষ সামরিক অভিযান। উজবেকিস্তানে শীর্ষ সম্মেলনের পর পুতিনের মন্তব্যে বোঝা যায়, রাশিয়া পিছিয়ে গেলেও সরে যায়নি। যেকোনো সময় বড় কোনো ঘটনা ঘটে থাকতে পারে।

 

জাতীয় স্মৃতিসৌধে ভারতীয় বিদায়ী হাইকমিশনারের শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় বিদায়ী হাইকমিশনার বিক্রম কুমার দোরাই স্বামী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণের জন্য আসেন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

ভারতের বিদায়ী হাই কমিশনারের সফরসঙ্গী হিসেবে ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার এস এম সাব্রাওয়াল, লে. কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির (অব.)। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন, প্রকৌশলী মিজানুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 

৫৪ রানের বড় জয় পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে স্বাগতিক আরব আমিরাতকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুক্রবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আমিরাতের বিপক্ষে ৫৪ রানের বড় জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৪ রানের সংগ্রহ দাঁড় করে বাংলাদেশ নারী দল। জবাবে পুরো ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ৭০ রানে থেমে গেছে আরব আমিরাতের ইনিংস। বল হাতে তিন ওভারে মাত্র ৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন লতা মন্ডল।

গা গরমের প্রস্তুতি ম্যাচ হওয়ায় সাতজন বোলারকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করেন নিগার সুলতানা জ্যোতি। এমনিতে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে খেললেও, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বল হাতে নিয়মিত নন লতা। তার মিডিয়াম পেসেই কাবু হয়েছে আমিরাত।

একপর্যায়ে মাত্র ২ উইকেট হারিয়ে ৫৭ রান করে ফেলেছিল আমিরাতের মেয়েরা। সেখান থেকে শেষের ৪০ বলে ৭ উইকেট হারিয়ে করতে পেরেছে মাত্র ১৩ রান। ডানহাতি মিডিয়াম পেসার লতা তিন ওভার বোলিং করে মেইডেন পাননি তবে ৫ রানে নিয়েছেন ৫টি উইকেট।

এছাড়া ৪ ওভারে ৮ রান দিয়ে এক উইকেট নিয়েছেন সানজিদা আক্তার মেঘলা, সালমা খাতুনের শিকার ১৭ রানে ১ উইকেট। নাহিদা আক্তার ৩ ওভারে দিয়েছেন ১০ রান, রুমানা আহমেদের খরচ ৩ ওভারে মাত্র ৬ রান। শুধুমাত্র সানজিদা মেঘলাকেই ৪ ওভার করান অধিনায়ক।

এর আগে ব্যাটিংয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন সোবহানা মোস্তারি। তার ৩২ বলের ইনিংসে ছিল পাঁচটি চারের মার। এছাড়া মুর্শিদা খাতুন ২৮ বলে ৩২ ও নিগার সুলতানা করেছেন ২৫ বলে ২৫ রান। দুজনই হাঁকিয়েছেন চারটি করে চার। কারও ব্যাটে দেখা যায়নি ছয়ের মার।

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে। রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে গড়াবে ম্যাচটি। গ্রুপ ‘এ’তে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড (১৯ সেপ্টেম্বর) ও যুক্তরাষ্ট্র (২১ সেপ্টেম্বর)। গ্রুপের শীর্ষ দুই দল পাবে সেমিফাইনালের টিকিট।