মঙ্গলবার ,২৮ এপ্রি, ২০২৬
sbacbank
Home Blog Page 19

আইএমএফ ঋণের চতুর্থ কিস্তি: শর্ত পূরণে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

বাংলাদেশ বর্তমানে ৪.৭ বিলিয়ন মার্কিন ডলারের আইএমএফ ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তির অপেক্ষায় রয়েছে। তবে শর্ত পূরণে পিছিয়ে থাকায় এই কিস্তির ছাড় পেতে বিলম্ব হতে পারে।

আইএমএফের পক্ষ থেকে বাংলাদেশের জন্য কয়েকটি প্রধান শর্ত নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে অন্যতম হলো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার এবং বাংলাদেশ ব্যাংকের ডলারের বিনিময় হার নিয়ন্ত্রণ শিথিল করা। যদি সরকার এসব শর্ত পূরণে সফল হয়, তাহলে মার্চ মাসে ৬৪.৫ কোটি ডলার ছাড় পাবে বাংলাদেশ। অন্যথায়, কিস্তির অর্থ পাওয়ার জন্য জুন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকার চতুর্থ কিস্তির জন্য মরিয়া নয় এবং মার্চের আগেই আইএমএফের সঙ্গে আলোচনা হবে। তবে জানা গেছে, শর্ত পূরণ না হওয়ায় আইএমএফের পর্ষদ বৈঠক এক মাস পিছিয়েছে এবং এটি ১২ মার্চ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ইতোমধ্যে আইএমএফের কাছ থেকে তিন কিস্তিতে প্রায় ২৩১ কোটি ডলার পেয়েছে। চতুর্থ কিস্তি ছাড়ের জন্য ১২টি শর্ত পূরণের পথে থাকলেও এনবিআর ও বাংলাদেশ ব্যাংকের সংস্কার এখনো সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি।

সরকার শর্ত পূরণে কাজ চালিয়ে যাচ্ছে এবং শর্ত কিছুটা শিথিল করেও কিস্তি পেতে আলোচনা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি, বাংলাদেশ অতিরিক্ত ৭৫ কোটি ডলার ঋণের আবেদনও করেছে, যার বিপরীতে আইএমএফ নতুন শর্ত নির্ধারণ করেছে।

আইএমএফ ঋণের চতুর্থ কিস্তি মার্চে পাওয়া যাবে কি না, তা নির্ভর করছে সরকার কত দ্রুত ও কতটা কার্যকরভাবে নির্ধারিত শর্তগুলো বাস্তবায়ন করতে পারে তার ওপর।

মজিদ খান গ্রেপ্তার

হবিগঞ্জ-২ আসনের (বানিয়াচং-আজমিরীগঞ্জ) সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মজিদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বানিয়াচংয়ে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিতে নয়জন নিহতের ঘটনায় দুই নম্বর আসামি মজিদ খান। এ ছাড়াএকই আন্দোলন চলাকালে হবিগঞ্জ জেলা সদরে রিপন শীল হত্যা মামলায় তার নাম তিন নম্বরে রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক সাবেক এমপি মজিদ খান গ্রেফতার হওয়ার খবর নিশ্চিত করেছেন।

এদিকে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, মজিদ খানকে আনতে বানিয়াচং পুলিশ ঢাকায় রওয়ানা হয়েছ।

মজিদ খান ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে ওই আসনে এমপি নির্বাচিত হন। ২০২৪ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামী প্রার্থীর কাছে হেরে যান। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার বাদীও তিনি।

মব করলে ডেভিল হিসেবে ট্রিট করা হবে: মাহফুজ আলম

মব করলে ডেভিল (শয়তান) হিসেবে ট্রিট করা হবে বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

আজ সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বার্তায় এ কথা বলেন মাহফুজ আলম। তার স্ট্যাটাসটি নিচে দেওয়া হলো:

অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন, তাইলে আপনাদেরও ডেভিল হিসাবে ট্রিট করা হবে। আজকের ঘটনার পর আর কোন অনুরোধ করা হবে না। আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেয়া।

কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে একবিন্দু ছাড় দেয়া হবে না।

তৌহিদী জনতা! আপনারা দেড় দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের আহমকি কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে।

জুলুম করা থেকে বিরত থাকেন, নইলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে। লা তাযলিমুনা ওলা তুযলামুনা- যুলুম করবেন না, যুলুমের শিকার ও হবেন না। এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ!

বিএনপির ৩ সংগঠনের ভারতীয় হাইকমিশনের অভিমুখে পদযাত্রা আটকাল পুলিশ

ভারতীয় হাইকমিশনের দিকে বিএনপির তিন সংগঠনের আজকের পদযাত্রা পুলিশের বাধায় রামপুরায় থেমে গেছে। পরে তিন সংগঠনের পক্ষের একটি প্রতিনিধিদল ভারতীয় হাইকমিশনের গিয়ে স্মারকলিপি দিয়ে এসেছে।

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও উসকানিমূলক অপপ্রচারের প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচিতে অংশ নেয় বিএনপির তিন সংগঠন। সেগুলো হলো জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

স্মারকলিপি দেয়ার জন্য ভারতীয় হাইকমিশনে যাচ্ছে প্রতিনিধিদল

এরই অংশ হিসেবে আজ রোববার সকাল ১০টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সাননে জড়ো হন সংগঠন তিনটির নেতা–কর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভীসহ আয়োজক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

সমবেশ শেষে বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টন থেকে ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা শুরু করেন তিন সংগঠনের নেতা–কর্মীরা। তাঁদের পদযাত্রা রামপুরা ব্রিজের কাছে এলে পুলিশ নেতা–কর্মীদের সেখানে আটকে দেয়।

স্বৈরশাসক আসাদের পলায়নে সিরিয়াবাসীর উল্লাস

বিদ্রোহী যোদ্ধারা যখন রাজধানী দামেস্কে ঢুকতেছিলেন, ঠিক তখন ব্যক্তিগত উড়োজাহাজে দেশ থেকে পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদ। টানা ক্ষমতায় ছিলেন ২৪ বছর । এর মধ্য দিয়ে দেশটিতে ৫৩ বছরের আসাদ পরিবারের স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে। দামেস্কের আগে আলেপ্পো, হোমসসহ কয়েকটি বড় শহরের নিয়ন্ত্রণ নেন বিদ্রোহীরা। স্বৈরশাসক আসাদের পতনের জেরে আজ রোববার (৮ ডিসেম্বর) রাজপথে নেমে এসে উল্লাসে মেতে ওঠেন সিরিয়াবাসী।

রিকশার ধাক্কায় জাবি শিক্ষার্থীর মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রিকশার সঙ্গে সংঘর্ষে মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত শিক্ষার্থীর নাম আফসানা কারীম রাফি। তিনি বিশ্ববিদ্যলয়ের শহীদ মিনার প্রাঙ্গণে নতুন কলাভবনের সামনের রাস্তায় হেঁটে যাওয়ার সময় রিকশার ধাক্কায় গুরুতর আহত হন। প্রথমে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক ভাবে জানা যায় দুর্ঘটনায় শিক্ষার্থীর মুখের নিচের ম্যান্ডিবল , কয়েকটি দাঁত ভেঙ্গে যায় এবং মাথায় প্রচণ্ড আঘাত পায়।

পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, ৭ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় রাস্তায় গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন।

সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- জয়, মো. জাহাঙ্গীর আলম, মো. সুলতান, রাজু, মিজান, মো. শাহজালাল ও রিপন।

জানা যায়, রাতে কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে রাস্তার কল বসানোর কাজ করছিলেন শ্রমিকরা। তখন সেখানে ঝাঁলাইয়ের কাজ করতে গেলে পাশে গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাত শ্রমিক দগ্ধ হন।

দগ্ধদের মধ্যে দুইজন শঙ্কামুক্ত হলেও বাকি পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গতরাতে নারায়ণগঞ্জ থেকে সাতজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে মিজান ১৯ শতাংশ, জাহাঙ্গীর আলম ১০ শতাংশ, রিপন ৯ শতাংশ, সুলতান ২০ শতাংশ, শাহজালাল ৭ শতাংশ, মো. জয় ২২ শতাংশ ও রাজু ২ শতাংশ দগ্ধ হয়েছে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ হাইকোর্টের

সারাদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে বলেছেন আদালত।

স্থানীয় সরকার সচিব, স্বাস্থ্য সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা বাস্তবায়ন করে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এছাড়াও ডেঙ্গু নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে বলেছেন আদালত। কমিটিতে বিশেষজ্ঞ ব্যক্তিদের রাখতে বলা হয়েছে। পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা আবেদন শুনানি নিয়ে মঙ্গলবার (১২ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান। এর আগে গত সপ্তাহে সারা দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

গণতন্ত্র ছাড়া অন্য কোনো কিছু চলবে না: মির্জা ফখরুল

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসুন ঐক্যবদ্ধ হয়ে সবাইকে পরিষ্কারভাবে জানিয়ে দেই যে, এখানে গণতন্ত্র ছাড়া অন্য কোনো কিছু চলবে না। আর কোনো স্বৈরাচার সুযোগ পাবে না, আমরা পরাজিত করব।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা শুরুর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। এরপর তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি উদ্বোধনের আহ্বান জানান। বিকেল পৌনে ৩টার দিকে নয়াপল্টন থেকে মানিক মিয়া অভিমুখে র‍্যালি শুরু হয়।

৭ নভেম্বর ছিল বাংলাদেশকে আধিপত্যবাদ থেকে মুক্ত করার দিন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ৭ নভেম্বর শুধু একটি দিন নয়। এই দিন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিন। এর আগে ৩ নভেম্বর অভ্যুত্থান হয়েছিল। তার লক্ষ্য ছিল বাংলাদেশে আবার আধিপত্যবাদ প্রতিষ্ঠা করা এবং একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করা। কিন্তু দেশপ্রেমিক সৈনিক আবার অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের পরাজিত করে স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়। এই ইতিহাস বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস, বাংলাদেশকে আধুনিক রাষ্ট্রে পরিণত করার ইতিহাস, বাংলাদেশের মানুষকে স্বাতন্ত্র্য পরিচিতি দেওয়ার ইতিহাস।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালের এই দিনে যে জাতীয়তাবাদের আন্দোলনের সূচনা হয়েছিল জিয়াউর রহমানের নেতৃত্বে, পরবর্তীকালে খালেদা জিয়া তার পতাকা তুলে ধরেছেন। তারপর আবার সেই পতাকা তুলে ধরেছেন আমাদের আজকের নেতা তারেক রহমান।

৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের অস্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষ আমাদের নেতাদের সঙ্গে একাত্ম হয়ে গেছে। এ বছর আমরা আরেকটা অভ্যুত্থান দেখেছি, ছাত্র-জনতার অভ্যুত্থান। দীর্ঘ ১৭ বছর আমরা লড়াই-সংগ্রাম করেছি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই ১৭ বছরে পরিকল্পিতভাবে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছিল, দেশকে লুটপাটের রাজ্যে পরিণত করেছিল। শেখ হাসিনা তার দোসরদের নিয়ে এই দেশকে লুটপাট করেছে। এই ১৭ বছরে আমাদের অনেকে মানুষ নিহত হয়েছে। অনেক মানুষ গুম হয়েছে।

তিনি আরও বলেন, তারপর ছাত্র-জনতার অভুতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ হয়েছে। এই অভ্যুত্থানে হাসিনা পালিয়েছে। সে পালালেও তার দোসররা এখানে আছে। তারা আবার আক্রমণ করবে। আমরা আমাদের র‍্যালিতে সবাই ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে ধ্বংস করার যেকোনো প্রচেষ্টাকে নস্যাৎ করব। কোনো সংকট এলে আমরা অবশ্যই মোকাবিলা করব। আমরা বিশ্বাস করি বাংলাদেশের স্বাধীনতাপ্রিয়, গণতন্ত্রকামী সৈনিকরা এবং দেশের মানুষরা ঐক্যবদ্ধ থাকবেন এবং আছেন।

সাতক্ষীরায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাই‌কেলের তিন আরোহী নিহত হ‌য়ে‌ছেন। বৃহস্প‌তিবার (৭ ন‌ভেম্বর) ভোরে সাতক্ষীরা-খুলনা মহাসড়‌কের অ্যাড‌ভো‌কেট আব্দুর রহমান কলেজের সামনে এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন-সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া গ্রামের শামসুর ফকিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) তালার সুজনশাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)ও যশোরের ঝিকরগাছা উপজেলার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮)।

বি‌সিক শিল্প নগরী এলাকার অ্যাড‌ভো‌কেট আব্দুর রহমান কলেজের মোয়াজ্জিন জানান, তিনি ফজরের আযান দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বাইরে বিকট শব্দ হয়। আযান শেষে তিনি কলেজের দুই সিকিউরিটি গার্ডকে নিয়ে বাইরে এসে দেখেন দুর্ঘটনাকব‌লিত তিনজন লোক পড়ে আছে।