আওয়ামী লীগের আসন্ন সম্মেলনে কমিটিতে বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই জানিয়ে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সভাপতি পদে তিনি (শেখ হাসিনা) অপরিহার্য। তাকে সমর্থন করবে না এমন কেউ নেই। সাধারণ সম্পাদক পদে অন্তত ১০ জন প্রার্থী আছেন, যারা সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতা রাখেন। কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে নেত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটবে। পরবর্তী কাউন্সিলে হয়তো রদবদল হবে। আপাতত বড় ধরনের পরিবর্তনের ব্যাপারে ভাবছি না।
বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
কাদের বলেন, আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সহযোগিতায় ডিজিটাল বাংলাদেশ করেছি। এখন লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। বৈশ্বিক সংকটের কারণে এবারের সম্মেলন চ্যালেঞ্জিং। সংকটকে সম্ভাবনায় রূপ দিতে এ সম্মেলনে স্মরণকালের সর্ববৃহৎ সুশৃঙ্খল উপস্থিতি নিশ্চিত করা হবে। সম্মেলনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার উদ্দেশ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
সেতুমন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছি আমরা। সে লক্ষ্যে কাজ করে যাবো। মূল লক্ষ্য শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আওয়ামী লীগ আগামী সরকার পরিচালনার জন্য প্রস্তুত।
আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল আগামী ২৪ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। সেই কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হবে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
ভারতের বিপক্ষে সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে মিরপুরে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর পরও পরপর দুই ওপেনার হারিয়ে বিপদে পড়লেও সেখান থেকে বাংলাদেশকে পথ হারাতে দেননি সাকিব আল হাসান আর মমিনুল হক। এরপর অনেকটা চমক হিসেবে চারে আসেন সাকিব আল হাসান। দলে ফেরা মুমিনুল হক লড়ছেন তার সঙ্গে।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। টস জিতে আগে ব্যাট করতে নেমে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৮২ রান করেছে স্বাগতিকরা।
ব্যাটিংয়ে নেমে প্রথম ঘণ্টা কাটিয়ে দিয়েছিলেন আগের ম্যাচেই শতরান পেরোনো জুটি গড়া জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত। মাঝে অবশ্য তারা দিয়েছিলেন কয়েকটি সুযোগ। জাকিরের ক্যাচ ছাড়েন সিরাজ। তবে এরপরও ঠিক ছিল রানের গতি।
কিন্তু হঠাৎই হয় ছন্দপতন। জয়দেব উনাদকাটের বলে কাট করতে গিয়ে চতুর্থ স্লিপে দাঁড়িয়ে থাকা লোকেশ রাহুলের হাতে ক্যাচ তুলে দেন জাকির। ১ চারে ৩৪ বলে ১৫ রান করে সাজঘরে ফেরত যান তিনি।
তিন বল পরই আউট হয়ে যান শান্ত। রবীচন্দ্রন অশ্বিনের বলে প্যাড আপ করেন তিনি। আম্পায়ার আউট দিলে রিভিউ নেন। পরে আম্পায়ারস কলে সাজঘরে ফেরত যেতে হয় ৫৭ বলে ২৪ রান করা শান্তকে।
দুজনের বিদায়ের পর চারে অনেকটা চমক হিসেবে আসেন সাকিব আল হাসান। অন্য প্রান্তে দারুণ সব শট খেলছেন মুমিনুল হক। ৪ চারে ৩৯ বলে ২৩ রান করে অপরাজিত আছেন তিনি। ৩৮ বলে ১৬ রান করেন সাকিব।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেল আর মাত্র ৬ দিন পর দুরন্তগতিতে ছুটে চলবে । আপাতত উত্তরা থেকে আগারগাঁও, যা প্রকল্পের প্রথম অংশ। দ্বিতীয় অংশ তথা আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চালুর পরিকল্পনা ২০২৩ সালের শেষ দিকে। আর মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সালে।
তবে প্রথম অংশের উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৮ ডিসেম্বর। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত থেকে মেট্রোরেল উদ্বোধন করবেন। একই সঙ্গে তিনি ভ্রমণ করবেন মেট্রোরেলে।
প্রধানমন্ত্রীর উদ্বোধন উপলক্ষে দিয়াবাড়ি থেকে আগারগাঁও স্টেশনে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। এজন্য ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রীর নিরাপত্তায় আগারগাঁও থেকে দিয়াবাড়ি পর্যন্ত মেট্রোরেল সংলগ্ন এলাকার ভবনের বাসিন্দাদের জন্য সাতটি নির্দেশনা দিয়েছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের পল্লবী জোনের সহকারী কমিশনার আব্দুল হালিম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় এসএসএফের পরামর্শ অনুযায়ী আমরা এলাকাবাসীকে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে মেট্রোরেল সংলগ্ন এলাকায় নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ করা হচ্ছে।
নির্দেশনাগুলো হলো:
১. কোনো ভবন বা ফ্ল্যাটে আগামী ২৯ ডিসেম্বরের আগে নতুন ভাড়াটিয়া উঠতে পারবেন না।
২. কোনো ভবনের কমার্শিয়াল স্পেসে ২৮ ডিসেম্বর নতুন কোনো অফিস, দোকান, রেস্তোরাঁ খোলা যাবে না।
৩. ২৮ ডিসেম্বর মেট্রোরেল সংলগ্ন কোনো ভবনের বেলকনি ও ছাদে কাপড় শুকাতে দেওয়া যাবে না এবং কেউ দাঁড়াতে পারবেন না।
৪. ওইসব এলাকার ভবন, বিল্ডিং বা ফ্ল্যাটে ওইদিন কোনো ছবি বা ফেস্টুন লাগানো যাবে না।
৫. মেট্রোরেল সংলগ্ন কোনো ভবনের কমার্শিয়াল স্পেসে বা আবাসিক হোটেলে ২৮ ডিসেম্বর কেউ অবস্থান করতে পারবেন না।
৬. ওই এলাকার কোনো ভবন বা ফ্ল্যাটে যদি বৈধ অস্ত্র থাকে, তা ২৫ ডিসেম্বরের মধ্যে থানায় জমা দিতে হবে।
৭. মেট্রোরেলের দুই পাশের সব ব্যাংক বা এটিএম বুথ ২৮ ডিসেম্বর সকাল থেকে উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন পর্যন্ত বন্ধ রাখতে হবে।
প্রসঙ্গত, ২৮ ডিসেম্বর উদ্বোধনের পর ২৯ ডিসেম্বর থেকে যাত্রীদের জন্য মেট্রোরেল উন্মুক্ত করা হবে বলে জানা গেছে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে ২০২২-২৩ অর্থ বছরে দ্বিতীয় সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠানের খেতাব অর্জন করেছে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড। রোববার (১৮ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অধিশাখা-২ (কর) এর সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসুর সই করা প্রজ্ঞাপনে ব্যক্তি, কোম্পানি ও অন্যান্য ক্যাটাগরিতে নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়। উল্লিখিত ক্যাটাগরিতে প্রথম স্থানে আছে মিডিয়া স্টার লিমিটেড। এই ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করেছে সময় মিডিয়া লিমিটেড। আর চতুর্থ স্থানে আছে টাইমস মিডিয়া লিমিটেড।
২০০৯ সালে প্রতিষ্ঠিত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান, নিউজ টোয়েন্টিফোর, বাংলানিউজটোয়েন্টিফোর.কম, রেডিও ক্যাপিটাল ও টি-স্পোর্টস। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২১-২২ অর্থবছরের জন্য সেরা করদাতা হিসেবে মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ডের জন্য মনোনীত করেছে।
সেরা করদাতাদের মধ্যে ব্যক্তি ক্যাটাগরিতে ৭৬ জন, কোম্পানি ক্যাটাগরিতে ৫৩ প্রতিষ্ঠান এবং অন্যান্য ক্যাটাগরিতে ১২টি প্রতিষ্ঠানসহ মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড দেওয়া হচ্ছে। ট্যাক্স কার্ড পাওয়া ব্যক্তিরা রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা পাবেন। তাদের জন্য বরাদ্দ রাখা হবে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ, তারকা হোটেলসহ সব আবাসিক হোটেল বুকিংয়ে অগ্রাধিকার।
পাশাপাশি কর কার্ডধারী নিজে ও তার স্ত্রী বা স্বামী, নির্ভরশীল সন্তানের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন। থাকবে আকাশ, রেল ও জলপথে সরকারি যানবাহনে টিকিট প্রাপ্তিতে অগ্রাধিকার। এ ছাড়া জাতীয় অনুষ্ঠান, সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন তারা।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
ময়মনসিংহের ভালুকায় ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের পিলারের সাথে ধাক্কা লেগে রামিন খান (২৩) নামে প্রাণ গ্রুপের এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন।
বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ক্লাবের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রামিন খান ময়মনসিংহের গৌরিপুর উপজেলার হিম্মত নগরের আলম খানের ছেলে এবং গৌরিপুর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় প্রাণ গ্রুপের বিক্রয় প্রতিনিধি রামিন ভালুকা থেকে ভ্যান ভরাডোবা যাচ্ছিলেন। পথে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে বিদ্যুতের পিলারের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা ৫০ শয্যা সরকারি হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামিন তার বাবার এক মাত্র ছেলে হওয়ার কারণে পড়াশোনার পাশাপাশি চাকরি করে অন্য দুই বোনের পড়ালেখার খরচসহ পরিবারকে আর্থিক সহযোগিতা করে আসছিলেন বলে জানা গেছে।
ভালুকা হাই ওয়ে থানা পুলিশ ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, বিষয়টি শুনেছি, তবে খোজঁখবর নিয়ে পরে বিস্তারিত জানাতে পারবো বলে জানান তিনি।

প্রতিবছরের ন্যায় এই বছরও জমকালো আয়োজনের মধ্যদিয়ে ৫ দিনব্যাপি আবসন খাতেরসবচেয়ে বড় আয়োজন রিহ্যাবের আবাসন মেলা-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।আয়োজিত মেলার শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
এবারের ফেয়ারে ১৮০টি স্টল থাকছে। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ছাড়াও ১৬ বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৩ অর্থলগ্নীকারীপ্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে রিহ্যাব। অদ্য ২১ ডিসেম্বর থেকে এ মেলা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।
আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী তাজুল ইসলাম বলেন, “ঢাকাকে সুন্দরভাবে বসবাসযোগ্যকরার জন্য ইতোমধ্যে ড্যাপ-এর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ড্যাপ-এ ফার হ্রাস বিষয়ে অনেকের মধ্য থেকে উদ্বেগ প্রত্যক্ষকরেছি। সবার যৌক্তিক দাবি বিবেচনা করবো। পরিকল্পিত ঢাকা গড়তে সবাইকে এগিয়ে আসার কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ড্যাপের সভাপতি হিসেবে কোনও পার্শিয়ালিটি করিনি। আমি কারো পক্ষ-বিপক্ষে অবস্থান নিচ্ছি না। দেশের কল্যাণে কোথাওকোনও কিছু করার হলে আমি সেটা অবশ্যই করবো। ৫০ বছর পর ঢাকার জনসংখ্যা হিসাব করেই আমরা সেটা করবো।’
ঢাকাসহ সারা দেশের নাগরিকদের আবাসনের স্বপ্ন পূরণে রিহ্যাবের অবদান অনেক বলেও অভিমত দেন এলজিআরডি মন্ত্রী।
রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন বলেন, ’অর্থনৈতিক অগ্রগতির সাথে সাথে মানুষের ভালো জায়গায় সুন্দরএকটি ফ্ল্যাট নিয়ে থাকার আগ্রহ বাড়ছে। আমরা নাগরিকদের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছি। সাম্প্রতিক সময়ে প্রতিটি নির্মাণসামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং নতুন ড্যাপ এ ফ্লোর এরিয়া রেশিও (ফার) হ্রাসের কারণে আমরা আবাসন সেক্টর নিয়ে বড়ধরনের সংকটে রয়েছি। নতুন ড্যাপের ঘোষিত ফার হ্রাসের কারণে মূল ঢাকায় বেশিরভাগ ভবন হবে ৪ থেকে ৫ তলা। ফলেআগামীতে আবাসন সংকট আরও প্রকট হবে। কারণ ফ্ল্যাটের চাহিদা এবং জোগানের মধ্যে ভারসাম্যহীনতা তৈরি হবে। নতুনড্যাপের প্রজ্ঞাপন জারি হওয়ার পর বিগত প্রায় ৪ মাসে রিহ্যাব সদস্যরা জমির মালিকের সাথে কোনও চুক্তি বা সমঝোতায় যেতেপারেনি। কেউ নতুন করে প্ল্যান পাস করেনি। পুরাতন প্রকল্পগুলো নিয়েই অনেকে কাজ করছেন। ফলে আগামীতে ফ্ল্যাটের সংকটতৈরি হবে এবং দাম বাড়বে।

আবাসন খাতের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইন্তেখাবুল হামিদ বলেন, পরিকল্পিত ওআধুনিক বাসস্থান তৈরিতে গৃহঋণের অবদান অনস্বীকার্য। বর্তমান প্রেক্ষাপটে একজন নাগরিকের পক্ষে হাউজ লোন ছাড়া ফ্ল্যাটবা প্লট ক্রয় করা প্রায় অসম্ভব। ক্রেতারা যাতে খুব সহজে এই ঋণ পেতে পারে সেই ব্যবস্থা করার দাবি জানান তিনি।
রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট (প্রথম) কামাল মাহমুদ বলেন, এই মুহূর্তে বড় সংকট নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি ও ড্যাপ-এ ফার হ্রাস।জিডিপিতে ১৫ শতাংশ অবদান রাখা আবাসন শিল্প আজ হুমকির মুখে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ও ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদসোহেল রানা। অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল কৈয়ূম চৌধুরীসহ রিহ্যাব পরিচালকবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিতছিলেন।
প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় দুই ধরনের টিকিট থাকছে।একটি সিঙ্গেল এন্ট্রি অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকিটের প্রবেশমূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় ৫ বার প্রবেশ করতে পারবেন। এন্ট্রি টিকিটের প্রাপ্তসম্পূর্ণ অর্থ দুঃস্থদের সাহায্যার্থে ব্যয় করা হবে। এবছর প্রতিদিন র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। ‘আয়োজকরা জানান,
‘স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল-সবুজের বাংলাদেশ’- এই স্লোগানকে সামনে রেখে এবার রিহ্যাব মেলা অনুষ্ঠিত হচ্ছে। ২০০১সালে প্রথমবারের মতো ঢাকায় রিহ্যাব হাউজিং মেলার যাত্রা শুরু হয়।
The post জমকালো আয়োজনে রাজধানীতে রিহ্যাব আবাসন মেলার শুভ উদ্বোধন appeared first on বিজনেস বাংলাদেশ.
আনোয়ারায় রান্নার চুলা থেকে আগুন লেগে চার বসতঘর পুড়ে গেছে।
বুধবার (২১ ডিসেম্বর) রাত ১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দ কুচাইয়া একালার তিতুন মুন্সির বাড়িতে এই আগুন লাগার ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন, স্থানীয় দিল মুহাম্মদ, আব্বাস, জানে আলম ও মন্জুর।
এবিষয়ে প্রত্যক্ষদর্শী স্থানীয় রোকসানা মমতাজ জানান, রাত ১টার দিকে পাশের ঘরে আগুন লাগে। পরবর্তীতে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও চারঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।
এবিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, আগুনের খবর শুনে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট তৎক্ষনাৎ ঘটনাস্থলের উদ্দেশ্য বেরিয়ে পড়ে কিন্তু লোকেশন না চেনায় আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে যায়। ততক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।