আনোয়ারায় রান্নার চুলা থেকে আগুন লেগে চার বসতঘর পুড়ে গেছে।
বুধবার (২১ ডিসেম্বর) রাত ১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দ কুচাইয়া একালার তিতুন মুন্সির বাড়িতে এই আগুন লাগার ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন, স্থানীয় দিল মুহাম্মদ, আব্বাস, জানে আলম ও মন্জুর।
এবিষয়ে প্রত্যক্ষদর্শী স্থানীয় রোকসানা মমতাজ জানান, রাত ১টার দিকে পাশের ঘরে আগুন লাগে। পরবর্তীতে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও চারঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।
এবিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, আগুনের খবর শুনে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট তৎক্ষনাৎ ঘটনাস্থলের উদ্দেশ্য বেরিয়ে পড়ে কিন্তু লোকেশন না চেনায় আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে যায়। ততক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।


