আবারও বঙ্গবন্ধু টানেলে দুর্ঘটনা, আহত ২

0
137

গতকাল রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় টানেলের বোর্ড ভেঙ্গে গিয়েছে। এই ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী আহত হয়েছে।

টানেল সংশ্লিষ্ট কতৃপক্ষ জানায়, গতকাল রাত আনুমানিক আটটার দিকে পণ্যবাহী একটি ট্রাক টানেলের পতেঙ্গা প্রান্ত আসছিল। ট্রাকের চালক অত্যন্ত দ্রুততার সাথে টানেলের ভেতরে প্রবেশ করে। টানেলের ভিতরে মাঝামাঝি স্থানে ট্রাকটি নিয়ন্ত্রন হারায়। তখন ট্রাকটি টানেলের দেয়ালে গিয়ে ধাক্কা খায়। এর ফলে টানেলের বোর্ড
ভেঙ্গে যায় এবং ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় আহত ট্রাকের চালক ও তার সহকারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পরপরই টানেলের নিরাপত্তায় নিয়োজিত কর্মী ও নৌবাহিনীর সদস্যরা দুর্ঘটনাকবলিত ট্রাক উদ্ধার করে টোল প্লাজায় নিয়ে যান।

টানেল কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী তানভীর রিফা বলেন, টানেলের টিউবের ভেতরে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারালে এ ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা গিয়ে ট্রাকটি উদ্ধার করেন এবং যান চলাচল স্বাভাবিক রাখেন। এ ঘটনায় থানায় মামলা করা হবে জানান টানেল কর্তৃপক্ষ।

উদ্বোধনের পর থেকে গত তিন মাসের মধ্যে টানেলের ভেতরে-বাইরে আটটি দূর্ঘটনায় প্রান গেল দুইজনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here