মঙ্গলবার ,৫ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 673

মাদ্রিদে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের উদ্যোগে স্পেনের রাজধানী মাদ্রিদে শুরু হয়েছে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট। সোমবার (১৮ অক্টোবর) মাদ্রিদের নিকটবর্তী এল কাসেল মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শক সমাগম ঘটে। সোমবার এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বর্তমান চ্যাম্পিয়ন টাইগার মাদ্রিদকে ৩৬ রানে হারিয়ে জয়ী হয় সাবেক চ্যাম্পিয়ন ঢাকা ফ্রুতাস ক্রিকেট টিম।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র সহ-সভাপতি ও বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের ভারপ্রাপ্ত সভাপতি আলামীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক ক্রীড়া সম্পাদক আবু বক্কর তামিম ও বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের ক্রীড়া সম্পাদক সাঈদ আনোয়ার।

স্বাগত বক্তব্য দেন গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক মিল্টন ভূঁইয়া কচি। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এসএম মাসুদুর রহমান। বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বাক্কার, সিলেট ফ্রেসকো কোম্পানির পরিচালক সাইফুল ইসলাম ইকবাল, স্পেন বাংলা প্রেস ক্লাবের সদস্য কবির আল মাহমুদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক বলেন, পোশাক আর ক্রিকেট বাংলাদেশকে বহির্বিশ্বে ব্র্যান্ডের এক নতুন দিগন্ত সূচনা করেছে। প্রবাসের শত কর্মব্যস্ততার মধ্যে খেলাধুলা উন্নত ও সুস্থ মানসিকতা এবং এগিয়ে চলার পথে প্রবাসীদের জন্য উদ্দীপক হিসেবে কাজ করবে।

স্পেনে প্রবাসী বাংলাদেশিরা ক্রিকেটে যাতে উন্নতি করতে পারেন, সেজন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক ও খেলোয়াড়েরা প্রত্যাশা ব্যক্ত করে বলেন- ফুটবলের দেশ স্পেনে বাংলাদেশি বিভিন্ন কমিউনিটিগুলো এগিয়ে এলে ক্রিকেটের মাধ্যমে স্থানীয়রা বাংলাদেশকে চিনবে নতুনভাবে। টুর্নামেন্টে মোট ছয়টি টিম অংশগ্রহণ করেছে। পয়েন্ট টেবিলের শীর্ষ চার টিম সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে।

সৌন্দর্যের আধার আড়িয়াল বিল

কথায় আছে মক্কার মানুষ হজ পায় না। আড়িয়াল বিল ভ্রমণের ব্যাপারটাও হয়তো দে-ছুট ভ্রমণ সংঘের বন্ধুদের জন্য এতকাল সে রকমটাই ছিল। দেশের ভেতর কত দূরদূরান্ত জেলা-উপজেলাসহ প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়ালেও খোদ ঢাকার পাশেই বিক্রমপুরের [মুন্সীগঞ্জ] আড়িয়াল বিল নৌভ্রমণে গিয়েছিলাম মাত্র কয়েকদিন আগে। নিয়মিত বিক্রমপুরে যাতায়াত করা যাদের এতকাল দায়িত্ব দিয়েছিলাম আয়োজন করার, তাদের ওপর এবার ভরসা না করে নিজেই ভ্রমণ আয়োজনের প্রস্তুতি নিলাম। সহযোগিতা করল শ্রীনগর উপজেলা বন্ধু ৯২ ব্যাচ ক্লাবের সদস্য সচিব দোস্ত আক্তার হোসাইন সাগর। শুক্রবার ফজরের পরপরই বিভিন্ন মহল্লা থেকে বাইকার বন্ধুরা সবাই একেএকে জড়ো হই যাত্রাবাড়ী। এরপর সকাল ৮টায় ছুটি শ্রীনগরের পথে। যাওয়ার সময় নাশতা সারব হাসারা বাজারের এক হোটেলে। জনৈক বন্ধুর তথ্যমতে সেই হোটেলের পরোটা-ভাজি নাকি সেই টেস্ট। হোটেলটা খুঁজতে গিয়ে প্রায় এক ঘণ্টা পুরাই বেহুদা। খাবারের মান নাইবা লিখলাম। কোনো মতে পেটে পুরে আবারও ছুটলাম। ওদিকে গাদিঘাটের ফয়সাল আমাদের জন্য সকাল আটটা থেকেই অপেক্ষায়। শ্রীনগর বাজারের হালকা যানজট এড়িয়ে খুব অল্প সময়ের মধ্যেই গাদিঘাট পৌঁছি। জুমার দিন তাই সময় ক্ষেপণ না করে দ্রুত ট্রলার ছাড়ি। সেই চিরচেনা ভটভট শব্দ। এখন আর বিরক্ত লাগে না। তবে নৌভ্রমণের সুন্দর মুহূর্তগুলোতে ট্রলারের এ বিকট আওয়াজের পরিত্রাণ কামনা করি।

ধীরে ধীরে ট্রলার বিশাল জলরাশির বুক চিরে এগোতে থাকে। ট্রলার ভেসে ভেসে যতই এগোয় ততই মুগ্ধতা আচ্ছন্ন করে। মাথার ওপর শরৎকালের ঝকঝকে আকাশ। উড়ে এসে জুড়ে বসা মৌসুমি পানির ছলছল শব্দ। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। মাঝেমধ্যে বিলের মাঝে মাথা জেগে থাকা সবুজে ঘেরা গ্রাম। ধর্মজালে জেলেদের মাছ ধরার মনোরম দৃশ্য। এত কিছু মিলিয়ে অসাধারণ সব নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য। আড়িয়াল বিলের বুকে বয়ে যাওয়া খালের প্রান্তরে উঁচু ডিবির মতো সুবিধাজনক একটি স্থানে ট্রলার থামিয়ে সবাই জলকেলিতে মেতে উঠি। পায়ের তলা থেকে কাদা তুলে তা চেহারায় মাখামাখি করি। মনে হয় যেন সেই সময়টাতে শৈশবে ফিরে গিয়েছিলাম। কিন্তু তা আর ফিরে পাওয়ার নয়। আড়িয়াল বিল হলো বাংলাদেশের মধ্যাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় ও প্রাচীন বিল। পদ্মা ও ধলেশ্বরী নদী দুটির মাঝখানে বিলটির অবস্থান। শুকনো মৌসুমেও বিলে যথেষ্ট পানি থাকে। আর বর্ষাতে হয় ভয়াল রূপ। চারদিকে তখন শুধু থইথই পানি। আড়িয়াল বিল মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা থেকে শুরু। এর আয়তন প্রায় ১৩৬ বর্গ কিলোমিটার। ধারণা করা হয় প্রাচীনকালে এখানে গঙ্গা ও ব্রহ্মপুত্র সঙ্গমস্থল ছিল। পরে উভয় নদী দুটি প্রবাহ বদলানোর কারণে ওই স্থানটি শুষ্কতায় রূপ নিয়ে বিলে পরিণত হয়েছে।

হাজার বছর ধরেই আড়িয়াল বিল পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করে আসছে। বিলটি মুন্সীগঞ্জ ও ঢাকা জেলার বিভিন্ন জায়গাজুড়ে বিস্তৃত। আড়িয়াল বিলে মিলে প্রচুর পরিমাণে হরেক রকমের দেশি মাছ। যা দেশের চাহিদার অনেকখানিই আসে এ বিল থেকে। ভোজন রসিকদের কাছে বিলের সুস্বাদু মাছের খ্যাতিও রয়েছে বেশ। তাহলে ভ্রমণ বন্ধুরা আর দেরি কেন? পানি থাকতে থাকতেই ঘুরে আসতে পারেন নান্দনিক সৌন্দর্যের উজাড় করা প্রকৃতির মৎস্য ও শস্য ভান্ডারখ্যাত আড়িয়াল বিল থেকে।

তথ্য

পানি নেমে যাওয়ার পরও আড়িয়াল বিল তার নয়নাভিরাম সৌন্দর্য হারায় না। শীতে ধরা দেয় ভিন্ন রূপে। তখন শুধু বিভিন্ন সবজির ক্ষেত। আড়িয়াল বিলের মিষ্টিকুমড়ার নামডাক দেশজুড়ে। যার এক একটির ওজন ৩-৪ মণ পর্যন্ত হয়ে থাকে।

যাবেন কীভাবে

ঢাকার গুলিস্তানসহ বিভিন্ন বাসস্ট্যান্ড থেকে মাওয়াগামী বিভিন্ন পরিবহণ চলাচল করে। সেই গাড়িতে চড়ে শ্রীনগর বাস স্টপিজে নেমে অটো/সিএনজিতে গাদিঘাট গ্রাম। এরপর ঘাটে থাকা ট্রলার রিজার্ভ করতে হবে। দিনে দিনে ঘুরে আসা যাবে। সব মিলিয়ে জনপ্রতি খরচ ৫০০ টাকা হলেই যথেষ্ট। ছবি : দে-ছুট ভ্রমণ সংঘ

৬ লক্ষণে বুঝবেন শরীরে ভিটামিন বি১২’র অভাব

মানব স্বাস্থ্যের জন্য ভিটামিন বি১২ খুবই গুরুত্বপূর্ণ। আর এ ভিটামিনটি আমাদের শরীরে উৎপন্ন হয় না। বিভিন্ন খাবারের মাধ্যমে এটি গ্রহণ করতে হয়। এটি পেতে হয় এই ভিটামিনসমৃদ্ধ খাবার থেকেই।

ভিটামিন বি১২ মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের কার্যকারিতায় সহায়তা করা, ডিএনএ তৈরি ও বজায় রাখা, লোহিত রক্তকণিকা তৈরি ও বজায় রাখা এবং বিপাকীয় প্রক্রিয়া ও শক্তি উৎপাদনে সহায়তা করার মতো গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এটি।

তাই আমাদের শরীরে পর্যাপ্ত ভিটামিন বি১২’র সরবরাহ থাকতে হবে। কিন্তু অনেকেই জানেন না যে, শরীরে ভিটামিন বি১২-এর অভাব রয়েছে কিনা। ছয় লক্ষণে বোঝা যায় ভিটামিন বি১২-এর অভাব রয়েছে কিনা। আসুন জেনে নিই সেই সম্পর্কে—

১. রক্তশূন্যতা
অ্যানিমিয়া হচ্ছে এমন একটি অবস্থা, যেখানে আমাদের শরীরের টিস্যুতে পর্যাপ্ত অক্সিজেন বহন করার জন্য যথেষ্ট স্বাস্থ্যকর লাল রক্তকণিকার অভাব দেখা দেয়। এটিকে হিমোগ্লোবিনের ঘাটতিও বলা হয়। ভিটামিন বি১২-এর অভাবে এটি হতে পারে। এমনটি হলে এর ফলে আপনার ক্লান্ত ও দুর্বল বোধ হতে পারে। এ ছাড়া অনিদ্রা, অলসতা, মেজাজ খারাপের মতো সমস্যা দেখা দিতে পারে।

২. কার্ডিওভাসকুলার সমস্যা
ভিটামিন বি১২-এর অভাবে কার্ডিওভাসকুলার সমস্যা দেখা দিতে পারে।  ডালাসে টেক্সাস হেলথ স্পোর্টস মেডিসিনের একজন নিবন্ধিত ডায়াটিশিয়ান কাইলি জ্যাকস বলছেন, ভিটামিন বি১২ আমাদের শরীরের প্রয়োজনীয় নতুন রাসায়নিক তৈরি করতে হোমোসিস্টাইন নামের অ্যামিনো অ্যাসিডকে ভেঙে দেয়। আর যখন আপনার শরীরে ভিটামিন বি১২-এর অভাব হয়, তখন আপনার হোমোসিস্টাইনের মাত্রা বৃদ্ধি পায়। শরীরে হোমোসিস্টাইনের মাত্রা বেড়ে গেলে তা হার্টঅ্যাটাকের ঝুঁকি বাড়ায়।

৩. ডিমেনশিয়ার মতো লক্ষণ
গবেষণা মতে, পর্যাপ্ত ভিটামিন বি১২-এর অভাবে আলঝেইমার রোগের ঝুঁকি থাকতে পারে। উইনফিল্ড, ইলিনয়ের নর্থ ওয়েস্টার্ন মেডিসিন সেন্ট্রাল ডুপেজ হাসপাতালের একজন অভ্যন্তরীণ মেডিসিন চিকিত্সক নাদিয়া খান বলছেন, পর্যাপ্ত ভিটামিন বি১২ শরীরে না থাকলে ডিমেনশিয়ার মতো উপসর্গ থাকতে পারে। এর ফলে হ্যালুসিনেশন, বিরক্তি, স্মৃতিশক্তি হ্রাস, মেজাজ পরিবর্তনের মতো সমস্যা দেখা দিতে পারে।

৪. ক্লান্তি
জ্যাকসের মতে, ভিটামিন বি-১২ এর প্রধান কাজগুলির মধ্যে একটি হচ্ছে লোহিত রক্তকণিকা উৎপাদন। আর লোহিত রক্তকণিকাগুলো কাজ করার সময় আপনার পেশিসহ সারা শরীরে অক্সিজেন বহন করে। ভিটামিন বি১২-এর অভাবে অক্সিজেন পরিবহণে কম লোহিত রক্তকণিকা থাকায় এটি আপনাকে দুর্বল বা ক্লান্ত বোধ করাতে পারে।

৫. নিঃশ্বাসের দুর্বলতা
খানের মতে, ভিটামিন বি ১২-এর অভাব হলে তা আমাদের পেশিগুলোতে অক্সিজেন সরবরাহ করার জন্য লোহিত রক্তকণিকার ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত। আর এটির কারণে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়া মাথা ঘোরানোও হতে পারে।

৬. জিহ্বায় ঘা
বিভামিন বি১২-এর অভাবে জিহ্বায় ঘা হতে পারে। এমনটি হলে জিহ্বা মসৃণ হয়ে যেতে পারে এবং স্বাদ হারাতে পারে বলছেন খান। আর এমনটি হলে জিহ্বার বঙ লাল বর্ণের দেখা যায়।

তথ্যসূত্র: ইউএস নিউজ ডটকম

ব্যাংকে ম্যানেজার পদে চাকরি

জনবল নিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিউনিটি ব্যাংক লিমিটেড। ‘অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার’ পদে লোক নেবে প্রতিষ্ঠানটি। যোগ্যতা থাকা সাপেক্ষে আপনিও আবেদন করতে পারেন অনলাইনে।

পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার
পদ সংখ্যা: অনির্দিষ্ট
যোগ্যতা: যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম মাস্টার্স পাস।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অডিট ডিভিশনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
বয়স: অনির্ধারিত
চাকরির ধরন: ফুল টাইম

এতে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের ঠিকানা— https://hotjobs.bdjobs.com/jobs/cbbl/cbbl125.htm

 

আবেদনের শেষ তারিখ: আগ্রহীরা আগামী ১০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

পানি পান ছাড়াও শরীরকে হাইড্রেড রাখে যেসব খাবার

সুস্থ থাকার জন্য পানির কোনো বিকল্প নেই। শরীর থেকে পানি কমে গেলে তা খনিজের ভারসাম্য বিনষ্ট করে। এতে শরীরর বিভিন্ন ক্রিয়াকলাপ বিঘ্নিত হয়।

অনেকেই ঠিকমতো পানি পান করতে চান না। আর পানি কম খেলে তা আমাদের শরীরে ডিহাইড্রেশনের সমস্যা সৃষ্টি করতে পারে। কিছু খাবার আছে যা শরীরে পানির ঘাটতি পূরণ করে। আপনি যদি পানি ঠিকমতো পান না করেন তবে বেছে নিতে হবে সেসব খাবার।

১. পর্যাপ্ত শাকসবজি খান
প্রতিদিন যদি আপনি পর্যাপ্ত পরিমাণে শাকসবজি খান, তবে তা আপনার শরীরে প্রায় তিন কাপের বেশি পানি সরবরাহ করতে পারে। বিভিন্ন শবজি যেমন— শসা এবং লেটুসে প্রায় ৯৬ শতাংশ পর্যন্ত পানি থাকে। এ ছাড়া ফুলকপি ও পালংশাকে প্রায় ৯২ শতাংশ পানি থাকে। তাই আপনার শরীরে পানির চাহিদা মেটাতে বিকল্প হিসেবে বেছে নিতে পারেন বিভিন্ন শাকসবজি।

২. বিভিন্ন ফল
বিভিন্ন ধরনের ফলও আপনার শরীরের পানির চাহিদা অনেকটাই পূরণ করতে পারে। যেমন— টমেটোতে ৯৪ শতাংশ, স্ট্রবেরি ও তরমুজে ৯২ এবং আনারস ও কমলায় ৮৭ শতাংশ পর্যন্ত পানি থাকে, যা আপনার শরীরের পানির চাহিদা অনেকটাই পূরণ করতে পারে।

৩. কোল্ড কফি
কফিতে ক্যাফেইন থাকে আর এটি পানি দিয়েই বানানো হয়। তাই এটি আপনার শরীরকে হাইড্রেড করতে সহায়তা করতে পারে। তবে নিউইয়র্কভিত্তিক নিউট্রিশনের একজন নিবন্ধিত ডায়েটিশিয়ান এবং প্রতিষ্ঠাতা ব্রিজিট জেইটলিন বলেছেন, অত্যধিক ক্যাফেইন গ্রহণ করলে তা মাথাব্যথা, ঝাঁকুনি এবং অনিদ্রার কারণ হতে পারে। তাই দিনে এক বা দুই কাপের বেশি এটি না খাওয়াই ভালো।

৪. চিকেন স্যুপ
বেশিরভাগ স্যুপে ঝোল ও লবণ থাকায় তা শরীরে পানি ধরে রাখতে এবং ডিহাইড্রেশনের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। আর এতে যদি আপনি টমেটো বা মুলার মতো সবজি ব্যবহার করেন, তা হলে সেটি আরও বেশি পানি সরবরাহ করবে আপনার শরীরে। এ ছাড়া এতে মুরগির মাংস থাকলে তা আপনার শরীরে প্রোটিনও সরবরাহ করবে।

৫. ডাবের পানি
ডাবের পানি আপনার শরীরকে হাইড্রেড রাখতে অনেক সহায়ক হতে পারে। এতে বেশি পরিমাণে পটাসিয়াম এবং কম পরিমাণে সোডিয়াম ও কার্বোহাইড্রেট থাকায় তা শরীরের জন্য অনেক উপকারী। আপনি ব্যায়াম করার পর শরীরকে আবার চাঙ্গা করতে ও শরীরে পানি সরবরাহ করতে ডাব খেতে পারেন।

তথ্যসূত্র: ইউএস নিউজ ডটকম

কুমিল্লার ঘটনায় ঢাবি শিক্ষক সমিতির চার দফা সুপারিশ

কুমিল্লার সহিংসতার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি চার দফা সুপারিশ করেছে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক পরবর্তী তারা চার দফা সুপারিশ সম্বলিত একটি স্মারক লিপি দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির চার দফা সুপারিশ হলো-
১। হামলার সময়ে স্থানীয় প্রশাসনের সমন্বয়হীনতার যে অভিযোগ উত্থাপিত হয়েছে তা তদন্ত করা। এ ক্ষেত্রে কারও কোনো অবহেলা কিংবা শিথিলতা থাকলে তা চিহ্নিত করে জবাবদিহিতা নিশ্চিত করা।

২। হামলার ঘটনায় নিহতদের পরিবার, ক্ষতিগ্রস্ত পূজামণ্ডপ, আশ্রম, ব্যবসা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া।

৩। এ ধরনের ঘটনাসমূহ রাষ্ট্রদ্রোহিতার শামিল বিধায় দ্রুত বিচার ট্রাইবুনালে বিচার করা।

৪। ধর্মীয় অনুভূতিতে আঘাতের নামে যেকোনো সহিংসতা এবং মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী যেকোনো অপতৎপরতা রোধে সর্বাত্মক সতর্কতা এবং আইনের শাসন নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো নিজামুল হক ভূইয়া, সিন্ডিকেট সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান আবুল মনসুর আহমেদ, সিন্ডিকেট সদস্য হুমায়ুন কবির, প্রক্টর গোলাম রব্বানীসহ প্রমুখ।

এর আগে গত ১৮ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির একটি টিম কুমিল্লা ও চৌমুহনীতে হামলার শিকার পূজামণ্ডপ, মন্দির, আশ্রম, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে এবং আক্রান্ত পরিবার, বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে। ঘটনাস্থল পরিদর্শন করে তারা এই চার দফা সুপারিশ প্রস্তুত করেছেন।

আমেরিকায় তানভীর তারেককে বিশেষ সম্মাননা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তানভীর তারেক সম্প্রতি আমেরিকার একাধিক অঙ্গরাজ্যে বিশেষ সম্মাননা অর্জন করেছেন। এ উপলক্ষে মাসজুড়ে নিউইয়র্ক, কানেক্টিকাট, শিকাগো, মিশিগান, কলারডো ও ক্যালিফোর্নিয়ায় ভ্রমণ করেন তানভীর।

গত ১ অক্টোবর শিকাগোতে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর বিশেষ অনুষ্ঠান। এ বিশেষ আয়োজনে বাংলাদেশি সঙ্গীত পরিচালক ও গণমাধ্যমকর্মী হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। শিকাগোয় নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল মনির চৌধুরী এ সম্মাননা তুলে দেন তানভীরের হাতে। মনির চৌধুরী তার বক্তব্যে বলেন, তানভীর আমার অনুজপ্রতিম। সাংস্কৃতিক জগতে ওর নিষ্ঠা ও অধ্যাবসায় আমাকে দারুণভাবে আনন্দ দেয়।

শিকাগোতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ২০টি দেশের কূটনৈতিকরা অংশ নেন। এর পরের অনুষ্ঠানটি ছিল মিশিগানে। মিশিগানের বাঙালি অধ্যুষিত এলাকা হ্যামট্রামিক। সেখানকার মেয়র হাউজে আয়োজন করা হয় একটি বিশেষ অনুষ্ঠান।

মিশিগানের জনপ্রিয় পত্রিকা ইকবাল ফেরদৌস সম্পাদিত ‘বাংলা সংবাদ’-এর উদ্যোগে এ অনুষ্ঠানে আড্ডা আলোচনা শেষে স্টেট মেয়র ক্যারেন মায়েস্কির হাত থেকে বিশেষ সম্মাননা গ্রহন করেন তানভীর তারেক।

এ আয়োজন প্রসঙ্গে বাংলা সংবাদের সম্পাদক ইকবাল ফেরদৌস বলেন, তানভীর ভাইয়ের সৃজনশীল যে কোনো কাজই আমাকে অনুপ্রেরণা দেয়। এবারের আয়োজনটি ছোট হলেও মেয়র হাউজে এখানকার প্রবাসী সাংস্কৃতিক কর্মীদের সম্মিলনে আয়োজনটি ছিল খুব তাৎপর্যপূর্ণ।

মিশিগানের অনুষ্ঠান শেষে কলরাডোরডেনভার ঘুরে সানফ্রান্সিসকোর এক ঘরোয়া আয়োজনে অংশ নেন তানভীর তারেক। সেখানে বায়োস্কপ ফিল্মসের আয়োজনে এক গানের আড্ডায় অংশ নেন। আয়োজক রাজ হামিদ ও নওশাবা রুবনা রশীদ বলেন, অনেক দিন ধরেই ইচ্ছে ছিল তানভীর ভাইকে ঘিরে একটি আয়োজন করার। অবশেষে গত বছর ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্তির পরই তাকে ঘিরে একটি সংবর্ধনার পরিকল্পনা করি আমাদের বায়োস্কপ ফিল্মসের উদ্যোগে।

যুক্তরাষ্ট্রে সর্বশেষ অনুষ্ঠানটি হয় নিউইয়র্কে। নিউইয়র্কে হাসানুজ্জামান সাকী ও আলমগীর খান আলমের উদ্যোগে তানভীর তারেকের ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্তিকে উদযাপন করেন প্রায় অর্ধশত শিল্পী কলাকুশলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায়, টনি ডায়েস, প্রিয়া ডায়েস, খায়রুল ইসলাম পাখী, রিজিয়া পারভীন, বিউটি দাস, শফিক সাদেকী, তমালিকা কর্মকার, নওশীন, হিল্লোল, ইশতিয়াক রুপু আহমেদ, প্রাবন্ধিক আহমাদ মাজহার, তানভীর শাহিনসহ অনেকে।

যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যের এসব আয়োজন প্রসঙ্গে তানভীর তারেক বলেন, টানা দুই বছর আমরা সবাই নিজ নিজ জায়গায় প্রায় বন্দি ছিলাম। আর গত বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবার পর থেকেই একাধিক সংগঠন থেকে আমন্ত্রণ পাই। তাদের উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধতা কুড়িয়েছি। এ ভালোবাসা আগামীর কাজের জন্য অনুপ্রেরণা দেবে অনেক দিন।

ইশতিয়াক আহমেদের ‘রংমিস্ত্রি’ সজল

অভিনয়ের প্রয়োজনে নানা ধরনের চরিত্রে দেখা গেছে অভিনেতা আবদুন নূর সজলকে। সেই ধারাবাহিকতায় এবার এক রংমিস্ত্রির চরিত্রে অভিনয় করেছেন সজল। ‘রংমিস্ত্রি’ নামের টেলিফিল্মটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাংবাদিক ইশতিয়াক আহমেদ। এতে সজলের বিপরীতে অভিনয় করেছেন সারিকা।

টেলিফিল্মের গল্পে দেখা যাবে- এক চারতলা বাড়িতে রংয়ের কাজ করতে যান সজল। একদিন জানালা দিয়ে দেখতে পান এক মেয়েকে। প্রথম দেখাতেই চোখে লেগে যায় তার। সে ভুলে যায় তাদের অবস্থানগত পার্থক্য।

দ্বিতীয় দিনেও সে কাজের ফাঁকে মেয়েটিকে দেখার চেষ্টা করে। একটা সময় মেয়েটিও এগিয়ে আসে। তার নাম জানতে চায়। জানালা দিয়ে খাবারও বিনিময় হয়। রংমিস্ত্রি জানতে চান বাসায় আর কেউ নেই?

মেয়েটি জানায়, পরিবারের লোকজন বেড়াতে গেছেন। এতে আরও কথাবার্তা বাড়ে দুজনের। সখ্য তৈরি হয়।

একটা সময় মেয়েটার পরিবারের লোকজন চলে আসেন। শুরু হয় জটিলতা। এভাবেই এগিয়ে যায় টেলিফিল্মটির কাহিনী। রাজধানীর উত্তরা এবং অন্য কয়েকটি জায়গায় এটির চিত্রায়ন হয়েছে। সজল ও সারিকা ছাড়াও এতে অভিনয় করেছেন- কচি খন্দকার, প্রিয়ন্তি গোমেজ, রাজু আহসান, শেখ স্বপ্না, রিয়া বর্মণ, সৈকত ইসলাম, আরাবী মাহমুদ নোমানসহ অনেকে। টেলিফিল্মটি প্রচার হবে ২৭ অক্টোবর দুপুর ৩টায় চ্যানেল আইতে।

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

টি-টোয়েন্টি ক্রিকেটে পথচলা শুরুর ১৫ বছরে এসেও ইংল্যান্ডের সাক্ষাৎ পায়নি বাংলাদেশ। অবশেষে বিশ্বকাপে আজ এই সংস্করণে প্রথম ইংলিশদের মুখোমুখি হবে টাইগাররা।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বুধবার বিকেল ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

পরিষ্কার ফেভারিট হিসাবে মাঠে নামবে ইংল্যান্ড। অনেকদিন ধরেই ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের মুকুট নিজেদের মাথায় দিয়ে রেখেছেন মরগান-মালানরা।
আসরের প্রথম ম্যাচে রাজার মতোই জিতলেন তারা। আগ্রাসী হয়ে খেলে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৫৫ রানে গুঁড়িয়ে দিলেন ইংলিশরা। ৬ উইকেটের দাপুটে জয়ে ফুরফুরে মেজাজে আছে ইংলিশরা।

বাংলাদেশের বোলারদের পেলে বাটলাররা তুলোধোনা করে ছাড়বে- এমনটা বোঝাই যাচ্ছে। অন্যদিকে গ্রুপপর্বের বাধা ডিঙ্গিয়ে মূলপর্বে সুযোগ পেয়ে প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ১৭১ রান করেও বাজে ফিল্ডিংয়ের কারণে হেরে ব্যাকফুটে বাংলাদেশ।

তবে বাংলাদেশও ছেড়ে দেবার পাত্র নয়। সুযোগের অপেক্ষায় থাকবে টাইগাররা। আর তা লুফে নিয়েই ম্যাচভাগ্য নিজের পকেটে পুরতে পারেন মাহমুদউল্লাহ।

এদিকে এমন কঠিন প্রতিপক্ষের বিপক্ষে কেমন একাদশ নিয়ে নামবেন মাহমুদউল্লাহ তা নিয়ে কৌতুহল থেকেই যায়া।

আজ বাংলাদেশ একাদশে শ্রীলংকার বিপক্ষের ম্যাচে একাদশে অন্ততপক্ষে দুটো পরিবর্তন আসতে পারে। একটি হচ্ছে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। যিনি পিঠের ব্যথায় ম্যাচ থেকে ইতোমধ্যে ছিটকে গেছেন। তার জায়গায় মূল দলে ঢোকার সুযোগ পেয়েছেন রুবেল হোসেন। অন্যদিকে পেসার তাসকিনকে বসিয়ে শরীফুল ইসলামকে নেওয়া হতে পারে বলে গুঞ্জন চলছে।

এদিকে শ্রীলংকার ম্যাচে সহজ দুটি ক্যাচ ছেড়ে সমালোচনার বেড়াজালে আটকে আছেন ওপেনার লিটন দাস। তার ব্যাটেও রান আসছে না। তাই ইংল্যান্ডের বিপক্ষে তার একাদশে থাকা নিয়ে শংঙ্কা রয়েছে। তার বদলে একাদশে ফের ফিরতে পারেন সৌম্য সরকার। আসরে এখন পর্যন্ত ২ ফিফটি পাওয়া ওপেনার নাঈম শেখের সঙ্গে এখন কে নামবেন ওপেনিংয়ে তা নিয়ে সংশয় রয়ে গেছে।

একনজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস/সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকু রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, রুবেল হোসেন/শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ:

জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মরগান, লিয়াম লিভিং, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও টাইমাল মিলস।

ইংল্যান্ডের বিপক্ষে নামার আগেই বাংলাদেশ দলে ২ দুঃসংবাদ

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে দীর্ঘদিন ধরে শীর্ষস্থান ধরে রেখেছে ইংল্যান্ড দল। ক্রিকেটের এই ক্ষুদে সংস্করণের বিশ্বকাপে শুরুটাও তারা করেছে এক নম্বর দলের মতোই।

বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৫৫ রানে গুঁড়িয়ে দিয়েছে মরগানের দল।

এবার সেই ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। আজ (বুধবার) আবুধাবিতে টি-টোয়েন্টির পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ সময় বিকাল ৪টায় মাঠে নামছে টাইগাররা।

আর এমন কঠিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগেই বাংলাদেশ শিবিরে ভেসে এলো দুঃসংবাদ। তাও আবার দু-দুটি। প্রথমটি হচ্ছে, দলের পেস অলরাউন্ডার সাইফউদ্দিনের পিঠের পুরনো ব্যাথা ফের জেগে উঠেছে। ব্যথা এতোটাই বেশি যে, গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন তিনি। তাকে আর পাওয়া যাবে না বাকি ম্যাচগুলোতে।

দ্বিতীয়টি হচ্ছে, চোট পেয়েছেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। যে কারণে বাংলাদেশ শিবিরে আতঙ্ক দেখা দিয়েছে।

জানা গেছে, দুবাই স্পোর্টস সিটির আইসিসি ক্রিকেট একাডেমিতে মঙ্গলবার বিকেলে পেসার তাসকিন আহমেদের বলে ব্যাটিং অনুশীলন করছিলেন সোহান। এ সময় তাসকিনের একটি দ্রুতগামী বল এসে আঘাত করে সোহানের তলপেটের ঠিক নিচের দিকে। ব্যথায় কুঁকড়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর তলপেটে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি।

এ খবরে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে, বুধবার ইংল্যান্ডের বিপক্ষে নুরুল হাসান সোহানকে উইকেটের পেছনে দেখা যাবে কি না।

সারাদিন এমন শঙ্কার মধ্যে অবশ্য আশার বাণী শুনিয়েছেন বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম। তিনি জানিয়েছেন, নুরুলের অবস্থা অনেকটাই ভালো। ব্যথা পাওয়ার পর বেশ কিছু সময় বিরতি দিয়ে পরে আবার কোনো সমস্যা ছাড়াই অনুশীলনে ব্যাটিং করেছে সে। বুধবার নুরুলের খেলা নিয়ে তেমন কোনো সংশয় নেই, যদি না রাতের মধ্যে ব্যথা বা সমস্যা আর বাড়ে।

অর্থাৎ শঙ্কা থেকেই যাচ্ছে। ব্যথা বাড়লে বিকল্প উপায় খুঁজতে হবে নিশ্চিত। যদিও ব্যাট হাতে সময়টা ভালো কাটছে সোহানের। কিন্তু উইকেটের পেছনে পারফরম্যান্স তার বরাবই দুর্দান্ত। সে হিসেবে তার অনুপস্থিতি দলকে ভোগাবে নিশ্চিত।

এদিকে পেসার সাইফউদ্দিনকে যে আর বিশ্বকাপ একাদশে পাওয়া যাবে না তা নিশ্চিত করেছে বিসিবি সূত্র।

তার জায়গায় দলে ঢুকে পড়েছেন স্ট্যান্ডবাই তালিকায় থাকা পেসার রুবেল হোসেন। মঙ্গলবার রাতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ইভেন্ট টেকনিক্যাল কমিটি মূল দলে রুবেলের অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে।

কপাল ভালো হলে আজই ইংল্যান্ডের বিপক্ষে বল হাতে মাঠে দেখা যেতে পারে ১৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই পেসারকে।