শুক্রবার ,৮ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 616

বাবর আজমকে বোল্ড করে দিলেন মেহেদী

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের হলে দ্বিতীয় দিনটা ছিল পাকিস্তানের। একটি উইকেটও ফেলতে পারেনি স্বাগতিকরা।

লিটন অবশ্য মনে করছেন, ম্যাচের মোড় ঘুরলে বিস্ময়ের কিছু থাকবে না। দুই দলই ম্যাচে আছে।

আর লিটনের কথায় যেন তৃতীয় দিনে আত্মবিশ্বাসী হয়ে উঠলেন বাংলাদেশি বোলাররা।

দিনের প্রথম ওভারেই তাইজুল জোড়া আঘাত হানলেন পাকিস্তান শিবিরে। ১ রানেই ২ উইকেট হারাল পাকিস্তান।

এবার আঘাত হানালেন মেহেদী হাসান মিরাজ। অধিনায়ক বাবর আজমকে বোল্ড করে দিলেন তিনি।

৪৬ বল খেলে ১০ রান করে সাজঘরে ফিরলেন বাবর।

যেটা আগের দিন হয় সেটা পরের দিন হয় না: লিটন দাস

লিটন-মুশফিকের রেকর্ড জুটিতে বড় সংগ্রহের স্বপ্ন বুনছিল বাংলাদেশ। লিটন পেলেন কাঙ্ক্ষিত সেঞ্চুরি। সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন মুশফিক। ব্যাচে-বলে ভালোই মিলছিল।

তবে প্রথম দিনে ৪ উইকেটের বেশি না ফেলতে পারলেও দ্বিতীয় দিনে বাংলাদেশকে সাড়ে তিনশ’র মধ্যে বেধে ফেলবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছিল পাকিস্তানি বোলাররা।

সেটাই করে দেখালো তারা। বাংলাদেশকে ৩৩০ রানে থামিয়ে দিল পাক বোলাররা। নার্ভাস নাইন্টিজে আউট হলে মুশফিক। আর আগের দিনের সেঞ্চুরিয়ান লিটন যোগ করলেন মাত্র ১ রান।

বাংলাদেশকে ৩৩০ রানে থামিয়ে বিনা উইকেটে ১৪৫ রানে প্রথম দিন শেষ করে পাকিস্তান।

দিন শেষে গতকাল সেঞ্চুরিয়ান লিটন দাস জানালেন, যেটা আগের দিন হয় সেটা পরেরদিন হয় না। এটাই ক্রিকেট।

দুই দলই এখনো ম্যাচে আছে বলে মনে করছেন তিনি।

লিটন দাস বলেন, ‘প্রথমদিন দ্রুত চার উইকেট হারানোর পর অনেকেই মনে করেছিলেন আমরা অল্পতে অলআউট হয়ে যাব। কিন্তু আমি ও মুশফিক ভাই ভালো জুটি গড়েছি। আগেরদিন যেখানে শেষ করেছিলাম আশা ছিল আরও ভালো কিছুর। কিন্তু এটাই ক্রিকেট। যেটা আগের দিন হয় সেটা পরেরদিন হয় না। পাকিস্তান ভালো অবস্থায় আছে, কারণ কোনো উইকেট হারায়নি। আমরা যদি আগামীকাল (আজ) দ্রুত দুই-তিনটা উইকেট নিয়ে নিতে পারি, তাহলে সমতায় চলে যাব। এখন পর্যন্ত দুদলই ম্যাচে আছে।’

সেঞ্চুরি পেলেও ইনিংসটা আরও লম্বা করতে না পারার হতাশাও রয়েছে। এখন নিজের প্রক্রিয়া ঠিক রাখার চেষ্টা করছেন লিটন। তিনি বলেন, ‘সবাই চেষ্টা করেছে ধারাবাহিক হওয়ার জন্য। আমি কতটুকু পারব, ফল কী হবে সেটা জানি না। তবে আমি প্রক্রিয়া অনুসরণ করব। গত ছয়-সাত টেস্ট ধরে যা করে আসছি। এই টেস্টে সেঞ্চুরি করেছি বলে পরের টেস্টেও করব এমনটা নয়। শূন্য থেকে শুরু করতে হয়। এটা সব সময়ই চ্যালেঞ্জিং।’

ভোটকেন্দ্রে সহিংসতার উদ্দেশে জড়ো, অস্ত্রসহ ৩১ যুবক আটক

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ভোটকেন্দ্রে সহিংসতার উদ্দেশে জড়ো হওয়া ৩১ যুবককে অস্ত্রসহ আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি এলজিসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র, ককটেল, পাঁচটি হেলমেট উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শনিবার গভীর রাতে উপজেলার ভাদুর ইউনিয়নের মধ্য ভাদুর যুগী বাড়ির একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

রোববার সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) ড. এএইচএম কামরুজ্জামান।

তিনি বলেন, ভোটকেন্দ্রে সহিংসতার উদ্দেশে আটকরা এক বাড়িতে জড়ো হয়। র্যাব-পুলিশ যৌথ অভিযানে তাদের আটক করে।

থানা পুলিশ জানায়, আটকরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা মধ্য ভাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্রে সহিংসতার উদ্দেশে যুগী বাড়িতে জড়ো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে র্যাব-১১ ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আটকরা থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে র্যা ব মামলা করবে। পরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

প্রসঙ্গত লক্ষ্মীপুর পৌরসভা ও রায়পুর, রামগঞ্জ উপজেলার ২০ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।

বরিশালের ৫ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

বরিশালের তিনটি উপজেলার পাঁচ ইউনিয়নে চলছে ভোটগ্রহণ।

রোববার সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে দেখা গেছে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। নারী ও পুরুষ ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে দুটি ইউপিতে চেয়ারম্যানরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনকে ঘিরে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রায় ৬০০ পুলিশ সদস্য সার্বক্ষণিকভাবে কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করছে। নির্বাহী মাজিস্ট্রেটের নেতৃত্বে কেন্দ্রগুলোতে রয়েছে স্ট্রাইকিং ফোর্স ও ভ্রাম্যমাণ দল।

চলমান পাঁচ ইউনিয়নের ভোটে মোট ৪৯ কেন্দ্রে ভোট দিচ্ছেন ভোটাররা। চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত সদস্য পদে ৬১ জন এবং সাধারণ সদস্য পদে ১৮৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উজিরপুর ও মুলাদী উপজেলায় দুটি ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত দুই প্রার্থী।

পাঁচটি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন এক লাখ ৫ হাজার ৭১৩ জন। সবকটি ইউনিয়নেই সদস্য পদে ভোট হওয়ার পাশাপাশি বরিশালের একটি এবং উজিরপুরের দুটি ইউনিয়নে লড়াই চলছে চেয়ারম্যান পদে। পাঁচটি ইউনিয়নের মধ্যে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে ভোট হচ্ছে ইভিএম পদ্ধতিতে। অন্য চারটি ইউনিয়নে ব্যালটে ভোট দিচ্ছেন ভোটাররা।

রা জীবন মদ না খাওয়ার শপথ নিলেন পুলিশ কর্মকর্তা

দেশি-বিদেশি সব সিনেমার শুরুতেই দর্শকদের উদ্দেশে সতর্কবার্তা থাকে যে, মদপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু তারপরও গোপনে এবং প্রকাশ্যে চলতে থাকে মদ্যপান।

তবে এবার ভারতের বিহারে পুলিশ মহাপরিচালক (ডিজিপি) এসকে সিংহল পুলিশ সদর দফতরে সহকর্মীদের সামনে রীতিমতো শপথ করেছেন সারা জীবনে আর মদ না ছোঁয়ার। এ সময় রাজ্যে মদ নিষিদ্ধের জন্য কঠোর নীতিমালা আরোপেরও প্রতিশ্রুতি দেন তিনি।

বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে বিহারের মুখমন্ত্রী নীতিশ কুমারও রাজ্যের সব কর্মীদের নিয়ে একই শপথ নিয়েছিলেন।

কোনো ধরনের বাছবিচার না করে রাজ্যজুড়ে মদ্যপান নিষিদ্ধকরণ আইন প্রয়োগ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানিয়েছেন নীতিশ।

এ সময় মদ্যপানের স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়টি তুলে ধরেন নীতিশ। কয়েকদিন আগে দীপাবলী উৎসবের সময় বিহারের বিভিন্ন জেলায় বিষাক্ত মদ্যপানে অন্তত ৫০ জনের মৃত্যুর পর রাজ্য সরকার এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।

পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি সরকার

এক ডোজ টিকা নেওয়া যেকোনো দেশের পর্যটকরা সরাসরি সৌদি আরবে ঢুকতে পারবেন। ৪ ডিসেম্বর থেকে পর্যবেক্ষকদের ওপর থেকে এই ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিচ্ছে সৌদি সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এ ঘোষণা দেয়। খবর আল আরাবিয়্যাহর।

সৌদিতে প্রবেশের পর পর্যটকদের তিনদিন বাধ্যতামূলত কোয়ারেন্টিনে থাকতে হবে। কোন ভ্যাকসিন নেওয়া লোকজন ঢুকতে পারবেন সেটি সুনির্দিষ্ট করেনি মন্ত্রণালয়।

করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় গত অক্টোবর থেকে সৌদিতে ওমরাহ ও ভ্রমণ নিষেধাজ্ঞায় শিথিল করার সিদ্ধান্ত হয়।

বিমানবন্দরের শতভাগ কার্যক্রম চালু, গণপরিবহণ, রেস্তোরাঁ, সিনেমা ও জনসমাগমস্থলে সামাজিক দূরত্বের বিধি তুলে নেওয়া হয়েছে। বাইরে বের হওয়ার ক্ষেত্রে মাস্ক পড়ার যে কড়াকড়ি ছিল সেটিও তুলে নেওয়া হয়েছে দেশটিতে।

সীমিত পরিসরে বিয়েসহ সামাজিক অনুষ্ঠান করার যে বিধি ছিল সেটিও তুলে নেওয়া হয়েছে।

এদিকে মুসল্লিদের জন্য মসজিদে নববী খুলে দিয়েছে সৌদি আরব। করোনা মহামারির পরিপ্রেক্ষিতে এতদিন মদিনার মসজিদটিতে ইবাদত বন্দেগি ও সফর দেশ-বিদেশের মুসল্লিদের জন্য সীমিত ছিল।

এর আগে ছয় দেশের নাগরিকদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে সৌদি আরব। গত বৃহস্পতিবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ব্রাজিল, ভিয়েতনাম, মিসর, ও ভারতের নাগরিকদের মধ্যে যারা করোনার টিকার পূর্ণ ডোজ নিয়েছেন তারা সৌদি ভ্রমণ করতে পারবেন। তাদের ক্ষেত্রে এখন থেকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন করা লাগবে না। ১ ডিসেম্বর থেকে এই নীতি কার্যকর হবে।

বিরোধী দলের কাছে অর্থ পাচারকারীদের তালিকা চাইলেন অর্থমন্ত্রী

বিদেশে অর্থ পাচার অব্যাহত রয়েছে দাবি করে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দল জাতীয় পার্টি ও বিএনপির সংসদ সদস্যরা। তারা ঋণখেলাপিদের সঠিক তথ্য প্রকাশ এবং পাচারকারীদের চিহ্নিত করতে দ্রুত ব্যাংক কমিশন গঠনের দাবি জানিয়েছেন।

জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল টাকা পাচারকারীদের তালিকা দেওয়ার জন্য বিরোধী দলের সদস্যদের প্রতি আহ্বান জানান।

শনিবার জাতীয় সংসদে ‘ব্যাংকার সাক্ষ্য বহি বিল-২০২১’ পাশের আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। বিলের ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব নিয়ে আলোচনায় হয়।

এ সময় বিরোধীদলীয় সদস্যরা অভিযোগ করেন, বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। খেলাপি ঋণ ছাড়িয়েছে এক লাখ কোটি টাকার বেশি। এসব বিষয়ে অর্থমন্ত্রীর সুনির্দিষ্ট বক্তব্য জানতে চান তারা।

জবাবে অর্থমন্ত্রী বলেন, অনেকভাবে বলেছেন দেশ থেকে টাকা পাচার হয়ে যাচ্ছে। আমি আপনাদের বলেছি, যারা পাচার করে তাদের তালিকা আমাকে দেন। আমি তো পাচার করি না। আমি বিশ্বাস করি আপনারাও পাচার করেন না।

সুতরাং পাচার কে করে, আমি জানব কেমন করে, যদি আপনারা না দেন। এ সময় বিরোধী দলের সদস্যরা অর্থমন্ত্রীকে উদ্দেশ করে কথা বললেও মাইক বন্ধ থাকায় সেই বক্তব্য শোনা যায়নি। তবে অর্থমন্ত্রী বলেন, আপনারা বলেন। আপনারা লিস্ট দেন পাচারকারীদের। বারবার আমি বলেছি, আমি জানি না। আমাকে জানিয়ে দিন।

আ হ ম মুস্তফা কামাল বলেন, অর্থনীতি এখন একটি চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছে। সারাবিশ্বের অর্থনীতি তিন শতাংশ কনট্র্যাকশন হয়েছে। কিন্তু দেশে এটি হয়নি। বলা হচ্ছে, ২০৩৫ সালে বাংলাদেশের অর্থনীতির পরিমাণ হবে সারাবিশ্বে ২৫তম।

অথচ আপনারা যেভাবে বলেন মনে হয়, দেশে কোনো অর্থনীতি নেই, ব্যাংকিং খাত নেই, দেশে কিছুই নেই। কিছুই না থাকলে আমরা উন্নতি করছি কীভাবে? এগুলো বাদ দিয়ে আমাদের প্রবৃদ্ধি আসছে কীভাবে?

অর্থমন্ত্রী বলেন, ব্যাংকের সংখ্যা বেড়েছে, গ্রাহক বেড়েছে, আমানতও বেড়েছে। খেলাপি ঋণের পরিমাণ দেশ সৃষ্টির পর থেকে সবচেয়ে কম এখন। তিনি আরও বলেন, একটি দেশের অর্থনীতির মূল চালক হলো সেদেশের ব্যাংকিং সেক্টর।

সারাবিশ্বের অর্থনীতি যখন টালমাটাল অবস্থা, সবাই কিন্তু বলছেন আমরা ভালো করছি। আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে যে, আমরা তাদের চেয়ে অর্থনৈতিকভাবে পেছনে আছি, তাহলে ইন দ্যাট কেস ইউ কাম টু মি, আই উইল গেট ইউ টু দ্য সল্যুশন।

এর আগে আলোচনায় অংশ নিয়ে ব্যাংক কমিশন গঠনের প্রস্তাব দেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, খেলাপি ঋণের পরিমাণ এক লাখ কোটি টাকার বেশি। কানাডাসহ বিভিন্ন দেশে রাজনীতিবিদ, আমলাসহ অনেকে টাকা পাচার করেছেন বলে অভিযোগ আছে।

এই অভিযোগে আমলা-রাজনীতিবিদদের বদনাম হয়। টাকা পাচার হয় কিনা, হলে কারা করে এটা বের করতে দ্রুত একটি ব্যাংক কমিশন গঠন করতে হবে।

একই আলোচনায় বিএনপির হারুনুর রশীদ বলেন, অর্থমন্ত্রীকে আমরা অনেক প্রশ্ন করি, তিনি উত্তর দেন না। ঠাণ্ডা মাথায় এড়িয়ে যান। ই-কমার্সের নামে লুটপাট হচ্ছে। হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। অথর্মন্ত্রী বলছেন, দায় তার না। বাণিজ্যমন্ত্রী বলছেন, দায় তার না। তাহলে কে দায় নেবে? এটা স্পষ্ট করার আহ্বান জানান তিনি।

বিএনপির আরেক সদস্য মোশাররফ হোসেন বলেন, রাঘববোয়ালরা হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে মেরে দিয়ে আয়েশি জীবনযাপন করছে। অথচ গরিব মানুষ ঋণ পায় না। অল্প টাকার ঋণখেলাপির জন্য কৃষকদের জেলে যেতে হয়।

কিন্তু হাজার হাজার কোটি টাকা লুটপাটকারীদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে তিনি দাবি করেন। জাতীয় পার্টির ডা. রুস্তম আলী ফরাজী বলেন, ব্যাংকে অনিয়ম-দুর্নীতি, পাচার হলে কত টাকা পাচার হয়েছে এসব বিষয়ে জানানো উচিত। এজন্য তিনিও একটি ব্যাংক কমিশন গঠনের দাবি জানান।

বিএনপির রুমিন ফারহানা বলেন, তিনি (অর্থমন্ত্রী) কথা কম বলেন, বললে ভুল হবে। ওনি কথা বলেনই না প্রায়। কাগজে-কালমে মন্দ ঋণ এক লাক কোটি টাকার মতো। বিশেষজ্ঞরা বলেন, কার্পেটের নিচে লুকিয়ে রাখা ঋণ হিসাব করলে সেটা আসলে মোট সাড়ে চার লাখ কোটি টাকা।

তিনি আরও বলেন, রাজনীতিবিদ, আমলারা টাকা পাচার করেন, এমন শোনা যায়। কারা কত পাচার করে অর্থমন্ত্রী যদি পরিষ্কার চিত্র দেন তাহলে রাজনীতিবিদ ও সৎ আমলারা মুক্ত থাকতে পারেন।

অর্থমন্ত্রীর উদ্দেশে জাতীয় পার্টির রওশন আরা মান্নান বলেন, কথা কম বলা ভালো। কিন্তু কিছু ক্ষেত্রে কথা বলতে হয়। অর্থমন্ত্রী যদি মাঝে মধ্যে খুলে বলেন ঋণখেলাপিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছেন তা হলে মানুষ জানতে পারে। না হলে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়।

আজও সূচকের পতনে চলছে লেনদেন

এ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের পতনে চলছে লেনদেন।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন বেলা ১১টা ৫ মিনিট পর্যন্ত ডিএসইপ্রধান বা ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮১৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৩২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৫৮৪ পয়েন্টে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ২০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ারের।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএএসপিআই সূচক ১২৮ পয়েন্ট কমে ১৯ হাজার ৯২৯ পয়েন্টে অবস্থান করছে।

লাইফ সাপোর্টে হেফাজত মহাসচিব নূরুল ইসলাম

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা নূরুল ইসলামকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

শনিবার রাতে অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে বিকালে জাতীয় প্রেসক্লাবে হেফাজতের ওলামা-মাশায়েখ সম্মেলনে বক্তব্য রেখেছিলেন তিনি।

মাওলানা নূরুল ইসলামের ছেলে মাওলানা রাশেদ বিন নূর জানান, অতিমাত্রায় পেরেশানি ও লাগাতার ব্যস্ততার কারণে বিশ্রামের অভাব হঠাৎ স্ট্রোক করেন বাবা। তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তারের তত্ত্বাবধায়নে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, নূরুল ইসলামকে বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে। হেফাজত মহাসচিবে সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার দাবিতে স্বেচ্ছাসেবক দলের সমাবেশ চলছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সমাবেশ শুরু হয়েছে।

রোববার সকাল সোয়া ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয়।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

রাজধানী ছাড়াও দেশব্যাপী জেলা ও মহানগরে একই কর্মসূচি পালিত হচ্ছে।

বিএনপির সমাবেশ ঘিরে প্রেসক্লাব এলাকায় আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এর আগে সকাল থেকেই স্বেচ্ছাসেবক দল কর্মীরা মিছিল সহকারে প্রেসক্লাবের সামনে জড়ো হন। তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশে উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গোলাম সরোয়ার, আসাদুজ্জামান নেসার, আনু মোহাম্মদ শামীম আজাদ, আজহারুল হক মুকুল, এবিএম পারভেজ রেজা, লিটন মাহমুদ, শাহাবুদ্দিন মুন্না, ফরিদ উদ্দিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাদরেজ জামান, কাদের হালিমী, ইলিম মোহাম্মদ নাজমুল আলম, আকতারুজ্জামান বাচ্চু, মোস্তাফিজুর রহমান মনির, আরিফুর রহমান আরিফ, আজগর হায়াত লিমন, মোখলেছুর রহমান, তকদির হোসেন স্বপন, আশ্রাফ উদ্দিন রুবেল, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলীসহ দলীয় নেতাকর্মীরা।