শুক্রবার ,৮ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 613

অভিজ্ঞতা ছাড়াই ৯৮ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট

জনবল নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড। এতে বিভিন্ন পদে জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে ৯৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে অনলাইনে।

পদের নাম: এক্সিকিউটিভ ট্রেইনি (ইলেকট্রনিক্স)
পদ সংখ্যা: ৪ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার বছর মেয়াদি এমএসসি/বিএসসি পাস হতে হবে।
বেতন: ৩৫,৬০০ ও অন্যান্য সুবিধা

পদের নাম: এক্সিকিউটিভ ট্রেইনি (নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং)
পদ সংখ্যা: ৩ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে ৪ বছর মেয়াদি এমএসসি/বিএসসি পাস হতে হবে।
বেতন: ৩৫,৬০০/- ও অন্যান্য সুবিধা

পদের নাম: এক্সিকিউটিভ ট্রেইনি (ফিজিক্স)
পদ সংখ্যা: ৩ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিক্স বিষয়ে ৪ বছর মেয়াদি এমএস/বিএসসি পাস হতে হবে।
বেতন: ৩৫,৬০০/- ও অন্যান্য সুবিধা

পদের নাম: এক্সিকিউটিভ ট্রেইনি (আইটি অ্যান্ড কমিউনিকেশন)
পদ সংখ্যা: ১৬ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি এমএস/বিএসসি পাস হতে হবে।
বেতন: ৩৫,৬০০/- ও অন্যান্য সুবিধা

পদের নাম: এক্সিকিউটিভ ট্রেইনি (ইলেকট্রিকাল)
পদ সংখ্যা: ২০ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স বিষয়ে বিএসসি পাস হতে হবে।
বেতন: ৩৫,৬০০/- ও অন্যান্য সুবিধা

পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ ট্রেইনি (ইলেকট্রিকাল)
পদ সংখ্যা: ২৫ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাস হতে হবে।
বেতন: ২৭,১০০/- ও অন্যান্য সুবিধা

পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ ট্রেইনি (ইলেক্ট্রনিক্স)
পদ সংখ্যা: ২২ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাস হতে হবে।
বেতন: ২৭,১০০/- ও অন্যান্য সুবিধা

পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ ট্রেইনি (কম্পিউটার)
পদ সংখ্যা: ৫ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাস হতে হবে।
বেতন: ২৭,১০০/- ও অন্যান্য সুবিধা

বয়স: আগ্রহী প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ হিসাবে ৩০ বছরের মধ্যে হতে হবে। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা http://npcbl.teletalk.com.bd/ -এ ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৩ ডিসেম্বর ২০২১

থ্যালাসেমিয়া রোগে কী হয়?

থ্যালাসেমিয়া হচ্ছে এমন একটি রোগ, যেটি উত্তরাধিকারসূত্রে হয়ে থাকে। আর এ রোগে আক্রান্ত রোগীর শরীরে রক্তের ব্যাধি হয়ে থাকে, যা শরীরের হিমোগ্লোবিন এবং লোহিত রক্তকণিকা তৈরির ক্ষমতাকে প্রভাবিত করে।

থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তির শরীরে লোহিত রক্তকণিকা ও হিমোগ্লোবিনের মাত্রা অনেক কম থাকে এবং লোহিত রক্তকণিকা আকারে খুব ছোট হতে পারে। আর এ রোগটি হলে তার প্রভাব হালকা থেকে শুরু করে অনেক গুরুতর ও প্রাণঘাতী পর্যন্ত হতে পারে।

বছরে প্রায় এক লাখ নবজাতক গুরুতর থ্যালাসেমিয়াসহ নিয়ে থাকে। আর এটি ভূমধ্যসাগরীয় দেশগুলো যেমন— মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলোয় এ সমস্যা বেশি থাকলেও গ্লোবালাইজেশনের কারণে এখন পৃথিবীর সব দেশেই এ রোগী পাওয়া যায়।

থ্যালাসেমিয়ার উপসর্গ থ্যালাসেমিয়া রোগের ধরনের ওপর নির্ভর করে পরিবর্তিত হয়। বিটা থ্যালাসেমিয়া এবং কিছু ধরনের আলফা থ্যালাসেমিয়ায় আক্রান্ত বেশিরভাগ শিশুর মধ্যে ৬ মাস বয়স পর্যন্ত কোনো লক্ষণ দেখা যায় না। তবে এর পরে বিভিন্ন লক্ষণ দেখা দিতে পারে। আসুন জেনে নিই থ্যালাসেমিয়া হলে কী কী লক্ষণ দেখা দিতে পারে—

১. জন্ডিস ও ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া
থ্যালাসেমিয়া রোগের কারণে শিশুদের জন্ডিস হতে পারে এবং তাদের ত্বক ফ্যাকাশে দেখাতে পারে।

২. তন্দ্রা ও ক্লান্তি
থ্যালাসেমিয়া হলে অনেক বেশি পরিমাণে তন্দ্রা লেগে থাকা ও ক্লান্তি দেখা দিতে পারে।

৩. বুকে ব্যথা
থ্যালাসেমিয়ার কারণে বুকে ব্যথা হতে পারে।

৪. হাত পা ঠণ্ডা হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে।

৫. নিঃশ্বাস নিতে সমস্যা দেখা দিতে পারে।

৬. থ্যালাসেমিয়ার কারণে পায়ে ক্রাম্প হতে পারে।

৭. থ্যালাসেমিয়া হলে হৃদস্পন্দন বেড়ে যেতে পারে।

৮. অনেক সময় থ্যালাসেমিয়া হলে শিশুরা আর খেতে চায় না বা খাবারে অনীহা দেখা দিতে পারে।

৯. থ্যালাসেমিয়ার কারণে শিশুদের বৃদ্ধিতে বিলম্ব দেখা দিতে পারে বা শিশুরা ঠিক মতো বেড়ে ওঠে না।

১০. অনেক সময় মাথাব্যথা দেখা দিতে পারে।

১১. মাথা ঘোরা ও অজ্ঞান হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে।

১২. ইনফেকশন বা সংক্রমণে সহজেই প্রভাবিত হওয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।

 

তথ্যসূত্র: মেডিকেল নিউজ টুডে

প্রক্সি দিতে এসে আটক সেই শিক্ষার্থী বুয়েটের

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অন্যজনের বদলি (প্রক্সি) পরীক্ষা দেওয়ার সময় আটক আরমান সাইদ বুয়েটের বস্তু ও ধাতব কৌশল বিভগের শেষ বর্ষের ছাত্র।

শনিবার শেখ কামাল ভবনের ৯০১নং কক্ষ থেকে আটক করা হয় আরমান সাইদ নামের ওই নকল শিক্ষার্থীকে। আটকের পর প্রথমে নিজের নাম-পরিচয় মিথ্যা বলে ওই শিক্ষার্থী। পুলিশি জেরায় পরবর্তীতে জানা যায়, ভর্তি পরীক্ষার্থী তানভীর হাসানের পরিবর্তে পরীক্ষা দিতে আসেন মো. আরমান সাইদ। তিনি বুয়েটের নজরুল ইসলাম হলের ২০৪ নাম্বার রুমের আবাসিক ছাত্র। তার বাড়ি নওগাঁ জেলার মহাদেবপুর থানার খোর্দ্দ নারায়ণপুর গ্রামে। তার পিতার নাম ফারুক হোসেন এবং মাতার নাম আরজু আরা।

পরীক্ষায় অংশ না নেওয়া আসল পরিক্ষার্থী তানভীর হাসান। সে রংপুর ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র ছিল। তার বাড়ি রংপুর সদর উপজেলায়। পিতার নাম মাহাবুর আলম।

প্রক্টরিয়াল বডি জানায়, পরীক্ষার হলে ভর্তি পরীক্ষার্থীর ছবির সঙ্গে আসামি আরমান সাইদের ছবির মিল না পাওয়ায় হলের দায়িত্বে থাকা শেকৃবির উদ্যানতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. খুরশিদা পারভিন আমাদের খবর দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরমান সাইদ সরকার প্রক্সির বিষয়টি স্বীকার করলেও নিজের নাম-পরিচয় ভুল দেন। ২০ হাজার টাকার চুক্তিতে ভর্তি পরীক্ষায় বদলি হিসেবে অংশ নিয়েছেন বলে তিনি স্বীকার করেন। প্রক্টর ড. হারুনুর রশিদ বলেন, আমরা পুলিশ দিয়ে মামলা দিয়েছি; যা ব্যবস্থা নেওয়ার তারা নেবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান জাবের আলী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

১৪ শিক্ষার্থীর চুল কর্তন: স্বপদেই বহাল থাকবেন সেই শিক্ষিকা

সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কাটার ঘটনায় জড়িত শিক্ষক ফারহানা ইয়াসমিনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করেছে রবি কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের দাবি ছিল তাকে বরখাস্ত করা, কিন্তু তা না করে তাকে স্বপদে রেখে ৩টি শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে রবি প্রশাসন।

রোববার বিকালে রবির একাডেমিক ভবনের নোটিশ বোর্ডে রেজিস্ট্রার সোহরাব আলী স্বাক্ষরিত এ অফিস আদেশ প্রকাশ করা হয়েছে। এ অফিস আদেশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এ অফিস আদেশে বলা হয়েছে— রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ওই শিক্ষার্থীদের পাঠদান, পরীক্ষা গ্রহণসহ যাবতীয় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অভিযুক্ত প্রভাষক ফারহানা ইয়াসমিনকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়।

এ অফিস আদেশটি রোববার বিকালে একাডেমিক ভবনের নোটিশ বোর্ডে টানানো হলেও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ২১ নভেম্বর এতে স্বাক্ষর করেছেন।

এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এমন সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলে অনেক আগেই নেয়া যেত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষকের পক্ষ নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার হলে প্রবেশের সময় কাঁচি দিয়ে ১৪ জন শিক্ষার্থীর চুল কেটে দেন ওই বিভাগের চেয়ারম্যান সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন। সেই থেকেই ফারহানার স্থায়ী বরখাস্তের দাবিতে শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে প্রায় ১ মাস আন্দোলন করে। রবি কর্তৃপক্ষ কৌশলে আন্দোলন দমনে সফল হওয়ার কয়েক দিনের মাথায় এমন সিদ্ধান্ত প্রকাশ করায় শিক্ষার্থীরা হতবাক।

বাড়িকে কারাগার বললেন নুসরাত, যশ জানালেন ‘কেন বন্দি থাকছ….’

প্রেম, বিয়ে, মা হওয়া, সন্তানের পিতৃপরিচয়— টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ সময় ধরেই আলোচনার শীর্ষে রয়েছেন।

মা হওয়ার আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল নুসরাতের অনাগত সন্তানের বাবা টালিউড নায়ক যশ দাশগুপ্ত। সন্তান হওয়ার আগে এ নিয়ে মুখে কুলুপ এঁটে ছিলেন দুজনই। অবশ্য সন্তান জন্মের পর নুসরাত তার বাবার নাম জানান। নিজের ইনস্টাগ্রামে ভক্তদের কাছে যশকেস্বামী এবং তার সন্তানের বাবা বলেও উল্লেখ করেছেন তিনি। গণমাধ্যমও এই এই জুটিকে যশরত নাম দিয়েছে।

তবে তাদের ছেলে ঈশানের বয়স সবে চার মাস না পেরোতেই যশরতের মুখে শোনা যাচ্ছে ভিন্ন সুর। এবারও নিজের মনের কথা জানাতে ইনস্টাগ্রামকেই বেছে নিয়েছেন তারা।

ঘটনার সূত্রপাত নুসরাতের একটি ইনস্টাগ্রাম স্টোরিকে ঘিরে। স্টোরিতে তিনি লিখেছেন, যে ঘরে শান্তি নেই তা কারাগারের সমান। আর সেরা কারাগার হল সেই ঘর, যেটা ভালবাসা দিয়ে তৈরি। যা কিনা কেউ ছেড়ে যেতে চায় না!

নুসরাতের ওই পোস্ট ঘিরে শুরু হয় জল্পনা। তবে কী যশরাত আলাদা হয়ে যাচ্ছেন?

এদিকে, সেই জল্পনা আরও উসকে দেন যশ। নুসরাতের ওই স্টোরিও পর তিনিও ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়েছেন। যেখানে লেখা, কেন জেলখানায় বন্দী হয়ে থাকছ? খাঁচার দরজা তো খোলাই আছে!

দুজনের এই ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। তবে শেষপর্যন্ত কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় সেটাই এখন দেখার বিষয়।

মাসুদ রানার প্রেমিকা মিম

কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের প্রথম বই ‘ধ্বংস পাহাড়’ থেকে নির্মিতব্য সিনেমায় মাসুদ রানার প্রেমিকার চরিত্রে দেখা যাবে বিদ্যা সিনহা মিমকে। ‘এম আর নাইন’ নামের ছবির জন্য গত সপ্তাহেই চুক্তিবন্ধ হয়েছেন মিম।

ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে হলিউড থেকে অ্যাভেইল এন্টারটেইনমেন্ট ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া। থ্রিলার অ্যাকশন ঘরানার এই ছবিতে মাসুদ রানা চরিত্রে অভিনয় করবেন এ বি এম সুমন। মিমকে দেখা যাবে ভারতীয় গুপ্তচর সুলতা রাওয়ের চরিত্রে।

একটি গণমাধ্যমকে মিম জানান, অনেক দিন থেকে ছবিটিতে কাজের ব্যাপারে কথা হচ্ছিল। কিন্তু চুক্তি না হওয়া পর্যন্ত প্রকাশ করতে চাইনি। গত শনিবার ছবির বাংলাদেশি প্রযোজক আবদুল আজিজ ভাইসহ ছবিসংশ্লিষ্ট বেশ কয়েকজন আমাদের বাসায় এসেছিলেন। ওই দিনই চুক্তি করেছি।

ছবিটির বাংলা ও ইংরেজি ভাষায় আলাদা আলাদা শুটিং হবে। এ জন্য বড় ধরনের প্রস্তুতিও নিয়েছেন মিম।

এ ব্যাপারে মিম জানান, নিজের চরিত্রটিকে ভালোভাবে আয়ত্তে আনতে উপন্যাসটি অনেকবার পড়েছি। এটি আমার জন্য নতুন একটি চরিত্র। তা ছাড়া এই ছবির সঙ্গে হলিউডও জড়িত। অনেক বড় প্রজেক্ট। চরিত্রের লুক আনতে অনেক দিন থেকেই জিমে যাচ্ছি। মোট কথা, কাজটির জন্য শক্তভাবে নিজেকে প্রস্তুত করছি।

যৌথভাবে ‘এম আর নাইন’ এর চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা, আসিফ আকবর, আবদুল আজিজ ও বিউ ক্লার্ক। এ বি এম সুমন, মিম ছাড়াও বাংলাদেশ থেকে এই ছবিতে অভিনয় করছেন তারিক আনাম খান, সানজু জন, সাজ্জাদ, জেসিয়া, আলিসা এবং হলিউড থেকে মাইকেল জে হোয়াইট, লুইস ট্যান্ট, ফ্রেঙ্গগ্রেলো প্রমুখ।

রিজওয়ানের ব‍্যর্থতায় জীবন পেলেন লিটন দাস

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনটি পুরোপুরি বাংলাদেশের হয়নি। গতকাল পাকিস্তানকে ২৮৬ রানে গুটিয়ে দিয়ে ৪৪ রানের লিড নেওয়ার স্বস্তি ভেস্তে গেছে টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতায়। বাংলাদেশ চার উইকেটে ৩৯ রানে দিন শেষ করে।

আর ৪র্থ দিনের শুরুতেই বাংলাদেশ শিবিরে বড় ধাক্কা দিলেন হাসান আলি।

নিজের বোকামোয় উইকেট বিলিয়ে দিয়ে এলেন। হাসান আলির অফ স্টাম্পের বাইরের বলে চোখ রেখে শট না খেলে ছেড়ে দেন মুশফিকর। তার প্রত‍্যাশার চেয়ে বেশি সুইং করে ভেঙে দেয় অফ স্টাম্প।

৩৩ বলে দুই চারে ১৬ রান করেন মুশফিক।

মুশফিকের আউটের পর ক্রিজে ইয়াসির আলি চৌধুরির সঙ্গী হন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন দাস।

লিটনও বোকার মতো কাজ করতে গিয়ে আউট হতে বসেছিলেন। বেঁচে গেলেন রিজওয়ানের ব্যর্থতায়।

২৭তম ওভারের নুমান আলির তৃতীয় ডেলিভারিটি একটুর জন‍্য ক‍্যাচ যায়নি শর্ট লেগের ফিল্ডারের হাতে। পরের বলে বেরিয়ে এসে নুমান আলির উপর চড়াও হতে চাইলেন লিটন দাস।

ব‍্যাটে-বলে করতে পারলেন না। ভাগ‍্য সুপ্রসন্ন যে কিপার মোহাম্মদ রিজওয়ান গ্লাভসে জমাতে পারেননি বল। নষ্ট হয় স্টাম্পিংয়ের সুযোগ। সে সময় ৮ রানে ছিলেন লিটন।

এদিকে বেশ বেশ আস্থার সঙ্গে খেলছিলেন ইয়াসির। সোজা ব‍্যাটে খেলছেন। বাজে বল পেলেই বাউন্ডারিতে পাঠাচ্ছিলেন।

কিন্তু তার ভাগ্য লিটনের মতো ভালো ছিল না। পানি পানের বিরতির এক ওভার আগে শাহিন শাহ আফ্রিদির বল লাগে ইয়াসির আলির হেলমেট। শেষ মুহূর্তে বলের লাইন থেকে সরে যেতে পারেননি ইয়াসির।

প্রথমে খেলা চালিয়ে গেলেও পানি পানের বিরতির সময় ফিজিওর পরামর্শে মাঠ ছাড়েন এই মিডল অর্ডার ব‍্যাটার।

ইয়াসিরের রিটায়ার্ড হার্টের পর লিটন দাসের সঙ্গে ক্রিজে এসেছেন মেহেদী হাসান মিরাজ।

রিপোর্ট লেখার সময় ৩৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৯৮ রান।

১৪২ রানে এগিয়ে টাইগাররা।

মাথায় বলের আঘাত, ক্রিজ থেকে হাসপাতালে ইয়াসির

৮৩ রানে এগিয়ে থেকে ৪র্থ দিন শুরু করে বাংলাদেশ।

তবে আজও প্রথম সেশনটা ভালো হয়নি টাইগারদের। নিজের বোকামোয় উইকেট বিলিয়ে দিয়ে এলেন মুশফিক।

হাসান আলির অফ স্টাম্পের বাইরের বলে ছেড়ে দিয়ে বোল্ড হয়ে ফিরলেন ১৬ রান করে। কিন্তু বিপদে আরো পড়ল টাইগাররা।

ইয়াসির আলি রাব্বি ভালোই খেলে যাচ্ছিলেন। বেশ আস্থার সঙ্গে সোজা ব‍্যাটে খেলছিলেন। বাজে বল পেলেই বাউন্ডারিতে পাঠাচ্ছিলেন।

লিটন দাসকে নিয়ে ভালোই একটি জুটি গড়ার চেষ্টা করছিলেন অভিষিক্ত এই ব্যাটার।

কিন্তু সেটি আর হতে দিলেন না শাহিন শাহ আফ্রিদি। তার বল লাগে ইয়াসির আলির হেলমেট।

ম্যাচের ৩০তম ওভারের পঞ্চম বলটি শট লেন্থে করেছিলেন শাহিন। প্রচণ্ড গতির বলটিকে ডাক করে মাথার ওপর দিয়ে চলে যেতে দিয়েছিলেন ইয়াসির। কিন্তু বল প্রত্যাশা মতো এতটা উপরে উঠল না। শেষ মুহূর্তে বলের লাইন থেকে সরে যেতে পারেননি ইয়াসির। বল গিয়ে সোজা আঘাত হানে রাব্বির হেলমেটে, চোখের কোনের কাছে।

ফিজিও এসে রাব্বিকে শশ্রুষা দেন। এরপর শাহিনের ওভারের শেষ বলটিও মোকাবেলা স্পিনার নৌমান আলির তার পুরো ওভারটাও খেলেন ইয়াসি।

কিন্তু মাথার যন্ত্রণায় আর টিকতে না পেরে শেষ পর্যন্ত মাঠের বাইরেই চলে যেতে বাধ্য হন ইয়াসির।

রিটায়ার্ড হার্ট হয়ে অভিষক টেস্টে দ্বিতীয় ইনিংসে আর নামা হবে না ইয়াসিরের।

বিসিবি সূত্রে জানা গেছে, স্ক‍্যানের জন‍্য তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যানের জায়গায় কনকাশন সাব হিসেবে কিপার-ব‍্যাটসম‍্যান নুরুল হাসান সোহানকে নিয়েছে বাংলাদেশ।

নাসিকের নতুন ভোটকেন্দ্রের দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) আসন্ন নির্বাচন উপলক্ষ্যে নতুন একটি ভোট কেন্দ্রের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

ভোটারদের সুবিধার কথা তুলে ধরে নাসিক ৭নং ওয়ার্ডের হৃদয় মণি ক্রিয়েটিভ স্কুলকে কেন্দ্র করার দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণ করা এলাকাবাসী।

শিমরাইল-নারায়ণগঞ্জ সড়কের সিদ্ধিরগঞ্জের কদমতলী ভাণ্ডারিপুল এলাকায় রোববার বিকালে এ মানববন্ধন হয়। ওই এলাকার সমাজসেবক সালাহউদ্দিন সানি এ মানববন্ধনের নেতৃত্ব দেন।

নতুন ভোটকেন্দ্রের দাবিতে ইতিপূর্বে মজিবুর রহমানসহ এলাকাবাসীর স্বাক্ষর সম্বলিত একটি আবেদন করা হয় নারায়ণগঞ্জ জেলা নির্বাচনি কর্মকর্তার কাছে।

শিমরাইল-নারায়ণগঞ্জ সড়কের সিদ্ধিরগঞ্জের কদমতলী ভাণ্ডারিপুল এলাকায় মানববন্ধন করে দক্ষিণ নয়াপাড়া, কাশেমপাড়া, নাভানা-ভূঁইয়া সিটি ও মধ্যপাড়া কবরস্থ এলাকার ভোটাররা।

ভোটের ফল ঘোষণার সময় গুলিতে ৩ যুবক নিহত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনের ফল ঘোষণার সময় কেন্দ্রে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় বিজিবির গুলিতে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।

রোববার রাত সাড়ে ৮টার দিকে পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার খনগাঁও ইউনিয়নের হাবিবপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে শাহাবুলি হোসেন আহমেদ (৩৫) এবং একই ইউনিয়নের ঘিডোব গ্রামের মৃত তফিজ উদ্দীনের ছেলে মাজহারুল ইসলাম (৩৫) ও একই গ্রামের আদিত্য (৩৩)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, ৩ নম্বর খনগাঁও ইউনিয়নে ভোট শেষ হওয়ার পর ফল ঘোষণায় দেরি হচ্ছিল। এ নিয়ে প্রিসাইডিং অফিসারের সঙ্গে চশমা প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী নুরুজ্জামানের সমর্থকদের বাগবিতণ্ডা হয়।

পরে প্রিসাইডিং অফিসার নৌকার প্রার্থী শহীদ হোসেনকে বিজয়ী ঘোষণা করলে তারা ভোটকেন্দ্র অবরুদ্ধ করেন। ওই সময় প্রিসাইডিং অফিসার বের হয়ে গেলেও একটি কক্ষে তিন পুলিশ সদস্যসহ ১৬ জন আনসার সদস্য আটকা পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে যান দায়িত্বরত বিজিবি সদস্যরা। ওই সময় হামলার চেষ্টা হলে আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি ছুড়ে। এ ঘটনায় সোমবার ভোর পর্যন্ত তিনজনের মৃত্যু হয়। এসময় আহত হন চারজন।

ওই কেন্দ্রে দায়িত্বরত গ্রাম পুলিশের সদস্য সরেন্দ্র নাথ রায় বলেন, নির্বাচনি সহিংসতায় ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেয়ার পরে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।