নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) আসন্ন নির্বাচন উপলক্ষ্যে নতুন একটি ভোট কেন্দ্রের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
ভোটারদের সুবিধার কথা তুলে ধরে নাসিক ৭নং ওয়ার্ডের হৃদয় মণি ক্রিয়েটিভ স্কুলকে কেন্দ্র করার দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণ করা এলাকাবাসী।
শিমরাইল-নারায়ণগঞ্জ সড়কের সিদ্ধিরগঞ্জের কদমতলী ভাণ্ডারিপুল এলাকায় রোববার বিকালে এ মানববন্ধন হয়। ওই এলাকার সমাজসেবক সালাহউদ্দিন সানি এ মানববন্ধনের নেতৃত্ব দেন।
নতুন ভোটকেন্দ্রের দাবিতে ইতিপূর্বে মজিবুর রহমানসহ এলাকাবাসীর স্বাক্ষর সম্বলিত একটি আবেদন করা হয় নারায়ণগঞ্জ জেলা নির্বাচনি কর্মকর্তার কাছে।
শিমরাইল-নারায়ণগঞ্জ সড়কের সিদ্ধিরগঞ্জের কদমতলী ভাণ্ডারিপুল এলাকায় মানববন্ধন করে দক্ষিণ নয়াপাড়া, কাশেমপাড়া, নাভানা-ভূঁইয়া সিটি ও মধ্যপাড়া কবরস্থ এলাকার ভোটাররা।


