শনিবার ,১৩ জুন, ২০২৬
sbacbank
Home Blog Page 446

হাবিবুল আউয়াল কমিশনের কে কোন দায়িত্বে ছিলেন?

বহু আলোচনা-সমালোচনার মধ্যেই গঠিত হলো নতুন নির্বাচন কমিশন (ইসি)। শনিবার প্রধান নির্বাচন কমিশনার এবং চার কমিশনার নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ তারা প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছে শপথ নেবেন।

এবারের নির্বাচন কমিশনেও বরাবরের মতোই আমলাদের প্রাধান্য দেওয়া হয়েছে। ৫ জনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ তিনজনই সাবেক সচিব। আর একজন সাবেক জেলা ও দায়রা জজ এবং সাবেক সেনা কর্মকর্তা রয়েছেন একজন।

হাবিবুল আউয়াল কমিশনকে বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সুশীল সমাজ অভিনন্দন জানিয়েছে। তবে বিএনপি তাদের প্রতিক্রিয়ায় বলেছে, সরকারের অনুগত লোকদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

নতুন নির্বাচন কমিশনের ৫ জনের মধ্যে কার ব্যাকগ্রাউন্ড কী এ বিষয়ে বিস্তারিত দেওয়া হলো-

সূত্র জানায়, সিইসি কাজী হাবিবুল আউয়াল অবিভক্ত আইন মন্ত্রণালয়ের সচিব ছিলেন। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের প্রক্রিয়ায় তার বড় ভূমিকা ছিল। এ ছাড়া তিনি ধর্ম মন্ত্রণালয়, জাতীয় সংসদ সচিবালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

তবে বিচার বিভাগের কর্মকর্তা কাজী হাবিবুল আউয়ালের আইন সচিব হিসেবে নিয়োগ অবৈধ ঘোষণা করে ২০১০ সালে রায় দেন আদালত। আইন মন্ত্রণালয়ের সচিব পদে তাকে নিয়োগের সময় নীতিমালা অনুসরণ না হওয়ায় আদালত তার নিয়োগ অবৈধ ঘোষণা করে।

এ ছাড়া ২০১৫ সালের জানুয়ারিতে অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু পিআরএল বাতিল করে তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে এক বছরের চুক্তিতে নিয়োগ দেয় সরকার। ২০১৬ সালে আরও এক বছর বাড়ানো হয় চুক্তির মেয়াদ। এর পর ওই মন্ত্রণালয়ের দায়িত্বে থেকেই ২০১৭ সালে অবসরে যান তিনি।

তার একাধিক সহকর্মী জানান, তিনি চাকরিজীবনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। অন্যায়ের বিরুদ্ধে তিনি কঠোর ছিলেন। তিনি নিজে অন্যায় করতেন না, অন্যায়কে প্রশ্রয় দিতেন না বলে জানিয়েছেন তার সঙ্গে কাজ করা কয়েকজন আমলা।

এ ছাড়া নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা ১৯৮৮ সালে জুডিশিয়াল বিচারক হিসেবে যোগ দেন। তিনি গাইবান্ধা জেলা ও দায়রা জজ হিসাবেও দায়িত্ব পালন করেন।

সাবেক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান ছিলেন।

সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ছিলেন। ওই পদে থাকাবস্থায় তিনি সিনিয়র সচিব ছিলেন। এর আগে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ছিলেন।

আর সাবেক সিনিয়র সচিব আনিসুর রহমান জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব ছিলেন। এর আগে তিনি ধর্ম মন্ত্রণালয়েরও সচিব ছিলেন।

চাকরিজীবনে যেখানে দায়িত্ব পালন করেছেন, সেখানে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন আনিছুর রহমান। পেশাদার ও সাহসী কর্মকর্তা হিসাবে তার সুনাম রয়েছে।

ইসির একাধিক কর্মকর্তা জানান, এবারই প্রথম প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে একই সঙ্গে তিনজন সিনিয়র সচিব পর্যায়ের সাবেক কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হলো। এর আগে কেএম নূরুল হুদা, কাজী রকিবউদ্দীন আহমেদ ও ড. এটিএম শামসুল হুদা কমিশনের সিইসি ও কমিশনার পদে সর্বোচ্চ একজন সাবেক সচিব পর্যায়ের কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছিল।

তারা আরও জানান, কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন বিগত কমিশন পাঁচ বছর মেয়াদ শেষে গত ১৪ ফেব্রুয়ারি বিদায় নিয়েছেন। ওই দিন থেকে এ প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদ শূন্য রয়েছে। নতুন সিইসি ও নির্বাচন কমিশনাররা শপথগ্রহণ শেষে ওই পদে অধিষ্ঠিত হবেন। তাদের পাঁচ বছর মেয়াদে আগামী জাতীয় সংসদসহ সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে।

দায়িত্ব পাওয়ার পর ব্যক্তিগতভাবে প্রতিক্রিয়া দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও নির্বাচন কমিশনাররা। তারা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের চেষ্টা করবেন বলে জানান। এ ক্ষেত্রে সবার সহযোগিতাও কামনা করেন তারা।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিইসি কাজী হাবিবুল আউয়াল নিজেদের চ্যালেঞ্জ তুলে ধরে বলেন, সব দলকে নির্বাচনমুখী করাই আমাদের লক্ষ্য। বিএনপিকে সংলাপের আমন্ত্রণ জানানো হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন একা নির্বাচন করে না। এখানে অনেক স্টেকহোল্ডার থাকে। নির্বাচন কমিশন টপ লেভেলের পলিসি ও সিদ্ধান্ত দেয়। কিন্তু নির্বাচন কমিশন প্রতিটি ভোটকেন্দ্রে যায় না। সেখানে প্রশাসন কতটা নিরপেক্ষ ও দায়িত্বশীল করা যায় সেটাও বড় চ্যালেঞ্জ। তাদের মধ্যে এই দায়িত্ববোধ আসতে হবে যে, নির্বাচন হচ্ছে ভোটারদের পবিত্র আমানত। পবিত্র আমানত যাতে খেয়ানত না হয়, মানুষ যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিও দেখতে হবে।

‘সুইফট’ থেকে বাদ পড়ছে রাশিয়া

আন্তর্জাতিক আর্থিক লেনদেন ব্যবস্থা ‘সুইফট’ থেকে রাশিয়ার কয়েকটি ব্যাংককে বাদ দেওয়ার ব্যাপারে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য, কানাডা এবং তাদের মিত্র দেশগুলো।

শনিবার সন্ধ্যায় তারা এই বিষয়ে একমত পোষণ করেন। খবর বিবিসি ও সিএনএনের।

সুইফট ব্যবস্থাটি এক দেশ থেকে আরেক দেশের ব্যাংকে আর্থিক লেনদেনের জন্য ব্যবহার করা হয়। তেল ও গ্যাস রপ্তানির মাধ্যমে রাশিয়া যে অর্থ আয় করে, সেই অর্থ আদায়ে দেশটি সুইফটের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

জার্মান সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, রাশিয়ান এসব ব্যাংকে বৈদেশিক অর্থ লেনদেন বন্ধ করাই তাদের এই উদ্যোগের মুল উদ্দেশ্য। কিন্তু রাশিয়ার সঙ্গে ব্যবসা রয়েছে, এমন পশ্চিমা প্রতিষ্ঠানগুলোও এর ফলে ক্ষতির সম্মুখীন হতে পারে।

ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বলেন, রাশিয়া যাতে যুদ্ধকালীন সময়ে অর্থভাণ্ডার ব্যবহার করতে না পারে, পশ্চিমা মিত্র দেশগুলো সে ব্যাপারেও কাজ করছে। সে জন্য রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক যাতে কোনো সম্পদ বিক্রি করতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে ব্যাংকটির অন্যান্য আর্থিক লেনদেন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুতিনের সরকারি দপ্তরে সাইবার হামলা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দপ্তর ক্রেমলিনসহ ছয়টি ওয়েবসাইটে সাইবার হামলা করা হয়েছে বলে দাবি করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

শনিবার রাশিয়ার সংবাদ সংস্থা তাসকে এ কথা জানান তিনি। এ ছাড়া রাশিযার বিভিন্ন টিভি চ্যানেল হ্যাক করে সেখানে ইউক্রেনের গান বাজানো হচ্ছে বলে দাবি করা হয়। খবর ইন্ডিপেনডেন্ট ও সিএনএনের।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বারবার সাইবার হামলা চালানো হচ্ছে।

রাশিয়ার সংবাদমাধ্যমে বলা হয়, হ্যাকাররা টিভি চ্যানেল হ্যাক করে সেখানে ইউক্রেনের গান বাজাচ্ছে। বৃহস্পতিবার রাশিয়ার বিভিন্ন সরকারি ওয়েবসাইট বেশ কয়েক ঘণ্টা অফলাইনে ছিল। আর এটি আরও বেশি হচ্ছে যখন রাশিয়া ইউক্রেনে পুরোদমে হামলা শুরু করে।

ইউক্রেনে হামলার সময় থেকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, আন্তঃসম্পর্ক, মন্ত্রিপরিষদ এবং নিরাপত্তা সেবার ওয়েবসাইটগুলো ডাউন হয়ে গেছে বলে দাবি করা হয়েছে।

বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি মশাল মিছিল

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ক্যাম্পাসে মশাল মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় তারা এ মিছিল করে সারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এসময় তারা ধর্ষকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি করে বিভিন্ন শ্লোগান দেয়।

এর আগে বিকাল ৪টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে জড় হয় এবং অবস্থান কর্মসূচি পালন করে।

বুধবার জেলা প্রশাসনের দেওয়া ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকদের গ্রেফতার করে জনসম্মুখে তাদের নাম প্রকাশের প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় দ্বিতীয় দিনের মতো তারা এ কর্মসূচি পালন করে।

শুক্রবার বেলা ১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৪ দফা দাবি পেশ করেছেন। বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়। এ সময় শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে ধর্ষকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ভূমিকা রাখার আশ্বাস দেন উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব।

চার দফা দাবি হলো- ধর্ষকদের শনাক্ত ও গ্রেফতার করে জনসম্মুখে তাদের নাম প্রকাশ এবং দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শান্তি কার্যকর করা। বৃহস্পতিবার ধর্ষকদের বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়ে উপাচার্যসহ শিক্ষক ও শিক্ষার্থীদের আহত করার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা। ছাত্রী ধর্ষণের ঘটনা এবং আন্দোলনরত শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলার ঘটনায় স্থানীয় প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা সম্পর্কে প্রধানমন্ত্রী সরাসরি অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অবগত করা। ক্যাম্পাস ও বাইরে অবস্থানরত শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে বহিরাগতদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা।

শুক্রবার বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ উপলক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এসব দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এমএ শেষ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল রাজু।

এর আগে প্রক্টরিয়াল বডি ও শিক্ষক সমিতির সঙ্গে এক জরুরি সভায় মিলিত হন উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব। সভা শেষে উপাচার্য ও শিক্ষক নেতৃবৃন্দ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানিয়ে একাত্মতা ঘোষণা করেন।

এ সময় আইন অনুষদের ডিন ও প্রক্টর ড. রাজিউর রহমান, শিক্ষক সমিতির সভাপতি ড. কামরুজ্জামান, প্রচার সম্পাদক ড. মো. সাদ্দাম হোসেন প্রমুখ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, এ ধরনের পৈচাশিক ঘটনার নিন্দা জানানোর মত ভাষা আমার নেই। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আমরা মেনে নিয়েছি। জাতির পিতার নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা নিয়মতান্ত্রিক আন্দোলনের করে এ বিচার আদায় করবে।

তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের হামলাসহ শিক্ষকদের আহত করার ঘটনায় দুঃখ প্রকাশ করে দোষী আইনের আওতায় আনার দাবী জানান। উপাচার্য শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ করে পরীক্ষার প্রস্তুতি নেয়ার জন্য অনুরোধ জানান।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে ধর্ষণের সঙ্গে জড়িতদের গ্রেফতার করা সম্ভব হবে। আদালতে ভিকটিমের জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

নাট্যকারদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে চাই: আহসান আলমগীর

টেলিভিশন নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আহসান আলমগীর। টানা তিন মেয়াদে ছয় বছর অর্থ সম্পাদকের দায়িত্ব পালনের পর এবার তিনি সাধারণ সম্পাদক হলেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমাকে এত বড় দায়িত্বের যোগ্য মনে করার জন্য আমি সম্মানিত নাট্যকারদের কাছে কৃতজ্ঞ। আমি চেষ্টা করব সবার আস্থার প্রতিদান দিতে। নাটক লেখা এখনো পেশা হিসাবে নেওয়ার মতো অবস্থা তৈরি হয়নি। শুধুমাত্র নাটক লিখে জীবন নির্বাহ করছেন, এই রকম পঞ্চাশজন নাট্যকারও পাওয়া দুষ্কর। নাটক লেখা এখনো পার্টটাইম জব হিসেবে রয়ে গেছে। তাই আমার টার্গেট হচ্ছে নাটক লেখাকে পেশা হিসাবে নেওয়ার মতো অবস্থা তৈরি করা।

কীভাবে করবেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার প্রথম দায়িত্ব হলো নাট্যকারদের স্কিল ডেভেলপের দিকে নজর দেওয়া। কেউ কেউ যোগ্য হলেই হবে না, সবাইকে যোগ্য হতে হবে। তাই সবার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য সংগঠনের সকল নাট্যকারদের জন্য নিয়মিত কর্মশালার আয়োজন করব। গত তিন মেয়াদের আমরা পাঁচটি কর্মশালার আয়োজন করেছি। এটা আরও জোরদার করা। দ্বিতীয়ত, শৃঙ্খলা ফিরিয়ে আনা। নাটকের বাজেটে নাট্যকারদের জন্য বলার মতো বাজেট থাকে না। সবার সম্মানী দেওয়ার পর নাট্যকারের সম্মানীর বেলায় আর টাকা থাকে না! এটা সত্যিই হতাশাজনক ব্যাপার। অথচ সবার আগে কাজটা করেন নাট্যকার, তাই শুটিংয়ের আগেই নাট্যকারের সম্মানী নিশ্চিত করা। প্রায়শই শোনা যায় টাইটেল, পোস্টার, প্রমোশনাল, স্ক্রল এবং ডিজিটাল ভার্সনে নাট্যকারের নাম থাকে না। এ ব্যাপারে টিভি চ্যানেল, ডিজিটাল ভার্সনের দায়িত্বরত ব্যক্তিসহ সংশ্লিষ্ট পরিচালক ও প্রযোজকের সঙ্গে আলোচনার ভিত্তিতে নাম নিশ্চিত করা। তৃতীয়ত, নাটকে মেধার প্রয়োগ ঘটান নাট্যকার, অথচ তিনি মেধাস্বত্ব পান না! তাই মেধাস্বত্ব প্রতিষ্ঠার উদ্যোগ নেব। যে কোন পেশায় আর্থিক নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আর্থিক নিরাপত্তা না থাকায় এখনো নাটক লেখা পার্টটাইম জব হিসেবেই রয়ে গেছে। একজন নাট্যকার যদি আর্থিক নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে তিনি নির্ভাবনায় ভাবনার উৎকর্ষ কীভাবে সাধন করবেন? তাই মেধার উৎকর্ষ সাধনের জন্য আর্থিক নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

বর্তমান লেখার ব্যস্ততা নিয়ে আহসান আলমগীর জানান, আল হাজেনের পরিচালনায় এনটিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক মেহমানের প্রচার শেষ হয়েছে। ঈদের নাটকের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, এ মাসেও আমার লেখা শাখাওয়াত শিবলীর পরিচালনায় চ্যানেল আইয়ের টেলিফিল্ম চলো বৃষ্টিতে ভিজি, আলমগীর খন্দকার দুলালের আরটিভির জন্য প্রেমের কুলখানী, ইউটিউবের জন্য রক্ত গরম নামের একক নাটকের শুটিং হয়েছে।

ইতোমধ্যে ফরিদুল হাসানের পরিচালনায় বৈশাখী টিভির সাত পর্বের ঈদ ধারাবাহিক ফাইভ স্টার হোটেল, শর্ট ফিল্ম দ্য হাঙ্গরির শুটিং শেষ হয়েছে। সামনে আরও বেশ কয়েকটি একক ও ধারাবাহিক নাটকের শুটিং শুরু হবে।

শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২: হলমালিকদের মুখে হাসি

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১১ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে চলচ্চিত্র ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’। দেবাশীষ বিশ্বাস পরিচালিত জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও ঢালিউড কুইন অপু বিশ্বাস জুটির এ চলচ্চিত্রটি মুক্তির পর থেকেই হাসি ফুটেছে হলমালিকদের মুখে।

আরটিভির অনুষ্ঠান প্রধান এবং চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক দেওয়ান শামসুর রকিব বলেন- বর্তমানে মাত্র ৩০ থেকে ৩৫টি হল খোলা রয়েছে। এরই মধ্যে মুক্তির দ্বিতীয় সপ্তাহে নতুন একটি চলচ্চিত্র মুক্তি পাওয়ায় শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ এর হল সংখ্যা ১২টিতে নেমে আসে। তৃতীয় সপ্তাহে এসে হলমালিকরা দর্শকদের আগ্রহে সাড়া দিয়ে বুকিং নিচ্ছেন। ফলে শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ এর হল সংখ্যা ১৫টি ছাড়িয়ে গেছে। আরো কিছু হল মালিক বুকিং চাচ্ছেন; তাদের আমরা আগামী সপ্তাহগুলোতে পর্যায়ক্রমে রেন্টাল দেব। দর্শক এবং হলমালিকদের মুখে হাসি ফুটাতে পেরে আমরা সত্যিই আনন্দিত।

তারকাবহুল রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে। সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন- কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা

ব্রাজিলে ফুটবল টিম বাসে বোমা বিস্ফোরণ, আহত ৩

ম্যাচ খেলতে যাওয়ার সময় ব্রাজিলের একটি ফুটবল দলের বাসে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ দুর্ঘটনায় বাসে অবস্থানরত ফুটবলারদের মধ্যে তিনজন গুরুতর আহত হন।

তবে এ দুর্ঘটনার পরও ম্যাচটি খেলেছে বাহিয়া এবং ২-০ গোলের জয়ও পেয়েছে দলটি।

বৃহস্পতিবার রাতে ব্রাজিলের ফুটবল ক্লাব বাহিয়ার টিম বাসে ঘটেছে এ দুর্ঘটনা।

খবরটি নিশ্চিত করে বাহিয়া ক্লাব তাদের অফিসিয়াল টুইটারে দুর্ঘটনাকবলিত বাসের কয়েকটি ছবি পোস্ট করেছে। ছবিগুলোতে দেখা যাচ্ছে, বোমার আঘাতে বাসের পেছনের জানালার কাঁচ ভেঙে গেছে। বাসের বেশ কয়েকটি সিট রক্তে ভরে গেছে।

এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, বৃহস্পতিবার সাম্পাইও কোররেয়ার বিপক্ষে আঞ্চলিক কাপের ম্যাচ খেলতে যাচ্ছিল বাহিয়া। বাস সালভাদরে তাদের হোম ভেন্যুতে পৌঁছালে বাসের ভেতরে বোমাটি বিস্ফোরিত হয়। বোমার বিস্ফোরণে দলটির গোলরক্ষক দানিলো ফার্নান্দেজ মুখে গুরুতর আঘাত পান। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া লেফটব্যাক মাথেউস বাহিয়া ও ফরোয়ার্ড মার্সেলো সিরিনো আরও আহত হয়েছেন।

বোমার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত হয়েছে তদন্তকারী সংস্থা। তবে কে বা কারা এ বোমা বাসে রেখে যায়, সেই রহস্য উন্মোচন হয়নি এখনও।

তথ্যসূত্র: ডেইলি মেইল, টুইটার

ম্যারাডোনা ও মেসির মধ্যে কে সেরা? যা বললেন ম্যারাডোনার ছেলে

ম্যারাডোনাকে কিংবদন্তি বললেও লিওনেল মেসির নামে আগে তা জুড়তে নারাজ অনেকেই। যদিও কিছু কিছু ক্ষেত্রে ম্যারাডোনাকে ছাড়িয়ে গেছেন মেসি।

বিশ্লেষকরা আর্জেন্টাইন খুদেরাজকে এখনই কিংবদন্তিদের কাতারে দাঁড় করাতে রাজি নয়। কারণ একটিই—

ম্যারাডোনা বিশ্বকাপ জিতিয়েছেন, মেসি জেতাতে পারেননি। তাই এ ম্যারাডোনা-মেসিকে নিয়ে তুলনামূলক আলোচনায় যেতে আগ্রহী নন অনেকেই।

তবে কোপা আমেরিকা জয়ের পর ফের সেই তুলনার বিষয়টি আলোচনায় এসেছে। এবারও সেই আলোচনায় যোগ দিয়েছেন ম্যারাডোনার ছেলে দিয়েগো সিনাগ্রা। যাকে দিয়েগো ম্যারাডোনা জুনিয়র হিসেবেও ডাকা হয়।

কে ইতিহাসসেরা খেলোয়াড়— ম্যারাডোনা নাকি মেসি? এ প্রশ্নের জবাবে মেসির চেয়ে নিজের বাবাকেই এগিয়ে রেখেছেন সিনাগ্রা।

সম্প্রতি আর্জেন্টাইন গণমাধ্যম দিয়ারিও স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনাগ্রা বলেন, ‘আমার বাবার কোনো তুলনা নেই। তার সঙ্গে কাউকে তুলনা করা যায় না। তবে আমার কাছে ফুটবলের ইতিহাসে বাবার পরই মেসির অবস্থান।’

এমন জবাবে মেসির স্তুতিই গাইলেন ম্যারাডোনাপুত্র।

এমন বিব্রতকর প্রশ্নের মুখোমুখি এর আগেও হয়েছিলেন সিনাগ্রা।

আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়াভিত্তিক গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যারাডোনা জুনিয়র বলেছিলেন, ‘দিয়েগো ছিলেন দিয়েগো আর মেসি তো মেসি। আমার বাবার সঙ্গে তুলনা করায় মেসিকে-ই অনেক ভুগতে হয়েছে। আমি মেসিকে অপছন্দ করি তা নয়। আমি তাকে ভালোবাসি। ফুটবল ইতিহাসে তার মতো আর কেউ নেই।’

প্লাস্টিক বোতলের কুচি রক্ষা করেছে পরিবেশ!

নীলফামারীর সৈয়দপুরের প্লাস্টিক কারখানার কুচি যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। রপ্তানি হচ্ছে বিদেশেও। এতে পরিবেশ রক্ষার পাশাপাশি কর্মসংস্থান হয়েছে অন্তত ৫০ হাজার লোকের। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই খাতের আরও বিকাশ সম্ভব বলে জানান কারখানার মালিক ও শ্রমিকরা।

জানা যায়, সৈয়দপুর উপজেলার পৌরসভা ও পাঁচটি ইউনিয়নে রয়েছে প্রায় ১১০টি প্লাস্টিক কারখানা। কারখানাগুলোতে মূলত প্লাস্টিকের পুরনো বোতল এবং বিভিন্ন পণ্যে ব্যবহৃত প্লাস্টিক মেশিনে ভেঙে তৈরি করা হয় কুচি। এসব কুচি এখান থেকে সরবরাহ করা হয় দেশের বিভিন্ন বাজারে। প্রতিটি কারখানায় প্রতিদিন ৪০-৫০ শ্রমিক কাজ করেন।

শনিবার শহরের বাঙালিপুর এলাকার একটি প্লাস্টিক কারখানায় গিয়ে দেখা গেছে, একদিকে বোতল কিংবা ভাঙা প্লাস্টিক বর্জ্য স্তূপ করে রাখা হচ্ছে। অন্যদিকে প্লাস্টিক কুচি শুকাতে ব্যস্ত শ্রমিকরা।

উপজেলার কামারপুকুর ইউনিয়নের অশুরখাই গ্রামের শ্রমিক আতিয়া পারভীন বলেন, স্বামী মারা যাওয়ায় অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করতাম। তিন সন্তানকে নিয়ে একবেলা খেয়ে, আরেক বেলা না খেয়ে কোনো রকমে দিন কাটত। কিন্তু এখন প্লাস্টিক বর্জ্য কারখানায় কাজ করে সংসারে সচ্ছলতা এসেছে।

কথা হয় কারখানার মালিক ইমরান হোসেনের সঙ্গে। তিনি জানান, বিভিন্ন ভাঙারির দোকান থেকে তারা প্লাস্টিকের পুরোনো বোতল কেনেন প্রতি কেজি ২০ টাকা দরে। অন্যান্য প্লাস্টিক সামগ্রী কেনেন ৩৫ টাকা কেজি দরে। তারপর এগুলো মেশিনের সাহায্যে পানি দিয়ে ওয়াশ করেন। পরে মাড়াই করে প্লাস্টিকের কুচি মেশিনের মাধ্যমে শুকিয়ে বস্তায় ভরে সরবরাহ করা হয়। প্রতিদিন এ কারখানায় শতাধিক মণ প্লাস্টিক সামগ্রী কেনা হয়।

তিনি আরও বলেন, সরকারি সহযোগিতা পেলে এ শিল্পের আরও প্রসার ঘটানো যেত।

ইলিয়াস হোসেন নামের আরেক প্লাস্টিক বর্জ্য ব্যবসায়ী বলেন, পথে-ঘাটে এবং নালা-নর্দমায় পড়ে থাকা প্লাস্টিক বর্জ্য কুড়িয়ে এনে এগুলো পরিষ্কার করে আমাদের কাছে বিক্রি করা হয়। পরে সেগুলো প্রক্রিয়াজাত করে তৈরি হয় প্লাস্টিকের গুটি। এরপর নতুন করে প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় নানা পণ্য। এখানে দুই-তিন ধরনের প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা থাকে।

পুরো প্রক্রিয়াটি পরিবেশের উপকার করছে দাবি করে তিনি বলেন, কোটি কোটি বোতলসহ প্লাস্টিক বর্জ্য যদি খাল, নদী দখল করত, তা হলে তা পলিথিনের চেয়ে বড় হুমকি হয়ে উঠত।

পরিবেশ অধিদপ্তর রংপুরের পরিদর্শক (নীলফামারী জেলার দায়িত্বপ্রাপ্ত) মনোয়ার হোসেন বলেন, যত্রতত্র পড়ে থাকা প্লাস্টিক দ্রব্য পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এ ক্ষেত্রে ফেলে দেওয়া প্লাস্টিক প্রক্রিয়াজাত করায় পরিবেশ দূষণের হাত থেকে এ এলাকা রক্ষা পাচ্ছে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হুসাইন বলেন, এ শিল্পের ব্যাপারে খোঁজখবর নিয়ে যদি তা পরিবেশের জন্য ইতিবাচক হয়, তা হলে সহযোগিতার বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান তিনি।

অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় স্বামীর সঙ্গে রাগ করে সুফিয়া খাতুন (৩০) নামে ৮ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার সানিগুয়ারী ইউনিয়নের পাতলাশী গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নিহত সুফিয়া একই এলাকার জাকির হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হোসেন ও সুফিয়া দম্পতির ১০ বছর বয়সি এক ছেলে ও চার বছর বয়সি এক মেয়ে সন্তান রয়েছে। এছাড়া সুফিয়া আট মাসের অন্তঃসত্ত্বা।

পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।