শনিবার ,১৫ আগ, ২০২৬
sbacbank
Home Blog Page 379

গ্রেফতারের পর ওমর ফারুক আ.লীগ থেকে বহিষ্কার

মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যার মূল পরিকল্পনাকারী ওমর ফারুক র‌্যাবের হাতে গ্রেফতার হওয়ার পর দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তিনি ঢাকা মহানগর দক্ষিণের ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

শনিবার বিকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কারের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ‘এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর ব্যাপকভাবে প্রচারিত হওয়ায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এর দায়ভার কোনোভাবেই ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বহন করবে না। দলের নীতি ও শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকায় দলীয় গঠনতন্ত্রের ৪৭ ধারা মোতাবেক আপনাকে বহিষ্কার করা হলো।’

গত ২৪ মার্চ রাত সাড়ে দশটায় রাজধানীর শাহজাহানপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জাহিদুল ইসলাম টিপু। ঘটনাস্থলে একজন নিরীহ কলেজ ছাত্রী নিহত হয়।

নিহত টিপুর স্ত্রী ফারহানা ইসলাম ডলি শাহজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এই ঘটনা এবং বিশেষ করে একজন কলেজ ছাত্রীর নিহত হওয়ায় দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

র‌্যাবের ব্যাপক তদন্ত এবং গোয়েন্দাদের নজরদারিতে গ্রেফতার হন এ হত্যাকাণ্ডের শুটার মাসুম। এরপর গ্রেফতার হন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ওমর ফারুক (৫২) আবু সালেহ শিকদার ওরফে শুটার সালে (৩৮), মো. নাছির উদ্দিন ওরফে কিলার নাছির (৩৮) ও মোরশেদুল আলম ওরফে কাইল্যা পলাশ (৫১)।

তাদের গ্রেফতারের পর শনিবার দুপুরে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে র‌্যাব। সেখানে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, আসামিরা র‍্যাবকে জানিয়েছেন- তারা হত্যাকারী ও সহযোগীকে চেনেন না। খুনি ভাড়া করা থেকে শুরু করে এই হত্যাকাণ্ডের সব পরিকল্পনার সমন্বয়কারী হলেন মুসা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তদন্ত কর্মকর্তাদের তারা জানায়, টিপুকে হত্যার জন্য ১৫ লাখ টাকা বাজেট করেন তারা। আন্ডারওয়ার্ল্ড ডন মুসার তত্ত্বাবধানে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। দুবাই থেকে এ কিলিং মিশন পরিচালনা করেন তিনি।ওমর ফারুক টিপু হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী। আন্ডারওয়ার্ল্ডের মুসার সঙ্গে যোগাযোগ স্থাপন ও অর্থ লেনদেন করেন ওমর ফারুক।

‘সব মিথ্যা বিএনপি আজকেই বলে দেবে, রমজানে অন্তত বন্ধ থাকবে’

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আশা করব, আগামী এক মাস (পবিত্র রমজান মাস) অন্তত বিএনপির মিথ্যাচারটা বন্ধ থাকবে।’

শনিবার দুপুরে ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সাংবাদিকদের বিএনপি বিষয়ক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমি শুনলাম বিএনপি নাকি অনশন করছে এবং অনশনের সময় আশপাশের খাবারের দোকানে ভালো বিক্রি হচ্ছে। বিএনপির রাজনীতি তো মিথ্যার ওপর প্রতিষ্ঠিত। আশা করব- সমস্ত মিথ্যা তারা আজকেই বলে দেবে, আগামী এক মাস অন্তত মিথ্যাচারটা বন্ধ থাকবে।’

দ্রব্যমূল্য নিয়ে বিএনপির বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দ্রব্যমূল্য কমে আসা শুরু হয়েছে। সরকার এক কোটি ফ্যামিলি কার্ড দিয়েছে, এতে মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। আর এর ফলে বিএনপির অস্বস্তি ও অস্থিরতা দুই-ই বেড়ে গেছে। এ কারণেই তারা উদভ্রান্তের মতো কথা বলছে।’

এর আগে শহিদ মিনারের পাদদেশে সদ্যপ্রয়াত বিশিষ্ট আবৃত্তিশিল্পী হাসান আরিফের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশে সংস্কৃতিচর্চা বিশেষ করে কবিতাচর্চা, আবৃত্তিশিল্পের চর্চাকে জনপ্রিয় করার ক্ষেত্রে আজীবন বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আবৃত্তিশিল্পী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের অবদান অসামান্য।

‘দেশে মানুষের গড় আয়ু এখন ৭৩ বছরের বেশি, সে হিসেবে হাসান আরিফের আরও অনেকদিন বেঁচে থাকার কথা ছিল। কিন্তু তিনি অকালে আমাদের ছেড়ে চলে গেছেন।’

হাছান মাহমুদ বলেন, তার এই বিদায় আমাদের সুচিন্তার চর্চা ও সাংস্কৃতিক আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবে, জাতির সংস্কৃতি অঙ্গন ও কবিতা চর্চাকারীরা তার অভাব অনুভব করবে। আমরা সবাই তার আত্মার চিরশান্তি কামনা করি।’

সৌদির সঙ্গে মিল রেখে বিভিন্ন গ্রামে রোজা পালন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন গ্রামের মানুষ শনিবার থেকে পবিত্র রোজা পালন করছেন। শুক্রবার রাতে মৌলভীবাজার, চট্টগ্রাম, চাঁদপুর, বরিশালসহ দেশের বেশ কিছু গ্রামের মানুষ শুক্রবার রাতে তারাবির নামাজ পড়েন এবং শনিবার ভোর রাতে সেহরি খেয়ে তারপর পবিত্র রোজা পালন শুরু করেন। প্রতিনিধিদের পাঠানো সংবাদে এ তথ্য জানা গেছে।

মৌলভীবাজার: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে মৌলভীবাজার জেলার বিভিন্ন গ্রামের মানুষ পবিত্র রোজা পালন করছেন। শতাধিক পরিবারের সদস্যরা পবিত্র রমজানের আনুষ্ঠানিকতা শনিবার থেকে শুরু করেছেন।

শুক্রবার রাতে তারা তারাবির নামাজও পড়েন এবং শনিবার ভোর রাতে সেহরি খেয়ে তারপর পবিত্র রোজা পালন শুরু করেন।

জানা যায়, মৌলভীবাজার পৌর শহরের সার্কিটহাউসের পেছনের একটি জায়গায় স্থানীয়ভাবে পীর হিসেবে পরিচিত আবদুল মাওফিক নামে একজনের খানকা রয়েছে। তিনি ও তার অনুসারীরা গত বেশ কয়েক বছর ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা পালন শুরু করেন এবং দুই ঈদের জামাত আদায় করেন।

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কুলাউড়াসহ বিভিন্ন উপজেলার (আবদুল মাওফিকের অনুসারী) শতাধিক পরিবারের সদস্যরা রোজা পালন শুরু করেছেন বলে জানা যায়।

চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, আনোয়ারা, ফটিকছড়ি, বোয়ালখালী, সন্দ্বীপ, হাটহাজারীর বিভিন্ন গ্রামে শনিবার থেকে রোজা পালন করছেন বিভিন্ন পীরের অনুসারীরা। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে থাকা মির্জারখীল ও জাহাঁগিরিয়া শাহসুফি দরবার শরীফের মুরিদরা একইসঙ্গে রোজা পালন শুরু করেছে।

গত শুক্রবার রাতে তারাবি ও সেহেরির মধ্য দিয়ে রোজা শুরু করছেন তারা।
সাতকানিয়ার মির্জারখীল দরবারের অনুসারীরা প্রতিবছরের মতো এবারো সৌদিআরব ও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা পালন শুরু করেছেন। দীর্ঘ ২০০ বছর ধরে সারা বিশ্বের মুসলমানদের একই সঙ্গে ধর্মীয় অনুশাসন পালনের ধারণা এবং আরব বিশ্বের সঙ্গে মিল রেখে এভাবে রোজা, ঈদ পালন করে আসছেন।

চন্দনাইশ কাঞ্চনাবাদ ইউনিয়নের জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবারের শাহজাদা মাওলানা মো. মতি মিয়া মনসুর সাংবাদিকদের জানান, আমরা হানাফী মাযহাবের অনুসারী হিসেবে আমাদের নিকটবর্তী সময়ের কম ব্যবধান বিবেচনায়, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ হতে চাঁদের অবস্থান জেনে মক্কা ও মদিনা শরীফে তথা আরব বিশ্ব বা মধ্যপ্রাচ্যের চাঁদ দেখার খবর পেয়ে শনিবার তাদের প্রথম রোজা পালন শুরু করেছেন।

চাঁদপুর : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৪০ গ্রামের ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র মাহে রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেছেন। এরই মধ্যে তারা তারাবির নামাজ পড়েছেন। শনিবার ভোর রাতে সেহরি খেয়ে তারপর পবিত্র রোজা পালন শুরু করেছেন।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের পীর মরহুম মাওলানা ইসহাক (রহ.) এর অনুসারীরা বিগত ১৯২৮ সাল থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এই রমজান এবং দুটি ঈদ পালন করে আসছেন।

ফরিদগঞ্জ টোরা মুন্সিরহাটের আনোয়ার হোসেন মামুন মুন্সি জানান, নির্ধারিত সময় এশার নামাজ আদায়ের প্রায় আড়াই ঘণ্টা পর রমজান পালন করার সংবাদ পান তারা। ফলে এই মতের অনুসারীরা প্রত্যেকে ঘরে ঘরে তারাবির নামাজ আদায় করেন। তবে ভোর রাতে সেহরি খেয়ে পবিত্র রোজা পালন শুরু করেছেন তারা।

ব‌রিশাল ব্যুরো : বরিশালের বিভিন্ন এলাকায় রোজা পালন শুরু হয়েছে। ওই সব এলাকার মুসুল্লিরা শুক্রবার এশার নামাজের পর থেকে তারাবীহ নামায আদায় শুরু করেছেন।

বরিশালের ২০ গ্ৰামে প্রায় ৩ হাজার পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে শনিবার থেকে রোজা পালন শুরু করেছেন। সৌদি আরবে শুক্রবার রমজান মাসের চাঁদ দেখা গেলে শনিবার থেকে সেখানে রোজা পালন শুরু হয়।

জানা যায়, চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার এলাহাবাদ দরবার শরিফের অনুসারীরা বরাবর সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে আগাম রোজা পালন ও ঈদ উদযাপন করেন।

বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ড টিয়াখালির বাসিন্দা নাসির চৌধুরী জানান, তারা বরাবরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম রোজা পালন ও ঈদ উদযাপন করেন।

এদিকে জেলার বাবুগঞ্জ, হিজলা, মেহেন্দিগঞ্জ ও মুলাদীসহ বেশ কিছু এলাকায় সৌদির সঙ্গে সঙ্গতি রেখে আগাম রোজা পালন শুরু হয়।

বেশি বেশি কুরআন তিলাওয়াত ও ইবাদতে মশগুল থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আসুন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আমরা যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছলতা ও সংঘাত পরিহার করি এবং জীবনের সর্বস্তরের পরিমিতিবোধ, ধৈয ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি।

রমজান উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, সিয়াম সাধনা ও সংযমের মাস পবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমাগত। এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্যলাভ এবং ক্ষমালাভের অপূর্ব সুযোগ হয়। সিয়াম ধনী-গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে সারাবিশ্ব আজ বিপর্যস্ত। আমাদের সরকার এ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। সে কারণে স্বাস্থ্যবিধি মেনে রমজানের তারাবিসহ অন্যান্য নামাজ আদায়ের আহ্বান জানাচ্ছি। সিয়াম পালনের পাশাপাশি আমরা যেন ঘরে অবস্থান করে, বেশি বেশি কোরআন তিলাওয়াত করি ও ইবাদত-বন্দেগিতে মশগুল থাকি।

তিনি বলেন, মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন। মাহে রমজান আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি, সকলের জীবন মঙ্গলময় হোক। আমাদের দেশ ও জাতি তথা বিশ্ববাসী এই করোনা মহামারি থেকে মুক্তি পাক- মহান রাব্বুল আল-আমিনের কাছে এই দোয়া করি। মহান আল্লাহ তায়ালার কাছে সবার হেফাজত কামনা করেন প্রধানমন্ত্রী।

স্কুটি চালিয়ে ক্যাম্পাসে যাওয়া হলো না মিমের

স্কুটি চালিয়ে উত্তরার বাসা থেকে ক্যাম্পাসে যাচ্ছিলেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাইশা মমতাজ মিম (২১)। শুক্রবার সকাল ৭টায় কুড়িল ফ্লাইওভারে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

পাশেই পড়ে ছিল তার স্কুটিটি। পুলিশের ধারণা, কাভার্ড ভ্যানের ধাক্কায় সকালে কোনো এক সময় মারা যান তিনি। মিম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

মিমের অকাল মৃত্যুর খবর সইতে না পেরে বারবার মূর্ছা যাচ্ছিলেন গাজীপুরের একটি কলেজের অধ্যক্ষ বাবা নুর মোহাম্মদ মামুন। পরে মামুনকে হাসপাতালে ভর্তি করা হয়।

খিলক্ষেত থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ যুগান্তরকে বলেন, ফ্লাইওভার থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। স্কুটিতে চড়ে ক্যাম্পাসে যাচ্ছিলেন তিনি।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, একটি কাভার্ড ভ্যান মিমের কাছ ঘেঁষে যায়। ধারণা করা হচ্ছে, কাভার্ড ভ্যানের ধাক্কায় মিম ছিটকে পড়েন।

এদিকে শুক্রবার রাত ১১টায় পুলিশের ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম যুগান্তরকে বলেন, চট্টগ্রাম থেকে কাভার্ড ভ্যানচালক সাইফুল ইসলাম এবং গাড়িতে থাকা মশিউর রহমান নামে আরেকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের ঢাকায় আনা হচ্ছে।

সোহরাওয়ার্দী মেডিকেল মর্গের ভেতরে দুপুরে চলছিল মিমের লাশের ময়নাতদন্ত। মর্গের বাইরে দাঁড়িয়ে নানা স্মৃতিচারণ করছিলেন মিমের মামা, মামি, মামাতো ভাইসহ স্বজনরা।

সবার চোখেমুখে ছিল বিষাদের ছাপ। মিমের মামাতো ভাই অ্যাডভোকেট জাকির হোসেন যুগান্তরকে বলেন, মিমের বাবা নুর মোহাম্মদ মামুন গাজীপুরের মৌচাক আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ।

তার দুই মেয়ের মধ্যে মিম বড়। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। গাজীপুরের কালিয়াকৈর থানার মৌচাকে তাদের নিজেদের বাড়ি রয়েছে। মেয়েদের লেখাপড়ার কারণে তিন বছর ধরে উত্তরার ৬ নম্বর সেক্টরে একটি ভাড়া ফ্ল্যাটে থাকেন।

মিমের ছোট বোন রৌদোসী মমতাজ মৌ এবার রাজউক থেকে এইচএসসি পাশ করেছেন। শুক্রবার তার মেডিকেলে ভর্তি পরীক্ষা ছিল। মৌকে নিয়ে সরকারি বাংলা কলেজ সেন্টারে যান তার বাবা।

আর মিম নিজের স্কুটি চালিয়ে সকালে রওয়ানা হয় ক্যাম্পাসের উদ্দেশে। তিনি বলেন, খবর পেয়ে আমরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যাই। ছোট বোন মৌ পরীক্ষা দিয়ে বাবাকে নিয়ে হাসপাতালে আসে।

মেয়ের এমন মৃত্যুর খবর সহ্য করতে পারছেন না বাবা। তিনি বারবার মূর্ছা যাচ্ছিলেন। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তিনি জানান, লাশ দাফনের জন্য কালিয়াকৈরে নিজেদের বাড়িতেই নেওয়া হচ্ছে।

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, মিমের মাথার হাড় ভাঙা ছিল এবং বুকে আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

খিলক্ষেত থানার এসআই মিজানুর রহমান যুগান্তরকে বলেন, মিম স্কুটি চালিয়ে উত্তরার দিক থেকে এসে কুড়িল ফ্লাইওভারে ওঠার পর ৩০০ ফিট নামার পথে মাঝামাঝি জায়গায় দুর্ঘটনাটি ঘটে।

কাভার্ড ভ্যানের ধাক্কায় না অন্য কোনোভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, সড়কে পড়েছিলেন মিম।

তার পাশেই পড়েছিল স্কুটি। ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে মিমকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিমের মামা হাবিবুর রহমান চুন্নু যুগান্তরকে বলেন, ক্যাম্পাসে যাওয়ার জন্যই সকালে বাসা থেকে বের হয়েছিল মেয়েটা। কীভাবে দুর্ঘটনায় পড়ল, আমরা এখনো জানতে পারিনি।

মিমের আরেক মামা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান বাদল যুগান্তরকে বলেন, পাঁচ মাস হলো মিম স্কুটি চালাতে শুরু করেছিল। মাথায় হেলমেট পরত। দুর্ঘটনার সময়ও মাথায় হেলমেট ছিল। তবে মূল আঘাতটা মাথায়ই লেগেছে।

নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক শর্মী হোসাইন জানান, মিম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল ২০২০ সালে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এখন ভাষা প্রতিযোগিতা চলছে ক্যাম্পাসে।

মিম সেখানে স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার চূড়ান্ত প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দিতেই ক্যাম্পাসে যাচ্ছিলেন মিম। মাইশা মমতাজ মিম কালিয়াকৈরে মৌচাক আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে ভর্তি হন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে।

মিমের স্কুলশিক্ষক আবুল কালাম বলেন, সে অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। শুক্রবার সন্ধ্যায় জানাজা শেষে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে গ্রামের বাড়ির পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়।

যাত্রাবাড়ীতে সড়কে শিশু নিহত : এদিকে রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে সড়ক দুর্ঘটনায় সোহাগ (১২) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সোহাগের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলায়। বর্তমানে ধলপুর ১৪ নম্বর আউটফল এলাকায় পরিবারের সঙ্গে থাকত সে। স্থানীয় একটি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত সোহাগ।

শিশুটির বাবা জহিরুল ইসলাম জানান, ভোরে বাসা থেকে বের হয় সোহাগ। ধারণা করা হচ্ছে, অন্য শিশুদের সঙ্গে খেলতে বের হয়েছিল।

পরে পুলিশের মাধ্যমে জানতে পারেন, যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে সোহাগ। পুলিশ সদস্যরা তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পেরেশানে পুরোনো পেনশনভোগীরা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সঞ্চয়পত্রের সুদহার হ্রাস ও মূল্যস্ফীতির চরম কশাঘাতে পেরেশানে আছেন অবসরে যাওয়া সরকারি চাকরিজীবীরা। বিশেষ করে পেনশনের শতভাগ অর্থ উত্তোলনকারী অর্থাৎ পুরোনোরা রয়েছেন চরম দুর্ভোগে।

এদিকে শতভাগ পেনশন উত্তোলনের পর পুনঃপেনশন স্থাপনের সময়সীমা ১৫ বছর থেকে কমিয়ে ৮ বছর করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, অবসর গ্রহণের ১৫ বছর পর এ সুবিধা নিতে পারেন একজন শতভাগ পেনশন সমর্পণকারী। কিন্তু ওই সময় পেনশনভোগীর বেশির ভাগের বয়স দাঁড়ায় ৭৫ বছর।

তাই পেনশন পুনঃস্থাপন সুবিধা ভোগের আগেই অনেকে মারা গেছেন। কারণ দেশের মানুষের গড় আয়ু এই মুহূর্তে ৭২.৬ বছর। এসব তথ্য তুলে ধরে শতভাগ পেনশন সমর্পণ গ্রুপের পক্ষে থেকে সম্প্রতি প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে।

জানতে চাইলে শতভাগ পেনশন সমর্পণকারী গ্রুপের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম যুগান্তরকে বলেন, মেডিকেল টেস্ট করার অর্থও নেই অবসরপ্রাপ্ত সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের। খুবই মানবেতর জীবনযাপন করছি আমরা। প্রধানমন্ত্রী নিজেই ঘোষণা দিয়েছেন ১০ বছর পর একজন অবসরপ্রাপ্ত চাকরিজীবীর পেনশন পুনঃস্থাপন করবেন। সে নির্দেশ এখনো পর্যন্ত কার্যকর হয়নি। আমরা শতভাগ পেনশন সমর্পণকারীদের ৮ বছরের মাথায় পুনঃস্থাপনের দাবি জানাচ্ছি। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছি।

তিনি আরও জানান, এই মুহূর্তে সব নিত্যপণ্যের দাম প্রায় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। পাশাপাশি যারা অবসরে আছেন, তাদের অধিকাংশই পেনশনের টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন। সেটির মুনাফাও কমানো হয়েছে। সবমিলিয়ে একরকম জাঁতাকলের মধ্যে দিনযাপন করছি আমরা।

পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআইবি) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর যুগান্তরকে বলেন, অনেকে আগে যারা পেনশনে গেছেন, বর্তমানের তুলনায় তারা অনেক কম টাকা পেয়েছেন। সে বিবেচনায় সরকার তাদের প্রতি সহানুভূতি দেখাতে পারে। আর নতুনদের ক্ষেত্রে পেনশনের তিনভাগের একভাগ উত্তোলন করার বিধান আরোপ করলে শেষ জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে একজন অবসরপ্রাপ্তের। বর্তমানে ৫০ শতাংশ উত্তোলন করার বিধান আছে। এটি কমিয়ে ২৫ শতাংশ করতে হবে।

শতভাগ পেনশন সমর্পণ গ্রুপের পক্ষ থেকে অর্থমন্ত্রীর কাছে লেখা চিঠিতে বলা হয়, সরকার ২০১৮ সালে শতভাগ পেনশন সমর্পণকারীদের ১৫ বছরের মাথায় পুনঃস্থাপনের প্রজ্ঞাপন জারি করে, যা ছিল সময়োপযোগী ও অত্যন্ত মানবিক সিদ্ধান্ত। কিন্তু এর সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট অবসরভোগীকে ৭৩ বা ৭৫ বছর বেঁচে থাকতে হবে, যা বস্তবে সম্ভব নয়। বর্তমান আমাদের গড় আয়ু ৭২.৬ বছর। চিঠিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি পুলিশ সপ্তাহ অনুষ্ঠানে ১০ বছরের মাথায় পেনশন পুনঃস্থাপনের ঘোষণা প্রদান করেন।

অর্থাৎ পুনঃপেনশনের আওতায় আসতে অবসর গ্রহণের পর ১০ বছর হতে হবে। সেখানে আরও বলা হয়, একজন সরকারি চাকরিজীবী শতভাগ সমর্পণ না করে মাসিক হারে পেনশন ভোগ করলে সমর্পিত পেনশনের আসল টাকা ৬.৪ বছরের মধ্যে সমন্বয় হয়। আর সুদসহ আসল টাকা ৮.১১ বছরের মাথায় সমন্বয় হয়ে যায়।

ওই চিঠিতে অর্থমন্ত্রীর উদ্দেশে বলা হয়, ‘আমরা দীর্ঘদিন যাবৎ ৮ বছরে পেনশন পুনঃস্থাপনের দাবি জানিয়ে আসছি। এছাড়া সঞ্চয়পত্রের মুনাফার হার কমানো হয়েছে। পাশাপাশি বেড়েছে দ্রব্যমূল্য। এর সঙ্গে যুক্ত হয়েছে মূল্যস্ফীতি। যে কারণে পেনশনভোগীদের আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে পড়েছে। বিশেষ করে তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিজীবীরা মানবেতর জীবনযাপন করছেন। এমন পরিস্থিতিতে আমাদের ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত।’

এ প্রসঙ্গে অবসরপ্রাপ্ত সরকারের অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় নিম্ন থেকে উচ্চপর্যায়ে অবসরপ্রাপ্ত সব শ্রেণির সরকারি চাকরিজীবীকে আঘাত করেছে, এটি বাস্তব। আর নিচের শ্রেণির অবসর গ্রহণকারীদের অবস্থা আরও বেশি খারাপ। আমি নিজেরও দাবি-শতভাগ পেনশন যারা সমর্পণ করেছেন, তাদের ৮ বছরের মধ্যে পেনশন পুনঃস্থাপন করা হোক। এককালীন টাকা উত্তোলন করে যারা আসছেন, তাদের ৬ বছরের মধ্যে সেটি সমন্বয় হয়ে যাচ্ছে। এতে সরকারের কোনো আর্থিক লোকসান হবে না।

উল্লেখ্য, বর্তমান নিয়মে একজন সরকারি চাকরিজীবী অবসর গ্রহণের সময় সর্বোচ্চ ৫০ শতাংশ পেনশনের টাকা উত্তোলন করতে পারেন। বাকি ৫০ শতাংশ সরকারের কাছে জমা রেখে আর্থিক সুবিধা পান। চাইলে সংশ্লিষ্ট পেনশনভোগী শতভাগ টাকা তুলে নিতে পারবেন না। কিন্তু এই বিধান চালু করার আগে কয়েক লাখ সরকারি চাকরিজীবী পেনশনের পুরো টাকা তুলে নিয়ে গেছেন। পেনশনের টাকা নানাভাবে খরচ হয়ে যাওয়ায় শেষ বয়সে আর্থিক সংকটে পড়েছেন। তাদের পেনশন থেকে আয় বন্ধ আছে। এতে তারা মানবেতর জীবনযাপন করছেন। সম্প্রতি মূল্যস্ফীতি তাদের ক্রয়ক্ষমতাকে আরও নিচে নামিয়ে দিয়েছে। এছাড়া সরকার সঞ্চয়পত্রের সুদহার কমিয়েছে। ব্যাংক ঋণের সুদের সঙ্গে সমন্বয় করতে গিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে অনেক পেনশনারের সঞ্চয়পত্র খাত থেকে মুনাফা আয়ের অঙ্ক কমেছে। এসব কারণেই মূলত পেনশনাররা আছেন পেরেশানে।

শাহরুখপুত্রের মামলার সাক্ষীর আকস্মিক মৃত্যু

বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ানের মাদক মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইল মারা গেছেন। আকস্মিক এই মৃত্যুর খবর অনেককেই অবাক করেছে। শুক্রবার বিকালে তার মৃত্যু হয়েছে।

মাত্র ৩৬ বছর বয়সে নিজের বাড়িতে হার্ট অ্যাটাকে মারা যান সেইল। খবর পিঙ্কভিলার।

প্রতিবেদনে বলা হয়েছে, যেই মাদক মামলায় শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের নাম জড়ায়, তার মুখ্য সাক্ষী ছিলেন প্রভাকর সেইল। সেইলের আইনজীবী তুষার খাণ্ডারে জানান, শুক্রবার মুম্বাইয়ে হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। এই মৃত্যুর পেছনে তার পরিবার কোনো ষড়যন্ত্র রয়েছে বলে মনে হয় না।

গত বছরের সেপ্টেম্বরে মুম্বাই থেকে গোয়াগামী এক প্রমোদতরীতে হানা দিয়ে আরিয়ান খানকে গ্রেফতার করেন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে। আর যাতে আটক হন আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচাসহ সাত জন। তার পর সেই সমীরের নামেই ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে।

আরিয়ান মামলার অন্যতম সাক্ষী কেপি গোসাভির বডি গার্ড হিসেবে নিজেকে দাবি করেছেন সেইল। সঙ্গে অভিযোগ করেছেন, তার কানে আসে কেপি গোসাভির কথা, যেখানে সে আরিয়ান মামলায় ১৮ কোটি রুপি ঘুস নেওয়ার কথা বলছিলেন। যার একটা বড় ভাগ যাবে সমীর ওয়াংখেড়ের কাছে।

প্রভাকরের বাড়িতে বর্তমানে তার মা, স্ত্রী ও সন্তান রয়েছেন। যদিও শেষকৃত্যের আগে পরিবার চাইছেন যেন গ্রাম থেকে সেইলের ভাইয়েরা আসা পর্যন্ত অপেক্ষা করা হয়।

বাবর আজমকে নিয়ে এ কেমন মন্তব্য আফ্রিদির?

অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃহস্পতিবার রেকর্ড রানের (৩৪৯) লক্ষ্য তাড়া করে জয়ের অন্যতম নায়ক পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

এদিন ৭২ বলে ক্যারিয়ারের ১৫তম ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ উইনিং ইনিংস খেলেন তিনি।

এমন দুর্দান্ত ইনিংস খেলার জন্য বাবর যখন বিশ্বময় প্রশংসায় ভাসছেন, তখন তাকে নিয়ে ভিন্ন মত দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

জানালেন, বাবর আজম এখনও সত্যিকারের ম্যাচ উইনার হতে পারেননি।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলকে অভিনন্দন জানাতে গিয়ে বর্তমান অধিনায়কে বিপক্ষে এ মন্তব্য করেন আফ্রিদি।

অথচ একই টুইটে ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান ইমাম উল হক ও পেসার শাহিন শাহ আফ্রিদির প্রশংসা করেন পাকিস্তানের এ সাবেক অলরাউন্ডার।

টুইটে বুমবুম আফ্রিদি লেখেন, ‘অসাধারণ জয়। বাবর আজমের দারুণ শুরু। তবে শেষ দিকে ছন্দ হারিয়ে ফেলে। তাকে ম্যাচ উইনার হিসেবে দেখার অপেক্ষায় আছি। যাই হোক খুশদিল শাহ, ইমাম উল হক, শাহিন আফ্রিদিদের দারুণ পারফরম্যান্স। তোমরা আমাদের গর্বিত করেছো। ধরে রাখো।’

কাতার বিশ্বকাপে কে কোন গ্রুপে

বিশ্বকাপের আয়োজক কাতারের রাজধানী দোহায় শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেলো ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র।

বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের ফুটবল কিংবদন্তিরা। তাদের মধ্যে ছিলেন ব্রাজিলের কাফু, জার্মানির লোথার ম্যাথুজ, অস্ট্রেলিয়ার টিম ক্যাহিলরা।

কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে কে কোন গ্রুপে খেলবে তা নির্ধারণ হয়েছে। প্রতিটি দল তাদের প্রতিপক্ষ কারা হবে ইতোমধ্যে জেনে গেছে।

বিশ্বকাপের সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও জার্মানি একই গ্রুপে পড়লেও মৃত্যুকূপের মর্যাদা পাচ্ছে পর্তুগালের এইচ-গ্রুপ। এই গ্রুপে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে লড়তে হবে উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানার সঙ্গে।

মেসির আর্জেন্টিনার সি-গ্রুপে পোল্যান্ড ও মেক্সিকো শক্ত প্রতিপক্ষ। জি-গ্রুপে নেইমারের ব্রাজিল লড়বে সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুনের সঙ্গে

কে কোন গ্রুপে দেখে নেয়া যাক-

গ্রুপ-এ : কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর।

গ্রুপ-বি : ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান, ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন (ইউরো প্লে-অফ)।

গ্রুপ-সি : আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব।

গ্রুপ-ডি : ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরাত (প্লে-অফ ১)।

গ্রুপ-ই : স্পেন, জার্মানি, জাপান, কোস্টারিকা/নিউজিল্যান্ড (প্লে-অফ ২)।

গ্রুপ-এফ : বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা।

গ্রুপ-জি : ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন।

গ্রুপ-এইচ : পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া, ঘানা।

হিলিতে কমেছে পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম

দিনাজপুরের হিলিতে ভারতীয় পেঁয়াজের সরবরাহ বাড়তি থাকায় দামে কিছুটা স্তিতিশীলতা দেখা গেছে।

গত তিন দিন থেকে ভারতীয় পেঁয়াজ খুচরা বাজারে কেজি প্রতি ১৪ থেকে ১৫ টাকা এবং দেশী পেঁয়াজ ২৪ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। তবে বুধবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রাখেন বন্দরের আমদানিকারকরা।

অন্যদিকে হিলি বাজারের বেশ কিছু নিত্যপণ্যের দাম কমেছে। বিশেষ করে কেজি প্রতি ১০ টাকা কমে আদা বিক্রি হচ্ছে ৫০ টাকায়, রসুন কেজি প্রতি ৩ টাকা কমে ২৭ টাকা, কাঁচা মরিচ ২০ টাকা কমে ৩৫ টাকা এবং সয়াবিন খোলা তেল ১৩৬ টাকা লিটার এবং বোতল জাতের সয়াবিন তেল ১৬০ টাকা লিটার বিক্রি হচ্ছে।

এছাড়া মসলার বাজারেও কিছুটা স্বস্তি ফিরেছে। এক মাসের ব্যবধানে সাদা এলাচ ১২০০ থেকে ১৫০০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৭০০ থেকে ১৯০০ টাকায় এবং কালো এলাচ ৮০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে। জিরা কেজি প্রতি ৫০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়।