শুক্রবার ,১৪ আগ, ২০২৬
sbacbank
Home Blog Page 357

ববির পরিবহণে পুলে নতুন ২ বাস

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলে যোগ হয়েছে নতুন ২টি বাস। বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্রয়কৃত ৫২ সিটের বাস ২টি ফিতা কেটে উদ্বোধন করেন বরিশাল উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, প্রক্টর, প্রভোস্ট, চেয়ারম্যানবৃন্দ, পরিবহণ পুলের ম্যানেজারসহ শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

টাটা ১৩১৬ মডেলের ৫৮৮৩ সিসির বাস ২টি ক্রয়ে বিশ্ববিদ্যালয়ের ব্যয় হয়েছে ৮৪ লাখ ৫৮ হাজার টাকা।

এই নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলের নিজস্ব পরিবহণ সংখ্যা দাড়াল ১৯টি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহণে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন (বিআরটিসি) এর ২টি একতলা ও ৬টি দ্বিতল বাসও যুক্ত রয়েছে।

চলচ্চিত্র নির্মাতা সাজেদুল আউয়ালকে স্মরণ

বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র গবেষক, লেখক, চলচ্চিত্র শিক্ষক ও চলচ্চিত্র নির্মাতা সাজেদুল আউয়ালের প্রথম মৃত্যুবার্ষিকী ১৫ এপ্রিল।

২০২১ সালের ১৫ এপ্রিল করোনা পরবর্তী জটিলতায় তিনি মারা যান। বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের সঙ্গে তার চার দশকের যুক্ততা ছিল।

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ এই গুনী ব্যক্তিত্বের স্মরণে স্মরণসভার আয়োজন করেছে। ১৫ এপ্রিল বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে এই আয়োজনটি। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমির সভাপতিত্বে এই আয়োজনে আলোচনায় থাকবেন বরেণ্য চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, চলচ্চিত্র সমালোচক ও লেখক মাহমুদুল হোসেন, চলচ্চিত্র সংসদ সংগঠক হাশেম সূফী, সিরাজ খান, নাট্য নির্দেশক ও অভিনয়শিল্পী আমিনুর রহমান মুকুল এবং ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন।

এছাড়া আলোচনায় আরও অংশগ্রহণ করবেন বাংলাদেশের বরেণ্য চলচ্চিত্র গবেষক-লেখক, সমালোচক, চলচ্চিত্র শিক্ষক ও চলচ্চিত্রকর্মীরা। আয়োজনটি সবার জন্য উম্মুক্ত থাকবে।

হাতে রণবীরের নাম না লিখে কেন ইংরেজি ‘৮’ লিখলেন আলিয়া

ক্যাটরিনা কাইফের বিয়ের সময় হাতের মেহেদিতে ভিকি কৌশলের নাম খুঁজতে হিমশিম খেতে হয়েছিল ভক্তদের। তবে নিজের নাম খুঁজতে ভিকি বিপাকে পড়েছিলেন কী না, তা অবশ্য জানা যায়নি। রণবীর কাপুরকে সেই খাটুনি থেকে মুক্তি দিয়েছেন আলিয়া ভাট। কারণ নিজের হাতে লুকিয়ে হবু স্বামীর নাম লেখার পথে হাঁটেননি তিনি। হবু স্বামীর নামের বদলে লিখেছেন ইংরেজি ‘৮’ সংখ্যাটি।

ইংরেজি ‘৮’ সংখ্যাটিকে আড়াআড়িভাবে লিখলে তা হয়ে যায় অসীমতার প্রতীক।

প্রশ্ন উঠছে কেন স্বামীর নাম না লিখে ইংরেজি ‘৮’ হাতের তালুতে আড়াআড়ি ভাবে লিখেছেন আলিয়া।

এই প্রতীকের ব্যাখ্যা এর আগে একাধিক বার ইনস্টাগ্রামে পাওয়া দিয়েছেন আলিয়া। আট রণবীরের প্রিয় সংখ্যা। এই একই সংখ্যাকে আড়াআড়ি ভাবে লিখলে তা অসীমতার প্রতীক হয়ে যায়। এটা রণবীরের সৌভাগ্যের প্রতীক। তাই বিশেষ দিনে নিজের হাতে স্বামীর পছন্দের প্রতীক এঁকেছেন আলিয়া।

বাংলা নববর্ষের দিনেই অর্থাৎ আজ বিয়ে করছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। করোনার কারণে কয়েকবার পিছিয়ে অবশেষে বৃহস্পতিবার সাতপাকে বাঁধা পড়ছেন এ দুই বলিউড তারকা। কাপুর পরিবারের ঐতিহ্যবাহী বাড়িতেই হচ্ছে তাদের বিয়ে। একই বাড়িতে রণবীর কাপুরের বাবা-মা ঋষি কাপুর ও নীতু কাপুরেরও বিয়ে হয়। বিয়ে উপলক্ষ্যে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। প্রশাসন তো বটেই, যেখানে মাঠে থাকবে ২০০ বিশাল দেহী বাউন্সার। নিরাপত্তায় ওড়ানো হবে ড্রোন। সেটা দিয়েই পাহারা দেওয়া হবে সবকিছু। বিয়েবাড়ির গেট থেকে নিরাপত্তারক্ষীরা পাহারা দিয়ে অতিথিদের বাড়ির ভেতর নিয়ে যাবেন। গত কয়েকদিন ধরে তার মহড়াও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এদিকে, বর্তমানে আলিয়ার ছবি ‘আরআরআর’ চলছে সিনেমা হলে। এরপর মুক্তি পাবে রণবীরের সঙ্গে বহু প্রতীক্ষিত ‘ব্রহ্মাস্ত্র’। করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র কাজ রয়েছে তার হাতে। অন্যদিকে রণবীরকে ‘ব্রহ্মাস্ত্র’ ছাড়াও দেখা যাবে ‘শামশেরা’য়। লাভ রঞ্জনের ‘অ্যানিমেল’ ছবিতে শ্রদ্ধা কাপুরের সঙ্গে রসায়নে জাড়াবেন এ তারকা।

‘আমি ভীতু হলে সংবাদ সম্মেলনে আসতাম না’

দক্ষিণ আফ্রিকায় সদ্য শেষ হওয়া ডারবান ও পোর্ট এলিজাবেথ টেস্টে ৫৩ ও ৮০ রানে অলআউটের লজ্জায় পড়া বাংলাদেশ ম্যাচ হারে ২২০ ও ৩৩২ রানের বড় ব্যবধানে।

টানা দুই টেস্টে একশ রানের নিচে অলআউট হওয়ার পর থেকেই কঠোর সমালোচনার মুখে পড়েছে মুমিনুল হকের নেতৃত্বাধীন দলটি। আর সেই সমালোচনার স্রোতে পলায়নপর না হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন অধিনায়ক।

দক্ষিণ আফ্রিকা সফর শেষে বুধবার দেশে ফিরেছেন মুমিনুলসহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। এদিন বিমানবন্দরে সংবাদমাধ্যমকে মুমিনুল বলেন, আমি যদি নেতিবাচক চিন্তা করি, আমার কাছে মনে হবে আমি ভীরু। আমি যদি ভীতু হতাম বা আমার মধ্যে যদি ভয়-ভীতি থাকত, এই সিরিজের পর প্রেস কনফারেন্সে আসতাম না।

দেশের এই টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান আরও বলেন, আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ, এই সিরিজে যে ভুল করেছি, পরের সিরিজে যেন না করি। পুনরাবৃত্তি হলে সেটা দেখার বিষয়। ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা তো অবশ্যই আছে। সবাই চিন্তা করে এসব নিয়ে। এমন না যে এই প্রথম আমরা এই পরিস্থিতিতে পড়েছি। আগেও অনেক পড়েছি। বেরও হয়েছি এখান থেকে। আমরা জানি কীভাবে এখান থেকে বের হতে হবে।

তিনি আরও বলেন, টেস্টে যদি উন্নতির কথা বলেন, আগামী দুই বছর না, সারা জীবন খেললেও টেস্টে উন্নতির শেষ নেই। টেস্ট খেলা ওয়ানডের মতো নয়, এখানে পাঁচদিনে সব জায়গায়, সব বিভাগে, ব্যাটিং হোক বা বোলিং, প্রতিটি জায়গা প্রতিটি দিন গুরুত্বপূর্ণ। ভালো জায়গায় বল করা, সেশন ধরে ব্যাট করা, পরিস্থিতি অনুযায়ী ব্যাট করা… টেস্টে আমাদের অনেক উন্নতি করা লাগবে।

৫১ টেস্টে অংশ নিয়ে ১১টি সেঞ্চুরির সাহায্যে ৩ হাজার ৫১৪ রান করা মুমিনুল আরও বলেন, খেলায় হারি বা জিতি, প্রত্যেক সিরিজেই কিন্তু শেখার অনেক কিছু থাকে। আপনি যদি শেখা বাদ দেন, তাহলে উন্নতি করতে পারবেন না। আমাদের শেখার অনেক কিছুই আছে। স্পিন সামলাতে না পারলে আমরা কীভাবে ঘুরে দাঁড়াব!

সুখবর পেলেন তাইজুল ইসলাম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পোর্ট এলিজাবেথ টেস্টে বাংলাদেশের বড় ব্যবধানের হারের পরও সুখবর পেলেন তাইজুল ইসলাম।

আফ্রিকার মাঠে দারুণ বোলিং করে আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন বাংলাদেশের এ বাঁহাতি স্পিনার। বোলারদের র‍্যাঙ্কিংয়ে এখন ২২ নম্বরে তাইজুল।

ডারবানে প্রথম টেস্টে দলে ছিলেন না তাইজুল। দ্বিতীয় টেস্টের আগে তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম চোটাক্রান্ত হয়ে দেশে ফেরার কারণে পোর্ট এলিজাবেথে দুই পেসার খালেদ আহমেদ ও ইবাদত হোসেনের সঙ্গে একাদশে জায়গা পান তাইজুল।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার বড় সংগ্রহের পরও তাইজুল ৬ উইকেট নেন ১৩৫ রানে। দ্বিতীয় ইনিংসে নেন আরও ৩টি। বিদেশের মাটিতে ম্যাচে তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে এক টেস্টে ৯ উইকেট নেন তাইজুল।

সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে বোলারদের র‍্যাঙ্কিংয়ে তাইজুল ছিলেন ২৪ নম্বরে। পোর্ট এলিজাবেথ টেস্টের পর তাইজুলের উন্নতি হলেও অবনমন হয়েছে মিরাজের। ম্যাচে ৩ উইকেট নেওয়ার পর ২ ধাপ পিছিয়ে ৩৪ নম্বরে নেমে গেছেন এ অফ স্পিনার।

ডারবান ও পোর্ট এলিজাবেথে প্রত্যাশিত ব্যাটিং ব্যর্থ লিটন-মুশফিকরা পিছিয়েছেন ৩ ও এক ধাপ। লিটন আছেন ২০ নম্বরে আর ২৯ নম্বরে আছেন মুশফিকুর রহিম। দুই ধাপ পেছানো তামিমের অবস্থান ৩৫ নম্বরে। আর অধিনায়ক মুমিনুল হক পিছিয়েছেন ছয় ধাপ, তিনি আছেন ৫১ নম্বরে।

হঠাৎ ঝড় এসে কেড়ে নিল শিক্ষকের স্ত্রী-ছেলে ও মেয়ের প্রাণ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বয়ে যাওয়া ঘণ্টাব্যাপী প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে মা- মেয়ে ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার বহু ঘরবাড়ী, ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার পাটলী ইউনিয়নের সুলেমানপুর গ্রামের স্কুল শিক্ষক হারুন মিয়ার স্ত্রী মৌসুমি বেগম (৩৫) মেয়ে মাহিমা বেগম (৪) ও ছেলে হোসাইন আহমদ (১)।

স্থানীয়রা জানা যায়, স্কুল শিক্ষক হারুন মিয়ার টিন সেড ঘরের উপর পার্শ্ববর্তী দুটি বিশাল আকৃতির ঢেউয়া ও খস গাছ প্রচণ্ড ঝড়ে উপড়ে ঘরের উপর পড়ে। এতে চাপা পড়ে সাথে সাথেই তাদের তিনজনের মর্মান্তিক মৃত্যু ঘটে।

পাটলী ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া যুগান্তরকে জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে প্রচণ্ড ঘূর্ণিঝড়ে বড় আকৃতির দুটি গাছ টিন ঘরের মধ্যে পড়ে চাপ দিলে মা ও ছেলে- মেয়ের মর্মান্তিক মৃত্যু ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নিলে কর্তব্যরত ডাক্তার ৩ জনকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, পরিবারটি খুবই গরীব। স্ত্রী সন্তানদের হারিয়ে একটি বেসরকারি স্কুলের খন্ডকালীন শিক্ষক হারুন মিয়া এখন পাগলপ্রায়।

জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান জানান, মা ও ছেলে- মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

জমিতে কাজ করার সময় বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। উপজেলার নাছিরপুর গ্রামে বজ্রাঘাতে মুকুল খাঁ (৫০) ও তার ছেলে মাসুদ খাঁর (৭) মৃত্যু হয়। বৃহস্পতিবার সকাল ৭টায় এই ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মাসুদ খাঁ তার দুই ছেলে ও শ্যালক পুত্রকে নিয়ে বাড়ির পাশে জমিতে কৃষি কাজ করতে যান। সকাল ৭টার দিকে বজ্রাঘাতে ঘটনাস্থলে মুকুল খাঁ ও ছেলে মাসুদ খাঁর মৃত্যু হয়।

নিহত মুকুল খাঁর ছেলে রিমন খাঁ (১১) ও শ্যালক পুত্র তানভীর হোসেন (৭) আহত হওয়ায় চিকিৎসার জন্য দ্রুত হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রুশ বাহিনীর কাছে ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের ফুটেজ প্রকাশ

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মারিওপল শহরটিতে এক হাজারের বেশি ইউক্রেনের মেরিন সেনা আত্মসমর্পণ করেছে বলে রাশিয়া জানিয়েছে।

বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কভ এ তথ্য জানান। খবর দ্যা টেলিগ্রাফের।

রাশিয়ার কয়েকটি টিভিতে ইউক্রেনের মেরিন সেনাদের আত্মসমর্পণের ভিডিও ফুটেজ প্রচার করা হয়েছে।

রুশ প্রতিরক্ষা জানায়, মারিওপলের ৩৬তম মেরিন ব্রিগেডের মোট ১ হাজার ২৬ জন সেনা আত্মসমর্পণ করেছেন যার মধ্যে ১৬২ জন অফিসার রয়েছেন।

এতে বলা হয়েছে, আত্মসমর্পণ করা সেনাদের মধ্যে ৪৭ জন নারী সেনাও রয়েছেন। এছাড়া, আহত ১৫১ সেনাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

রাশিয়ার সামরিক রিপোর্ট অনুসারে, মারিওপল শহরের বৃহৎ ইস্পাত কারখানা স্টিল অ্যান্ড আয়রনে এসব সেনা অস্ত্র সমর্পণ করে। এই কারখানাকে ইউক্রেনের সেনারা এতদিন শক্ত ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছিল।

এদিকে, আত্মসমর্পণের এই খবর অস্বীকার করেছে ইউক্রেন সরকার। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা অ্যালেক্সি অ্যারিস্টোভিচ দাবি করেন, ইউক্রেনের ছত্রিশতম মেরিন ব্রিগেড কঠিন এবং ঝুঁকিপূর্ণ লড়াই চালিয়ে যাচ্ছে।

গাড়ি মেরামতের ‘দোকান’ ভেঙে সোজা ড্রেনে পড়লেন পাঁচজন

রাস্তার পাশে ফুটপাথেই গড়ে উঠেছিল গাড়ি মেরামতের অস্থায়ী দোকান। সেই দোকানে বসে একজন একটি মোটরসাইকেল ঠিক করছিলেন। পাশেই দাঁড়িয়ে গল্প করছিলেন চারজন। হঠাৎ সেই দোকান ভেঙে ড্রেনে পড়লেন তারা। বাদ গেল না মোটরসাইকেলটি। সেটিও পড়ল ড্রেনে।

ভারতের রাজস্থান রাজ্যের জয়সলমির শহরের বাবা বাওদি এলাকায় এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ৭ এপ্রিল রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। পাশের একটি সিসিটিভি ক্যামেরায় ওই দৃশ্যটি ধারণ হয়। ওই ঘটনার ভিডিও এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ওই ভিডিও ফুটেজে দেখা যায়, ফুটপাথে গড়ে উঠা ওই অস্থায়ী দোকানে চারজন দাঁড়িয়ে কথা বলছেন। পাশে বসে একজন মোটরসাইকেল মেরামত করছেন। তাদের পাশে গাড়ির টায়ার সাজিয়ে রাখা। হঠাৎ ফুটপাথের স্ল্যাব ভেঙে তারা পাঁচজনই ড্রেনে পড়েন। তাদের উপর মোটরসাইকেলটি পড়ে।

পাঁচজনকে এভাবে ড্রেনে পড়ে যেতে দেখে পাশের একজন সাহায্যের জন্য এগিয়ে আসেন। তবে ড্রেনটিতে পানি ছিল না। ওই পাঁচজন কোনো আঘাতও পাননি।

রিজার্ভ চুরি: নিউইয়র্কে বাংলাদেশের মামলা খারিজ

রিজার্ভের চুরি যাওয়া অর্থের বড় একটি অংশ উদ্ধারে নিউইয়র্কের আদালতে বাংলাদেশ ব্যাংকের দায়ের করা মামলা খারিজ হয়ে গেছে বলে ফিলিপাইনের সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে।

নিউইয়র্কের সুপ্রিমকোর্ট রায়ে ‘পর্যাপ্ত এখতিয়ার নেই’ উল্লেখ করে তিন বছর আগে করা বাংলাদেশ ব্যাংকের এ মামলা খারিজ করে দিয়েছে।

বিশ্বজুড়ে আর্থিক খাতে সাইবার হ্যাংকিংয়ের চাঞ্চল্যকর এ ঘটনায় ২০১৯ সালে এ মামলায় পক্ষভুক্ত ফিলিপাইনের একটি ক্যাসিনো মালিকের প্রতিষ্ঠানের বরাত দিয়ে দেশটির এনকোয়ারার ও ফিলস্টার সোমবার এ খবর প্রকাশ করেছে।

নিউইয়র্কের সুপ্রিমকোর্ট গত ৮ এপ্রিল এ রায় দেয় বলে ব্লুমবেরি রিসোর্টকর্প সোমবার ফিলিপাইন স্টক এক্সচেঞ্জকে (পিএসই) অবহিত করেছে। সেখানে ‘পর্যাপ্ত এখতিয়ারের অভাবে’ বাংলাদেশ ব্যাংকের মামলা বাতিল করে দিয়েছে নিউইয়র্কের আদালত বলে উল্লেখ করা হয়েছে।

রিজার্ভ থেকে চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখের মধ্যে ছয় কোটি ৬৪ লাখ ডলার উদ্ধারের জন্য ২০২০ সালে এ মামলা করেছিল বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।