শুক্রবার ,১৪ আগ, ২০২৬
sbacbank
Home Blog Page 339

বক্তা রফিকুলের আপিল শুনবেন আদালত

গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন চেয়ে বক্তা রফিকুল ইসলাম মাদানীর আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ গত সপ্তাহে এ আদেশ দেন।

বুধবার আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন মাদানীর আইনজীবী অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা।

গত ১০ জানুয়ারি গাজীপুরের গাছা ও রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আপিল করেন রফিকুল ইসলাম মাদানী। এর আগেও মামলাগুলোতে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন।

বিচারিক আদালতে জামিন নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তার আইনজীবী। আপিল আবেদনে আবারও রফিকুল ইসলাম মাদানীর জামিন প্রার্থনা করা হয়।

রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গত ৭ এপ্রিল রাত সাড়ে ৩টার দিকে রফিকুলকে নেত্রকোণার নিজ বাড়ি থেকে আটক করে র‍্যাব।

গত ১১ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।

Shares

যেভাবে ছড়ায় জলবসন্ত, কী করবেন?

গ্রীষ্মকালে কিছু মৌসুমী রোগ দেখা দেয়। এই সময়ে যে রোগটি বেশি ভোগায় সেটি হচ্ছে জলবসন্ত বা চিকেনপক্স। বছরের যে কোনো সময়ই এ রোগ হতে পারে, তবে গরমকালে বা শীত-গরমের তারতম্যের সময় এর প্রাদুর্ভাব বেশি দেখা দেয়।

ছোট বড় সবারই জলবসন্ত হতে পারে, সাধারণত ১-৫ বছরের শিশুদের বেশি হয়। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মনজুর হোসেন।

জলবসন্ত একটি ভাইরাস জীবাণুবাহিত রোগ। ভ্যারিসিলা জোসটার ভাইরাসের দ্বারা মানুষ এ রোগে আক্রান্ত হয়। এটি অত্যন্ত ছোঁয়াচে রোগ। পরিবারের একজন সদস্য আক্রান্ত হলে অন্যরাও সংক্রমিত হয়। তবে রোগ সম্পর্কে সচেতন হলে এবং কিছু সতর্কতা অবলম্বন করলে সহজেই এর সংক্রমণ প্রতিহত করা যায়।

সাধারণত দেহের চামড়ায় পানিফোসকা ওঠার পাঁচ দিন আগে থেকে সর্বশেষ চামড়ায় ফোসকা শুকানোর বা বিলুপ্তির পরবর্তী পাঁচ দিন পর্যন্ত এ জীবাণু আক্রান্ত ব্যক্তি থেকে সুস্থ মানুষের দেহে ছড়িয়ে পড়তে পারে।

জলবসন্তের জীবাণু যেভাবে ছড়ায়

* বাতাসের মাধ্যমে।

* আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাশির মাধ্যমে। তাই আক্রান্ত ব্যক্তির পরিচর্যা করার সময় মুখে মাস্ক বা গ্লাভস ব্যবহার করা উচিত।

* আক্রান্ত ব্যক্তির চামড়ার ফোসকা বা ঘায়ের রস থেকে।

* আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কাপড় থেকে।

লক্ষণ

দেহে জীবাণু প্রবেশের ১৪ থেকে ১৬ দিনের মাথায় এ রোগের লক্ষণ প্রকাশ পায়। তবে এ জীবাণু দেহের মধ্যে ২১ দিন পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে। লক্ষণগুলো নিম্নরূপ-

* প্রথম পর্যায়ে জ্বর হয়, যা ১০২-১০৩ ডিগ্রি পর্যন্ত হতে পারে।

* জ্বর হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দেহের চামড়ায় ফোসকা পড়ে। প্রাথমিক পর্যায়ে ফোসকাগুলো লাল লাল গুটি আকারে বের হয় এবং পরে তা পানিফোসকার আকার ধারণ করে। এ ফোসকা প্রথম দিকে মাথায় বের হয় এবং পরে তা বুক, পিঠ, হাত, পা, মুখ বা মুখগহ্বরসহ দেহের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। ফোসকাগুলো এ অবস্থায় এক-দুই দিন থাকার পর ধীরে ধীরে কালো বর্ণ ধারণ করে এবং সাত দিনের মাথায় শুকিয়ে যায়। অনেক সময় ফোসকাগুলো ফেটে গিয়ে আক্রান্ত স্থানে ঘা হয়।

* মাথা বা শরীরে ব্যথা হতে পারে।

* খাবারে অরুচি হয়।

* শারীরিক দুর্বলতা বোধ হয়।

* ফোসকার স্থানে চুলকানির অনুভূতি হয়।

* মুখের ভেতর ফোসকা হলে খাবার গ্রহণের সময় তীব্র ব্যথা অনুভূত হয়।

পরিচর্যা

এ অসুখের সময় শিশুর বিশেষ যত্ন নিতে হবে। তাকে নরম হালকা সুতি কাপড় পরাতে হবে। তরল বা নরম জাতীয় খাবার খাওয়াতে হবে। বেশি করে পানি পান করাতে হবে। এর সঙ্গে অবশ্যই মায়ের দুধ খাওয়াতে হবে। বেশিরভাগ সময়ই এ রোগ বাড়িতে সাধারণ চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে যায়। তাই হাসপাতালে নেওয়ার প্রয়োজন পড়ে না। তবে কোনো কারণে জলবসন্ত যদি বেশি মাত্রায় ছড়ায় বা ইনফেকশন তৈরি করে তবে রোগীকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়তে পারে। বাড়িতে নিম্নলিখিত ব্যবস্থাগুলো গ্রহণ করা প্রয়োজন।

* যেহেতু ফোসকার স্থানে চুলকানির অনুভূতি হয়, তাই এ অবস্থায় আক্রান্ত স্থানে ক্যালামিন লোসন লাগানো যায়।

* প্রতিদিন গোসল করতে হবে। এতে চুলকানি কমবে বা ফোসকার স্থানে ময়লা জমা প্রতিহত হবে।

* মাথা বা শরীরে ব্যথার জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ গ্রহণ করতে হবে।

* মুখের ভেতর ফোসকা হলে নরম বা তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে।

* প্রচুর পানি বা পানিজাতীয় খাবার গ্রহণ করতে হবে।

* অতিরিক্ত ঝাল ও মসলাযুক্ত খাবার গ্রহণ থেকে বিরত থাকতে হবে।

* আক্রান্ত ব্যক্তিকে পরিবারের অন্যান্য সদস্য থেকে নির্দিষ্ট সময় অর্থাৎ ফোসকা বিলুপ্ত না হওয়া পর্যন্ত নিরাপদ দূরত্বে রাখতে হবে। প্রয়োজনে তার জন্য আলাদা ঘর, আলাদা কাপড়-চোপড়ের ব্যবস্থা রাখতে হবে।

* শেষ ফোসকা বিলুপ্ত না হওয়া পর্যন্ত আক্রান্ত ব্যক্তির বাইরে যাওয়া বা আক্রান্ত বাচ্চার স্কুলে যাওয়া বা আক্রান্ত ব্যক্তির অফিসে যাওয়া থেকে বিরত থাকতে হবে।

* যে কোনো মূল্যে ফোসকা ফাটানো থেকে বিরত থাকতে হবে এবং আক্রান্ত স্থানে চুলকানো যাবে না।

* প্রতিদিন আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কাপড় ও বিছানার চাদর অ্যান্টিসেপটিকযুক্ত গরম পানিতে ভালোভাবে পরিষ্কার করতে হবে।

জটিলতা

উপযুক্ত সময়ে সঠিক পরিচর্যা বা চিকিৎসকের শরণাপন্ন হলে এ রোগ কোনো ধরনের জটিলতা সৃষ্টি করে না। তবে এর ব্যতিক্রম ঘটলে কোনো কোনো সময় এ রোগ নিম্নরূপ জটিলতা সৃষ্টি করতে পারে।

* চামড়ায় ঘা বা দীর্ঘস্থায়ী ক্ষত।

* ফুসফুসে সংক্রমণ বা নিউমোনিয়া।

* মস্তিষ্কে সংক্রমণ বা ভাইরাল এনকেফালাইটিস।

* পুরুষাঙ্গে সংক্রমণ বা অরকাইটিস, ইত্যাদি।

প্রতিরোধে করণীয়

বর্তমানে আমাদের দেশে এ রোগের প্রতিষেধক টিকা বা ভ্যাকসিন অতি সহজেই পাওয়া যায়। তাই সবারই উচিত ডাক্তারের পরামর্শ মোতাবেক প্রতিষেধক টিকা গ্রহণ করে আনাকাঙ্ক্ষিত এ রোগের হাত থেকে শিশুকে ও নিজেকে দূরে রাখা।

বিশ্বসেরা গবেষকদের তালিকায় বাকৃবির ১৫৬ শিক্ষক

বিশ্বসেরা গবেষকদের তালিকায় এবার স্থান পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৫৬ জন শিক্ষক ও গবেষক। সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের প্রকাশিত ২০২২ সালের বিশ্বসেরা গবেষকদের একটি তালিকায় বাকৃবির ১৫৬ জন গবেষকের নাম উঠে এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।

এ তালিকায় বিশ্বের ২১৬টি দেশের ১৫ হাজার ৪২৮টি বিশ্ববিদ্যালয়ের ৯ লাখ ৫ হাজার ৫৭৯ জন এবং দেশের ১৫৭টি বিশ্ববিদ্যালয়ের দুই হাজার ৭৭২ জন গবেষক স্থান পেয়েছেন।

পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেরা গবেষকদের প্রতি বছর সংস্থাটি এই র্যাং কিং প্রকাশ করে থাকে। গবেষকদের শেষ ৫ বছরের গবেষণা কাজের ওপর ভিত্তি করে এ তালিকা প্রকাশ করা হয়।

সংস্থাটির র্যাং কিং তালিকায় বাকৃবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সব ধরনের ক্যাটাগরিতে বাকৃবিতে ১ম এবং দেশে ১২তম স্থান অর্জন করেছেন। এছাড়াও তালিকায় বাকৃবির সেরা দশজনের বাকিরা হলেন- মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জহিরউদ্দীন, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রহমান সরকার, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, কৃষিতত্ত্ব¡ বিভাগের অধ্যাপক ড. মো. মশিউর রহমান, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান, ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান, ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মোস্তফা আলী রেজা হোসেন এবং মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. তানভীর রহমান।

শিক্ষকদের এ সাফল্যে বাকৃবি ভিসি অধ্যাপক ড. লুৎফুল হাসান অভিনন্দন জানিয়ে বলেন, এ সাফল্য আমাদের বাকৃবি পরিবারের জন্য সত্যিই অনেক আনন্দের। এসব গবেষকদের গবেষণার কারণেই আমরা এ বছর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় স্থান লাভ করতে সক্ষম হয়েছি। এ অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে গবেষণায় আরও অনুপ্রেরণা জোগাবে এবং বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে।

কিয়ারার সঙ্গে বিচ্ছেদ নিয়ে যে ইঙ্গিত দিলেন সিদ্ধার্থ

বলিউডে একদিকে বিয়ের মৌসুম চলছে, অন্যদিকে বিচ্ছেদের গুঞ্জন।

বি টাউনের সম্প্রতি সিদ্ধার্থ ও কিয়ারারে ব্রেক আপের খবর চাউর হয়েছে।

এ বিচ্ছেদের খবরে মন খারাপ তাদের ফ্যানদের। ভুল ভুলাইয়া টুর প্রমোশনে ব্যস্ত নায়িকা।

সিদ্ধার্থ ব্যস্ত তার আগামী ছবির শুটিংয়ে। তুরস্কে ছবির শুটিং করছেন তিনি।

সোমবার একটি ভিডিও পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেই ভিডিওতে লাইক দেন সিদ্ধার্থ।

কিয়ারার পোস্টে সিদ্ধার্থের ‘লাভ রিঅ্যাকশন’ দেখেই বোঝা যাচ্ছে যে বিচ্ছেদ নয়, বরং দুজনে একে অপরের প্রেমেই আছেন।

রণবীর-আলিয়ার ১৮ বছর আগের ছবিতে নেটদুনিয়া তোলপাড়

দারুণ সময় কাটছে বলিউড সুপারস্টার রণবীর কাপুর ও আলিয়া ভাটের। দীর্ঘদিন চুপিয়ে প্রেম করার পর বহুল আকাঙ্ক্ষিত বিয়ে। বিয়ের আনুষ্ঠানিকতার পরও তাদের নিয়ে আলোচনা থামছে না।

বিয়ে নিয়ে আলোচনা শেষ না হতেই ভাইরাল হয়েছে এই জুটির ১৮ বছর আগের একটি ছবি।

রোববার তাদের ১৮ বছর আগের এই ছবিটি নেটদুনিয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে। আর এই ছবিটি খুঁজে বের করেছেন তাদের ভক্তরাই। গাঙ্গুবাই কাঠিয়াওয়ালি ছবিটির প্রস্তুতি ভিডিওতে ছবিটি লক্ষ করেন ভক্তরা। সেখানে সাদাকালো ছবিতে দেখা যায় রণবীরের কাঁধে মাথা রাখা তরুণী আলিয়াকে। তাদের বাড়িতে ফ্রেম করে ছবিটি রাখা ছিল।

ছবিটি কবেকার তোলা সে বিষয়ে পরিষ্কার জানা না গেলেও ধারণা করা হচ্ছে— এটি সাদাকালো ছবির যুগে তোলা। সেই সময়ে সঞ্জয় লীলা বানসালির সাক্ষাৎকারে রণবীর তাকে সহায়তা করছিলেন আর আলিয়া অডিশনে এসেছিলেন।

আলিয়া ভাট এ মুহূর্তে বলিউডে সব থেকে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের মধ্যে একজন। কিছু দিন আগেই ব্যাক টু ব্যাক মুক্তি পেয়েছে তার দুটি ছবি ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ এবং ‘আরআরআর’। দুটি ছবিই বক্স অফিসে ব্যাপক ব্যবসা করেছে। পাশাপাশি অভিনেত্রীর পারিশ্রমিকও নজর কেড়েছে নেটিজেনদের। আগামীতে আলিয়া ভাটের হাতে একাধিক প্রজেক্ট রয়েছে। তাকে শিগগিরই দেখা যাবে আন্তর্জাতিক একটি প্রজেক্টে।

এ ছাড়া ‘ডার্লিংস’, ‘জি লে জারা’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’, ‘ব্রহ্মাস্ত্র’র মতো একাধিক ছবিও রয়েছে। অন্যদিকে রণবীর কাপুরের ছবির তালিকাতেও উল্লেখযোগ্যভাবে থাকবে ‘সঞ্জু’, ‘বরফি’, ‘রকস্টার’, ‘রকেট সিং’ এবং আরও অনেক ছবি। রণবীর কাপুরের হাতেও রয়েছে বেশ কিছু ছবি। তাকে শিগগিরই দেখা যাবে ‘ব্রহ্মাস্ত্র’, ‘শামশেরা’, ‘অ্যানিমল’ ও আরও কিছু ছবিতে।

তামিমের ক্যাচ ধরতে গিয়ে বিপদে মিরাজ

ঢাকা লিগের চলতি আসরের সুপার লিগ পর্বে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের তারকা ওপেনার তামিম ইকবালের ক্যাচ ধরতে গিয়ে বিপদে পড়েছেন মেহেদি হাসান মিরাজ।

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলতে নেমে ডান হাতের কনিষ্ঠ আঙুলে ভালোই চোট পেয়েছেন মিরাজ। এ চোটের কারণে তাকে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, মিরাজের আঙুলের হাড় নড়ে গেছে। হেয়ারলাইন ফ্র্যাকচারও আছে। তাকে দুই সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে। দুই সপ্তাহ পর দেখব কী অবস্থা হচ্ছে।

দুই সপ্তাহ বিশ্রামে থাকায় শ্রীলংকার বিপক্ষে ১৫ মে শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টে মিরাজের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

শ্রীলংকা সিরিজের দলে থাকা মিরাজের পরিবর্তে ডাকা হতে পারে অফস্পিনার নাঈম হাসানকে। ক্রিকেট বোর্ডের একটি সূত্র এমনটিই জানিয়েছে।

রোববার বিকেএসপিতে সুপার লিগ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব আর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এই ম্যাচে আগে ব্যাট করে স্কোর বোর্ডে ২৩২ রান করে শেখ জামাল। ২৩৩ রানের লক্ষ্য ব্যাট করতে নামে প্রাইম ব্যাংক। তাদের ইনিংসের ১৭তম ওভারে চোট পেয়ে মাঠ ছাড়েন মিরাজ।

পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর বলে তামিম ইকবালের ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের কনিষ্ঠ আঙুল ফেটে যায় মিরাজের। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন এই অলরাউন্ডার। দ্রুত ড্রেসিং রুমে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর শেখ ফজিলাতুননেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক্স-রে করানো হয় মিরাজের আঙুলে।

‘আইপিএলেই পারছে না, অস্ট্রেলিয়ায় গিয়ে কী করবে?’

এবারের আইপিএলের নিলামে ১৫ কোটি ২৫ লাখে ঈশান কিশানকে দলে নেয় রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।

প্রত্যাশার চেয়েও বেশি পারিশ্রমিক পেয়ে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি ঈশান। তরুণ এই ওপেনারের পারফরম্যান্সের প্রভাব পড়েছে দলটির রেজাল্টে।

আইপিএলের রেকর্ড শিরোপাজয়ী দলটি এবারের আসরে টানা ৮ ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছে। দলের এমন বাজে পারফরম্যান্সের কারণে কম কথা শুনতে হচ্ছে না অধিনায়ক রোহিত শর্মা ও কোচ মাহেলা জয়াবর্ধনেকে।

তবে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে নিলামে ১৫ কোটিতে বিক্রি হওয়া ঈশান কিশানকে নিয়ে। তার এমন পারফরম্যান্সে হতাশ ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। তিনি বলেছেন, ঘরের মাঠে আইপিএলেই ঈশানের এমন ছন্নছাড়া পারফরম্যান্স। অস্ট্রেলিয়া সফরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে সে কী করবে?

গাভাস্কার বলেন, ভুললে চলবে না অতীতেও শর্ট বলের সামনে সমস্যায় পড়েছে ঈশান। অস্ট্রেলিয়াতে পিচের বাউন্স আরও বেশি। এখানেই খেলতে পারছে না। তা হলে অস্ট্রেলিয়াতে কীভাবে খেলবে? ওখানেও বোলাররা ওকে শর্ট বল করে যাবে। সব বল কোমরের উপরে আসবে। কী করে সেই বল খেলবে ইশান?।

সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে নির্যাতনের অভিযোগ

ইট, বালু, রড, সিমেন্টসহ বাড়ির নির্মাণসামগ্রী না কেনায় আবদুল বারিক নামে ৬০ বছরের এক বৃদ্ধকে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি আল-আমিন নগর এলাকায় রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মোশাররফ হোসেনের (৩৫) বিরুদ্ধে ভুক্তভোগী সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রোববার রাতে। বিষয়টি তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যপারে বক্তব্য জানতে অভিযুক্ত মোশাররফকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

শান্তিতে নোবেল মনোনয়ন পেলেন পাকিস্তানের সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রকল্পের প্রতিষ্ঠাতা

শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন পাকিস্তানে সুদবিহীন ক্ষুদ্রঋণ কর্মসূচি আখুওয়াত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. আমজাদ সাকিব। দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা রাখার জন্য তিনি এ মনোনয়ন পেয়েছেন বলে জানা গেছে।

এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, ২০২২ সালে বিশ্বজুড়ে ৩৪৩ প্রার্থীকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে ২৫১ জন ব্যক্তি এবং ৯২টি প্রতিষ্ঠান রয়েছে। এ তালিকায় ড. আমজাদ সাকিবের নামও রয়েছে।

পাকিস্তানের এ জনহিতৈষী দেশটির বৃহত্তম সুদমুক্ত ইসলামি শরিয়াহসম্মত ক্ষুদ্রঋণ প্রকল্পের প্রতিষ্ঠাতা। বর্তমানে আখুয়াত পাকিস্তানের বৃহত্তম ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ৯০ কোটি ডলারের সমতুল্য সুদমুক্ত ঋণ বিতরণ করেছে। ঋণ পরিশোধের হার প্রায় ১০০ শতাংশ।

আমজাদ সাকিব ২০০৩ সালে সিভিল সার্ভিস থেকে পদত্যাগ করেন এবং একই বছর আখুয়াত প্রতিষ্ঠা করেন ডা. আমজাদ। প্রায় দুই দশক সফলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করা আখুয়াত এখন শরিয়াহসম্মত ক্ষুদ্রঋণের একটি কার্যকর মডেল উপস্থাপন করেছে, যা খুবই টেকসই বলে প্রমাণিত হয়েছে।

সুদ ও জামানতবিহীন ক্ষুদ্রঋণ কর্মসূচি চালুর জন্য যে পাঁচ ব্যক্তি র্যা মন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন, তাদেরই একজন আমজাদ সাকিব। ঋণের অর্থ বিতরণের জন্য প্রার্থনার জায়গাগুলোকে ব্যবহার করেন আমজাদ। তার বিশ্বাস— মানুষের দয়া ও সংহতির মধ্য দিয়ে দারিদ্র্য বিমোচনের পথ খুঁজে পাওয়া সম্ভব।

নোবেল পুরস্কারের জন্য মনোনীত হওয়ার খবরে ডা. আমজাদ বলেন, পুরস্কার পাওয়ার জন্য আমি কাজগুলো করিনি। এগুলো পুরোপুরিভাবে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করা। আমার সেবা এ ধরনের পুরস্কারের বাইরে এবং সম্পূর্ণভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কেউ হয়তো আমার নাম এই পুরস্কারের জন্য সুপারিশ করেছেন। কিন্তু আমি এ ধরনের কোনো বিষয় সম্পর্কে অবগত নই।

কিং এডওয়ার্ড মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর ১৯৮৫ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন আমজাদ। পাঞ্জাব সরকারের গ্রাম উন্নয়ন ও ক্ষুদ্রঋণ কর্মসূচি পাঞ্জাব রুরাল সাপোর্ট প্রোগ্রামসহ (পিআরএসপি) সরকারের উচ্চপর্যায়ের বিভিন্ন পদে নিয়োজিত ছিলেন তিনি।

এসব দায়িত্বে থাকার সময় আমজাদের মনে হতো দরিদ্রদের চাহিদা পূরণের জন্য বিকল্প পদ্ধতি প্রয়োজন। সে চিন্তা থেকে সিভিল সার্ভিস থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। আখুওয়াত প্রতিষ্ঠার মধ্য দিয়ে দারিদ্র্যমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিবেদিত হন আমজাদ।

শাহবাজের সৌদি সফর নিয়ে সমালোচনায় বিরোধীরা

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ‘বিশাল বহর’ নিয়ে সৌদি যাচ্ছেন। এ নিয়ে শাহবাজের সমালোচনা করছে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান (পিটিআই)।

ডনের খবরে বলা হয়, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিনদিনের এ সফরে শাহবাজ শরিফের সঙ্গে মন্ত্রিসভার সদস্য, শরীক দল ও পরিবারের সদস্য মিলিয়ে মোট ৫৩ জন থাকবেন। প্রতিনিধি দলে মাওলানা ফজলুর রহমান, মাওলানা আসাদ মাহমুদ, বিলাওয়াল ভুট্টো ও শেগুফতা জামানিও থাকবেন।

এদিকে ‘সরকারি খরচে’ শাহবাজ শরিফের সৌদি সফর নিয়ে বিশাল বহর নিয়ে যাচ্ছেন বলে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতারা সমালোচনা করেছেন। তবে দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব জানিয়েছেন, শাহবাজ শরিফ বাণিজ্যিক ফ্লাইটে সৌদি যাবেন এবং তার সফরসঙ্গীরা নিজের খরচ নিজে বহন করবেন।

ডন জানিয়েছে, নির্বাচিত হওয়ার পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে যে ফোনালাপ হয়েছিল সেখানেই সৌদি সফরের আমন্ত্রণ পান শাহবাজ শরিফ।

কৌশলগত সম্পর্কের কারণে ঐতিহ্যগতভাবেই পাকিস্তানের প্রধানমন্ত্রীদের প্রথম বিদেশ সফর হিসেবে সৌদি আরব এবং চীন যেতে দেখা যায়।

পাকিস্তান সরকারের অর্থনৈতিক সংকটে সৌদি আরব সবসময় দেশটিকে আর্থিক সহায়তা দিয়েছে।

অনাস্থা প্রস্তাবের মাধ্যমে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর গত ১১ এপ্রিল শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।