বুধবার ,২৯ এপ্রি, ২০২৬
sbacbank
Home Blog Page 22

বাড্ডায় পুলিশের রাবার বুলেটে আহত ১০

মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার পর অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে।

ব্রাক বিশ্ববিদ্যালয়ে পুলিশের হামলা

মেরুল বাড্ডা এলাকায় এখন যান চলাচল বন্ধ রয়েছে। বেলা ১১টার দিকে পুলিশ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে ঢুকে যায়। বাইরে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন।চ বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে আন্দোলনকারীদের দিকে রাবার বুলেট ছোড়ে। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন।

টিকিট-পাসপোর্ট দেখামাত্রই ফ্লাইটের যাত্রীদের গাড়ি ছাড়ছেন শিক্ষার্থীরা

কোটা সংস্কার আন্দোলনের পক্ষে রাজধানীর বসুন্ধরা গেট ও যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ রেখে বিক্ষোভ করছেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাজারও শিক্ষার্থী। এ সময় বাড্ডা থেকে বিশ্বরোডগামী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেলেও অ্যাম্বুলেন্সসহ জরুরি প্রয়োজনে গাড়ি ছাড়ছেন শিক্ষার্থীরা। বিশেষ করে বিমানবন্দরগামী ফ্লাইটের যাত্রীদের পাসপোর্ট ও বিমানের টিকিট দেখালেই তাদের যানবাহন ছেড়ে দেয়া হচ্ছে।

যমুনা ফিউচার পার্কের সামনে সিঙ্গাপুরগামী এক যাত্রী বলেন, পাসপোর্ট ও টিকিট দেখালে তাদের যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন অবরোধকারীরা। বেশ কয়েকটি স্থানে অবরোধে পড়লেও তাদের ছেড়ে দিয়েছেন আন্দোলনকারীরা।

মুখস্ত করিয়ে ফাস করানো হত বিসিএস এর প্রশ্ন

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) এর ক্যাডার, নন-ক্যাডার পরীক্ষাসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে প্রায় প্রতি বছর ধরে। সম্প্রতি প্রশ্নফাঁস চক্রের ১৭ সদস্যকে গ্রেপ্তারের পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। ফাঁস হওয়া প্রশ্ন পরীক্ষার্থীকে কীভাবে দেওয়া হয়, সেই প্রশ্নের উত্তরও খোলাসা করেন জবানবন্দি দেওয়া আসামিরা।

আদালত ও সিআইডি সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকা ও আশপাশে বিভিন্ন নিরাপদ কক্ষ বা বুথ ভাড়া করেন আসামীরা। সেখানে চাকরিপ্রার্থীদের জড়ো করে প্রশ্নের উত্তর মুখস্ত করানো হতো বলে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছেন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার আবেদ আলীসহ ছয় আসামি।

সিআইডির কর্মকর্তারা জানান, ২০০৫ সাল থেকে ক্যাডার ও নন-ক্যাডারের অন্তত ৩০টি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জড়িত।

মামলার তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতে দেওয়া জবানবন্দিতে আবেদ আলী বলেন, রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার আগে ফাঁস হওয়া প্রশ্নপত্র ও এর উত্তর অফিস সহকারী সাজেদুলের কাছ থেকে নিয়েছিলেন তিনি। ফাঁস করা প্রশ্নের উত্তর পড়ানোর জন্য নিয়োগ পরীক্ষার দুই দিন আগে দুই দিনের জন্য ৪০ হাজার টাকায় তিনি সাভারের রেডিও কলোনিতে একটি বড় কক্ষ ভাড়া নিয়েছিলেন। এই কক্ষে ৫০ থেকে ৬০ জন চাকরিপ্রার্থীকে ফাঁস করা প্রশ্নের উত্তর মুখস্থ করিয়েছিলেন আবেদ আলী। এ জন্য একেকজনের কাছ থেকে তিনি ৭ থেকে ৮ লাখ টাকা করে নিয়েছেন।

আদালতে দেওয়া জবানবন্দিতে সায়েম হোসেন বলেন, পল্টনের কালভার্ট রোডের গুদামটি চাকরিপ্রার্থীদের পড়ানোর ‘বুথ’ হিসেবে ব্যবহার করা হয়। তিনি এই বুথে চাকরিপ্রার্থীদের পড়াতে সহায়তা করতেন।

সিআইডি সূত্র জানিয়েছে, প্রশ্নফাঁসকারী চক্রের সঙ্গে বিজি প্রেসের কারও যোগসাজশ আছে কি না, পিএসসির কতজন জড়িত, কে কত টাকা লেনদেন করেছেন, এভাবে কে কত টাকা আয় করেছেন, সেসব টাকা বিদেশে পাচার হয়েছে কি না— সেসব বিষয়ে তদন্ত চলছে।

উল্লেখ্য, গত ৭ জুলাই রাতে বিসিএসের প্রশ্নফাঁস নিয়ে পিএসসির বিরুদ্ধে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়। এরপর ফেসবুকে পিএসসির গাড়িচালক সৈয়দ আবেদ আলীর পোস্টগুলো ভাইরাল হতে থাকে।

৮ জুলাই রাতে রাজধানীর পল্টন থানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে সিআইডির উপপরিদর্শক নিপ্পন চন্দ্র চন্দ বাদী হয়ে মামলা করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। সেই মামলায় আবেদ আলীসহ ১৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়।

আজও যেসব এলাকায় হতে পারে বাংলা ব্লকেড

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকাসহ সারাদেশে আজ বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে বাংলা ব্লকেড-এর ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এর ফলে রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলো তীব্র যানজটের কবলে পড়তে পারে।

গতকাল বুধবার শাহবাগ থেকে এ ঘোষণা দেন আন্দোলনকারীরা। সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে বাংলা ব্লকেড কর্মসূচি শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করা হবে। সারাদেশের সব মহাসড়ক ও রেলপথ এ ব্লকেডের আওতাভুক্ত থাকবে।

রাজধানী ঢাকায় যেসব এলাকায় ব্লকেড হতে পারে
১। শাহবাগ
২। কারওয়ানবাজার
৩। ইন্টারকন্টিনেন্টাল মোড়
৪। ফার্মগেট
৪। চানখারপুল মোড়
৫। চানখারপুল ফ্লাইওভার এ উঠার মোড়
৬। বঙ্গবাজার
৭। শিক্ষা চত্বর
৮। মৎস্য ভবন
৯। জিপিও
১০। গুলিস্তান
১১। সায়েন্সল্যাব
১২। নীলক্ষেত
১৩। রামপুরা ব্রিজ
১৪। সচিবালয়
১৫। মহাখালী
১৬। বাংলামোটর
১৭। পল্টন মোড়
১৮। ঢাকা-আরিচা মহাসড়ক (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)

ঢাকার বাইরে যেসব এলাকায় ব্লকেড হতে পারে
১। রাজশাহী (জিরো পয়েন্ট, ধান গবেষণা ইন্সটিটিউট, রেলগেট, স্টেশনবাজার)
২। সিলেট-সুনামগঞ্জ রোড (সাস্ট)
৩। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (কুমিল্লা বিশ্ববিদ্যালয়)
৪। বটতলা চত্বর (ইসলামী বিশ্ববিদ্যালয়)
৫। ময়মনসিংহ (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়)
৬। রংপুর মডার্ন মোড় (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়)
৭। দেওয়ান হাট (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজসমূহ)
৮। খুলনা, নতুন রাস্তা, দৌলতপুর (জাতীয় বিশ্ববিদ্যালয়, খুলনা আঞ্চলিক কেন্দ্র)
৯। গাজীপুর (আওয়ালে বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর )
১০। নোয়াখালী প্রেসক্লাব (নোয়াখালী জেলার শিক্ষার্থীবৃন্দ
১১। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে
১২। ঢাকা-পাবনা মহাসড়ক (পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালই থাকছে

সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগ।

বিস্তারিত আসছে…

মাছ ধরা নিয়ে সংঘর্ষের কারনে আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

নাটয়ের বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত হয়েছিল একজন ছাত্রলীগ নেতা, তার নাম আশিক সরকার ছিল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শুরু করা হয়েছিল তাঁর চিকিৎসা, কিন্তু সে রবিবারের বিকালে মৃত্যুবরন করেন।

বড়াইগ্রাম এলাকার পুলিশ কর্মকর্তা শাফিউল আয়ম খান বলেন, আশিক সরকার চাঁদাই গ্রামের মীরন সরকারের ছেলে ছিল। তিনি একসময় ছাঁদাই ইউনিয়ন ছাত্রলীগের প্রাথমিক সংগঠনিক পদধারী ছিল। আশিকের সংগঠনিক পরিচয় নিশ্চিত করার জন্য বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের নেতা শাহাবুল ইসলাম যথেষ্ট তথ্য প্রদান করেছিলেন।

নিহত ছাত্রলীগ নেতা আশিকের বাবা মীরন সরকার ছেলে হত্যার বিচার দাবি করেছেন। বড়াইগ্রাম থানার ওসি জানান, হত্যাচেষ্টার মামলাটি এখন হত্যা মামলা হিসেবে গণ্য হবে। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পেরুর বিপক্ষে নিষিদ্ধ স্কালোনি

আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। সেইসঙ্গে ১৫ হাজার ডলার জরিমানা করা হয়েছে। কানাডার বিপক্ষে দ্বিতীয়ার্ধে দেরি করে নামায় এমন শাস্তি দেওয়া হয় তাকে। এতে করে পেরুর বিপক্ষে ডাগআউটে থাকতে পারবেন না এই বিশ্বকাপজয়ী কোচ।দলের প্রাণভ্রমরা লিওনেল মেসির ইনজুরি নিয়ে বেশ চিন্তিত আর্জেন্টিনা দল; তার ওপর নতুন করে চিন্তায় ফেলেছে লিওনেল স্কালোনির ওপর নিষেধাজ্ঞা। চিলির বিপক্ষে চোট সমস্যা নিয়ে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। সেই চোটের কারণে পেরুর বিপক্ষে খেলা হচ্ছে না আর্জেন্টাইন অধিনায়কের। কানাডার বিপক্ষে আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে মাঠে আসতে ২০ মিনিটের মতো সময় লাগায়। আবার চিলির বিপক্ষে অতটা না লাগালেও নির্ধারিত সময়ের থেকে দুই মিনিট বেশি নেয় তারা।

স্কালোনির নিষেধাজ্ঞার খবর শুক্রবার দুপুরে এসে পৌঁছায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে। এমনকি ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও কথা বলতে পারবেন না এই আর্জেন্টাইন কোচ। তার নিষেধাজ্ঞায় আর্জেন্টিনার ডাগআউট সামলাবেন সহকারী কোচ পাবলো আইমার।

কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা

২০২৪ সালের এইচএসসি পরীক্ষা আগামীকাল রোববার (৩০ জুন) থেকে শুরু হচ্ছে। গত ২ এপ্রিল পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা বোর্ডগুলো। সময়সূচি অনুযায়ী ৩০ জুন বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে এই পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। এরপর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে।

শিক্ষাবোর্ডগুলো এই বছরের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে। সেগুলো হলো—

১. পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে;

২. প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে;

৩. ৩০ নম্বররের বহুনির্বাচনি (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (CQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট;

i. ব্যবহারিক বিষয় সম্বলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনি (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল (CQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট;

ii. পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলবে। MCQ এবং CQ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না;

(ক) সকাল ১০টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে

i. সকাল ৯.৩০ মি. অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ;

ii. সকাল ১০টা বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ;

iii. সকাল ১০.৩০ মিনিটে বহুনির্বাচনি উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ; (২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে এ সময় ১০.২৫ মিনিট)।

(খ) বেলা ২টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে

i. বেলা ১.৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ;

ii. দুপুর ২টা বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ;

iii. বেলা ২.৩০ মি. বহুনির্বাচনি উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ, (২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে এ সময় ২.২৫ মিনিট);

৪. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে;

৫. পরীক্ষার্থীরা তাঁদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে সংগ্রহ করবেন;

৬. প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তাঁর পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি ওএমআর ফরমে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবেন। কোনো অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোন প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না;

৭. পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে (প্রযোজ্য ক্ষেত্রে) পৃথকভাবে পাস করতে হবে;

৮. প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লিখিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন; কোনো অবস্থাতেই অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না;

৯. কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ/প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না, পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে;

১০. পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (Non programmable) ব্যবহার করতে পারবেন। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না;

১১. পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবেন না।

পল্টনে একটি ভবনে ভয়াবহ আগু

রাজধানীর পল্টনে একটি ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

রাজধানীতে পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত

গুলশান-বারিধারা এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে মনিরুল নামের একজন পুলিস কনস্টেবল অন্য একজন পুলিশ সদস্যের গুলিতে নিহত হয়েছেন। এই ঘটনায় জাপান দূতাবাসের একজন গাড়িচালকও আহত হয়েছেন। এ ঘটনায় কাউসার নামের আরেক পুলিশ কনস্টেবলকে হেফাজতে নিয়েছে গুলশান থানা-পুলিশ।

রাত ১২টা ৫ মিনিটের দিকে এই গুলির ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

কনস্টেবল মনিরুল এবং কাউসার ডিপ্লোম্যাটিক সিকিউরিটি জোনে কাজ করতেন। গাড়িচালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার রিফাত রহমান শামীম বলেন, শনিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশ কনস্টেবল কাউসারের এলোপাতাড়ি গুলিতে কনস্টেবল মনিরুল নিহত হন। এ ছাড়া জাপান দূতাবাসের একজন গাড়িচালক গুলিবিদ্ধ হন। তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।