শনিবার ,১৬ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 215

জীবনের ঝুঁকি নিয়ে ইতালি গমন সবার জন্য উদ্বেগের

কামাল মুন্সি (২৮)। ৩ বছর ধরে নিখোঁজ রয়েছেন। তাকে ফিরে পেতে আকুতি জানিয়েছেন নড়িয়া উপজেলা দক্ষিণ লোনসিং গ্রামের মৃত ফজলুল হক মুন্সির স্ত্রী নাছিমা বেগম। তিনি বলেন, দালালের মাধ্যমে আমার ছেলে কামাল মুন্সি লিবিয়ার বেনগাজী হয়ে ত্রিপলি যান। ত্রিপলি গিয়ে ফোন করে বলে- মা আমি খুব কষ্টে আছি। তুমি টাকা পাঠায়। স্বাবলম্বী হওয়ার আশায় সহায় সম্পদ বিক্রি করে ৩-৪ বার প্রায় ১৪ লাখ টাকা পাঠিয়েছি। ২০২০ সালের ২৯ জুন সর্বশেষ ফোন দেয়। এরপর আর আমার ছেলের কোনো খবর নেই বলে কান্নায় ভেঙে পড়েন। এমন অনেকেই দালালদেরও খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১২টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে মানবপাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন উৎসাহিত করার লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন ভুক্তভোগীদের স্বজনরা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে শরীয়তপুর জেলা প্রশাসনের সহযোগিতায় সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা।

তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে বিপজ্জনক পথে ইতালি গমন সবার জন্য উদ্বেগের। তাই মানবিক কারণে শ্রম অভিবাসীদের প্রতারণা ও নির্যাতন থেকে বাঁচাতে জনসচেতনতা বাড়ানো একান্ত প্রয়োজন।

ইতালির রাষ্ট্রদূত বলেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ইতালি বিপুলসংখ্যক অনিয়মিত অভিবাসী এবং রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের সম্মুখীন হচ্ছে। যারা বলকান এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সে দেশে ঢুকার চেষ্টা করছে। এ বছরের শুরুতে ইতালি, উত্তর আফ্রিকার দেশগুলোতে মধ্য ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রায় ২১ হাজার ৮৪৮ অভিবাসী প্রবেশ করে; যা গত বছরের তুলনায় ২২ শতাংশ বেশি।

তিনি আরও বলেন, ২০২২ সালে ২৮ হাজার ৪০৫ জন অনিয়মিত অভিবাসীর তালিকা হয়েছে। এদের মধ্যে বাংলাদেশের সংখ্যা সবচেয়ে বেশি। ২০২১-২২ সালে বাংলাদেশ থেকে ১ হাজার ৬০০ শ্রমিক ইতালিতে কাজ করার ভিসা পেয়েছে। ভূমধ্যসাগর এবং উত্তর-পশ্চিম আটলান্টিক সাগর পাড়ি দিতে গিয়ে গত বছর ৩ হাজার ২৩১ জন মারা গেছে।

এনরিকো নুনজিয়াতা বলেন, মানবপাচার বন্ধের জন্য পাচারকারীদের দমন ও অবৈধ অভিবাসন বন্ধে জনসচেতনতা বাড়াতে সচেতনতা জরুরি। বৈধভাবে ইতালিতে বাংলাদেশিদের আরও সুযোগ তৈরি করতে কাজ করছে সরকার। দক্ষ শ্রমিক তৈরি করতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানাচ্ছি।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, ২০২০ সালের মে মাসে লিবিয়ায় মানব পাচারকারী চক্র ৩৮ জন বাংলাদেশিকে গুলি করে। এর ঘটনায় ২৬ জন বাংলাদেশি নিহত হয় আর গুলিবিদ্ধ হয়ে আহত ১২ জন। ওই ঘটনায় বাংলাদেশের বিভিন্ন স্থানে হত্যা মামলা হয়েছিল। আমরা ১৫৬ জনকে গ্রেফতার করেছি। এ মামলাগুলোতে চার্জশিট দেওয়া হয়েছে। বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেন, ইতালিতে বাংলাদেশের প্রায় ৪ লাখ প্রবাসী রয়েছে। এর মধ্যে শরীয়তপুরে নড়িয়া, জাজিরা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট এবং মাদারীপুরের শিবচর এলাকার প্রায় ১ লাখ লোক ইতালিতে রয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে যাতে কেউ বিদেশে পাড়ি না জমায়, এজন্য সবাইকে সচেতন হতে হবে।

শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- পররাষ্ট্র সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

সবাই ধৈর্য ধরুন, বর্তমান সংকট বেশিদিন থাকবে না

দেশব্যাপী বিদ্যুৎ সংকট চরম আকার ধারণ করেছে।এ অবস্থা মোকাবিলায় ইতোমধ্যে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। বিদ্যুৎ সাশ্রয়ে এলাকাভিত্তিক লোডশেডিং, রাত আটটার পর শপিংমল, দোকানপাট বন্ধ রাখাসহ বিভিন্ন পদক্ষেণ নেওয়া হয়েছে।সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, অল্প সময়ের মধ্যেই এই সংকট সমাধান হয়ে যাবে।

শুক্রবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

পোস্টে প্রতিমন্ত্রী বলেছেন, ‘আমরা সব সময় বলে আসছি বর্তমান সংকট সাময়িক সময়ের জন্য। এই সমস্যা খুব বেশিদিন থাকবে না। তবুও বর্তমান বিদ্যুৎ সমস্যার জন্য সম্মানিত গ্রাহকদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি এবং সবার সহযোগিতাও কামনা করি।’

তিনি বলেন, ‘সংকট সমাধানে আমরা সারা দেশে শিডিউল ভিত্তিক লোডশেডিং দিতে বাধ্য হচ্ছি। তবে এক সপ্তাহ পর্যবেক্ষণ করে লোডশেডিংয়ের বিষয়ে নতুন পরিকল্পনা নেওয়া হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী কয়েক মাসের মধ্যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র চালু হয়ে যাবে এবং একইসঙ্গে ভারতের আদানী পাওয়ার প্ল্যান্ট থেকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু হলে ৪ হাজারের বেশি মেগাওয়াট বিদ্যুৎ আমাদের জাতীয় গ্রিডে যুক্ত হবে।’

তিনি দেশবাসীকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে বলেন, ‘সবার প্রতি অনুরোধ ধৈর্য ধরুন। এই কঠিন সময়ে আপনাদের সবার সহযোগিতা আমাদের একান্ত কাম্য।’

জুমার আগের চার রাকাত সুন্নত কি হাদিসে নেই?

মুসলিম উম্মাহর অধিকাংশ ইমামদের মতে জুমার পূর্বের সুন্নত হলো সুন্নতে মুআক্কাদা৷ ইমাম ইবনে রজব হাম্ভলি (রা.) ‘ফাতহুল বারী’তে এ মাসআলা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন৷

তিনি লিখেন, ইমামরা এ বিষয়ে মতানৈক্য করেছেন যে, জুমার পূর্ববর্তি সুন্নত জোহরের পূর্বের চার রাকাতের মত মুয়াক্কাদা, নাকি আছরের আগের সুন্নাতের মতো মুস্তাহাব? অধিকাংশ ইমামদের মত হলো, জুমার পূর্বের সুন্নত হলো সুন্নতে মুয়াক্কাদা।

ইমাম আওযায়ী, সুফিয়ান ছাওরি, ইমাম আবু হানিফা এবং তার ছাত্রদের কথা। ইমাম আহমদ (রা.) এর মতও হলো এমন। কাজী আবু ইয়ালা ‘শারহুল মুহাযযাব’ এ এবং ইবনূ আক্বিল বলেছেন, জুমার পূর্বের সুন্নত সুন্নতে মুয়াক্কাদা হওয়ার মত হলো ইমাম শাফেয়ী (র.) এর৷ (ফাতহুল বারী,৫/৫৪৪.দারু ইবনিল জাওযী)

উম্মাহর স্বীকৃত এতজন ইমাম জুমার পূর্বের সুন্নতকে সুন্নতে মুয়াক্কাদা বলে গেছেন! ইমামরা নসের (মূল টেক্সট) আলোকেই সুন্নতে মুয়াক্কাদা বলেছেন৷ এখানে হাদিস নিয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ কম, তবুও শুধু কয়েকটি হাদিস তুলে ধরছি৷

আবু আব্দুর রহমান সূলামী থেকে বর্ণিত: তিনি বলেন: كان عبد الله يأمرنا أن نصلي قبل الجمعة أربعا وبعدها أربعا

অর্থাৎ আব্দুল্লাহ বিন মাসউদ (রা.) আমাদেরকে জুমার পূর্বে চার রাকাত এবং পরে চার রাকাত পড়ার নির্দেশ দিয়েছেন। (মুসান্নাফে আব্দুর রাজ্জাক: ৫৫২৫ ই’লাউস সুনান: ১৭৬২৷)

হাদিসটি সম্পর্কে হাফিজ ইবনে হাজার আসকালানী বলেন, رجاله ثقات

অর্থাৎ এ হাদিসের বর্ণনাকারীগণ হলেন বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য। (আদ দিরায়াহ: ১/১১৩)

হজরত আলী (রা.) থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে চার রাকাত এবং পরে চার রাকাত সুন্নত পড়তেন। (আল মু’যামুল আওসাত: ১৬১৭, ই’লাউস সুনান: ১৭৬২)

এ হাদিসের একজন বর্ণনাকারী হলেন মুহাম্মাদ বিন আব্দুর রহমান আস সাহমী। তার সম্পর্কে ইমাম ইবনে আদী বলেন: আমার নিকট তার বর্ণনায় কোন অসুবিধা নেই।

এছাড়া ইমাম ইবনে হিব্বান (রা.) গ্রহণযোগ্য বর্ণনাকারীদের জীবনী সংক্রান্ত একটি গ্রন্থ রচনা করেছেন, যা ‘কিতাবুস ছিক্বাত’ নামে প্রসিদ্ধ। সেখানেও তিনি আব্দুর রহমান আস সাহমীর জীবনি উল্লেখ করেছেন। (লিসানুল মিযান: ৫/২৪৫)।

বাকী বর্ণনাকারী সকলেই হলেন “ছিক্বাহ”৷ এজন্যই মোল্লা আলী ক্বারী রাহি. বলেন, হাদিসটি জায়্যিদ তথা হাসান সূত্রে বর্ণিত হয়েছে, যেমনটি ইমাম যাইনুদ্দীন ইরাকি (রা.) এর বক্তব্য যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে চার রাকাত পড়েছেন৷ (মিরকাত: ২/১১২)

ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, كان رسول الله صلى الله عليه وسلم يركع قبل الجمعة أربعاً وبعدها أربعاً لا يفصل بينهن

অর্থাৎ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে এবং পরে চার রাকাত সুন্নাত পড়েছেন। (আল মু’যামুল কাবীর: ১২৬৭৪৷ মাযমাউয যাওয়ায়িদ,৩১৯০)

ইবরাহীম নাখায়ী থেকে বর্ণিত: كانوا يصلون قبلها أربع

অর্থাৎ সাহাবায়ে কেরাম জুমার পূর্বে চার রাকাত পড়তেন। (মুসান্নাফে ইবনে আবি শায়বা: ৫৪০৫)

এজন্য জুমার পূর্বের সুন্নাত একাধিক হাদিস দ্বারা প্রমাণিত৷ এটা নিয়ে সংশয়ের কোন সুযোগ নেই৷ আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন৷

বাংলাদেশে গুগলের আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেম

মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল বাংলাদেশে অ্যান্ড্রয়েড আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেম চালু করেছে। এখন থেকে বাংলাদেশের ব্যবহারকারীরা এ ফিচারটি ব্যবহারকারীরা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

বিশ্বজুড়ে ভূমিকম্প শনাক্তে ও ভূমিকম্প নিয়ে মানুষকে সতর্ক করতে সহায়তা করবে। সক্রিয় অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোর মাধ্যমে ভূকম্পন-সংক্রান্ত বিভিন্ন বিষয় শনাক্ত করতে এ সিস্টেমটি অ্যাক্সেলেরোমিটার ব্যবহার করে। ব্যবহারকারীরা সার্চের মাধ্যমে ও সরাসরি অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইস থেকে ভূমিকম্প সম্পর্কিত আগাম সতর্ক বার্তা পাবেন।

সিস্টেমটি ব্যবহারকারীদের গুগল সার্চের মাধ্যমে ভূমিকম্প সংক্রান্ত ‘নিয়ার ইন্সট্যান্ট ইনফরমেশন’ (নিকটবর্তী স্থানের ভূমিকম্প সম্পর্কিত তাৎক্ষণিক তথ্য) প্রদান করবে। এ ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা গুগলে ‘আর্থকোয়াক’ অথবা আর্থকোয়াক ‘নিয়ার মি’ লিখে সার্চ করলে ভূমিকম্প সংক্রান্ত বিভিন্ন বিষয় তাদের সামনে চলে আসে। একইসঙ্গে ভূমিকম্পের পর করণীয় বিষয়গুলো সম্পর্কেও এ ফিচার থেকে মানুষ বিভিন্ন তথ্য পাবেন। তবে, যেসব ব্যবহারকারী ভূমিকম্প সম্পর্কিত এ ধরনের তথ্য পেতে চান না তারা ডিভাইস সেটিংয়ে যেয়ে সতর্কবার্তার বিষয়টি বন্ধ করে রাখতে পারবেন।

ব্যবহারকারীর ডিভাইসে সতর্ক বার্তাটি চালু আছে কিনা তা পরীক্ষা করতে এই প্রক্রিয়াটি অনুসরণ করতে হবে-সেটিং>লোকেশন>অ্যাডভান্স> আর্থকোয়েক অ্যালার্ট। এ নিয়ে বিস্তারিত জানতে ব্যবহারকারীদের এই ঠিকানায় (https://crisisresponse.google/android-alerts/) কিংবা এ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূতি উদযাপন করা হয়েছে।

নিউইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়টে অনুষ্ঠানের আয়োজন করেন দেশটিতে থাকা ঢাবির সাবেক শিক্ষার্থীরা।

উপস্থিত সবাই নিজেদের স্মৃতির স্বর্ণসুষমায় হিরন্ময় করে তুলেছিলেন সময়টাকে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকানী অধ্যাপক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ শহীদুলাহর সঞ্চালনায় বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

বাংলাদেশের পাশাপাশি প্রথা মেনে পরিবেশিত হয় যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতও।এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, অর্জন ও ঐতিহ্য নিয়ে দুটি ডকুমেন্টরি প্রদর্শিত হয়।

চিরচেনা জায়গার প্রিয়তম স্থানগুলো দেখতে দেখতে মনের অজান্তেই সকলে ফিরে যান নিজেদের জীবনের শ্রেষ্ঠতম দিনগুলোতে। অনুষ্ঠানটি ছিল একেবারেই ব্যতিক্রমী।

অনুষ্ঠানে সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বা বক্তৃতার প্রচলিত প্রথার অনুসরণ ছিল না।অনুষ্ঠানটিকে সবার অংশগ্রহণে সর্বজনীন আনন্দের স্মারক হিসেবে তুলে ধরার প্রত্যয়ই অনূদিত হয়েছে সব কর্মকাণ্ডে।

উপস্থিত প্রত্যেকের পরিচিতি ও সংক্ষিপ্ত স্মৃতিচারণ ছিল অনুষ্ঠানের একমাত্র উপজীব্য। প্রত্যেকে নিজেদের জীবনের শ্রেষ্ঠতম সময় হিসেবে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্বকালকে উল্লেখ করেছেন, পাশাপাশি নিজেদের বর্তমান অবস্থান ও অর্জনের নেপথ্যেও এই প্রতিষ্ঠানের অনবদ্য ভুমিকার কথা অকুণ্ঠচিত্তে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন।

ঈদের ছুটি শেষে ক্যাম্পাসে ফেরা হলো না ইডেন ছাত্রী সালমার

ঈদের ছুটি শেষ করে ফিরছিলেন প্রাণের ক্যাম্পাসে। কিন্তু সড়ক দুর্ঘটনায় বিধি বাম। ব্যাটারিচালিত দুটি অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ইডেন কলেজছাত্রী উম্মে সালমার (২৪)।

রাজধানীর বংশালে বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর সালমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত উম্মে সালমার ভাই হাসান জানান, ঈদের ছুটি শেষে আমি ও সালমা ভোলা থেকে লঞ্চে করে ঢাকার সদরঘাটে এসে নামি ভোর ৩টায়। পরে আমরা রিকশায় করে ইডেন মহিলা কলেজের রাজিয়া ছাত্রী নিবাসে যাচ্ছিলাম। পথে বংশাল এলাকার ফায়ার সার্ভিসের একটু আগে দুই অটোরিকশার সংঘর্ষে সালমা রিকশা থেকে ছিটকে পড়েন। তার মাথায় আঘাত লাগে। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার বোনকে মৃত ঘোষণা করেন।

সালমা ইডেন কলেজের মাস্টার্সের বাংলা বিভাগের ছাত্রী ছিলেন। গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন থানা এলাকায়। বাবার নাম মো. গোলাম কিবরিয়া।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ভোরে একটি মেয়েকে ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুখের প্যারালাইসিসের উপসর্গ, কী করবেন

মুখের নতুন একটি রোগ শনাক্ত করেছে চিকিৎসা বিজ্ঞান। এর নাম Ramsay hunt syndrome। এটিকে মুখের প্যারালাইসিসিও বলা হয়। বহু মানুষ সম্প্রতি এই রোগে আক্রান্ত হচ্ছেন।

কানাডার তরুণ কণ্ঠশিল্পী জাস্টিন বিবারের মুখের এক অংশ প্যারালাইজড হয়ে গেছে। এ সময় তার একটি বিশ্বব্যাপী কনসার্ট ট্যুর প্লান ছিল। অকস্মাৎ এ সমস্যাটি তাকে সেই কনসার্ট থেকে বিরত থাকতে বাধ্য করল এবং সেই সঙ্গে তার লাখ লাখ ভক্তদের জানাতে বাধ্য হলো যে, তার এমন একটি বিরল রোগ হয়েছে যেটির কারণে তিনি এ মুহূর্তে গান গাইতে পারছেন না। সমস্যাটি তার কণ্ঠে নয়, সমস্যা ঠিক তার মুখে এবং বিশেষ করে মুখমণ্ডলের একপাশে।

রোগটির নাম রামজি হান্ট সিনড্রম। বলা হয় প্রতি এক লাখ আমেরিকানদের মধ্যে বছরে ৫ জনের এ সমস্যাটা দেখা দেয় প্রতিবছর। এক অর্থে এটি খুব বিরল সমস্যা। বিশ্বব্যাপী সমস্যাটির তেমন একটা স্ট্যাটিসটিক্স বা তথ্য নেই। এর কারণ হলো এ সমস্যাটি অন্য আরেকটি সমস্যার মতো দেখতে বলে অনেকের এ সমস্যাটি হলেও আগে থেকে না জানার কারণে সেটিকে অন্য আরেকটি সমস্যা ধরা হয় বেশি। bell’s পালসি নামে আরেকটি সমস্যা অনেকটাই রামজি হান্ট সিনড্রমের মতো।

এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ডা. অপূর্ব চৌধুরী

রামজি হান্ট সিনড্রম সমস্যাটি হয় একটি ভাইরাসের কারণে। ভাইরাসটি মুখের অংশে যে নার্ভ থাকে তাকে আক্রমণ করলে সমস্যাটি দেখা দেয়। নিউরোলজিক্যাল এ সমস্যাটির কারণে মুখের যে কোনো অংশ প্যারালাইজড হতে পারে। কারণ ভাইরাসের আক্রমণের ফলে মুখের নার্ভ প্যারালাইজড হয়ে যায়। মুখের প্যারালাইজডের সঙ্গে সঙ্গে মুখে অথবা কানে কিছু প্রদাহ দেখা দেয় সঙ্গে যা বেশ পেইনফুল হতে পারে। অনেক সময় মুখে যেমন আক্রমণ করে তেমনি কানেও, আক্রমণ করে, ফলে রামজি সিনড্রম হলে অনেকের কানে কম শোনার সমস্যাও দেখা দিতে পারে। কোনো কোনো পেশেন্ট দেখা গেছে কানে কোনো একটি আওয়াজ শোনার সমস্যা বেড়ে যায় এতে এবং সমস্যাটি টিনিটাস নামে পরিচিত।

রামজি হান্ট সিনড্রম যা সংক্ষেপে RHS নামে পরিচিত। এটি হওয়ার কারণ হিসাবে যে ভাইরাসটি চিহ্নিত করা হয়েছে সেটি হলো ভেরিসেলা জোস্টার ভাইরাস।

অন্য আরও কিছু সমস্যার সঙ্গে তার মিল থাকলেও রামজি হান্ট সিনড্রম বলতে হলে দুটি সমস্যা থাকতে হয়। পেরিফেরাল ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস, কানে অথবা মুখে ইরাইথিমেটোসাস ভাস্কুলার রেশ। শুধু ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস হলে তাকে রামজি হান্ট সিনড্রম বলা যাবে না। এ দুটি প্রধান সমস্যার সঙ্গে সঙ্গে আরও কিছু সমস্যা রামজি হান্ট সিনড্রম দেখা দেয় যা ব্যক্তি ভেদে পার্থক্য হয়। যেমন : টিনিটাস, হেয়ারিং লস, মাথা ঘোরা, বমির ভাব হওয়া অথবা বমি আসে, ন্যাস্টিগমাস, এমন সব সমস্যা। অন্যদিকে বেলস পালসি এ সমস্যাটির সঙ্গে সবচেয়ে বেশি রামজি হান্ট সিনড্রমকে লোকে মিলিয়ে ফেলে। রামজি হান্ট সিনড্রম মুখে অথবা কানে প্রদাহ দেখা দেয়, কিন্তু bell’s পালসি একইভাবে অষ্টম ক্রেনিয়াল নার্ভ ফেসিয়াল নার্ভের প্যারালাইসিসের কারণে হয়, রোগী মুখে অথবা কানে কোনো ধরনের রেশ প্রদাহের দেখা দেয় না।

এটি হলে ভয় পাওয়ার কিছু নেই। সচরাচর বেশিরভাগ রোগী আক্রান্ত সমস্যাটি থেকে কিছুদিনের মধ্যেই পূর্ণ সুস্থ হয়ে ওঠে। তবে কারও কারও ক্ষেত্রে সময়টি দীর্ঘতর হয় সুস্থ হয়ে উঠতে। ট্রিটমেন্ট এর মধ্যে প্রেডনিসোলন এবং এন্টিভাইরাল মেডিসিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সমস্যাটি মুখে এবং কানে হয় বলে অনেক সময় মেডিকেল প্রফেশনের লোকেরা সমস্যাটিকে হারপিস জোস্টার অটিকার্স নামে বলে থাকে।

ছোটবেলায় আমাদের কমবেশি অনেকের একটা রোগ হয়-চিকেন পক্স। আবার বড়বেলায় আরেকটি চিকেন পক্সের মতো সমস্যা দেখা দেয় যার নাম সিঙ্গেল। চিকেন পক্স এবং সিঙ্গেল দুটিই একটি নির্দিষ্ট ভাইরাসের কারণে হয়। নাম : ভেরিসেলা জোস্টার ভাইরাস। যাদের চিকেন পক্স অথবা সিঙ্গেল হয়েছে শুধু তাদের ক্ষেত্রে রামজি হান্ট সিনড্রম হতে পারে। চিকেন পক্স অথবা সিঙ্গেল হলে ভাইরাসটি শরীরে ঢুকে আক্রান্ত করার পর ভালো হয়ে গেলেও পরে কিছু ভাইরাস শরীরে থেকে যায়। পরে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কোনো কারণে সাময়িক দুর্বল হয়ে গেলে অথবা শরীর কোনোভাবে রোগ প্রতিরোধ ক্ষমতাজাতীয় কোনো সমস্যায় ভুগলে এই থেকে যাওয়া ভেরিজসেলা জস্টার ভাইরাস যে কোনো সময় আবার অ্যাক্টিভ হয়ে উঠতে পারে। তখন তারা সচরাচর প্রথমে কানে এবং পরে মুখের প্রধান নাম ফেসিয়াল নার্ভকে আক্রান্ত করে। আর এতে কান এবং মুখ দুই আক্রান্ত হয়ে রামজি হান্ট সিনড্রম হিসাবে প্রকাশ পায়। শরীরের ইমিউনিটি কমে যাওয়ার ছাড়াও কোন কারণে এক্স-রে অথবা আলট্রা ভায়োলেট রে অথবা শরীরে কোনো বিষাক্ত পদার্থ ঢুকলে অথবা কোনো অজানা কারণে এ ভাইরাসটি অ্যাক্টিভ হয়ে উঠতে পারে।

এটি কখনো একজন থেকে আরেক জনের হয় না। এটি হলে অবশ্যই প্রথমে চিকিৎসকের শরণাপন্ন হবেন। ফেসিয়াল নার্ভ আক্রান্ত করা অন্য সমস্যাগুলোর সঙ্গে মিলিয়ে চিকিৎসক সিদ্ধান্ত নেবেন রামজি কনফার্ম হয়েছে কিনা অথবা অন্য কোনো সমস্যা হলো কিনা দুটির মধ্যে পার্থক্য করবেন শুরুতে। সিদ্ধান্তে আসার পর তিনি এন্টি ভাইরাস ওষুধের মাধ্যমে চিকিৎসা শুরু করবেন এবং পরে স্পিসজনিত কোনো সমস্যা থেকে গেলে স্পিচ থেরাপিস্ট মাধ্যমে মুখের বিভিন্ন পেশিকে সচল করার মধ্য দিয়ে সমস্যাটি থেকে বেরিয়ে আসবে। এর বাইরে ঘরে কিছু চিকিৎসা নিজে নিজে নিতে পারেন।

মুখের যে অংশে ব্যথা করবে এবং কানে যদি ব্যথা করে তাহলে সেই অংশের কাছাকাছি জায়গায় ঠান্ডা কোনো টাওয়েল ধরে রাখলে ব্যথা কম লাগবে।

এ সময় কোনো ধরনের ফিজিক্যাল অ্যাকটিভিটি কমিয়ে যতটুকু পারেন ঘুমাবেন এবং রেস্ট নেবেন, যা আপনার নার্ভ দ্রুত ঠিক হতে সাহায্য করবে।

মুখে বা কানে বেশি ব্যথা করলে ব্যথাজাতীয় ওষুধ খেতে পারেন অথবা লোকাল এনেস্থেটিকজাতীয় ক্রিম অথবা পাউডার মুখের সে অংশের লাগালে ব্যথা কম অনুভব করবেন।

কাজের লোককে দিয়ে আমার খাবারে বিষ মেশানোর চেষ্টা হচ্ছে: তনুশ্রী

বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্তকে মিটু ইস্যু নিয়ে সরব হতে দেখা গিয়েছিল।এর পর চার বছর কেটে গেছে। মাঝে একাধিকবার বি-টাউনে ফিরতে চাইলেও নানা কারণে ফেরা হয়ে উঠেনি।

এত বছর পর এবার বলিউড মাফিয়াদের বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ আনলেন তনুশ্রী। তার দাবি, তাকে লাগাতার হুমকি দিচ্ছে বলিউডের মাফিয়ারা। এমনকি মিলেছে প্রাণনাশের হুমকিও।

ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে তনুশ্রী লিখেছেন, আমাকে হেনস্তা করা হচ্ছে। আমি বুঝতে পারছি আমাকে টার্গেট করে মানসিক অত্যাচার করা হচ্ছে। দয়া করে কেউ কিছু একটা করুন। প্রথমত আমাকে বলিউডে কামব্যাক করতে দেওয়া হচ্ছে না। দ্বিতীয়ত আমাকে খুনের প্ল্যান করা হচ্ছে।

সরাসরি বলিউডকে টার্গেট করে অভিনেত্রী আরও লিখেছেন, বলিউডে এখন মাফিয়ারাজ চলছে। আমি নিশ্চিত তারাই আমার সঙ্গে এ রকম করছে। কিন্তু আমি একটুও ভয় পাচ্ছি না। ওরা যদি মনে করে যে আমি ভয় পেয়ে আত্মহত্যা করব তা হলে ভুল ভাবছে। আমি এতটাও ভীতু নই।

তনুশ্রী তার পোস্টে আরও লেখেন, তাকে হেনস্তা করা হচ্ছে, টার্গেট করা হচ্ছে। বলিউডে কাজ পেতে দেওয়া হচ্ছে না, কাজের লোককে দিয়ে আমার খাবারে বিষ মেশানোর চেষ্টা করা হচ্ছে। গাড়ি ভাঙা হয়েছে দুবার। এভাবে দিনের পর দিন চলছে। ফ্ল্যাটের সামনে আজব আজব ঘটনা ঘটছে।

উল্লেখ্য, একসময় বলিউডে দাপিয়ে বেড়িয়েছেন তনুশ্রী। ২০০৫ সালে মুক্তি পায় এই অভিনেত্রীর প্রথম সিনেমা ‘আশিক বনায়া আপনে’। তার পর ‘৩৬ চায়না টাউন’, ‘ভাগম ভাগ’, ‘ঢোলে’র মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন। তবে ২০১০ সালের ‘অ্যাপার্টমেন্ট’র পর আর তনুশ্রীর কোনো সিনেমা মুক্তি পায়নি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

তাকে যেন সৃষ্টিকর্তা কবুল করেন: ইলিয়াস কাঞ্চন

মঙ্গলবার ছিল ঢাকাই ছবির মিষ্টি মেয়েখ্যাত কবরী সারোয়ারের জন্মদিন।

চলচ্চিত্রের এই কিংবদন্তি নায়িকা ২০২১ সালের ১৭ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

প্রয়াত এ অভিনেত্রীর জন্মদিন দোয়া-মাহফিল ও কেক কেটে পালন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের উপস্থিতিতে এদিন রাত ৮টার দিকে এফডিসিতে সমিতির কার্যালয়ে কেক কাটা হয়।

এ সময় ইলিয়াস কাঞ্চন বলেন, ‘কবরী আপা অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তাকে যেন সৃষ্টিকর্তা কবুল করেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক ও কার্যনির্বাহী পরিষদের সদস্য চিত্রনায়ক অমিত হাসানসহ অনেকে।

কেক কাটার আগে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘কবরী আপা আমাদের মাঝে নেই। এটিই সবচেয়ে বেশি মনে পড়ছে। সে জন্য আমি এবং আমাদের সমিতির পক্ষ থেকে দোয়ার আয়োজন করেছি। আপনারা যারা দেখছেন তারাও দোয়া করবেন; তাকে যেন সৃষ্টিকর্তা কবুল করেন। তিনি অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।’

এর পর শিল্পী সমিতির সভাপতি বলেন, ‘আমি দেখেছি— আমরা অনেকের সম্পর্কে অনেক কিছু ধারণা করি। কিন্তু আমাদের কুরআনে কিন্তু নিষেধ করেছে মনগড়া ধারণা করার ব্যাপারে। সেই ধারণা ভুল হতে পারে। সেই ভুল ধারণার জন্য নিজে গুনাহগার হতে পারি। সৃষ্টিকর্তা কখন কার প্রতি সন্তুষ্ট হন আমরা কেউ জানি না। এ বিষয়টি সৃষ্টিকর্তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কাউকে আল্লাহ সম্মান দেন আর কাউকে আল্লাহ অসম্মান করেন। এই বিষয়গুলো আছে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে তিনি মাফও করে দেন। ’

‘বেদের মেয়ে জ্যোৎস্না’খ্যাত তারকা বলেন, ‘কিন্তু আমরা যারা চলচ্চিত্রের মানুষ তাদের নিয়ে অনেকে অনেক নেতিবাচক ধারণা করেন। কটাক্ষ করেন। এটা করবেন না। সৃষ্টিকর্তা আল্লাহতায়ালা কাকে কীভাবে ভালোবাসেন, কীভাবে কবুল করবেন আমরা কেউ জানি না। একদমই তার নিজের ব্যক্তিগত ব্যাপার এটা।’

প্রসঙ্গত, ১৯৫০ সালের ১৯ জুলাই চট্টগ্রাম জেলার বাঁশখালীতে জন্মগ্রহণ করেন অভিনেত্রী কবরী সারোয়ার। সেই সময় তার নাম ছিল মিনা পাল। পিতা শ্রীকৃষ্ণ দাস পাল এবং মা শ্রীমতি লাবণ্য প্রভা পাল।

১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’ সিনেমার নায়িকা হিসেবে অভিনয় জীবনের শুরু কবরীর।

নারায়ণগঞ্জের ব্যবসায়ী শফিউদ্দিন সারওয়ারকে বিয়ের পর তিনি কবরী সারওয়ার নামে পরিচিতি পান। ২০০৮ সালে তাদের বিয়েবিচ্ছেদ হয়। এর পর যখন রাজনীতিতে আসেন এবং সংসদ সদস্য হন, তখন থেকে তিনি সারাহ বেগম কবরী নামে পরিচিত।

নায়করাজ রাজ্জাকের সঙ্গে কবরীর জুটি এখন পর্যন্ত নিঃসন্দেহে বাংলাদেশের সিনেমায় সবচেয়ে জনপ্রিয় এবং আলোচিত জুটি।

নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না আয়ারল্যান্ড

প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয়টিতেও নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেলো না আয়ারল্যান্ড।

বুধবার রাতে বেলফাস্টে আয়ারল্যান্ডকে ৮৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে কিইউরা। এতে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত করেছে সফরকারী নিউজিল্যান্ড।

টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল আয়ারল্যান্ড। ড্যান ক্লেভারের ৫৫ বলে ৭৮ রানের অপরাজিত ইনিংসে ৪ উইকেটে ১৭৯ রান জমা করে মিচেল স্যান্টনারের দল।

ওপেনার ফিন অ্যালেন ২০ বলে ৩৫, গ্লেন ফিলিপস খেলেন ১৬ বলে ২৩ রানের ইনিংস।

১৮০ রানের তাড়ায় ব্যাট হাতে নেমে ডাফি-সোধিদের তোপে দাঁড়াতেই পারেনি আইরিশরা। ৫৪ রানে ৭ উইকেট হারিয়ে ফেল দলটি।

একপর্যায়ে ১৩.৫ ওভারেই মাত্র ৯১ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড।

১৪তম ওভারে মাইকেল ব্রেসওয়েলের ৫ ডেলিভারিতে শেষ ৩ উইকেট হারায় আইরিশরা ।

ইশ সোধি ২১ রানে ৩টি আর জ্যাকব ডাফি ২০ রানে নেন দুটি উইকেট।