
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবমতম আসরের খেলা আজ থেকে মাঠে গড়াতে যাচ্ছে । শুক্রবার দুপুর ২: ৩০ মিনিটে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচ দিয়ে শুরু হয়ে আগামী ১৬ ফেব্রুয়ারি ফাইনালের মধ্যদিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের। এদিকে এবারই প্রথম বারের মতো আইসিসি টিভিতে (ওটিটি প্ল্যাটফরম) দেখা যাবে বিপিএল পাশাপাশি ১৫টি বিদেশি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে এ টুর্নামেন্টটি।
গত বুধবার দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সমালোচনা করে বলেন, বিপিএলের ক্ষতি হয়েছে এবং এসব সমস্যা সমাধানে ম্যানেজমেন্টের ইচ্ছার অভাব রয়েছে। এছাড়া গতকাল বৃহস্পতিবার ট্রফি উন্মোচনের দিন বিপিএল নিয়ে সাকিবের বক্তব্যের সঙ্গে সহমত জানান সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে এসব কথা এড়িয়ে গিয়ে নিজেদের সিমাবদ্ধতার কথা জানান বিসিবি।
গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিপিএলের স্পন্সর ঘোষণার অনুষ্ঠানে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমি নিশ্চিত নই যে, তিনি (সাকিব) কোনো প্রেক্ষাপটে কথাটা বলেছেন বা কতটুকু তথ্য তার কাছে ছিল। আমাদের সীমাবদ্ধতা জানলে হয়তো এসব কথা তিনি বলতেন কি না, আমার সন্দেহ । এর বাইরে কিছু বলা আসলে ঠিক হবে না। ’
এই সময় এ অনুষ্ঠানে জানানো হয় এবারের বিপিএলে টাইটেল স্পন্সর হয়েছে ইস্পাহানী এবং পাওয়ার্ড বাই হিসেবে থাকছে মিনিস্টার গ্রুপ। এছাড়া প্রথম বারের মতো আইসিসি টিভি এবং ভারত, কাতার, ওমান, মালয়েশিয়া, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র ও কানাডাসহ বিশ্বের ১৫টি দেশে বিপিএল সম্প্রচার করা হবে বলে জানায় বিসিবি।
এবারের আসরে মোট ৭টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করছে। দলগুলো হলো—চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট স্ট্রাইকার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, ঢাকা ডমিনেটরস, খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল। এছাড়া এবারের আসরের খেলা অনুষ্ঠিত হবে ৩টি ভেনুতে।
আজ থেকে খেলা শুরু হয়ে ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকায় চলবে প্রথম পর্বের খেলা। এরপর বিপিএলের দলগুলো পাড়ি জমাবে চট্টগ্রামে। দুই দিনের বিরতি দিয়ে ১৩ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্বের খেলা। চট্টগ্রাম পর্ব শেষ হবে ২০ জানুয়ারি। এরপর দুই দিনের জন্য আবারও ঢাকায় ফিরবে বিপিএল। ২৩ ও ২৪ জানুয়ারি খেলা শেষে ২৭ জানুয়ারি থেকে মাঠে গড়াবে সিলেট পর্বের খেলা। এই পর্বের খেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এরপর বিপিএলের বাকি সব ম্যাচই ঢাকাতে হবে। এলিমিনেটর ও ১ম কোয়ালিফায়ারের পরদিন রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে। এছাড়া ২য় কোয়ালিফায়ার ও ফাইনালের পরদিনও থাকবে রিজার্ভ ডে।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের টানা ১৪ বছর পূর্তি আজ। ২০০৯ সালের ৬ জানুয়ারি সরকার গঠন করে টানা তিন মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে আওয়ামী লীগ। আর তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসা এই সরকার দেশ পরিচালনায় পঞ্চম বর্ষে পদার্পণ করবে আগামীকাল ৭ জানুয়ারি।
গোটা বিশ্ব অস্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। ২০১৯ সালের শেষ দিকে করোনা ভাইরাস মহামারির কবলে পড়ে গোটা বিশ্ব। ২০২০ এবং ২০২১ এই দুই বছরে বিশ্ব অর্থনীতিতে এক গভীর ক্ষতের সৃষ্টি হয়। অনেক দেশের অর্থনীতিতে ধস নামে। বাংলাদেশের অর্থনীতিও ক্ষতির মুখে পড়ে। করোনা ভাইরাস মহামারির সেই ক্ষতি কাটিয়ে যখন আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছিল, ঠিক তখনই শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যুদ্ধের প্রভাব কোনো একক দেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে না, ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী।
শেখ হাসিনার সরকারকেও সেই যুদ্ধের প্রভাব মোকাবিলা করতে হচ্ছে। আওয়ামী লীগের দাবি, সরকার দক্ষতার সঙ্গেই সেটি করে যাচ্ছে। অপরদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়োচিত পদক্ষেপ গ্রহণ করে করোনা ভাইরাসের কারণে মানুষের প্রাণহানি যেমন কমাতে পেরেছেন, তেমনি অর্থনীতিকে সচল রাখতে সক্ষম হয়েছেন। শেখ হাসিনার সাহসী নেতৃত্ব আর কৌশলী অবস্থানের কারণেই বাংলাদেশ আজ নবপরিচয়ে পরিচিতি পাচ্ছে।
১৪ বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়। আজকের বাংলাদেশ আত্মপ্রত্যয়ী বাংলাদেশ। বিশ্বমানের যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য নেওয়া হয়েছে বেশ কিছু মেগা প্রকল্প। গত জুন মাসে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন হয়েছে। এই সেতু দক্ষিণাঞ্চলের ১৯ জেলাকে রাজধানী ঢাকা এবং দেশের অন্য অংশের সঙ্গে সড়কপথে সরাসরি যুক্ত করেছে। রাজধানী ঢাকায় চালু হয়েছে মেট্রোরেল। আগামী মার্চে চালু হতে যাচ্ছে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল। এছাড়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র, এক্সপ্রেসওয়ের মতো মেগা প্রকল্প বাস্তবায়নেও বাংলাদেশ তার সক্ষমতা প্রমাণ করছে। খাদ্যেও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ। আর দেশের এই বিস্ময়কর সাফল্যের কারিগরই হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ আজ খাদ্যশস্য-উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে ২০ শতাংশে নেমে এসেছে। মাথাপিছু আয় ৫৪৩ ডলার থেকে ২ হাজার ৮২৪ ডলারে উন্নীত হয়েছে। সাক্ষরতার হার ৪৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ৭৫ শতাংশ। মাতৃমৃত্যু এবং শিশুমৃত্যুর হার হ্রাস পেয়েছে। অক্টোবর মাসে উদ্বোধন করা হয়েছে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ পায়রা সেতু। গত নভেম্বরে দেশের ২৫টি জেলায় ১০০টি সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে এবং স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ করা হয়েছে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আওয়ামী লীগ। এজন্য প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১ প্রণয়ন করে বাস্তবায়ন শুরু হয়েছে।
আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের চার বছর পূর্তি উপলক্ষে শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এই ভাষণ সম্প্রচারিত হবে।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে এই তথ্য জানান। প্রধানমন্ত্রীর এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনে সম্প্রচার করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ আওয়ামী লীগ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করার পর ২০১৯ সালের ৭ জানুয়ারি শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। সূত্র: বাসস।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাড়িউড়া নোয়াবাড়ী এলাকা থেকে সোহেল মিয়া (১৫) নামের এক আঁটোরিকশা চালকের হাতের রগ ও গলাকাটা মরদেহ উদ্ধার করেছে সরাইল থানার পুলিশ।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের দক্ষিণ পাশে খালের বীজতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সোহেল মিয়া সরাইল উপজেলা সদর ইউনিয়নের সৈয়দটুলা পশ্চিম পাড়া গ্রামের শামসু মিয়ার ছেলে। সে পেশায় ছিল আঁটোরিকশা চালক।
স্থানীয়রা জানান, বিকেলে ওই যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, যুবকটিকে হত্যা করে দুর্বৃত্তরা এই স্থানে ফেলে গেছে। ওই যুবকের পরনে ছিল কালো প্যান্ট ও লাল গেঞ্জি ছিল। তার আনুমানিক বয়স ১৫ বছর।
নিহতের ছোট ভাই সুমন জানায়, আঁটোরিকশা মালিককে বুঝিয়ে দিবে বলে বাড়ি থেকে বেড় হয়ে না ফিরাই আমরা অনেক খোঁজাখোজা শুরু করি। এ পর্যায়ে আজ বিকেলে বাড়িউড়া নোয়াবাড়ি এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের দক্ষিণ পাশে খালের বীজতলা কিছু মানুষের ভিড় দেখে সেখানে গিয়ে ভাইয়ের লাশ দেখতে পাই।
সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের উদ্ধারকৃত লাশের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে মনে করছি এটা হত্যাকান্ড। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে এবং পাশাপাশি ঘটনার রহস্য বের করার চেষ্টা চলছে।
৬ ডিসেম্বর, শুক্রবার রাত ১১.৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনের সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’-তে গান পরিবেশন করবেন সময়ের অন্যতম শীর্ষ রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিন।
দুই ঘণ্টা ব্যাপ্তির বৈঠকি ঘরানার এ অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত, দেশের গান, আধুনিক ও পঞ্চকবির গান পরিবেশন করবেন তিনি। টেলিফোনে দর্শকদের অনুরোধের গানও করবেন। গানের পাশাপাশি কথা বলবেন সমকালীন সঙ্গীত ভাবনার নানা দিক নিয়ে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কৌশিক শংকর দাশ। প্রযোজনা করবেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া।