রবিবার ,৩ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 700

জামিন বাড়াতে আদালতে আজ আবেদন করবেন পরীমনি

মাদক মামলায় জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আদালতে আবেদন করবেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

রোববার বিচারিক আদালতে হাজির হয়ে তিনি এ আবেদন করবেন।

পরীমনির আইনজীবী নিলাঞ্জনা রিফাত (সুরভী) যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৩১ আগস্ট এ মামলায় আদালত পরীমনির জামিনের আদেশ দেন। মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিলের আগ পর্যন্ত জামিনের ওই আদেশ দেওয়া হয়েছিল। ৪ অক্টোবর মামলাটিতে পরীমনিসহ তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার মামলাটির ধার্য তারিখ। এদিন আদালতে হাজির হয়ে পরীমনি তার জামিনের মেয়াদ বাড়াতে আবেদন করবেন।

এর আগে সিআইডির পুলিশ পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে পরীমনির সঙ্গে সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও কবির হাওলাদারকে আসামি করা হয়।

এরও আগে ২৮ সেপ্টেম্বর এ মামলায় পরীমনির গাড়িসহ জব্দ করা ১৬ আলামত ফেরত দেওয়ার আদেশ দেন আদালত।

হ্যারিয়ার গাড়ি ছাড়াও জব্দ করা অন্য আলামতগুলোর মধ্যে দুটি ল্যাপটপ, তিনটি আইফোন, দুটি ভিসা কার্ড, একটি গোল্ডকার্ড ও দুটি পাসপোর্ট উল্লেখযোগ্য।

তিন সিনেমা নিয়ে অপেক্ষায় ফেরদৌস

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস করোনাকালেও অভিনয়ে নিয়মিত। একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন এবং কাজ করছেন। এর মধ্যে পর্যায়ক্রমে তিনটি সিনেমার সব কাজ শেষ করেছেন এ অভিনেতা। এগুলো হলো জি এম ফারুকের পরিচালনায় ‘যদি আরেকটু সময় পেতাম’, মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’ এবং এখলাস আবেদিনের ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’।

কিছু প্রক্রিয়া শেষে এগুলো সেন্সর হয়ে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে। সিনেমা তিনটি নিয়ে অপেক্ষায় আছেন ফেরদৌস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমা তিনটির কাজ শুরু হয়েছিল করোনাকাল শুরু হওয়ার আগে। তবে অল্প কিছু কাজ বাকি থাকতেই মহামারি চলে আসে। যে কারণে এগুলোর কাজ শেষ হতে কিছুটা বিলম্বও হয়। এখন তিনটি সিনেমার কাজই শেষ হয়েছে। আশা করছি, মুক্তি পেলে সিনেমাগুলো দর্শক আগ্রহ নিয়েই দেখবেন।’ এদিকে হৃদি হকের পরিচালনায় ‘১৯৭১ সেইসব দিন’ এবং আফজাল হোসেনের পরিচালনায় ‘মানিকের লাল কাঁকড়া’ নামের সরকারি অনুদানের দুটি সিনেমার কাজও হাতে রয়েছে এ অভিনেতার।

এ ছাড়া নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘গাঙচিল’ নামের একটি সিনেমার শুটিংও করেছেন সম্প্রতি। অভিনয়ের পাশাপাশি একটি উপন্যাস লেখার কাজ নিয়েও ব্যস্ততা যাচ্ছে ফেরদৌসের। তার লেখা প্রথম উপন্যাস আগামী একুশের গ্রন্থমেলায় প্রকাশ হবে বলে জানিয়েছেন তিনি।

বিশ্বকাপে রুবেলের অন্তর্ভুক্তি যে কারণে

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে পরিবর্তন আনার শেষ দিন ছিল শনিবার। সে সুযোগটিই নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জাতীয় নির্বাচক প্যানেল।

বিশ্বকাপের মূল দলে অন্তর্ভুক্ত হয়েছেন ডানহাতি পেসার রুবেল হোসেন। রুবেল দলের সঙ্গেই রয়েছেন ওমানে। এতদিন তিনি ছিলেন অতিরিক্ত খেলোয়াড়দের তালিকায়।

অর্থাৎ রিজার্ভ প্লেয়ার হিসেবে দলের সঙ্গে ওমান গেলেও রুবেল এখন টিম বাংলাদেশের মূল স্কোয়াডে ঢুকে গেছেন। কী কারণে রুবেলকে হঠাৎ দলে নেওয়া? বিসিবির বিজ্ঞপ্তিতে এর পরিষ্কার কোনো ব্যাখ্যা নেই।

এ বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, বিশ্বকাপ দলে কারও কারও ইনজুরির সমস্যা আছে। তাই স্ট্যান্ডবাই থেকে রুবেলকে মূল দলে টেনে নিয়েছি আমরা। প্রাথমিকভাবে আরব আমিরাতে ১২ ও ১৪ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ আছে, তার জন্যই আসলে রুবেলকে নেওয়া।

প্রধান নির্বাচকের এমন বক্তব্যে এটি স্পষ্ট যে, এ মুহূর্তে ওমানে বাংলাদেশ দলে পেস ডিপার্টমেন্টে ইনজুরি সমস্যা চলছে। যে কারণে পেসারের বদলিতেই আরেক পেসার রুবেলকে নেওয়া।

দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন ওমান থেকে গণমাধ্যমকে জানিয়েছেন, বিশ্বকাপ দলের মূল পেসার তাসকিন আহমেদের ইনজুরি।

বোঝা গেল, তাসকিনের ব্যাকআপ হিসেবেই দলে ঢুকেছেন রুবেল।

এখন প্রশ্ন উঠেছে— প্রস্তুতি ম্যাচে রুবেলের হাতে বল উঠবে নিশ্চিত। কিন্তু বিশ্বকাপের মূল পর্বে?

জানা গেছে, সে পর্যন্ত তাসকিন সম্পূর্ণ ফিট হয়ে উঠলে রুবেলকেই ধারাবাহিকভাবে চালিয়ে নিয়ে যাবে দল।

আগামী ১২ অক্টোবর শ্রীলংকা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন টাইগাররা। ম্যাচ দুটি খেলতে আজ ওমান ছেড়ে আবুধাবির পথে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

বিশ্বকাপের প্রথম পর্বে ১৭ অক্টোবর স্কটল্যান্ড, ১৯ অক্টোবর ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবেন টাইগাররা।

পিঠের চোটে বিশ্রামে মাহমুদউল্লাহ

ওমান ‘এ’ দলের বিপক্ষে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে খেলেননি মাহমুদউল্লাহ রিয়াদ।

এর কারণ হিসেবে জানা গেছে, পিঠের ইনজুরিতে পড়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক। চিকিৎসকের পরামর্শে বর্তমানে বিশ্রামে আছেন ‘মি. সাইলেন্ট কিলার’।

তবে এ খবরে ঘাবড়ানোর কিছু নেই মাহমুদউল্লাহভক্ত ও দেশের ক্রিকেটপ্রেমীদের। কারণ চোট তেমন একটা গুরুতর নয়। বিশ্বকাপের আগেই আগেই পুরোপুরি সেরে উঠবেন মাহমুদউল্লাহ।

এ বিষয়ে ওমানে বিশ্বকাপ দলের সঙ্গে থাকা এক সদস্য গণমাধ্যমকে বলেন, ‘মাহমুদউল্লাহর পিঠে ব্যথা। ব্যাক সোয়েলিং (ফোলা) আছে। এ জন্য এখন বিশ্রামে আছে। যে কারণে গত শুক্রবার ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেননি। এটি গুরুতর কিছু নয়। বিশ্রাম করলে ঠিক হয়ে যাবে। বিশ্বকাপ শুরু হতে এখনও এক সপ্তাহ বাকি। এর আগেই ফিট হয়ে যাবে সে।’

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। শুরুর দিনেই মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে ১২ অক্টোবর শ্রীলংকার বিপক্ষে প্রস্ততি ম্যাচ খেলবেন টাইগাররা। একদিন পর ১৪ তারিখে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। পর দিনই ফের ওমানে ফিরবে মাহমুদউল্লাহ বাহিনী।

এসব ম্যাচে হয়তো অধিনায়ক মাহমুদউল্লাহকে পাবে না বাংলাদেশ।

নারায়ণগঞ্জে ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন যারা

নারায়ণগঞ্জের ফতুল্লা, বন্দর ও রূপগঞ্জ উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।

৯ অক্টোবর রাতে মনোনয়ন বোর্ডের সভায় নৌকার মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

মনোনীত প্রার্থীরা হলেন— নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল। বক্তাবলী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এম শওকত আলী, এনায়েতনগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. আসাদুজ্জামান।

গোগনগর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন। কুতুবপুর ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়রম্যান মনিরুল আলম সেন্টু।

আলীরটেক ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মতিউর রহমান।

বন্দর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোক্তার হোসেন। ধামগড় ইউনিয়নে নৌকা পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মাসুম আহম্মেদ।

 

মদনপুর ইউনিয়নে নৌকা পেয়েছেন বর্তমান চেয়ারম্যান এম এ সালাম। মুছাপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান। কলাগাছিয়া ইউনিয়নে বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান।

রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন পরিষদে নৌকা পেয়েছেন, বর্তমান চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, কায়েতপাড়ায় জাহেদ আলী, গোলাকান্দাইলে উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, ভোলাবো ইউনিয়ন পরিষদে অ্যাড. তায়েবুর রহমান ও ভুলতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল ইসলাম। এই পাঁচ ইউনিয়নের মধ্যে কায়েতপাড়া ও মুড়াপাড়ায় ইভিএমে ভোটগ্রহণ করা হবে।

আওয়ামী লীগের মনোনীত এই ১৬ প্রার্থী আগামী ১১ নভেম্বর নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে লড়বেন।

সিনহা হত্যা: পঞ্চম দফায় ২১তম সাক্ষীকে জেরা

আলোচিত ও চাঞ্চল্যকর মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার নির্ধারিত পঞ্চম ধাপের প্রথম দিনের সাক্ষ্যগ্রহণের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।

রোববার সোয়া ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাঈলের আদালতে ২১তম সাক্ষী বেবি বেগমের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় বিচারিক কার্যক্রম। এ সাক্ষ্যগ্রহণ ও জেরা ১০, ১১ ও ১২ অক্টোবর, যথাক্রমে রবি, সোম ও মঙ্গলবার টানা তিন দিন হবে।

এর আগে সকাল সাড়ে ৯টার দবকে আলোচিত এ মামলার ওসি প্রদীপসহ ১৫ আসামিকে আদালতে হাজির করা হয়।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বলেন, ২১তম সাক্ষী বেবি বেগমের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে। আগের একজনের জেরা বাকি রয়েছে। সেটিও আজ শেষ করা হবে। আজকে ১০ সাক্ষীকে উপস্থাপন করা হবে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর সকাল সোয়া ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাঈলের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। চলে সন্ধ্যা পর্যন্ত।

২৮-২৯ সেপ্টেম্বর সাক্ষ্য নেওয়া হয় ছেনুয়ারা বেগম, আলী আহমদ, হাম জালাল, ফরিদুল মোস্তফা, সালেহ আহমদ ও বেবি বেগমের। এ নিয়ে এখন পর্যন্ত চতুর্থ দফায় এ মামলায় ২০ জন সাক্ষী তাদের জবানবন্দি দিয়েছেন।
এর আগে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তিন দিনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৮ ও ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন।

তৃতীয় ধাপের প্রথম দিন সাক্ষ্য দেন আব্দুল হামিদ, মোহাম্মদ ফিরোজ ও শওকত আলী নামে তিনজন। দ্বিতীয় দিন সাক্ষ্য দেন মারিশবনিয়া মসজিদের ইমাম হাফেজ জহিরুল ইসলাম ও ডা. রণবীর দেবনাথ। তাদের ১৫ আসামির আইনজীবী জেরা করে।

এর আগে দ্বিতীয় ধাপের চার দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয় গত ৮ সেপ্টেম্বর। দ্বিতীয় ধাপের চতুর্থ দিনে সাক্ষ্য দেন ৬ নম্বর সাক্ষী শামলাপুর বায়তুর নুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শহিদুল ইসলাম।

৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে মেজর সিনহা নিহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি (টেকনাফে দুটি, রামুতে একটি) মামলা করে। ঘটনার পর গত ৫ আগস্ট কক্সবাজার আদালতে প্রদীপ কুমার দাশ, লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।

কাঠগড়ায় দাঁড়িয়ে যে প্রশ্ন ছুঁড়লেন শাহরুখপুত্র আরিয়ান

মাদককাণ্ডে মুম্বাইয়ের একটি প্রমোদতরী থেকে গ্রেফতার হয়ে এখন জেল হেফাজতে শাহরুখপুত্র আরিয়ান খান ও তার দুই ঘনিষ্ঠ আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধমেচা।

আদালতে বেশ কয়েকবার চেষ্টায়ও জামিন মেলেনি তাদের। আরিয়ান খান আদালতে নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, ‘তিনি ভালো ঘরের সন্তান। কোথাও পালিয়ে যাবেন না। তথ্য-প্রমাণ লোপাটের কোনো চেষ্টাও করব না’।

তবুও জামিনের আবেদন মঞ্জুর করেননি মুম্বাই মেট্রোপলিটন আদালত।

জামিন মঞ্জুর না হওয়ায় আদালতে ক্ষোভ উগরে দিয়েছিলেন বলিউড সুপারস্টারের ছেলে। শুক্রবার জামিনের শুনানির সময় আদালতের কাছে প্রশ্ন তুলেছিলেন আরিয়ান – ‘ওই প্রমোদতরীর পার্টিতে ছিল ১৩০০ লোক। কিন্তু শুধু ১৭ জনকে গ্রেফতার করা হল কেন?’

প্রমোদতরীর পার্টিতে যোগদানের কারণ জানাতে আরিয়ান আদালতকে বলেন, পার্টিতে শাহরুখ খানের ছেলে গেলে সেখানে হইহুল্লুর বেড়ে যাবে। মূলত এই কারণেই নাকি ডেকে আনা হয়েছিল আরিয়ানকে।

প্রতীক নামে তার এক বন্ধুর মাধ্যমে আরিয়ানকে প্রস্তাবটি দেয় এই পার্টির আয়োজকদের একজন। সেই ব্যক্তিই তাকে পার্টিতে আসার জন্য অনুরোধ করেন এবং আরিয়ানকে ‘ভিভিআইপি’ তালিকায় রাখা হবে বলে জানান।

এ বিষয়ে আরিয়ান খান বলেন, ‘ওই পার্টির আয়োজকদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আরবাজের সঙ্গে বন্ধুত্বের কথা আমি অস্বীকার করছি না। কিন্তু ওর ক্রিয়াকলাপের সঙ্গে আমি যুক্ত নই। প্রতীকের হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখলেই এসব তথ্যের সত্যতা বেরিয়ে আসবে।’

আরিয়ানের আইনজীবী সতীশ মানেশিন্ডের দাবি, আরিয়ানের সঙ্গী আরবাজ শেঠ মার্চেন্টের সঙ্গেও প্রতীকের পরিচয় রয়েছে।

এ বিষয়ে আরিয়ানের বক্তব্য, ‘ওই পার্টির আয়োজকদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আরবাজের সঙ্গে বন্ধুত্বের কথা আমি অস্বীকার করছি না। কিন্তু ওর ক্রিয়াকলাপের সঙ্গে আমি যুক্ত নই।’

আরিয়ান আরও দাবি করেন, প্রমোদতরীতে ওঠার সময় আমার ব্যাগ পরীক্ষা করা হয়েছিল, সেখানে মাদক মেলেনি।

যদিও মাদক নিয়ন্ত্রক সংস্থার (এনসিবি) দাবি, মাদক সেবনের কথা স্বীকার করেছেন আরিয়ান।

তবে আরিয়ান ও তার আইনজীবীর এসব দাবি ও যুক্তির কোনোটিতেই মন গলেনি আদালতের। ১৪ দিন আর্থার রোডের জেলে হেফাজতে আরিয়ানকে পাঠানোর নির্দেশ দেন আদালত।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

সোনার চেয়ে ৩০ গুণ দামি চা!

সোনার চেয়েও দামি চা রয়েছে পৃথিবীতে। যার এক গ্রামের দাম সোনার এক গ্রামের দামের থেকে ৩০ গুণ বেশি!

এক কাপ চায়ের দাম সাড়ে সাত লাখ টাকা! বিশ্বের অন্যতম দামি এই চায়ের নাম ‘দা হোং পাও’। খুব বিরল জাতের এই চা উৎপন্ন হয় চীনের ফুজিয়ান প্রদেশের উয়ি পর্বতে। খবর দ্য বিজনেস ইনসাইডারের।

সারাবিশ্বের মধ্যে একমাত্র চীনে এই চায়ের ছয়টি গাছ রয়েছে। বিরল এবং উৎকৃষ্ট গুণমানের জন্য দা হোং পাও-কে চায়ের রাজা বলা হয়।

২০০৬ সালে চীন সরকার প্রায় ১১৭ কোটি টাকার বিমা করিয়েছে এই ছয়টি চা গাছের। এক কেজি চায়ের দাম প্রায় ৮ কোটি ৩০ লাখ টাকা। ৩০০ বছর ধরে এই চায়ের চাষ হচ্ছে চীনে।

এই চায়ে আছে ক্যাফিন, থিওফিলিন, পলিফেনলস এবং ফ্ল্যাবোনয়েড, যা স্বাস্থ্যের জন্য খুব উপকারী। প্রতিদিন এই চা খেলে ত্বক ভালো থাকে। মাটির পাত্রে বিশুদ্ধ পানিতে এই চা বানাতে হয়। সুগন্ধের জন্যও এই চায়ের দাম এত বেশি।

বক্তাদের সংগঠন ‘রাবেতাতুল ওয়ায়েজিন’ বিলুপ্ত ঘোষণা

কওমি মাদ্রাসাভিত্তিক ওয়াজ মাহফিলের বক্তাদের সংগঠন ‘রাবেতাতুল ওয়ায়েজিন বাংলাদেশ’ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার রাতে গণমাধ্যমে প্রেরিত সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাবেতার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মিজানুর রহমান (দেওনার পীর) ও সব সদস্যের পরামর্শে এই বিলুপ্তি ঘোষণা করা হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।

শনিবার এক ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে রাবেতার নেতারা সংগঠনটি বিলুপ্তির সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, করোনা পরিস্থিতি ও দেশের বিভিন্ন দুর্যোগে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণসহ নানা সমাজসেবামূলক কাজ করেছে আলেম-ওলামাদের এই সংগঠনটি। কিন্তু সম্প্রতি সংগঠনটি এবং এর নেতৃবৃন্দ অপপ্রচারের শিকার হয়েছেন।

এতে বলা হয়, যে কারণে নেতারা মনে করছেন বর্তমান প্রেক্ষাপটে সংগঠনটির তেমন কোনো ভূমিকা রাখার সুযোগ নেই। তাই সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মিজানুর রহমান (দেওনার পীর) ও সকল সদস্যের পরামর্শে এই বিলুপ্তি ঘোষণা করা হচ্ছে।

বৈঠকে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল বাসেত খান, সহ-সভাপতি মাওলানা লোকমান সাদী, মহাসচিব মাওলানা হাসান জামিল, কোষাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান আশরাফী, সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন মাইজি প্রমুখ।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর ‘ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশ’র নাম পরিবর্তন করে ‘রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ’ নামকরণ করা হয়। আলোচিত হেফাজত নেতা মাওলানা মামুনুল হক ও খালিদ সাইফুল্লাহ আইয়ুবী এ সংগঠনের উদ্যোক্তা হিসেবে কওমি ঘরানায় পরিচিত।

‘পুলিশ এখন শুধু আধুনিক নয়, মানবিকও : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ১২ বছর আগের পুলিশ আর আজকের পুলিশ এক নয়, পুলিশ এখন অনেক পরিবর্তন হয়েছে। ২৫ মার্চের কালরাতে পুলিশই প্রথম আক্রমণের শিকার হয় ও জীবন দেয়। পুলিশের অস্ত্র দিয়েই আমরা প্রথম যুদ্ধ শুরু করি। পুলিশ এখন শুধু আধুনিক পুলিশ নয়, মানবিকও। আইনশৃঙ্খলার সঙ্গে মানবিক সেবাও পুলিশ দিচ্ছে। করোনাকালীন সেবা দিতে গিয়ে অনেক পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন, মারাও গেছেন।

শনিবার মৌলভীবাজারের জুড়ী উপজেলায় থানা ভবনের উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৭ কোটি ৩১ লাখ ৪৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত হয় চারতলা এ থানা ভবন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, করোনাসহ সব কিছু আমরা মোকাবিলা করতে সক্ষম হয়েছি। আমাদের সব অর্জনের পেছনে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে হত্যার জন্য অসংখ্যবার চেষ্টা করা হয়। জনগণের দোয়ায় আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলেন বলেই তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে।

মন্ত্রী বলেন, আমাদের প্রজন্মকে আমরা জঙ্গিবাদ থেকে যেভাবে রক্ষা করেছি, তেমনিভাবে মাদক থেকেও রক্ষা করতে হবে। নতুবা সমাজ নষ্ট হবে। মৌলভীবাজার একটি সম্ভাবনাময় জেলা। সবাই মিলে জুড়ীকে সুন্দর করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যতটুকু সহযোগিতা দরকার আমরা করব।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি, সংরক্ষিত আসনের এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক। স্বাগত বক্তব্য দেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ।