সোমবার ,১৮ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 522

অনলাইনে ছাড়যুক্ত কেনাকাটায় হতে হবে সতর্ক

বর্তমান সময়ে আমাদের বেশির ভাগ কাজকর্মই অনলাইন ভিত্তিক হয়ে দাঁড়িয়েছে। অন্যান্য কাজের পাশাপাশি কেনাকাটার জন্যও অনলাইন এখন একটি জনপ্রিয় প্লাটফর্ম। শপিং মলে বা দোকানে না গিয়ে বাড়িতে বসেই অনলাইনে পণ্য পছন্দ করা যায় এবং অর্ডার করা যায়, এমনকি পণ্যটি বাসায়ও পৌঁছে দেয়ার সুবিধাও পাওয়া যায়।

করোনা মহামারির এ সময়ে বিশ্বব্যাপী সাধারণ মানুষকে দূরত্ব মেনে চলার কারণে ই-কমার্স তথা অনলাইন ভিত্তিক কেনাকাটা বেড়ে গেছে বহুগুণ। তবে এতো সহজ সুযোগের অপব্যবহারটাও কিন্তু সহজ। শখের বা পছন্দের জিনিসটি কিনতে গিয়ে ধরা খেয়ে যাবার সম্ভাবনাও অনেক বেশি।

ই-কমার্সের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় এবং মানুষ অনলাইন নির্ভর হয়ে পড়ায় এ সময়ে অনলাইন ভিত্তিক কেনাকাটার বিভিন্ন সাইটে গিয়ে নানামুখী ফাঁদের খপ্পরে পড়ছেন ক্রেতারা। অযৌক্তিক দাম, গোপন মূল্য, বাড়তি চার্জ, ভুয়া রিভিউ, মিথ্যা তথ্য ও তথ্য-প্রযুক্তির প্যাঁচে পড়ার কথা জানায় অনেক ক্রেতা। মাঝে মাঝেই অনলাইনে বেচা কেনা নিয়ে প্রতারণার খবর পাওয়া যায়। তাই অনলাইনে কেনাকাটার আগে সতর্ক থাকলে এ ধরনের ধোঁকাবাজির হাত থেকে রক্ষা পেতে পারেন।

সুযোগ সন্ধানী সাইটগুলো এমন সব পণ্যকে লক্ষ্যবস্তু বানায়, যেগুলো সচরাচর ক্রেতারা অনলাইনে খোঁজ করে। অনেকেই সার্চ দিয়ে এসব সাইটের চটকদার তথ্য দেখে ভেতরে ঢুকেন। সেখানে পণ্যের প্রশংসা সুলভ রিভিউ-মন্তব্য দেখে পণ্য কেনার ব্যাপারে আগ্রহী হয়ে উঠে। অর্ডার করার সময় বিভিন্ন চার্জের নামে নির্ধারিত দামের সঙ্গে বাড়তি মূল্য যোগ হয়।

ডেটা সায়েন্সের পরিচালক কেটি ব্র্যান্ড বলেন, অনলাইন কার্যক্রমে অ্যালগরিদম সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু দায়িত্বজ্ঞানহীন ওয়েবসাইটগুলো অ্যালগরিদমের অপব্যবহার করছে। অভিযুক্ত সাইটগুলো বিশেষ অ্যালগরিদমের মাধ্যমে ক্রেতাদের ব্রাউজারের ব্রাউজিং ইতিহাসের এক্সেস নিয়ে সেসব ক্রেতার জন্য স্বয়ংক্রিয়ভাবে সে অনুযায়ী তথ্য প্রদর্শন করছে। উল্লেখ্য, ব্রাউজিং ইতিহাসের মাধ্যমে অনেক ক্ষেত্রেই পছন্দের বিষয়টি জানা সম্ভব।

এসব অভিযোগের জেরে অনলাইন বা প্রযুক্তি মাধ্যম ব্যবহার করে কেনাবেচা করা প্লাটফর্মগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের দ্য কম্পিটিশন অ্যান্ড মার্কেটস অথরিটি (সিএমএ)। সিএমএ এক বিবৃতিতে বলেছে, বেসরকারি সংস্থাগুলো অনলাইনে ব্যবহৃত বেশিরভাগ অ্যালগরিদম বর্তমানে অল্প বা কোনো কোনো ক্ষেত্রে নিয়ন্ত্রণমূলক তদারকি করছে না, তাদের গবেষণায় উঠে নিয়মিত তদারকি প্রয়োজন এসব অনিয়ম রোধে।

অনলাইনে ছাড়ে কোনো পণ্য কেনার ক্ষেত্রে প্রথমেই যেটি দরকার তা হচ্ছে সচেতনতা। কারণ আপনার অসতর্কতার ফলে আপনি হতে পারেন আর্থিক ক্ষতির পাশাপাশি নানা ধরনের অনলাইন হ্যারাসমেন্টের মুখোমুখি। অনলাইনে কেনাকাটা করার পূর্বে থাকতে হবে সচেতন। সাবধানতা মানলে ও সচেতন থাকলে রক্ষা পেতে পারেন এই ই-কমার্সের ধোঁকাবাজির হাত থেকে।

মুক্তি পেল ‘ছিটমহল

করোনা সংক্রমণ বৃদ্ধির মাঝেই মুক্তি পেল জানাতুল পিয়া অভিনীত নতুন সিনেমা ‘ছিটমহল’। দেশের ৫টি প্রেক্ষাগৃহে গতকাল সিনেমাটি মুক্তি পেয়েছে। রাজধানীর ব্লকবাস্টার সিনেমাস, চট্টগ্রামের সুগন্ধা, খুলনার শংখ, নারায়নগঞ্জের সিনে স্কোপ ও রাজবাড়ির বৈশাখীতে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

‘ছিটমহল’-এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য পরিচালনা করেছেন এইচ আর হাবিব। সিনেমাটিতে জান্নাতুল ফেরদৌস পিয়া ছাড়াও আরো অভিনয় করেছেন মৌসুমী হামিদ, আরমান পারভেজ মুরাদ, শিমুল খান, মীরাক্কেলের সজল, ডন হক, এবিএম সোহেল রশিদ, উজ্জ্বল কবির হিমু, অঞ্জলি সাথীসহ অনেকে।

ছিটমহল সিনেমাটিতে একটা সাবলীল জীবনের গল্প বলা হয়েছে। যা দর্শকদের মনে দাগ কাটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

যেভাবে ১৫ কেজি ওজন কমালেন ঐন্দ্রিলা, মুগ্ধ প্রেমিক

দীর্ঘ ১১ বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে ঐন্দ্রিলার সঙ্গে অঙ্কুশের। আর সেই সম্পর্ককে দুজনেই অটুট থাকারই সিদ্ধান্ত নিয়েছেন। আর তাদের সম্পর্কের খুনসুটি ও ঝগড়া-মারামারি, মনের ভাব ভালোবাসার বিনিময় যেন তাদের সম্পর্কের মূল ইউএসপি। যেমন: অঙ্কুশ-ঐন্দ্রিলাকে সারাক্ষণ মোটা বলে ঠাট্টা করতেন। খুব সহজভাবে মজার ছলে বিষয়টি দেখতেন ঐন্দ্রিলা।

তবে মাত্র ছয় মাসে অঙ্কুশের সেই ঠাট্টার মোক্ষম জবাব দিলেন ঐন্দ্রিলা। এই সময়ের মধ্যে ১৫ কেজি ওজন কমিয়েছেন নায়িকা! ছিপছিপে সম্মোহনী ঐন্দ্রিলাকে দেখে এখন মুগ্ধ তার প্রেমিক অঙ্কুশ।

মাত্র ছয় মাসে ১৫ কেজি ওজন কমিয়ে সবাইকে চমকে দিয়েছেন টলিউড নায়িকা তথা অভিনেতা অঙ্কুশ হাজরার প্রেমিকা ঐন্দ্রিলা সেন। আগে তার ওজন ছিল ৭১ কেজি। এখন ৫৬। বর্তমানের মেদহীন ছিপছিপে চেহারার ঐন্দ্রিলাকে দেখে অনুরাগীদের পাশাপাশি মুগ্ধ তার প্রেমিক অঙ্কুশও। কিন্তু কীভাবে এতো কম সময়ে ১৫ কেজি ওজন কমালেন অভিনেত্রী?  ঐন্দ্রিলা জানান, লকডাউনে বাড়িতে বসে ওজন বেড়ে যাচ্ছিল তার। তিনি বলেন, গত জুন মাস থেকে শরীরচর্চা শুরু করি। প্রথম দিকে খুবই কষ্ট হতো। মিষ্টি খাওয়া একেবারেই ছেড়ে দিই। অন্যান্য খাবারও খুব কম খেতাম। তার পরও প্রথম দুই মাস ওজন কমেনি। সেই দুই মাস কঠিন শরীরচর্চার জন্য নিজেকে প্রস্তুত করছিলাম।

শরীরচর্চার সঙ্গে খাওয়াতেও রাশ টানতে হয়েছিল তাকে। তবে মেনে চলেননি বাঁধাধরা কোনো ডায়েট। উপোসের পক্ষপাতী নন তিনি। তাই শরীরচর্চার প্রশিক্ষক তাকে দিনে খুব অল্প পরিমাণে ছয় বার খেতে বলেছিলেন। খাবারের তালিকায় বরাদ্দ ছিল, প্রতিদিন কুসুম ছাড়া ছয়টি ডিম সেদ্ধ। যেগুলো সকাল, দুপুর এবং রাতে দুটি করে খেতেন ঐন্দ্রিলা। দুপুরে সবজির স্যুপ, প্রোটিন শেক বা ফল। দিনে কয়েকবার করে শশা। রাতের খাবারে থাকত প্রোটিন শেক।এভাবে কিছু দিন চলার পর দুপুরে অল্প পরিমাণ ভাত খাওয়ার অনুমতি পেয়েছিলেন ঐন্দ্রিলা। তবে তালিকা থেকে বাদ পড়েছিল ব্ল্যাক কফি ও জুসের মতো পানীয়। এভাবে চলেই ছয় মাসে ১৫ কেজি ওজন ঝরিয়েছেন ঐন্দ্রিলা।

যেভাবে দেখতে পারবেন যুব বিশ্বকাপে বাংলাদেশের খেলা

এরই মধ্যে শুরু হয়ে গেছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৪তম আসর। শুক্রবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত প্রথম দিনের ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। তারা হারিয়েছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডকে। বাংলাদেশের প্রথম ম্যাচ আগামীকাল রবিবার ইংল্যান্ডের বিপক্ষে।

গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবারও শিরোপা জয়ের লক্ষ্যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়েছে। গ্রুপ পর্বে টাইগারদের প্রতিপক্ষ ইংল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত।যুব বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে জিটিভি ও তাদের অনলাইন প্লাটফর্ম র‍্যাবিটহোল অ্যাপে। তবে পুরো আসরের মাত্র ২০টি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে এবং বাকিগুলোর কেবল ভিডিও ফুটেজ পাওয়া যাবে। এর মধ্যে বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচটি জিটিভি দেখাবে।

টাইগারদের বাকি দুটি ম্যাচের মধ্যে কানাডার বিপক্ষে খেলাটি কেবল র‍্যাবিটহোল। আর আমিরাতের বিপক্ষে ম্যাচটি সরাসরি সম্প্রচার হবে না।

যুব বিশ্বকাপের এবারের আসরে ফাইনালসহ মাঠে গড়াবে মোট ৪৮টি ম্যাচ। এর মধ্যে ২০টি ম্যাচ টিভি পর্দায় ও ২৩টি ম্যাচ অনলাইনে সম্প্রচার করা হবে। বাকি ৫টি ম্যাচের ভিডিও ক্লিপ পোস্ট করা হবে আইসিসির সোশ্যাল হ্যান্ডেলে।

এক নজরে গ্রুপ পর্বে বাংলাদেশের খেলার সময়সূচি

১৬ জানুয়ারি-   প্রতিপক্ষ ইংল্যান্ড      – রাত ৮টা
২০ জানুয়ারি-                কানাডা      -রাত ৮টা
২২ জানুয়ারি-          আরব আমিরাত -রাত ৮টা

এটা আমার কাজ নয়: পূজারা-রাহানে ইস্যুতে কোহলি

টেস্ট ক্রিকেটে একটা সময় ভারতীয় দলে মিডল অর্ডারের মূল ভরসা ছিলেন শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণের মতো তারকারা। তাদের অবসর নেওয়ার পর এই হাল ধরেন চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে ও বিরাট কোহলি। গত প্রায় এক দশক ধরে এই তিনজন ভারতকে অনেক সাফল্য এনে দিয়েছেন। কিন্তু সাম্প্রতিক কালে তাদের ফর্ম ঠিক নামের পাশে মানাচ্ছে না।

বিগত দুই বছর ধরে কোনো সেঞ্চুরি নেই ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলির। তবে অর্ধশত রানের ইনিংস আছে বেশ কয়েকটা। এইতো সদ্য শেষ হওয়া কেপটাউন টেস্টের প্রথম ইনিংসে করেছেন ৭০+ স্কোর। তিনিই দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন। তবু, সেঞ্চুরি না পাওয়ায় ঠিক কোহলি সুলভ পারফরম্যান্স বলা যাচ্ছে না।

অন্যদিকে, গত এক বছর ধরে ব্যাটে রান নেই অপর দুই অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানের। আর তাদের বিকল্প হিসেবে যারা সাইডবেঞ্চে বসে থাকেন, তারা সুযোগ পেলেই নিজেদের প্রতিভার জানান দিচ্ছেন। এমন অবস্থায় পূজারা ও রাহানেকে বসিয়ে নতুনদের সুযোগ দেওযার দাবি ওঠছে। তবে বিরাট কোহলিপূজারা ও রাহানেকে বাদ দেওয়ার প্রশ্নে ভারতীয় টেস্ট অধিনায়ক বলেন, ‘আমি এখানে বসেছি ভবিষ্যতে কী ঘটবে তা নিয়ে কথা বলার জন্য নয়। আপনাদের সম্ভবত নির্বাচকদের সঙ্গে এ নিয়ে আলোচনা করা উচিত, তাদের পরিকল্পনায় কী আছে। এটা আমার কাজ নয়।’

এ সময় তিনি আর বলেন, ‘আমি আগেও বলেছি, এখন আবারও বলছি, আমরা পূজারা এবং রাহানেকে সমর্থন করে যাবো। কারণ, তারা যে মানের খেলোয়াড় এবং বিগত বছরগুলোতে টেস্ট ক্রিকেটে ভারতের জন্য যা করেছে।’

উপনির্বাচনের এক দিন আগে মির্জাপুর থানার ওসি প্রত্যাহার

টাঙ্গাইল-৭ মির্জাপুর সংসদীয় শূন্য আসনের উপনির্বাচনের এক দিন আগে নির্বাচন কমিশন (সিইসির) নির্দেশে টাঙ্গাইলের মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিজাউল হক শেখ দিপুকে প্রত্যাহার করা হয়েছে। নতুন অফিসার ইনচার্জ হিসেবে নাগরপুর থানার (ওসি) মো. আলম চাঁদকে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ নির্বাচন কমিশন ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন অফিসের কর্মকর্তা ও টাঙ্গাইল-৭ মির্জাপুর শূন্য আসনের উপনির্বাচনের রিটার্নিং অফিসার মো. শাহেদুন্নবী চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

মির্জাপুর থানা সূত্র জানায়, ২০২১ সালের ৬ জানুয়ারি মোহাম্মদ রিজাউল হক শেখ দিপু মির্জাপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। তিনি যোগদান করার পর মির্জাপুর থানার আমুল পরিবর্তন এবং থানা প্রাঙ্গণের চার পাশে পরিষ্কার পরিচ্ছন্ন এবং মসজিদের বেশ উন্নয়ন করেছেন। এছাড়া বিভিন্ন এলাকায় গরীব, অসহায়দের বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন। হঠাৎ করে কি কারণে ওসিকে প্রত্যাহার করা হয়েছে এ বিষয়টি তারা অবগত নন। তবে গতকাল শুক্রবার বিকেলে পূর্বের ওসি মোহাম্মদ রিজাউল হক শেখ দিপু নতুন (নবাগত) ওসি মো. আলম চাঁদকে দায়িত্ব ভার বুঝিয়ে দিয়ে চলে গেছেন।

এ ব্যাপারে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নির্বাচন কমিশনের (সিইসির) নির্দেশনায় তাকে প্রত্যাহার করা হয়েছে। টাঙ্গাইলের নাগরপুর থানার ওসি মো. আলম চাঁদ মির্জাপুর থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন।

 

মিরসরাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ৩ পরিবার

মিরসরাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে তিনটি পরিবার। শুক্রবার (১৪ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে স্থানীয় ওয়াহেদপুর ইউনিয়নের মাইজগাঁও গ্রামের আব্দুল মুনাফ মিয়াজি বাড়িতে এই আগুন লাগার ঘটনা ঘটে। বাড়ি যাওয়ার সড়কে গেটবার থাকার দরুন ফায়ার সার্ভিসের গাড়ি যেতে না পারায় এসব পরিবারের কিছুই রক্ষা করা যায়নি।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এবং প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য অনুযায়ী, বাড়ির মজিবুল হকের ঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। এরপর একে একে বাড়ির মাওলানা আবুল হোসেন ও জসিম উদ্দিনের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে স্থানীয় নজর আলী ভূঁইয়া সড়কের মুখে সড়ক রক্ষার গেটবার থাকার দরুন ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যেতে সময়ক্ষেপণ হয়। এতে তিনটি পরিবারের ঘরে থাকা কোন সম্পদই রক্ষা করা যায়নি।

স্থানীয় ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের কথা অনুযায়ী বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ইউনিয়ন পরিষদের তরফ থেকে খাদ্য ও ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি জানান, ঘটনার রাতে খবর পেয়ে আমরা সাথে সাথে রওনা হই। ঘটনাস্থলে যাওয়ার সড়কে গেটবার থাকার কারণে খানিকটা বিলম্ব হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

বিধিনিষেধ না মানলে লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী

চলমান ১১ দফা বিধিনিষেধ অমান্য করলে লকডাউন দেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণের উর্ধ্বগতি রুখতে বিধিনিষেধ না মানলে লকডাউন দেওয়া হবে।

আজ শনিবার (১৫ জানুয়ারি) মানিকগঞ্জে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।মন্ত্রী বলেন, করোনা খুবই উর্ধমূখী। গতকাল প্রায় ৪ হাজার ৪ শত জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং এর শতকরা হার ১৩ ছাড়িয়ে গেছে। প্রতিদিন এক থেকে তিন শতাংশ হারে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। আর এই হারে বাড়াটা খুবই আশংকা জনক। বর্তমানে প্রায় ১ শতাংশ লোকের আইসিও প্রয়োজন হচ্ছে। আর এই হারে রোগীর সংখ্যা বাড়তে থাকলে হাসপাতালে জায়গা হবে না।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১০ জানুয়ারি ১১টি বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ১৩ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ১১ দফা নির্দেশনা মেনে চলার কথা বলা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, করোনার নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব ও দেশে এ রোগের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ১৩ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হলো। ১৩ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ১১ দফা মেনে চলতে হবে।

নারায়ণগঞ্জসহ বেশ কয়েকটি এলাকায় ব্যাংক বন্ধ রোববার

আগামী রোববার দেশের বেশ কয়েকটি জায়গায় নির্বাচন অনুষ্ঠিত হবে। টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও বিভিন্ন জেলার ৫টি পৌরসভায় ওইদিন ভোটগ্রহণ হবে। এ জন্য ওই দিন ভোট সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত সব তফসিলি ব্যাংকের শাখা-উপশাখা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি সার্কুলার তফসিলি ব্যাংকগুলোকে পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১১ জানুয়ারির প্রজ্ঞাপন মোতাবেক জাতীয় সংসদের টাঙ্গাইল-৭ শূন্য আসন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং ৫টি পৌরসভার (চট্টগ্রাম জেলার বাঁশখালী, নোয়াখালী জেলার নোয়াখালী, যশোর জেলার ঝিকরগাছা, নাটোর জেলার নাটোর ও বাগাতিপাড়া) নির্বাচন উপলক্ষে আগামী ১৬ জানুয়ারি ভোটগ্রহণের দিন নির্বাচনি এলাকাধীন যেসব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনি কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে, সেসব স্থাপনায় ব্যাংকের কোনো শাখা ও উপশাখা থাকলে- তা বন্ধ রাখাসহ সংশ্লিষ্ট নির্বাচনি এলাকাধীন আপনাদের ব্যাংকের শাখা ও উপশাখাগুলোতে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হলো।

কক্সবাজারে রাতেও সমুদ্র ছুঁয়ে নামবে বিমান

দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে ফ্লাইটে যেতে হলে দিনের বেলায় যেতে হয়। আবার ফিরতে হলে দিনেই ফিরতে হয়। কারণ রাতে কোনো ফ্লাইট নেই। তবে এবার সেই অপেক্ষার অবশান হতে যাচ্চে। আগামী মাসেই (ফেব্রুয়ারি) রাতেও ফ্লাইট চলাচল করবে কক্সবাজার বিমানবন্দরে।

অবকাঠামোর সংকটে বর্তমানে বিকাল ৫টা পর্যন্ত ফ্লাইট চলাচল করে কক্সবাজার বিমানবন্দরে। তবে সংকট আর বেশী দিন থাকছে না, ফেব্রুয়ারি থেকে রাতেও চালু রাখা যাবে বিমানবন্দর। করবে ফ্লাইট ওঠানামা। ইতোমধ্যেই বিমানবন্দরের সংস্কার কাজের ৬৫ শতাংশ শেষ হয়েছে। বাকিটাও খুব দ্রুত শেষ হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সংস্কার পুরোপুরি শেষ হলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পর কক্সবাজার হবে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর।

জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শুক্রবার বিমানবন্দরের আধুনিকায়নের কাজ পরিদর্শন করেছেন। পরে দুপুরে সাংবাদিকদের তারা এসব তথ্য জানিয়েছেন।

ড. আব্দুস শহীদ বলেন, কক্সবাজারের এই বিমানবন্দর ঘিরে আঞ্চলিক এভিয়েশন হাব তৈরি হবে। সমুদ্র ছুঁয়ে নামবে বিমান। এটি বাংলাদেশের এভিয়েশন খাতে মাইলফলক হয়ে থাকবে। বিমানবন্দরটি আন্তর্জাতিক মানে উন্নীত হলে স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটক বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সিভিল এভিয়েশনের প্রকৌশলী মোশাররফ হোসেন বলেন, করোনার কারণে বিদেশি টেকনিক্যাল পরিদর্শকরা আসতে না পারায় রাতে ফ্লাইট চলাচল পিছিয়েছে। এই বিমানবন্দর এখন দিনে-রাতে ফ্লাইট চলাচলের উপযোগী। ফেব্রুয়ারিতেই রাতে ফ্লাইট চলাচল করবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, বিমানবন্দরে পুরোদমে সংস্কার কাজ চলছে। ইতোমধ্যে ৬৫ শতাংশ কাজ শেষ। করোনার কারণে কিছুটা বাড়তি সময় লাগলেও নির্ধারিত সময়েই কাজ শেষ হবে বলে আশা করছি।