রবিবার ,১৬ আগ, ২০২৬
sbacbank
Home Blog Page 412

ভিসির বক্তব্যের সময় মিলনায়তন ছাড়লেন শাবি শিক্ষার্থীরা!

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বক্তব্য দেওয়ার সময় শিক্ষার্থীদের মিলনায়তন ছেড়ে চলে যাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ব্র্যাকের অঙ্গসংগঠন ‘ক্যারিয়ার হাব’র ওয়েবসাইট উদ্বোধনকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দিনব্যাপী এ অনুষ্ঠানের দ্বিতীয় সেশনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যের জন্য উপাচার্যের নাম ঘোষণার পরপরই শিক্ষার্থীদের এক-চতুর্থাংশ হল ছেড়ে বের হয়ে যান। এরপর উপাচার্যের বক্তব্য শেষ হলে শিক্ষার্থীরা আবার মিলনায়তনে ফেরত আসেন।

এদিকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ‘ক্যারিয়ার হাব’র ওয়েবসাইট উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্র্যাকের এক্সিকিউটিভ ডিরেক্টর আসিফ সালেহ, ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং গ্লোবাল রিসোর্স মোবিলাইজেশন অ্যান্ড পার্টনারশিপ ইনচার্জ তাসমিয়া তাবাসসুম রহমান, বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট, জেনারেশন আনলিমিটেডের গ্লোবাল সিইও ড. কেভিন ফ্রে প্রমুখ।

কর্মদক্ষ যুবসমাজ তৈরির লক্ষ্যে চাকরি প্রত্যাশীদের দক্ষতা এবং আকাঙ্ক্ষার মাঝে সংযোগ স্থাপন করতে সিলেটে ‘ক্যারিয়ার হাব’র উদ্বোধন করেছে ব্র্যাক।

দিনব্যাপী এ অনুষ্ঠানে ওয়েবসাইট উদ্বোধনের আগে দুটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ‘ক্যারিয়ার হাব’র লক্ষ্য ও উদ্দেশ্য ছাড়াও এর বিভিন্ন সার্ভিসগুলো বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্রী এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের চাকরিদাতাদের মাঝে তুলে ধরা হয়।

বইমেলায় গ্রেফতার সেই পকেটমার নায়িকাকে নিয়ে অঙ্কুশের রসিকতা

বইমেলায় পকেট মারতে গিয়ে গ্রেফতার সেই টালিউড অভিনেত্রী রূপা দত্ত অভিনেতা অঙ্কুশ হাজরার প্রথম ছবির নায়িকা।

আর রূপালি জগতে নিজের প্রথম নায়িকাকে নিয়েই রসিকতা করলেন অঙ্কুশ।

গত ১২ মার্চ কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অভিনেত্রী রূপা দত্তকে হাতেনাতে গ্রেফতার করে সেখানে টহলরত পুলিশ। তার ব্যাগ থেকে উদ্ধার হয় বেশকিছু মানিব্যাগ ও ৭৫ হাজার রুপি।

ঘটনাটি গণমাধ্যমে এলে রীতিমতো শোরগোল পড়ে যায় টালিউডে। বিষয়টি জানতে পেরে হতবাক হন অঙ্কুশও।

পরে নিজের ইনস্টাগ্রামে রূপা দত্তকে নিয়ে বিদ্রুপাত্মক পোস্ট দেন তিনি।

রূপার বিপরীতে করা নিজের প্রথম ছবি ‘কেল্লাফতে’র একটি গানের ভিডিওক্লিপ পোস্ট করে অঙ্কুশ লেখেন, ‘এখনো মনে আছে, প্রথম ছবির সময় আমার কাছে মানিব্যাগে রাখার মতো কোনো টাকাই ছিল না।’

ছেলের জন্মদিনে স্বপ্নের কথা বললেন রাজীব

এই প্রজন্মের শিল্পীদের মধ্যে শ্রোতা-দর্শকের কাছে রাজীবের এক অন্যরকম গ্রহণযোগ্যতা রয়েছে। স্টেজ শোতেও রয়েছে রাজীবের বেশ চাহিদা। টিভি শো, বেতারের গানেও রাজীব অনবদ্য।

যে কারণে তার সমসাময়িক অন্য শিল্পীদের চেয়ে বছরজুড়ে তাকে ভীষণ ব্যস্ত থাকতে হয়। এমনকি রাজীবের ছেলে ওয়াসির জন্মদিনেও তাকে স্টেজ শোতে ব্যস্ত থাকতে হচ্ছে। ১৬ মার্চ রাজীব বগুড়া সেনানিবাসে সঙ্গীত পরিবেশন করবেন।

রাজীব জানান, সেখান থেকে ফিরে এসে তিনি তার স্ত্রী শারমিন জাহান শিমুকে সঙ্গে নিয়ে ওয়াসির জন্মদিনের কেক কাটবেন। শিমুর সঙ্গে রাজীবের বিয়ে হয় ২০০৭ সালের ১৭ অক্টোবর। ২০১১ সালের ১৬ মার্চ তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় মাহির আল ওয়াসি।

ওয়াসিকে নিয়ে রাজীবের কী স্বপ্ন? জবাবে রাজীব বলেন, ওয়াসি এই মুহুর্তে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজে পঞ্চম শ্রেণিতে পড়ছে। একমাত্র ছেলেকে যে শিক্ষাটা সবচেয়ে জরুরি শেখানো বলে মনে করছি, তা হলো একজন ভালো মানুষ হওয়াটা। তাকে একজন ভালো মানুষ হিসেবে দেখারই স্বপ্ন আমার আর শিমুর। বাকিটা তারই ওপর নির্ভর করছে। সে যা হতে চায়, তাই হবে। আমি তার পাশে থেকে বাবা হিসেবে দায়িত্ব যথাযথভাবে পালন করে যাব ইনশাআল্লাহ। আর আমার ছেলের জন্মদিনে সবাই দোয়া করবেন, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে। মানুষের মতো মানুষ হতে পারে।

রাজীব এরই মধ্যে বাংলাদেশ টেলিভিশনের জন্য বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ‘সোনার বাংলাদেশ’গানটি গেয়েছেন। এটি লিখেছেন আসিফ ইকবাল, সুর সঙ্গীত করেছেন শওকত আলী ইমন। গত ১২ মার্চ রাজীব বুয়েটে স্টেজ শোতে পারফর্ম করেন। রাজীব এরই মধ্যে বেতারেও একটি গান গেয়েছেন। গানের কথা লিখেছেন সুমন সরদার, সুর করেছেন শাহীন সরদার।

ইউনাইটেডকে হারিয়ে শেষ আটে অ্যাথলেটিকো

ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ১-০ গোলে জিতেছে ক্লাবটি।

দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে পরের ধাপে পা রাখল দিয়েগো সিমিওনের দল। মাদ্রিদে প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল।

আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচজুড়ে ছিল উত্তেজনা। দুই দলই পেয়েছিল ভালো কিছু সুযোগ। উভয় গোলরক্ষক করলেন দারুণ কয়েকটি সেভ। এর মাঝে ব্যবধান গড়ে দিলেন রেনান লোদি। ইউরোপ সেরার মঞ্চে ব্রাজিলিয়ান ডিফেন্ডার লোদির প্রথম গোলের উপলক্ষটা দারুণ জয়ে স্মরণীয় হয়ে থাকল।

ম্যাচের ত্রয়োদশ মিনিটে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন অ্যালেঙ্গা। ব্রুনো ফার্নান্দেসের ক্রসে কাছ থেকে তরুণ সুইডিশ ফরোয়ার্ডের প্রচেষ্টা মাথা দিয়ে রুখে দেন গোলরক্ষক ইয়ান ওবলাক। দুই মিনিট পর দুর্দান্ত এক সেভ করে ইউনাইটেডের ত্রাতা দাভিদ দে হেয়া।

খেলার ৩৪তম মিনিটে অ্যাথলেটিকোর জোয়াও ফেলিক্স জালে বল পাঠালেও গোল মেলেনি, অফসাইডের কারণে।

এর ছয় মিনিট পর এগিয়ে যাওয়ার উল্লাসে ফেটে পড়ে সফরকারীরা। ফেলিক্সের ব্যাকহিল ফ্লিকে বল পেয়ে বক্সের ডান দিক থেকে দূরের পোস্টে ক্রস বাড়ান অঁতোয়ান গ্রিসমান। আর হেডে গোলটি করেন লোদি।

চ্যাম্পিয়নস লিগে ২৫তম ম্যাচে প্রথম গোলের স্বাদ পেলেন ২৩ বছর বয়সি এ ফুটবলার। বিরতির আগে ডি-বক্সের বাইরে থেকে চেষ্টা করেন ফার্নান্দেস।

দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকটি সুযোগ পান অ্যালেঙ্গা। ফার্নান্দেসের ব্যাকহিল ফ্লিকে বল পেয়ে একজনের বাধা এড়িয়ে তার শট পোস্টের বাইরে দিয়ে যায়। ৫২তম মিনিটে দে পলের শট ঠেকান দে হেয়া। ৬৭তম মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন ইউনাইটেড কোচ রালফ রাংনিক। নেমানিয়া মাতিচ, অ্যালেঙ্গা ও ফার্নান্দেসের জায়গায় নামেন স্কট ম্যাকটমিনে, মার্কাস র‌্যাশফোর্ড ও পল পগবাকে। বাকি সময়ে আক্রমণে আধিপত্য করেও গোল আর পাওয়া হয়নি ইউনাইটেডের।

এই নিয়ে চতুর্থ ও ২০১৫-১৬ মৌসুমের পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগের শেষ আটে উঠল পর্তুগিজ দলটি। আগে কখনই শেষ আট পার হতে পারেনি তারা।

ইরানকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরের পর ইরানকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ।

এএইচএফ কাপ হকি টুর্নামেন্টে বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ দল।

মঙ্গলবার জাকার্তার জেবিকে হকি ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে আশরাফুল ইসলামের হ্যাটট্রিকের সহায়তায় ইরানকে ৬-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। অপর তিনটি গোল করেন খোরশেদুর রহমান, মিলন হোসেন ও রোমান সরকার। ইরানের দুই গোলদাতা মোহাম্মদ আলী ও নাভিদ হোসাইন।

টুর্নামেন্ট শুরুর আগে ইরান ছিল বিশ্ব র‌্যাংকিংয়ের বাইরে। শুরুতে তারা খেলার ধারার বিরুদ্ধে গোল করে এগিয়ে যায়। তবে দমে যায়নি বাংলাদেশ। আক্রমণাত্মক খেলার ধারাবাহিকতা ধরে রেখে তুলে নিয়েছে টানা তৃতীয় জয়।

তিন জয়ে নয় পয়েন্ট নিয়ে বি-গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ।

স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে হারিয়ে প্রতিযোগিতায় শুভসূচনা করে গত তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। পরের ম্যাচে জিমি-আশরাফুলরা সিঙ্গাপুরকে উড়িয়ে দেন ৭-০ ব্যবধানে।

২ ব্যবসায়ীর গুদামে শত শত ব্যারেল সয়াবিন তেল

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পৃথক দুটি গুদামে অভিযান চালিয়ে শত শত ব্যারেল সয়াবিন তেল পাওয়া গেছে। এ সময় দুই ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে শৈলকুপা শহরের কবিরপুরে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। তবে কয়েকশ ব্যারেলে ৬৪ হাজার লিটার সয়াবিন তেল ছিল বলে ধারণা করা হচ্ছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পার্থ প্রতীম শীল এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, উপজেলা শহরের কবিরপুরের শংকর কুমার কুণ্ডুর গুদামে প্রথমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই গুদামে কয়েক শত ব্যারেল সয়াবিন তেল মজুত পাওয়া যায়। নির্ধারিত মূল্যের চেয়ে প্রতি ব্যারেল ১২০০ টাকা অতিরিক্ত বিক্রি করার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপর ব্যবসায়ী রাজ কুণ্ডুর গুদামে ২০ ব্যারেল তেল পাওয়া যায়। তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসব তেল মজুত করে চড়া দামে বিক্রি করছিল বলে জানান ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রাত ১০টার দিকে তিনি যুগান্তরকে জানান, তেল জব্দ করা হয়নি। অতিরিক্ত দামের বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় ওই দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড করা হয়েছে।

শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা লিজা জানান, তেলের সঠিক হিসাব জানা নেই। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট বলতে পারবেন। শত শত মানুষের উপস্থিতিতে পরিচালিত অভিযান নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তারা জানিয়েছেন, উপজেলা শহরের আরও অনেক ব্যবসায়ী রয়েছেন, যারা সয়াবিন তেল মজুদ করে ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল করে তুলেছেন। আরও জোর অভিযানের দাবি জানিয়েছেন ভোক্তারা।

ভারতে ঘুরতে গিয়ে বাংলাদেশি যুবক নিহত

বন্ধুদের সঙ্গে ভারতের ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক বাংলাদেশি যুবক।

তার নাম – নাঈমুর রহমান প্রান্ত (২৪)। নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুর এলাকার কামাল হোসেনের ছেলে তিনি। আমেরিকান ইউনিভার্সিটির বিবিএর শেষবর্ষের ছাত্র ছিলেন প্রান্ত।

সোমবার রাতে ভারতের গোয়ায় এ দুর্ঘটনায় নিহত হন প্রান্ত। এ ঘটনায় আরো ৩ বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

আহতরা হলেন- ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের ছেলে তাইহান তাবাচ্ছির সোয়াদ (২৫) ও ফতুল্লা থানা গেইট সংলগ্ন আমীর আলী সুপার মার্কেটের মালিক মৃত জহিরুল আলমের ছেলে আলী আকরাম আকিব (২৬) ও তার ছোট ভাই আলী আরমান আদিব(২২)।

আহতদের ভারতের গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে আদিবের অবস্থা আশংকাজনক বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে নিহত নাঈমুর রহমান প্রান্তের চাচা আক্তার হোসেন বলেন, ‘আমার ভাতিজা বন্ধুদের সঙ্গে রোববার সকাল দশটার ফ্ল্যাইটে ভারতের মুম্বাইয়ে যায়। সেখান থেকে গোয়া যায়। সোমবার রাতে গোয়ায় প্রাইভেটকার দুর্ঘটনায় প্রান্ত মারা যায়। মঙ্গলবার সকালে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহামন স্বপন আমাকে এ দুঃসংবাদটি দেন।

তিনি আরো বলেন, রাত আড়াইটার দিকে সর্বশেষ ফোনে কথা হয়েছিল প্রান্তের সঙ্গে। প্রান্ত নিজেই গাড়ি চালাচ্ছিল। রাত সাড়ে তিনটার দিকে তারা দুর্ঘটনার শিকার হয়।

ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন জানান, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে আহত সোয়াদ মোবাইল ফোনে দুর্ঘটনার সংবাদ জানিয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, শুনেছি ফতুল্লার কয়েকজন ভারতে সড়ক দুর্ঘটনায় আহত ও একজন নিহত হয়েছে। বিষয়টি খোজ খবর নেয়া হচ্ছে।

ইউক্রেন টিকে থাকবে, পুতিন থাকবে না: ব্লিংকেন

স্বাধীন দেশ হিসেবে ইউক্রেন ‘ভ্লাদিমির পুতিনের চেয়ে বেশি দিন’ টিকে থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে ব্লিংকেন এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভবিষ্যদ্বাণী করে বলেন, স্বাধীন দেশ হিসেবে ইউক্রেন রাশিয়ার প্রেসিডেন্টের চেয়েও বেশি দিন টিকে থাকবে।

তার ভাষায়, ‘প্রথমত এমন একটি স্বাধীন ইউক্রেন হতে চলেছে, যেটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চেয়ে বেশি স্থায়ী হবে।’

সিএনএনের উপস্থাপক ওলফ ব্লিটজারকে অ্যান্টনি ব্লিংকেন আরও বলেন, ‘যেভাবেই হোক, পৃথিবীতে ইউক্রেন টিকে থাকবে এবং একপর্যায়ে পুতিন থাকবে না।’

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ৩০ লাখ ইউক্রেনীয়। আজ যুদ্ধের ২১তম দিন।

কিয়েভ পৌঁছেছেন ইউরোপের তিন প্রধানমন্ত্রী

ইউক্রেনে রুশ হামলার মধ্যেই দেশটিতে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকের জন্য রাজধানী কিয়েভে পৌঁছেছেন ইউরোপীয় ইউনিয়নের তিন দেশ পোল্যান্ড, চেক রিপাবলিক ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীরা।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় পোল্যান্ড থেকে ট্রেনে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা কিয়েভ পৌঁছান। বিবিসির।

বর্তমানে শহরটিতে ৩৫ ঘণ্টার কারফিউ চলছে।

এর আগে চেক প্রধানমন্ত্রী পিটার ফিয়ালা এবং পোল্যান্ডের মাতিউস মোরাভিয়েস্কি এ সফরের ঘোষণা দিয়ে বলেন, স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী ইয়ানেস ইয়ানশা এবং তারা দুজন কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করবেন। ইউক্রেনের প্রেসিডেন্টের অফিস থেকেও এ সফরের কথা নিশ্চিত করা হয়।

তিন সপ্তাহ আগে ইউক্রেনে রুশ সামরিক হামলা শুরুর পর এই প্রথম কোনো বিদেশি নেতা দেশটি সফর করছেন।

তাদের এই সফর এমন এক সময় হচ্ছে, যখন কিয়েভের শহরতলিতে গত কয়েক দিন ধরে রুশ সৈন্যদের সঙ্গে ইউক্রেনের সৈন্যদের লড়াই চলছে।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। আজ যুদ্ধের ২১তম দিন।

সিন্ডিকেটের কব্জায় রডের বাজার

সিন্ডিকেটের কবলে বাংলাদেশের রডের বাজার। গ্রাহকদের জিম্মি করে ইচ্ছেমতো রডের দাম বাড়াচ্ছে ওই চক্রটি। এক মাসের ব্যবধানে ৬০ গ্রেডের রডের দাম বেড়েছে টনে ১০ থেকে ১৪ হাজার টাকা। গত এক সপ্তাহের ব্যবধানে পাল্লা দিয়ে বেড়েছে সিমেন্টের দামও।

প্রতি ব্যাগ সিমেন্টের দাম ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। রড ও সিমেন্টের দাম বৃদ্ধির কারণে সরকারি ও বেসরকারি উন্নয়ন কার্যক্রম স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্টরা এক রকম নির্বিকার।

এক মাস আগেও টনপ্রতি ৬০ গ্রেডের রডের দাম ছিল ৭৪ থেকে ৭৫ হাজার টাকা। একই রড বর্তমানে বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৮৯ হাজার টাকা। রড উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বলছে, ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ এবং বিশ্ববাজারে রড তৈরির কাঁচামালের দাম বৃদ্ধির কারণে রডের অস্বাভাবিক দাম বেড়েছে। তবে এটা মানতে নারাজ বিক্রেতা প্রতিষ্ঠান, রিয়েল এস্টেট কোম্পানি ও ক্রেতারা। তারা বলছেন, আসন্ন বাজেটে রড উৎপাদনকারীরা সরকারের কাছে ভর্তুকি চায়। এজন্য সুকৌশলে রডের বাজারে অস্থিরতা ছড়াচ্ছে।

অবকাঠামো ও নির্মাণ খাতসংশ্লিষ্টরা বলছে, আমাদের দেশে একটি বাজে সংস্কৃতি রয়েছে। কোনো ঘটনা ঘটলে অসাধু চক্র তার সুবিধা নেওয়ার চেষ্টা করে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কথা বলে রডের দাম বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক। কেননা এসব রড তৈরির কাঁচামাল যুদ্ধের আগেই আনা হয়েছে। রড উৎপাদনকারীরা সম্পূর্ণ অযৌক্তিকভাবে দাম বাড়াচ্ছে। এ বিষয়ে সরকারের উচিত পদক্ষেপ গ্রহণ করা।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব মতে, ভালো মানের বা ৬০ গ্রেডের রডের দাম এখন প্রায় ৮৯ হাজার টাকা। এক বছর আগে এসব রডের দাম ছিল ৭০ থেকে ৭১ হাজার টাকা। অর্থাৎ গত এক বছরে একই মানের রডের দাম বেড়েছে প্রায় ২৩ শতাংশ। আর ৪০ গ্রেডের রডের বর্তমান দাম ৭০ থেকে ৭৮ হাজার টাকা। এক বছর আগে এসব রডের দাম ছিল ৬২ থেকে ৬৬ হাজার টাকা। এ মানের রডের দাম বেড়েছে ১৬ শতাংশ। এর আগে রডের উচ্চমূল্য হয়েছিল ২০০৭ ও ২০০৮ সালে। সেবার টনপ্রতি রডের দাম ৮০ হাজার টাকা পর্যন্ত হয়েছিল। এরপর গত বছরের নভেম্বর টনপ্রতি রডের দাম ৮১ হাজার টাকা পর্যন্ত হয়েছিল। এবার সেসব দামও ছাড়িয়েছে।

এ প্রসঙ্গে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সহসভাপতি কামাল মাহমুদ যুগান্তরকে বলেন, রড উৎপাদনের সঙ্গে জড়িতরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং বিশ্ববাজারে রড উৎপাদনের কাঁচামালের দাম বৃদ্ধির যে কথা বলা হচ্ছে, সেটা সঠিক নয়। এখানকার মূল বিষয় হচ্ছে, রড উৎপাদনকারীরা এ খাতে ভর্তুকি চায়। আসন্ন বাজেটে তারা সেটা আদায় করতে চায়। এজন্য তারা রডের দাম বাড়িয়ে বাজার অস্থির করে তুলেছে।

তিনি বলেন, রডের দাম বৃদ্ধির কারণে আবাসন খাতসহ অন্যান্য নির্মাণ খাতের উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হচ্ছে। এটা শুধু বেসরকারি খাতের সমস্যা বিষয়টি এমন নয়। এটা সরকারি বহু উন্নয়ন প্রকল্পের কাজও বাধাগ্রস্ত হচ্ছে। বর্তমান সরকারের সময়ে দেশের সর্বত্র হাজার হাজার অবকাঠামো নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। এজন্য সার্বিক স্বার্থে রডের দাম বৃদ্ধির কারণগুলো চিহ্নিত করা দরকার। আমরা আশা করব, বাস্তব চিত্র বিশ্লেষণ করে রডের দাম বৃদ্ধির ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয় একটা ব্যাখ্যা দিক বা সংবাদ সম্মেলন করে জানাক।

তিনি আরও বলেন, গত এক সপ্তাহের ব্যবধানে সিমেন্টের দাম প্রতি ব্যাগে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এভাবে নির্মাণসামগ্রীর দাম বাড়লে কীভাবে কার্যক্রম পরিচালনা করব। বিষয়গুলো অবশ্য সরকারকে ভাবতে হবে। এ ব্যাপারে নির্দেশনা প্রদান করতে হবে। ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ প্রসঙ্গে গণপূর্ত অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং সিটি করপোরেশনের তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মাইশা কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের’ স্বত্বাধিকারী মো. পারভেজ যুগান্তরকে বলেন, সরকারি সংস্থার নির্মাণসামগ্রীর মূল্য তালিকায় রডের টনপ্রতি দাম ধরা আছে ৫৫ হাজার থেকে ৬০ হাজার টাকা। বাস্তবে রডের টনপ্রতি দাম প্রায় ৯০ হাজার টাকা। এ অবস্থায় নির্মাণকাজ বন্ধ করে রেখেছি আমরা। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে পরিপত্র জারি করে মূল্য তালিকায় রডের দাম বাজার মূল্য অনুযায়ী নির্ধারণ করা বা কাজের পরিধি কমিয়ে দেওয়া ছাড়া এসব কাজ করা কোনো ঠিকাদারের পক্ষে সম্ভব নয়।

তিনি বলেন, শুধু রড নয়, সিমেন্টের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এক সপ্তাহের ব্যবধানে সিমেন্টের দাম প্রতি ব্যাগে বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা। এক সপ্তাহ আগে যে কোনো কোম্পানির এক ব্যাগ সিমেন্ট কেনা হয়েছে ৩৯০ টাকায়। এখন কিনতে হয়েছে ৪৫০ টাকায়। হঠাৎ করে সিমেন্টের দাম বৃদ্ধির কারণ কী। সরকারকে এ বিষয়গুলো খতিয়ে দেখে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও দিকনির্দেশনা প্রদানের দাবি জানাচ্ছি আমরা। এ ব্যাপারে সরকার এগিয়ে না এলে উন্নয়ন কাজের অগ্রগতি মুখ থুবড়ে পড়বে।

বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লাস অ্যাসোসিয়েশন (বিএসবিআর) সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারে পুরোনো জাহাজের দাম অনেক বেড়ে গেছে। আগে টনপ্রতি পুরোনো জাহাজের দাম ছিল ৩৫০ থেকে ৪০০ ডলার। বর্তমানে সে দাম বেড়ে ৬০০ থেকে ৭০০ ডলার ছুঁয়েছে। এর সঙ্গে ভ্যাট-ট্যাক্স, কাটিংকসহ অন্যান্য খরচ। রডের দাম বৃদ্ধিতে প্রভাব পড়ছে এটাও।

বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সূত্র জানায়, দেশে স্বয়ংক্রিয় ইস্পাত কারখানা রয়েছে ৩০টি। আর সনাতনী পদ্ধতির কারখানা রয়েছে প্রায় ১০০টি। দেশে বছরে রডের চাহিদা রয়েছে ৫০ থেকে ৫৫ লাখ টন। এ হিসাবে মাসে সাড়ে ৪ লাখ টন থেকে ৫ লাখ টন রডের প্রয়োজন হয়। এসব রড তৈরির জন্য কাঁচামাল হিসেবে পুরনো লোহার টুকরা আমদানি করা হয় ৬০ থেকে ৭০ শতাংশ। বাকি ৩০ থেকে ৪০ শতাংশ সংগ্রহ করা হয় জাহাজভাঙা শিল্প ও স্থানীয় ভাঙ্গারির বর্জ্য থেকে।

আরও জানা যায়, রডের দাম বৃদ্ধির কয়েকটি কারণ রয়েছে। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম অনেক বেড়ে গেছে। প্রতি টন স্ক্র্যাপ কিছুদিন আগেও ৪৫০ ডলারে কেনা যেত। এখন সেটির এলসি দেওয়া হয়েছে ৬২০ ডলার করে। এছাড়া কারখানায় গ্যাস, বিদ্যুতের দাম বেড়েছে। শ্রমিকদের মজুরিও বৃদ্ধি পেয়েছে। দেশে উন্নয়ন কাজের জন্য রডের চাহিদা অনেক বেড়ে গেছে। তিন বছর আগে যদি প্রতিদিন ১০০ টন রড প্রয়োজন হতো এখন তা বেড়ে এক হাজার টনে দাঁড়িয়েছে।

বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সূত্র জানায়, সিমেন্ট তৈরির সব কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। করোনার পর থেকে জাহাজ ভাড়া বেড়েছে। আর ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সিমেন্ট তৈরির কিছু কাঁচামালের দামও বেড়েছে। এ কারণে সিমেন্টের দাম বেড়েছে।

জানতে চাইলে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শাহরিয়ার স্টিল মিলসের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসুদুল আলম মাসুদ সোমবার যুগান্তরকে বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে ইউরোপের অনেক দেশ ইউরোপ থেকে রডের কাঁচামাল ক্রয় করছে। আগে তারা এসব কাঁচামাল ক্রয় করত ইউক্রেন ও রাশিয়া থেকে। যুদ্ধের কারণে তারা ইউরোপ থেকে রডের কাঁচামাল ক্রয় করছে। এ কারণে রডের কাঁচামালের দাম বেড়ে গেছে। আর বাংলাদেশ সব সময় ইউরোপ থেকে রডের কাঁচামাল সংগ্রহ করে থাকে।

তিনি আরও বলেন, সিন্ডিকেট করে রডের দাম বাড়ানোর কোনো প্রশ্নই আসে না। বৈশ্বিক বাজারে দাম বাড়ার কারণেই মূলত রডের দাম বেড়েছে। এখানে আর কোনো উদ্দেশ্য নেই।