শনিবার ,১৫ আগ, ২০২৬
sbacbank
Home Blog Page 387

জাতিসংঘে বাংলাদেশ মিশনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন। কোভিড-১৯ জনিত কারণে দীর্ঘ বিরতির পর সবাইকে সাথে নিয়ে সশরীরে মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে শনিবার (২৬ মার্চ) স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের বর্ণিল এ আয়োজন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। বঙ্গবন্ধু মিলনায়তন পরিণত হয় যুক্তরাষ্ট্র প্রবাসী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায়।

অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক সফররত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা এমপি। প্রদত্ত বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অভূতপূর্ব অগ্রগতি ও অসামান্য সাফল্যগাথা তুলে ধরেন। প্রতিমন্ত্রীর বক্তব্যে উঠে আসে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অবকাঠামো, বিদ্যুৎ, শিল্প, ব্যবসা-বাণিজ্য, নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন, কর্মসংস্থান, বৈদেশিক বিনিয়োগ, ও পররাষ্ট্রসহ বিভিন্ন সেক্টরে বাংলাদেশের অদম্য অগ্রযাত্রার বিভিন্ন দিক। মাথাপিছু আয়, জিডিপির উর্ধ্বমুখী প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, গড় আয়ু বৃদ্ধিসহ বিভিন্ন উন্নয়ন সূচক তুলে ধরেন তিনি।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, স্বাধীনতার পাঁচ দশকে বাংলাদেশআন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ও বিশ্বস্ত নাম। আজ বিশ্ব শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্য, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করছে। জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ এই মুহূর্তে ইউএন উইমেন নির্বাহী বোর্ড, পিসবিল্ডিং কমিশন, অভিবাসনসহ বেশ কিছু সংস্থা ও প্রক্রিয়ার নেতৃত্ব প্রদান করছে।

প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনার আগে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধের শহিদদের পবিত্র আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। উভয় পর্বেই অংশগ্রহণ করেন সফররত প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা এমপি।

ভ্যাজাইনাল অডর দুর্গন্ধ কীভাবে দূর করবেন?

ভ্যাজাইনাল স্মেইল, মেয়েদের যোনিপথে একটি কমন সমস্যা। সচরাচর ভ্যাজাইনাতে এক ধরনের গন্ধ থাকা স্বাভাবিক। কিন্তু সময় সময় এ গন্ধ পরিবর্তন হয়ে গিয়ে কিছু সময় ধরে চলতে থাকলে বুঝতে হবে জায়গাটিতে কোনো পরিবর্তন হয়েছে, যা কোনো শারীরিক সমস্যার সঙ্গে জড়িত হতে পারে। বিভিন্ন কারণে ভ্যাজাইনাতে দুর্গন্ধ হতে পারে। তবে সবসময় গন্ধের এ পরিবর্তনে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। অনেক সময় এ গন্ধ সাময়িক। তবে গন্ধ পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোনো ধরনের ডিসচার্জ, চুলকানি, অস্বস্তি লাগা- এমন হলে বুঝতে হবে ভ্যাজাইনার জায়গাটি কোনোভাবে সমস্যায় আক্রান্ত।

এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ডা. অপূর্ব চৌধুরী।

টক টক গন্ধ : কোনো সময় ভ্যাজাইনা থেকে এক ধরনের টক টক বা দইয়ের মতো গন্ধ বের হয় কিছুদিন ধরে। এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

আঁষটে গন্ধ : কখনো কখনো টক টক গন্ধ পরিবর্তন হয়ে একধরনের মাছের গন্ধের মতো লাগতে পারে। জায়গাটি চুলকাতে পারে। এমনটি অনেক সময় পিরিয়ডের পরপর হতে পারে, সঙ্গমের পরও হতে পারে। এ সমস্যার ট্রিটমেন্ট না করলে এবং দীর্ঘদিন চলতে থাকলে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস নামক সমস্যা হতে পারে। এমনটি হলে চিকিৎসকের পরামর্শ নিন।

কপারের গন্ধ : অনেকসময় ভ্যাজাইনা থেকে কপারের মতো গন্ধ পাওয়া যায়। কখনো কখনো লোহার পাইপের গন্ধ হতে পারে। পিরিয়ডের পরই সাধারনত এমনটি হয়। এটি পিরিয়ডের কয়েকদিন পর চলে যেতে পারে। কিন্তু পিরিয়ডের অনেক পরে এমন গন্ধের পরিমাণ বেড়ে গেলে এবং সাথে কোনো ধরনের ব্লিডিং হলে গন্ধটি স্বাভাবিক নয়। এমন অবস্থায় চিকিৎসকের সঙ্গে আলাপ করুন।

এমোনিয়ার গন্ধ : মেয়েদের একটি কমন সমস্যা ইউরিন লিকিং। ইনকন্সিস্টেন্সি, প্রস্রাব ধরে রাখতে না পারা। তখন ভ্যাজাইনাল এরিয়াতে ড্রিপিং হয় ইউরিনের। অনেক সময় এটি অনেক মেয়ে বুঝতেও পারে না। মেয়েদের প্রস্রাবের রাস্তায় কোনো সমস্যা হলে ভ্যাজাইনাল এরিয়াতে এমোনিয়া ধরনের গন্ধ তৈরি করে।

এর বাইরে কখনো মিষ্টি মিষ্টি গন্ধ, কখনো ব্লিচের গন্ধ, এমনকি কখনো গ্রোয়েনে বের হওয়া ঘামের গন্ধ জমেও ভ্যাজাইনাল এরিয়াতে গন্ধ তৈরি করতে পারে। পরিবর্তনগুলো স্বাভাবিক। কিন্তু পরিবর্তনগুলো বেশিদিন চলতে থাকলে এবং সঙ্গে ভ্যাজাইনাল এরিয়াতে পোড়া পোড়া ভাব, ইরিটেশন এবং কোনো ধরনের স্মেলি ডিসচার্জ নিয়মিত হতে থাকলে চিকিৎসকের শরণাপন্ন হবেন।

সচেতনতায় যা জানা জরুরি

* নিয়মিত শাওয়ার করবেন, ভ্যাজাইনাল জায়গাটি গরম পানি নয়, নরমাল তাপমাত্রার পানিতে নিয়মিত পরিষ্কার করবেন।

* ব্যায়াম করবেন, বিশেষ করে পেলভিক ফ্লোর ব্যায়াম। স্কিপিং পেলভিক ফ্লোরের ভালো ব্যায়াম, সঙ্গে স্ট্র্যচিং।

* ডিসচার্জ বেড়ে গেলে পরিমাণের চেয়ে বেশি পানি পান করবেন।

* আন্ডার-গার্মেন্টস পরিষ্কার রাখবেন, নিয়মিত পরিবর্তন করবেন।

* ভ্যাজাইনাল এরিয়ার বাইরে সাবান বা জেল দিয়ে পরিষ্কার করলেও ভ্যাজাইনাল এরিয়ার ভেতরে কোনো ধরনের কেমিক্যাল দিয়ে ধোবেন না। পানি দিয়ে পরিষ্কার করবেন শুধু।

* পিরিয়ডের সময় এক প্যাড বেশিক্ষণ পরে থাকবেন না, সময় সময় চেঞ্জ করবেন।

* অনেকে ডেটিং বা সঙ্গমের আগে ভ্যাজাইনাল এরিয়াতে পারফিউম ব্যবহার করে সুগন্ধ তৈরি করতে। এমনটি করবেন না, এটি উলটো খারাপ ব্যাকটেরিয়া বসার জায়গা করে দেয় ভ্যাজাইনাল এরিয়াতে।

* ভ্যাজাইনাল আউটার এরিয়া নিয়মিত শুকনো এবং পরিষ্কার রাখবেন।

বাউবির এইচএসসি পরীক্ষায় পাশের হার ৭০ দশমিক ৭১

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাশের হার শতকরা ৭০ দশমিক ৭১। সোমবার এ ফল প্রকাশিত হয়।

বাউবির এইচএসসি-২০২১ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৮৮৪ জন। এ পরীক্ষায় ১ম ও ২য় বর্ষে ১ লাখ ৬ হাজার ৬৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় ৪২ হাজার ৩৬৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২৯ হাজার ৯৬০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।

শিক্ষার্থীদের মধ্যে ২৫২ জন এ+, ৬ হাজার ৬৮৯ জন এ, ১১ হাজার ৯৩৫ জন এ-, ৭ হাজার ৯৫২ জন বি, ২ হাজার ৯১০ জন সি এবং ২২২ জন ডি গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৭ হাজার ২১৮ জন ছাত্র এবং ১২ হাজার ৭৪২ জন ছাত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মেজবাহ উদ্দিন তুহিন।

হিন্দি গানের মডেল হলেন শিপন-সুস্মিতা

লাল শাড়ি পরিয়া, ও পরান বন্ধুয়া, রক্ত আলতা পায়ে, যায়রে যায় কন্যা যায়সহ অসংখ্য শ্রোতাপ্রিয় গানের কণ্ঠশিল্পী সোহাগ। বাংলা গানের জনপ্রিয়তার পাশাপাশি শ্রোতাদের সামনে ভিন্নরূপে হাজির হচ্ছেন সোহাগ। এই প্রথমবার হিন্দি গানে কণ্ঠ দিলেন এই শিল্পী।

ইমরানের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই। সম্প্রতি ঢাকার বিভিন্ন মনোরম পরিবেশে গানটির মিউজিক ভিডিও সম্পূর্ণ হয়। গানটিতে মডেল হয়েছেন চিত্রনায়ক শিপন মিত্র ও লাক্স-চ্যানেল আই সুপার স্টার (২০১৪) এর প্রতিযোগী সুস্মিতা সিনহা। গানটির ভিডিও নির্মাণ করেন সামছুল হুদা। গানটি খুব শিগগিরই ব্লু-ড্রিমের অফিসিয়াল ইউটিব চ্যানেলে প্রকাশ হবে।

মৌসুমী হামিদকে বিয়ে করে পাগল ইরফান সাজ্জাদ

অপরূপ সুন্দরী মৌসুমী হামিদকে বিয়ে করেন চাকরিজীবী ইরফান সাজ্জাদ। কিন্তু বিয়ের অল্প সময়ের মধ্যেই স্ত্রীকে সন্দেহ করা শুরু করেন ইরফান। নানা কারণে স্ত্রীকে সন্দেহের মুখে রাখেন তিনি। বাসায় কেউ বেড়াতে আসলে তাকে জড়িয়ে পরকীয়ার সন্দেহ করে। এক সময় ইরফানের এই সন্দেহ বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। শুরু হয় দাম্পত্য কলহ।

এভাবেই না ঘটনায় এগিয়ে যায় ‘মিঃ মেন্টালম্যান’ টেলিফিল্মের গল্প। মিজানুর রহমান বেলালের রচনায় এটি পরিচালনা করেছেন জহির খান।

এতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, সমাজের প্রচলিত একটি গল্প নিয়েই টেলিফিল্মটি নির্মাণ করা হয়েছে। আশা করছি এটি দর্শকের ভালো লাগবে।

ইরফান সাজ্জাদ বলেন, ঘটনাটি জানা হলেও এটির উপস্থাপনটা হয়েছে ব্যতিক্রম। আশা করছি টেরিফিল্মটি সবার ভালো লাগেবে। জানা গেছে এটি শিগগিরই টিভিতে প্রচার হবে।

‘পিএসএল থেকে পাকিস্তানের ক্রিকেট কী পেল?’

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে কী পেল পাকিস্তান। এমন প্রশ্নই ছুড়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার দানিশ কানেরিয়া।

পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার বলেন, আইপিএল একটা পেশাদার ইভেন্ট, ভারতের ক্রিকেটে কত প্রতিভা এনে দিয়েছে আইপিএল। প্রতি মৌসুমেই আগের চেয়ে আরও ভালো হচ্ছে টুর্নামেন্টটা। অথচ উল্টো অবস্থা পিএসএলের। পাকিস্তানের ক্রিকেটের জন্য পিএসএল বলতে গেলে কিছুই করেনি।

হিন্দুস্তান টাইমসকে কানেরিয়া আরও বলেন, পিএসএলে কোনো খেলোয়াড় যদি খুব ভালো খেলেও, পাকিস্তানের ক্রিকেট বোর্ডের অপেশাদার আচরণের কারণে সেই খেলোয়াড়ের জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে।

পাকিস্তানের হয়ে ৬১ টেস্ট আর ১৮ ওয়ানডে খেলা কানেরিয়া আরও বলেন, আইপিএল এমন একটা টুর্নামেন্ট যেখানে খেলতে ক্রিকেটাররা উন্মুখ হয়ে থাকে। এই দেখুন, দক্ষিণ আফ্রিকার অনেক ক্রিকেটারই তাদের জাতীয় দল থেকে ছুটি নিয়েছে আইপিএল খেলার জন্য। তার মানে এই টুর্নামেন্টটা প্রতি বছরের ক্যালেন্ডারে একটা বড় ইভেন্ট হয়ে উঠেছে।

ক্রিকেটার জামাইয়ের জুতা চুরি করে বিপাকে শ্বশুরবাড়ির লোকজন!

ভারতীয় বংশোদ্ভূত বিনি রামনকে সম্প্রতি বিয়ে করেছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল।

গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ম্যাক্সওয়েল-বিনি। গত কয়েক বছর ধরে দুইজনের প্রণয়ের সম্পর্ক পরিণতি পেল আত্মীয়, পরিজন এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে।

বিয়ের অনুষ্ঠান প্রথমে হল অস্ট্রেলীয় রীতি মেনে। পরে আবার ভারতীয় রীতি অনুযায়ীও বিয়ে করলেন নব দম্পতি। দু’জনের পরনেই ছিল ভারতীয় পোষাক।

বিয়ের অনুষ্ঠানে অবিনির ভাই-বোন-বন্ধুরা নতুন জামাইবাবুর জুতো লুকিয়ে রেখে মজা করতে চেয়েছিলেন। বিষয়টি জানা ছিল না অস্ট্রেলীয় ক্রিকেটারের।

কড়া নিরাপত্তা সত্ত্বেও জুতো চুরি হয়ে গিয়েছে ভেবে মামলা করেন ম্যাক্সওয়েল। পরে ভারতীয় বিয়ের মজার রীতির কথা জেনে অভিযোগ প্রত্যাহার করে নেন এই তারকা অলরাউন্ডার।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

গোলাঘরে মানসিকভাবে অবসাদগ্রস্ত পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ

কুড়িগ্রামের রৌমারীতে গোলাঘর থেকে আব্দুর রহিম নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকাল ৪টার দিকে নিজ শয়নকক্ষের পাশে গোলাঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই পুলিশ সদস্য গোলাঘরের ধরনার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

নিহত আব্দুর রহিম উপজেলার বন্দবের ইউনিয়নের দক্ষিণ টাপুরচর গ্রামের মৃত. দেলোয়ার হোসেনের ছেলে। তিনি জামালপুর সদর থানার পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। ২৮দিনের ছুটি নিয়ে গত ১৮মার্চ রৌমারীতে নিজ বাড়িতে যান তিনি।

আব্দুর রহিমের সংসারে তিন কন্যা সন্তান রয়েছে। প্রায় ১৮বছর ধরে তিনি পুলিশে কর্মরত ছিলেন।

নিহত পুলিশ কনস্টেবলদের স্ত্রী সাবিনা ইয়াসমিন শিল্পী জানান, তার স্বামী মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন। পরিবারের কাউকে না জানিয়ে ধানচাল রাখার ঘরের ভিতর আত্মহত্যা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার ওসি মুনতাসির বিল্লাহ জানান, নিহতের লাশ উদ্ধারের পর সুরৎহাল শেষে থানায় নিয়ে আসলে মঙ্গলবার কুড়িগ্রামে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

তবে মানসিক অবসাদগ্রস্ত হয়ে ওই পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে পারিবারিক সূত্রে জানা গেছে।

ঋণের টাকা পরিশোধ করতে না পেরে গৃহবধূ আত্মহত্যা

ঋণের টাকা পরিশোধ করতে না পেরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ইয়াছমিন আক্তার (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

সোমবার বিকালে উপজেলার কালোয়ারপাড়া গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াছমিন আক্তার একই ইউনিয়নের কাজিরপাড়ার সিএনজিচালিত অটোরিকশাচালক মো. ফোরকানের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, স্বামী স্ত্রী কয়েকটি এনজিও থেকে ঋণ নেন। ঋণের কিস্তি ঠিকমতো পরিশোধ করতে না পারায় তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এক পর্যায়ে প্রায় এক মাস পূর্বে স্বামীকে নিয়ে স্ত্রী শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে চলে যান। সেখানেই ঘরের বীমের সঙ্গে ওড়না পেঁচিয়ে ইয়াছমিন আক্তার আত্মহত্যা করেন।

নিহতের ছোট বোন কুরমত আক্তার জানান, ঋণ পরিশোধ করতে না পারায় তারা প্রায় সময় ঝগড়াঝাটি করতেন। ঘটনার দিন বাড়ির সবার অগোচরে বীমের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বোন। পরে ঝুলন্ত অবস্থা থেকে নিহতের স্বামীসহ অন্যরা তার বোনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে তার বোনের লাশ রেখে পালিয়ে গেছেন স্বামী ফোরকান।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা সাদিয়া জানান, গলায় ফাঁস লাগিয়ে মারা যাওয়া এক গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে। নিহতের গলা ছাড়া শরীরে কোথাও আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘কোনো দেশে শাসক পরিবর্তন করতে চায় না যুক্তরাষ্ট্র’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, রাশিয়া বা অন্য কোনো দেশে শাসক পরিবর্তন করতে চায় না। এ কথা মার্কিন কর্তৃপক্ষ বারবার বলে আসছে। এখন পর্যন্ত রাশিয়াতে শাসক পরিবর্তনের কোনো কৌশল হাতে নেয়নি যুক্তরাষ্ট্র। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের ব্যাখ্যায় রোববার (২৭ মার্চ) জেরুসালেম সফরের সময় তিনি এসব কথা বলেন।

পোল্যান্ডে অবস্থান করার সময় বাইডেন বলেছেন, পুতিন (রাশিয়ার) ক্ষমতায় থাকতে পারবেন না। রাশিয়ার পক্ষ থেকে বাইডেনের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে।

রোববার জেরুসালেম সফরের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, আমি মনে করি মার্কিন প্রেসিডেন্ট বলতে চেয়েছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর এ যুদ্ধের ব্যয়ভার বহন করতে পারবেন না। এরপর তিনি ইউক্রেন বা আর কোনো দেশের সাথে যুদ্ধে জড়াতে পারবেন না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আপনারা জানেন মার্কিন কর্তৃপক্ষ বারবার বলেছে যে তারা রাশিয়া বা অন্য কোনো দেশে শাসক পরিবর্তন করতে চায় না।