শনিবার ,১৫ আগ, ২০২৬
sbacbank
Home Blog Page 385

সেহরির কয়েক পদ

মুগডাল দিয়ে মুরগির তরকা

যা লাগবে : মুরগি ১টি, মুগডাল ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, সয়াবিন তেল আধা কাপ, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ করে, জিরা গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ ৭/৮ পিস, ঘি ২ টেবিল চামচ, এলাচ ও দারুচিনি ২/৩ পিস করে, শুকনা মরিচ ২/৩ পিস।

যেভাবে করবেন : মুগডাল সামান্য ভেজে ধুয়ে সিদ্ধ করে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম করে এলাচ ও দারুচিনি, পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিন। এবার সামান্য পানি দিয়ে আদা ও রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে ভালো করে কষিয়ে মুগডাল সিদ্ধ দিয়ে রান্না করুন। পরিমাণমতো পানি দিন। জিরা গুঁড়া, কাঁচামরিচ ফালি দিন। সবশেষে ঘি দিয়ে শুকনা মরিচের ফোড়ন দিয়ে রান্না করা ডাল মাংসে ঢেলে দিন। তৈরি হয়ে গেল মুগডালের তরকা বা মুগডাল দিয়ে মুরগির তরকা।

লাউ চিংড়ি

যা লাগবে : লাউ ১টি, চিংড়ি মাছ ৬/৭ পিস, আদা ও রসুন বাটা ১ চা চামচ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ করে, জিরা গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ ৫/৬ পিস, সয়াবিন তেল ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ধনিয়াপাতা কুচি দুই টেবিল চামচ, চিনি ১ চা চামচ।

যেভাবে করবেন : কড়াইতে সয়াবিন তেল গরম করে পেঁয়াজ চিংড়ি মাছ ভেজে নিন। পরে সামান্য পানি দিন। এবার আদা ও রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। লাউ দিয়ে রান্না করুন সিদ্ধ হওয়া পর্যন্ত। চিনি, কাঁচামরিচ, জিরা গুঁড়া এবং ধনিয়াপাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল লাউ চিংড়ি।

পেঁপে দিয়ে গরুর মাংসের রসা

যা লাগবে : গরু মাংস ১ কেজি, পেঁপে টুকরো করা ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি হাফ কাপ, সয়াবিন তেল ১/৩ কাপ, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ, এলাচ ও দারুচিনি ২/৩ পিস করে, কাঁচামরিচ ৫/৭ পিস, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ করে, জিরা গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো।

যেভাবে করবেন : কড়াইতে সয়াবিন তেল গরম করে এলাচ ও দারুচিনি ফোড়ন দিন। পরে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে সামান্য পানি দিন। আদা ও রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে ভালো করে কষিয়ে মাংস দিয়ে অনেক সময় রান্না করুন। এবার পেঁপে দিয়ে ডাকনাসহ সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। নামানোর আগে জিরা গুঁড়া ও কাঁচামরিচ দিয়ে নেড়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেলে পেঁপে দিয়ে গরুর মাংসের রসা।

রুই মাছের দোপেঁয়াজা

যা লাগবে : রুই মাছ ৫/৬ পিস, পেঁয়াজ কুচি আধা কাপ, টমেটো ২টি, মটরশুঁটি আধা কাপ, কাঁচামরিচ ৬/৭ পিস, আদা ও রসুন বাটা ১ চা চামচ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ করে, জিরা গুঁড়া ১ চা চামচ, সয়াবিন তেল আধা কাপ, ধনিয়াপাতা কুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

যেভাবে করবেন : রুই মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে নিন। লবণ, হলুদ মাখিয়ে বাদামি করে ভেজে নিন। এবার কড়াইতে সয়াবিন তেল গরম করে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিন। সামান্য পানি দিয়ে আদা ও রসুন বাটা, হলুদ, মরিচ ধনিয়া গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে কষিয়ে মটরশুঁটি, টমেটো ফালি ও ভাজা মাছ দিয়ে সামান্য নেড়ে অল্প পানি দিন। ফুটে উঠলে কাঁচামরিচ, জিরা গুঁড়া, ধনিয়াপাতা কুচি দিয়ে নেড়ে রান্না করুন ২/৩ মিনিট। তৈরি হয়ে গেল রুই মাছের দোপেঁয়াজা।

টনসিলের অস্ত্রোপচার না করলে যেসব সমস্যা হতে পারে

ছোট বড় প্রায় সবারই টনসিলের সমস্যা দেখা দেয়। টনসিলে ইনফেকশন হলে বড় ধরনের জটিলতার সৃষ্টি হয়। টনসিলের সাধারন কিছু লক্ষণ আছে যেগুলো দেখে রোগ চিহ্নিত করা যায়।

টনসিল ইনফেকশনের জন্য ভাইরাস এবং ব্যাকটেরিয়া উভয়ই দায়ী। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রধানত বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস দিয়ে হয়। এ ইনফেকশনের অন্য কারণগুলোর মধ্যে রয়েছে বারবার ঠান্ডা সর্দি লাগা, পুষ্টিহীনতা, পরিবেশ দূষণ, দেহে অপর্যাপ্ত রোগ প্রতিরোধ ক্ষমতা; অতিরিক্ত ঠান্ডা পানীয়ে আসক্তি ও আবহাওয়ার পরিবর্তন।

টনসিল প্রদাহের লক্ষণ ও প্রতিকার নিয়ে জানিয়েছেন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড-নেক সার্জন ডা. মো. আব্দুল হাফিজ শাফী

লক্ষণ

* গলাব্যথা এবং সঙ্গে খাবার গিলতে সমস্যা হতে পারে এবং শরীরে ক্লান্তি ভাব থাকে।

* এ ক্ষেত্রে গলাব্যথার সঙ্গে জ্বর ১০২-১০৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। সঙ্গে খাবার গ্রহণে অরুচি এবং বমির ভাব থাকতে পারে।

* গলার সঙ্গে কানের সম্পর্ক রয়েছে। তাই টনসিলের ইনফেকশনে কানে ব্যথা থাকবে এবং গায়ে ব্যথা হতে পারে।

* শিশুদের ক্ষেত্রে অনেক সময় মুখ দিয়ে লালা পড়তে দেখা যায়।

* অনেক সময় মারাত্মক ইনফেকশনে মুখ খুলতে অসুবিধা হতে পারে।

এ রকম সমস্যাকে তীব্র ইনফেকশন বলা হয়। চিকিৎসকের দেওয়া উপদেশ মেনে চললে এবং সঠিক সময়ে নিয়মিত ওষুধ সেবন করলে টনসিলের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

সাধারণত এন্টিবায়োটিক, মাউথওয়াশ, ব্যথার ওষুধ, এন্টিহিস্টামিন ও প্রচুর পরিমাণে পানি পানের উপদেশের মাধ্যমে টনসিলের ইনফেকশনের চিকিৎসা করা হয়।

তবে কেউ যদি সঠিকভাবে চিকিৎসা না নেয় এবং চিকিৎসকের উপদেশ মেনে না চলে তবে বারবার দীর্ঘমেয়াদি প্রদাহ হয়ে থাকে, যাকে Chronic tonsillitis বলা হয়। চিকিৎসা শাস্ত্রে Chronic tonsillitis-কে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, তবে এই দীর্ঘমেয়াদি ইনফেকশন যদি বছরে চার-পাঁচবার করে পরপর দুই বছর হয়, তবে অসুস্থ টনসিল অস্ত্রোপচার করিয়ে নেওয়াই শ্রেয় এবং স্থায়ী সমাধান।

দীর্ঘমেয়াদি টনসিলের ইনফেকশন থাকলে অপারেশন না করালে নিন্মোক্ত সমস্যা হতে পারে

* টনসিলের ইনফেকশন চারপাশে ছড়িয়ে টনসিলে পুঁজ জমে ফোড়া হতে পারে (Peritonsilar Abscess)।

* টনসিল বড় হয়ে শ্বাস নেওয়ার পথ বন্ধ করে দিলে শ্বাসকষ্টও হতে পারে। এ ছাড়া বড় টনসিলের কারণে খাবার গিলতে গেলে কষ্ট হতে পারে।

* ঘন ঘন ঠান্ডা লাগা থেকে কানে ইনফেকশন হতে পারে।

* রক্তের মাধ্যমে টনসিলের জীবাণু কিডনিতে ছড়িয়ে পড়তে পারে।

* বয়স্কদের ক্ষেত্রে একদিকের টনসিল বড় থাকলে এবং দীর্ঘমেয়াদি প্রদাহ থাকলে ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে।

তাই এ ধরনের সমস্যা অবহেলা করা উচিত নয়। চিকিৎসকের পরামর্শ মতো ওষুধের মাধ্যমে যদি সমাধান না হয়, তবে টনসিল অপারেশন করানো ভালো এবং নিরাপদ। আমাদের দেশে প্রতিদিন নিয়মিত টনসিল অপারেশন হচ্ছে।

কখন টনসিলের অস্ত্রোপচার করা যাবে না

* টনসিলে তীব্র ইনফেকশন থাকলে অর্থাৎ জ্বর বা ব্যথা থাকা অবস্থায় অপারেশন করা যাবে না।

* তিন বছরের কম বাচ্চাদের।

* এছাড়া কারও রক্তে হিমেগ্লোবিনের পরিমাণ কম থাকলে/রক্তশূন্যতা থাকলে।

* হিমোফিলিয়া নামক রক্তরোগের ইতিহাস থাকলে।

* নারীদের মাসিক চলাকালীন অবস্থায়।

আশার কথা, তীব্র ইনফেকশন প্রথমে হলে সে ক্ষেত্রে সঠিকভাবে ভালো ওষুধ সেবন, উপদেশমতো ঠান্ডা এড়িয়ে চললে, কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে গড়গড়া করলে এবং আদা-লেবু রং চা পান করলে অস্ত্রোপচার টেবিলে যাওয়া থেকে অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব।

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপককে তালাবন্দি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল ইসলামকে তালাবন্দি করে রাখার ঘটনা ঘটেছে।

ওই শিক্ষকের বিরুদ্ধে নাম্বার টেম্পারিংয়ের অভিযোগ এনে অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা তাকে দুই ঘণ্টা তালাবন্দি করে রাখেন।

মঙ্গলবার বেলা ১১টায় শিক্ষার্থীরা অধ্যাপক নজরুল ইসলামের কক্ষের সামনে অবস্থান নেন। এ সময় তারা জানান, অভ্যন্তরীণ পরীক্ষার নাম্বার মূল পরীক্ষা শুরুর আগে প্রকাশ করার নিয়ম থাকলেও একক সিদ্ধান্তে অধ্যাপক নজরুল ইসলাম তা প্রকাশ করেন না। ওই শিক্ষক পরীক্ষার খাতা হারিয়ে ফেলার কারণে তিনবার একটি ইনকোর্স পরীক্ষায় বসতে হয়েছিল বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

মনির নামে এক শিক্ষার্থী বলেন, শুরু থেকে আমাদের ফার্স্ট গার্ল এমনকি পুরো বিভাগে যার রেকর্ড মার্ক তাকেও নাম্বার কমিয়ে দিয়েছে। নজরুল স্যার আমাদের গালমন্দ করে দেখে নেওয়ার হুমকি দিয়ে বলেন- আমাদের ব্যাচ থেকে শিক্ষক হতে চাইলে তিনি দেখে নেবেন। স্যারের এ কথার প্রভাবই আজকের আমাদের এই ফলাফল। আমরা নিশ্চিত- খাতা পুনরায় মূল্যায়ন করলে আমাদের রেজাল্টের সিজিপিএ বাড়বে। অনেকেই চাকরির বাজারেও নামতে পারবেন। উনার একক স্বেচ্ছাচারিতা থেকে আমরা মুক্তি চাই।

স্নাতকপর্যায়ে বিভাগটিতে রেকর্ড মার্ক পাওয়া শিক্ষার্থী জারমিনা রহমান প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন। অভিযোগ রয়েছে, সেই শিক্ষার্থীকেও নাম্বার টেম্পারিং করে ৩.৪৫ দিয়েছেন প্রফেসর নজরুল ইসলাম।

এ বিষয়ে জারমিনা রহমান বলেন, স্যারদের কোথাও ভুল হতে পারে। আমি পুনরায় মূল্যায়ন করার অনুরোধ জানাই। আমি ভালো পরীক্ষা দিয়েছি। আমার যে ফলাফল এসেছে তা প্রত্যাশিত নয়।

রাসেল নামে আরেক শিক্ষার্থী বলেন, আমাদের ফলাফল পুনরায় মূল্যায়ন না হলে আমরা এ সার্টিফিকেট নেব না।

এ বিষয়ে বারবার যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি অধ্যাপক ড. নজরুল ইসলামের।

এ বিষয়ে প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, শিক্ষার্থীদের অভিযোগ শুনেছি। একদিনের সময় চেয়েছি আমরা। উপাচার্য স্যারকে আমরা জানাব এবং বুধবার সকালে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন তিনি।

প্রথমবার একসঙ্গে আমির ও আলিয়া

বলিউডের সিনেমায় আমির খান ও আলিয়া ভাটকে এখনও একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। এবার তাদের একসঙ্গে পর্দায় দেখা যাবে। তবে সেটি বিজ্ঞাপনের শুটিংয়ে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, আলিয়া ভাট ও আমির খান একটি বিজ্ঞাপনের জন্য জুটি বেঁধেছেন, যা একসঙ্গে তাদের প্রথম কাজ হবে। মঙ্গলবার মুম্বাইয়ের ফিল্ম সিটিতে এই বিজ্ঞাপনের শুটিং করা হয়।

একটি সূত্র জানিয়েছে, আলিয়া ও আমিরকে একসঙ্গে ভালো মানিয়েছে। আমিরের সঙ্গে কাজ করতে পেরে আলিয়া খুবই উচ্ছ্বসিত ছিলেন।

আমির খান ও আলিয়া ভাট এখনও স্ক্রিন শেয়ার না করলেও গত ২০ মার্চ দিল্লিতে আরআরআরের প্রি-রিলিজ ইভেন্টে আমির খান জুনিয়র এনটিআর এবংরাম চরণের সঙ্গে আলিয়া ভাট ও পরিচালক এসএস রাজামৌলিকে এক মঞ্চে দেখা যায়।

স্মিথের থাপ্পড়কাণ্ড নিয়ে যা বললেন সালমান

অস্কারের মঞ্চে উঠে সঞ্চালক ক্রিস রককে সজোরে চড় মেরেছেন অভিনেতা উইল স্মিথ। এ ঘটনা নিয়ে তোলপাড় চলছে বিশ্বজুড়ে। গোটা বিশ্ব যেন দুইভাগে ভাগ হয়ে গেছে। কেউ নিয়েছেন স্মিথের পক্ষ, আবার কেউ রকের পক্ষ। এবার এ নিয়ে মুখ খুললেন সালমান খান।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার আইফা অ্যাওয়ার্ডের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন সালমান। ওই অনুষ্ঠানে বলিউড সুপারস্টারকে জিজ্ঞেস করা হয় কোনো অনুষ্ঠানের সঞ্চালককে কী তার করা রসিকতা নিয়ে সতর্ক থাকা উচিত? কারো নাম সরাসরি উল্লেখ না করে সালমান বলেন, ‘একজন সঞ্চালক হিসেবে আপনাকে অবশ্যই সংবেদনশীল হতে হবে। মঞ্চে দাঁড়িয়ে করা রসিকতা নিয়ে সতর্ক থাকা উচিত। রসিকতার মাত্রাজ্ঞান অবশ্যই থাকা উচিত।’

অভিনেতা আরও বলেন, ‘আমি বিগ বস, দশ কা দম এবং অনেক লাইভ শো সঞ্চালনা করেছি স্টেজে দাঁড়িয়ে। বিগ বস সঞ্চালনার সময় এক প্রতিযোগীর কাজে রেগে গিয়েছিলাম। শোতেই তাকে সেটা বলেছি। তবে আমি জানি যে এর একটা সীমা আছে। সীমা অতিক্রম করা যায় না।’

সালমানের সুরেই কথা বলেছেন বরুণ ধাওয়ান ও মনিষ পালও। বরুণ বলেন, ‘রসিকতা চটুল হলে অনেকে অপমানিত বোধ করতে পারে। তাই সঞ্চালককে এ বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে।’

৯৪তম অস্কার পুরস্কার অনুষ্ঠানে অভিনেতা উইল স্মিথ চড় মারলেন মঞ্চে উপস্থিত মার্কিন কমেডিয়ান ক্রিস রককে। এর পর নিজের আসনে ফিরে এসে রককে গালাগালও করেন। এর পর থেকেই স্ত্রীর অপমানের প্রতিশোধ নিতে উইল স্মিথের চড় মারা নিয়ে তর্কবিতর্ক চলছে পুরো বিশ্বে।

ওয়ানডে র‌্যাংকিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ

আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে পাকিস্তানকে টপকে ছয় নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। দুদলেরই সমান ৯৩ পয়েন্ট। রেটিং পয়েন্টে পাকিস্তান পিছিয়ে পড়ায় এক ধাপ ওপরে উঠেছেন টাইগাররা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিজেদের নামের পাশে ৯৩ রেটিং পয়েন্ট জমা করে বাংলাদেশ। র‌্যাকিংয়ের ছিল সাত নম্বর স্থানে। মঙ্গলবার পাকিস্তান ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৮ রানে হারায় রেটিং পয়েন্টও কমে যায় তাদের। এতে তারা নেমে যায় র‍্যাংকিংয়ের সাত নম্বর স্থানে। পাকিস্তান রেটিং পয়েন্ট হারানোর ছয় নম্বরে উঠে আসে বাংলাদেশ।

পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান যদি হোয়াইটওয়াশ হয় তা হলে বাংলাদেশ ষষ্ঠ স্থানে থাকবে। পাকিস্তান সিরিজের একটি ম্যাচ জিতলে অর্থাৎ হোয়াইটওয়াশ এড়াতে পারলেই তারা আবার ষষ্ঠ স্থানে উঠে আসবে।

ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষ স্থানে আছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ও তৃতীয় স্থানে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া। চতুর্থ অবস্থানে আছে ভারত এবং পঞ্চম অবস্থানে দক্ষিণ আফ্রিকা। ছয়ে বাংলাদেশ, সাতে পাকিস্তান। আট নম্বরে শ্রীলংকা, নয় নাম্বারে ওয়েস্ট ইন্ডিজ এবং দশ নম্বরে রয়েছে আফগানিস্তান।

উইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া

নারী বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বিশাল ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দাপুটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। নকআউট পর্বে ওয়েস্ট ইন্ডিজ পাত্তাই পায়নি অজি নারীদের কাছে। বৃষ্টির কারণে ৪৫ ওভারে নেমে আসা ম্যাচ তারা হেরেছে ১৫৭ রানের ব্যবধানে।

নিউজিল্যান্ডের ওয়েলিংটনে বুধবারের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে বোলিং নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু বল হাতে বৃষ্টির সুবিধা করতে পারেনি ক্যারিবীয় মেয়েরা। দুই অজি ওপেনার রাচায়েল হায়নেস ও অ্যাসলে হ্যালি দুর্দান্ত শুরু করেন।

ওপেনিং জুটিতে তারা করেন ৩২ ওভারে ৪ বলে ২১৬ রান। উইকেটরক্ষক ব্যাটার হ্যালি ফিরে যান ১০৭ বলে ১৭ চার ও এক ছক্কায় ১২৯ রান করে। তার সঙ্গী হায়নেস ১০০ বলে ৯ চারে ৮৫ রান করেন। শেষ দিকে মেঘ লেনিং ২৬ বলে ২৬ ও বেথ মনি ৩১ বলে ৪৬ রান করে দলকে ৩০৫ রানের সংগ্রহ এনে দেন।

জবাব ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। সব উইকেট হারায় মাত্র ১৪৮ রানে। শূন্যরানে ফিরে যান ওপেনার রাশাদা উইলিয়ামস। তবে অন্য ওপেনার ডেন্দ্রা ডটিন ৩৪ রানের ইনিংস খেলেন। ওয়ানডাউনে নেমে হ্যালি ম্যাথিউস করেন ৩৪ রান। চারে নামা স্টিফেন টেইলর ৪৮ রান করেন।

টপ অর্ডারের চার ব্যাটারের তিনজন রান পেলেও তেমন জুটি হয়নি তাদের। পরের পাঁচ ব্যাটার দশ রানের ঘরে যেতে পারেননি। শেষ দুই ব্যাটার ফিটনেসের কারণে ব্যাট করতে পারেননি। সেজন্য তাদের নামের পাশে লেখা হয়েছে অ্যাবসেন্স হার্ট। অজিদের হয়ে জেস জোনাসেন দুটি উইকেট নিয়েছেন। মেগান স্কাউট, আন্নাবেল সুদারল্যান্ড, তালিহা ম্যাকগ্রা, আলানা কিং ও অ্যাসলি গাডনার একটি করে উইকেট নিয়েছেন।

বিএনপির ওপর হামলা মামলায় আ.লীগের অর্ধশতাধিক আসামি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় শহিদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে ফেরার পথে বিএনপির ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের ৫৪ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে।

মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান।

বুধবার সকালে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত মামলাটি আমলে নিয়েছে। ঘটিনাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নোয়ালখালীকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ মামলায় যুবলীগ নেতা রাহিদ হাসান, মেজবাহ উদ্দিন হেলাল, রাকিব, সাদ্দাম, সুখী, বিপ্লব, মাহফুজ, জিল্লুসহ ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে একই ঘটনায় গত শনিবার রামগতি থানায় ১৭০ নেতাকর্মীর নামে পৌর আওয়ামী লীগের সভাপতি সাঈদ পারভেজ মামলা করেন।

রামগতি থানার ওসি আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার দিন আওয়ামী লীগের এক নেতা তাদের ওপর হামলার ঘটনায় মামলা করেছেন। ওই দিন ঘটনাস্থল থেকে দুজনকে আটকের পর গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, ২৬ মার্চ সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহিদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে ফিরছিলেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় তারা মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন স্লোগান দেয়। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া করে। পরে বিএনপি নেতাকর্মীরাও পাল্টাধাওয়া করে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হন বলে নেতারা দাবি করেন।

গৃহবধূ হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুরে যৌতুকের দাবিতে গৃহবধূ আরজু বেগমকে হত্যার দায়ে তার স্বামী কামাল উদ্দিনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিরাজুদ্দৌলাহ কুতুবী এ রায় দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আইনজীবী আবুল বাশার এ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্ত্রী হত্যায় আদালতে কামাল দোষী প্রমাণিত হয়েছে। এতে আদালত তার মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত কামাল সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বড় বল্লভপুর গ্রামের বাসিন্দা। মামলার বাদী জগলুর রহমান দিঘলী ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা।

আদালত সূত্র জানায়, ২০০৯ সালে ২ জানুয়ারি আরজু বেগমকে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে তার বড় ভাই জগলুর রহমান বাদী হয়ে কামালের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এর আগে যৌতুক না দেওয়ায় মারধরসহ নির্যাতন করে কামাল তার স্ত্রীকে হত্যা করে। ওই মামলায় পুলিশ আদালতে কামালের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে।

ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার শুরু

তুরস্কের মধ্যস্থতায় শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে রাশিয়া।

ইউক্রেনের সংবাদমাধ্যম আরটি জানায়, রাজধানী কিয়েভের চারপাশে এবং উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরে তাদের সামরিক তৎপরতা উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে দেবে রাশিয়া। খবর ডয়েচে ভেলে ও ইয়েনি শাফাকের।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর এই প্রথম যুদ্ধ বন্ধে কোনো ইতিবাচক পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মধ্যস্থতায় শান্তি আলোচনার পর থেকে কমতে শুরু করেছে উত্তেজনার পারদ।

রুশ ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্দার ফোমিন শান্তি আলোচনা শেষে আশ্বাস দিয়েছিলেন পারস্পরিক আস্থা বৃদ্ধি করা এবং আরও সমঝোতার পরিবেশ তৈরি করবে রাশিয়া।

তুরস্কে তিন ঘণ্টা ধরে বৈঠকের পর তুর্কী পররাষ্ট্রমন্ত্রী মেভুলত কাভুসগলুও বলেন, আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। কিয়েভ চেরনিভ থেকে রুশ সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে— ইস্তানবুলের শান্তি সংলাপে ইউক্রেনের প্রতিনিধি দলটি জানিয়েছে, তাদের নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হলে পশ্চিমা প্রতিরক্ষা জোট ন্যাটোতে যোগ না দিয়ে তারা নিরপেক্ষ দেশ হিসেবে ভূমিকা পালনের প্রস্তাব দিয়েছে। এতদিন এটিই ছিল রাশিয়ার প্রধান দাবি।

ইউক্রেনপক্ষের মধ্যস্থতাকারী ওলেকসান্দার বলেন, ‘ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার জন্যেই ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে। কূটনৈতিক ও রাজনৈতিকভাবে তা অর্জন করা হবে।’

কেবল কথায় নয়, বরং কাজ দিয়ে রাশিয়াকে বিচার করা হবে বলে জানিয়েছে যুক্তরাজ্য।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের এক মুখপাত্র বলেন, তার দেশ ইউক্রেইন থেকে রুশ বাহিনী পুরোপুরি প্রত্যাহার হতে দেখতে চায় এবং সম্ভাব্য একটি শান্তিচুক্তির পথে রাশিয়ার পদচারণা তাদের কাজ দিয়েই বিচার করা হবে।

একই প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, রাশিয়া তাদের দেওয়া কথা রাখতে পারে কিনা সেখা দেখতে তিনি আগ্রহী।